Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঞ্চম পুরুষ – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প242 Mins Read0
    ⤶ ⤷

    পঞ্চম পুরুষ – ৮

    ৮

    এষার মধ্যে একটা বালিকাসুলভ চঞ্চলতা এসেছে। ভোরে উঠে পড়েছে, বাড়ির সবাই জাগবার অনেক আগেই। চুপচাপ জামাকাপড় বদলে নিয়েছে। দু মিনিট দাঁড়িয়ে ভেবেছে এরকম দরজা খোলা রেখে বেরিয়ে যাওয়া ঠিক হবে কিনা। তারপরেই শম্ভাজীকে মনে পড়ে গেল, রাত ডিউটি যখন, সকাল আটটা পর্যন্ত নিশ্চয়ই থাকবে। সন্তর্পণে সদর-দরজা ভেজিয়ে দিয়ে সে মেন গেটে গিয়ে শম্ভাজীর সঙ্গে কথা বলে নিল। একটু যেন নজর রাখে।

    খোলা রাস্তা। দুপাশে গাছ, মসৃণ ধূলিহীন পথ। হাঁটবার জন্যেই এসব পথের সৃষ্টি। কে যেন বলেছিলেন তাঁর প্রিয় হবি হাঁটা। ঠিকই বলেছিলেন। হাঁটা একটা নেশা হওয়ারই যোগ্য। তুমি হাঁটছো, তোমার দু পাশ থেকে ভোরের হাওয়া এসে তোমায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, একটু একটু শীতালো হাওয়া, হাওয়ার সঙ্গে নাম-না-জানা গাছপালা, পাখি, আকাশ, এসবের গন্ধ জড়িয়ে থাকবেই। তুমি ধরতে চাইবে, পারবে না, গন্ধটা তোমায় চমকে দিয়ে, প্রশ্ন জাগিয়ে দিয়েই পালিয়ে যাবে। এই হাওয়া আর এই অবকাশ ভরা পদক্ষেপের অনুষঙ্গে কোথা থেকে এলোমেলো চিন্তারা উড়ে এসে পড়বে। হিল কার্ট রোড, বোল্ডার সাজানো। একটু দূরেই পাইন, পাইন ফারের ফাঁকে ফাঁকে পর্বতরেখা, ম্যাল রোড মুসৌরি, একদিকে পাহাড়, আর একদিকে ঢালু খাদে হোটেল, বাড়ি, দেওদার। কার্ট রোড দিয়ে হাঁটতে হাঁটতে টমাস হার্ডির টেসের কথা কেন মনে পড়েছিল? এখন সেইটা আবার মনে পড়ল—গ্রহ দুরকম আছে, একরকম—সুস্থ, একরকম রুগ্ন, আমাদের গ্রহটা কিরকম? রুগ্ন। কিশোরী টেস তার বালক ভাইকে বলছে। কেন এটা মনে এলো এষা জানে না আবার মুসৌরি অনুষঙ্গে গিরীন্দ্রশেখরের পুরাণ-প্রবেশ-এর কথা মনে এলো, কীভাবে ভগীরথের গঙ্গা-আনয়নের মিথকে ঐতিহাসিক ব্যাখ্যা দিয়েছেন! এইভাবে যদি প্রাচীন ভারতবর্ষের একটা পূর্ণ চেহারা দাঁড় করাতে পারা যায়। ইস্‌স এই রাস্তা দিয়ে বাজীরাওয়ের ঘোড়া গিয়েছে কি না কে জানে, তখন হয়ত ছিল শুধু পাহাড়ি রাস্তা। এমন সমতল নয়।

    বাঁক ফিরতেই একরাশ আলো এসে ঝাঁপিয়ে পড়ল। আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও। এটা পুর্ব দিক। গাছ নেই। চওড়া পথ। আশে পাশে দোকান, একটা মনোহারি দোকানের করোগেটেড ঝাঁপ গড়গড় করতে করতে উঠে গেল। বিরাট দোকান, এখান থেকেই নিশ্চয় নীলমের বাড়ির অর্ধেক জিনিস যায়। বাস চলে গেল অবিশ্বাস্য দ্রুত গতিতে। এষা দোকানে ঢুকল, তারপর ধীর লয়ে ফিরল।

    ওরা সকলেই লিভিং রুমে জড়ো হয়েছে। এষা ঢুকতে পুপু বলল—‘ওই তো মাসী এসে গেছে।’

    অরিত্র মুখ কালো করে বলল—‘কাউকে না বলে কয়ে অচেনা জায়গায় এমন বেরোতে হয়? যদি পথ হারাতে? যদি কোনও বিপদে পড়তে?’

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    ই-বই সাবস্ক্রিপশন
    লাইব্রেরি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা কৌতুক বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    ডিজিটাল বই
    নতুন বই
    বাইশে শ্রাবণ
    বাংলা বই

     

    নীলম বলল—‘এষা, তোমার কী শরীরে ক্লান্তি নেই। এই গরমে এতটা পাড়ি দিয়ে কাল অত রাতে এলে। আজ আলো না ফুটতেই বেড়াতে বেরিয়েছো!’

    এষা হাত থেকে আইসক্রিমের বাক্স নামাল , হেসে বলল—‘জেটে তো আর আসি নি। যে জেট ল্যাগ হবে। পথের কষ্ট কাল রাত্তিরের ঠাণ্ডা ঠাণ্ডা লম্বা ড্রাইভে একদম দূর হয়ে গেছে বিশ্বাস করো। যেটুকু ঘুমিয়েছি, সলিড। আর নীলম, তিনটে দিন হলেই একটা জায়গা পুরনো হয়ে যায়। প্রথম দিনেই তার স্বাদ নিতে হয় তাই।’

    —‘তিন দিনেই পুরনো? হায় কপাল।’ নীলম মন্তব্য করল। —‘চেনা হয়ে গেলেই সেই অচেনা-অচেনা রোমাঞ্চের ঠিকানা উধাও হয়ে যায়।’

    অরিত্রর মুখের মেঘ সরে গেছে, একটু চেঁচিয়ে বলল—‘এষা তুমি ভোরের চাটা মিস করলে, নীলম ওকে গুজরাতি মশলা চা বানিয়ে দাও। আমাদেরও দিও। আর ব্রেকফাস্ট দেবে টেবিল ভর্তি করে। এষা তুমি যদি এতোই ফিট থাকো, তাহলে আমি অফিস গিয়েই গাড়িটা ফিরিয়ে দেবো। নীলমের সঙ্গে গিয়ে পুনার খানিকটা অন্তত দেখে এসো। নতুন থাকতে থাকতে।’

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বুক শেল্ফ
    বাইশে শ্রাবণ
    বাংলা গানের লিরিক্স বই
    রেসিপি বই
    স্বাস্থ্য টিপস
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    পুপু বলল—‘হ্যাঁ মাসী, নতুন থাকতে থাকতে।’

    অরিত্র উঠে স্টিরিও চালিয়ে দিল।

    ‘ও মেরে জোহরা জবী তুঝে মালুম নহী।

    তু হ্যয়ে অব ভি হাসিন ম্যয় হুঁ নওজওয়াঁ।’

    ঠিক মনে হচ্ছে এষার মাথায় কাঁধে চৈত্ৰশেষের কৃষ্ণচূড়ার পাপড়ি ঝরে পড়েছে রেড রোডে। পেভমেন্ট ভর্তি হয়ে আছে স্খলিত ফুলে ফুলে। সেই ফুল কিছু কুড়িয়ে কিছু এড়িয়ে করুণ রঙিন পথ ধরে চলে যাচ্ছে এষা।

    হে আমার প্রিয়তমা, জানো না তুমি জানো না, এখনও তুমি তেমনই রূপসী, আর আমি যে এখনও নওজোয়ান। অরিত্রর মনে হল অষ্টমীর রাতে সন্ধিপুজোর সময়ে সামান্য সিদ্ধি খেয়ে ওরা যে আরতি নৃত্যটা করে সেটা এখন, এখানেই নাচতে পারলে ওর মনের মধ্যে যে বিপুল আনন্দ রোমাঞ্চ যৌবন আকাঙ্ক্ষা জমাট হয়ে রয়েছে সেটা মুক্তি পেতো।

     

    আরও দেখুন
    বই ডাউনলোড
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের তালিকা
    লেখকের বই
    বাংলা বই
    রেসিপি বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা অডিওবুক
    বই পড়ুন

     

    পার্বতী মন্দিরে উঠতে উঠতে একটা ধাপে বসে পড়ল নীলম, বলল—‘বলো কিরকম লাগছে।’

    এষার পায়ের অনেক নিচে বিছিয়ে পড়ে রয়েছে পুনে শহর। নদীর সর্পিল রেখা, ব্রিজ, বাগান, রাস্তায় আর নদীতে তফাৎ করা যায় না রোদ চকচক করলে। এষা বলল—‘অপূর্ব।’

    ‘সত্যি?’

    ‘সত্য বই মিথ্যা বলিব না।’

    ‘কাঠগড়ায় দাঁড়িয়ে পড়লে।’

    দাঁড়িয়ে পড়তে বাধা কি? যদি মিথ্যা সাক্ষ্য দিতে না এসে থাকি।’

    ‘তবে তোমার সাক্ষ্যটা পুরোপুরিই নেওয়া যাক।’

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা হস্তলিপি কুইল
    ই-বই পড়ুন
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    গ্রন্থাগার
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    ‘তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, না?’

    ‘কেন, তুমি হওনি?’

    হয়েছি। যা রোদ! সকালবেলায় বোঝা যায়নি সূর্যের এতো দাপট হবে। কি যে সাক্ষ্য নেবার কথা বললে!’

    নীলম বলল—‘ভয়ে বলি না নির্ভয়ে বলি। এষা একটু বিভ্রান্ত চোখে তাকিয়ে বলল—‘অবশ্যই নির্ভয়ে।’

    ‘আগে বলো আমাদের কি রকম দেখছো?’

    ‘চমৎকার!’ এষা দ্বিধাহীন গলায় বলল, ‘অজন্তা দেখবো বলে এসেছি। কিন্তু তোমাদের বিশেষ করে পুপুকে না দেখলে জীবনে সত্যিকার দ্রষ্টব্য জিনিস কিছু না দেখা থেকে যেত নীলম।’

    নীলম বলল—‘এষা, সত্যি করে বলল শুধু অজন্তা দেখবার জন্যই এসেছ! এটা কি সম্ভব! অজন্তা দেখবার আরও সহজ পথ আছে। এই পথটাকেই বাছলে কেন?’

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা কৌতুক বই
    উপন্যাস সংগ্রহ
    অনলাইনে বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    ডিকশনারি
    ডিজিটাল বই

     

    এষা বলল—‘দেখো নীলম, আমার অবচেতন মনে কি ছিল তা তো বলতে পারব না। কিন্তু সচেতনভাবে তুমি আর অরি দেখাতে পারবে বলেই এসেছি। আমি তো মেমসাহেব নই। আমার একলা ঘোরার অভিজ্ঞতা খুব ভালো নয়।’

    একটু ইতস্তত করে নীলম বলল—‘কোনও দুঃখ কোনও রাগ নিয়ে আসো নি?’

    এষা হঠাৎ হেসে ফেলল, নীলমের চুল উড়ছে। কানের পাশে সেগুলো গুঁজে দিতে দিতে বলল—‘রাগ-অনুরাগ কোনটাই বিন্দুমাত্র অবশিষ্ট নেই, বিশ্বাস করো। থাকলে কি আসতে পারতুম? তুমি পারতে? বলো না?’

    ‘কিছু মনে করো না এষা, এতো হারিয়েছি, এমন অনিশ্চিত ভিতের ওপর দাঁড়িয়ে আছি যে আমি সহজেই ভয় পেয়ে যাই। তোমার রাগ-অনুরাগ যদি অবশিষ্ট না-ও থাকে, অরির কিন্তু যোল আনা রয়েছে।’

    ‘থাকলে, শীতল জল নিক্ষেপ করে নিবিয়ে দেবার চেষ্টা করব কথা দিচ্ছি।

    ‘তাছাড়া তোমার যদি রাগ থেকে থাকে দোষ তো দেওয়া যায় না। যা ঘটেছে তোমার ওপর চূড়ান্ত অন্যায় করেই ঘটেছে, এ তো নিরপেক্ষ দৃষ্টিতে দেখে আমাকে স্বীকার করতেই হবে।’

     

    আরও দেখুন
    ডিকশনারি
    Books
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা গানের লিরিক্স বই
    বই পড়ুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই
    বুক শেল্ফ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    কৌতুক সংগ্রহ

     

    এষা বলল—‘ভাবের ঘরে চুরি করা যায় না নীলম। হৃদয়ের ব্যাপারে উচিত অনুচিত মেনে চলা নৈতিক দিক থেকে ঠিক হতে পারে। কিন্তু সত্য হয় না, বাস্তবও হয় না। তাছাড়া যা হয়েছে ভালো হয়েছে নীলম। অরির যা স্বভাব। ও আমাকে চিরকাল দেবী টেবী বানিয়ে রেখে দিত , পেছনে চালচিত্র, হাতে চাঁদমালা ঝুলিয়ে। তার চেয়ে এ অনেক স্বাভাবিক হয়েছে। বেঁচে গেছি। দুজনেই।’

    কথাটা নীলমকে কোথাও খুব গভীর ভাবে আঘাত করল। সে কি শুধুই রক্তমাংসের নারী? যাকে দিয়ে অরিত্রর প্রয়োজন মেটে, সংসার যাত্রা নির্বাহ হয়? আর এষা চির-গরিয়সী?

    এভাবে কথাগুলো বলা যায় না। এমনিতেই কেন এসেছে প্রশ্ন করে সে আতিথ্যের নিয়মই ভঙ্গ করেছে একরকম। অরি জানতে পারলে তুলকালাম করবে। কিন্তু বুকের মধ্যের কষ্ট, জ্বালা যে কিছুতেই যায় না। বলল—‘ব্যক্তিগত প্রশ্ন করছি, কিছু মনে করো না। ডিভোর্স করলে কেন? ভদ্রলোক শুনেছি সব দিক দিয়েই খুব সুপাত্র ছিলেন। খালি বয়সটাই একটু বেশি ছিল, নয়?’

     

    আরও দেখুন
    গ্রন্থাগার
    লেখকের বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য
    Books
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা অডিওবুক
    বই ডাউনলোড
    নতুন বই
    অনলাইনে বই

     

    এষা জবাব দিল না। নীলম তখনও জিজ্ঞাসু চোখে তাকিয়েই আছে দেখে হেসে বলল—‘ভয় নেই অরির জন্য করিনি।’

    ‘আহা আমি কি তাই বলেছি, তাহলে?’

    ‘সব কথা কি বলা যায়?’

    ভদ্রতার সীমা লঙ্ঘিত হয়ে যাচ্ছে এবং এষা তার সম্পর্কে খুব খারাপ ধারণা করবে বুঝেও নীলম ছাড়ল না। নিজের ব্যক্তিগত সমস্যার অনেকটাই সে এষাকে বলে ফেলেছে আবেগের মুখে। এষারও উচিত তার নিজস্ব গোপনতা ভঙ্গ করে তার জবাব দেওয়া।

    ‘তুমি তো মিডল ইস্টে ছিলে?’

    ‘হ্যাঁ, পাঁচ বছর। বাহ্‌রিন।’

    ‘তারপর?’

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের তালিকা
    নতুন বই
    Library
    উপন্যাস সংগ্রহ
    অনলাইন বুকস্টোর
    বইয়ের
    বইয়ের
    ই-বই সাবস্ক্রিপশন
    অনলাইনে বই

     

    ‘তারপর কলকাতায় ফিরলুম।’

    ‘কে কে ছিলেন ওখানে?’

    ‘শ্বশুর শাশুড়ি। উনি। আর কেউ না।’

    বেশ তো ছোট সংসার। শ্বশুর-শাশুড়ি খারাপ ছিলেন। খারাপ ব্যবহার করতেন?

    এষা নিশ্বাস ফেলে বলল—‘খারাপ ছিলেন না, নীলম। খালি শ্বশুরমশাই আমাকে মাইনে করা সেবিকার মতো ব্যবহার করতেন, আর শাশুড়ি ব্যবহার করতেন খাস পরিচারিকার মতো।’

    শ্বশুর-শাশুড়িকে সেবা করতে বাধ্য হওয়াটাই তাহলে তোমার সঙ্কটের কারণ!’

    না, তা নয়, নীলম। শ্বশুর ভীষণ ভালোবাসতেন, এক গ্লাস জল খেতেও তাঁর এষা-মার দরকার হত। ধরো জলের কুঁজো-টা ওঁর নিজের ঘরেই রয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাবে, আর আমি ধরো তখন বাথরুমে স্নান করছি। যতক্ষণ না আমি এসে জল গড়িয়ে দোব, ততক্ষণ উনি খাবেনই না। আর শাশুড়ি? ঘণ্টার পর ঘণ্টা আমায় আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশীর কুৎসা শুনতে হত। তাদের অনেককে আমি চিনিও না। তাঁর সঙ্গে আমায় প্রতিটি বাংলা এবং কিছু হিন্দি ফিলম দেখতে যেতে হত। টি ভি সিরিয়ালও। সেসবও করতুম। কিন্তু নীলম মানুষ হয়ে জন্মালে সবারই একটু নিজস্ব সময়ের, নিজস্ব কাজের দরকার হয়, সেটা তাঁরা কিছুতেই দিতে চাইতেন না। আমার সমস্ত সময়টা, জীবনটা তাঁদের তিনজনের মধ্যে বাঁটোয়ারা করে দিতে হত। রাতের ঘুমটাও তো একেবারেই আমার নিজস্ব ছিল না। যখন তখন সেটাতে টান পড়ত। একরকম জোর করে শেষ পরীক্ষাটা পাশ করলুম। চুপিচুপি অ্যাপ্লিকেশন পাঠিয়ে কলেজের চাকরিটা যোগাড় করলুম। ওঁরা সেটা মেনে নিতে পারলেন না।’

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    লাইব্রেরি
    বাংলা ডিকশনারি অ্যাপ
    অনলাইনে বই
    বাংলা কৌতুক বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা বই
    Books
    বইয়ের

     

    ‘ব্যাপারটা খুব অনাধুনিক শোনাচ্ছে এষা।’

    —‘শোনাক। বউয়ের বাপের বাড়ি থেকে নির্দিষ্ট পণের টাকার পরও হাজার হাজার টাকার দাবীতে শ্বশুর-শাশুড়ি-স্বামী সবাই মিলে বউকে খুন করার ঘটনাও অনাধুনিক, একেবারে মধ্যযুগীয় শোনায়। শোনায় না? তবু তো ঘটে। অনেক বাবা-মাই ছেলের বিয়ে দ্যান একটি উচ্চশ্রেণীর পরিচারিকা বা সেবিকা পাবার জন্যে। বাবা-মার সেবা করবার জন্য ছেলে বউ আনছে এ ধারণা তো আমাদের শাশ্বত কালের নীলম। সেবা করাটা বড় কথা নয়, সেটা জীবনযাপনের আনুষঙ্গিক। কিন্তু যে উদ্দেশ্যে তুমি কাজের লোক খোঁজো, নার্স খোঁজো সেই উদ্দেশ্যে ছেলের বউ খুঁজবে? ব্যাপারটা একটু ভেবে দ্যাখো নীলম! তারপর পান-জর্দা খেতে খেতে সেই হাসি, আর বামুনের মেয়ের সঙ্গে কায়েতের ছেলের ভাবের গল্প শোনা! উঃ আমার যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হত।’

    ‘আপত্তি করতে পারতিস!’

    ‘ওরে বাবা, যতই কেন তুমি উচ্চশিক্ষিত এবং বয়ঃপ্রাপ্ত হও না, নিজের মতামত, নিজের রুচির কথা প্রকাশ করা বড়দের কাছে অত্যন্ত গর্হিত ব্যাপার ছিল। যেটুকু চেষ্টা করেছি, তাতেই দাম্ভিক রুক্ষভাষিণী বলে বদনাম হয়েছিল। পাশের বাড়ির বউটির সঙ্গে কথায় কথায় আমার তুলনা হত। সে অবশ্য শাশুড়ির নিন্দে করবার জন্যেই শুধু আমার সঙ্গে ভাব করেছিল। এবং শ্বশুর-শাশুড়ির হাত থেকে মুক্তি পাবার জন্যে নিজের ছেলেমেয়েদুটিকে নিঃশর্তে তাঁদের হাতে ছেড়ে দিয়েছিল।’

     

    আরও দেখুন
    বই পড়ুন
    বাংলা কৌতুক বই
    বাংলা সাহিত্যের কোর্স
    Library
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বই ডাউনলোড
    উপন্যাস সংগ্রহ
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    ডিজিটাল বই

     

    ‘ছেলেমেয়ে হলে বেঁচে যেতে এষা।’

    ‘আরও বেশি করে মরতুম নীলম। তোমার পুপুর মতো এমন আপনাতে আপনি বিকশিত হবার সুযোগ দিতে তো পারতুম না। যন্ত্রণা বাড়ত। হাজার চেষ্টা করলেও কেউ কেউ নিজের রুচি, শিক্ষা, ব্যক্তিত্ব দমন করতে পারে না যে।’

    ‘এমন অদ্ভুত বিয়ে বাড়ি থেকে দিলেন কেন?’

    ‘কিছু অদ্ভুত তো নয়! বাইরে থেকে কি এসব বোঝা যায়? শাশুড়ি গ্র্যাজুয়েট ছিলেন। শ্বশুরমশাই অবসরপ্রাপ্ত জজ। তাতে কি হল? একটি মাত্র ছেলে। সে-ও এক যন্ত্রণা। ছেলের ঠিক কতটা ভাগ বউয়ের, কতটা বাবা-মার এই তৌল একটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার ছিল বাড়িতে।’

    —‘তা ছেলে কি বেশির ভাগটাই বাবা-মার ছিলেন? নীলমের গলায় প্রচ্ছন্ন পরিহাস।’

    ‘নাঃ।’ এষা ছোট্ট করে বলল।

     

    আরও দেখুন
    রেসিপি বই
    বইয়ের তালিকা
    ডিকশনারি
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বই
    লাইব্রেরি
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই পড়ুন

     

    ‘তবে? তিনিও কি তোমাকে দেবীর মতো ব্যবহার করতেন?’

    —‘না। তিনি আমাকে ঠিক বাথরুমের মতো ব্যবহার করতেন।’ বলে ফেলেই এষা বিবর্ণ হয়ে গেল। তার চোখে-মুখে যন্ত্রণার ছাপ এতো স্পষ্ট, গভীর লজ্জা, দুঃখ, অনপনেয় অপমান তাকে এই মুহূর্তে এমন ভাবে বয়স্ক করে দিয়েছে যে নীলম মুখ নিচু করে ফেলল। এভাবে এষাকে জেরা করা তার উচিত হয়নি বুঝতে পেরে নিজেও ভীষণ দুঃখিত বোধ করল নীলম। কিন্তু সে তো শুধুমাত্র মেয়েলি কৌতূহলের বশে প্রশ্নগুলো করেনি, তার জানা দরকার ছিল এষার অবস্থিতি বিন্দু ঠিক কোনখানে, অরিত্রর সঙ্গে তার সম্পর্ক কি হতে পারে? আগে থেকে জানা থাকলে, অনেক বিপদই তো এড়ানো সম্ভব! জীবন-মরণের প্রশ্ন তার। বুঝতে পারলে এষা ক্ষমা করবে। এষা, আমাকে মাপ করো। আমি আগেও তোমার কষ্টের কারণ হয়েছি। ভীষণ কষ্ট। এখনও তোমাকে খুব যন্ত্রণা দিয়েছি। আহা এষা, মুখখানা কালো হয়ে গেছে। তুমি কি এখন তোমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে রুচিবিরুদ্ধ বাধ্যতামূলক সঙ্গদানের ক্লান্তিকর স্মৃতিতে ফিরে গেছো, নাকি স্বামীর সঙ্গে অনভিপ্রেত সহবাসে! এভাবে তোমাকে দুঃস্বপ্নে ফিরিয়ে দেওয়ার জন্য আমায় মাপ করো। তুমি বোধহয় ছোট পাখি, কিন্তু ছোট হলেও আকাশে সাঁতার কাটতে না পারলে মরে যাও। এষা আমি তোমাকে খানিকটা বুঝেছি। এবং আকাশচারিণী বলেই তোমার কাছ থেকে বারবার ক্ষমা চাইবার সাহস আমার হয়।

    ডেকান জিমখানার কাছে একটা ছোট পরিচ্ছন্ন রেস্তোরাঁয় দুজনে দুপুরের খাওয়া সারল। দুজনেই চুপচাপ। দুজনেই বিষণ্ণ। বাড়িতে নেমে দরজার তালা খুলল নীলম, এষা অন্যমনস্ক দাঁড়িয়ে আছে। নীলম জানে না। এষার হতাশা ডিপ্রেশন, কী ভয়ানক জিনিস। যতবারই আসে তার সঙ্গে মোকাবিলা করতে এষার প্রাণ কণ্ঠাগত হয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত খরচ হয়ে যায়। অথচ সে এ জিনিস জয় করবেই। প্রাণপণে বলে, আমি অন্ধকারে বদ্ধমূল, আলোর দিকে উঠছি, অন্ধকার যতই গাঢ়, কঠিন, দুর্ভেদ্য হয়, তার জেদও ততই বেড়ে যায়। আলো আলো, শেষ পর্যন্ত সে আলোয় পৌঁছবেই। নীলম জানে না। কিন্তু নীলম এখন দেখছে তার সুদৃশ্য পোর্টিকোয় এক বজ্রাহত গাছ। পাতা নেই, ডালপালা খসে গেছে, শুধু একটি ঘোর কৃষ্ণবর্ণ গুড়ি, তার গাঁটে গাঁটে শাখা-পল্লবের প্রত্ন চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। নীলমের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। হাত বাড়িয়ে বলল—‘এসো, কই এসো, আমি আর কোনদিন অতীতের কথা তুলব না।’

    এষার আকাশে মেঘের পরে মেঘ জমেছে। এ রবীন্দ্রনাথের রোমান্টিক মেঘ নয়। এ বুঝি সুধীন্দ্রনাথের সংবর্ত। প্রাণপণে সেই মেঘজাল দুহাতে সরাতে থাকে এষা, কোথায় সূর্য, কোথায় তুমি, কদর্মপাত্রে তুমি তোমার দক্ষিণ মুখ বারবার ঢেকো না। তত্ত্বং পূষণ অপাবৃণু, জ্যোতির্ধর্মায় দৃষ্টয়ে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবৃত্তের বাইরে – বাণী বসু
    Next Article দিদিমাসির জিন – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }