Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্বাচিত গল্প ১ – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    পুনরাবৃত্তি

    ম্যাডাম এবারে অন্তত পেন্সিল হিল ট্রাই করুন৷ আপনার অপজিটের হিরো কিন্তু পাক্কা ৬ ফিট৷ প্ল্যাটফর্ম হিলে কাজ চলবে না৷ ৫.৫ কে পেন্সিল হিলই পরতে হবে৷ ফ্যাশন ডিজাইনার রাহুলের প্রশস্ত কপালে চিন্তার হালকা ছাপ৷

    ইলোরা ঠোঁটের পিচ কালারের লিপস্টিকটা বাঁচিয়ে একঢোক জল খেয়ে বললো, জানি রাহুল… পরিচালক রিতেশ এবারে হিরো হিসাবে অভিষেক রায়কে চুজ করেছেন৷

    তবে ডোন্ট ওয়ারি৷ আই ক্যান ম্যানেজ৷

    ইদানিং নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন খেয়াল করেছে ইলোরা৷ একটা ওভার কনফিডেন্স৷ কিছুতেই যেন টেনশন নেই ওর৷ এটা ওকে শিখিয়েছে পরিচালক রিতেশ মিত্র৷ আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখতে গেলে একটা বাস্তবকে মানতেই হবে, আজ আছি কাল নেই৷ তাই চুটিয়ে কাজ করে নাও৷

    বেশ কিছু বড়ো ব্যানারে কাজ করার পর ইলোরা এখন বেশ পরিচিত একটা নাম৷ নায়িকা মহলে ঈর্ষার পাত্রী অবশ্যই৷ কানাঘুষোতে… প্রযোজক আর পরিচালকদের সাথে বেড শেয়ার করেই নাকি কাজ জুটিয়েছে ইলোরা মজুমদার৷ ছিল তো দুটো বিজ্ঞাপনের মডেল, আর দুটো সিরিয়ালের সাইড ক্যারেক্টার৷ তার থেকে একেবারে টপ নায়িকা তালিকায় আসতে নাকি ওকে এসব করতেই হয়েছে!

    আগে কষ্ট হত, অপমানে চোখে জল এসে যেত৷ এখন এসব গসিপকে পার্ট অফ লাইফ ভেবে নিয়েছে৷

    এবারের মুভিটার নাম— ‘কিছুক্ষনের আলাপ’৷

    বড়ো ব্যানার, তাই খাটনি একটু বেশি৷ ইলোরা বরাবরই নিম্ন মধ্যবিত্ত ঘরের খেঁটে খাওয়া মেয়ে৷ নিজেদের ‘দিন আনে দিন খাই’ বলতে কেমন একটা অস্বস্তি হয়৷ তাই সুন্দর একটা নামের মুখোশ— নিম্নমধ্যবিত্ত৷

    বাড়িতে প্যারালাইজড বাবা আর মা৷ মা বয়স্ক হলেও মা দিনরাত কাজ করতে ভালোবাসে৷ বাবার পা দুটো পঙ্গু হলেও পৌরুষত্ব বোধটা রীতিমতজাগ্রত৷ তাই ইলোরা শুটিং সেরে বাড়ি ফেরার পরে প্রায়ই বলে, মেয়ের রোজগারে বসে বসে খাওয়ার থেকে মৃত্যু ভালো৷ প্রথম প্রথম ইলোরা কাঁদতো৷ মায়ের কাছে অভিযোগ করতো৷ কেন বাবা এমন বলে? মেয়ে বলে কি বাবা মায়ের দায়িত্ব নিতে সে অক্ষম?

    এখন আর কাঁদে না৷ মনে মনে হাসে৷ বাবা নিয়ম করে ফল, ছানা খায়৷ যদি পঙ্গু পা দুটো সেরে ওঠে৷ তাহলে নাকি নিজেই রোজগার করবে৷ ইলোরা জানে বেশিরভাগ মৃত্যুকে আহ্বান করা মানুষরাই দীর্ঘজীবন কামী হয়৷ বাবাও ব্যতিক্রম নয়৷

    ইলোরার একমাত্র গোপন জায়গা মায়ের কোল৷ মায়ের কোলে মুখ গুঁজে সে সব নোনতা জল ঝরিয়ে আবার নতুন করে বেঁচে ওঠে৷ প্রস্তুত হয় নতুন জীবনের জন্য৷

    আজও বাড়িতে ঢুকতেই বাবার মুখের অতর্কিত আক্রমণটা ধেয়ে এলো৷ নামের সাথে সাথে তো চরিত্রটাও পাল্টে ফেলেছো৷ রাত ১০-টার আগে বাড়ি ফেরার প্রয়োজন বোধ করো না৷ কি করে বোঝাবে ইলোরা, গ্ল্যামার ওয়ার্ল্ডে রাত এগারোটা মানে সন্ধ্যে৷ পার্টি শুরুই হয় দশটায়৷ আর এইসব পার্টিগুলো অ্যাটেন্ড না করলে ইলোরাকে পিছিয়ে পড়তে হবে৷ নিন্দুকেরা যাই বলুক, ইলোরা জানে ও কতটা সৎ ভাবে এখনও আছে এই ইন্ডাস্ট্রিতে৷ শুধু অক্লান্ত পরিশ্রম করে গেছে একটা ব্রেক পাওয়ার জন্য৷ এই যে দু কামরার সাজানো ফ্ল্যাটে এখন বাবা শুয়ে শুয়ে ওর নামে নিন্দে করছে… এটার টাকাও কিন্তু এসেছে ইলোরার অভিনয় জীবন থেকেই৷

    ইলোরা অহংকারী নয় তবে খুব সাবধানী৷ কেজো বিষয় ছাড়া খুব একটা ঘনিষ্ঠ হয় না ও কারোর সাথে৷ পাছে মন দিয়ে ফেলে কাউকে৷ হূদয় বড়ো বেইমান৷ কাউকে একবার মন মন্দিরে বসিয়ে ফেললে তখন মাথার ইঙ্গিতেও সাড়া দিতে নারাজ থাকে মন৷

    আগামী কালই আছে ‘কিছুক্ষনের আলাপ’-এর ফাইনাল সিলেকশন৷ ইলোরা ছাড়াও রিতেশ মিত্র আরো দুজন নায়িকাকে কেন কালকের মিটিংয়ে ডেকেছেন সেটা নিয়েই ফিসফাস চলছে স্টুডিও পাড়ায়৷

    তবে কি ইলোরা সিলেক্টেড নয়৷ রিতেশ বরাবরই একটু খামখেয়ালি৷ হয়তো দেখা যাবে একটা কোনো সংলাপ তিনজনকে দিয়ে থ্রো করিয়ে দেখে নেবে কে পারফেক্ট৷ তাই এখন কিছুক্ষণের আলাপে যে ওই নায়িকা হচ্ছে সেটা কিন্তু নির্দিষ্ট নয়৷

    রাতটা ভালো করে ঘুমাতে হবে ইলোরাকে৷ চোখ মুখ যেন ফ্রেস লাগে কাল৷ টায়ার্ডনেস মোটে সহ্য করতে পারে না রিতেশ৷ রিতেশের এই ফিল্মে সুযোগ পেলে বেশ কয়েকধাপ এগুনো যাবে৷

    ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো ইলোরা৷

    ঘুমের ঘোরে স্বপ্ন দেখলো, কৃষ্ণচূড়া গাছের নিচে ইটগুড়ি রঙের সাধারণ চুড়িদার পরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে৷ যার চোখে মুখে লজ্জা৷ সামনেই ছেলেটি বলছে, আর মাত্র এক বছর পরেই আমরা বিয়ে করবো৷ তখনও আমাকে লজ্জা পাবে তুমি? আবেশে গলা বুজে আসছে মেয়েটির৷ মেয়েটি বলছে সত্যি বিয়ে করবে তো?

    মায়ের ডাকে ঘুমটা ভেঙে গেল ইলোরার৷ না, এই স্বপ্নটা সে আজ প্রথম দেখলো না৷ গত আট নয় বছর ধরে ক্রমাগত দেখেই চলছে৷

    আজ সকালে একটা শুটিং আছে ওর৷ মাকে বলাই ছিল ডেকে দেবার জন্য৷ ভোরবেলায় ডিস্কো থেক খোলানো হবে শুধু শুটিংয়ের জন্য৷ যদিও খুব কম সময়ের একটা সিন৷

    শুটিং ফ্লোরে ঢুকতেই কানে এলো, রিতেশের নতুন নায়িকা৷ অভিষেক রায়ের মতো হ্যান্ডুর পাশে একটু বেমানান তাই না?

    আরেকজন বললো, আরে অভিনয়টা ফাটিয়ে করে ইলোরা মজুমদার৷ শুধু অভিনয়ের জোরেই ওই ৫.৫ ফুট হাইট নিয়ে অভিষেকের নায়িকা হতে চলেছে৷

    পেটের মধ্যে একটা হাসি ঘুরপাক খাচ্ছিলো অনেকক্ষন ধরেই৷ ইলোরাদের পুরোনো পাড়ায় অনেকেই মা-কে বলতো, বেশি ধ্যাঙা মেয়েদের কিন্তু বর জোটে না৷ তোমার মেয়ে যা লম্বা হচ্ছে!

    ওই নজরেই বোধহয় ইলোরার বৃদ্ধিটা থমকে গিয়েছিল ৫.৫-এ এসে৷

    ডিজাইনার রাহুলকে একবার দরকার ইলোরার৷ আজ রাতের পার্টিতে ও কি পরবে সেটা ওই ঠিক করে দেবে বলেছিল৷ ফোনটা খুলে রাহুলকে একটা ফোন করতে যাবে এমন সময় দেখলো, একটা কিম্ভুত ইয়েলো জিন্সের ওপরে টমেটো রঙের টিশার্ট পরে রাহুল ঢুকছে৷ অন্য যে কেউ এই ড্রেস পরলে আওয়াজ খেত৷ কিন্তু চেহারার স্মার্টনেসের জন্যই যেন মনে হচ্ছে এই মহূর্তে এই পোশাকটাই পারফেক্ট ফ্যাশন৷

    রাহুল এগিয়ে এলো ইলোরার দিকে৷ এসে ইশারায় ডেকে নিলো ওকে৷ সিলভার গাউন, অক্সিডাইসের জুয়েলারী, হাতে ব্ল্যাক ক্লাচ… কি বলছো?

    ইলোরা হেসে বললো, এটা তোমার দায়িত্ব৷ খেয়াল রেখো যেন ভিড়ে মিশে না যাই৷ ভিড়ে মিশতে আমার বড্ড আপত্তি৷ মোঘল আমলের সম্রাটদের হারেমের বেগম ছিলাম মনে হয় কোনো জন্মে৷ তাই হয়তো আর এ জন্মে কোনো কিছুর ভাগীদার পছন্দ করি না৷ রাহুল বললো, কষ্ট? নাকি অহংকার?

    ঘাড় নেড়ে ইলোরা উত্তর দিলো, আত্মসম্মান৷ আসলে কি জানো রাহুল,অনেকেই আছে যারা আত্মসম্মানকে অহংকার বলে গুলিয়ে ফেলে৷

    স্রাগ করে রাহুল বললো, জাস্ট ৫ মিনিট মিট করছি৷

    ড্রেসিংরুমের বড়ো আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইলোরা৷ রাহুলের পছন্দের ড্রেস পরে৷ নিজেকে মাঝে মাঝে বড়ো অচেনা মনে হয় ওর৷

    এর থেকে অনেক পরিচিত ছিল সেই ইটগুড়ি রঙের চুড়িদার পরা অতি সাধারণ চেহারার মেয়েটা৷ সে অন্তত তার মনের হদিসটা জানতো৷

    আজকের ইলোরার সামনে শুধুই একটা উঁচু সিঁড়ি৷ যার মাত্র কয়েকটা ধাপ উঠেছে ও৷ এখনো অনেকটা বাকি৷ চোখের সামনে শুধু ওই সিঁড়ির ধাপগুলোই প্রকট হয় ওর৷

    পার্টি জাস্ট শুরু হয়েছে৷ একটু দেরি করে ঢুকলে নিজের গুরুত্ব বোঝানো যায়৷ এতদিন এই ইন্ডাস্ট্রিতে থেকে এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো জেনে গেছে ইলোরা৷

    সময়ের একটু পরে পার্টিতে ঢুকে একটু ব্যস্ততা দেখানো৷ এগুলো আজকাল শিখে গেছে ও৷

    রিতেশ মিত্রের পাশেই একটা বছর তেত্রিশের ছেলে৷ হাতে একটা ফাইল নিয়ে ঘুরছে৷ মুখে চোখে একটা গদগদ ভাব৷ রিতেশ একবার তাকালেই যেন ধন্য হয়ে যাবে৷

    ইলোরা ঢুকতেই রিতেশ বললো, গর্জিয়াস৷ ঠোঁটের কোণের মোহময়ী হাসিটাকে ছড়িয়ে দিয়ে অভিমানী গলায় ইলোরা বললো, ইয়েস, গর্জিয়াস৷ বাট নট সিলেক্টেড৷ তাই না মিস্টার মিত্র?

    রিতেশ বেশ গলা চড়িয়ে বললো, হু ইস দ্য বাস্টার্ড বেবি? কে বলেছে তোমাকে তুমি ‘কিছুক্ষনের আলাপ’-এর হিরোইন নয়?

    ইলোরা বললো, মিস্টার মিত্র ওই ছেলেটা কে?

    রিতেশ চমকে বললো, কে?

    ইলোরার চোখের দৃষ্টি অনুসরণ করে তাকালো রিতেশ৷

    ওহ! ওই ছেলেটা, ও তো কিংশুক ব্যানার্জি৷ আরে নিজেকে বিশাল স্ক্রিপ্ট রাইটার ভাবে৷ পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলো৷ আজ আমার হাতে পায়ে ধরে এই পার্টিতে এসেছে৷ বিভিন্ন পরিচালকরা আসছে৷ তাদের সাথে পরিচয়ের ধান্দায়৷ আরে যেমন হয়৷

    ইলোরা আস্তে করে বললো, দিয়েই দেখুন না একটা ব্রেক৷

    হয়তো সত্যিই কিছু ক্ষমতা রাখে৷ অনেক সময় নতুনদের মধ্যেও কিছু প্রতিভা লুকিয়ে থাকে৷

    রিতেশ একটু চোখটা ছোটো করে তাকালো ইলোরার দিকে৷ বলছো?

    ইলোরা মজুমদার এখন ইন্ডাস্ট্রির সব থেকে প্রতিভাময়ী অভিনেত্রী৷ তার কথার মূল্য দেবে না এমন পরিচালক আছে নাকি?

    অভিমানী আদুরে গলায় ইলোরা বললো, এত সার্টিফিকেট যখন দিচ্ছেন, তখন ওই কিংশুক ব্যানার্জিকে একটা ব্রেক দিয়েই দেখুন আমার আব্দারে৷

    ‘কিছুক্ষণের আলাপ’ মুভির কিছু সংলাপ নিয়ে আলোচনা৷ শুটিং স্পট নিয়ে আলোচনার পরেই শেষ হলো পার্টি৷

    বেশ কয়েকদিন পরের ঘটনা৷

    চোখের সামনে দিয়ে ইলোরা মজুমদার চলে গেলো৷ একবার কৃতজ্ঞতা জানাতে চায় কিংশুক৷

    কিংশুক শুনেছে ওনার জন্যই রিতেশ মিত্র রাজি হয়েছে ওর স্ক্রিপ্ট-এ নেক্সট মুভি বানাতে৷

    অনেক বছর পর ওর স্বপ্নটা পূরণ হতে চলেছে৷ যিনি ওকে সাহায্য করলেন তাকে এতটা সামনে পেয়েও কৃতজ্ঞতা জানাবে না, এটা কি হয়?

    দু-পা এগিয়ে ডেকে উঠতে গিয়েও থমকে গেল কিংশুক৷ মেক ওভারে অনেক কিছুর পরিবর্তন হলেও গলার ঠিক নিচের লালচে তিলটা একই রয়ে গেছে৷ নাম বদলের সাথে ওটার পরিবর্তন ঘটাতে পারেনি ইলোরা৷

    রাত্রে একলা বিছানায় শুয়ে আছে কিংশুক৷

    ফিরে গেছে বছর দশেক আগের সেই সন্ধ্যেতে৷ করুণ মুখের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে কিংশুককে ভরসা করে৷

    সবিতা মজুমদার৷

    একেবারেই নিম্ন মধ্যবিত্ত বাড়ির অতি সাধারণ একটা মেয়ে৷ কিংশুক বেশ অবস্থাপন্ন বাড়ির একমাত্র সন্তান৷ তাছাড়া ছোটো থেকেই ওর স্বপ্ন ছিল ফিল্ম বানানোর৷ ওর লেখা গল্পের চরিত্ররা কথা বলবে, বাঙময় হয়ে উঠবে রঙিন পর্দায়৷

    কলেজের ফার্স্ট ইয়ারেই পরিচয় হয়েছিল সবিতার সাথে৷ নিজের রঙিন স্বপ্নগুলোর সফলতা দেখতো একমাত্র সবিতার চোখে৷

    যখন গোটা কলেজের সকলে ওর লেখা নিয়ে জাস্ট খিল্লি ওড়াতো, তখন ওই নিরীহ মেয়েটা ওর হাতে হাত রেখে বলতো, দেখো তুমি একদিন ঠিক পারবে কিংশুক৷

    আমি থাকবো তোমার স্বপ্ন পূরণের সাথী হয়ে৷ মেয়েটার কাজল কালো চোখ দুটোতে ছিলো একরাশ আশার বাণী৷

    তবে মুস্কিল ছিলো মেয়েটা ছিল বড্ড সাধারণ৷ কিংশুক যেটা চাইতো সেটা নয়৷ যেন কোনো চমক ছিলো না ওর মধ্যে৷ সবিতা কোনোদিনই উচ্ছল ঝর্ণা হতে পারতো না৷ নিস্তরঙ্গ নদী হয়েই রয়ে গিয়েছিলো৷

    কিংশুক হাঁপিয়ে উঠেছিলো সবিতার ভালোবাসার অত্যাচারে৷ সবিতা যেন সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাইছিলো কিংশুককে৷

    আস্তে আস্তে সম্পর্কের সুতোটা কাটতে চাইছিলো কিংশুক৷ ততদিনে লাবণ্যর সাথে পরিচয়টা হয়ে গিয়েছিলো কিংশুকের৷ লাবন্যর কোনো এক খুড়তুতো কাকা ছিলো ফিল্ম পরিচালক৷ কিংশুক চেয়েছিলো লাবণ্যের মারফত ওনার কাছে পৌঁছাতে৷

    সবিতা হয়তো বুঝতে পেরেছিলো, কিংশুক একটু একটু করে সরে যাচ্ছিলো ওর কাছ থেকে৷ কাঁদো কাঁদো মুখে বলেছিলো, তুমি আমাদের সম্পর্কটা রাখতে চাও না?

    কিংশুক পরিষ্কার করে বুঝিয়েছিলো সবিতাকে৷ যে সবিতার মতো অত্যন্ত সাধারণ মেয়ে শুধু পার্ট টাইম প্রেমিকা হতে পারে৷ কিন্তু সারাজীবনের সঙ্গী নয়৷ কিংশুক উঁচুতে উঠতে চায়৷ সবিতার মতো মাটি ছুঁয়ে থাকতে চায়না৷

    সবিতা শেষ চেষ্টা করেছিল৷

    আমি নিজেকে বদলে ফেলবো কিংশুক৷ তোমার মনের মতো করে তৈরি করব নিজেকে৷

    না, ওর ডাকে সেদিন সাড়া দেয়নি কিংশুক ব্যানার্জি৷ লাবণ্যর আকর্ষণী শক্তি তীব্র ভাবে হাতছানি দিচ্ছিলো কিংশুককে৷ ওই সাধারণ আটপৌরে সবিতাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলো কিংশুক৷

    না, পিছনের দিকে তাকানোর চেষ্টাও করেনি আর!

    মা, আজ কিংশুককে দেখলাম পার্টিতে৷ রোগা হয়ে গেছে জানো৷ কেমন একটা অগোছালো হাবভাব৷

    মা অবাক চোখে বললো, সবি, তুই কি আজও ওকে…

    কথাটা কমপ্লিট করতে দিলো না ইলোরা৷

    জানো মা আজ ওকে দেখে অনেকটা পথ পিছনে হেঁটে গেলাম৷ আমাদের সেই পুরোনো ভাড়া বাড়ি, আমার সেলস গার্লের চাকরি, বাবার কার্ডিও অ্যারেস্ট, তারপর প্যারালাইজড৷ কত কষ্টে কাটিয়েছি মা আমরা৷

    সেদিন যদি ওই ফেয়ারনেস কোম্পানির সেলস থেকে মডেলের কাজটা না পেতাম তাহলে হয়তো কোনোদিনই ইলোরা মজুমদার হওয়া হতো না৷

    মা মাথার চুলে হাত বোলাচ্ছে৷

    কিংশুক কথা বললো নাকি তোর সাথে?

    না মা, বলে নি৷ হয়তো চিনতেই পারেনি৷ সবিতা আর ইলোরার মধ্যে যে কয়েক আলোকবর্ষ-এর দূরত্ব মা৷

    ইলোরাই ভুলে গেছে তোমার সবিকে৷

    ভুলে গেছে? সত্যিই কি ভুলতে পেরেছে ইলোরা?

    কেউ বোধহয় বলেছিলো, প্রথম ভালোবাসায় প্রবঞ্চিত হলে সেই মানুষটা বাঁচতে হয়তো ভোলে না, কিন্তু ভালোবাসতে ভুলে যায়৷

    এতগুলো বছরে স্মার্ট সুন্দরী ইলোরা প্রপোজাল তো কম পেলো না৷ কিন্তু আজ অব্দি কাউকে বিশ্বাস করে মনে বসাতে পারলো কই৷

    আজও মনে পড়ে কিংশুকের শেষ কথাটা৷ তুমি বড্ড সাধারণ সবিতা৷ আমার যোগ্য নও৷

    সবিতা সেদিন প্রথম জেনেছিলো, তিন বছরের ভালোবাসার পরেও কেউ রিজেক্ট হয় হূদয় অলিন্দ থেকে৷ তিনবছর পরেও শুনতে হয় জীবন সঙ্গী হিসেবে সে অযোগ্য৷

    চোখ দুটো হঠাৎ করেই খুব জ্বলছে ইলোরার৷

    ঘুমাতেই হবে ওকে রাতে৷ নিশ্চিন্ত ঘুম৷ চোখের নিচে ডার্ক সার্কেল আসতে দিলে চলবে না৷

    স্টুডিওতে ঢুকতেই সামনেই দাঁড়িয়ে আছে কিংশুক৷

    এড়িয়ে যেতে চেয়েও পারলো না ইলোরা৷

    কেমন আছো সবিতা?

    ইলোরা হেসে বললো, সরি… সবিতা নয়৷ ইলোরা মজুমদার৷

    কিংশুক ওর কথায় গুরুত্ব না দিয়েই বললো, বছর পাঁচেক আগে যেদিন সিরিয়ালে প্রথম তোমার মুখ দেখলাম সেদিন খুব অবাক হয়েছিলাম৷ তুমি যে কোনোদিন গ্ল্যামার দুনিয়ায় আসতে পারো জাস্ট ভাবতেই পারিনি৷

    ইলোরা বললো, আমি অভিনয়টা বেশ ন্যাচারাল করি কিংশুক৷ মনেই হয় না আমি অভিনয় করছি৷ আসলে অতি সাধারণ কিনা…

    কথা শেষ করতে না দিয়েই কিংশুক বললো, তুমি জানো সবিতা, বাবা মারা গেছেন৷ আমি একটা সামান্য প্রাইভেট কোম্পানির চাকরি করি৷ মা, ভাইকে নিয়ে আমার সংসার৷

    ইলোরা হাসি মুখে জিজ্ঞেস করলো, লাবণ্য?

    বিয়েটা করোনি এখনো?

    কিংশুক বললো, না লাবণ্যর অন্যত্র বিয়ে হয়ে গেছে৷

    কিংশুক মায়াবী গলায় বললো, আমি বোধহয় এখনো তোমাকেই ভালোবাসি ইলোরা৷

    হৃৎপিন্ডটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিলো সবিতার৷

    ইলোরা এসে জোরে একটা ধাক্কা দিলো৷

    সামলে নিয়ে ব্যাঙ্গাত্মক হাসি হেসে ইলোরা বললো, কিংশুক আমি রিতেশ মিত্রকে বলেছি তোমাকে সুযোগ দেবার জন্য৷ একদিন কথা দিয়েছিলাম, তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হবো৷ তাই আমি আমার কথা রাখলাম৷ কিন্তু তুমি সবিতাকে ভালোবাসতে না৷ তুমি আজ প্রতিষ্ঠিত নায়িকা ইলোরা মজুমদারকে সিঁড়ি বানাতে চাইছো কিংশুক৷ মুশকিলটা কি বলতো, সবিতা ছিলো বড্ড সাধারণ, তোমার জীবনসঙ্গীর অযোগ্য৷ আজ ইলোরা অনন্যা, প্রতিষ্ঠিত৷ কিংশুক ব্যানার্জি যে আবার ইলোরার অযোগ্য৷ এখন আমি যদি তোমায় বিয়ে করি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি হাসবে, ইলোরার পাগলামি দেখে৷

    নিজের চেষ্টায় বড়ো হও কিংশুক৷ ভালোবাসা নামক পবিত্র অনুভূতিকে ব্যবহার করে নয়৷

    অনেকগুলো জমা কথা বলতে পেরে বেশ হালকা লাগছে ইলোরার৷ এতগুলো বছরের অপমানের কষ্টটা যেন বেশ কিছুটা কমে গেছে এক নিমেষে৷

    পিছনের দিকে না তাকিয়েই এগিয়ে গেলো ইলোরা৷

    অনেক বদলে গেছে সবিতা, এত বছর ধরে সিনেমায় ভালোবাসার মিথ্যে অভিনয় করতে করতে চিনে গেছে সত্যি-মিথ্যের ফারাকটা৷ আজ আর ভালোবাসি কথাটাতে বুকের রক্ত ছলকে ওঠে না৷ আজ আর কিংশুক নামটাতে হাজারটা পদ্ম একসাথে ফোটে না মনের ঘরে৷ এই মুহূর্তে কিংশুক শুধু একটা লোভী মানুষের নাম ছাড়া কিছুই নয় ইলোরার কাছে৷ ইলোরা জানে, বেইমানরা দ্বিতীয় সুযোগেও স্বরূপ দেখাবেই৷ এগিয়ে চলেছে ইলোরা… সামনের উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিতে৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতি নির্ভয়পুর – অর্পিতা সরকার
    Next Article চেনা অচেনার ভিড়ে – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }