Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নারী, সৃষ্টি ও বিজ্ঞান – পূরবী বসু

    পূরবী বসু এক পাতা গল্প342 Mins Read0
    ⤶ ⤷

    গর্ভপাত : নারীর একক ব্যক্তিগত সিদ্ধান্ত

    গর্ভপাত : নারীর একক ব্যক্তিগত সিদ্ধান্ত

    সাম্প্রতিক একটি জরিপে জানা গেছে, প্রতি বছর সারা দেশে গড়ে ৮ লাখ মহিলা অবৈধ গর্ভপাত ঘটায় এবং তাদের মধ্যে কমপক্ষে ৮ হাজার মহিলা গর্ভপাত-উত্তর নানান জটিলতায় মারা যায়। অর্থাৎ এরকম প্রতি একশ জন মহিলার মধ্যে এক জন মহিলা মারা যাচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে জানা গেল, ১৩শ গর্ভপাতকারী মহিলার মধ্যে ৯০ শতাংশ মহিলারই প্রবল রক্তপাতসহ অসম্পূর্ণ গর্ভপাত ঘটে। পরিসংখ্যান থেকে আরো জানা যায়, মোট সংখ্যার অর্ধেকের বেশি মহিলার গর্ভপাত অদক্ষ হাতুড়ে ডাক্তারদের মাধ্যমে সম্পন্ন হয়। যেসব মহিলা গর্ভপাত ঘটায় তাদের অধিকাংশের বয়স ত্রিশের নিচে, তারা স্বল্পশিক্ষিত ও স্বল্প আয়ের। কিছুদিন আগে ইডেন কলেজে অধ্যয়নরত এক অবিবাহিত ছাত্রী গোপনে গর্ভপাত ঘটাতে গিয়ে মারাত্মক ত্রুটিপূর্ণ অপারেশন ও প্রবল রক্তক্ষরণের ফলে মারা যায়। অনুসন্ধান করে জানা যায়, রাজধানীর অভিজাত অঞ্চলের একটি ক্লিনিকে যে-মহিলা নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গর্ভপাত অপারেশন করেছিল, সে আসলে ক্লিনিক মালিকের নিকট- আত্মীয়, ডাক্তার নয়। গর্ভপাতের জন্যে অভিজ্ঞ চিকিৎসকের বদলে হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হবার প্রধান কারণ তিনটি : (১) গর্ভপাত সর্বকালে সর্বত্র প্রচলিত থাকলেও এখন পর্যন্ত আমাদের মতো দেশে সামাজিক, নৈতিক বা ধর্মীয় দৃষ্টিতে ব্যাপারটি স্বাভাবিক বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। ফলে সব সময়েই একটা গোপনীয়তা, একটা আড়ালের প্রয়োজন হয়। বিবাহিত মহিলার চাইতে অবিবাহিত মেয়েদের জন্যে এই রাখঢাকের দরকার আরো বেশি। তাদের অপরাধবোধ পর্বতসমান। (২) আর্থিক অসঙ্গতির জন্যে স্বাস্থ্যসম্মতভাবে ক্লিনিকে গিয়ে গর্ভপাত করানো অনেকের পক্ষে সম্ভব হয় না। (৩) অবিভক্ত ভারতের মান্ধাতা আমলের একটি আইনের ধারা এখন পর্যন্ত আমাদের দেশে প্রচলিত, যার ফলে ক্লিনিক বা হাসপাতালে গর্ভপাত করাবার জন্যে স্বামীর নাম ও তার সম্মতির প্রয়োজন হয়। এই বাধ্যবাধকতা থাকার দরুন স্বামীবিহীন মেয়েদের অযথা হয়রানির শিকার হতে হয়। স্বামী হিসেবে একটি নাম খাতায় রেজিস্ট্রি করা হলেও অনেক ক্ষেত্রেই এই স্বামীটি হয় কাল্পনিক অথবা তার প্রদত্ত নামটি সঠিক নাম নয়। ফলে মেয়েটির স্বাস্থ্যগত বা আইনগত কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে স্বামীটির টিকিটিও দেখা যায় না। গর্ভপাতের বিপক্ষে দেশে ও বিদেশে যারা সোচ্চার তারা সাধারণত দু ধরনের লোক— (১) প্রধানত ধর্মীয় অনুশাসনের কারণে একে মেনে নিতে পারেন না অনেকে; (২) ভ্রূণের যেহেতু আত্মসমর্থনের ক্ষমতা নেই, অথচ সে জীবন্ত এবং তার বেশ কিছু বোধের ক্ষমতা রয়েছে, অতএব একদল অতিমানব তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হয়ে মায়ের জীবন, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং কল্যাণের ব্যাপারটা অগ্রাহ্য করেন। গর্ভপাত কখনো পরিবার পরিকল্পনার রুটিন পদ্ধতি বলে বিবেচিত হতে পারে না—গর্ভরোধের প্রচলিত ও প্রতিষ্ঠিত পদ্ধতিগুলোর বিকল্প এটা নয়। এটি একটি অবাঞ্ছনীয় ঘটনা, তবে অনেক মেয়ের জন্যে কখনো কখনো তা একমাত্র এবং শেষ উপায়। অবশ্যই এটি একটি জরুরি ব্যবস্থা এবং কেবলমাত্র জরুরি ভিত্তিতেই একে প্রয়োগ করা হবে। গর্ভধারণের মতো প্রাকৃতিক একটি ঘটনা ঘটে গেছে একমাত্র এই কারণে সামর্থ্য, আগ্রহ বা প্রয়োজন ছাড়াও একটি নতুন প্রাণ সংযোজন করতেই হবে জীবনে— এ বাধ্যবাধকতা সমাজের জন্যে যেমন কল্যাণকর নয়, ব্যক্তি হিসেবে একটি নারীর জন্যেও তা অবমাননাকর এবং সমাজে তার গভীর অবমূল্যায়ন ও অসহায়ত্বেরই স্বাক্ষর বয়ে আনে তা। অনিচ্ছা, দুর্ঘটনা, অপরাধ অথবা অসতর্কতায় যে প্রাণের সূচনা, যা পরিবারে বা সমাজে কাম্য নয়, যার আগমন সুখকর নয় মাতাপিতা উভয়ের জন্যেই, যা মায়ের জীবনে অযথা জটিলতার সৃষ্টি করে, সে-প্রাণ চিকিৎসাবিদ্যায় উল্লিখিত নিরাপদ সময়সীমার মধ্যে বিনষ্ট করার অধিকার প্রতিটি নারীর থাকা উচিত। এ সিদ্ধান্ত নারীর এবং শুধুমাত্র নারীরই হতে হবে। স্বামী, প্রেমিক, বন্ধু অথবা সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের তাতে সহযোগিতা থাকলে ভালো, কিন্তু তাদের অবগতি বা সম্মতির বাধ্যবাধকতা থাকা চলবে না। গর্ভধারণ যেহেতু যুগ্ম-কর্মের ফসল, পুরুষসঙ্গী তার নৈতিক, সামাজিক ও আর্থিক দায়িত্ব বহন করবে—এটাই স্বাভাবিক ও কাম্য। গর্ভপাতের মতো একটি জটিল ও হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে সংবেদনশীলতার সঙ্গে পুরুষটি যদি তার নারী সাথীটিকে সহায়তা করতে এগিয়ে আসে, এর চেয়ে ভালো কিছু হয় না। কিন্তু শেষ সিদ্ধান্তটা নিতে হবে মেয়েটিকেই। গর্ভধারণ, প্রসব, স্তন্যদানের মতো দায়িত্বগুলো পরিপূর্ণভাবে এবং সন্তান প্রতিপালনের দায়িত্ব প্রধানত যেহেতু গ্রহণ করতে হয় তাকে, সে ছাড়া গর্ভপাতের সিদ্ধান্ত আর কেউ নিতে পারে না, নেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে পশ্চিমা দুটি দেশে গর্ভপাত সম্পর্কিত আইনের সাম্প্রতিক দু- একটি পরিবর্তন, যা বর্তমান সময় ও পরিস্থিতির সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, উল্লেখ না করে পারছি না। বিভক্ত অবস্থায় পশ্চিম-জার্মানিতে আইনগতভাবে গর্ভপাত একমাত্র সম্ভব হত— (১) যদি ডাক্তারের মতে এই গর্ভাবস্থা বা প্রসব মায়ের জীবন সংশয় করে; (২) যদি গর্ভের সন্তান মানসিক বা শরীরিকভাবে প্রতিবন্ধী হয়; অথবা (৩) যদি এই গর্ভাবস্থা সামাজিক-মনস্তাত্ত্বিক গভীর কোনো সংকট বা সমস্যার সৃষ্টি করে। পূর্ব- জার্মানিতে অবশ্য ইচ্ছে করলেই কেউ গর্ভপাত করতে পারত। এখন দুই জার্মানি একত্রিত হয়ে যাওয়ায় এক দেশে দুই নিয়ম যেহেতু প্রযোজ্য হতে পারে না, সম্প্ৰতি নতুন একটি আইন পাস হয়েছে যা সমগ্র জার্মানিতে কার্যকর হবে। সেটা হলো- গর্ভপাতের সিদ্ধান্ত এখন থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সরকার বা ডাক্তারের কারো নয়, একমাত্র মহিলার নিজের। অন্তঃসত্তা হবার প্রথম তিন মাসে যে-কোনো মহিলা চাইলে গর্ভপাত ঘটাতে পারে; একমাত্র শর্ত—তাকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণ করতে হবে, যে-পরামর্শের একমাত্র উদ্দেশ্য এ প্রক্রিয়া থেকে নারীটিকে বিরত করা এবং বিকল্প ব্যবস্থার জন্যে সুপারিশ করা। গর্ভপাতের এই আইনের সঙ্গে অবশ্য আরো একটি আইন পাস হয়েছিল যা নিশ্চয়তা দিয়েছিল যে, প্রতিটি জার্মান শিশুর জন্যে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে স্থান সঙ্কুলান হবে। গর্ভপাত সম্পর্কে এ নতুন ব্যবস্থায় সরকার ও ডাক্তাররা খুশি এই জন্যে যে, তাদের আর এই অপ্রীতিকর ব্যাপারটিতে সিদ্ধান্ত নিতে হচ্ছে না, মেয়েরাই সে দায়িত্ব বহন করবে। কিন্তু রোমান ক্যাথলিক চার্চ ইতোমধ্যে গরিব মেয়েদের মধ্যে বিনে পয়সায় গর্ভপাত সম্পর্কিত পরামর্শ দেওয়া বন্ধ করে দেবার কথা গভীরভাবে বিবেচনা করছে। কেননা তারা মনে করে, মেয়েরা এ ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেবার পরই পরামর্শ নিতে আসে গির্জায় কেবলমাত্র নিয়মটুকু রক্ষা করতে। ফলে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট চার্চ মনে করে, বিনা পয়সায় গর্ভপাত সম্পর্কে পরামর্শ দিয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রকারান্তরে গর্ভপাতের সহযোগী শক্তি হিসেবেই কাজ করবে যা তারা ধর্মীয় কারণে অনুমোদন করতে পারে না। যাই হোক, মেয়েদের ইচ্ছায় গর্ভপাত ঘটবে—এ আইন পাস হবার পর কয়েকটি মৌলবাদী রাজনৈতিক দলের প্ররোচনায় একটি সংস্থা এই বিশেষ আইনটি প্রয়োগের ক্ষেত্রে কোর্টে ইনজাংশন দিয়েছে। তারা দাবি করেছে, এই সংশোধিত আইন জার্মানির সংবিধান বহির্ভূত। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে গর্ভপাতের ব্যাপারে নিয়মকানুন ভিন্ন। সম্প্রতি আদালতে একটি ঘটনাকে কেন্দ্র করে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে গর্ভপাতবিষয়ক আইনের কিছুটা রদবদল হয়েছে। ওখানকার আইনের ধারায় একটি মেয়েকে এ পদ্ধতির মধ্য দিয়ে যাবার আগে কতগুলো শর্ত মেনে চলতে হত। (১) প্রথমত তাকে সমাজকল্যাণ সংস্থা বোঝাতে চেষ্টা করে গর্ভপাতের চাইতে সন্তান প্রসবের বিভিন্ন মানবিক ও সামাজিক সুবিধেগুলো। তাকে এ নিশ্চয়তাও দেওয়া হয় যে, ভূমিষ্ঠ সন্তানের দায়িত্ব সে অনায়াসে সমাজকল্যাণ সংস্থা অথবা সরকারের কাছে হস্তান্তর করতে পারে। (২) গর্ভপাতের সিদ্ধান্ত হয়ে যাবার পর আরো বাড়তি ২৪ ঘণ্টা তাকে অপেক্ষা করতে হবে তার মতের স্থিরতা যাচাই করার জন্যে। (৩) যদি আঠারো বছরের নিচে বয়স হয় মেয়েটির, তা হলে তার মা-বাবার অনুমতির প্রয়োজন হয়; তবে বিশেষ জরুরি অবস্থায় (ধর্ষণ বা অবৈধ পারিবারিক যৌন সম্পর্কের ক্ষেত্রে) মাতাপিতার মতামতকে অহেতুক বাড়াবাড়ি বলে বিবেচিত হলে বিচারকের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। (৪) ব্যাপারটা স্বামীকে অবগত করাতে হবে (একমাত্র যে ক্ষেত্রে স্বামীর অজ্ঞাতে গর্ভপাত সম্ভব, তা হলো যদি স্ত্রী প্রমাণ করতে পারে এ অবগতির জন্যে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বা তা করা হতে পারে)। পেনসিলভেনিয়ার সাম্প্রতিক আইনের পরিবর্তনের ফলে ওপরে উল্লিখিত সবগুলো নিয়মই বহাল রাখা হয়েছে। শুধু স্বামীর অবগতির শর্তটা তুলে নেওয়া হয়েছে। কেননা কোর্টের মতে স্বেচ্ছায় যদি স্বামী মত না দেয়, তা হলে স্বামীর অবগতির ব্যাপারটা আইনে জুড়ে দেবার ফলে গর্ভপাত ঘটাবার সম্ভাবনা একটি মেয়ের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে। পশ্চিমা বিভিন্ন দেশের তুলনায় আমেরিকায় সামাজিক ও আইনগতভাবে গর্ভপাতের ব্যাপারে নিয়মকানুন ও বিধিনিষেধ একটু বেশি কড়া। তা সত্ত্বেও সেখানকার কোনো কোনো অঞ্চলে স্বামীর অবগতির ব্যাপারটিকে আইন থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে। আমাদের দেশেও অনুরূপ নিয়ম হওয়া একান্ত জরুরি। গর্ভপাত একটি মেয়ের জন্যে কোনো সুখকর ঘটনা নয়—শরীর ও মন দুই দিক বিবেচনা করেই। তা সত্ত্বেও কোনো মহিলা যখন এই যন্ত্রণাদায়ক পদ্ধতির ভেতর দিয়ে যাবার সিদ্ধান্ত নেয়, তখন এই ব্যাপারটি তার স্বাস্থ্যের জন্যে যদি ঝুঁকিপূর্ণ না হয়, তা হলে সে ব্যাপারে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হস্তক্ষেপ করা উচিত নয়। প্রত্যেকের মনে রাখা উচিত—গর্ভধারণ ও গর্ভপাত দুটি প্রাকৃতিক ও শারীরিক প্রক্রিয়ার সঙ্গেই মেয়েদের গভীর আবেগের সম্পর্ক জড়িয়ে রয়েছে। যে গর্ভপাত করতে মনস্থির করেছে সে তা করবেই। আইনকানুন, পুলিশ, আদালত, ধর্ম, শাস্তির ভয় কোনো কিছুই তা রোধ করতে পারবে না। গর্ভপাতের নিয়মকানুনে শিথিলতা কোনো সমাজে নৈতিক অবক্ষয় বয়ে এনেছে এমন দৃষ্টান্ত দেওয়া যায় না। কেননা কোনো দেশ বা সমাজ শুধু নয়, ব্যক্তিগতভাবেও কেউ এ পদ্ধতিকে গর্ভরোধের সাধারণ ও স্থায়ী উপায় বলে বিবেচনা করে না। তবে যখন এর প্রয়োজন বোধ করা যায়, তখন প্রচলিত আইনের মাধ্যমে সহজভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে সেটি ঘটানো যদি সম্ভব না হয়, তখন মানুষ বিকল্প উপায়ে তা করার চেষ্টা করে যা অহেতুক মেয়েদের জীবন সংশয়াপন্ন করে তোলে। গর্ভপাতের ব্যাপারে অযথা জটিলতা ও কড়াকড়ি প্রকারান্তরে সমাজের কোনো কল্যাণ বয়ে আনে না। আমেরিকার National Abortion Federation, “These hurdles will be responsible for an increase in delayed and therefore riskier abortion procedures.” মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও নিয়মকানুন রোধ করতে এবং সভ্যতার স্বার্থে গর্ভপাতের ব্যাপারে তাদের একক সিদ্ধান্তকে মেনে নেওয়া অত্যন্ত জরুরি। খাদ্যগ্রহণ থেকে শুরু করে চিকিৎসার অধিকার, স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি ব্যাপারে এদেশে মেয়েরা বৈষম্যের শিকার। তাদের স্বাস্থ্য, তাদের কল্যাণ, তাদের বিকাশের কথা বিবেচনা করে গর্ভপাত সম্পর্কে সুস্থ আইনকানুন ও দৃষ্টিভঙ্গি এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন-যাতে করে ত্রুটিপূর্ণ এই পদ্ধতির সুযোগ নিতে গিয়ে প্রতি বছর হাজার হাজার সম্ভাবনাময় তরুণীকে অকালে প্রাণ হারাতে না হয়। (বাংলাদেশে গর্ভপাত বৈধ না হলেও “মাসিক নিয়মিতকরণ”-এর নামে এটি এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে ও আইনগত জটিলতা এড়াতে সক্ষম।)

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্যাপিট্যাল / ডাস কাপিটাল – কার্ল মার্ক্স (অনুবাদ : পীযুষ দাসগুপ্ত)
    Next Article হে সময় অশ্বারোহী হও – পূর্ণেন্দু পত্রী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }