Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিমন্ত্রণ

    অন্নদাশঙ্কর রায় এক পাতা গল্প7 Mins Read0

    নিমন্ত্রণ

    প্রিয় নির্মল,

    নিমন্ত্রণের জন্যে বহু ধন্যবাদ। কিন্তু একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। একা আসতে হবে না সস্ত্রীক? ওটা কি পুরুষদের পার্টি না mixed?

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    তুমি জানতে চাও সস্ত্রীক আসবে না পরস্ত্রীক। এর উত্তর দিতে আমি অক্ষম। তবে এটা পুরুষদেরই পার্টি, কাপুরুষদের নয়।

    ইতি। তোমার

    নির্মল

    প্রিয় নির্মল,

    রসিকতা রাখো। কাজের কথা হোক। যদি পুরুষদের পার্টি হয় তবে আমার স্ত্রী কী করে শুনলেন যে অন্য কোনো কোনো মহিলা যাচ্ছেন।

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    তোমার স্ত্রী ঠিকই শুনেছেন। মহিলাদের জন্যে স্বতন্ত্র জায়গা হচ্ছে। তোমার স্ত্রীকেও নিমন্ত্রণ করা হবে।

    ইতি। তোমার

    নির্মল

    দুই

    প্রিয় ঝরণা,

    শুক্রবার

    তোমার নিমন্ত্রণের প্রতীক্ষায় বসে থাকলে দেখছি প্রস্তুত হবার সময় পাব না। এক লাইন লিখে জানিয়ো তোমার মনে কী আছে।

    ইতি। তোমার

    হৈমন্তী

    প্রিয় হৈমন্তী,

    তুমি আমার নিমন্ত্রণলিপি পাওনি শুনে অবাক। তবে কি আমি নিমন্ত্রণ করিনি? তুমি কিন্তু এসো নিশ্চয়। তুমি না-এলে এত খাবার খাবে কে!

    ইতি। তোমার

    ঝরণা

    প্রিয় ঝরণা,

    আমি বুঝি কত খাবার খাই! অমনধারা চিঠি লিখলে আমি যাব না।

    ইতি। তোমার

    হৈমন্তী

    প্রিয় হৈমন্তী,

    রাগ করলে তো? আমি জানতুম তুমি রাগী মানুষ। কিন্তু যাই হও, এতটা ছোটোলোক হবে না যে নিমন্ত্রণ পেয়ে উপেক্ষা করবে।

    ইতি। তোমার

    ঝরণা

    প্রিয় ঝরণা,

    ছোটোলোক কারা? যারা স্বামীকে ডাকলে স্ত্রীকে ডাকতে ভুলে যায়, ডাকলে বলে এত খাবে। আমরা কেয়ার করিনে। বুঝলে?

    ইতি। তোমার

    হৈমন্তী

    প্রিয় সোমনাথ,

    নিমন্ত্রণ ক্যানসেল করতে বাধ্য হচ্ছি। কিছু মনে কোরো না।

    ইতি। তোমার

    নির্মল

    প্রিয় নির্মল,

    আমার স্ত্রীর কাছে লেখা তোমার স্ত্রীর চিঠি পড়তে দিচ্ছি। পড়ে ফেরত দিয়ো। দোষটা এ পক্ষের নয়।

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    আমার তো দশটি নয়, পাঁচটি নয়, একটি মাত্র স্ত্রী। দোষ যদি করেই থাকে তবু My wife—right or wrong!

    ইতি। তোমার

    নির্মল

    তিন

    প্রিয় নরেশ,

    শনিবার

    এই চিঠিগুলি পড়ে ফেরত দিতে ভুলো না। দেখলে তো কীরকম অযাচিত অপমান। তোমরা যদি ওবাড়িতে নিমন্ত্রণ খাও তবে বুঝব তোমরা আমাদের বন্ধু নও।

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    ব্যাপারটা সত্যি শোচনীয়। কিন্তু আমরা নিমন্ত্রণ রক্ষা না করলে ওরা ঠাওরাবে তোমরাই আমাদের উসকে দিয়েছ। তারচেয়ে এক কাজ করলে কেমন হয়? আমরা গিয়ে নির্মল ও তার স্ত্রীর সঙ্গে দেখা করে মিটমাটের চেষ্টা করি।

    ইতি। তোমার

    নরেশ

    প্রিয় নরেশ,

    তোমরা গিয়ে মিটমাটের চেষ্টা করলে ওরা ঠাওরাবে আমরাই তোমাদের পাঠিয়েছি। আমরা তো দোষ করিনি, আমরা কেন দূত পাঠাব? তবে কি তোমার মতে আমরাই দোষী?

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    আরে না না। দোষী কেউ নয়। ওটা একটা misunderstanding। অমন কত হয়। আমরা চললুম বোঝাপড়া করতে।

    ইতি। তোমার

    নরেশ

    পুনশ্চ। দুঃখের বিষয় বোঝাপড়া হল না। ওদের ধারণা ওদের ছোটোলোক বলে অপমান করা হয়েছে। ওরা ক্ষমাপ্রার্থনা প্রত্যাশা করে। চিঠিগুলি ফেরত পাঠাচ্ছি।

    নরেশ

    প্রিয় ডাক্তার সেন,

    এই চিঠিগুলি দয়া করে পড়ে দেখবেন। আপনি যদি আমাদের সহায় না হন তবে আমরা এখানকার সমাজে সুবিচার পাব না। অগত্যা আপনার ক্লাব থেকে ইস্তফা দিতে হবে। কেমন আছেন? নমস্কার।

    ইতি। আপনার

    সোমনাথ বটব্যাল

    প্রিয় মি. বটব্যাল,

    চিঠিগুলি পড়ে দেখলুম। আমি তো এসব মানসিক অসুখের treatment জানিনে। কলকাতা গেলে ডাক্তার গিরীন বোসের সঙ্গে কনসাল্ট করে আসব। আপনি এই ক-টা দিন সবুর করুন। নমস্কার। আশা করি শারীরিক কুশল।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    প্রিয় ডা. সেন,

    আমার পদত্যাগপত্র প্রেরণ করলুম। অনুগ্রহ করে ক্লাবের ওয়ার্কিং কমিটিতে পেশ করবেন। কাল নির্মলের ওখানে পার্টি। সেখানে ক্লাবের অন্য সকল সদস্য থাকবেন, থাকব না শুধু আমি, এ দৃশ্য অসহ্য। নমস্কার।

    ইতি। আপনার

    সোমনাথ বটব্যাল

    প্রিয় মি. বটব্যাল,

    রবিবার

    কী দুর্ভাগ্য! পার্টি তো ক্লাবে নয়। একজন সদস্যের বাড়িতে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসবেন, আপনার গৃহিণী আমার গৃহিণীর সঙ্গে। আপনাদের জন্যে এক জোড়া নিমন্ত্রণপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছি। বিকেলে তৈরি থাকবেন। আমরা তুলে নিয়ে যাব।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    প্রিয় ডা. সেন,

    অসংখ্য ধন্যবাদ। আমরা প্রস্তুত থাকব।

    ইতি। আপনার

    সোমনাথ বটব্যাল

    চার

    প্রিয় সোমনাথ,

    সোমবার

    কাল যখন পার্টির মাঝখানে ডাক্তার সেনের call এল তখন তিনি উঠে যেতে বাধ্য হলেন। তখন তুমি কেন উঠে গেলে? অন্দরে তোমার স্ত্রীও উঠলেন কেন? ওটা কোন দেশি ভদ্রতা?

    ইতি। তোমার

    নির্মল

    প্রিয় নির্মল,

    কাল আমি তোমার বন্ধু হিসেবে যাইনি, গেছলুম ডাক্তার সেনের বন্ধু হিসেবে। তিনি যখন উঠলেন আমাকেও উঠতে হল। অন্দরে আমার স্ত্রীকেও। আর কোনো কারণ না থাকলেও এটা বোঝো যে আমরা ডাক্তারের গাড়িতে গেছলুম, তাঁর গাড়ি না পেলে কার গাড়িতে ফিরতুম?

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    তোমার ও যুক্তি খোঁড়া। ডাক্তারের গৃহিণী যেভাবে ফিরলেন তোমরাও সেইভাবে ফিরতে। অর্থাৎ আমার গাড়িতে। তোমাদের ব্যবহার দেখে সবাই হেসেছে। খেতে বসে খাবার ফেলে ডাক্তারের সঙ্গে চোঁচা দৌড়! যেন তোমাদেরই বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট।

    ইতি। তোমার

    নির্মল

    প্রিয় নির্মল,

    তুমি তো আমার বেশ শুভাকাঙ্ক্ষী বন্ধু! অ্যাক্সিডেন্ট কামনা করছ? যদি কোনো অমঙ্গল ঘটে তবে তোমারই কুচিন্তায়।

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় ডাক্তার সেন,

    মঙ্গলবার

    এই চিঠিগুলি পড়ে দেখবেন। আপনি যদি এর বিহিত না করেন তবে আমি কোনো উকিলের পরামর্শ নেব। অপমানের ওপর অপমান।

    ইতি আপনার

    নির্মলচন্দ্র কাঞ্জিলাল

    প্রিয় মি. কাঞ্জিলাল,

    আপনি কিছুদিন সবুর করলে আমি কলকাতা গিয়ে ডাক্তার গিরীন বোসের সঙ্গে কনসাল্ট করে আসতে পারি। ‘সস্ত্রীক’, ‘পরস্ত্রীক’, ‘দশটি নয় পাঁচটি নয়, একটিমাত্র স্ত্রী’—এসব যদি আদালতে যায় তবে খবরের কাগজের খোরাক জুটবে।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    প্রিয় ডা. সেন,

    এসব আপনি কোথায় পেলেন? তবে কি সোমনাথ আপনাকে আমার চিঠিগুলি দেখিয়েছে? তা যদি করে থাকে তবে দেখছি সমস্ত প্রকাশ করতে হবে। বিয়ের আগে সে যেসব কেলেঙ্কারি করেছে সেসব যদি শোনেন তবে লোকটাকে ক্লাবে ঢুকতে দিয়েছেন বলে অনুতাপ করবেন।

    ইতি। আপনার

    নির্মলচন্দ্র কাঞ্জিলাল

    প্রিয় মি. কাঞ্জিলাল,

    আসুন আমার বাড়িতে চা খেতে আপনারা চারজনে। আমি মিটিয়ে ফেলি এই অরুচিকর ব্যাপার।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    প্রিয় ডা. সেন,

    সোমনাথের জন্যেই আমাকে দু-দুটো আলাদা পার্টি করতে হয়। ওকে মহিলাদের সঙ্গে মিশতে দেওয়া নিরাপদ নয়। আমার স্ত্রী তো ওর ভয়ে ক্লাবে পর্যন্ত যান না।

    ইতি। আপনার

    নির্মলচন্দ্র কাঞ্জিলাল

    প্রিয় মি. কাঞ্জিলাল,

    তা হলে আমার কিছু করবার নেই, আপনি উকিলের পরামর্শ নিন। কিন্তু তার আগে দু-বার ভেবে দেখবেন।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    প্রিয় ডা. সেন,

    আমার ইস্তফাপত্র প্রেরণ করছি। ক্লাবের সদস্য থাকা আমার পক্ষে দুঃসাধ্য।

    ইতি। আপনার

    নির্মলচন্দ্র কাঞ্জিলাল

    প্রিয় মি. কাঞ্জিলাল,

    আপনারা সবাই সমান ছেলেমানুষ। ক্লাবের কী অপরাধ! আপনার ইস্তফাপত্র নিয়ে যখন আলোচনা শুরু হবে তখন আমি সমস্ত খুলে বলতে বাধ্য হব। তার চেয়ে আসুন আজ বিকেলে আমার সঙ্গে চা খেতে। মি বটব্যালকেও আসতে লিখছি। মহিলাদের না আনলেও চলবে।

    ইতি। আপনার

    পুরন্দর সেন

    পাঁচ

    প্রিয় নির্মল,

    বুধবার

    কাল ডাক্তারের ওখানে অনেকক্ষণ বসেছিলুম। তুমি এলে না। শুনলুম আমার চরিত্র সম্বন্ধে এখনও তোমার মনে অবিশ্বাস আছে। কী করলে অবিশ্বাস দূর হবে বলতে পার?

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    ঠিকই শুনেছ। অবিশ্বাস দূর হবে কী করলে, বলব? যদি তুমি বিদ্যাসাগরী ধরনে মাথার চুল ছেঁটে চার্লি চ্যাপলিনের মতো তিন ভাগ গোঁফ কামাতে পার, যদি তুমি মাদ্রাজিদের মতো ধুতি কিংবা লুঙ্গি পরে টাই কলার আঁটতে পার, তাহলেই বিশ্বাস করে তোমাকে ঘরে ডাকব।

    ইতি। তোমার

    নির্মল

    প্রিয় নির্মল,

    এই চিঠির সঙ্গে আলাদা একটি মোড়কে কামানো গোঁফ ও ছাঁটা চুল পাঠালুম। বিশ্বাস না হয় সশরীরে হাজির হতে রাজি।

    ইতি। তোমার

    সোমনাথ

    প্রিয় সোমনাথ,

    অ্যাঁ, এসো, এসো, আজকেই বিকেলে।

    ইতি। তোমার

    নির্মল

    ছয়

    প্রিয় সোমনাথদা,

    বৃহস্পতিবার

    কাল তোমাকে দেখে এত খারাপ লাগল। কেন তুমি অমন করে সং সাজতে গেলে? এ চিঠি ছিঁড়ে ফেলো।

    ইতি। তোমার নয়

    ঝরণা

    ঝরণা, ঝরণা, সুন্দরী ঝরণা,

    কেন তা কি তুমি বুঝতে পারনি? পাঁচ বছর তোমাকে চোখে দেখিনি, এক বছর এক শহরে থেকেও না। দেখে সুখী হয়েছি। তেমনি ঝরণাই আছ। থেকো। এ চিঠি রেখো না।

    ইতি শুভানুধ্যায়ী

    সোমনাথদা

    সোমনাথদা,

    তুমি এখন বিবাহিত। হৈমর প্রতি তোমার কর্তব্য রয়েছে। তার মনে না জানি কত কষ্টই হচ্ছে তোমার ওই বিদ্ঘুটে চেহারা দেখে। তুমি আর এসো না। চিঠি ছিঁড়ে ফেলো।

    ইতি। হিতৈষিণী

    ঝরণা

    ঝুনু,

    হৈম সমস্ত জানে। আমার চেহারা দেখে তোমার খুব খারাপ লাগবে, এই আনন্দেই সে আমাকে বাঁদর সাজিয়েছিল। বলেছে, আবার যদি আমি তোমাকে দেখতে যাই তাহলে আমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেবে। সুতরাং আর যাব না।

    ইতি। তোমার কল্যাণার্থী

    সোমনাথদা

    সাত

    প্রিয় সোমনাথ,

    শনিবার

    কাল আমার এখানে আবার পার্টি। এবার mixed। এবার আমি আপনি গিয়ে তোমাদের নিয়ে আসব আমার মোটরে। বিকেলে তৈরি থেকো।

    ইতি। তোমার

    নির্মল

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিনুর বই – দ্বিতীয় পর্ব
    Next Article দু-কান কাটা

    Related Articles

    অন্নদাশঙ্কর রায়

    বাংলার রেনেসাঁস

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    আর্ট ও বাংলার রেনেসাঁস – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধ – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    আগুন নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    পুতুল নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    পুতুল নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }