Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নর্স মিথোলজি – নীল গেইম্যান

    নিল গেইম্যান এক পাতা গল্প224 Mins Read0
    ⤷

    শুরুর আগে ও পরে

    শুরুর আগে ও পরে

    ১

    শুরুতে কিছুই ছিল না, স্বর্গ-মর্ত্য কিছুই না, না ছিল আকাশ, না ছিল তারা। শুধু ছিল অন্তহীন আকার আকৃতিবিহীন ধোঁয়াশা আর সদা জ্বলন্ত আগুনের জগত।

    উত্তরে ছিল নিলহাইম। সেখানে ১১টি বিষাক্ত নদী কুয়াশার বুক চিরে বয়ে চলেছিল। নদীগুলোর উৎসমুখে ছিল এক গর্জনশীল ঘূর্ণি, নাম তার হেভেরগেলমির। নিলহাইম ছিল ঠান্ডার চেয়েও ঠান্ডা। সেখানে অন্ধকার ঘন কুয়াশা চতুর্দিকে ঘিরে থাকত। আকাশ সেখানে কুয়াশায় ঢাকা থাকত, ভূমিও থাকত ঠান্ডা কুয়াশায় আচ্ছন্ন।

    দক্ষিণে ছিল মাসপেল। মাসপেল ছিল অগ্নিগর্ভ। সেখানে সবকিছু উজ্জ্বল আর জ্বলন্ত। মাসপেল যেমন ছিল আলোকিত, নিলহাইম ছিল ধূসর বরফ আর কুয়াশায় আকীর্ণ। মাসপেল ছিল কামারের আগুনের মতো জ্বলন্ত আর উত্তপ্ত। সেখানে নিরেট কোনো ভূমি ছিল না, ছিল না কোনো আকাশ। শুধু ছিল আগুনের লেলিহান শিখা, উত্তাপের ঘূর্ণি আর গলিত লাভার সাগর।

    মাসপেলের আগুনের শেষপ্রান্তে যেখানে কুয়াশা প্রজ্জ্বলিত হয়ে আলোকিত হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আছে সুরটার, যে দেবতাদের চেয়েও প্রাচীন। সময়ের শুরু থেকে সেখানে সে আজও ঠায় দাঁড়িয়ে আছে। তার হাতে আছে এক জ্বলন্ত তরবারি, যেখানে গিয়ে মিশেছে গলিত লাভা আর জমাট কুয়াশা।

    বলা হয়ে থাকে, যখন দুনিয়া ধ্বংস হবে, রাগনারকের সময়, শুধুমাত্র তখনই সুরটার তার স্থান ত্যাগ করবে। সে মাসপেল থেকে আগুনের তরবারি হাতে বেরিয়ে পড়বে আর পৃথিবীকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। একে একে সকল দেবতা তার সামনে ধরাশায়ী করবে।

    ২

    মাসপেল আর নিলহাইমের মাঝে ছিল এক অসীম শূন্যস্থান। কুয়াশার জগতের নদীগুলো সেই শূন্যস্থানে প্রবাহিত হতো। এই শূন্যস্থানকে বলা হতো গিনুনগাগাপ। অনন্তকাল ধরে প্রবাহিত হয়ে বিষাক্ত নদীগুলো আগুন আর কুয়াশার জগতের মধ্যবর্তী স্থানে সৃষ্টি করল বিশালাকৃতির হিমবাহ। শূন্যস্থানের উত্তরে বরফের জগত ঠান্ডা কুয়াশা আর বরফ শীলায় ঢাকা ছিল কিন্তু দক্ষিণে, যেখানে হিমবাহ আগুনের জগতকে স্পর্শ করেছিল, যেখানে মাসপেলের আগুনের শিখা বরফের সাথে মিলিত হয়েছিল, আগুনের দুনিয়ার উত্তপ্ত হাওয়া বরফের ওপর বসন্তের এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল।

    যেখানে আগুন আর পানি মিলিত হয়েছিল, আগুন বরফকে গলিয়ে দিয়েছিল আর বরফগলা জলে সৃষ্টি হলো প্রথম জীবের, দেখতে মানুষের মতো কিন্তু আকারে পৃথিবীর চেয়েও বড়, সকল দানবের চেয়েও বৃহৎ। সে না ছিল পুরুষ, না ছিল মহিলা আবার একসাথে দুটোই ছিল।

    এই জীবটিই সকল দানবের পূর্বপুরুষ, একে বলা হতো ইমির।

    বরফগলা জলে শুধুমাত্র ইমিরের জন্ম হয়নি, আরো সৃষ্টি হয়েছিল এক শিংবিহীন গাভির, কল্পনাতীত বড় তার আকার। গাভিটি খাদ্য ও পানির জন্য বরফের পাহাড় চেটে খেত। তার ওলান থেকে নদীর স্রোতের মতো দুধ প্রবাহিত হতো। সেই দুধ খেয়ে ইমির পুষ্টি পেত।

    দানব ইমির দুধ খেয়ে খেয়ে ক্রমেই বৃহৎ হতে লাগল।

    ইমির গাভিটিকে ডাকত অধুমলা।

    গাভিটির জিহ্বা বরফের ভিতর থেকে প্রথম মানুষকে চেটে বের করে আনল। প্রথম দিনে শুধু মানুষটির চুল দৃশ্যমান হলো, দ্বিতীয় দিন মাথা ও তৃতীয় দিনে পুরো শরীর আবির্ভূত হলো।

    সে ছিল বুরি, সকল দেবতাদের পূর্বপুরুষ।

    ইমির ঘুমিয়ে পড়ল, ঘুমন্ত অবস্থায় ইমিরের বাম বাহুর নিচ থেকে জন্ম নিল এক পুরুষ আর নারী দানব, পা থেকে জন্ম হলো আরেক ছয়মাথা দানব। ইমিরের এই সন্তানদের থেকেই পরবর্তীতে সকল দানবের সৃষ্টি হয়েছিল।

    বুরি এই দানবদের থেকে একজনকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করল। তাদের এক পুত্রসন্তান হলো, তাকে তারা ডাকত বোর নামে। বোর বেস্টলা নামে এক দানবকন্যাকে বিয়ে করল। তাদের তিন ছেলে জন্ম নিল, ওডিন, ভিলি আর ভি। বোরের তিন ছেলে ওডিন, ভিলি আর ভি যুবক বয়সে উপনীত হলো। মাসপেলের আগুন আর নিলহাইমের অন্ধকার দেখতে দেখতে তারা বড় হয়ে উঠেছিল। কিন্ত তারা জানত, দুটি স্থানই তাদের জন্য মৃত্যুপুরী। তারা তিন ভাই অনন্তকাল ধরে গিনুনগাগাপের অসীম শূন্যতায় আগুন আর কুয়াশার জগতের মাঝে আটকা পড়ে থাকল।

    সেখানে না ছিল সমুদ্র, না ছিল বালুকাবেলা; ছিল না কোনো লতা-পাতা বা ঘাস- পাথর, ছিল না মাটি বা গাছপালা; কোনো আকাশ ছিল না, তারাও ছিল না; কোনো পৃথিবী ছিল না, স্বর্গ-মর্ত্য কিছুই না। শুধু ছিল এক অসীম শূন্যতা, এক বিশাল শূন্যস্থান, যাকে দুনিয়া আর জীবন দ্বারা পূরণ করতে হবে।

    এটা ছিল সবকিছু সৃষ্টি হওয়ার সময়। ভি, ভিলি আর ওডিন গিনুনগাগাপের অসীম শূন্যতায় দাড়িয়ে পরস্পরের দিকে তাকাল আর কী করতে হবে সে বিষয়ে আলোচনা করল। আলাপ করল জীবন আর ভবিষ্যৎ নিয়ে।

    ওডিন, ভিলি আর ভি দানব ইমিরকে হত্যা করল। এটা তাদের করতেই হতো। বিশ্বজগত সৃষ্টি করার জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। এটা ছিল সবকিছুর শুরু, একটি মৃত্যু যেটি জীবনের শুরু করেছিল।

    তারা বিশাল দানবটিকে চুরিকাঘাত করল। ইমিরের শরীর থেকে অবিশ্বাস্য পরিমাণে রক্ত বের হয়ে আসতে লাগল। সমুদ্রের জলের মতো নোনা, মহাসাগরের পানির মতো ধূসর রক্তের ঝরনা বন্যার মতো সহসা বেরিয়ে আসতে লাগল; সেই রক্তের স্রোত এত শক্তিশালী আর গভীর ছিল যে, সকল দানব সেই রক্তের বন্যায় ভেসে গেল আর ডুবে মারা গেল। শুধুমাত্র ইমিরের দৌহিত্র বারজেলমির আর তার স্ত্রী বেঁচে রইল। তারা একটি কাঠের বাক্সকে নৌকার মতো ব্যবহার করে বন্যা থেকে বেঁচে গেল। যেসব দানবকে আমরা ভয় পাই বা আজও দেখি, তারা সবাই এই দুজনের বংশধর।

    ওডিন আর তার ভাইয়েরা ইমিরের মৃতদেহ থেকে মাটি সৃষ্টি করল। ইমিরের হাড়গোড় জড়ো করে বানাল পাহাড়-পর্বত

    যে নুড়ি-পাথর, কাঁকড়-বালি তোমরা দেখো, সেগুলো হলো ইমিরের দাঁত আর হাড়ের ভাঙা অংশ, যেগুলো ওডিন, ভিলি আর ভির সাথে ইমিরের সংঘাতের সময় ইমিরের গা থেকে খসে পড়েছিল।

    পৃথিবীকে বেষ্টন করে আছে যে সমুদ্রগুলো, সেগুলো আসলে ইমিরের ঘাম আর রক্ত। আকাশের দিকে তাকাও, তুমি আসলে ইমিরের খুলির ভিতর দিয়ে দেখছ। রাতের আকাশে যে তারকারাজি, গ্রহ নক্ষত্র, ধূমকেতু আর খসে পড়া তারা, সেগুলো সব মাসপেলের অগ্নিদুনিয়ার আগুনের ফুলকি। আর যে মেঘমালা আমরা দিনের বেলা আকাশে দেখি? সেগুলো একসময় ইমিরের মগজ ছিল, না জানি তারা আজও কী কথা ভেবে চলেছে!!

    ৩

    পৃথিবী একটা সমতল চাকতি। সমুদ্র তার চতুর্দিক ঘিরে আছে। দানবরা বাস করে পৃথিবীর শেষ প্রান্তে গভীর সমুদ্রের ধারে।

    দানবদের দূরে রাখতে ওডিন, ভিলি আর ভি ইমিরের চোখের পাপড়ি দিয়ে পৃথিবীর মাঝখান ঘিরে তৈরি করল এক উঁচু দেওয়াল।

    তারা জায়গাটার নাম দিল মিডগার্ড।

    মিডগার্ড ছিল নয়নাভিরাম কিন্তু তার তৃণভূমিতে কেউ হেঁটে বেড়াত না, স্বচ্ছ সলীল জলে কেউ মাছ ধরত না, সুউচ্চ পাহাড়গুলোতে কেউ চড়ত না, আকাশে ভেসে বেড়ানো মেঘের দিকে তাকিয়ে থাকার জন্য কেউ ছিল না।

    ওডিন, ভিলি ঘার ভি জানত, পৃথিবীটা পৃথিবী হয়ে উঠবে না, যদি না সেখানে কেউ বাস করে। তারা জনমানবের খোঁজে উচ্চভূমিতে তাকাল, খুঁজল নিম্নভূমিতে, কিন্তু কাউকে খুঁজে পেল না। শেষ পর্যন্ত দূর সমুদ্রের ধারে তারা দুই খণ্ড কাঠের গুঁড়ি দেখতে পেল, যেগুলো সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে তীরে আছড়ে পড়েছিল।

    প্রথম শুঁড়িটি ছিল এশ গাছের। এশ গাছ স্থিতিস্থাপক, দেখতে সুন্দর আর তার শিকড় মাটির অনেক গভীরে যায়। এর কাঠ সহজে খোদাই করা যায়, সহজে চিড় ধরে না বা ভেঙে যায় না।

    দ্বিতীয় গুঁড়িটি যেটি প্রথম শুঁড়ির খুব কাছাকাছিই পড়ে ছিল, ছিল এলম গাছের। এলম গাছ দেখতে কমনীয় কিন্তু এর কাঠ দিয়ে দারুণ শক্ত তক্তা আর খুঁটি তৈরি করা যায়। তুমি এলম কাঠ দিয়ে চমৎকার ঘরবাড়ি তৈরি করতে পারবে।

    দেবতারা কাঠের গুঁড়িগুলো তুলে নিল, সেগুলোকে সোজা করে দাঁড় করাল, উচ্চতায় সেগুলো মানুষের মতোই দেখতে হলো। ওডিন গুঁড়িগুলোর ওপর তার হাত রাখল। একে একে তাদের মধ্যে প্রাণের সঞ্চার করল। সেগুলো তখন আর মৃত কাঠের গুঁড়ি থাকল না, তারা জীবন্ত মানুষে পরিণত হলো।

    ভিলি তাদের ইচ্ছেশক্তি দিল, দিল বুদ্ধিমত্তা আর উদ্যম। তখন তারা চলতে ফিরতে সক্ষম হলো।

    ভি গুঁড়িগুলোকে আকৃতি দিল, মানুষের আকৃতিতে খোদাই করল; সে কান খোদাই করল, যাতে তারা শুনতে পারে; চোখ দিল, যাতে তারা দেখতে পারে; ঠোঁট বানাল, যাতে তারা কথা বলতে পারে।

    কাঠের গুঁড়ি দুটি সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ছিল, দুই আদিম মানুষ। ভি তাদের একজনকে পুরুষ বানিয়েছেন, আরেকজনকে নারী।

    পৃথিবীর শেষ প্রান্তে সমুদ্রসৈকতে দাড়িয়ে থাকা দুই মানব-মানবীকে নোনা জলের ঝাপটা থেকে রক্ষা করার জন্য আর উষ্ণ রাখার জন্য দেবতা ভাইয়েরা পোশাক বানিয়ে তাদের ঢেকে দিল।

    সবশেষে তারা তাদের সৃষ্টি মানুষ দুজনের নাম দিল। পুরুষটির নাম দিল আস্ক অর্থাৎ এশ গাছ, নারীটির নাম দিল এম্বলা অর্থাৎ এলম।

    আস্ক আর এম্বলা আমাদের আদি পিতামাতা। সকল মানব-মানবীর পূর্বসূরি তারা। তুমি যদি পিছনে যেতে থাক, দেখবে তোমার বংশলতিকা আস্ক আর এম্বলা পর্যন্ত পৌঁছেছে।

    আস্ক আর এম্বলা মিডগার্ডে বাস করতে লাগল, ইমিরের চোখের পাপড়ি দিয়ে দেবতা ভাইদের বানানো দেওয়ালের ভিতর, দানবদের থেকে নিরাপদ দূরত্বে। তারা ঘর বানাল গভীর সমুদ্রের বিপদ আর দৈত্য-দানোদের থেকে সুরক্ষিত থেকে। মিডিগার্ডে বাস করে তারা সুখে শান্তিতে তাদের সন্তানদের লালন পালন করতে লাগল।

    ওডিনকে বলা হয় বিশ্বপিতা, কারণ সে সকল দেবতাদের পিতা, কারণ সে আমাদের দাদার দাদার দাদার… দাদার ভিতর জীবন ফুঁকে দিয়েছিল। সকল মানুষ আর দেবতা, ওডিন আমাদের সকলের পিতা।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআমেরিকান গডস – নিল গেইম্যান
    Next Article স্টোরিজ – নিল গেইম্যান

    Related Articles

    নিল গেইম্যান

    স্টোরিজ – নিল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    আমেরিকান গডস – নিল গেইম্যান

    September 4, 2025
    নিল গেইম্যান

    আনানসি বয়েজ – নিল গেইম্যান

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }