Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নারী ধর্ম ইত্যাদি – গোলাম মুরশিদ

    গোলাম মুরশিদ এক পাতা গল্প346 Mins Read0
    ⤶ ⤷

    ৩৩. কতো টাকা চাই?

    লিও তলস্তয়ের একটি গল্প আছে, যার নাম: একজন মানুষের কতো জমি চাই? পেহম নামে একজন জমিহীন লোকের খুব লোভ ছিলো জমির জন্যে। ভাগ্যক্রমে একটু একটু করে খানিকটা জমি পেয়েও গেলো সে। কিন্তু তার আরও জমি চাই। শেষে অপরিচিত একটি এলাকায় গিয়ে সে অঞ্চলের মালিকদের খুশি করে অনেক জমি পাওয়ার অঙ্গীকার পেলো সে। এই মালিকদের মোড়ল পেহমকে বললেন, ঠিক আছে, তুমি সারা দিনে যতোটা জায়গা বেড় দিয়ে আসতে পারবে, সবটাই তোমার হবে। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলো। সেই লোকটি–একটা টিলার মাথা থেকে। বেশ খানিকটা দূরে দূরে চিহ্ন দেওয়ার জন্যে সে সঙ্গে নিলো একটা কোদাল। অনেক লোভ তার। কখনো হেঁটে, কখনো দৌড়ে অনেক দূর পর্যন্ত চলে গেলো সে। দারুণ ক্লান্ত হয়ে সে দুপুরের পর রুটি খেলো। একটু শক্তি পেয়ে আবার চললো পুরো দমে। তারপর যখন মনে পড়লো, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিলো, সেখানে ফিরে যেতে না পারলে এ জায়গার একটুও তার হবে না, তখন ক্লান্ত দেহ নিয়ে সে আবার পেছনের দিকে ছুটতে আরম্ভ করলো। ওদিকে, সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে দিগন্তের দিকে। লোকটিও প্রাণপণে দৌড়াচ্ছে। তারপর সূর্যের শেষ রশ্মিটুকু যখন মিলিয়ে যাচ্ছে, ঠিক তখন সে ফিরে এসে হুমড়ি খেয়ে পড়লো। যেখানে একটা টুপি রেখে সে যাত্রা শুরু করেছিলো ঠিক সেখানে। যে-এলাকা সে বেড় দিয়ে এসেছিলো, সেই বিত্তীর্ণ এলাকা তারই, একান্ত তারই হয়ে গেলো। ভৃত্যু এসে তাকে টেনে তুলতে চেষ্টা করলো। কিন্তু পারলো না। রক্ত বমি করে সে ত্যাগ করলো তার শেষ নিশ্বাস। কোদাল দিয়ে ভৃত্য তার জন্যে ছফুট লম্বা একটি কবর খুঁড়লো। সেই ছোট্টো জায়গাটুকুই কাজে লাগলো পেহমের।

    সত্যি আমাদের দেশে চারদিকে মানুষ যেভাবে পাগলের মতো জমি কিনছে, সৎ-অসৎ উপায়ে মানুষের গলা কেটে; বিবেক বিসর্জন দিয়ে টাকা করছে, তাতে অনেক সময়ই আমার তলস্তয়ের এই গল্পটা মনে পড়ে। কতো জমি চাই আর! কতো টাকা চাই! দশ লাখ, বিশ লাখ, পঞ্চাশ লাখ! আর কতো চাই? ছেলেবেলায় বাবার মুখে একজনের কথা শুনেছিলাম যে, তিনি নাকি লা—খপতি। বাবার বলার মধ্যে সম্রামের চিহ্ন ছিলো, আর আমার চোখে ছিলো বিস্ময়ের দৃষ্টি। এখন লাখ টাকা খুব বেশি টাকা নয় বাংলাদেশে, ঠিকই। ধরলাম আগের লাখ টাকা এখন কোটি টাকা। এবং একজন এক কোটি টাকার কম হলে কিছুতেই নিরাপদ বোধ করতে পারছেন। না। ঠিক আছে; অতএব আমাদের উচ্চাশার সীমানা এক কোটিতে বেঁধে দিচ্ছি। না, তার চেয়েও বেশি।–দশ কোটিতে বাঁধছি।

    কিন্তু বাস্তবে কী দেখতে পাচ্ছি? মানুষের কল্যাণের কথা বেমালুম ভুলে গিয়ে ডাক্তার রোগীর গলা কাটছেন। অন্য ডাক্তারদের সঙ্গে সিন্ডিকেট করে সেই গলাকাটা রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা কামাই করছেন। বালি দিয়ে বাড়ি তৈরি করে ঠিকাদার কোটি কোটি টাকা সঞ্চয় করছেন। দলের হয়ে অন্যের গলা কাটছেন রাজনৈতিক টাউট–কেবল টাকার জন্যে। চাঁদাবাজ আর সন্ত্রাসী বিনা মূলধনে কেবল পেশী দেখিয়ে কামাই করছে অঢেল অর্থ। সরকারী কর্মকর্তারা বেতনের বদলে কাজ করছেন উপরির জন্যে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে সবচেয়ে ভালো ফলাফল করে সেই প্রার্থী শুল্ক বিভাগে কাজ চান, নয়তো চান আয়কর বিভাগে। কারণ সেখানেই সবচেয়ে বেশি টাকা। জ্ঞান বিতরণের কথা ভুলে গিয়ে প্রাইভেট পড়িয়ে অন্য শিক্ষকদের সঙ্গে পাল্লা দিয়ে তথাকথিত শিক্ষা-ব্যবসায়ী টাকা করছেন। সমাজসেবার উদ্দেশ্য নিয়ে নয়, স্রেফ টাকা করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে নামছেন অসংখ্য লোক। এবং, একবার ক্ষমতায় যেতে পারলে কাড়ি কাড়ি টাকা আনেন রাজনীতির সদর রাস্তা দিয়ে।

    আমাদের একজন ফৌজী রাষ্ট্রপতিকে বলা হতো যে, এতো বড়ো পৃথিবীতে তাঁর নাকি মাত্র দুটি দুর্বলতা ছিলো–নারী আর অর্থ। দুটিই নাকি তিনি বেসুমার সংগ্ৰহ করেছিলেন। তবে তার নারীর সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও তিনি যে শত শত কোটি টাকা জমিয়েছিলেন–তা নিয়ে কোনো বিতর্ক ছিলো না। তখন তাকে আমার প্রায় পরম পূজনীয় এক অতিমানব বলে মনে হতো। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে, তিনি নাকি এখনকার দেশনায়ক/নায়িকাদের তুলনায় অপোগ— মাত্র। নাক টিপলে দুধ বের হয়।

    এসব দেখে-শুনে সবাই এখন এক বাক্যে স্বীকার করেন যে, রাজনীতির মতো লাভজনক ব্যবসা আর নেই। এমন কি, আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন, তা হলেও আপনার কোটিপতি হওয়ার গ্যারান্টি থাকবে। সাংসদ হলে, কোটি-কোটিপতি। তার থেকেও বড়ো কোনো রাঘব বোয়াল হলে আপনি দেশটার একটা বড়ো অংশই গিলে খেতে পারবেন। এমন লাভজনক ব্যবসা হাতে রাখার জন্যে তাই ক্লিনিকে গিয়ে রাজনীতিকরা বিবেক ফেলে দিয়ে এবং নীতির মুড়িঘণ্ট ধুয়ে-মুছে-চেটে-পুটে খেয়ে সব কিছু করতে তৈরি থাকেন।

    এই ব্যবসা করার জন্যে বেশি কিছু লাগেও না— প্রথমেই দরকার স্লোগান দেওয়ার লোক–যাদের ধরা যাক আমরা নাম দিলাম–পদাতিক সৈন্য। সহজেই তাদের ভাড়া করা যায়। যে টাকা দেবে, তার হয়ে এরা জিন্দাবাদ অথবা ধ্বংস হউক বলবে। তারপরে দরকার লাঠিয়ালদের সাজোয়া বাহিনী। তারপর খুনীদের কম্যান্ডো বাহিনী। তারপর সরকারী কর্মকর্তার আর্টিলারি। এই কর্মী বাহিনীর বেশির ভাগই জলের মতো (পানি বললাম না, কারণ তাঁরা নর্দমার দুৰ্গন্ধওয়ালা নোংরা জল–পান। করার উপযুক্ত নয়)। তাঁরা জলের মতো, কারণ যে-পাত্রে রাখিবেন, এই মাল সেই পাত্রের আকার ধারণ করবেন। যে-দল ক্ষমতায় আসুক সেই দলেরই ভাড়াটে সৈন্যের কাজ করিবেন। এসব বিল্ট-ইন ব্যবস্থা ছাড়া, দলের লোকেদের চাকরি দিয়ে আপনি প্রাইভেট আর্মিও গঠন করতে পারেন। লোকবল ছাড়া আপনার ব্যবস্থা করতে হবে প্রচারের জন্যে। এসবের ম্যানেজ করতে পারলে সামনের বার, ইনিশাল্লাহ, আপনি ক্ষমতায় আসতে পারবেন। এবং আসতে পারলে আপনার এতো টাকা হবে যে, আপনি নিজেই তার খেই হারিয়ে ফেলবেন। বোধ হয়, মরার সময়ে সন্তানদের সঠিক হিসেব দিয়ে যেতে পারবেন না।

    কিন্তু কথা হচ্ছে, টাকা এলে সুখ-শান্তি আসবে কি? সরি! সেটার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। আপনার পরিবার ভেঙে যেতে পারে। মানসিক শান্তি চলে যেতে পারে। দৈহিক পরিশ্রমে আপনি কাতর হতে পারেন। টেনশনে আপনার হার্ট অ্যাটাকিও হতে পারে। কিন্তু আপনার শত শত কোটি টাকা কেউ আটকাতে পারবে না।

    কদিন আগে লন্ডনের এক রেস্টুরেন্টে বসে কবি এবং বাংলা সাহিত্যের একজন প্রধান নাট্যকার সৈয়দ শামসুল হককে জিজ্ঞেস করেছিলাম, এতো টাকা দিয়ে এই কোটিকোটিপতিরা কী করবেন? এতো টাকা কোন কাজে লাগবে? তিনি সংক্ষেপে বললেন, ধর্মীয় অনুশাসন অনুযায়ী মরার পর গুপ্তস্থানের লোমগুলোও কামিয়ে নিতে হয়। অর্থাৎ ওগুলোও সঙ্গে যাবে না–টাকা তো নয়ই!

    বলতে পারেন: আপনার আর কতো টাকা চাই?

    (যুগান্তর, ২০০৬)

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআশার ছলনে ভুলি – গোলাম মুরশিদ
    Next Article প্রবন্ধ সংকলন – গোলাম মোস্তফা

    Related Articles

    গোলাম মুরশিদ

    আশার ছলনে ভুলি – গোলাম মুরশিদ

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }