Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প437 Mins Read0
    ⤶ ⤷

    অশরীরী

    বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকরা নামে একটি স্টেশন আছে। ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে—সেই সময়কার কথা। গুসকরা থেকে দশ-বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায়। সেখান থেকেই মাসে মাসে মানিঅর্ডার করে টাকা পাঠাত সে। চিঠিপত্র লিখত। কিন্তু দুঃখের বিষয়, ইচ্ছে করলেই বাড়ি আসতে পারত না।

    এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না! নবগোপালের বাবা ছিলেন, মা ছিলেন। নতুন বিয়ে করেছিল, তাই বউও ছিল। ভাইবোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই।

    এইভাবেই দিন কাটছিল।

    নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হল নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, ‘আজ চার বছরেও যখন তুমি বুড়ো বাপ-মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বউমার জন্য যখন তোমার কোনও কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছ। শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না। শ্রীশ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয়-সম্পত্তি কী আছে না আছে তা তোমার অজানা নয়। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে।’—এই চিঠি পাওয়ার পর স্বাভাবিক ভাবেই নবগোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন যখন সত্যি সত্যিই মানিঅর্ডারও ফেরত এল তখন আর সে থাকতে পারল না।

    ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল। সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহুকষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করাল এবং দেশে ফিরল। আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে। চিঠিতে লিখে দিল, অমুক দিন আমি গুসকরায় পৌঁছচ্ছি। স্টেশনে আবদুলকাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে।

    সেইমতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন গুসকরায় ট্রেন থেকে নামল, রাত্রি তখন বারোটা।

    ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খাঁ করছে।

    দু-তিনজন মাত্র যাত্রী নামল ট্রেন থেকে।

    নবগোপাল ভাবল, হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি, নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি। অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আবদুলকাকা ফিরে গেছে। কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল। দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি। কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না। তাই স্টেশনে আবদুলকাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে। নতুন স্টেশনমাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার, আপনি কারও জন্য অপেক্ষা করছেন নাকি?”

    নবগোপাল বলল, “হ্যাঁ। আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল। কেন এল না তাই ভাবছি। অথবা এসে ফিরে গেল কি না?”

    স্টেশনমাস্টার বললেন, “না। এসে ফিরে যায়নি। কেননা আমি তো সবসময় এখানে আছি। আমি কোনও গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি।”

    “তা হলে কি ওরা চিঠি পায়নি আমার?”

    “তাই হবে। তা আপনার বাড়ি এখান থেকে কতদূর?”

    নবগোপাল বলল, “অনেক দূর। দশ-বারো মাইল।’ “ওরে বাবা। তবে তো হেঁটে যাওয়াও চলবে না।”

    “না। দিনমানে হলে যেতাম। এই রাত্রে কখনও নয়। ভূতের উপদ্রব আছে। চোর-ডাকাতের ভয় আছে। ঠ্যাঙাড়ের উৎপাত আছে।”

    স্টেশনমাস্টার বললেন, “তা হলে এক কাজ করুন। আজ আর কোনও ট্রেন তো আসবে না। আমি অফিসঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি। আপনি বরং ওয়েটিংরুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন। তারপর সকালে দেখি আপনার জন্য কী করতে পারি। যদি কারও গোরুর গাড়ি একটা পাই তো বলেকয়ে দেব।”

    নবগোপাল বলল, “পেলে ভাল। নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই।” এই বলে সে ওয়েটিংরুমেই কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছারপোকার কামড় খেতে লাগল। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে, এমন সময়, “খোকাবাবু!”

    পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল, “আরে আবদুলকাকা!”

    “কতক্ষণ এসেছেন আপনি?”

    “তা প্রায় ঘণ্টাখানেক হল। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি।”

    “আসব না কী বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হানটান করছি। তবে গাড়ি তো আমি এখানে রাখিনি। গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনার চিঠি পেয়েছি। কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি! তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলুম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব। এই ভেবে গাড়িতে গিয়ে শুয়ে ছিলুম। কিন্তু এমন ঘুম এল যে, না ঘুমিয়ে থাকতে পারলুম না।”

    নবগোপাল বলল, “ঠিক আছে। রাত যখন হল তখন রাতটা কাটুক। কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে।”

    “সে কী খোকাবাবু? কর্তাবাবুর অবস্থা জানেন? মা, বউমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর-বার করছেন। রান্নাবান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব।”

    “কিন্তু আবদুলকাকা, পথঘাটের যা অবস্থা তাতে…।”

    “খোকাবাবু! আপনি কি ভুলে গেলেন, আমার নাম আবদুল। আমার শরীরে একফোঁটা রক্তও যতক্ষণ থাকবে ততক্ষণ কারও সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকাবাবু, চলুন। উদো আর বুধোকে সঙ্গে এনেছি। গোরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাব।”

    অতএব নবগোপাল আর দ্বিরক্তি না করে আবদুলের সঙ্গে চলল।

    আবদুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল। নবগোপাল চলল পিছু পিছু।

    যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জ্বলে। কিন্তু তাই বলে এইভাবে?

    নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গোরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল।

    আবুদল বলল, “বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি। আপনি শুয়ে পড়ুন। আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি।” নবগোপাল তাই করল।

    দূরের ট্রেনভ্রমণে একেই সে ক্লান্ত ছিল, তার ওপর রাতও হয়েছিল অনেক। তাই গোরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে।

    এদিকে আবদুল গোরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল।

    প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগল যে, ওর মনে হল ও যেন এখনও ট্রেনের মধ্যেই রয়েছে।

    নবগোপাল ভয়ে ভয়ে বলল, “এ কী করছ! এইভাবে গাড়ি চালালে গাড়ি উলটে যাবে যে!”

    আবদুল বলল, “কেন ঘাবড়াচ্ছেন খোকাবাবু? আমার নাম আবদুল। কোনও ভয় নেই আপনার। চুপচাপ শুয়ে থাকুন।”

    নবগোপাল বলল, “না। আমার ভীষণ ভয় করছে।”

    কিন্তু কে কার কথা শোনে!

    আবদুলের তখন জেদ চেপে গেছে। জোরে গাড়ি সে চালাবেই।

    নবগোপাল বুঝতে পারল গোরুর গাড়ি এত জোরে ছুটছে যে, মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না। যেন হাওয়ায় উড়ে চলছে।

    এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরই গ্রামে পৌঁছল ওরা। গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে। গোরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল।

    নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন। সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে। এখন ভালয় ভালয় বাড়ি পৌঁছলে হয়!

    যাই হোক, গাড়ি এসে বাড়ির কাছে থামল। সাবেক কালের দোতলা মাঠকোঠা। পাঁচিল দিয়ে ঘেরা। বেশ বড়সড়।

    নবগোপাল গাড়ি থেকে নামলে আবদুল বলল, “অনেক রাত হয়ে গেল খোকাবাবু। আপনি ভেতরে যান। আমি গোরু দুটো গোয়ালে রেখে আসি।” এই বলে আবদুল চলে গেল।

    ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল।

    সঙ্গে সঙ্গে ওর মা-বাবা দু’জনেই দরজা খুলে বেরিয়ে এলেন।

    নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, “থাক বাবা, তোমার চিঠি যথাসময়েই পেয়েছি। কিন্তু এত রাত্রে তুমি কী করে এলে? তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনও গাড়িই পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারও না কারও একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে। তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা। এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি।”

    নবগোপাল বলল, “আমাকে আবদুলকাকা নিয়ে এসেছে বাবা।”

    “আবদুল ! আবদুল নিয়ে এসেছে?”

    “হ্যাঁ। আবদুলকাকা।”

    “সে কী? ঠিক বলছ? আবদুল নিয়ে এসেছে তোমাকে? না অন্য কেউ?” “না বাবা। অন্য কেউ নয়। আবদুলকাকাই নিয়ে এসেছে আমাকে। আমি কি ভুল দেখব?”

    “কীসে এলে?”

    “কেন, গোরুর গাড়িতে। উদো আর বুধো…।”

    “থাক। আর বলতে হবে না। আবদুল আমাদের বহুদিনের পুরনো লোক। সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা একটা কথা কী জানো? আবদুল আর বেঁচে নেই। উদো বুধোও না।”

    “সে কী?”

    “হ্যাঁ। যাক, ওসব কথা থাক এখন। পথে তোমার কোনও অসুবিধে হয়নি তো? রাত কিন্তু অনেক হয়েছে। এবার খেয়েদেয়ে শুয়ে পড়ো। কেমন?” বলেই ডাক দিলেন, “বউমা!”

    “যাই বাবা।” একগলা গোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়াল।

    “নবুকে খেতে দাও।”

    নবগোপাল হাত-মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল। তারপর বউ ভাত-তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগল সে। খেতে খেতে বলল, “ওরো বাবা! এতসব রান্না করলে কী করে?”

    বউ নিরুত্তর।

    নবগোপাল বলে, “অনেকদিন বাড়ি আসিনি বলে রাগ করেছ আমার ওপর? কিন্তু কী করব বলো। আমি কি ইচ্ছে করে আসিনি! আমি যে নিরুপায়।”

    নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, খাওয়া

    শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল। ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগল নবগোপালকে। সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তার ওপর এই সুখশান্তির শয্যায় শোওয়ামাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল।

    ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে। কে যেন নাম ধরে ডাকল, “নবা! এই নবা!”

    ঘুম ভাঙতেই নবগোপালও হকচকিয়ে গেল। দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধূলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে। ঘরের চারদিকে ঝুল, মাকড়সার জাল। হতচকিত নবগোপাল জানলার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, “নবা, তুই! তুই কখন এলি?”

    নবগোপাল জড়ানো গলায় বলল, “কাল রাত্রে।”

    “ঠিক আছে। তুই ওখানেই থাক। আমরা গিয়ে তোকে নিয়ে আসছি।” এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এল।

    নবগোপাল কান্নাধরা গলায় বলল, “আমার ঘরবাড়ির এরকম অবস্থা কেন? আমার মা

    বাবা, আমার ভাইরা, আমার বউ কোথায়?”

    সবাই বলল, “তুই কি কিছুই বুঝতে পারছিস না?”

    “না। আমার গা-মাথা ঘুরছে। ওরা যে কাল রাতেও এ বাড়িতে ছিল।”

    “ওরা কেউ ছিল না রে পাগল, কেউ ছিল না। কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশিদিন নয়, মাত্র ছ’মাস আগে কলেরার মহামারিতে সব শেষ হয়ে গেছে। আমরা এই সামান্য ক’জন ছাড়া গোটা গ্রামই উজাড় হয়ে গেছে প্রায়। তোদের বাড়ির কেউই বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার। কিন্তু কোনও নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি।”

    নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার। তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন-দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদশটি কিশোর উপন্যাস – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    Next Article দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    Related Articles

    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    পাণ্ডব গোয়েন্দা সমগ্র ১ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    দশটি কিশোর উপন্যাস – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    November 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }