Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্বাচিত গল্প ১ – অর্পিতা সরকার

    লেখক এক পাতা গল্প446 Mins Read0
    ⤶ ⤷

    সে যখন এল

    সেই বৃষ্টির রাতে শতভিসার সাথে ঘটে যাওয়া ঘটনাটার পর অজয় বদলি নিয়ে চলে আসে উত্তরবঙ্গে৷ সুমিতা মাত্র কয়েকদিনের নোটিসে এত বছরের সংসার গুছিয়ে, নিজের বাড়ি ছেড়ে চলে আসতে কেঁদেছিলো খুব৷ কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সয়েছিলো সব৷

    শতভিসার ডাকনাম তিন্নি, বাবার আদুরে নাম৷ তিন্নির বয়স এখন ১৯৷ ফার্স্ট ইয়ার-এর ছাত্রী৷ তিন্নি নিজে একটু অগোছালো৷ কিন্তু রাস্তা ঘাটের মুগ্ধদৃষ্টি ওকে সর্বদাই বিদ্ধ করে৷ কিছু সময় অস্বস্তি কিছু সময় লজ্জা তিন্নিকে ঘিরে থাকে৷ পড়াশোনাটা ও ছোটো থেকেই খুব মনোযোগ দিয়েই করে৷ একটু ছটফটে বলে মা-এর কাছে মা-র আর বকুনিতে ও অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু বাপির একটা কড়া কথায় তিন্নির চোখের জলের বাঁধ মানে না৷

    সামনে চায়ের কাপ আর সংবাদপত্র থাকলেও অজয়ের মন পরে আছে কলকাতার নিজেদের বালিগঞ্জের বাড়িতে৷ একমাত্র সন্তান হওয়ার সুবাদে পৈতৃক ভিটে এসেছিল অজয়ের দখলে৷ প্রথমবারেই ব্যাংকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি, তার বছর দুয়েক পর বাবার বন্ধু জয়দেব কাকুর মেয়ে সুমিতাকে বিয়ে৷ অজয়ের বাবা তার বিয়ে চোখে দেখে যেতে পারেননি৷ মা যখন মারা গেলেন তিন্নির বয়স তখন আট-সাড়ে আট হবে৷ মেয়েটা তখন সারা বাড়িতে ঠাম্মাকে খুঁজে বেড়াতো, আর কাঁদতো৷ সুমিতাই বুদ্ধি করে নাচের স্কুলে ভারতনাট্যম-এর জন্য ভর্তি করে দিয়েছিল ওকে৷ এই তো সেদিন অফিস থেকে ফিরলে গলা জড়িয়ে ধরে নানা বায়না করতো৷ কত বড়ো হয়ে গেলো মেয়েটা৷ সত্যিই বড়ো হলো, না ২nd মার্চের ঘটনাই ওকে চুপ করিয়ে দিলো কে জানে?

    আজকাল খাবার টেবিলে সুজিরপোলাও নিয়ে বাবা-মেয়ের ঝগড়াও বন্ধ হয়ে গেছে৷ এমন দিনও গেছে তিন্নি নিজেরটা খেয়ে নিয়ে বাবার থালা থেকেও কিছুটা খেয়ে নিয়েছে, অজয় সেই নিয়ে প্রায় রসাতল বাঁধিয়েছে৷ শেষে সুমিতা নিজের ভাগেরটা দুজনকে ভাগ করে দিয়েছে৷ সুমিতার সেই আনন্দটা না বুঝেই বাবা-মেয়ে পরে লজ্জা পেয়েছে৷

    তিন্নি আজকাল চুল বাঁধতে গিয়ে ছটফট করে না, অজয় ব্যাঙ্ক থেকে ফিরে অন্যমনস্কভাবে টিভির পর্দায় তাকিয়ে থাকে৷ সুমিতার সাজানো সংসারে কে যেন একপ্রস্থ কালি ঢেলে দিয়েছে৷

    তিন্নি সেদিন গোলাপি সালোয়ার পরেছিলো৷ এমনিতে জিন্স আর টপই বেশি পরে৷ কথা ছিলো কলেজের শেষে ওর বাইকে করে ওদের বাড়ি নিয়ে যাবে৷ ওর বাবা-মা তিন্নি কে দেখতে চেয়েছে৷ শুনেই তিন্নি ভীষণ রাগ করেছিলো৷ কি দরকার ছিল এত তাড়াতাড়ি বাড়িতে জানানোর? শোনেনি অনুপম৷ হাসতে হাসতে বলেছিলো অসুবিধা কি? বাবা- মা বউমা দেখতে চেয়েছে, শুনেই তিন্নি লজ্জা পেয়ে গিয়েছিলো৷ এমনিতে অনুপম একটু গম্ভীর, তাই হাসলে বেশ লাগে তিন্নির৷ তিন্নি যখন প্রচুর কথা বলে অনুপম শুধু ওর মুখের দিকে তাকিয়ে একমনে ওর বকবকানি শোনে৷ ওর দৃষ্টিতে একটা মুগ্ধতা অনুভব করে তিন্নি৷ ইঞ্জিনিয়ারিংয়ে ভালো রেজাল্ট করে ক্যাম্পাসিং-এ জব পেয়ে গেছে অনুপম৷ তিন্নির পড়াশুনা নিয়ে ও ভীষণ সিরিয়াস৷ অরুন্ধতীর বার্থডে পার্টিতে ওর সাথে আলাপ হয়েছিলো৷ তারপর তিনমাসে সম্পর্ক অনেক গভীর৷ বাপিকে বলতে গিয়েও লজ্জায় বলতে পারেনি ও অনুপমের কথা৷

    গোলাপি সালোয়ারটা পরে অল্প সেজে তিন্নি যখন বেরোলো, অনুপমের মুগ্ধদৃষ্টিতে শরীরে তখন শুধুই শিহরণ৷ ওর বাবা মায়ের ব্যাবহারে তিন্নি অভিভূত৷ ও যেন ওদের কত কাছের৷ ভালোলাগায় মন ভরপুর৷ অনুপম দুষ্টু চোখে তাকিয়ে বলছে তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কারো, বাকি পড়াশোনাটা আমার কাছ থেকে করবে৷

    দুজনেই খেয়াল করেনি কথায় কথায় বেশ রাত হয়ে গেলো৷ তিন্নি বাড়িতে ফোন করেছিলো কিন্তু এখন ভয় করছে মা বকবে বলে৷ বাইপাসের দিকটা একটু জোরেই চলছিলো বাইকটা ফাঁকা রাস্তায়, কিছুক্ষন আগে বৃষ্টি হয়েছে অল্প৷

    অতর্কিতে দুজনেই ছিটকে পড়লো, না গাড়ি চালানোর দোষে নয়, কয়েকজন বাইকের সামনে বাঁশ জাতীয় কিছু একটা রেখেছিলো৷ অনুপম খোঁড়াচ্ছে ,তিন্নির হাতে অল্প লেগেছে৷

    হটাৎ তিন্নিকে ঘিরে ধরলো জনা চারেক ছেলে৷ টেনে হিঁচড়ে ওকে বিবস্ত্র করার আনন্দে মশগুল তারা৷ তিন্নি দেখলো অনুপম আপ্রাণ চেষ্টা করছে ওকে বাঁচাবার৷ আর মনে নেই তিন্নির৷ জ্ঞান ফিরেছিলো নার্সিংহোমের বেডে৷ পাশে বাবা-মা একজন নার্স ৷ গায়ে হাতে পাশবিক অত্যাচারের দাগ এখনো বর্তমান৷ বিকালের দিকে অনুপম ওর বাবা-মা কে নিয়ে দেখতে এলো৷ তিন্নি দেখলো বাপির সাথে অনুপমের পরিচয় হয়ে গেছে৷

    নার্সিংহোম থেকে বাড়ি ফিরেও তিন্নি আতঙ্কগ্রস্ত হয়ে আছে৷ সুমিতা যতটা সম্ভব সহজ হবার চেষ্টা করছে৷ তিন্নির পছন্দের রান্নাও করেছে৷ কিন্তু কিছুই মুখে তুলছে না দুর্বল মেয়েটা৷ অজয় ওর পছন্দের গানগুলো বাজিয়েই চলেছে৷ ভারতনাট্যম এর বোলেতেও মেয়েটা স্থির৷

    আত্মীয়-প্রতিবেশী সকলেই সমবেদনা জানিয়ে গেছে একবার করে৷ আড়াল থেকে কিছু ফিসফাস তার কানেও এসেছে৷ বেশকিছু জনকে তিন্নি চেনেই না৷

    অনুপমের ফোন এলো বাড়ির ল্যান্ডে, একটু রাতের দিকে৷ সুমিতা ডাকতেই যাচ্ছিলো তিন্নিকে, অনুপম বারণ করলো৷

    কোনোরকমে খাপছাড়া করে ওর বক্তব্য শেষ করলো৷

    সুমিতা রিসিভার রাখার আগেই নিজের ঘরে রিসিভারটা রেখে দিলো তিন্নি৷ কেন জানে না কষ্টর থেকে নিশ্চিন্ত লাগছিলো তিন্নির৷

    তারপরই অজয়ের বদলির সিদ্ধান্ত৷ এখানে এই ফ্ল্যাটটা ছোটো হলেও তিন্নির বেশ পছন্দ৷ কেমন নিরিবিলি আর সবুজেঘেরা৷

    দোষ না করেও ওদের পালিয়ে আসতে হলো কলকাতা থেকে৷ তবে এই সুযোগে বন্ধু-বান্ধব আর ভালোবাসার সাথে নতুন ভাবে পরিচয় হলো ওর৷

    প্রায় পাঁচ বছর হলো ওরা এখানে৷ ওর MCA-টা কমপ্লিট হয়ে গেলে ফিরে যাবে ভাবছে অজয়৷ সুমিতাও এখানে বড়ো একা হয়ে গেছে৷ তিন্নি ওর পড়াশোনা আর নাচ নিয়েই সর্বক্ষণ ব্যস্ত৷ অজয় অফিসে৷ সুমিতার কষ্টটা বোঝে অজয় কিন্তু কলকাতা থেকে সেই মুহূর্তে চলে না এলে তিন্নিকে বাঁচানো যেত না৷ ফিরিয়ে নিয়ে যাওয়া যেত না স্বাভাবিক জীবনে৷

    সুমিতা ঘর-বার করছে কি হলো মেয়েটার এত দেরি কেন হচ্ছে আজ ফিরতে৷ ঘরে ঢুকলো তিন্নি একটা উস্কো-খুস্কো, জংলি গোছের ছেলেকে নিয়ে, বয়স তিন্নির মতোই৷ পরিচয় করাচ্ছে তিন্নি, ছেলেটির নাম মহসীন৷ ছেলেটি নাকি ওদের ইউনিভার্সিটি টপার৷ কিছুক্ষণের মধ্যেই ছেলেটি বহুপরিচিতর মতো গল্প জুড়েছে অজয়ের সাথে৷ কিছুক্ষণ পর অজয় উপলব্ধি করলো ছেলেটির সব বিষয়েই প্রায় সমান দখল৷

    সুমিতার হাতের খাবার খেতে খেতে খুব প্রশংসাও করলো সে৷ হঠাৎ সুমিতাকে অবাক করে দিয়ে প্রশ্ন করলো, আপনি কি গান গাইতেন? একটা গান শোনান না৷ তিন্নি হাসছে আর বলছে এটা ভুল বললে তুমি, মা কোনোদিন গান শেখেইনি৷ জানে না তিন্নি, বিয়ের পর সরোদ সর্দারের হারমোনিয়ামটা বিক্রি করে দিয়েছিলো সুমিতা রাগ করে৷ অজয়ের মা পছন্দ করতো না বলে৷ এই ছেলেটা কি করে বললো? অবাক হলো সুমিতা৷ মহসীন বলেই চলেছে, কি গাইতেন রবীন্দ্রসংগীত না ক্লাসিক্যাল৷ সুমিতা বললো ক্লাসিক্যাল আর নজরুলগীতি৷ মাস্টারডিগ্রিও করেছিলো সুমিতা ক্লাসিক্যালে৷

    ভারি মায়াবী চোখ এই ছেলেটার৷

    তিন্নি সেদিন নাচের ক্লাসে, হঠাৎ হাজির ওই মহসীন৷ কোথা থেকে একটা গিটার এনে বাজাতে শুরু করলো, একটা নজরুলগীতি৷ সুমিতা কখন গাইতে শুরু করেছে নিজেরই খেয়াল নেই৷ তিন্নির হাততালিতে সম্বিৎ ফিরলো৷

    এমন একটা দিনও নেই যেদিন অজয় আর সুমিতার মধ্যে মহসীনকে নিয়ে কথা হয় না৷

    ছেলেটার ছেলেমানুষি দেখলে অজয়ের হাসি পায়৷ একদিন সুমিতাকে এসে বলে আমাকে ভাত মেখে খাইয়ে দেবেন কাকিমা? অদ্ভুত ভাবে পাল্টে দিলো ওদের বাড়ির গুমোট পরিবেশটা৷

    আজ তিন্নির সাথে কথা বলতেই হবে অজয়কে, কি ভাবছে ও৷ এখন তো দুজনেই সেটেল্ড৷ ভালো চাকরি করছে দুজনেই৷ যদিও মহসীন চাকরিটা কতদিন করবে কে জানে? যা পাগল ছেলে, ও নাকি মুভি বানাবে৷ এসব চাকরি নাকি ওর জন্য নয়৷

    ভালোলাগে তিন্নির ওর পাগলামি, ওর কথা বলা, কিন্তু ভালোবাসতে ভয় করে৷ বোঝে না ও মহসীন কি আদৌ ওকে ভালোবাসে? একদিন বলেছিলো ও, তিন্নির সবকিছুই নাকি ওর ভালোলাগে৷

    তিন্নি আজ বলেই দিলো মহসীনকে সেই রাতের কথা, অনুপমের কথা সব৷ ভিতরে ভিতরে হাসছে তিন্নি৷ দেখা যাক মুগ্ধতার আয়ু কতক্ষণ? নষ্ট মেয়ের খেতাব পেতে আর কত দেরি? হঠাৎ তিন্নির হাতটা একটু স্পর্শ করেই, ছেড়ে দিলো মহসীন৷ ও বললো, চলো আজ ওঠা যাক৷

    জিতে গেছে তিন্নি৷ বাবা-মা ভুল করলেও, ও নিজে ভুল করেনি৷ চিনতে পেরেছে মুখোশধারীকে৷

    ক-দিন বাড়িটা একটু বেশিই চুপচাপ৷ মা মন মরা, বাপি গম্ভীর আর তিন্নি নিজের মতোই৷

    রবিবারের সকাল একটু দেরি করেই শুরু হয়৷ সবে জলখাবার বানাতে লেগেছে সুমিতা, হঠাৎ গমগমে গলায় মহসীনের ডাক কাকি…মা…৷

    কি মুশকিল সঙ্গে আবার একজন ভদ্রলোক আর ভদ্রমহিলাও আছেন, যারা ওর ব্যাবহারে ইতস্তত করছেন বাড়িতে ঢুকতে৷

    অজয় এগিয়ে যেতেই ও বললো এই আমার বাবা-মা৷ ভদ্রলোক করমর্দন করলেন৷ ওনাদের ভিতরে নিয়ে এল অজয়৷

    সবাইকে অবাক করে বলেই চলেছে মহসীন৷ আসলে বোঝেনই তো আগের দিনের মানুষদের বোঝানো একটু সমস্যা, তবে আমার বাবা মা ভীষণ লিবারেল৷ শতভিসাকে বিয়ে করার জন্য সকলকে রাজি করাতে একটু সময় লেগে গেলো৷ ওই হিন্দু-মুসলিম, ধর্ম-অধর্মের ব্যাপারে সবাই তো একমত নয় তাই আরকি৷ আমার বাবা ফিজিক্স-এর প্রফেসর, মা-এর একটা নাচের স্কুল আছে৷ তিন্নির নাচের সিডি মা দেখেছে, মায়ের খুব ভালোও লেগেছে৷ বউমা হিসাবে তিন্নিকে ওদের পছন্দ হয়েছে, তাই না মা?

    তিন্নির মনে হচ্ছিল গিয়ে ওর মুখটা চেপে ধরে, এত কথা বলছে কেন ও? শেষে ওর বাবা বললেন এবার তুই থাম বিল্টু, আমরা কথা বলি ওনাদের সাথে৷

    জলখাবার খেতে খেতেই কথা হচ্ছিলো বিয়ের ডেট, রিচুয়ালস এসব নিয়ে৷

    তিন্নি পাশের ঘরে উঠে গেলো৷ পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে মহসীন৷ কানে কানে বলছে ভুল ভেঙেছে?

    তিন্নি কেঁদেই চলেছে৷ মনে হচ্ছে এত বছরের জমা কান্না সব আজ বেরিয়ে আসছে৷ ও আস্তে আস্তে মাথায় হাত রেখেছে আর বলছে, পাগলি এই ভাবে কখনো কিচ্ছু নষ্ট হয় না৷ শরীরটা তো একটা মনের আধার মাত্র, এত সহজে কি কেউ সেই শরীরকে অপবিত্র করতে পারে?

    তিন্নি আস্তে আস্তে বললো, ঈদের দিনে আমি তোমাকে সিমুই বানিয়ে খাওয়াবো দেখো৷

    মহসীন বললো, আমিও দুর্গা অষ্টমীতে ধুতি পরে অঞ্জলী দেব৷

    পাগলি তোমার সাথে ঈদ-অষ্টমী কাটাবো সারা জীবন… বলেই মহসীন মাথায় হাত রাখলো তিন্নির৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতি নির্ভয়পুর – অর্পিতা সরকার
    Next Article চেনা অচেনার ভিড়ে – অর্পিতা সরকার

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }