Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নারী, সৃষ্টি ও বিজ্ঞান – পূরবী বসু

    পূরবী বসু এক পাতা গল্প342 Mins Read0
    ⤶ ⤷

    গর্ভধারিণীর দণ্ড

    সন্তান লালন-পালনে ব্যর্থ পিতামাতা সামাজিকভাবে ধিকৃত। সন্তান প্রতিপালন করতে গিয়ে অবহেলা, যত্নের ঘাটতি অথবা নিষ্ঠুরতা প্রদর্শনের অভিযোগে পশ্চিমা দেশগুলোতে প্রতিদিন বেশ কিছু মায়ের কারাদণ্ড ঘটে; তাদের গর্ভজাত সন্তানদের সমাজকল্যাণ সংস্থা ঘর থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফস্টার হোমে রেখে দেয় ভবিষ্যৎ নাগরিকদের সুষ্ঠু বিকাশের সুযোগ সৃষ্টির প্রয়াসে। কিন্তু গর্ভে বাড়ন্ত সন্তানের প্রতি যথেষ্ট নজর বা দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়ে খুব বেশি মা দণ্ডিত হয়েছে বলে শোনা যায় নি। বছর কয়েক আগের এমনি একটি মামলার চমকপ্রদ কাহিনী শোনাব আজ আপনাদের।

    ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ায়। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এক মহিলা একটি ঝুঁকিপূর্ণ ষাঁড়-দৌড়-প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। পেশাদারী এই দুর্ধর্ষ খেলায় তাঁকে চালাতে হয়েছিল একটি পিক-আপ ট্রাক। প্রতিযোগিতা চলাকালে মহিলা এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। চার মাস পর যে কন্যাসন্তান তিনি প্রসব করেন, তার শরীরে ও মস্তিষ্কে ছিল স্থায়ী জখমের চিহ্ন। এই মেয়েটির যখন আঠারো বছর বয়স হল, তখন সে তার মায়ের বিরুদ্ধে আদালতে এক মামলা দায়ের করে বসে। তার অভিযোগ : গর্ভাবস্থায় তার মায়ের অবহেলা ও অবিবেচনার জন্যে তাকে সারাজীবন একটি পঙ্গু ও অস্বাভাবিক জীবন যাপন করতে হবে; ফলে এরকম পরনির্ভরশীল ও মানসিক যন্ত্রণাময় জীবনের দায়ভার তার মাকে গ্রহণ করতেই হবে। তার জীবনের দুর্দশাকে কিছুটা সহজতর ও সহনীয় করে তোলার অভিপ্রায়ে সে মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে ক্ষতিপূরণ হিসেবে। আদালতে মায়ের তরফ থেকে তাঁর উকিল যুক্তি দিলেন – যেহেতু গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে সন্তানের শরীরকে আলাদা করা যায় না, অর্থাৎ ভ্রূণের কোনো ভিন্ন সত্তা নেই, সেহেতু তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব মায়ের ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক। কিন্তু উকিলের এই অভিমত বিচারক মেনে নিতে পারেন না। তিনি তাঁর যুক্তি খণ্ডন করেন এই বলে যে, would hold that an injury to an infant suffered during its journey through life between conception and parturition is not injury to a person devoid of personality other than that of the mother to be. Nicole’s (Plaintiff) personality was identifiable and recognizable. আদালত মেয়েটির সামগ্রিক দুর্ভোগ ও স্থায়ী পঙ্গুত্বের জন্যে মাকে দায়ী করেন এবং সন্তানকে ২৮ লক্ষ ডলার প্রদানের আদেশ দেন।

    জরায়ুতে অবস্থিত সন্তানের নিরাপত্তা ও মঙ্গলের জন্যে মা বা তৃতীয় ব্যক্তিকে দায়ী করা যাবে কি না এ ব্যাপারে নানান দেশে নানান রকম মত ও আইনের ব্যবস্থা রয়েছে। ব্রিটেনে গর্ভের সন্তানের বিভিন্ন কোনো অস্তিত্বকে মেনে নেওয়া হয় না। আর তাই জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণের প্রতি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অক্ষমতার কারণে পরবর্তীকালে কোনো সন্তান মাকে দায়ী করে মামলা করতে পারে না ওখানে। ব্রিটেন মনে করে, এরকম আইন মা ও সন্তানের চিরাচরিত গভীর সম্পর্কে চিড় ধরাতে পারে। তাছাড়া কোনো কোনো ব্যক্তি এটিকে ব্যবহার করে নিজেকে লাভবান করার কারসাজিও করতে পারে। স্কটল্যান্ডে এই ব্যাপারটা নিয়ে পরিষ্কার কোনো জনমত বা আইনগত সিদ্ধান্ত নেওয়া হয় নি। সেখানে সন্তান ভ্রূণাবস্থায় তার প্রতি গাফিলতির জন্যে মাকে দায়ী করতে পারে। যুক্তরাষ্ট্রে গর্ভে অবস্থিত সন্তানের মঙ্গল ও নিরাপত্তা বিধানে মেয়েদের প্রতিনিয়ত সমাজের কাছে দায়ী থাকতে হয়। ফলে তার অনভিপ্রেত জীবনযাত্রা জরায়ুর সন্তানের জন্যে কল্যাণকর না হলে সে অবশ্যই সন্তান ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। শুধু আইন, সমাজ বা রাষ্ট্রই নয়। অভূমিষ্ঠ সন্তানের নিরাপত্তা ও মঙ্গলের দায়িত্ব প্রাচীনকাল থেকে ঘাড়ে তুলে নিয়েছে আরেকটি সংস্থা—সেটা হল ধর্মীয় প্রতিষ্ঠান ও তার নিয়মকানুন। খ্রিস্টধর্মের মতানুসারে ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত আয়ারল্যাণ্ডে গর্ভপাত বেআইনি। কিছুদিন আগে ওখানে চৌদ্দ বছরের একটি মেয়ে তার ঘনিষ্ঠতম বান্ধবীর পিতা দ্বারা ধর্ষিতা হয়ে গর্ভবতী হয়ে পড়ে। এ ব্যাপারে মেয়েটির মা-বাবা আদালতে একটি মামলা দায়ের করে। আয়ারল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ বলে মেয়েটি লন্ডনে যেতে চেয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে। কিন্তু আইরিশ কোর্ট গর্ভপাতের জন্যে তার এই লন্ডনযাত্রায় বাধা দেয়। ব্যাপারটা আরো জটিল হয়ে পড়ে কোর্টের কাছে মেয়েটির মা-বাবার একটি লিখিত আবেদনকে কেন্দ্র করে। মেয়েটির অভিভাবকরা চান ধর্ষণকারীকে শনাক্ত করার উদ্দেশ্যে ভ্রূণ থেকে প্রয়োজনীয় জীবকোষ সংগ্রহ করে গবেষণাগারে তা পরীক্ষা করিয়ে নিতে। এর ফলে আদালতের অনুমতি না নিয়ে গোপনে লন্ডনে গিয়ে গর্ভপাত করিয়ে আসা সম্ভব ছিল না। এদিকে গর্ভাবস্থা ১৭ সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাবার পর গর্ভপাত করলে যে মায়ের জীবনের ঝুঁকি বেড়ে যায়, সেটা ডাক্তারিশাস্ত্রে স্বীকৃত। ফলে ধর্মের অনুশাসন, আইন, সামাজিক মূল্যবোধ, পিতামাতার ক্রোধ ও অনুমেয় প্রতিশোধস্পৃহা, ডাক্তারি শাস্ত্রের নীতি, সর্বোপরি ভ্রূণের স্বাভাবিক ও প্রাকৃতিক বৃদ্ধির সঙ্গে মেয়েটির শরীরের অনিবার্য পরিবর্তন মিলে যে গোটা জৈবিক প্রক্রিয়ার ক্রমবর্ধমান অগ্রগতি, সে সবকিছুর টানাপড়েনে পিষ্ট হচ্ছে চৌদ্দ বছরের ভীত, অপমানিত ও অসহায় একটি কিশোরী যে তার ঘনিষ্ঠতম সখীর পিতার বিশ্বাসঘাতকতা ও পাশবিক লালসার শিকার হয়ে গর্ভে অবস্থিত সন্তান বয়ে বেড়াচ্ছে।

    মানব প্রজাতির অস্তিত্ব ও কল্যাণের স্বার্থে অভূমিষ্ঠ শিশুর নিরাপত্তা ও বাঁচার অধিকারকে ধর্ম তথা রাষ্ট্র স্বীকৃতি দেবে, রক্ষণাবেক্ষণ করবে—এটাই স্বাভাবিক। কিন্তু মানবগোষ্ঠীর মঙ্গলাকাঙ্ক্ষী আইনকানুন, বিধিব্যবস্থা ও মূল্যবোধ কখনো কখনো এতটাই নির্দয় ও এতটাই অমানবিক হয়ে পড়ে যে, তা ব্যক্তিজীবনে প্রচণ্ড দুর্দশা, দুঃখ ও লাঞ্ছনা বয়ে আনে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, বৃহত্তর মানবসমাজের কল্যাণে রচিত আইনকানুন সন্তানের জীবন, সন্তানের কুশলের ব্যাপারে যতটা সজাগ, মায়ের কল্যাণ, মায়ের স্বার্থরক্ষার জন্যে ততটা নয়। আয়ারল্যাণ্ডের মতো আরো যে সকল ক্যাথলিক দেশ রয়েছে (যেমন ইটালি, স্পেন), সেখানে সাম্প্রতিককালে গর্ভপাত সংক্রান্ত নিয়মকানুন বেশ কিছুটা শিথিল করা হয়েছে। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ও বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গর্ভপাত আইনগতভাবে মেনে নেওয়া হচ্ছে। ধর্ষণজনিত গর্ভধারণ ও জীবনের হুমকিস্বরূপ গর্ভধারণ থেকে মেয়েদের পরিত্রাণ দেবার ব্যবস্থা রয়েছে সেসব দেশে। কিন্তু মায়ের জীবনের ঝুঁকি বা হুমকি নির্ণয় করবে কে? জৈবিকভাবে প্রাণধারণ করাটাই কি বেঁচে থাকা? জীবন রক্ষা করা? মেয়েটির মানসিক সুস্থতা কি বেঁচে থাকারই অত্যাবশ্যকীয় উপাদান নয়? আইনের গ্যাড়াকলের চাপে অথবা আর্থিক দুর্গতির কারণে দেশের বাইরে যেতে অপারগ আয়ারল্যাণ্ডের এক লক্ষ মহিলা প্রতি বছর গোপনে, অস্বাস্থ্যকর পরিবেশে, হাতুড়ে ডাক্তরের কাছে গর্ভপাত করাতে গিয়ে নানারকম জটিলতার শিকার হচ্ছে, কেউ কেউ মৃত্যুবরণ পর্যন্ত করছে। অন্যান্য ক্যাথলিক দেশের তুলনায় আয়ারল্যাণ্ডে জরায়ুর সন্তানের অধিকার সম্পর্কে নিয়মকানুন একটু বেশি কড়া——প্রয়োজনীয় গর্ভপাতের বাস্তবায়ন তাই দুরূহ। আইরিশ সংবিধানের ৮ নম্বর সংশোধনীতে লেখা রয়েছে, The state acknowledges the right to life of the unborn child with due regard to the equal right of the life of the mother guaranteed in its laws to request and as far as practicable by its laws to defend and vindicate that right.

    সব দেখেশুনে মনে হয়, সন্তান প্রতিপালন শুধু নয়, সন্তান ধারণ ও বহন করার ব্যাপারে যথার্থ ভূমিকা পালন করল কি না একটি মেয়ে, তা নির্ণয় করবে সে নিজে নয়; তার স্বামী, পরিবার ও সমাজ তো বটেই, তার ধর্মীয় সংস্থা ও সর্বোপরি রাষ্ট্রীয় সংবিধান ও বিভিন্ন নিয়মকানুন। মা হিসেবে মেয়েটি কতখানি কৃতকার্য, তা মানবিকভাবে যতটা স্বীকৃত ও যাচিত, ততটাই বোধহয় আইনগতভাবেও পরীক্ষিত। তার শরীরকে কেবল নিজস্ব শরীর হিসেবে দেখার অধিকার থেকে বঞ্চিত একটি মেয়ে। সে যেন সন্তান নির্মাণের ছোটখাটো কারখানা একটি। শরীরের ভেতরে জরায়ু নামে সেই যন্ত্রটা স্থাপন করে ন মাসে একটি করে সন্তান সৃষ্টি করে সে। খরিদ্দার যেমন কোনো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার নিখুঁতত্ব সম্বন্ধে নিশ্চিত হয়, ফ্যাক্টরির কোনো দোষে ত্রুটিপূর্ণ কোনো পণ্য বেরুলে ফ্যাক্টরির মালিককে যেমন ক্ষতিপূরণ দিতে হয়, গর্ভাবস্থার কোনো দুর্ঘটনা অথবা অসতর্কতার জন্যে সন্তানের কোনোরকম মস্তিষ্কবিকৃতি অথবা বিকলাঙ্গতা সৃষ্টি হলেও মাকে তেমনিভাবে দায়ী থাকতে হবে। তাকে শাস্তি দিতে পারবে শুধু সমাজ বা রাষ্ট্রই নয়, তারা গর্ভজাত সন্তানও। শুধু তাই নয়, একবার জরায়ুতে প্রাণ সঞ্চার ঘটলে সে-প্রাণ সংযোজন যদি আয়ারল্যাণ্ডের সেই নরপশুর উন্মত্ত ও নির্মম আচরণের মধ্য দিয়েও ঘটে, তাকে রক্ষণাবেক্ষণ ও প্রতিপালনের দায়িত্বও পড়বে সম্পূর্ণভাবে সেই ভ্রুণ বহনকারীর উপর।

    আয়ারল্যাণ্ডের আইন ও আদালত যা ওই চৌদ্দ বছরের মেয়েটিকে লন্ডনে গিয়ে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে গর্ভপাত করতে দেয় নি, কয়েক বছর পর হয়তো অনুরূপভাবে এই মেয়েটিকে আবার নাজেহাল করবে, দণ্ডিত করবে তার গর্ভজাত সন্তানের পক্ষ সমর্থন করে। এই মুহূর্তে মেয়েটি বা তার পিতামাতা হয়তো এই অবাঞ্ছিত সন্তানকে ভূমিষ্ঠ হতে দেবার সিদ্ধান্ত মেনে নেবে না। ইতোমধ্যে গর্ভাবস্থা অনেকটাই এগিয়ে যাবে। সেই অবস্থায় হাতুড়ে কোনো দাইয়ের রাস্তার পার্শ্ববর্তী ছোট্ট ঘরের নোংরা পরদার আড়ালে গর্ভপাতের অপচেষ্টা ব্যর্থ করে যদি মেয়েটি একটি বিকলাঙ্গ সন্তান প্রসব করে ফেলে, তা হলে আদালত বা আইরিশ সংবিধানের ৮ নম্বর সংশোধনীর গর্ভের সন্তানের জীবন-নিরাপত্তার সেই অনুচ্ছেদ মেয়েটিকে কোনোমতেই ক্ষমা করবে না। ক্ষমা করবে না বিকলাঙ্গ সেই সন্তানও। আঠারো বছর পর মেয়েটিকে আবার হয়তো এসে কাঠগড়ায় দাঁড়াতে হবে—এবারে তার প্রতিপক্ষ ধর্ষণকারী নয়, তার সন্তান এবং আইন প্রয়োগকারী সরকার। গর্ভধারণ ও মাতৃত্বের কী নিদারুণ পুরস্কার!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্যাপিট্যাল / ডাস কাপিটাল – কার্ল মার্ক্স (অনুবাদ : পীযুষ দাসগুপ্ত)
    Next Article হে সময় অশ্বারোহী হও – পূর্ণেন্দু পত্রী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }