Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পটলা সমগ্র – শক্তিপদ রাজগুরু (দুই খণ্ড একত্রে)

    শক্তিপদ রাজগুরু এক পাতা গল্প816 Mins Read0
    ⤶ ⤷

    পটলার বসন্তোৎসব

    দোলের দিনটা এবছর পঞ্চপাণ্ডব ক্লাব অর্থাৎ আমাদের পাঁচজনের খুবই দুর্দিন গেছে। গেছে তাও বলা যায় না, এখনও তার জের চলছে। আর এই ঘন তমসার কারণ ওই পটলা।

    ওটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। অবশ্য ওই পটলচন্দ্রই আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি-কাম-ক্যাশিয়ার-কাম-কামধেনু। অর্থাৎ যখন ইচ্ছা তাকে দোহন করা যায়। ক্লাবের যাবতীয় খরচখরচা, ফুটবল টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি দমকা খরচ ছাড়াও দৈনন্দিন খরচা যেমন গুপির দোকানের চা টোস্ট ওমলেট, ভজুয়ার ঝালমুড়ি, গোকুলের আইসক্রিমের বিল সব ওই পটলাই মিটিয়ে দেয়। অবশ্য ওদের অনেক টাকা। বিশাল বাড়ি, বাবার বিরাট কারখানা, কাকার ব্যবসা, ঠামার বিরাট সম্পত্তি, কি নেই! তাই পটলাকে আমাদের দরকার।

    তবে পটলার ওই এক দোষ। সব ভালো ওর, কিন্তু মাথায় মাঝে মাঝে উদ্ভট সব খেয়াল চাপে। আর তা মেটাতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই, সেই সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। এবার দোলের দিন ওর খেয়ালেই নেমে এল পঞ্চপাণ্ডব ক্লাবের ঘোর দুর্দিন।

    কুলেপাড়া চ্যালেঞ্জ শিল্ড ওই অঞ্চলের নামকরা শিল্ড। আই. এফ. এ শিল্ডের পরই তার নাকি সাইজ। সেই দুর্লভ শিল্ড আমরা পরপর দুবছর কুলেপাড়া ইলেভন বুলেটসকে কলা দেখিয়ে জিতেছি। এবারও সেমি-ফাইনালে উঠে গেছি, ওদিক থেকে উঠেছে কুলেপাড়া ইলেভন বুলেটস। ফাইনালে আর একবার মুখোমুখি হবো আমরা দুটো টিম। আর এবারও শিল্ড জিতব আমরাই তা কুলেপাড়াও জানে। এবার শিল্ড জিতলে ওই বিরাট শিল্ড পাকাপাকিভাবে এসে যাবে আমাদের হাতে। এ যেন আকাশের চাঁদ পাওয়া। তারই প্রস্তুতি চলেছে। ন্যাপাদার কোচিং-এ রোজ মাঠে নামছি আমরা। হোঁৎকা ব্যাকে, আমি পটলা ফরোয়ার্ড লাইনে, গোবর্ধন দশাসই চেহারা নিয়ে চায়না ওয়ালের অর্থাৎ দুর্ভেদ্য চীনের প্রাচীরের মত গোল আটকে দাঁড়ায়। অন্যরা তো আছেই।

    আমাদের অন্যতম কর্মকর্তা ফটিক খেলাধুলা করে না। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সে। মাঠে তার দলবল নিয়ে সাধা গলা পঞ্চমে তুলে আমাদের উৎসাহিত করে আর আমরা গোল দিলে মাঠে নেমে কত্থক নৃত্য পরিবেশন করে। এবার হ্যাট্রিক করব তাই ফটিকচন্দ্র মাঠে কোরাস নৃত্যগীত পরিবেশনের প্ল্যান করছে ঢোল সহকারে। কিন্তু বরাতে যে এমনি সর্বনাশ লেখা আছে তা ভাবিনি।

    দোল এসে গেছে। বিভিন্ন ক্লাব ওইদিন উৎসব করে। আমরাও এতদিন ক্লাবের মাঠে ফটিকের পরিচালনায় পাড়ার খেঁদি, বুচি, ছিপলি, মস্তানদের নিয়ে বসন্তোৎসব করেছি। তা সেদিন পটলা স্বতঃপ্রবৃত্ত হয়ে গুপির দোকানের গরম ফিশ্ কাটলেট্ আনিয়ে সামনে ধরে। হোঁৎকা বলে, ফিশ্-কাটলেট্! দুইখান দে।

    গোবরার দেহটা গিরিগোবর্ধনের মিনি সংস্করণ। কিন্তু বুদ্ধিতে ঈষৎ কম। সে বলে, কাটলেট-এর সঙ্গে রুটিও দিতে বল পটলা। পেটের কোণে পড়ে থাকবে।

    তাই এল। পটলা যেন আজ কল্পতরু হয়ে গেছে। যে যা চাইছে তাই দিচ্ছে।

    পটলা সঙ্গে এনেছে তার মাসতুতো ভাই আকাশচন্দ্রকে। তার শরীরটা সিঁটকে লগার মত হাওয়ায় কাঁপে। কাঁধ ছাপিয়ে পড়েছে বাবরি চুল। পরনে কাজকরা গুরু পাঞ্জাবি-পায়জামা । বেশ শৌখিনই।

    পটলা বলে, এবার দ-দ্-দোলে বসন্তোৎসব হবে নতুন আইডিয়ায়।

    ফটিকই এসব করে। তবু জানাই, পটলা, এবার হ্যাট্রিক করে শিল্ড ঘরে তুলতেই হবে। খরচা আছে অনেক। ব্যান্ড আনতে হবে। দোলে বেশি খরচা করিস না।

    পটলা অভয় দেয়, খ-খরচার জন্য ন-নো ফিয়ার। আইডিয়াটা শোন। হোঁৎকা বলে, খাওয়া হইব তো। বেশ কবজিভোর মাংস-টাংস? হোঁৎকার নজর খালি খাবারের দিকে। পটলা বলে, হবে।

    —তালে ক’তর আইডিয়াটাই শুনি।

    পটলা অবশ্য এত কথা একসঙ্গে বলতে গেলে অনেক টাইম নেবে। কারণ জিবটা ওর প্রায় ব্রেকফেল করে আলটাকরায় সেঁটে যায়। পটলার সেই মাসতুতো ভাই-ই বলে, কারণ আইডিয়াটা আসলে তারই।

    আমরা শুনি। শ্রোতামাত্র। ফটিক গানটান নিয়ে থাকে। সে বলে, তা মন্দ হবে না। সকালেই প্রভাতফেরি একেবারে শান্তিনিকেতনী স্টাইলে ওই পবিত্র পোশাকে। শুধুমাত্র সংহতি, মিলনের গান গেয়ে পরিক্রমা। দারুণ হবে।

    পটলা বলে, ত-হবে। আকাশদা কি যে সে। দেখবি ক্যামন হবে। এ-এক্কারে নতুন।

    ক’দিন ধরে পঞ্চপাণ্ডব ক্লাব মেতে উঠেছে আগামী বসন্তোৎসবের প্ল্যান নিয়ে। পটলার ‘ছোটকাকার প্রেসে ছাপা বাসন্তী রংয়ের হাজার কয়েক লিফলেট এরই মধ্যে বিতরণ করা হয়ে গেছে পাড়ার সর্বত্র।

    ফটিক এখন আকাশদার সঙ্গে ক্লাবের ঘরে পাড়ার কিল্লিবিল্লিদের চকোলেট লজেন্স বিলিয়ে ডেকে এনে তারস্বরে গানের তালিম দিচ্ছে নৃত্য সহযোগে। ফটিক তবলা পিটছে আর আকাশদা ওর লগার মত হাত-পা আকাশে ছুঁড়ে নৃত্যশিক্ষা দিচ্ছে, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ফাগুন নয়, যেন আগুনের শিখা লকলক করে নাচছে।

    পটলা বলে, ব-বলিনি এবার নতুন করে প-পঞ্চপাণ্ডব ক-ক্লাব প-পাড়ায় আগুন লাগাবে। দোলের দিন সাতসকালে ক্লাবের মাঠে এসে গেছে ফটিকের অক্লান্ত চেষ্টায় গড়া কিল্লিবিল্লিদের দল। সকলের পরনে বাসন্তী রংয়ের পোশাক

    পটলার দৌলতে আমাদেরও পরতে হয়েছে বাসন্তী রংয়ের পায়জামা-পাঞ্জাবি আর উড়ুনি। গোবরার বিশাল দেহে পাঞ্জাবিটা টিংটিং করছে, পায়জামা উঠেছে হাঁটুর কাছে। হোঁৎকা বেঁটে গোলগাল, তার পাঞ্জাবিটা সেমিজ হয়ে গেছে। হাঁটু ছাড়িয়ে ঝুলছে। আকাশদা ফটিকও ওই পোশাকে, একেবারে রংয়ের বাহার ।

    পটলার মুখে আজ খুশির চোটে বাক্য সরছে না। কেবল কয়েকটা স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণই বের হচ্ছে মাত্র।

    হোঁৎকা আমাদের ফুটবল টিমের ক্যাপটেন। ওই বাসন্তী রংয়ের পায়জামা-পাঞ্জাবি পরেই হুইসেল বাজিয়ে আগে আগে চলেছে সে। পেছনে আকাশদা আর ফটিক। কাঁধে জম্পেশ করে ঝোলানো হারমোনিয়াম। পিছনে গোবরা, আমি, পটলা, অন্যরা, তৎসহ ওই কিল্লিবিল্লির দল। তারস্বরে ফটিক গাইছে। আকাশদাও তার দীর্ঘ সিঁটকে হাত আকাশে তুলে গলার শির ফুলিয়ে চিৎকার করছে, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’।

    কোথায় ফাগুন, কোথায় বন আর কোথায় ঘিঞ্জি রাস্তা! রাসমণি বাজারের ওদিকে রাস্তার দুদিকে বুকভোর খোলা নর্দমায় কাদা থিকথিক করছে, দুপাশে দোকান, লালার আটাকল, ওদিকে ভুসির আড়ত, সামনে বাজার, তরকারির খোসা, শুকনো পাতা, কপির ডাঁটা, পটা বেগুন-টম্যাটোর স্তূপীকৃত আবর্জনা। এখানেই তবু বসন্তের সাড়া এনেছি আমরা ওই মনোরম সাজে আর বেসুরো চিৎকারে। পথের দুদিকে অটোমেটিক লোক জুটে গেছে। দেখছে ওরা ওই অবাক ব্যাপার ।

    পথে রং খেলছে অনেকেই। আজ দোলের দিন, রং তো খেলবেই। তবে আমরা আবির ছড়াচ্ছি। রংয়ের ব্যাপারই নেই ।

    হঠাৎ গলির মুখ থেকে কুলেপাড়ার দল খোল করতাল মাইক তাসাপার্টি নিয়ে ড্যাম কুড়ু কুড়ু বাদ্যি বাজিয়ে আর উন্মাদ নৃত্যে কলরব তুলে একদল পিশাচের মত হা রে রে রে করে তেড়ে আসে। মুখে বাঁদুরে কালো রং। তারা তৈরি হয়েই এসেছে। বালতি থেকে ইয়া বোম্বা পিচকারিতে লাল খুনখারাপি রং ভরে কয়েকজন মিলে আক্রমণ করে আমাদের। নিমেষের মধ্যে হোঁৎকা, গোবরা, আকাশদা, পটলার রং বদলে করে দেয় একেবারে লাল টুকটুকে ।

    ওই অতর্কিত আক্রমণে আমরাও দিশেহারা। কিল্লির দল হাউমাউ চিৎকার করতে করতে নিমেষের মধ্যে ফরসা। পিছনে কোরাস গাইবার কেউ নেই। অবশ্য বনে বনে ফাগুন লাগার গানও তখন থেমে গেছে। প্রভাতফেরির দল ছত্রভঙ্গ। ফটিক হারমোনিয়াম বুকে করে সেঁধিয়েছে ভুসিমালের আড়তে। ছিটকে পড়েছে ভুসির গাদার উপর। মুখে গায়ে ভুসি মেখে দেখাচ্ছে একটা মর্কটের মত।

    পঞ্চপাণ্ডব ক্লাবের বাদবাকিরা পথেই রয়ে গেছে লাল আপেল সেজে। কুলেপাড়ার সভ্যরা কাজ সেরে ততক্ষণে পলাতক। ওরা আমাদের বনে বনে ফাগুন লাগানোর চেষ্টাকে ব্যর্থ করে বিজয়ীর মত পালিয়েছে। কিন্তু আমাদের কপালে যে আগুন লাগিয়ে গেছে সেটা তখনও বুঝিনি। যখন বুঝলাম তখন আর করার কিছুই নেই।

    রংয়ের চোটে চোখ জ্বলছে। পথের দুদিকে কৌতূহলী জনতা বিনা খরচায় এমন মজা দেখে বেশ উপভোগ করছে। হঠাৎ কলরব করে ওঠে জনতা—ভাগো, ভাগো, পালা—পালা ! হোঁৎকা চোখ খোলামাত্র দেখে সামনে চার পা তুলে শিং উঁচিয়ে ধেয়ে আসছে রাসমণি বাজারের ভোলানাথ ৷

    ভোলানাথকে এ অঞ্চলের সবাই চেনে। এ এখানকার পার্মানেন্ট বাসিন্দা। বাজারের ওদিকে মন্দিরের চত্বরেই সে থাকে। আর বাজারের সবজি-আনাজপত্র, লালার দোকানের মুফৎ ভুসি, রেশনের দোকানে জোরজবরদস্তি চাল-গম সেঁটে নধর দেহ আর রাজকীয় মেজাজ নিয়ে ঘোরে।

    ভোলানাথের সর্বাঙ্গে কুলেপাড়ার সভ্যরা বালতি কয়েক রং ঢেলে তার মেজাজ গরম করে দিয়েছে। সুখনিদ্রা ভেঙে গিয়ে সেও বের হয়েছে তার শত্রুদের সন্ধানে। এ হেন অবস্থায় সামনেই লালবর্ণ আমাদের ক’জনকে দেখে এবার হুঙ্কার ছেড়ে তেড়ে আসে।

    প্রথমেই সে পেয়ে যায় হোঁৎকাকে। ওর বেঁটে গোলগাল দেহটা শূন্যে তুলে একপাক ঘুরিয়ে নিয়েই ছুড়ে দেয়। হোঁৎকা খবাৎ করে গিয়ে পড়ে ওদিকের নর্দমার ধারে দণ্ডায়মান লালাজির নধর ভুঁড়ির উপর, তারপর রিবাউন্ড করে সোজা চলে আসে সবজিওয়ালার কুমড়ো টালে—টালমাটাল হয়ে গড়িয়ে পড়ে রাস্তায়। তখন গোবর্ধনকে দেখা যায় ভোলানাথের শিং-এ চক্কর খাচ্ছে। তারপরেই সে গিয়ে পড়ে খোলা নর্দমার খিঁচের মধ্যে।

    পটলার জিবটা আলটাকরায় আটকে গেছে। ব-ব-ব—একটা বিজাতীয় শব্দ ওঠে। পটলা ভোলানাথের শিং-এ চড়ে মাত্তর হাপচক্কর খেয়ে ছিটকে পড়ে পিচরাস্তার উপর। সঙ্গে সঙ্গে জিবটা খুলে গিয়ে বাকি শব্দটা বের হয়—বাপ রে ।

    আকাশ অবশ্য করিতকর্মা ছেলে, বেগতিক দেখে সে এর মধ্যে লম্বা পা ফেলে, ভোলানাথের নাগালের বাইরে চলে গেছে। তবু ভোলানাথ তার দিকে শিং চালাতে ওর ঢোলা পায়জামাটাই পেয়ে যায় আর একটানে সেটাকেই শিং-এ জড়িয়ে ফেলে। নেহাত আকাশদার পাঞ্জাবিটার ঝুল বেশি ছিল, তাই উইদাউট পায়জামাও পার পেয়ে যায় ।

    ডামাডোলের মধ্যে আমি হঠাৎ আবিষ্কার করি ভোলানাথের ঘাড়ে কি করে যেন অধিষ্ঠান হয়ে গেছি। কে বলে, বসে থাক। নড়বি না !

    ষাঁড় নাকি মহাদেবের বাহন। কিন্তু মহাদেব কি করে ষাঁড়ের পিঠে বসে কৈলাস পাহাড় টপকে মুভমেন্ট করে জানা নেই। এক ঝটকায় ষণ্ডমহারাজ আমাকে ছিটকে ফেলতেই পথের পাশের পত্রহীন বটগাছের ডালটাই ধরার চেষ্টা করি। কিন্তু পারি না। হাত ফসকে পড়ি কালভার্টের উপর। তারপর আর হুঁশ নেই কে কোথায় কীভাবে রইল।

    জ্ঞান ফেরে হাসপাতালে। দেখি পাশাপাশি বেড়ে পড়ে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের চার মূর্তি। ওনলি ফটকে সটকেছিল আর আকাশটাই ওনলি পাঞ্জাবি পরা অবস্থায় কোনমতে পটলার বাড়িতে গিয়ে বসন্তোৎসবের ‘ফুল রিপোর্ট’ দিয়েছিল। জনতা কোন ঠ্যালাওয়ালাকে ধরে হাসপাতালে আমাদের জমা করেছিল।

    হোঁৎকার বাঁ হাত ভেঙেছে, গোবরার গেছে ডান পা। আমার গোড়ালিতে চোট। পটলার সর্বাঙ্গ থেঁতলে গেছে পিচরাস্তায় পড়ে। ফলে বেশ কিছুদিন হাসপাতালে থেকে বের হয়ে এলাম। সেদিন দেখি পাড়ায় বিরাট প্রসেশন করে তিন দল ব্যান্ডপার্টি তাসাপার্টি নিয়ে কুলেপাড়া ইলেভেন বুলেটস্ কুলেপাড়া শিল্ড জয়ের বিজয়-উৎসব করছে। পঞ্চপাণ্ডব ক্লাব এবার সেমি-ফাইনাল থেকেই মাঠে অনুপস্থিত। তারা তখন হাসপাতালে ।

    পটলার আকাশদা নেই। বনে বনে ফাগুনের আগুন নয়, আমাদের বরাতেই নুড়ো জ্বেলে তিনি বিদায় নিয়েছেন। এখন পটলা বলে, মি-মি-মিসটেক হয়ে গেছল র‍্যা? কে-কে জানত বসন্তোৎসব এ-এমনি হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅমানুষ – শক্তিপদ রাজগুরু
    Next Article মেঘে ঢাকা তারা – শক্তিপদ রাজগুরু

    Related Articles

    শক্তিপদ রাজগুরু

    শক্তিপদ রাজগুরু সাহিত্যের সেরা গল্প

    November 20, 2025
    শক্তিপদ রাজগুরু

    মেঘে ঢাকা তারা – শক্তিপদ রাজগুরু

    November 20, 2025
    শক্তিপদ রাজগুরু

    অমানুষ – শক্তিপদ রাজগুরু

    November 20, 2025
    শক্তিপদ রাজগুরু

    জীবন কাহিনি – শক্তিপদ রাজগুরু

    November 20, 2025
    শক্তিপদ রাজগুরু

    পরিক্রমা – শক্তিপদ রাজগুরু

    November 20, 2025
    শক্তিপদ রাজগুরু

    তিল থেকে তাল – শক্তিপদ রাজগুরু

    November 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }