Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নাটক সমগ্র – কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলাম এক পাতা গল্প166 Mins Read0
    ⤶ ⤷

    বাসন্তিকা

    বাসন্তিকা
    একাঙ্ক নাটিকা

    কুশীলব
    (পুরুষ)
    ফাল্গুনী হৃদয়-রাজ্যের রাজা
    দখিন হাওয়া ওই মন্ত্রী
    কোকিল ওই দূত
    পঞ্চশর ওই সেনাপতি
    ভ্রমর, মৌমাছি, প্রজাপতি দোয়েল শ্যামা… বৈতালিক দল।

    (নারী)
    বাসন্তিকা ফুলের দেশের রানি
    চৈতালি রানির প্রিয় সহচরী

    প্রথম দৃশ্য
    প্রেক্ষাগৃহের সম্মুখে ধোঁয়া রঙের যবনিকা। সেই যবনিকার এক পাশে অস্পষ্ট শ্বেতকরবীর গাছ আঁকা। গাছ থেকে কতক ফুল ঝরে পড়েছে, কতক ফুল ঝর-ঝর। আরেক পাশে আঁকা পল্লবহীন শিমুলতরু – তাতে দু-একটি কুঁড়ি দেখা দিয়েছে। যেন শীত ফুরিয়েছে, বসন্ত আসছে। … যবনিকা তোলার সঙ্গে সঙ্গে রাজাধিরাজ ফাল্গুনীর অগ্রদূত কোকিল মুহুর্মুহু কু্হুস্বরে রাজার আগমনবার্তা ঘোষণা করল। দূরে মৃদঙ্গ বীণা বেণুকা বেজে উঠল।
    ভ্রমর, মধু-মক্ষী, প্রজাপতি, দোয়েল, শ্যামা প্রভৃতি বৈতালিকদল সমস্বরে গেয়ে উঠল :

    (গান)
    এল ওই বনান্তে পাগল বসন্ত।
    বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে
    চঞ্চল তরুণ দুরন্ত॥
    বাঁশিতে বাজায় সে বিধুর
    পরজ-বসন্তের সুর
    পাণ্ডু কপোলে জাগে রং নব অনুরাগে,
    রাঙা হল ধূসর দিগন্ত॥
    কিশলয়-পর্ণে অশান্ত
    ওড়ে তার অঞ্চলপ্রান্ত,
    পলাশকলিতে তার ফুলধনু লঘুভার
    ফুলে ফুলে হাসি অফুরন্ত॥
    এলোমেলো দখিনা মলয় রে
    প্রলাপ বকিছে বনময় রে,
    অকারণ মনোমাঝে বিরহের বেণু বাজে
    জেগে ওঠে বেদনা ঘুমন্ত॥

    চৈতালি :
    ভয় কী সম্রাজ্ঞী! তব কণ্ঠের বিভব
    সীমাহীন মহীয়ান বৈচিত্রে সুরের!
    বহুরূপী কণ্ঠে তব বহু সুরে গান
    শুনিয়াছি বহুবার, মেনেছি বিস্ময়।
    গাহো গান আনন্দের। যদি সে পথিক
    সত্যই আসিয়া যায়, সে যেন জানিতে
    না পারে তোমার সখী মরমের কথা।
    সে যেন আসিয়া হেরে, তুমি মূর্তিমতী
    আনন্দ-প্রতিমা, তুমি সম্রাজ্ঞী বনের।
    রাজাই সে হয় যদি, এসে দেখে যাক
    রানির মহিমা তব, শির নত করি
    উদ্দেশে সে নিবেদন করুক প্রণাম।

    বাসন্তিকা :
    সেই ভালো, গাহি গান আমি আনমনে,
    এই অবসরে তুই বনরাজ্যে মোর
    বিশৃঙ্খল যাহা কিছু অসুন্দর যত
    সংযত সুন্দর করি রাখিবি সাজায়ে।
    অসুন্দর কোনো কিছু হেরি রাজ্যে মোর
    সুন্দরের আঁখি যেন ব্যথা নাহি পায়।

    (গান)
    দোলা লাগিল দখিনার বনে বনে।
    বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে॥
    চিত্তে চপল নৃত্যে কে
    ছন্দে ছন্দে যায় ডেকে,
    যৌবনের বিহঙ্গ ওই ডেকে ওঠে ক্ষণে ক্ষণে॥
    বাজে বিজয়ডঙ্কা তারই এল তরুণ ফাল্গুনী।
    জাগো ঘুমন্ত দিকে দিকে ওই গান শুনি।
    টুটিল সব অন্ধকার
    খোলো খোলো বন্ধ দ্বার,
    বাইরে কে যাবি আয় সে শুধায় জনে জনে॥

    চৈতালি :
    রানি রানি। শোনো ওই দূরাগত গান,
    কে যেন পথিক বুঝি পরান-পসারি
    পরানের পসরা সে যায় হেঁকে গানে।
    প্রথম দিনের দেখা তব সে তরুণ
    এ যদি লো সেই হয় কী করিবে তবে?
    মুখপানে চেয়ে রবে নির্নিমেষ আঁখি?

    বাসন্তিকা :
    কী মধুর কণ্ঠ, শোনো, শোনো লো চৈতালি,

    শুনিতে দে প্রাণ ভরি, চল অন্তরালে।

    দ্বিতীয় দৃশ্য
    (গান গাইতে গাইতে ফাল্গুনীর প্রবেশ)
    আমার গানের মালা আমি করব কারে দান।
    মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান॥
    চোখে মলিন কাজল লেখা
    কণ্ঠে কাঁদে কুহুকেকা
    কপোলে যার অশ্রু লেখা
    একা যাহার প্রাণ।
    মালা করব তারে দান॥
    কথায় আমার কাঁটার বেদন
    মালায় সূচির জ্বালা,
    কণ্ঠে দিতে সাহস না পাই
    অভিশাপের মালা
    এই অভিশাপের মালা।
    বিরহে যার প্রেম আরতি
    আঁধার লোকের অরুন্ধতী
    নাম-না জানা সেই তপতী
    তার তরে এই গান।
    মালা করব তারে দান॥

    চৈতালি :
    রহিতে পারি না আর-অন্তরালে,
    কন্ঠে মম স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে গান।
    পত্রাবগুন্ঠনে কুঁড়ি রহিতে কি পারে
    ভ্রমর আসিয়া সবে শোনায় গুঞ্জন।

    বাসন্তিকা :
    চৈতালি! চৈতালি! শোন, শোন মাথা খাস
    যাসনে উহার কাছে, ওরে ও চপলা
    কী জানি কী কহিবি যে বুঝি মোর নামে,
    সত্য-মিথ্যা কত কথা বিদেশির কাছে।
    (কুঞ্জান্তরাল হতে গান গাইতে গাইতে চৈতালির প্রবেশ)

    বাসন্তিকা :
    হৃদয় এমনই সখী, যাহারে সে চায়
    তারে সে চিনিতে পারে আঁখির পলকে।
    এমনই রহস্যময় পৃথিবীর প্রেম,
    যখন সে আসে – আসে সহসা সহজে।
    দেখিসনি তুই কি লো, এল সে যেমনই
    রাজ্য মোর পূর্ণ হল রাজ-সমারোহে
    রাজ্যের ঐশ্বর্য যত ছিল বনভূমে
    লুটায়ে পড়িল সব তার পদতলে॥

    চৈতালি :
    মনের ঐশ্বর্য তব, বনের সে নহে
    লুটাইল যাহা সেই পথিকের পায়।
    আমি দেখি নাই তার রাজ-সমারোহ,
    হয়তো দেখেছ তুমি – এমনই নয়ন!
    একের নয়নে যার রূপ সীমাহীন,
    অন্যের নয়ন সখী তাহাতে বিরূপ।
    বাসন্তিকা :
    রাখ সখী, কখা আর ভালো নাহি লাগে।
    মনে হয়, চুপ করে বসে শুধু ভাবি।

    চৈতালি :
    ভাবনার অঙ্কুরেই এত, এ ভাবনা
    ক্রমে যবে হবে মহিরুহ সুবিশাল
    সহস্র শিকড় দিয়ে বাঁধিবে তোমায়
    তখন কী হবে হায়, তাই আমি ভাবি।
    ভালো, কথা নাহি কব, তুমিও কোয়ো না।
    তার চেয়ে গাহো গান, আমি বসে শুনি।

    (বাসন্তিকার গান)

    কত জনম যাবে তোমার বিরহে
    স্মৃতির জ্বালা পরান দহে॥
    শূন্য গেহ মোর শূন্য জীবনে
    একা থাকারই ব্যথা কত সহে ওগো॥
    দিয়েছি যে জ্বালা জীবন ভরি হায়,
    গলি নয়ন-ধারায় ব্যথা বহে॥

    তৃতীয় দৃশ্য
    পঞ্চশর :
    শুনিতেছ, কি মধুর গান আসে ভেসে?

    চৈতালি :
    তোমাদের রাজার বন্দনা গাহিতেছে
    বনলক্ষ্মী। বলিতে কি পার বন্ধু তুমি
    কী করিছে রাজা-রানি কুঞ্জে নিরালায়?

    দখিন হাওয়া :
    আমি যদি চলে যাই এই স্থান ত্যজি
    যা করিবে নিরালাতে তোমার দু-জন
    তেমনই একটা কিছু। বেশি কিছু নহে।

    চৈতালি :
    বড়ো লঘু চিত্ত তুমি দক্ষিণের হাওয়া,
    ডেকে আনি পুষ্পলতা সখীরে আমার
    সমুচিত শাস্তি দেবে, হবে তব সাথি।
    শুনিতে হবে না আর তব হা-হুতাশ।

    দখিন হাওয়া :
    কাজ নাই, তার চেয়ে তুমি গাহো গান,
    যে গান শুনিয়া কুঞ্জ-মাঝে রাজা-রানি–
    বুঝিতে পারিবে মোরা বেশি দূরে নাই,
    উৎসাহ দেবার তরে নিকটেই আছি।
    বুঝিতেছি সব কিছু, দেখি না যদিও
    উপভোগ করিতেছি মনশ্চক্ষু দিয়ে।

    চৈতালি :
    তা হলে আমিও গাই উৎসাহের গান।
    জ্বালাইলে কবে রানি! হায়, পরিচয়
    না হতেই মনে মনে মান অভিমান
    পরিচয় ঘন হলে আরও কত হবে!
    প্রেমিকা তো নহি, তাই কিছু নাহি বুঝি।

    বাসন্তিকা :
    আঁখি-বিনিময়ে আঁখি চিনি লয় যারে
    পলকে যে জিনি লয় সকল হৃদয়
    সে বহু জনমের সাথি, বন্ধু, সখা।
    চৈতালি! রহস্য এর তুই বুঝিবি না।
    জন্মে জন্মে নব নব রূপে তার সাথে
    বিরহ-মিলন, হয় নব জানাজানি।
    ব্যথা দিয়ে চলে যায় জন্মান্তর পারে,
    একজন চলে যায় – সাথি তার খোঁজে
    আসে নব রূপ ধরি তারই পিছু পিছু।
    আত্মার আত্মীয় যার সাথি প্রিয়তম
    শুধু সেই জানে সখী রহস্য ইহার।
    হৃদয় বরিয়া লয় হৃদি-দেবতারে।
    (দূরে কোকিলের অবিরল কুহুধ্বনি)

    চৈতালি :
    ওই বুঝি এল তব হৃদিরাজদূত
    মুহুর্মুহু কুহুস্বরে কাঁপায়ে কান্তার।
    মর্মরিয়া লতাপাতা দখিনা পবন
    সহসা আসিল ওই, উতলা কানন।
    সহচর অনুচর দূত এল যবে
    রাজাও আসিছে পিছে মনে লাগে মোর।
    উষসীর আগমনে বুঝি লো যেমন
    তপনের উদয়ের আর নাহি দেরি।

    বাসন্তিকা :
    চৈতালি! কী হবে তবে? সত্যই সে যদি
    এসে পড়ে, হেরে মোরে বিরহ-বিধুরা
    কী হবে, এ মুখ সখী কেমনে লুকাই,
    তুই বলে দে লো সখী, কী করিব আমি!
    প্রণয় মধুর – যত রহে সে গোপন,
    প্রকাশের লজ্জা তার অতি নিদারুণ।
    লজ্জায় মরিয়া যাব, সে যদি লো বোঝে
    ইঙ্গিতেও মোর পোড়া মরমের ব্যথা!
    (পঞ্চশর ও চৈতালির গান)

    পঞ্চশর :
    বন-দেবী এসো গহন বনছায়ে।
    চৈতালি :
    এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে॥
    পঞ্চশর :
    তুমি কুসুম-ফাঁদ
    চৈতালি :
    তুমি মাধবী চাঁদ
    উভয়ে :
    আমরা আবেশ ফাল্গুনের
    ভাসিয়া চলি স্বপন-নায়ে॥
    পঞ্চশর :
    কল্পলোকের তুমি রূপরানি লো প্রিয়া
    অপাঙ্গে ফোটাও জুঁই চম্পা টগর মোতিয়া।
    চৈতালি :
    নিঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি,
    ফুলদল পড়ে ঝরি তব চারুপদ চুমি।
    উভয়ে :
    (মোরা) সুন্দরের পথ সাজাই
    ঝরা কুসুম-দল বিছায়ে॥
    দখিন হাওয়া :
    তোমরা পরোক্ষে বুঝি এই ছল করি
    কয়ে নিলে তোমাদেরও অন্তরের কথা।
    চৈতালি :
    তুমি বড়ো লঘু, বন্ধু! চলো আলাপন
    করি গিয়ে দূরে মোরা কুঞ্জের বাহিরে।

    (সকলের প্রস্থান)

    ফাল্গুনী :
    ছল করি উহাদেরে লয়ে গেল দূরে
    চৈতালি তোমায় সখী। কেন নত চোখে
    চেয়ে আছ? কথা কও চাহো মুখপানে।

    (বাসন্তিকার গান)

    অঞ্জলি লহো মোর সংগীতে
    প্রদীপ-শিখাসম কাঁপিছে প্রাণ মম
    তোমায়, হে সুন্দর বন্দিতে।
    সংগীতে সংগীতে॥
    তোমার দেবালয়ে কী সুখে কী জানি
    দুলে দুলে ওঠে আমার দেহখানি
    আরতি নৃত্যের ভঙ্গিতে।
    সংগীতে সংগীতে॥
    পুলকে বিকশিল প্রেমের শতদল
    গন্ধে রূপে রসে টলিছে টলমল।
    তোমার মুখে চাহি আমার বাণী যত
    লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
    তোমার পদতল রঞ্জিতে।
    সংগীতে সংগীতে॥

    চতুর্থ দৃশ্য

    বাসন্তিকা :
    কেন ক্লান্ত আঁখি তব? কেন বার বার
    চাহিতেছ মোর মুখে? এই তো তোমার
    বাহুর বন্ধনে আমি আছি নাথ বাঁধা।
    বিষাদিত ছলছল আঁখি হেরি তব
    মনে বড়ো ভয় লাগে, আমি বড়ো ভীরু।
    আছ মম বুকে, তবু কাঁদে কেন প্রাণ।
    ফাল্গুনী : গান
    পিয়া পিয়া মোরে ভোলো, ভোলো ভালোবাসা!
    হেরো উষার বুকে কাঁদে প্রভাতি তারা
    তব বেণির মালা ম্লান, সুরভিহারা
    আজি ফুরাল ফাগুন এল যাবার বেলা,
    ভাঙে ভুলের মেলা, ভাঙে ফুলের খেলা।
    পিয়া পিয়া মোরে ভোলো, ভোলো ভালোবাসা॥
    তব মৃণাল-ভুজে আর বেঁধো না মোরে
    ভীরু চাঁদের মতো আজও হাসি অধরে
    অনুরাগের কাজল আঁকি আঁখির তীরে
    চাহি মুখের পানে বোলো, ‘আসিয়ো ফিরে’।
    পিয়া পিয়া মোরে ভোলো, ভোলো ভালোবাসা॥
    ফিরে আসিবে আবার নব চাঁদের তিথি,
    মালা তোমারই গলে দেবে নব অতিথি,
    রবে তারই বুকে মোর প্রথম প্রণয়
    আজি ফুরাল ফাগুন, এল যাবার সময়!
    পিয়া পিয়া মোরে ভোলো, ভোলো ভালোবাসা॥

    বাসন্তিকা :
    বসন্তের রাজা মোর! হৃদয়ের নাথ!
    একী তব অরুন্তুদ অকরুণ গান?
    অকারণ কেন মোরে দেখাও এ ভয়?
    তুমি কি জান না নাথ, তুমি চলে গেলে
    ফুরাইবে রাজ্যে মোর বসন্ত-উৎসব?

    ফাল্গুনী :
    আমি চিরচঞ্চল পথিক ঘরছাড়া,
    বন্ধুহারা, উদাসীন, বিরাগী প্রেমিক।
    সাথি মম পঞ্চশর দক্ষিণ সমীর,
    ক্ষণিকের পথভোলা পথিক এরাও।
    দুদিনের পিককুল মোর অগ্রদূত।
    প্রজাপতি অলি – এরা মোর বৈতালিক।
    ক্ষণিকের অতিথি যে আমরা সকলে,
    কেন ভুলিতেছ প্রিয়া? নাই সাধ্য নাই,
    এর বেশি পৃথিবীতে থাকিবার আর।
    বসন্ত হয় অবসান, দিগন্তে বিদায়ের বেণু
    ওই শোনো বাজি ওঠে সকরুণ রবে।
    আমারে যে যেতে হবে। জনমে জনমে
    এমনই আসিব কাছে দু-দিনের লাগি,
    না মিটিতে সাধ শেষে চলে যেতে হবে!
    বিধির বিধান ইহা, যথা ভলোবাসা!
    মিলন ক্ষণিক সেথা, অনন্ত বিরহ।

    বাসন্তিকা :
    যেতে নাহি দিব আমি। তুমি রাজা, বীর,
    আমারে বধিয়া যাও তব রাজ্যে ফিরে।
    না, না, তব পায়ে পড়ি, থাকো ক্ষণকাল
    পরুষ বচন আর কভু শোনাব না।

    (গান)

    মিনতি রাখো রাখো, পথিক থাকো থাকো
    এখনই যেয়ো না গো না না না।
    ক্ষণিক অতিথি বিদায়ের গীতি
    এখনই গেয়ো না গো, না না না॥
    চৈতি পূর্ণিমা চাঁদের তিথি
    পুষ্প-পাগল এ বনবীথি
    ধুলায় ছেয়ো না গো–না না না॥
    বলি বলি করে হয়নি যা বলা,
    যে কথা ভরিয়া ছিল বুকের তলা,
    সে কথা না শুনে সুন্দর অতিথি হে
    যেতে চেয়ো না গো, না না না॥

    ফাল্গুনী :
    তবু মোরে যেতে হবে! ছিঁড়িবে হৃদয়;
    করিতে হইবে তবু ছিন্ন এই ডোর।
    ভালোবেসে কাঁদি আমি কাঁদিয়া কাঁদাই
    এ মোর আত্মার ধর্ম! হে প্রিয়া বিদায়!

    (গান)

    বল্লরি ভুজবন্ধন খোলো!
    অভিসার-নিশি অবসান হল॥
    পাণ্ডুর চাঁদ হেরো অস্তাচলে
    জাগিয়া শ্রান্ত তনু পড়েছে ঢলে
    মল্লিকা মালা ম্লান বক্ষতলে,
    অভিমান-অবনত আঁখি তোলো॥
    উতল সমীর আমি নিমিষের ভুল
    কুসুম ঝরাই কভু ফোটাই মুকুল।
    আলোকে শুকায় মোর প্রেমের শিশির
    দিনের বিরহ আমি, মিলন নিশির॥
    হে প্রিয় ভীরু এ স্বপন-বিলাসীর
    অকরুণ প্রণয় ভোলো ভোলো॥ (প্রস্থান)

    বাসন্তিকা :
    কোথা তুমি প্রিয়তম ফাল্গুনী কিশোর?
    নিশীথের ক্ষণিকের সুখ-স্বপ্নসম
    আসিয়া গেলে কি চলি না মিটিতে সাধ?
    দূরে ওই ওড়ে যেন বৈশাখী ঝড়ের
    বিজয়-কেতন তার। বাসন্তী উৎসব
    শেষ হোক আজি তবে। ঝরা ফুলদল,
    বিরহের রৌদ্রদাহে মোর বনভূমি
    পুড়ে যাক, উড়ে যাক, হোক ছারখার।
    যোগিনীর গৈরিক নিশান নীলাম্বরে
    এবার উড়ুক তবে। বিস্মৃতির ধূলি
    ছেয়ে দিক রাজ্য মোর শস্য পুষ্পময়॥

    (গান)

    ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা
    লুকালে সহসা।
    মোর তপনের রাঙা কিরণ যেন
    ঘিরিল তমসা॥
    না ফুটিতে মোর কথার কুঁড়ি
    চপল বুলবুলি গেলে উড়ি
    গেলে ভাসিয়া ভোরের সুর যেন
    বিষাদ-অলসা॥
    জেগে দেখি হায় ঝরা ফুলে আছে ছেয়ে
    তোমার পথতল
    ওগো অতিথি, কাঁদিছে বনভূমি
    ছড়ায়ে ফুলদল।
    মুখর আমার গানের পাখি
    নীরব হল হায় বারেক ডাকি
    যেন ফাগুনের জোছনা-হসিত রাতে
    নামিল বরষা॥

    [গানের মাঝে উঠল ধূলি-গৈরিক ঝড়, গানের শেষ দিকে ‘বাসন্তিকা’ ও রঙ্গমঞ্চ আর দেখা গেল না। সেই অন্ধকারেই গানের শেষ হল।]

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগীতি-শতদল – কাজী নজরুল ইসলাম
    Next Article ছোটো গল্প – কাজী নজরুল ইসলাম

    Related Articles

    কাজী নজরুল ইসলাম

    অগ্নিবীণা – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    কাজী নজরুল ইসলাম

    চক্রবাক – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    কাজী নজরুল ইসলাম

    ভাঙার গান – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    কাজী নজরুল ইসলাম

    বাঁধনহারা – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    কাজী নজরুল ইসলাম

    মৃত্যুক্ষুধা – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    কাজী নজরুল ইসলাম

    দোলনচাঁপা – কাজী নজরুল ইসলাম

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }