Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরেন হরেন সাধু মানুষ – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প126 Mins Read0
    ⤶

    চোরভুবন ও সাধুভুবন

    চোরভুবন ও সাধুভুবন

    তিন গাঁয়ে চারজন ভুবন মণ্ডল। এদের একজনই চোর, বাকিরা সব সাধু। কথাটা দারোগাবাবুর। লিকলিকে দারোগা, বাতাস দিলে প্রায় টাল খায়। কিন্তু খুব কড়া। চোর তিনি ধরবেনই। খরবালার বাবা ভুবনকে জেরা করেই যাচ্ছেন এক বছর ধরে। কখনো থানায় ডেকে, কখনো মোবাইলে। তাতে খরবালার মান যাচ্ছে।তার বাবা চোর। হতেই পারে না। বাবা সারাদিন কত কাজ করে। চাষবাস, বেড়া বাঁধা, পুকুর কাটা, জমিতে নিড়েন দেওয়া আর সন্ধে বেলায় কীত্তন। তার বাবা না বলিয়া পরের দ্রব্যে হাত দেয়ই না। কিন্তু দারোগার কাছে খবর চোরের নাম ভুবন মণ্ডল। ধনেশ্বর রায়ের চোরাই বাসন চুরি করেছে ভুবন মণ্ডল। যদিও দারোগা বলেনি তা চোরাই বাসন। বলেছে খরবালার বাবা ভুবন তার মেয়েকে। বাবাকে একদিন থানায় বসিয়ে রেখে বেলের পানা খাইয়ে জেরা করেছিল দারোগা। খরবালা কোমর বেঁধে থানায় হাজির। তার খুব মুখ। মুখরা আর রাগী। তাকে ভুবন নিজেই ভয় করে।

    প্রহ্লাদ সরকার, দারোগাবাবু জিজ্ঞেস করছিলেন, তুমি নিয়েছ?

    ছার, আমি কেন নেব?

    চুরি কেন করে ভুবন?

    ভুবন বলেছিল, কী জানি ছার, বলতি পারবনি।

    চুরি করা পাপ।

    হ্যাঁ ছার, আর চোরাই মাল কেনা?

    সেও পাপ। প্রহ্লাদ দারোগা মাথা নেড়ে বলেছিল।

    লোকে চোরাই বাসন কেনে কেন?

    দারোগা বলেছিল, আমি কী করে জানব?

    আপনি দারোগা ছার বলে কথা, আপনি জানবেন না তা কি হয়?

    দারোগা বলেছিল, কিন্তু এখেনে সে কথা কেন?

    ধনেশ্বর রায়ের যে বাসন চুরি গেছে তা চোরাই বাসন। বলেছিল ভুবন।

    খরবালা তফাতে বসে দারোগা আর তার বাবার জেরা করাকরি শুনছিল। দারোগা জিজ্ঞেস করেছিল, কে বলল চোরাই বাসন?

    আপনি তারে জিজ্ঞেস করেন।

    দারোগা বলেছিল, সে কি স্বীকার করবে?

    ছার আপনি জিজ্ঞেস করেন, দেখুন সে কী বলে?

    সঙ্গে সঙ্গে মোবাইলে ধনেশ্বর রায়কে ধরেছিল দারোগা।হ্যালো হ্যালো।

    ধনেশ্বর নয়, জবাব দিয়েছিল একটি মেয়েলি গলা, দি নাম্বার ইউ হ্যাভ ডায়ালড, ইজ নট রিচেবল।

    কী হলো ছার?

    প্রহ্লাদ দারোগা বলেছিল, নট রিচেবেল।

    তবে দেখুন আমার কথা সত্যি কি না? ভুবন বলেছিল।

    হুম। দারোগা গম্ভীর হয়ে গিয়েছিল, বিড়বিড় করেছিল, কোথায় গেল ধনেশ্বর তার মোবাইল নিয়ে!

    চোরাই মাল কিনতে ছার।

    আমি ওঁর সঙ্গে কথা বলব। দারোগা বলেছিল।

    বলুন ছার, এখন আমি তবে যাই।

    এস, কিন্তু খোঁজ দিতে হবে কোন ভুবন চোর।

    তখন খরবালা বলেছিল, বয়েই গেছে খুঁজতে, কেন খুঁজবে আমার সাদাসিদে বাবা, যে কোনোদিন রাস্তায় সিকি আধুলি পড়ে থাকলেও হাত দেয় না, সাধু মানুষ।

    দারোগা খরবালাকে ভয় করে। তাই বেশি জেরা না করেই ছেড়ে দিয়েছিল। আগে একবার খরবালা বলেছিল, তার বাপকে না ছাড়লে সে গায়ে আগুন দেবে। সেই ভয়টা আছেই। বাবাকে নিয়ে বেরিয়ে খরবালা জিজ্ঞেস করেছিল, বাবা কোন ভুবন চোর?

    ভুবন বলেছিল, কদমগাছিতে এক ভুবন আছে, আমার মনে হয় সে।

    কথাটা তুমি বলনি কেন দারোগাবাবুকে? খরবালা জিজ্ঞেস করে।

    তার কাছে না জিজ্ঞেস করে কি বলা যায়? বলল ভুবন।

    খরবালা বলল, তাইলে কদমগাছিতে চলো।

    এখন? ভুবন জিজ্ঞেস করে।

    হ্যাঁ এখন, এর একটা বিহিত করা দরকার, দারোগা বারবার থানায় ডাকবে আর ছুটবে তুমি, তা হবে না।

    রিকশা নিল ভুবন আর তার মেয়ে। রিকশাওয়ালা আধবুড়ো মধুসূদন দাস। সে ঝাউতলায় বসে ঝিমোচ্ছিল। তাকে ডাকতে সে আড়ামোড়া ভেঙে বলল, কদমগাছির ভুবন যদি বাড়ি না থাকে ?

    না থাকে তো ফিরে আসব মধুকাকা।

    না, সে যতক্ষণ না ফেরে বসে থাকতে হবে। মধুসূদন শর্ত দিল।

    কেন সে যদি আজ না ফেরে, তখন? খরবালা জিজ্ঞেস করল।

    অপেক্ষা করতে হবে। মধুসূদন বলল।

    ওমা, রাতে কোথায় থাকব?

    কদমগাছির কদমতলায়।

    কী খাব?

    ব্যবস্থা হবে।মধুসূদন বলে, চিড়ে গুড় কিনে নিও পথের দোকান থেকে।

    কাণ্ড দ্যাখো। চিড়ে গুড় খেয়ে অপেক্ষা করতে হবে সেই কদমগাছির ভুবন মণ্ডল কখন ফেরে। এদিকে সব ভুবনই মণ্ডল ভুবন। আর চোর ভুবনও তাই। এমন হওয়ার জন্যই আসল ভুবন মানে চোর ভুবন ধরা পড়ে না। এখন কদমগাছির ভুবন যদি চোর হয় আর চুরি করতে বের হয়, তাহলে তো অপেক্ষা করতেই হবে চুরি করে না ফেরা পযর্ন্ত। ফিরে আসা যাবে না মধুসূদন রিকশাওয়ালার শর্ত অনুযায়ী। খরবালা তবু বলল, চলো, দিনের আলোয় আলোয় যেতে হবে, চোর হলে অন্ধকারে বেরিয়ে যাবে।

    রিকশাওয়ালা বলল,হুঁ, কিন্তু যদি শোনো সে গেছে যাত্রাগাছি, যাবা কি?

    দেখা যাবে তখন, আগে তো চলো। খরবালা বলল।

    সেটাও চুক্তি করে নাও, যাত্রাগাছি যেতে হবে। বলল মধুসূদন।

    আচ্ছা হবে। খরবালার তর সইছিল না।

    তখন মধুসূদন বলল, তাইলে আগে বরং যাত্রাগাছি যাই, সেখেনে যদি তারে পাই তো হয়ে গেল, যাত্রাগাছি আমার খুব ভালো লাগে, কেমন বড় বড় ধুতরো, আকন্দ আর ভাট ফুল ফোটে, গাছে কাঁটাল পাকে, ঘানিতে সর্ষের তেল, ময়রার দোকানে গণ্ডা গণ্ডা মণ্ডা আর লেডিকেনি, গাছে ময়না, কোকিল আর মাঠে গরু, দিনে কেউ না রাত্তিরে চোর।

    হয়েছে চলো এবার। বলল খরবালা।

    হ্যাঁ চলো। রিকশায় প্যাঁক করল মধুসূদন, চলো রাইগাছি।

    আবার রাইগাছি কেন? ভুবন জিজ্ঞেস করে।

    আবার কেন, রাইগাছি না গেলে যাত্রাগাছি যাওয়া যায় না। বলল মধুসূদন।

    আরে আমরা যাব তো কদমগাছি। বলল ভুবন।

    কদমগাছি তো যাব না, যাব যাত্রাগাছি, তার আগে রাইগাছি। বলে মধুসূদন রিকশায় প্যাঁক প্যাঁক করতে লাগল।

    রাইগাছি যাব কেন? জিজ্ঞেস করে খরবালা।

    রিকশাওয়ালা ভ্যাবলা হয়ে বলল, তাতো জানিনে খুকি।

    জান না মানে? খরবালা খরখর করে উঠল, তুমি জান না তো জানবে কে?

    রিকশাওয়ালা বলে, যাবে তুমি আর ইনি, জানব আমি, কোন কেলাসে পড় খুকি?

    এই খুকি খুকি করবে না তো, আমি খুকি? খরবালা তেড়ে গেল প্রায়।

    মধুসূদন বলে, তাইলে কী?

    খরবালা বলে, আগে ভুবন মণ্ডলের কাছে চলো, তারপর জানবে আমি কী?

    রিকশাওয়ালা প্যাঁক প্যাঁক করল, রাইগাছি যাত্রাগাছি কার বাড়ি যাবে বললে না তো?

    খরবালা রাগে গরগর করছিল, বলল, তুমি আগে রিকশা ছাড়ো, আমরা হাওয়া খেতে যাচ্ছি।

    বাহ, বেশ বেশ!বলতে বলতে রিকশা ছেড়ে দিল মধুসূদন, গলা ছেড়ে দিল, শীতের হাওয়ায় লাগল নাচন লাগল নাচন…।

    খরবালা তার বাবাকে বলল,হেঁটে চলো, এই গরমে কী গাইছে শোনো।

    সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা গান বদল করে দিল, খর বায়ু বয় বেগে…।

    খরবালা খুব রেগে গেল কিন্তু কিছু করতে পারে না। এই গান রবি ঠাকুর নাকি তার কথা ভেবেই লিখেছিলেন। বলেছিলেন ইস্কুলের পণ্ডিত স্যার। পণ্ডিত স্যার কি বেঁচে আছেন? খরবালা শুধু ফেল করত। শেষে পড়া ছেড়েই দিল। বনবন করে মধুসূদনের রিকশার চাকা ঘুরতে থাকে। পণ্ডিত স্যারের গান মধুদা রিকশাওয়ালা জানল কী করে? মধুসূদন গান থামিয়ে বলল, গানটা উনি গাইতে গাইতে যেতেন তো, মানে ধলতিথের পণ্ডিত মশাই, আমিই তো তাঁরে নিয়ে যেতাম ইস্কুল অবধি।

    যাহ বাবা! তার মনের কথা বুঝে ফেলল কী করে রিকশাওয়ালা মধুকাকা?

    মধুসূদন বলল, হেঁ হেঁ হেঁ, আমি সব বুঝি, তেনাদের ইস্কুলে পড়েচি আমি।

    উফফ, তেনাদের ইস্কুল মানে ওই তেনাদের, যাঁরা শ্যাওড়া গাছে বসে পা দোলান, এক পা পুকুরের এপারে আর এক পা পুকুরের ওপারে, তেনাদের ইস্কুল। কিন্তু খরবালার তেনাদের ভয় নেই। তাকে ভয় দেখাতে এসে তেনারাই তার মুখের চোটে পালিয়ে বাঁচেন। হবেই তো। ভূত তো বটে। মানুষ না।

    মধুসূদন বলে, হুঁ, মানষিরে আমার ডর লাগে বেশি।

    খরবালা বুঝল তেনাদের ইস্কুলে ভালই পড়েছে মধুদা রিকশাওয়ালা। না হলে কোনো কথা পড়তে পারছে না, তার আগেই ধরে নিচ্ছে। সে আর কিছু ভাববেই না। মধুসূদন প্যাঁক প্যাঁক করতে করতে বলল, কেলাস থিরি অবধি পড়েচি, তারপর মাস্টার মরে গিয়ে মানুষ হয়ে গেল আবার, ইস্কুল উঠে গেল, আর কিছু জিজ্ঞেস করবে খরখরি খুকি?

    কদমগাছির ভুবন মণ্ডলকে চাই আমার। খরবালা বলে।

    চলো তাঁরে ধরতেই তো যাচ্ছি যাত্রাগাছি, রাইগাছি, আমড়াগাছি…।

    খরবালা ভাবল কী কুক্ষণেই না মধুকাকা রিকশাওয়ালার রিকশায় উঠেছে। আষাঢ়ের বেলা বলে রক্ষে। নইলে যেতে যেতে সন্ধে হয়ে যেত। রিকশা ছুটছে। মধুসূদন গান ধরেছে, ঠিক দুকুর বেলা ভূতে মারে ঢেলা, আরে ভূত না ভূত না, তেনাদের পুত…।

    খরবালার বাবা ভুবন চুপ করে আছে। কী বলবে? দিনমানের এই সময়টায় তার ঘুম পায়। রাত জাগতে হয় কি না মাঝে মধ্যে। সে ঘুমিয়েই পড়ল। তখন রিকশা যাত্রাগাছি হাটখোলায় গিয়ে দাঁড়াল। আজ হাটবার নয়। সব নিঃঝুম। গাছ-গাছালি চুপ। পাতাটিও নড়ছে না। কুকুরগুলো সব পাশ ফিরে ঘুমিয়ে আছে রাস্তার হেথাহোথা। মধুসূদন বলল, এইবার বলো কারে চাই।

    খরবালা দেখল তার বাবার নাক ডাকছে। আহা ঘুমোক। সে নিজেই এই ভুবন মণ্ডলকে জেরা করে জেনে নেবে সে চোর না সাধু। রিকশাওয়ালার ডাকে রিকশা থেকে নেমে এল খরবালা। রিকশাওয়ালা তাকে বলল, আমি হাততালি দিয়ে ডাকি, দেখি সে আছে কি না।

    কেউ তো নেই। খরবালা বলল।

    আছে আছে, ভুবনদাদা আছ?

    আছিরে আছি, এই যাত্রাগাছি।

    আছ তো এস। ডাক দিল মধুসূদন।

    সত্যি একজন বেরিয়ে এল হাটের এক চালাঘর থেকে। তার বাবার মতো, না তার বাবার মতো হবে না। লম্বা। তার বাবা আর একটু লম্বা হলে এমনি হয়ে যেত। আর বাবা যদি খুব রোগা হতো, একেবারে এই লোক। বাবার নাকটা খাড়া হলে ইনি প্রায়। লোকটা মানে মধুসূদনের ভুবনদাদা বলল, এই মেয়েটা কে, চিনা মনে হয়।

    চিনা না জাপানি কিংবা খরানি হতে পারে। বলল মধুসূদন।

    হুম, কী করতে আসা? সে জিজ্ঞেস করল।

    সে ইনি জানে। খরবালার দিকে আঙুল তুলল রিকশাওয়ালা।

    কী জান? লোকটা খুনখুনে গলায় জিজ্ঞেস করল।

    আপনি মানে তুমি কি ভুবনচোর ? জিজ্ঞেস করল খরবালা।

    ফিরে আসতে রাত্রি ভোর। সে জবাব দিল।

    চুরি করতে লজ্জা লাগে? খরবালা জিজ্ঞেস করে।

    হি হি হি, ছেড়েই দিলাম ওই রাগে।

    খরবালা বলে, আপনি যদি চোর হন, দারোগাবাবুরে বলি?

    বল না গিয়ে ঘন্টা হবে, ভয় করিনে আজকে চলি। সেই লোক ঘুরে দাঁড়াল।

    খরবালা বলে, না না যাবেন কেন, শেষ চুরিটা কবে যেন?

    সে বলল,দারোগা জানে কেস দিয়েছে, মাঘের আগে অঘ্রান পরে, পৌষ মাসে হবে না কো।

    বাসনচুরি হলো তো? খরবালা জেরা করছে।

    তাতে তোর কী হলো খরখরি?

    আপনার নাম তাইলে বলি পেহ্লাদ দারোগাবাবুরে?

    আবার সেই কথা, বললে কী হবে? ভুবনচোর বলল।

    জেরা করে কথা বের করে নিয়ে হাজতে ভরে দেবে গরুচোর, ছাগল চোরের সঙ্গে।

    ইস, কথা বের করবে, পারবেই না।

    জেরায় তো পড়েননি। খরবালা ভয় দেখায়।

    পড়িনি আবার।হাসে লোকটা, বলে, তুই যে দেখি মেয়ে দারোগা, তোর কী, আমি চুরি করি না করি আমার ইচ্ছে।

    আমার বাবারে যে ডেকে ডেকে, মোবাইলে ফোন করে করে জেরা করে। খরবালা হাত নেড়ে নেড়ে বোঝায়।

    তাতে আমার কী?

    আমার তাতে মান যায়।

    লোকটা বলে, আমার মেয়েরও মান যাবে, দারোগাবাবু জেরা করে করে হদ্দ, যা জিজ্ঞেস করে বলি, “আনি মানি জানি না”, আমি জানিনে ছার, আই ডোন নো ছার, মালুম নেহি হুজুর।

    খরবালা অবাক, তার মানে?

    আমার মেয়ে শিখোয় দেছে, যদি জিজ্ঞেস করে আমার হাত কটা তাও বলি জানিনে ছার।

    আরিব্বাস! খরবালা বলল, তার নাম?

    বলব না। বলে লোকটা হি হি করে হাসে, বুঝি নাও খরখরি, যাই, আর থাকতি পারছিনে। বলেই সে কোথায় ফুস হলো তা ধরতেই পারল না খরবালা। হতবাক হয়ে তাকিয়ে থাকে শূন্য হাটখোলার দিকে। আর সেই সময় শোনা যায় মধুসূদন রিকশাওয়ালার ডাক, ও খুকি খুকি, ও ভুবনভাই, ভুবনমেসো…।

    খরবালা চোখ মেলল। তার বাবাও চোখ মেলল। আরে, এ যে সেই যাত্রাগাছি হাটখোলা। তাই তো হবে। বাবার দিকে ফিরল সে। বাবা চোখ মুছতে মুছতে রিকশা থেকে নামতেই একেবারে! বাবা একটু বেঁটে হলে তার মতো, একটু মোটা হলে তার মতো…।

    মধুসূদন রিকশাওয়ালা বলল, দুজনেই রিকশা চলতে নাক ডাকাতে আরম্ভ করলে, রাতে ঘুমোও না নাকি?

    খরবালা রিকশা থেকে নামতে নামতে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, মধুকাকা, সে গেল কোথায়?

    কার কথা জিজ্ঞেস করছ গো? মধুসূদন রিকশা প্যাঁক প্যাঁক করে জিজ্ঞেস করে।

    না মানে? খরবালা তার বাবার দিকে তাকায়।

    তখন মধুসূদন রিকশাওয়ালা বলল, দাঁড়াও দেখি…।

    হাততালি দিতে লাগল মধুসূদন, আছ নাকি ভুবনবাবু…।

    কেউ কি আসে! দূরে ঘনিয়ে আসা অন্ধকারের দিকে তাকিয়ে থাকে খরবালা ও ভুবন মণ্ডল।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র
    Next Article এখন মৃত্যুর ঘ্রাণ – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }