Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরেন হরেন সাধু মানুষ – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প126 Mins Read0
    ⤶ ⤷

    বড় মানিক ছোট মানিক

    এই গাঁয়ে দুই মানিক। একজন থাকে পুব দিকে, অন্যজন পশ্চিমে। উত্তরে মাঠ। মাঠ পেরিয়ে ঘাট। ঘাট মানে নদী। নদী পেরিয়ে আর এক গাঁ। আর দক্ষিণে জঙ্গল। সেই জঙ্গলে বাঘ আছে কেউ বলে। কেউ বলে বাঘ নয় গুলবাঘা। বাঘের মতোই বটে, তবে মানুষ দেখলে লুকোয়, হাঁস মুরগী টানে গেরস্তের ঘর থেকে। গুলবাঘা কেউ দেখেছে, কেউ দ্যাখেনি। যারা দেখেছে, বেশিরভাগই তাদের লেজ। মানে পালাচ্ছে। একজন দেখেছিল নাকি খুব ভোরবেলায়,সে গুণধর। গুণধর বলেছিল, তাকে দেখে নাকি কেঁদে ফেলেছিল গুলবাঘা। তারপরই দৌড় উলটো দিকে। যতক্ষণ দেখা গেল, সে শুধু কেঁদেই যাচ্ছে।

    শুনে এক মানিক,বড় মানকে,যে থাকে পুব দিকে,সে জিজ্ঞেস করেছিল, তুই কাঁদছিলে ভয়ে?

    আমি না সে, বোধকরি বনের ভিতরে ঢুকে তার কান্না থেমেছিল।

    ছোট মানকে মানে পশ্চিমে থাকে যে মানিক সে বলেছিল, সে কি তোমার দিকে তাকিয়ে পিছন পানে ছুটেছিল?

    গুণধর রেগে গিয়েছিল, কিন্তু সে কি হেরে যাবার পাত্র বলেছিল, তাইই প্রায়, একবার কিছুটা যায়, আর ঘুরে তাকায় জলভরা চোখে।

    বড় মানকে তখন বলেছিল, কেন তাকায়?

    হে হে করে হাসে দুই মানকে, তারপর বলে, ভয়ে ফিরে তাকায়?

    হ্যাঁ তাইই তাকিয়ে দেখছিল বারে বারে, ভীতু বাঘা। গুণধর বলেছিল।

    বড় মানকে বলল, না তোকে চিনে নেওয়ার জন্য ফিরে ফিরে তাকাচ্ছিল।

    গুণধর একটু ঘাবড়ে যায়। আসলে সে নিজেই খুব ভীতু মানুষ। কিন্তু দেখায় খুব সাহসী। গুলবাঘা সে দেখেছে কি দ্যাখেনি, তা সে নিজেই জানে না। কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে দেখেছে। কেমন দেখেছে না অমনি দেখেছে। লেজ নয় মুখ। কান্নাভরা চোখে সে ফিরে ফিরে দেখছিল। কিন্তু দুই মানকে,বড় মানিক আর ছোট মানিক বলছে, না সে চিনে নিয়েছে গুণধরকে। দেখে নেবে।

    গুণধর আমতা আমতা গলায় জিজ্ঞেস করল, দেখে নেবে মানে?

    তোকে দেখে নেবে গুলবাঘা। বলল বড় মানকে।

    এ কথার মানে কী ?

    সাবধানে চলিস ফিরিস, গুলবাঘা ধরবে তোকে।

    গুণধর বলল, কেন আমি কী করলাম?

    সে তুই জানিস।

    গুণধর চুপ করে পশ্চিমের জঙ্গলের দিকে তাকায়। ইস! কেন যে সে গুল দিতে গেল বাঘা নিয়ে। এখন সত্যিই তো ভয় করছে। গুলবাঘা ফিরে ফিরে তাকাবে কেন? নিশ্চয় তাকে চিনে রাখতে। চিনে রাখবে কেন? নিশ্চয় তাকে দেখে নেবে। মানে তার ঘাড়ে থাবা বসাবে অতর্কিতে। কিন্তু গুলবাঘা কি সত্যিই দেখেছে সে? নাকি গুলবাঘা তাকে দেখেছে ঘুরে ঘুরে? সে তো বানিয়ে বলেছে। বানিয়ে বলা তার অভ্যেস। ভীতু গুণধর বুঝতে পারছিল না সে বানিয়ে বলেছে না সত্যিই ঘটনাটা ঘটেছিল ভোরবেলায়। ভোরে ঘুম থেকে উঠে সে বারান্দায় দাঁড়িয়েছিল। তখন আলো ফুটে গেছে। গরমে তো সাড়ে চারটেয় ফুটে যায় আলো। তাদের হাঁসের ঘরে হাঁসের ঘুম ভেঙেছে তখন। তার মনে হয়েছিল গুলবাঘা এসে থাকতে পারে। না কি সত্যিই এসেছিল বাঘের ছা। গুলবাঘা কিংবা ঝিঙেফুল বাঘ। গায়ে ফুল ফুল ছাপ। সাইজে ছোট। বাঘের বাচ্চা যেন। গুণধর আর ভোরে উঠবে না। কিন্তু তার তো ইস্কুল আছে। ক্লাস নাইন। ইস্কুলে বড় মানকে ক্লাস টেন। ছোট মানকে এইট। গুলবাঘা নিয়ে গুল মারায় ইস্কুলে রটে গেছে গুলবাঘা আসছে তাকে ধরতে। একা পেলেই ধরবে। বড় আর ছোট মানকে খুব সাহসী। রাতে শ্মশানে যেতেও তাদের ভয় নেই। বড় মানকে তো এর ভিতরেই দশটা শবদাহনে গেছে। ছোট মানকের দাদু মারা গেলে সারা রাত শ্মশানে ছিল। তার সাহসের কোনো তুলনা হয় না। গয়ে গুলবাঘা অয়ে অজগর, ভয়ে ভূত আর পয়ে পেত্নি কোনোটাতেই তার ভয় নেই। আর তার সঙ্গে আগানে বাগানে ঘুরে ঘুরে ছোটমানকেরও ভয়ডর কমে যাচ্ছে। ভয় বলতে একমাত্র চারুবাবু স্যার। অঙ্ক কষতে না পারলে, মধু মোড়া। দুই আঙুলের ভিতর পেনসিল ঢুকিয়ে আচ্ছা মোড়া। কিন্তু এতে বড় মানকের কিছু হয় না। সহ্য শক্তি খুব। ছোট আবার অঙ্ক ভালই পারে।

    বোঝা গেল, কিন্তু তারপর কী হলো?

    তারপর? ইস্কুল থেকে ফেরার সময় বড় মানকে বলল, এই তুই ঢিল মেরেছিলি গুলবাঘারে?

    কে বলল? গুণধর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল।

    জঙ্গলে রটে গেছে। ছোট মানকে বলল।

    গুণধর জিজ্ঞেস করল, কে বলল?

    কে আবার, গুলবাঘায়।

    না তো। গুণধর বলে।

    না বললে হবে, বনের সবাই জেনে গেছে ক্লাস নাইনের গুণধর ঢিল মেরেছে নিরীহ গুলবাঘারে, তারা শোধ নেবে, খুব সাবধান।

    ছোট মানকে জিজ্ঞেস করল, তুমি কী করে জানলে মানকেদা?

    বড় মানকে বলল, বনে গিয়েছিলাম, প্রথমে বলল এক শজারু, তারপর বনবিড়াল, শেষে গুলবাঘা নিজেই।

    গুণধর বলে, তুমি কী করে বুঝলে তারা কী বলছে, তারা কি কথা বলতেপারে?

    গুণধরের প্রশ্ন কেমন নিরীহ মুখে সমর্থন জানায় ছোট মানকে, হ্যাঁ গো কী করে বুঝলে জন্তুর কথা, তারা কি মানুষের মতো কথা বলতে পারে?

    বড় মানকে বলল,ময়না বলেছে,মানে শজারু, বনবিড়াল আর গুলবাঘার কথা ময়না টানসেশন করে বুঝিয়ে দিল, গুলবাঘার খুব লেগেছিল তাই চোখে জল এসে গিয়েছিল, চোখ মুছতে দাঁড়ায় আর পেছনে তাকায়, গুণ তুই সত্যি কথাই বলেছিলি।

    গুণধর বলল, আমি তো ঢিল ছুড়িনি।

    তুই খুব মিথ্যে কথা বলিস, তোর খুব বিপদ।

    গুণধর বলল, আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে।

    তাহলে গুলবাঘা কি মিথ্যে বলেছে?

    গুণধর বলল, তা আমি জানি না, কিন্তু আমি ঢিল ছুড়িনি।

    কিন্তু ইস্কুলে রটে গেল গুণধর কী করেছে। ঢিল মেরে গুলবাঘার পা ভেঙে দিয়েছে। তবে সেরেও উঠছে সে। বনের ভিতরে কবরেজি গাছ আছে। গুলবাঘা সেই গাছের পাতা পায়ে জড়িয়ে শুয়ে আছে ডালিম গাছের নিচে। ব্যথা কমছে। উঠল বলে। উঠে বন থেকে বেরোল বলে। বেরিয়ে গুণধরকে ধরল বলে। ধরে নিয়ে যাবে বনের ভিতর। বিচার হবেই হবে। গুলবাঘা খুব শান্ত প্রাণী। সাতে পাঁচে নয়ে ছয়ে থাকে না, শুধু খিদে পেলে বাইরে এসে হাঁসটা মুরগিটা নিয়ে যায়। তাকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দেওয়া কি ঠিক হয়েছে?

    এই যে বললে পা?

    তুই বল না পা না মাথা? বড় মানকে বলল।

    গুণধর বলল, আমি মারিনি।

    মেরেছিস কি মারিসনি সে গুলবাঘাই বলবে। বড় মানকে বলল, তোর খুব বিপদ।

    হুম, তারপর কী হলো?

    কী আবার হবে। গুণধরের ঘুম, গেল। স্বপ্ন দেখল, গুলবাঘা ওই এল। গুলবাঘা নয় শুধু ঝিঙে ফুল বাঘাও এল বুঝি। ঝিঙে ফুল বাঘা কেন শজারু, বনবিড়াল সব সারারাত্তির তার ঘরের বাইরে এসে গরম নিঃশ্বাস ফেলতে লাগল। দাঁত কিড়মিড় করতে লাগল, গুণধর বেরোক, দেখে নেবে। বনের ভিতরে নিয়ে গিয়ে বিচার করে জেলে ভরে দেবে। পাতা আর কাঁটা দিয়ে ঘেরা জেলখানা। বেরোতে গেলেই কাঁটায় আঁটকে যাবে। ওই জেলখানা থেকে কেউ বেরোতে পারে না। ওখানে যাওয়া মানেই যাবজ্জীবন।

    এসব কথা কে বলল? না সেই বড় মানকে ছোট মানকে। তারা সব খোঁজ রাখে। গুণধরের মনে হয় সব মিথ্যে। সে নিজে যেমন বানিয়ে বলে ফেঁসে গেছে, রাতের ঘুম গেছে তার, তেমনি ওরাও ওইসব বলেছে বানিয়ে, কিন্তু ফাঁসেনি। মনের আনন্দে ঘুমোচ্ছে, ঘুরছে ফিরছে। ওদের ভয়ডর নেই। গুণধরের ভয় খুব। এমনি ভয় নিয়ে চলছিল। প্রত্যেকদিন ইস্কুলে নিজের টিফিনের ভাগ দিতে হয় একদিন ছোটকে, আর একদিন বড়কে। নিজের জন্য থাকে একটুখানি হালুয়া, এক পিস রুটি আর আধখানা সন্দেশ। কোনোদিন পুরো সন্দেশটাই বড় খেয়ে নেয়, শোন ময়নাকে আমি ফিট করেছি, সে বনের খবর নিয়ে আসে, সবদিন মিটিং চলছে, ওরা সন্ধে হলেই বেরিয়ে পড়বে যে কোনোদিন, দে সন্দেশটা দে, তুই কলা খা, জঙ্গলে কলা, আতা, নোনা, শাঁকালু… এই সব খেতে হবে তোকে।

    হুঁ। গুণধর বলল, কাল থেকে আর সন্দেশ আনব না, কলা পেয়ারা, শসা, পেপে…।

    না না না, আমি তো ওসব পছন্দ করি না, তুই বরং সন্দেশ, মুগের নাড়ু, বালুসাই, ক্ষীরকদম নিয়ে আসিস, ফল বলতে শাঁকালু ছাড়া আর কিছু না, বাকি ফল বনে গিয়ে খাবি।

    গুণধর খুব রেগে যাচ্ছিল কিন্তু তার কিছু করার নেই। সে ভীতু আর বোকা। আর বানিয়ে কথা বলে। বলতে তার ভালোও লাগে। একবার তো বলেছিল জঙ্গল থেকে একটা হাতি এসেছিল। হাতি তাকে দেখে হাঁটু গেড়ে নমস্কার করে আবার বনে ফিরে গিয়েছে জঙ্গলের ভিতর। বসিরহাটে এক সার্কাস এসেছিল,তাতে হাতিকে সে দেখেছিল অমনি নমস্কার করতে। সেইটা সে নিজের নামে চালিয়ে দিয়েছিল। বড় মানকে সার্কাস দ্যাখেনি বসিরহাটে গিয়ে। তার তখন ম্যালেরিয়া জ্বর হয়েছিল।জ্বর ছাড়ে আর ধরে। ছোট যায়নি দেখতে, বড় জ্বরে বিছানায় পড়ে থাকলে সে যায় কী করে? গুণধরের গুলবাজিতে খুব রেগে গিয়েছিল দুই মানকে। কিন্তু কিছু করতে পারেনি। ম্যালেরিয়া ছিল যে। এইবার গুণধরকে বাগে পেয়েছে। ছাড়বে না। গুণধর না গুলধর। গুলবাঘা তোকে টেনে নিয়ে যাবে জঙ্গলের ভিতরে। বিচার হবে। যাবজ্জীবন হবে। শুধু মানকে ঠেকিয়ে রেখেছে ময়না পাখিকে বলে। সন্দেশ আর রসকদম আনতেই হবে।

    গুণধর গোঁয়ার গোবিন্দ। সে ঢিল ছোড়েনি, গুলবাঘাও দ্যাখেনি তবু তার বিচার হবে। গুল মারার বিচার। কিন্তু গুল তো দুই মানকেও বলে। তাদের তো বিচার হয় না। টিফিনের ভাগ দিতে হয় না।

    বোঝা গেল। এখন কী উপায়?

    পরদিন গুণধর টিফিন বাক্স ধরে দিয়ে দিল কাঁদো কাঁদো মুখে। রাত্তিরে দুই বাঘা আর বনবিড়াল তার জানলার পাশে ফোঁস ফোঁস করছিল আর তাকে হুমকি মারছিল, আয় বেরিয়ে আয়, তোর মুণ্ডু চিবিয়ে খাব, মানকেদা বাঁচাও।

    কী টিফিন এনেছিস দেখি।

    গোটা বাক্স ধরে দিয়ে দিল গুণধর। আর চোখ মুছতে লাগল। সন্দেশ আর রসকদম আর শাঁকালু। বাহ বাহ। আগে ফল পরে মিষ্টি। বনে রাঙা আলুও খেতে দেবে বিচারের সময়। শাঁকালুও। বনের শাঁকালু খুব ভালো। খুব টেস!গুণধরকে চোখের জলে ভাসিয়ে শাঁকালুতে কামড় দিল দুই মানকে। এক কামড়ে অনেকটা ভিতরে নিয়ে কচর মচর, মচর কচর…ওরে বাপরে এ কী শাঁকালু? বুনো কচু কেটেকুটে শাঁকালু সাজিয়ে নিয়ে এসেছে গুণধর। আর তা খেয়ে নাচতে আরম্ভ করেছে দুই মানিক। বড় মানিক আর ছোট মানিক। গুণধর কাঁদতে কাঁদতে বলছে, বাঘারা দিয়ে গেছে তোমাদের জন্য, তাই দিয়েছি, বলের আলু।

    সেই যে বুনো কচু খেয়েছে দুই মানিক। সাতদিন লাগল গাল চুলকানি বন্ধ হতে আর ফুলো কমতে। গুণধরকে দেখলে তারা মুখ ঢাকে দুই হাতে। অন্য রাস্তায় যায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র
    Next Article এখন মৃত্যুর ঘ্রাণ – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }