Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নিষিদ্ধ – তসলিমা নাসরিন

    তসলিমা নাসরিন এক পাতা গল্প347 Mins Read0
    ⤶ ⤷

    রোগের নাম পুরুষতন্ত্র

    রোগের নাম পুরুষতন্ত্র। উপসর্গ অনেক।
    আমরা করি উপসর্গের চিকিৎসা।

    ইনদোরের এক লোক তার স্ত্রীর যৌনাঙ্গে তালা লাগিয়ে রেখেছিল চার বছর। স্ত্রী অতিষ্ঠ হয়ে বিষ খেয়ে মরতে যাচ্ছিল, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করার সময় ধরা পড়লো তার যৌনাঙ্গ তালা বন্ধ। হাসপাতালে না নিয়ে গেলে কেউ জানতে পারতো না যে এই একবিংশ শতাব্দীতে আক্ষরিক অর্থেই যৌনাঙ্গ তালা বন্ধ করা হয়। যৌনাঙ্গের দুই অংশে সত্যিকার ছিদ্র করে ওতে তালার নল-অংশটা ঢুকিয়ে সত্যিকার চাবি দিয়ে তালা বন্ধ করে রাখা হচ্ছে প্রতিদিন। চাবি স্বামীর জিম্মায়। অন্য কোনও পুরুষাঙ্গ যেন ওই যৌনাঙ্গে প্রবেশ করতে না পারে সে কারণেই এই তালা চাবির আয়োজন। স্বামীর প্রয়োজনে স্বামী স্ত্রীর যৌনাঙ্গের তালা খোলে। এই খবরটা যখন পড়ি, আমার মনে পড়ছিল অন্ধকার যুগে ইওরোপের মেয়েদের শরীরে লোহার তৈরি সতীত্ব-বন্ধনী বা চেস্টিটি বেল্ট লাগানো হত। দুর দুরান্তে যাওয়ার আগে স্ত্রীদের যৌনাঙ্গে ভারী চেস্টিটি বেল্ট নামক লোহার খাঁচা পরিয়ে যেত স্বামীরা। স্ত্রীরা ওই লোহার খাঁচা খুলতে পারতো না যতক্ষণ না স্বামী এসে ওটির তালা খোলে। স্ত্রীর যৌ নঙ্গের মালিক স্ত্রী নয়, মালিক স্বামী। স্ত্রীরা ছিল পুরুষের ব্যক্তিগত সম্পত্তি। নিজের ব্যক্তিগত সম্পত্তি যে যেভাবে পারে রক্ষা করে। যে পুরুষতান্ত্রিক মানসিকতা সেই অন্ধকার যুগে মেয়েদের যৌনাঙ্গে তালা লাগাতো, সেই একই মানসিকতা নিয়ে ইনদো রএর লোক তার স্ত্রীর যৌনাঙ্গে তালা লাগিয়েছে। সেই যুগ এবং এই যুগের মাঝখানে বেশ কিছু শতাব্দী পার হয়েছে, কিন্তু মানসিকতার কোনও পরিবর্তন ঘটেনি। ঘটনা জানার পর লোকটিকে লোকে ছিছি করেছে, মাথা-খারাপ, বদমাশ ইত্যাদি বলে গালি দিয়েছে। অনেকে স্তম্ভিত, কারণ এরকম ঘটনা এ যুগে ঘটে না। তা ঠিক, সত্যিকার তালা লাগানোর ঘটনা ঘটে না, কিন্তু যে মানসিকতা তালা লাগায়, সেই মানসিকতাই সবার চারপাশে, সেই মানসিকতার লোকই আজকের সমাজ চালাচ্ছে। আসলে, তালা দৃশ্যমান হলেই লোকের আপত্তি। অদৃশ্য তালাতে কিন্তু কারও আপত্তি নেই।

    নারী শুধু তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি নয়, পুরো সমাজের ব্যক্তিগত সম্পত্তি। নারী বিয়ের আগে কারও সঙ্গে যৌন সম্পর্ক করবে কি না, বিয়ের পর কার সঙ্গে কিভাবে চলবে, কত রাত অবদি বাইরে থাকবে, কাদের সঙ্গে মিশবে, কাদের সঙ্গে মিশবে না, কার সঙ্গে হাসবে, কার সঙ্গে হাসবে না, বাড়িতে কে কে আসবে, কে কে আসবে না, কার সঙ্গে শোবে, কার সঙ্গে শোবে না, এ গুলো শুধু স্বামী বা পরিবার নয়, পুরো সমাজই বলে দেয়, বুঝিয়ে দেয়, বুঝতে একটু সমস্যা হলে আঙুল তুলে শাসিয়ে যায়। নারীর পান থেকে চুন খসলে চারদিকে অস্ত্র হাতে সৈন্যরা দাঁড়িয়ে থাকে হয় পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্য, নয়তো একঘরে করার জন্য, নয়তো ছিঁড়ে খাওয়ার জন্য।

    অদৃশ্য তালা সমাজের প্রতিটি মেয়ের যৌনাঙ্গে। যে মানসিকতা সতীত্ব বন্ধনী বা দৃশ্যমান তালা পরাতে মেয়েদের বাধ্য করতো, সেই মানসিকতাই আজ অদৃশ্য তালা পরাতে বাধ্য করে। তালা দেখা যায় না, কিন্তু তালা আছে। এই অদৃশ্য তালা যদি সমাজের কোনও মেয়ের যৌনাঙ্গে না থাকে, তাহলেই বরং তুলকালাম কাণ্ড ঘটে। সেই মেয়েকে সমাজে কেউ মেনে নেয় না যদি যৌনাঙ্গের অদৃশ্য তালাটি যথাস্থানে লাগানো না থাকে। এই অদৃশ্য তালার নাম পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। পিতৃতন্ত্র বা পু রুষতন্ত্রের খাঁচায় নারীরা বন্দি, পারিবারিক এবং সামাজিক শেকলে নারী বন্দি, তার জন্য তাই আলাদা করে লোহার খাঁচা বা লোহার তালা বানাতে হয় না। পুরুষতন্ত্রর খাঁচা বাহ্যিক লোহার খাঁচা বা তালা বা শেকলের চেয়ে অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্তিশালী। লোহার খাঁচা ভাঙা সহজ, পুরুষতন্ত্রের শেকল ভাঙা অনেক কঠিন। এই পুরুষতন্ত্রে পুরুষের ভূমিকা হল, প্রভু, কর্তা, সিদ্ধান্ত নেওয়ার মালিক, ভোগ করার মালিক। মেয়েদের ভূমিকা হল, পুরুষের দাসী, পুরুষের যৌনবস্তু আর পুরুষের। সন্তান উৎপাদনের যন্ত্র। এটাই মূল ভূমিকা, নানারকম কায়দা কানুন করে, রং চং লাগিয়ে একে দেখতে ভিন্ন করা হয় বটে, কিন্তু যারা জানে, তারা জানে কাঠামোটাই দাঁড়িয়ে আছে বৈষম্যের ওপর। কাঠামোতেই যদি গলদ থাকে, তাহলে তার ওপর টাওয়ার বানানো হলে সেই টাওয়ারে ফাঁকি থাকে। ফাঁকি দিয়ে জীবন যাপন করা হচ্ছে। যার সঙ্গে সারাজীবন বাস করছো, তার সঙ্গেই প্রতারণ? কোনও প্রজাতি কি আছে যে নিজের প্রজাতিকে শুধু যৌনাঙ্গ ভিন্ন হওয়ার কারণে তাকে ঠকিয়ে, প্রতারিত করে, তার মানবাধিকার আর স্বাধীনতা কেড়ে নিয়ে নিজে মজা লোটে, সুখ করে? শুধু সে মেয়ে বলে? মুলে সমস্যা আর আমরা চাই বাইরেরটা গোছাতে, ওপরটা সুন্দর করতে, ওপরটা ঝকঝকে করতে। তাতে আসলে কাজ হয় না বলে। আজও নারীর বিরুদ্ধে একটি বৈষম্যরও বিলুপ্তি হয়নি। এখনও মেয়েরা যৌন দাসী, এখনও মেয়েরা যৌন পাচারের শিকার, এখনও গৃহহিংসা, অনার কিলিং, ধর্ষণ, গণ ধর্ষণ, কন্যাশিশু হত্যা, কন্যা-ভ্ৰূণ হত্যা, এসিড নিক্ষেপ, যৌতুক প্রথার শিকার। পণ দিতে অক্ষম হলে ঘরে ঘরে বধু পোড়ানো, বধু হত্যা চলছে– নারী বিরোধী কোনও নৃশংসতাই বিলুপ্ত হয়নি সমাজ থেকে।

    অনেকে বলে নারী শিক্ষিত হলেই নাকি নারীর সমস্যা ঘুচে যাবে। কিন্তু দেখা গেছে, শিক্ষিত নারী পুরুষতন্ত্রের নিয়মাবলি যত ভালো ভাবে শিখতে পারে, তত ভালো ভাবে অশিক্ষিত নারী পারে না। শেখার ক্ষমতা শিক্ষিতদের বেশি। শিক্ষিত মেয়েদের বিয়ে হলে ঠিক ঠিক তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। অশিক্ষিত, দরিদ্র মেয়েরা যেমন যায়। নিজের নামের পদবী ফেলে দিয়ে স্বামীর পদবী লুফে নিচ্ছে শিক্ষিত নারীরা। ছেলেমেয়েদের জন্য পিতার পদবী, মায়ের নয়। এর অর্থ, মহিলা এবং তার সন্তানেরা পুরুষ স্বামীর অধীনস্থ। মহিলা এবং তার সন্তানের মালিক পুরুষটি। পিতৃতান্ত্রিক নিয়মে একটি মেয়েকে থাকতে হবে শিশুকালে তার পিতার অধীনে, বিয়ের পর স্বামীর অধীনে, আর বৃদ্ধ বয়সে পুত্রের অধীনে। শাস্ত্রেও এ কথা লেখা আছে। ন স্ত্রী স্বাতন্ত্র্যমতি, স্বাধীনতায় নারীর কোনও অধিকার নেই।

    নারীকে পুরুষতান্ত্রিক নিয়ম অনুযায়ী সারাজীবন পুরুষের অধীনে থাকতে হবে। তার নিজস্ব স্বকীয়তা বলে কিছু থাকতে পারবে না। এই হল সমাজের নিয়ম, এই নিয়মটাকে অক্ষত রেখে নারীর জন্য লেখাপড়া শেখা আর কাজ করে টাকা রোজগার কাটা মেনে নেওয়া হয়েছে ইদানিং, কিন্তু সমাজের পুরুষতন্ত্রের কাঠামোতে কোনো রকম পরিবর্তন আনতে দেওয়া হয়নি। মেয়েদের কাপড় চোপড় পাল্টেছে, একবার তারা নিজেদের আপাদমস্তক কাপড়ে ঢেকে রাখতে বাধ্য হচ্ছে, আরেকবার বাধ্য হচ্ছে। সব খুলে ফেলতে। তারা সেক্সয়াল অবজেকটিফিকেশনের শিকার, সবখানে। তারা কসমেটিকস মাখছে, কারণ পুরুষতান্ত্রিক জগত মেয়েদের মুহুর্মুহু উপদেশ দিচ্ছে। পুরুষের চোখে আকর্ষণীয় হতে, আকর্ষণীয় হওয়ার জন্য শরীরের মাপ কী হওয়া চাই, বুক কত, কোমর কত, নিতম্ব কত, সব বলে দেওয়া আছে, কালো আর বাদামী রংএর মেয়েদেরও বলে দেওয়া হয়েছে, তোমার রংটা খারাপ, যত সাদা হতে পারবে, তত তোমার আকর্ষণ বাড়বে। ত্বকের জন্য খারাপ এমন কেমিক্যালে বাজার ছেয়ে গেছে, ত্বকের রং উজ্জ্বল করার জন্য, ত্বকের ভাঁজ বন্ধ করার জন্য। মেয়েরা এক তাল মাংস আর মুখ-বুক-যৌনাঙ্গ ছাড়া আর কিছু না। মেয়েদের যে মস্তিষ্ক আছে, ওতে যে বুদ্ধি ধরে, তা কখনও ধর্তব্যের মধ্যে আনা হয় না। মেয়েরা হল পণ্য। পণ্যদের সাজতে হয়, ঝলমলে ঝকমকে হয়ে থাকতে হয়। সেভাবেই রাখা হয় মেয়েদের। কুমারীত্ব বজায় রাখতে হবে, পুরুষতন্ত্রের কঠিন নিয়ম। সব পুরুষই আকাঙ্ক্ষা করে কুমারী মেয়ে। একবার কারও সঙ্গে কোনও মেয়ের যৌন সম্পর্ক হয়েছে, এ খবর প্রচার হলে পুরুষেরা আর বিয়ে করতে ইচ্ছুক হয় না সেই মেয়েকে। আর বিয়ের পর বজায় রাখতে হবে সতীত্ব। এই নিয়মটিই তো যৌনাঙ্গে শেকল বা তালা পরানোর নিয়ম। নারীর যৌনাঙ্গ নয় শুধু, নারীর জরায়ুর মালিকও পুরুষ। পুরুষ বা স্বামী সিদ্ধান্ত নেয় কটা সন্তান একটা মহিলা গর্ভে ধারণ করবে, এবং কোন লিঙ্গের সন্তান সে জন্ম দেবে। জরায়ু নিজের, অথচ নিজের জরায়ুর ওপরও কোনও অধিকার নেই মেয়েদের। পুরুষের যৌনাঙ্গে কোনও তালা লাগানোর নিয়ম নেই। পুরুষের জন্য বরং সারা পৃথিবীতেই খোলা হয়েছে পতিতালয়, পুরুষ যখন খুশি যৌনইচ্ছা চরিতার্থ করতে পারে। কোটি কোটি মেয়েকে ছলে বলে কৌশলে এই সমাজ পতিতা বা যৌন দাসী বানায় পুরুষ যেন তাদের ভোগ করতে পারে, পুরুষের স্ত্রী থাকুক বা না থাকুক সে। কোনও বিষয় নয়।

    একসময় পুরুষরাই ঘরের বাইরে যেত, লেখাপড়া করতো, মেয়েদের সে অধিকার ছিল না। একসময় শিক্ষিত পুরুষরাই বলল, মেয়েদের লেখাপড়া করা উচিত। উনবিংশ শতাব্দীতে শিক্ষিত পুরুষেরা আসলে কামনা করেছিলেন শিক্ষিত যৌনসঙ্গীর। তাদের আশা পূরণ হয়েছে। মেয়েরা লেখাপড়া শিখেছে, বিদুষী হয়েছে।

    বিয়ের বাজারে শিক্ষিত মেয়ে ভালো বিকোয়। তবে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, প্রায় সব পুরুষই পণ দাবি করে। শিক্ষিত এবং ধনী হলে পণ আকাশ ছোঁয়া। নারী শিক্ষা নারী নির্যাতন ঘোচাবে, নারীর বিরুদ্ধে যে বৈষম্য, তা ঘোচাবে, এ বি শ্বাসযোগ্য কথা নয়। ইস্কুল কলেজ পাশ করলেই কেউ শিক্ষিত হয় না। বেশির ভাগ মানুষ পড়ালেখা শেখে পরীক্ষায় পাশ করার জন্য, আর ভালো চাকরি পাওয়ার জন্য। সচেতন হওয়ার জন্য যে শিক্ষা, সত্যিকার আলোকিত মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, সে শিক্ষা অন্য শিক্ষা। আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ চাই, তবে মনে রাখতে হবে সেই সমাজে নারীর সমানাধিকার থাকতে হবে, নারী ও পুরুষের সম্পর্ক প্রভু ও দাসীর সম্পর্ক নয়, সম্পর্কে বন্ধুতা, সহমর্মিতা ইত্যাদি থাকতে হবে। সমাজের তৈরি করা বৈষম্যমূলক ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। কিন্তু কজন বাবা-মা কজন সন্তানকে এই শিক্ষা দিচ্ছে যে নারী আর পুরুষের অধিকার সমান?

    পুরুষের শরীর পেশিবহুল, কিন্তু আমরা সমাজ, বা রাষ্ট্র বা পরিবার পেশির জোর দিয়ে চালাই না, আমরা বুদ্ধি দিয়ে চালাই। বুদ্ধি নারী ও পুরুষের কারওর কারও চেয়ে কম নয়। নারী প্রমাণ করেছে, যে কাজগুলোকে এতকাল পুরুষের কাজ বলা হত, সেই সব কাজ নারী করতে সমর্থ। (অবশ্য এখনও পুরুষ প্রমাণ দেয়নি। নারী যে কাজে পারদর্শী, বা যেসব গুণ তাদের আছে সেসব কাজে পুরুষও পারদর্শী, সেসব গুণ তাদেরও আছে, যেমন বাচ্চা লালন পালন, সংসারের রান্না বান্না, ঘরদোর পরিষ্কার, সহানুভূতিশীল হওয়া, নরম নম হওয়া, কোমল হৃদয়ের হওয়া ইত্যাদি)।

    পিতৃতন্ত্র পুরুষ দ্বারা তৈরি পুরুষের আরাম আয়েস করার জন্য, প্রভূত্ব কায়েম করার জন্য একটি ব্যবস্থা। কিন্তু নারীর সাহায্য ছাড়া পিতৃতন্ত্র টিকে থাকতো না। নারীই পিতৃতন্ত্র টিকিয়ে রাখার জন্য পুরুষকে সব রকম সাহায্য করছে। আফ্রিকায়। মেয়েদের যৌনাঙ্গের অংশ অল্প বয়সেই কেটে ফেলা হয়, মেয়েরা যেন যৌন সুখ। কোনওদিন অনুভব করতে না পারে। অনেকের যৌনাঙ্গ আবার শেলাই করেও বুজিয়ে। দেওয়া হয়। অনেক মহিলাই এই কাজটা করেন। মেয়ে হয়ে নিজ হাতে মেয়েদের পঙ্গু করেন। শুধু আফ্রিকা নয়, ভারতের বহরা মুসলিমদের মধ্যেও যৌনাঙ্গ-কর্তনের রীতি আছে। এশিয়ায় ইন্দোনেশিয়া সহ আরও কিছু দেশে এই কর্তন চলছে। যৌন পাচার তো চলছেই, যৌন দাসত্ব বা পতিতাবৃত্তি চলছে, মহিলারাও মহিলাদের বিরুদ্ধে জঘন্য এই নারী পাচারে সহায়তা করছে। মহিলারা পিতৃতন্ত্র টিকিয়ে রাখতে চান, কারণ তাদের মাথায় এই বিশ্বাস ছোটবেলাতেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পুরুষ বড় জাতের আর নারী ছোট জাতের মানুষ। নারী নিতান্তই পুরুষের ভোগের সামগ্রী। এ ছাড়া অন্য কোনও পরিচয় নারীর নেই। এই জঘন্য নারীবিরোধী কূৎসিত মন্ত্র পুরুষের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হয়েছে।

    পিতৃতান্ত্রিক নিয়মই নারীরা মাথা পেতে বরণ করে নিয়েছে, এই নিয়মই বশংবদ ভূতের মতো পালন করছে, নারীকে অবমাননা করার, পণ্য হিসেবে ব্যবহার করার সব নিয়মে নারীও অংশগ্রহণ করছে, সব রকম ধর্মীয় সামাজিক নারী বিরোধী অনু শাসন অনুষ্ঠান মহাসমারোহে পালন করছে। শিক্ষিত স্বনির্ভর নারীরাও এতে অংশ গ্রহন করছে। তারা করছে কারণ নারীর শিক্ষা আর স্বনির্ভরতা অর্জন করার মানে তারা কখনও মনে করে না যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা। নারীরা শিক্ষা আর স্বনির্ভরতা অর্জন করছে পিতৃতন্ত্রের গণ্ডির মধ্যে বাস করে এবং শিক্ষা ও স্বনিভ রতাকে ব্যবহার করছে নারীর স্বকীয়তা বিনাশে, এবং পুরুষের স্বার্থে, পুরুষতন্ত্রের বিকাশে। নারীর তথাকথিত এই শিক্ষা আর স্বনির্ভরতা বেশির ভাগই নারীর নিজের যত উপকারে লাগছে, পুরুষের লাগছে বেশি। পুরুষরা এখন শিক্ষিত স্ত্রী পাশে নিয়ে ঘুরে বেড়াতে পারে, পুরুষের পুত্ররা শিক্ষিত স্ত্রীর কাছে লালিত পালিত হচ্ছে, স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর পকেটেই বেশির ভাগ যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার মালিক এখনও পুরুষরাই। নারীর উপার্জিত টাকা নারী কি খাতে ব্যয় করবে, সেই সিদ্ধান্তটি বেশির ভাগ নারীই নেয় না, নেয় পুরুষ। নারীর উপার্জিত টাকা নারীর যৌনাঙ্গের মত, বা জরায়ুর মতো অনেকটা। নারীর যৌনাঙ্গ কী খাতে ব্যবহার হবে, জরায়ু কী জন্য ব্যবহার হবে, কখন ব্যবহার হবে, কার দ্বারা ব্যবহার হবে, সেই সিদ্ধান্ত যার জরায়ু সে নেয় না, পুরুষ নেয়। অনেক স্বাধীনতাই মেয়েরা পাচ্ছে, রাস্তায় যাওয়ার, ইস্কুল কলেজে যাওয়ার, অফিস আদালতে যাওয়ার, কিন্তু যৌন-স্বাধীনতা এখনও পাচ্ছে। না। কারণ ওই বন্দিত্বই নারীর সত্যিকার বন্দিত্ব। পুরুষতন্ত্র নারীর যৌনাঙ্গকে খুঁটি দিয়ে বাধে। যৌন স্বাধীনতার মানে কিন্তু কখনও যার তার সঙ্গে শুয়ে বেড়ানো নয়। যৌন স্বাধীনতার মানে নিজের পছন্দ মতো মানুষের সঙ্গে শোয়া, এবং শোয়ায় সব সময় হাঁ নয়, না বলাটাও যৌন স্বাধীনতা। বলতে চাইছি, যৌন সম্পর্কে রাজি হওয়াই যৌন স্বাধীনতা নয়, রাজি না হওয়াও যৌন স্বাধীনতা।

    মোদ্দা কথা হল, যৌনাঙ্গ-বন্দিত্ব, যৌন পরাধীনতা, কন্যাভ্রণ হত্যা, শিশুকন্যা হত্যা, পণ প্রথা, পণের অত্যাচার, বধূহত্যা, যৌন দাসত্ব বা পতিতাবৃত্তি, নারী ও শিশু পাচার, ধর্ষণ কোনও রোগ বা সমস্যা নয়, এসব হল রোগ বা সমস্যার উপসর্গ। রোগের নাম পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। এদিকে আমরা উপসর্গ সারাতে ব্যস্ত হয়ে পড়ছি, রোগ সারাতে নয়। রোগ না সারালে উপসর্গ কোনওদিন বিলুপ্ত হবে না, যত চেষ্টাই করি না কেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleফরাসি প্রেমিক – তসলিমা নাসরিন
    Next Article নেই, কিছু নেই – তসলিমা নাসরিন

    Related Articles

    তসলিমা নাসরিন

    লজ্জা – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    আমার মেয়েবেলা – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    উতল হাওয়া – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    দ্বিখণ্ডিত – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    কিছুক্ষণ থাকো – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    ভালোবাসো? ছাই বাসো! – তসলিমা নাসরিন

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }