Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নূহর নৌকা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প69 Mins Read0
    ⤶ ⤷

    ৫. অফিস ও মানুষ

    ৫. অফিস ও মানুষ

    অফিসে জয়েন করেছে শশাঙ্ক। চিফ ডাকলেন।— বসো শশাঙ্ক, তোমার সঙ্গে কথা আছে।

    — বলুন।

    — তুমি যে আমাদের অ্যাসেট, সেটা জানো নিশ্চয়।

    শশাঙ্ক চুপ করে রইল।

    — তুমি অল্প কথার মানুষ। বিনয়ী না হলেও উদ্ধত নও জানি। কিন্তু এটা তো মানবে, তুমি সাংবাদিক!

    — তা তো বটেই!

    — তুমি আজকাল তোমার প্রাথমিক দায়িত্বটাকে একটা ট্যানজেন্টের মতো ছুঁয়ে বার হয়ে যাচ্ছ। সংবাদ কভার করতে গিয়ে এত ইনভলবড্‌ হয়ে যাচ্ছ কেন? ওই মেয়েটার কেসে পুলিশ যত না, তুমি তো তার চেয়ে বেশি গোয়েন্দাগিরি করলে। ক্রমাগত বুনো হাঁসের পেছনে দৌড়ে কত সময় নষ্ট করলে বল তো!

    — সময় নষ্ট! আঅ্যাম ব্রিংগিং দা ক্রিমিন্যালস টু বুক।

    — ঠিক। কিন্তু প্রমাণ সংগ্রহ, উকিল নিয়োগ, মেয়েটার কাউন্সেলিং, এগুলো কি তোমার দায়?

    সে অবাক হয়ে রইল। বলতে ভুলে গেল চোদ্দো বছরের হতভাগ্য বালিকা, তার কোনও যাবার জায়গা ছিল না। কাউকে না কাউকে তো করতে হয়।

    — কিন্তু দিনের পর দিন স্টোরিটা আমাদের বিক্রি বাড়িয়েছে। একটা ঘটনাকে প্রথম থেকে শেষ অবধি তাড়া করে গেছি তাই-ই তো স্টোরিটা এ ভাবে তৈরি হতে পারল!

    — ডোন্ট মাইণ্ড শশাঙ্ক। চিফ বললেন— আর য়ু রানিং আফটার দা গার্ল অর হার মানি?

    শশাঙ্ক বজ্রাহত হয়ে বসে রইল।

    — কী হল?

    — আপনার কী মনে হয়?

    — কিছু মনে হয় না। দিস ইজ নো অ্যালিগেশন। সম্ভাব্য মোটিভগুলোর কথা বললাম। উত্তর দেওয়া না দেওয়া তোমার ইচ্ছে।

    — দেব। একটু ভাবি। ভেবে দেখি।

    মোটিভ? সম্ভাব্য মোটিভ? মেয়ে? টাকা? ফিরতে ফিরতে ধূমকেতুর মতো এই প্রশ্ন তার লেজের আগুনে বিষ ঢেলে দিতে দিতে চলে গেল। কী চায় সে? কেন? অনেক ভেবেও একটা সঙ্কট এবং তার জন্য একটা তাৎক্ষণিক করণীয় ব্যবস্থা, এর চেয়ে বেশি সে কিছুই মনে করতে পারল না। ঘটনাচক্রে দুর্ঘটনায় পতিত দুটি বাচ্চাই ধনী। কিন্তু তাদের উত্তরাধিকারের কথা তো সে জানতই না। অনেক পরে জেনেছে। সত্যি কথা বলতে কী, সাংবাদিকতা করতে গিয়ে অমন বহু ধনী লোকের সংসর্গে তাকে আসতে হয়। জোচ্চোর, জালিয়াত, হামলাকারী, হুলিগান, এরা সকলেই লাখ লাখ কোটি কোটি টাকার কারবারি। এরা যে তাকে নানা ভাবে ঘুষ-টুষ দিতে চায়নি, তা-ও তো নয়। ইচ্ছে করলে সে ধনী হয়ে যেতে পারত। সততার বিনিময়ে, নৈতিকতার বিনিময়ে। কত লোকেই তো হচ্ছে। ঠিক যেমন কত লোকে হচ্ছে খুনি, ধর্ষক, জোচ্চোর। সরকারি লোক জনগণের টাকা বেমালুম লুঠ করছে, বন্যাত্রাণের কোটি কোটি টাকা কী ভাবে নয়ছয় হয়ে যায়, আর্ত মানুষগুলির কাছে পৌঁছয় না। সে প্রত্যক্ষ দেখেনি, শুনেছে। প্রত্যক্ষ দেখা তার পক্ষে সম্ভব ছিল না। সে কিছু না কিছু করতই। তার বাবাও করেছিলেন, কয়লার চোরা-কারবারিদের থামাতে চেয়েছিলেন। মা বলেছিলেন— চলো, এখান থেকে আমরা চলে যাই। বাবা বললেন— শশাঙ্ক, তোর কী মত? সবাই যদি করাপশন দেখে পালাই তা হলে শেষ পর্যন্ত কী হবে? শশাঙ্ক তো বাবার মতেই মত দিয়েছিল। খালি বলেছিল— তোমার রিভলভারটা সব সময়ে কাছে রাখবে, কোম্পানির কাছ থেকে প্রোটেকশন দাবি করো। তা সেটা দেখা গেল যথেষ্ট হয়নি।

    চিনচিনকে নিরাপদে রাখার দায়িত্ব তার দাদুই তাকে দিয়েছেন। তিনি যে ইচ্ছাপত্র, ব্যাঙ্কের পাশবই, চেক ইত্যাদি পাঠাবেন সে কি জানত? জানার পর, পাওয়ার পর এখনও পর্যন্ত সে তো টাকাটাও তোলেনি। উঁহু, টাকাটা তোলা দরকার। ভাল মনে করিয়ে দিয়েছেন ভদ্রলোক। রাতদিন সে মৃগাঙ্কর টাকায় একটি অনাত্মীয় শিশুর ভরণপোষণ করবে? সে নিজেও দিতেই পারত! কিন্তু চিনচিনের নিজস্ব টাকা আছে। তার দাদু দিচ্ছেন। তাকে অন্যের অর্থের ওপর অন্তত নির্ভরশীল করে রাখাটা অন্যায্য। আর মিলি? মিলির রক্ষণাবেক্ষণ, চিকিৎসার ব্যাপারে উদ্যোগটা তারই। একশো বার। কিন্তু মিলিও তো একটা বাচ্চাই। তার ওপর দিয়ে একটা দিনে যে তাণ্ডব হয়ে গেছে, তা তো প্রলয়ের চেয়েও ভয়ংকর। কেউ ছিল না তো ওর পাশে দাঁড়াবার। সে কী করে একটি ট্রমাগ্রস্ত নিঃসহায় বাচ্চা মেয়েকে ফেলে দিয়ে আসবে? যদি ওর বাড়ি-টাকা না থাকত! তা হলে শশাঙ্ক ওর চিকিৎসা করাত, রক্ষণাবেক্ষণ করত নিজের সাধ্য অনুযায়ী। এবং মূলত সে জন্যই সে আবারও কঙ্কণার শরণার্থী হয়েছে। তার বাবা-মার রক্তাক্ত মৃতদেহ সে যখন দেখেছিল, তার চব্বিশ বছর বয়স তখন। মিলির চোদ্দো, ঠিক দশ বছরের তফাত। সে আজও সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। মিলি কি পারবে? কিন্তু না, এ ভাবে চলে না। এ তো সত্যিই ছেলেমানুষির শামিল।

    বাড়ি ফিরে সে কঙ্কণাকে প্রথম কথাই জিজ্ঞেস করল— চিনচিনের ব্যাপারে লোটনের সঙ্গে কথা বলেছ?

    — হ্যাঁ দাদা।

    — তুমি কি বলেছ ওকে তুমি দত্তক নিতে চাও!

    — না।

    — কেন?

    — মুখোমুখি কথা হওয়াই তো ভাল!

    কঙ্কণার নিজস্ব কতকগুলো ধারণা ও পদ্ধতি আছে। মৃগাঙ্ক আসুক। একটা বাচ্চার কথা ফোনে শোনা, আর তাকে, তার লীলাখেলাগুলো সামনা-সামনি দেখার মধ্যে তফাত আছে। আসুক, দেখুক। মৃগাঙ্কর মন সে ভাল করে জানে না ঠিকই, কিন্তু চিনচিনের জাদুর ওপর তার বিশ্বাস আছে।

    একমাত্র শিশুই পারে মানুষের কঠিন মনকে দ্রব করতে। কিন্তু, যে লোকগুলো তাকে কুয়োয় ফেলে দিয়েছিল, তারাও তো মানুষই ছিল? ওহ্‌ আজকেই সে কাগজে কতকগুলো পরিসংখ্যান দেখেছে। শতকরা কত জন শিশুকে অমানুষিক মার, অন্ন কেড়ে নেওয়া, হাড়ভাঙা খাটুনি, নির্যাতন, যৌন নির্যাতন সইতে হয়। একটি বাচ্চা মেয়ের ছেঁড়া ফ্রক পরা ছোট্ট ছবি, তার কষ্টবিকৃত মুখ তো আজই….! ওহ্‌, কী করে পারে? মা-বাবা সুদ্ধ খুন করছে, ছ্যাঁকা দিচ্ছে, মারণ প্রহার, বেচে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে স্রেফ নিজের সন্তান!

    কঙ্কণা মুখ ঢেকে উপুড় হয়ে থাকতে থাকতে বুঝতে পারে কোথাও জল বাড়ছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। তবে কি কোনও আশা নেই? ডুবিয়ে ভাসিয়ে দেবে সব ওই ঘোলা জল? ঘুমন্ত চিনচিনের অদ্ভুত মিষ্টি ফোলা ফোলা ঠোঁট আর চিকণ গাল, তার দেয়ালা দেখতে দেখতে সে তার মাথার ওপর হাত রাখে। বিশ্বের সমস্ত নির্যাতিত শিশুর জন্যে হঠাৎ তার দু’চোখ ফেটে অকূল জল ঝরে। সে আঙুল দিয়ে দেখায় ওদের—দেখো দেখো বাঘিনি কী রকম শাবকের সঙ্গে খেলা করছে। হস্তিযূথ মাঝখানে কচিগুলোকে নিয়ে কেমন পার হয়ে যাচ্ছে অরণ্য। একটা শালিকছানা মাটিতে পড়ে গেছে, বাচ্চাটার মা-বাবা সেখান থেকে নড়ছে না। কী করুণ ডানা ঝাপটানি! করো, তোমরা কিছু করো— সারা প্রকৃতিকে, পৃথিবীকে ডেকে ডেকে বলতে চাইছে যেন। এটাই স্বাভাবিক। প্রকৃতি শিশু দিয়েছে আমাদের মধ্যে স্নেহ ও করুণা জাগিয়ে রাখতে। এই জায়গায় অন্তত প্রকৃতির বিরুদ্ধে যেও না তোমরা।

    —কী করছ কাকিমা?

    মিলির টিচার চলে গেছেন। অমনি মিলি লাফিয়ে এ ফ্ল্যাটে এসে গেছে। টিচার বলছেন ওর মনোযোগ নাকি একেবারে নষ্ট হয়ে গেছে। কত মেধাবী মেয়ে ছিল।

    — এই বারে রাঁধব।

    — কী রাঁধবে?

    — দেখি কী আছে।

    — আমিও রাঁধব। আমায় শিখিয়ে দেবে?

    আসলে, মিলি তার পরিচিত টেক্সট, পরিচিত রুটিনের মধ্যে তার বিভীষিকার অভিজ্ঞতার সঙ্গে একটা যোগাযোগ ছকে ফেলেছে। ওগুলো দেখলেই তার সব মনে পড়ে যায়। ৩১ ডিসেম্বরের রাত, মোটরবাইক এবং এবং এবং!

    তার সাইকি এই সব অনভ্যস্ত কাজ-কর্মে ভুলতে পারছে সে সব।

    কঙ্কণা বলল— শিখবি বইকী! সবাইকে সব শিখতে হয়।

    — তুমি লেখাপড়া শিখেছিলে?

    — কেন আমাকে দেখে কি তোর মূর্খ মনে হয়!

    — সো কল্‌ড লেখাপড়া, ডিগ্রি-টিগ্রি….

    — আমি বি এসসি পাস করেছিলুম এককালে। খারাপ করিনি।

    — সত্যি? তা হলে তো তুমিই আমাকে সায়েন্সটা দেখিয়ে দিতে পারো।

    — পারি। কিন্তু কতটা ভাল পারব তা তো জানা নেই!

    — পারতে হবে না। আমি পারব না। কিচ্ছু পারতে পারব না আমি। পারব না পারব না, হঠাৎ মিলি চিৎকার করে ওঠে—আমার মা-বাবাকে এনে দাও। দিতেই হবে, দিতেই হবে! ও মা! ও বাবা! চিৎকার করে কাঁদতে থাকে মিলি। মায়া ছুটে আসে। কঙ্কণা তাকে জড়িয়ে ধরে— মিলি মিলি, কাঁদ, কত কাঁদবি কেঁদে নে। কিন্তু এত আওয়াজ করলে চিনেটার ঘুম ভেঙে যাবে যে!

    মন্ত্রবলে শান্ত হয়ে যায় মিলি। দু’হাতে মুখ ঢেকে সে ফোঁপায়। এই আত্মসংবরণের ক্ষমতাটা তার এখন এসেছে। চিনচিন আর শশাঙ্ক, এদের কোনও অসুখ বা অসুবিধে হলে মিলি একদম স্বাভাবিক।

    ফ্ল্যাটের দেওয়ালগুলো পরস্পরের দিকে চেয়ে থাকে। ব্যথার দেওয়াল। চিন্তার। মেঝেটা বলে ওঠে— আহা মেয়ে! আহা রে মেয়ে! পাখা চিকচিক করে চলতে চলতে বলতে থাকে— এর চেয়ে আমাকেই মানুষ করে দাও না হে। এই সামান্য ভূমিকাতেই তোমাদের কত আরাম দিচ্ছি, মানুষ হলে না জানি আরও কত পারতুম! দুপুরের কাক বলে— ক্যা? ক্যা? কে তোকে এমন করে কাঁদায় রে! অনুপমা হাউজিং-এর চত্বরে ঘাসগুলো খাড়াখাড়া হয়ে উঠেছে। আকাশে রোদ ঝিমিয়ে গেল, বাড়িগুলো অবসন্ন, একটি বালিকা আর্তনাদ করছে বলে ফেটে চৌচির হচ্ছে আকাশের সাদাটে ধূসর বুক।

    কঙ্কণা ভাবে, আমিই সেই ভাগ্যবানদের এক জন, একমাত্র এখানে যার বাবা মাকে কেউ খুন করেনি, যাকে কেউ ধর্ষণ করেনি, যে অনাথ নয়, শোকে, দুঃখের ধাক্কায় যার মানসিক ভারসাম্য খানখান হয়ে যায়নি। যে এমন ভাবে নিঃসম্পর্ক অনাত্মীয় মানুষদের মর্জির ওপর নির্ভর করে বেঁচে নেই। এত দিন সে ভাবত, সে যাকে বলে ভাগ্যহীনা। ভুল বিয়ে, ভুল স্বামী, ভুল ঘরসংসার তার। আমার বাচ্চা নেই। সারা জীবন উষর, নীরস বেঁচে থাকব এমন করে। মৃগাঙ্ক পয়সা কামাতে যাবে, আমি পিশ প্যাশ কিংবা সাবুর খিচুড়ি রেঁধে খেয়ে নেব, খুব অনিচ্ছেয় শাড়িতে ট্রেসিং পেপার ফেলে ডিজাইন তুলব, তার পর রেশম বাছতে বসব। কোনওটাই আমাকে জীবন দেয় না। আনন্দ দেয় না। একমাত্র যখন সাকচিতে গিয়ে থাকি, কিছু দিন বাঁচি। কিন্তু সেও সীমাবদ্ধ, সময়বদ্ধ স্বর্গ। আবার ফিরতে হয় এই নিরানন্দ গৃহেই। কারণ এখানেই আমাকে রাখা হয়েছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছোটোগল্প – বাণী বসু
    Next Article কৃত্তিবাস রহস্য – বিনোদ ঘোষাল

    Related Articles

    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    যখন চাঁদ এবং – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Our Picks

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }