Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরেন হরেন সাধু মানুষ – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প126 Mins Read0
    ⤶ ⤷

    নরেন হরেন সাধু মানুষ

    একটা ছিল লোক। ঢ্যাঙা মতো, রোগা মতো, কালো মতো, অনেক কিছুর মতো সেই লোকটার ছিল একটা জমি। জমির উপর একটা বাড়ি ছিল। হ্যাঁ, একটা ছিল বাড়ি। সেই বাড়িটার সামনে একটা বাগান। ফুল ছিল, ফল ছিল, আর ছিল একটা নিম গাছ। একটা ছিল নিম গাছ। তার ডালে ছিল আর কেউ। একজন নয় দুজন। তারা সন্ধে হলেই পা দুলোত। দুঃখী দুই ভবঘুরে। যখন বেঁচেছিল, কালীঘাট যাবে বলে বেরিয়েছিল দুই বুড়ো। হরেন সাধু আর নরেন সাধু। তারা কোথাকার লোক, কোথা থেকে এল এই লোকটার বাড়ি, তা কেউ জানে না। তারা যে আছে তা লোকটা ছাড়া কেউ জানে না। এই যে সেই লোক, সন্ধে হতে তার মনে হচ্ছিল, তার বাগানের নিম গাছের ডালে হাড়-খটখটি পা দোলে। কার পা আর কার পা? ডান পা না বাম পা? সে বারান্দায় ইজি চেয়ারে বসে ডাক দিল, এই তোরা কারা, দিসনে কেন সাড়া?

    পায়ের দোলা বন্ধ হলো, হরেন নরেনের ভিতর হরেন বলল, আমাদের অত সাহস নেই বাপু, সাড়া দিতে ভয় করে।

    তুই দেখছি আচ্ছা ভীতু! লোকটা অবাক হলো। সূয্যি ডোবার পর সে তো ভূত নিরোধক লৌহ কবচ পরে গ্যাঁট হয়ে বসেছে আর নিজের পাদুটি টান টান করে ছেড়ে দিচ্ছে। কেন এমন করা, না তার হাঁটুর মালাইচাকিতে ব্যথা। খ্যাঁচ খ্যাঁচ লাগে। এক ভবঘুরে এসে তাকে এই জ্ঞান দিয়ে গেছে। এতে তার উপকার হচ্ছে মনে হয়। এখন নিম গাছের ডালে কাদের পা দোলে, তা তাকে জানতে হবে। তার বাড়ি, তার বাগান, তার গাছ, সুতরাং তার জানবার অধিকার আছে বৈকি। কত কিছু জানে সে, কোন গাছে কটা পাখি, কোথায় চাক বেঁধেছে মৌমাছি।

    এই তোদের নাম কী?

    আমি নরেন, ও হরেন।

    কে হরেন?

    ও হরেন।

    লোকটা খুব মেজাজি, বকুনির গলায় বলল, যার নাম তাকে বলতে দে।

    আঁজ্ঞে ও আমার চেয়েও ভিতু, কথা বলতেই চায় না। নরেন বলল।

    ভয়ের কী আছে, আমি তো মানুষ।

    নরেন বলল, আঁজ্ঞে, মানুষ তো আমরাও হতে চাই।

    লোকটা বলল, মানুষ মরে ভূত হয় জানি।

    নরেন বলল, মানুষ হয় কী করে স্যার?

    তখন অন্ধকারে যেন বজ্রপাত হলো, কড়কড় করে মেঘ ডাকল, কে একজন নিম ডাল থেকে বলে উঠল, সে বলেছিল ভূত মরে মানুষ হয়।

    আরিব্বাস, গা কেঁপে উঠল এমন গলা, কী আওয়াজ! এ কে?

    নরেন বলল, আঁজ্ঞে হরেন, আমরা যমজ বন্ধু।

    বন্ধু না ভাই? লোকটা জিজ্ঞেস করল।

    কী জানি কী ছাই, একটা কিছু হবেন। আবার সেই গুমগুমে গলায় স্বর বেরোল।

    লোকটা বলল, বলছিলি না ও খুব ভীতু?

    ইয়েস স্যার, আমি নিজিই খুব ভীতু, আমার চেয়ে বেশি ও।

    লোকটা বলল, ভীতুর অমন হেঁড়ে গলা, ওর গলা শুনলে তো আমার হাঁটুতে খিঁচ লাগছে।

    নরেন বলল, আঁজ্ঞে তার জন্য ওর কিছু করার নেই, ও নিজেই নিজের গলা শুনে হার্ট ফেল করে মরেছে, আর ও মরলে আমি একা একা ভয়ে ভয়ে মরে গেছি।

    লোকটা বলল,খুব বাজে গলা,ভূত হয়ে ভয় দেখাতে এয়েছিস আমাকে?

    আঁজ্ঞে না, ও নিজেই ভীতু, নিজের গলা শুনে কাঁপে, আবার কাঁপতে কাঁপতে কেঁদেই ফেলে, তখন নিজের কান্না শুনেও কাঁপে, আবার কাঁপুনিতে কেঁদে ফেলে, তাতেও ভয়ে…।

    থাক থাক আর বলতে হবে না, বুঝেছি। লোকটা হাত তুলে থামালো নরেন ভূতকে।

    স্যার আপনি রাগ করবেন না, আমরা এখেনে আশ্রয় পেয়ে খুব ভালো আছি, এমন নিম গাছ, এমন থমথমে জায়গা আমাদের মনোমত হয়েছে, নিমের তেতো গন্ধ আমাদের খুব ভালো লাগে, শুধু একটা অসুবিধে আছে, আপনি যদি দেখতেন স্যার। নরেন বলল।

    আপনার দয়ার হেদয় স্যার, আপনি পাআআআরেন্নন্ন। বজ্র কণ্ঠে হরেন বলল।

    উফফ,চুপ চুপ চুপ, গাছে যে পাখিরা আছে সব পালাবে। লোকটা বলল।

    নরেন বলল, পালিয়েছে স্যার।

    তার মানে? লোকটা অবাক।

    আমরা আসার পর পাখিরা পালিয়েছে নিম ডাল থেকে। নরেন বলে।

    আমি তাহলে ভোরে পাখির কাকলি শুনি না? লোকটা জিজ্ঞেস করে।

    আপনার ঘুম খুব গাঢ় স্যার, ঘুমুলি সাড় থাকে না। নরেন বলল।

    হুঁ, এক ঘুমে রাত কাবার করে দিই। লোকটা বলল।

    নরেন বলল, রাত্তিরে কথা বলি আমরা ফিসফাস, পাখিরা ভয়েই উড়ে গেছে।

    লোকটা বলল, এই তোরা কবে এয়েছিস?

    তিনদিন স্যার, গেল অমাবস্যার দিন।

    হুঁ,সেই কারণে রাতে কড়কড়ি শব্দ হয়, আমার ঘুম ভেঙে গেছে কদিন।

    নরেন বলল, স্যার আমাদের একটা নিবেদন আছে।

    লোকটা বলল, বলে ফেল।

    স্যার,আমরা আপনার বাড়ি পাহারা দিই,চোর এসে ফিরে গেছে দুদিন।

    ফুল চোর?

    স্যার, আমাদের আবেদন শোনেন। নরেন বলে।

    শুনতিই হবে স্যার, না হলি আমাদের এখেনে থাকা হবে না। বাজখাঁই গলায় হরেন বলল।

    বল, বলে ফেল। লোকটা হাঁই তুলল। ঘুম এসে যাচ্ছে। অন্ধকার হলেই তার চোখ জুড়িয়ে আসে। ঘুমতে সে খুব ভালোবাসে। ঘুমের ভিতর স্বপ্ন আসে। ভালো স্বপ্ন হলে, মন খুশি হয়ে যায়। প্রথম রাতের স্বপ্নটা ভালো হয়, পরের রাতে ভয়ের হয়, কিংবা হয় না। ভয়ের হলে মেজাজ খিঁচড়ে যায়। গতকাল রাতে সে স্বপ্ন দেখেছিল, মাঠের মধ্য দিয়ে হাঁটছে, তখন আকাশে মেঘ এল, বাজ পড়তে আরম্ভ করল। কোথায় পালাবে? পালাবার পথ নেই। ছুটতে ছুটতে শেষ রাতে ঘুম ভেঙে গেল। এখন বোঝা গেল, এই দুই মক্কেল তখন ফিসফাস করছিল। কী বলতে চায় এরা?

    নরেন বলল, তুই বল হরেন।

    হরেন হেঁড়ে গলায় বলল, আমি বললে স্যার ভয় পাবে, আমারও কান্না পাবে।

    আরিব্বাস, থামরে তুই থাম। লোকটা থামালো হরেন কে। হরেন না যেন, পাঞ্জাব লরির হর্ন।সে থামল। তখন নরেন বলল, রাগ করবেন না তো স্যার?

    আরে তোরা বল তোদের আবেদন কী?

    স্যার আপনি একা থাকেন? নরেন জিজ্ঞেস করল।

    কেন আর কাউকে কি দেখা যায়? লোকটা বেজায় অবাক হলো।

    আমাদের মনে হয়, আপনারা দুই জন, যমজ বন্ধুর মতো যমজ ভাই। নরেন বলে।

    উফফ,মাথা খারাপ হওয়ার জোগাড়। বলছে কি মাথামোটা ভূত? একবার লোকটা নিজে বের হয়, আর একবার তার মতো আর একজন বের হয়। একজন লাল জামা পরে বের হয়, আর একজন বের হয় নীল জামা পরে। তারা তাই জানে দুইটা লোক থাকে এই বাড়িতে। লোকটা অবাক হলো দুই ভূতের ধারণার কথা শুনে। তার নিজের তো দুটি জামা, লাল জামা, নীল জামা। কখনো এটা পরে, কখনো ওটা পরে। কিন্তু সে তো একাই পরে। একাই দুরকম পরে। কখনো প্যান্ট আর লাল জামা। কখনো পায়জামা আর নীল জামা। সেই কথা বলতে নরেন ভূত মাথা নাড়তে লাগল, পা নাড়তে লাগল, গাছ নাড়তে লাগল, শেষে কঙ্কাল হাত কচলাতে লাগল, আপনি স্যার, আপনার ভাইরে বারণ করে দেবেন ভোরবেলায় হরিনাম করতে।

    এ আবার কী কথা। ভোরবেলা হরি হরি করে কে? কেউ না। সে তখন ঘুমায়।চিন্তার কথা। তার মানে তার কোনো যমজ আছে, যে নীল কিংবা লাল জামা পরে শেষ রাত্তিরে হরি হরি করে। তাতে ভূত দুই বন্ধুর খুবই অসুবিধে হয়। কিন্তু এরা যে আর একটা কথা বলছে, শেষ রাত্তিরে ফুল তুলতে এসে সে হরি হরি সে থামায় না। তখন তাদের খুব ভয় করে। স্যার সেই লোকটা কি আপনি না আপনার ভাই? অন্ধকারে লাল আর নীলে কিছু তফাৎ ধরা যায় না। সবই কালো মনে হয়।

    লোকটা এইবার সিধে হয়ে বসল। তার মানে, শেষ রাতে কে আসে ফুল তুলতে। ফুল চোর। ফুল চোর ভূতের ভয় তাড়াতে হরি হরি করে। লোকটা বলল, বাগানের ফুল তুলতে আসে যে, সে আমি হই বা আমার ভাই হোক, তোমরা ভয় দেখিয়ে তাড়াতে পার না?

    মানুষদের খুব ভয় লাগে স্যার।

    ওরে আমার ভুতুরে, মানষিরে ভয় করে, তাহলে ভূত হয়েছিস কেন?

    আমরা আবার ফুল বাগানে থাকি, সারাদিন ধরে লাল নীল ফুল দেখি আর বেশি ভয় করে। নরেন বলল।

    ওরে আমার কীর্তিমানরে, ফুল বাগানে তোরা ভয় করিস!

    হরেন আর পারে না,সে ফুল শুনলেই কেঁদে ওঠে,স্যার গো,ফুল বাগানে আমাদের খুব ভয় করে, আমাদের জন্যি ভাগাড় চাই, মরা গরু, মরা ছাগল, হাড়গোড়, পচা মাছ…

    উফফফ, থাম থাম থাম, না পোষায় তো পথ দ্যাখ। লোকটা বলল।

    যাব কোথায় স্যার,যদি বাগানে দুটো হাড় আর মরা বেড়াল কুকুর এনে ফেলেন,তবে আমরা বাঁচি।বলল নরেন,দেখুন কেমন কাঁদে আমার বন্ধু হরেন, আপনি স্যার, আপনি কিংবা আপনার ভাই হরি হরি আর করবেন না, বাগানের ফুল রোদে পুড়ে মরুক।

    লোকটা বুঝল এই দুজন, নরেন হরেন খুব ঠ্যাঁটা ভূত। ভূত কি ফুল বাগান সহ্য করতে পারে? তার জন্য ভাগাড় চাই, মরা ছাগলের পচা গন্ধ চাই।সে বলল,তোরা চোখ বন্ধ করে থাক,আমি ঘরের ভিতর গিয়ে ভগবানকে টেলিফোন করি, তিনি কী বলেন শুনি, ফুল তো তিনিই ফোটান, তোদের জন্য মায়া হচ্ছে।

    আচ্ছা স্যার। রেডি স্যার। চোখ বুঁজলাম স্যার। বলল নরেন হরেন একসঙ্গে।

    লোকটা এইবার ভিতরে গেল। নীল জামা ছেড়ে লাল জামা, পায়জামা ছেড়ে প্যান্ট পরল। তারপর হরি হরি করতে করতে বাইরে এল। তখন নরেন বলে উঠল, স্যার বন্ধ ক্রুন ওই নাম, আমাদের গা ঠাণ্ডা হয়ে আসছে, আপনার ভাই কত মন দিয়ে আমাদের কথা শুনলেন, ভগবানকে ফোন করতে গেলেন, হরি হরি না বলে মরি মরি কহেন স্যার।

    লোকটা বলল, ফুল চোর এমনি করে হরি বলে?

    আপনার ভাইকে তো বলেছি স্যার,ফুল বাগান নষ্ট করে দেন,ফুল চোর আর আসবে না, হরি হরিও হবে না, স্যার আমরা বড় ভীতু মানুষ, আমরা এই গাছ ছেড়ে যাইনে কোথাও, ফুলবাগানটারে নষ্ট করেন স্যার, আপনি পারবেন, আপনার ভাই তো ভিতরে গেল ফোন করতে, আর আসেই না, পুলিশ ডাকছে কি না কে জানে, কিন্তু আমাদের ভয় নেই পুলিশে, হরি শুনলেই গা গুলোয়, মাথায় ব্যথা হয়।

    এই তোরা আমারে দেখিস ভোরবেলা? লোকটা জিজ্ঞেস করে।

    অনেকটা এমনি, কিন্তু এমনি নয়, আর একটু লম্বা কিংবা আর একটু বেঁটে, সে কি আপনাদের আরেক ভাই?

    হ্যাঁ,আমরা সাত ভাই,কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ ধেড়ে, কেউ বেড়ে। বলতে বলতে লোকটা বসল ইজি চেয়ারে। বলল, তোরা নেমে আয় ফুলের বাগানে।

    এখন? হরেন বাজখাই গলায় কেঁদে উঠল, কী কহেন স্যার!

    ইয়েস এখন। লোকটা বলল, হরি হরি, তোদের নিয়ে কী করি, বাগানে লাফ দে, হরি হরি, ভূত জন্ম মরি মরি, বাগান থাকবে, ফুল ফুটবে, পাখি গান গাইবে, নিমের হাওয়া বইবে, ফুলের সুবাস বাইবে, হরি হরি, কটা ভূত আজ মারি মারি।

    ও স্যার, চুপ করুন গো, চুপ করুন। নরেন কিংবা হরেন ভূত কাঁদতে কাঁদতে ধপাস। ধপাস মানে ডাল ভেঙে পড়ল কেউ বা কারা। পড়ল কোথায় না ফুল বাগানে। গোলাপ, বেলি, চম্পক, টগর, কেতকী, জবা, জিনিয়া, ডালিয়া ফুলের হরেক রঙের বাগানে। পড়তেই সব চুপ। কী হলো, তারা গেল কোথায়? লোকটা ডাকতে ডাকতে নেমে এল বাগানে, অন্ধকারে। খুব সাবধানে। গাছ এখন ঘুমতে আরম্ভ করবে। এখন গাছকে ছোঁয়া বারণ। এই ভুতুয়া, নরেন হরেন, তোরা কোন মুলুকে গেলি?

    সাড়া নেই।সব চুপচাপ।গাছেরা ঘুমোচ্ছে। নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। ফুলের কুঁড়ি জাগছে বিন্দু বিন্দু করে। লোকটা দাঁড়াল কিছু সময়, কেউ কোথাও নেই। টর্চ জ্বেলে দেখল নিমের একটি ডাল ভেঙে পড়ে আছে। লোকটা ফিরে এল ঘরে। ঘুমিয়ে পড়ল। কেমন যেন লাগছে। সত্যি তারা গেল কোথায়? পরদিন নতুন আলোর ভোরে লোকটা ঘুম থেকে উঠে বাগানে এল। দেখল নানা রঙের ফুল ফুটেছে বাগানে। নতুন আলোয় ঝলমল করছে সব রঙ। তার মতোই লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে বাগানের বাইরে। নিচু হয়ে তাকে নমস্কার করে বলল, স্যার আমার নাম নরেন সাধু।

    তুমি! লোকটা অবাক হয়ে দেখতে থাকে। একেবারেই যেন তার মতো।

    ইয়েস স্যার, আমি নরেন।

    হরেন তাহলে কই?

    নরেন সাধু হেসে বলল, আপনিই হরেন সাধু স্যার।

    আমি! আমার তো কোনো নাম ছিল না। লোকটা অবাক হয়ে বলল।

    নরেন হেসে বলল, ছিল, আপনি জানতেন না।

    তুমি জানলে কী করে? লোকটা জিজ্ঞেস করে।

    ভূত জন্ম পেয়ে স্যার।

    তুমি কি ভূত? লোকটা জিজ্ঞেস করল।

    নরেন সাধু হেসে বলল,না, আমি কাল রাত্তিরে ডাল ভেঙে ফুল বাগানে পড়ে ফুলের ছোঁয়ায় আবার মানুষ, নিজের জন্মে ফিরেছি।

    লোকটা জিজ্ঞেস করল, আর সেই তোমার যমজ বন্ধু?

    নরেন বলল, ছিল না স্যার, আমি নিজেই তার গলায় কেঁদেছিলাম, সাত রকম গলা করতে পারি।

    লোকটা বলল, তাহলে তোমাকে নমস্কার।

    আপনাকেও নমস্কার স্যার,একা থাকেন, আমার একটু জায়গা হবে, দুই ভাইয়ের মতো থাকব স্যার, আমি নরেন, আপনি হরেন, সাধু মানুষ দুইজনা।

    লোকটা তাকে ডাকল, এসো।

    নরেন বলল, আমি নীল জামা, আপনি লাল জামা।

    লোকটা বলল, পালটে পালটে পরব।

    নীল লাল জামা। নরেন বলল।

    তারপর নরেন এবং হরেন সাধু সেই ফুলের বাগান আর বাড়িটি নিয়ে আনন্দে দিন কাটাতে লাগল। লোকটার কোনো নাম ছিল না এতকাল। পেয়েছে। হরেন সাধু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র
    Next Article এখন মৃত্যুর ঘ্রাণ – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }