Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প183 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. মধুমাধবী সারং

    মধুমাধবী সারং

    সকাল থেকেই দেবুর বাড়িতে আজ তৎপরতা। দুপুরে পাত্রপক্ষের কয়েকজন আসবেন। তাঁদের মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ। এমনকী, শানুর উপরেও দায়িত্ব দেওয়া হয়েছে দই-মিষ্টি আনার।

    তাদের রীতি অনুযায়ী অতিথিরা জেঠু-জেম্মার গৃহে আসবেন।

    দেবু ভোরের বেলা তাদের গ্রন্থাগারে চলে গিয়েছিল। কাম্মা রাতেই তার হাত ধরে, মাথায় হাত বুলিয়ে বলেছিল, “মেয়ে দেখতে আসা কিছু নয়। পছন্দ করার বিষয় তো ছবিতেই চুকে গিয়েছে। তবু দুটো পরিবার, পরস্পর চেনাজানা তো দরকার! একটা তারিখ ঠিক করতে হবে।”

    মা বলল, “বেশি কেউ আসবে না। রাজর্ষির মা, এক মাসি, জ্যাঠামশাই, এক কাকা, আর কোনও এক গুরুবোন। লোকজন বেশি নেই ওঁদের।”

    কাম্মা বলল, “রাজর্ষি কেন আসবে না? এটা ঠিক নয়।”

    “আমরা তো জোর করতে পারি না।”

    “গুপী-বাঘা পর্যন্ত রাজকন্যাদের দেখেশুনে নিয়েছিল।”

    “রাজকন্যারাও কম যায় না। গুপী-বাঘার রাজবেশ দেখে তবেই তুষ্ট হয়েছিল।”

    “তবে? আমাদের দেবুমণি একবার দেখেশুনে নেবে না?”

    “ওরা অনেক এগিয়ে। দেখাশোনা ঠিকই করবে। আজকাল এটাই নিয়ম।”

    দেবু তার হাসি লুকনোর জন্য অতিমাত্রায় গম্ভীর। কাম্মা বলল, “সবার সামনে এমন হাঁড়িমুখো থাকলে কান মুলে দেব!”

    অমিয়ামাসি বলল, “ছেলের একবার আসা উচিত। নইলে আমরা যাব ছেলে দেখতে। সত্যি বলতে কী, বর-কনের প্রথম দর্শনই শুভদৃষ্টি। সেইটি শুভ হলে আর চিন্তা থাকে না। আমার কাঁথায় প্রথম যে-নকশা তুলি, তাতেই বুঝতে পারি বাকি কেমন হবে। আমাদেরও তো ইচ্ছে করে তাকে দেখি একবার। আমাদের দেবুমণির জন্য নতুন রেশমি কাপড়ে কাঁথা বুনছি। শুক-সারি দু’টিতে গায়ে দিয়ে ঘুমোবে! ছেলের পাঞ্জাবিও একখানায় নকশা করে দেব।”

    সে প্রথমে তাদের পাঠাগারের মোডেম দেখে নিল। টেলিফোনের মধ্যে দিয়ে ইন্টারনেট সংযোগ আসে। মোডেমের ছোট্ট একটি আলো। সেই আলো জ্বলে থাকে যদি, দেবুর দিনের শুরুটি ভাল হয়! মনে হয়, এই তো, সব ঠিকঠাক চলবে!

    সে ই-পত্রের বাক্স উন্মোচন করল। রাজর্ষি লিখেছে, Kal Mayer songe khub torko holo. Ma chay ami tomader barri jai. Tumi kee chao? ‘Tumi’-ta apnii ese gelo. Bolte pari to?

    একটি চিঠি, তার মুখখানি আরক্ত করে তুলল। শরীরে, এই প্রথম বেজে উঠল অজানিত রিমঝিম! কেমন অবশ লাগছে তার। কেমন পিপাসার্ত। সে তাড়াতাড়ি লিখল, Tumi eso.

    একটু জল খেল সে। মেল বক্স থেকে বেরিয়ে বই-খাতা খুলে বসল। তাকে মনঃসংযোগ করতেই হবে। জীবনে এক অজানা, অনাস্বাদিতপূর্ব আবির্ভাব ঘটেছে তার। তার শরীর-মন ছেয়ে ফেলছে। সে ভাগ্যবাদী নয়। আজও নয়। কিন্তু এই উপলব্ধি তার হয়েছে, জীবন এক ঘটমান প্রক্রিয়া। নিরন্তর ঢেউয়ের মতো আছড়ে পড়া– সফেন এবং লোনা ও বালুকাময়!

    ইতিপূর্বে, মনকে নানা প্রকোষ্ঠের অন্তর্ভুক্ত করতে হয়, একথা কেউ তাকে বলেনি। চিত্ত সংহত করো, যোগারূঢ় হয়ে একাগ্রতার সঙ্গে কর্ম করো, এই সমস্তই তারা স্কুলের প্রার্থনায় জেনেছিল। কিন্তু তখন এমন প্রগাঢ় ভাষ্য ও গভীর উপদেশ গ্রহণ করার পরিণত বুদ্ধি থাকে না। পুকুরে, নদীতে কচুরিপানার মতো হাত ধরাধরি করে ভেসে যায় উপদেশমালা। মনে তার ছায়ামাত্র পড়ে।

    সরস্বতীর নির্জন নিবিড় সাধনার আলোকদীপ্ত রূপ খুলে দিচ্ছেন এক পাগল প্রতিভাবান মহাশয় অসীমচন্দ্র চৌধুরী! তিনি শেখাচ্ছেন, জীবনের বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করো, আত্মীয়, পরমাত্মীয়, বন্ধু, মিত্র, যারা তোমার জীবনে অর্থবহ, যারা সুখ দিতে পারে, দুঃখও দিতে পারে। তাদের পৃথক পৃথক কক্ষে পুরে ফেলো। অর্ধেক মন তাদের জন্য। বাকি অর্ধেক সরস্বতীর পদতলে অঞ্জলি দিয়ে দাও। শিক্ষা, অনুশীলন, প্রয়োগ এবং নিত্যনতুন জ্ঞানের প্রগতির মধ্যে তাঁর বসবাস। জীবনে যাই ঘটুক, আলোড়ন যতই উঠুক, সরস্বতীর ধ্যান কোরো। অধ্যয়ন কোরো। মনের সেই ভাগ হবে অবিচলিত। বাকি প্রকোষ্ঠগুলির দ্বার সময়ে খুলবে, সময়ে বন্ধ করবে। মন হল আকাশের মতো। তাতে সমস্ত ধারণ করা আছে। কেউ কারও গায়ে পড়ছে না। পড়লেই, সংঘর্ষ হলেই, একমাত্র পরিণতি, ধ্বংস। মনের গতি নিয়ন্ত্রণ অভ্যাস করতে হয়। তোমাদেরও করতে হবে। তোমরা পারবে।

    সে সংহতচিত্ত হল। তার শরীরের পুলক ও কম্পন নিভে এল ক্রমে। তার মন স্থির হল। সে ডুবে গেল পাঠে। এক ঘণ্টা, দু’ঘণ্টা…

    হঠাৎ পিঠে এক বিরাট চাপড়!

    “তুমি পড়ছ? তোমার লজ্জা করে না? তোমার জন্য আমায় পড়া বাদ দিয়ে ভবানীপুরে দই-মিষ্টি আনার জন্য ছুটতে হবে, আর তুমি স্বার্থপরের মতো নিজের পড়া করছ? চলো চলো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও।”

    দেবু মুখ তুলে শানুর দিকে তাকাল। কিছুক্ষণ, চোখে কোনও ভাষা নেই। জটিল প্রশ্নের সমাধান পথে সে বিচরণ করছিল! অল্প হাসল। বলল, “তাই বলে আমায় মারবি!”

    শানু: মারলাম কোথায়? এটাকে মার বলে?

    দেবু: এটা কী তবে?

    শানু: হাত গরম। ওয়ার্মিং আপ। এবার সত্যিকারের মার শুরু করি?

    দেবু: উফ! একটু পড়তে দিবি?

    শানু: মারব এমন না! ধ্যান তো অন্য কারও করছ! চলো, মাথায় একটু হাত বুলিয়ে দাও না! কাল অনেক রাত জেগেছি।

    দেবুদিদির কোল ঘেঁষে বালিশ আঁকড়ে শুয়ে পড়ল শানু। একটা পা তুলে দিল দেবুর প্রসারিত পায়ে। দেবু জিজ্ঞেস করল, “কী হয়েছে তোর?”

    “বললাম তো, রাত জেগেছি, মাথা ভার ভার লাগছে।”

    “তুই হাঁ করলে আমি হাঁড়ি বুঝে যাই শানু।”

    “বাজে বোকো না!”

    “তোর মনখারাপ। কী হয়েছে? শানু! এই! দেখি মুখটা!”

    শানু জোর করে বালিশে মুখ চেপে আছে। এবার তার পিঠ কাঁপছে। কান্না-জড়ানো স্বর বালিশের তুলোয় ঠেসে গুমড়ে উঠছে। ছোট শিশুর মতো কাঁদছে ছেলেটা! “তুমিও চলে যাবে! ভাল্লাগছে না! আমার ভাল্লাগছে না!”

    দেবু, শানুর চুলের মুঠি চেপে ধরল। হাত-পা ঠান্ডা হয়ে আসছে। এই দিকটা এখনও ভেবে দেখেনি সে! ছেড়ে যাওয়ার বেদনা কেমন হবে ভাবেনি! জিতুদিদি যখন বিয়ে করে চলে গেল তখন সে আর শানু ছিল। এবার শানু একা হয়ে যাবে। তার গলার কাছে ব্যথা করে উঠল। সে ঢোক গিলে বলল, “এত মনখারাপ করিস না সোনা ভাই আমার। আমি তো এ শহরেই থাকব। প্রায়ই আসব। জিতুদিদি আসে না?”

    “তবুও কিছুই আগের মতো থাকবে না দেবুদিদি। আমরা সবাই পালটে যাচ্ছি!”

    “শানু, দেখ, তুই-ও হয়তো কলকাতা ছেড়ে চলে যাবি একদিন।”

    “সেজন্যই তো বলছি।”

    “আমরা পালটাব না শানু। আমি-তুই-জিতুদিদি এরকমই বন্ধু থাকব। যেখানেই থাকি, যেমনই থাকি, আমরা মনে-মনে সবসময় কাছাকাছি থাকব!”

    শানু ফোঁপাচ্ছে। দেবু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার দু’চোখ ভিজে উঠছে! এমন কেন হয়? কেন এমন ছেড়ে যেতে হয়?

    সে চুপচাপ শানুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মাত্র চার বছরের ছোট। কিন্তু কনিষ্ঠ তো বটে। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। সারাক্ষণ বায়না করছে, পেছনে লাগছে, জেদ করছে, একেবারে নির্ভীক, যে-কোনও ক্ষেত্রে তর্ক জুড়ে দেয়। তার বিষয়জ্ঞান আছে, তর্ক করার সময় খুবই গাম্ভীর্যের সঙ্গে যুক্তি উপস্থাপিত করে। কিন্তু আসলে সে শিশুই রয়ে গিয়েছে। শৈশব মানুষের মানসিক গড়ন নিয়ন্ত্রণ করে। বাকি জীবনের উপর তার প্রভাব নানাভাবে হয়ে থাকে! প্রভাব কেবল অসুখী অসুন্দর শৈশবেরই তো নয়। আদরে-যত্নে প্রতিপালিত হওয়া মানবক তার সেই অপূর্ব পুলকিত অনুভব পরম সম্পদের মতো মনের তলে রেখে দেয়। তার শরীর বাড়ে। প্রকৃতি দেয় যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য। বিষয়বুদ্ধি, স্বার্থবুদ্ধি প্ররোচিত হয়, কিন্তু পরিণতমনস্কতার সেই পুরু সরের তলায়, করতলের নিরাপত্তায় মোমের শিখার মতো, চির অনির্বাণ সেই শৈশবকালের দিব্য আনন্দের আলো। আকাঙ্ক্ষিতকে না পাওয়ার হাহাকার যেমন জীবনব্যাপী, স্নেহে-আনন্দে পরিপ্লুত স্নিগ্ধ শান্তিও তেমনই সারা জীবন সঙ্গে থাকে!

    খানিক অশ্রুবর্ষণ করার পর একটু ঘুমিয়ে নিল শানু। এই সময়টুকু দেবু পুনরায় পাঠে মগ্ন হওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। কিন্তু কাম্মা এসে তাড়া-তাগিদ করলেন।

    কাম্মা: এই যে! ঘর-দুয়ার সাজাব বলে জোর করে তুলে দিলাম, এখানে এসে আহ্লাদ খাওয়া হচ্ছে! শানু ওঠ, মিষ্টিগুলো নিয়ে আয়!

    শানু: তোমাদের বেশি-বেশি! পাড়ার দোকানের মিষ্টি কিনে ঠাকুর-দেবতাকে দিচ্ছ, আর এঁদের বেলায় যা ভবানীপুর যা।

    দেবু: ঠিক বলেছিস রে শানু। আর কাম্মা, আমাদের ঘরবাড়ি তো এমনিতেই সাজানো, আবার কী সাজাবে!

    কাম্মা: ও তোরা বুঝবি না। দেবুমণি, যাও তো বাবু, ভাল করে স্নান-টান করো, একটু সাজিয়ে দিই!

    দেবু: সাজ! কাম্মা! আর ইউ জোকিং?

    কাম্মা: আয়াম সিরিয়াস এনাফ! আমরা সবাই সাজুগুজু করব। তোমায় একটু বেশি সাজানো হবে, কারণ ওঁরা তোমার জন্য আসছেন।

    শানু: মা, প্লিজ়! তুমি কীরকম অ-তুমিসুলভ কথা বলছ। দেবুদিদি কি শোকেসের ম্যানিকিন, নাকি মডেল! র‌্যাম্পে হাঁটবে!

    কাম্মা: শানু, অসভ্যের মতো কথা বোলো না! সবাই এরকমই করে। তুমি যখন পাত্রী দেখতে যাবে, সে-ও করবে।

    শানু: আমার অমন পাত্রীদর্শন দরকার নেই, বুঝলে! গড়িয়াহাট ফুটপাথের পাঞ্জাবি নাকি? ধুলেই রং গায়েব, সাইজ় খাটো, বোতাম ঝুলঝুল করছে, পকেট ছেঁড়া।

    কাম্মা: তুই মিষ্টি আনতে যা, পাকা কোথাকার!

    দেবু: শোনো কাম্মা, আমাকে সাজানোর দরকার নেই। আমি যেমন, তেমনই থাকতে চাই। ঠিক আছে, বলছ যখন, স্নান করে একটা ভাল ড্রেস পরে নিচ্ছি!

    কাম্মা: ড্রেস মানে!

    দেবু: স্কার্ট, সালোয়ার– যা হোক!

    কাম্মা: না। আজ শাড়ি পরবি। আমি খুব সুন্দর কাঞ্চিপুরম বের করেছি। সঙ্গে একটু সোনার গয়না। একটা টিপ। চুলটা আলগা খোঁপা করে একটু ফুল জড়িয়ে দেব।

    শানু: ফিজ়িক্স পড়ানো বাদ দিয়ে একটা বিউটি পার্লার খোলো মা। লাভই লাভ!

    দেবু: দুর দুর! ফুল-টুল জড়াব না, শাড়িও পরব না। ভীষণ আড়ষ্ট লাগে। স্কার্ট পরছি কাম্মা।

    কাম্মা: তোরা, একালের ছেলেমেয়েরা খুব, খু-উ-ব আত্মকেন্দ্রিক। খুব অবাধ্য! যা তোদের ভাল লাগবে, তাই। আমাদের ভাল লাগা, চাওয়া সব তোদের কাছে মূল্যহীন!

    শানু: হোয়াট আ ডায়ালগ! চালিয়ে যাও মা, আমি বেহালায় আবহ তৈরি করছি। টিয়াঁওওও চ্যাঁওও চুঁউউউ! দুঃখের সিন মা!

    কাম্মা: যা খুশি কর তোরা!

    কাম্মা দ্রুতপায়ে বেরিয়ে গেল। শানু চিৎপাত শুয়ে বলল, “দিল মেজাজটা চটকে! যাই, দই-মিষ্টি নিয়ে আসি। কী করবে দেবুদিদি? সাজবে? মা তো চটিতং!”

    দেবু: কিছু বিষয় থাকে যা বাধ্যতামূলক হলে অত্যাচার মনে হয়। যেমন সাজ। আমরা আত্মকেন্দ্রিক! নিজের মতে চলতে চাইলেই আত্মকেন্দ্রিক? তোমরা তোমাদের তৃপ্তির জন্য তোমাদের ইচ্ছে চাপিয়ে দিচ্ছ, সেটা আত্মকেন্দ্রিকতা নয়?

    শানু: ধুর! গুলি মারো দেবুদিদি! তুমি তো চটে চিটাগং হয়ে গেলে! এসব হল জেনারেশন গ্যাপ, বুঝলে! জিতুদিদি আসুক, সবাই গরম থেকে নরম হয়ে যাবে।

    দেবুর সরস্বতী সাধনা মাথায় উঠল। খাতা-বই বন্ধ করে সে ই-পত্র লিখতে বসল, ‘আপনি কি চান আমি আজ শাড়ি পরি?’

    সে আবার বই খুলল। ক্রোধ তাকে অস্থির করেছে। হয়তো সে নিজের আনন্দেই অল্প প্রসাধন করত। তাই বলে, ফিল্মের মতো, চরম সাজগোজ করে কাঁপতে কাঁপতে চায়ের ট্রে হাতে এই মূর্ছা যায়-যায় ভাব নিয়ে তাকে দাঁড়াতে হবে? কখনও নয়! তার পিতামহী রক্ষণশীলতা এবং স্বমত অপরে আরোপ করার জন্য নিন্দিত। এখন, তার মনে হচ্ছে, রক্ষণশীলতা নিঃশব্দ অভিশাপের মতো, অদৃশ্য ও বিধ্বংসী অণুজীবের মতো মানুষের শিরা-উপশিরা, হৃদয়-মনে জারি থাকে। সুযোগ পেলেই প্রকাশ ঘটায়। জানান দেয় নিজের অস্তিত্ব!

    সে দাঁতে ঠোঁট কামড়ে রাখল। আশঙ্কা! উদ্বেগ! রাজর্ষির মধ্যেও কি ওই এক সংস্কারের অববাহিকা? একটি উত্তরের উপর সে অনেক সম্ভাবনা নিয়ে অপেক্ষা করতে লাগল।

    রাজর্ষির পত্র এল: তুমি কোনও কারণে ক্ষুব্ধ? ‘তুমি’ থেকে ‘আপনি’! বিবর্তন থেকে প্রত্যাবর্তন! তোমার যেমন ইচ্ছে, তেমনই পোশাক পোরো। কখনও তোমায় বলিনি, তুমি সুন্দর। তোমার ব্যক্তিত্ব তোমায় সুন্দরতর করেছে। আমাদের হৃদয়ের সম্বন্ধ। এখানে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।

    দেবাদৃতা কোনও জবাব দিল না। অসংখ্যবার পড়ল ওই চিঠি। ভাললাগায় আচ্ছন্ন হয়ে গেল। সৌন্দর্য, হৃদয় ও শরীরের সৌন্দর্য, এই বাড়িতে প্রত্যেকের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু যাকে দেখে দেখে চোখ ফেরে না, আশ মেটে না, যে কাছে থাকলে এ জগৎ আনন্দময়, যার কণ্ঠস্বর কাঁপন লাগায় ভিতরে, যার এতটুকু কষ্ট তার নিজের মনে আঘাত দেয়, যার প্রতি সামান্য সন্দেহ তাকে রুষ্ট করে– সে যখন বলে– তুমি সুন্দর, তখন অপূর্ব আলোকময়তায় বিভাসিত হয়ে ওঠে মন! নিজেকেই জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, সত্যিই? সত্যিই সুন্দর আমি? আরব্য উপন্যাসের রাজকুমারী, রূপকথার রাজকন্যারা যেমন জিজ্ঞেস করত আয়নাকে!

    সে কম্পিউটার বন্ধ করে, বই-খাতা গুছিয়ে নিজের ঘরে গেল। পোশাকের আলমারি খুলে বেছে নিল রাজস্থানি ঘাঘরার মতো কুচি দেওয়া, কালো-লাল-সাদা মেশানো কলমকারি ছাপ দেওয়া, লম্বা ঝুল স্কার্ট, সঙ্গে লালের উপর কালো সুতোয় নকশা করা, কাচের টুকরো বসানো জামা! স্নান সেরে, পছন্দের পোশাক পরে, কপালে আলপনার মতো টিপ পরল লালে-কালোয়। শ্যাম্পু করা চুল খোলা। শুকোলে হাত-খোঁপা করে নেবে। গাঢ় লাল চুনি বসানো দু’টি দুল পরল। কানের লতি থেকে লম্বা সোনার চেনের প্রান্তে, সোনার পাতে মোড়া সেই চুনি দু’টি তার মুখমণ্ডল ও গ্রীবাদেশের সংযোগস্থল চুম্বন করতে লাগল!

    এই মুহূর্তে তাকে বিশ্বের সবচেয়ে নন্দিত প্রিয়দর্শিনী প্রেয়সীর মতোই লাগছিল, সে স্নান সেরে প্রেয়ানের অপেক্ষায় দণ্ড-পল হিসেব কষছে। কিন্তু শাড়ি পরেনি বলে কেউ তার সাজপোশাক দেখে খুশি হতে পারল না! শুধু অতিথি আসার আগে শানু বলল, “অনেকদিন পর তোমাকে বেশ তনদুরস্ত লাগছে!”

    আর অতিথিরা সকলে এলেন, খেলেন, গল্প করলেন। শানু, রাজর্ষির সঙ্গে ভাব জমিয়ে নিল। জিতু, শানু, দেবু ও রাজর্ষি তাদের অতিথিভবনে বসে আড্ডা মারল দেদার! এবং, অতিথিরা চলে যাওয়ার পর, তারা কেমন, ইত্যাদি আলোচনাপর্বের ইতি হলে, রাতের পোশাক পরে দেবু যখন প্রতিক্রিয়ার আশায় মেল-বক্স খুলল, সেখানে রাজর্ষির ই-পত্রে লেখা, ‘আমায় হৃদয়ের এক কোণে রেখো, ক্ষতি নেই, সেখানে অনির্বাণ শিখা হয়ে থেকো।’

    সে লিখল, ‘তুমি তো আমারই। আমিও কি নিশ্চিন্তে তোমার হতে পারি?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবসুধারা – তিলোত্তমা মজুমদার
    Next Article ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }