Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধ – অন্নদাশঙ্কর রায়

    অন্নদাশঙ্কর রায় এক পাতা গল্প410 Mins Read0
    ⤶ ⤷

    টোমাস মান শতবার্ষিকী

    মধ্যযুগের জার্মানিতে ধনপতি সওদাগরদের একটি সংঘ ছিল। হান্স সংঘ বা হানসিয়াটিক লিগ। সেই লিগের শাসনাধীন ছিল কয়েকটি সামুদ্রিক বন্দর শহর। তাদের অবস্থান সাম্রাজ্যের ভিতরে অথচ তাদের বাণিজ্য সাম্রাজ্যের বাইরে। এমনই এক হানসিয়াটিক বন্দর শহরের নাম লুএবেক। এরই এক পুরাতন সওদাগর বংশে টোমাস মানের জন্ম। তাঁর পিতা সাত সমুদ্র তেরো নদীর পার থেকে না হোক দক্ষিণ আমেরিকা থেকে সুন্দরী বধূ ঘরে এনেছিলেন। টোমাসের মাতৃকুল জার্মান নয়। স্প্যানিশ বা পোর্তুগিজ ঔপনিবেশিক ঘরানা। শোনা যায় তাঁদের কেউ একজন রেড ইন্ডিয়ান বিবাহ করেছিলেন। দক্ষিণ আমেরিকায় এটা এক পুরাতন রীতি। এতে কারও সম্ভ্রমহানি হয় না। খ্রিস্টধর্মে দীক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করলে পরে বর্ণ একটা সমস্যা নয়।

    টোমাসের পিতৃকুল নিরেট বুর্জোয়া। সমৃদ্ধি, সম্মান, শৃঙ্খলাবদ্ধ সামাজিক জীবন, অনিন্দনীয় আচরণ, পিউরিটান নীতি এইসব তাঁদের লক্ষ্য। ব্যবসাবাণিজ্যে অবহেলা, অর্থোপার্জনের অনীহা, শৃঙ্খলাহীন অসামাজিক জীবন, সংগীতে বা সাহিত্যে মনোযোগ, সৌন্দর্যের জন্যে ঘরসংসার ত্যাগ এসব তাঁদের কাছে দুর্বোধ্য ও দুরাচরণীয়। তিন শতাব্দীর পৈতৃক বাসভবনে এমন অঘটন কখনো ঘটেনি। কারণ মাতৃকুলও ছিল পিতৃকুলের অনুরূপ। নববধূর সঙ্গে সঙ্গে এল নতুন কেতা। বাড়িতে শ্রী এল। কিন্তু সৌভাগ্য চলে গেল। পতন হল বাণিজ্যের। মৃত্যু হল কর্তার। সম্পত্তি বিক্রি করে মান পরিবার প্রস্থান করলেন উত্তরের বন্দর শহর থেকে দক্ষিণের রাজ্য-রাজধানী মিউনিখ নগরে।

    শিল্প-সংগীত-সাহিত্যের জন্যে মিউনিখ প্রসিদ্ধ। প্যারিসের দিকে ওর এক মুখ, আর এক মুখ ভিয়েনার দিকে। কিছুকাল ইটালিতে কাটিয়ে এসে মিউনিখেই টোমাস বসতি করেন ও জীবিকার জন্যে বেছে নেন সাহিত্যিক জীবন। বাইশ বছর বয়সে শুরু করে পঁচিশ বছর বয়সে শেষ করেন বুডেনব্রুকস নামক যে বিরাট উপন্যাস সে-গ্রন্থ প্রকাশিত হতে-না-হতেই জার্মান সাহিত্যের একটি ক্ল্যাসিক বলে গণ্য হয়। যশ আর অর্থ, গৃহিণী আর গৃহ তাঁর প্রতিষ্ঠা পরিপূর্ণ করে। সেই যে তিনি উঠলেন তারপরে আর পড়লেন না। প্রায় পঞ্চাশ বছর বয়সে প্রকাশিত হয় ম্যাজিক মাউন্টেন। প্রকাশের পাঁচ বছরের মধ্যেই বহন করে নিয়ে আসে সাহিত্যের জন্যে নোবেল প্রাইজ ও বিশ্বখ্যাতি। তিনিই দ্বিতীয় জার্মান সাহিত্যিক যাঁকে এই সম্মান প্রদান করা হয়। প্রথম জন গেরহার্ড হাউপ্টমান। ততদিনে হাউপ্টমানের দেহান্ত হয়েছে। সুতরাং টোমাস মানই হন অদ্বিতীয়।

    এখানে বলে রাখি যে, টোমাসের অগ্রজ হাইনরিখও ছিলেন সমসাময়িক ঔপন্যাসিকের মধ্যে সমান শক্তিশালী। হাইনরিখ বাস করতেন বার্লিনে। আর বার্লিনের জীবন ছিল মহারাজধানীর আরও বিচিত্র জীবন। সেদিক থেকে হাইনরিখের সৌভাগ্য বেশি। এ যেন গভীরতরের সঙ্গে উদারতরের প্রতিযোগিতা। অনেক দিন পর্যন্ত অনিশ্চিত ছিল কোন ভাই কোন ভাইয়ের কাছে হারবেন। কিন্তু নোবেল প্রাইজের পর আর সন্দেহ রইল না যে, ছোটোভাই মিউনিখে বসে বার্লিনবাসী বড়োভাইয়ের চেয়ে অধিকতর সম্মানের অধিকারী।

    কিন্তু নিয়তির এমনই কৌতুক যে এর চার বছরের মধ্যেই দুই ভাইকেই দেশত্যাগ করতে হয়। যঃ পলায়তি সঃ জীবতি। হিটলারের ক্রোধ থেকে। তিন শতাব্দীর বনেদি জার্মান যাঁরা তাঁরা আর জার্মান বলে পাঙক্তেয় নন। কারণ তাঁদের রক্ত বিশুদ্ধ আর্যরক্ত নয়। টোমাস আবার ইহুদি কন্যা বিবাহ করে আরও কয়েকটি অশুদ্ধ আর্যসন্তানের জনক। আর হাইনরিখ তো পাকা সোশ্যাল ডেমোক্র্যাট। নাতসিদের চক্ষুশূল। হিটলার যেখানে সর্বেসর্বা সেখানে বাস করা মানে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ। হাইনরিখ কোথায় যান জানিনে, কিন্তু টোমাস প্রথমে যান সুইটজারল্যাণ্ডে ও সেখানে কয়েক বছর থেকে তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। আরও কয়েক বছর বাদে সেদেশের নাগরিকত্ব গ্রহণ করেন। হিটলারের পতনের পরে আবার যখন স্বদেশে ফিরে আসেন তখন দেখেন দেশ হয়েছে দু-ভাগ। তাঁর সাহিত্যগুরু গ্যেটে আর শিলারের কর্মক্ষেত্র পড়েছে পূর্ব জার্মানিতে। আর পশ্চিম জার্মানিতে তাঁর নিজের কর্মক্ষেত্র। তিনি পূর্ব ও পশ্চিম জার্মানির প্রতি সমান অনুরক্ত এটা পশ্চিম জার্মানির লোক পছন্দ করে না। তা ছাড়া তিনি যে যুদ্ধকালে শত্রুশিবিরে ছিলেন এটাও দেশানুরাগীরা ভালো চোখে দেখেন না। তাঁকে আবার চলে যেতে হয় সুইটজারল্যাণ্ডে। সেখানেই তিনি তাঁর জীবনের কাজ শেষ করেন। অবশ্য কিছু অসমাপ্ত রয়ে যায়। এখানে বলে রাখি যে, তাঁর মিউনিখের ঘরবাড়ি টাকাকড়ি হিটলার অনেক আগেই বাজেয়াপ্ত করেছিলেন। কেড়ে নিয়েছিলেন তাঁর জার্মান নাগরিকত্ব। আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করার আগে তাঁকে দীর্ঘকাল অনাগরিক অবস্থায় কাটাতে হয়। নাৎসিরা পুড়িয়ে ফেলে বুডেনব্রুকস।

    জার্মানি একদা আরও বৃহৎ ছিল। তার কেন্দ্রভূমি ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজবংশ তথা অভিজাতকুলে যাঁদের জন্ম তারা কেউ বিশুদ্ধ আর্যরক্তের অধিকারী ছিলেন না। বিশুদ্ধ আর্যরক্তের ওপর বিশুদ্ধ জার্মানত্ব নির্ভর করে এই আইডিয়াটা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের প্রাশিয়াকেন্দ্রিক জার্মানির। মান-এর জন্মস্থান লুএবেক ও কর্মস্থান মিউনিখ ছিল প্রাশিয়ান আধিপত্যের কেন্দ্রস্থল থেকে দূরে দুই প্রান্তে। সেখানকার লোক কারও চেয়ে কম জার্মান নয়, কিন্তু তাদের জার্মানত্বের সংজ্ঞা নাৎসি আমলের মতো সংকীর্ণ নয়। তাই যদি হত তবে বুডেনব্রুকস জার্মান জাতির একটি জাতীয় গ্রন্থ বলে ত্রিশ বছর ধরে সমাদৃত ও ঘরে ঘরে পঠিত হত না। তার অপরাধ রক্তগত, জার্মানত্বের থিসিসের সঙ্গে তার মেলে না। যে থিসিস জার্মানিকে যুদ্ধে টেনে নিয়ে গিয়ে হারিয়ে দিয়ে দু-ভাগ করে ছাড়ল সে-থিসিস টোমাস মান বা হাইনরিখ মানদের মতো বড়ো জার্মানদের থিসিস নয়, সে-থিসিস হিটলারের মতো ছোটো জার্মানদের থিসিস। জার্মানিকে ছোটো করে দিয়ে গ্যেটের জন্মস্থান ফ্রাঙ্কফুর্টকে করে দিল তাঁর কর্মস্থান ভাইমারের থেকে বিচ্ছিন্ন।

    নোবেল প্রাইজ পাবার পূর্বেই টোমাস মান তাঁর জার্মান জাতীয়তাবাদী মানসিকতার ঊর্ধ্বে ইউরোপীয় সভ্যতার অভিন্ন চেতনায় উপনীত হয়েছিলেন। তাই তাঁর ম্যাজিক মাউন্টেন ছিল জার্মান সাহিত্যের তথা ইউরোপীয় সাহিত্যের একটি শৈলশিখর। জার্মানিতে নয়, সুইটজারল্যাণ্ডে তার উপস্থাপনা। একটি স্যানাটোরিয়ামে সমবেত হয়েছে ইউরোপের বিভিন্ন জাতির যক্ষ্মারোগী ও তাদের বন্ধুবান্ধব। জার্মানির ঘরোয়া সমস্যাকে অতিক্রম করেছে ইউরোপের জটিল ও দুরারোগ্য সমস্যা। এ গ্রন্থের যিনি গ্রন্থকার তিনি ইউরোপকে নিয়েই চিন্তিত ও শঙ্কিত। ইউরোপের সেটা প্রথম মহাযুদ্ধের পুরোগামী যুগ। বুর্জোয়াদের স্বর্ণযুগ বললেও চলে। কে জানত তার ভিতরে রয়েছে ব্যাধিবীজ! ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। ইতিপূর্বে ভেনিসে মৃত্যু লিখে মান তার পূর্বাভাস দিয়েছিলেন। সেটিও একটি অনবদ্য সৃষ্টি। সে-কাহিনি পড়লেই বোঝা যায় সেখানে যার নাম কলেরা এখানে তার নাম যক্ষ্মা। আর ব্যাধিটা ভিতরের।

    ইউরোপীয় স্তরে উত্তীর্ণ হবার পরেও মান তাঁর নোবেল প্রাইজ গ্রহণকালীন ভাষণে ঘোষণা করেন যে, তিনি জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসী। জার্মানি তখন প্রথম মহাযুদ্ধে পরাজিত শুধু নয়, যুদ্ধাপরাধে অপরাধী ও লিগ অফ নেশনস থেকে একঘরে। তার স্বপক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক সমাবেশে দুটি কথা বলারও জো ছিল না। তাই প্রথম সুযোগেই মান স্বদেশের স্বপক্ষে দুটি কথা বলেন। জার্মানিকে তখনও ক্ষমা করেনি যারা তারা বিরক্ত হয়। কিন্তু জার্মানদের তো বিরূপ হবার কথা নয়। তবু তারাই বা তাদের একদলই হল তাঁর দেশত্যাগের হেতু। নিয়তির এমনই বিড়ম্বনা!

    মান ইতিমধ্যে ইউরোপকেও অতিক্রম করেছিলেন। মানবসভ্যতার অন্যতম মূলগ্রন্থ ইহুদিদের পুরাতন টেস্টামেন্ট। তার একটি অসাধারণ অংশ যোসেফের উপাখ্যান। মান সেটিকে পুনর্লিখনের ও পুনর্ব্যাখ্যানের দায় নেন। জার্মানিতে বাস করে হিটলারি আমলে ইহুদিদের অতীতকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অবলোকন কি নির্বিবাদে সম্ভবপর হত! বিশেষত চার ভলিয়ুম জুড়ে এপিক আকারে। এ কীর্তি ইউরোপের অতীত ও বর্তমানের সঙ্গে জড়িত হলেও কালোত্তর ও মহাদেশোত্তর। প্রথম তিন ভাগ সুইটজারল্যাণ্ডের নির্বাসনে বসে লেখা। শেষ ভাগ আমেরিকায় দ্বিতীয় মহাযুদ্ধকালে। তাঁর জীবনের এই কীর্তিই বোধ হয় পরম কীর্তি। এরপরে তিনি আর এর চেয়ে উচ্চে উঠতে পারেননি।

    তবে আমেরিকায় থাকতেই তিনি তাঁর স্বদেশ সম্বন্ধে নির্ভয়ে ও মুক্তকন্ঠে স্পষ্ট কথা বলে শেষ করেন। ডকটর ফাউসটাস রূপক আকারে জার্মানিরই উত্থান ও পতনের ইতিকথা। চিরকালের জার্মানির নয়, আধুনিক জার্মানির। ফাউস্ট যেমন তার উচ্চাভিলাষ পূরণের জন্যে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল ও আপনার আত্মাকে হারিয়েছিল, আধুনিক জার্মানিও তেমনি। নায়ক একজন সংগীতকার। উদ্দেশ্যসাধনের জন্যে স্বেচ্ছায় তিনি সিফিলিস রোগে আক্রান্ত হন। মহাত্মা গান্ধীও তো আধুনিক সভ্যতাকে এক কালব্যাধির সঙ্গে তুলনা করেছেন। ইংল্যাণ্ড যার দ্বারা স্বেচ্ছায় আক্রান্ত হয়েছে। ভারতকেও সংক্রামিত করতে চেয়েছে।

    মান তাঁর বক্তব্য প্রতিপাদনের জন্যে বার বার মারাত্মক রোগের আশ্রয় নিয়েছেন। অথচ তিনি ছিলেন পরিপূর্ণ স্বাস্থ্যের অধিকারী। আশি বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সে-বয়সেও তাঁর কী ঋজু বলিষ্ঠ সুঠাম শরীর! আর কী ফুর্তি! চোখে দেখিনি, ফিলমে দেখেছি। যেদিন আমরা পশ্চিমবঙ্গ পিইএন সংস্থার তরফ থেকে কলকাতার ম্যাক্সমুলার ভবনে তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করি সেদিন। তাঁর বিধবা পত্নী কাতিয়া এখনও জীবিত। ফিলমে তাঁকে দেখা গেল। তিনি বলেন, তাঁরা কেউ বিশ্বাসই করতেন না যে হিটলার কখনো জার্মানির সর্বেসর্বা হবেন। আশ্চর্য! হিটলারও তো মিউনিখবাসী। মান তাহলে কতটুকু মানুষের সঙ্গে মিশতেন বা আশেপাশের খবর রাখতেন! মানস সরোবরেই তাঁর বিহার। সে-সরোবর সমতল থেকে অনেক উচ্চে।

    কিন্তু সমকাল থেকে কী পরিমাণ উচ্চে তা ঠাহর করা শক্ত। সে-জার্মানি আর নেই, সে-ইউরোপও কি আর আছে? আর ইউরোপের সেই বুর্জোয়া শ্রেণি তার পশ্চিমাংশে এখনও বিভবশালী হলেও সংঘবদ্ধ শ্রমিকশ্রেণির বর্ধিত হারে মজুরির দাবি মেটাতে গিয়ে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল রাখতে অক্ষম। তিন শতাব্দীর একটি বনেদি বার্গার পরিবার কেন, শত শত বার্গার পরিবার এখন দেউলে হতে বসেছে। টোমাস মান তাঁর আটাশ বছর বয়সে লেখা টোনিও ক্রোএগার গল্পে তাঁর নিজের সমস্যাটা চমৎকারভাবে তুলে ধরেছিলেন। পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণ করলে তিনি কোনোদিন আর্টিস্ট হতে পারতেন না। সেটা নিরেট বুর্জোয়ার ঐতিহ্য নয়। তাতে না আছে অর্থ, না আছে কৌলীন্য। কবি বা চিত্রকর বা সংগীতকার বলে লোকের কাছে পরিচয় দেওয়া লজ্জাকর। তাদের জীবন যেন জিপসির জীবন—ছন্নছাড়া ভবঘুরে উচ্ছৃঙ্খল। কোনো ভদ্রলোকের ছেলে কখনো সাধ করে আর্টের পেছনে ছোটে! সে হয় অধ্যাপক, আইনজীবী, ডাক্তার, সিভিল বা মিলিটারি অফিসার, ব্যাঙ্কার, ইঞ্জিনিয়ার, কোম্পানি পরিচালক বা পলিটিশিয়ান। লোকে এঁদের দেখলে টুপি তুলে অভিবাদন করে। এঁদের তুলনায় একজন ঔপন্যাসিক বা নাট্যকারের পোজিশনটা কী! সফল হলে হাতে দুটো টাকা আসে। নয়তো অদ্যভক্ষ্য অবস্থা। কেই-বা এঁদের বিয়ে করতে, এঁদের ঘরসংসার করতে, এঁদের সন্তানের জননী হতে ইচ্ছুক! নিজে চরিত্রহীন হয়ে একাধিক চরিত্রহীনার সঙ্গে রাত কাটানো কি কাউকে তৃপ্তি দিতে পারে?

    মাতৃকুল থেকে মান পেয়েছিলেন তাঁর শিল্পে ও সৌন্দর্যে সর্বগ্রাসী আগ্রহ, কিন্তু সে-আগ্রহ তাঁর পক্ষে সর্বনাশা হতে পারত, যদি-না তিনি তাঁর পিতৃকুলের পরিশ্রমী, সংযত, পিউরিটান, হিসাবি জীবনযাত্রার আদর্শে অবিচলিত থাকতেন। সমসাময়িক সাহিত্যিক গোষ্ঠীগুলির ওপর তিনি বীতশ্রদ্ধ হন। কিন্তু এর উলটো দিক হল জীবনবৈচিত্র্য থেকে স্বেচ্ছায় দূরে সরে থাকা। লেখার ভাগটা বেড়ে যায়। দেখার ভাগটা কমে যায়। ফাঁক ভরাতে হয় কল্পনা দিয়ে। কল্পনার দৌড় জীবনের দৌড়ের সঙ্গে পাল্লা দিতে পারে কি? মানের সৃষ্টি দুরূহ থেকে দুরূহতর হয়ে ওঠে। জীবনটাও অপেক্ষাকৃত নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর। তাঁর ভিতরে যে বোহেমিয়ান ছিল, তাকে তিনি শক্ত হাতে দমন করেন। তবু সে অদম্য, তাই তাঁর রচনার একটা হালকা দিকও ছিল। ছোটো ছোটো নভেলে বা গল্পে তার প্রকাশ।

    কাইজারের জার্মানিতে রক্ষণশীল, ভাইমার রিপাবলিকে গণতন্ত্রী, অথচ সমাজতন্ত্রী নন, হিটলারি জমানায় আরও উদার, তিনি ছিলেন সামাজিক তথা রাজনৈতিক বিবর্তনে প্রগতিশীল। কিন্তু দেশ-বিদেশের ইন্টেলেকচুয়ালদের কাছে লোকে যে লিডারশিপ প্রত্যাশা করে স্বকালের একজন অগ্রগণ্য ইন্টেলেকচুয়াল হয়েও মান সেরকম কোনো নেতৃত্ব দিয়ে যাননি। যেমন দিয়েছিলেন টলস্টয় বা ইবসেন, বার্নার্ড শ বা রম্যাঁ রলাঁ। এই পর্যন্ত বলা যেতে পারে যে, তিনি কখনো কারও মুখ চেয়ে বা মন জুগিয়ে লেখেননি। লিখেছেন নিজের শর্তে। ধনাগম হোক আর না-ই হোক। নামযশ হোক আর না-ই হোক। যেটি লিখবেন সেটি নিখুঁত হবে, এই তাঁর সাধ আর সাধনা, এইখানেই তাঁর সিদ্ধি আর ঋদ্ধি। উজ্জ্বল এক দৃষ্টান্ত রেখে গেছেন মান। এমন এক বিক্ষুব্ধ দেশে আর কালে জন্মগ্রহণ ও জীবনধারণ করে দেশ থেকে দেশে বিতাড়নের মাঝখানে স্বকীয় লক্ষ্যে সর্বদা তন্ময় থাকাও কি একপ্রকার নেতৃত্ব নয়? কোথায় আমরা পাচ্ছি তাঁর দোসর? রম্যাঁ রলাঁও রাজনৈতিক কারণে দেশান্তরি হয়েছিলেন, কিন্তু বিদেশে বসে অখন্ড একাগ্রতার সঙ্গে ‘মন্ত্রমুগ্ধ আত্মা’ লিখতে পারেননি। সমসাময়িক ইউরোপের তথা বিশ্বের প্রত্যেকটি সমস্যা তাঁকে চিন্তান্বিত করেছিল। মান তাঁর তুলনায় স্বক্ষেত্রে অগ্রসর।

    তবে মানের কোনো সৃষ্টি তাঁর সমসাময়িক ফরাসি কথাশিল্পী মার্সেল প্রুস্তের বিগত কালের স্মৃতির মতো কালজয়ী হবে কি না সন্দেহ। এই শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম করতে হলে প্রুস্তের সেই কীর্তিও উল্লেখ করতে হয়। যদিও তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। দেবার সম্ভাবনাও ছিল না। কারণ বই শেষ করতে-না-করতেই তাঁর জীবন শেষ হয়। সে-সময় কেউ চিনতেও পারেনি তাঁকে। বুঝতেও পারেনি কী তিনি করে গেলেন। আর একখানি কালজয়ী উপন্যাসেরও উল্লেখ করা উচিত। জেমস জয়েস রচিত ইউলিসিস। জয়েসও ছিলেন দেশান্তরি। সেটা কিন্তু রাজনৈতিক কারণে নয়। প্রুস্তেরও তেমন দুর্ভাগ্য হয়নি। তাঁর দুর্ভাগ্য তাঁর শ্বাসরোগ। শয্যাশায়ী অবস্থায় তিনি লিখতেন। সঙ্গিনীও ছিলেন না তাঁর। মান সেদিক থেকে ভাগ্যবান।

    সমালোচক হিসেবেও মানের খ্যাতি ছিল। টলস্টয়, গ্যেটে, শিলারের উপর তাঁর প্রবন্ধ প্রণিধানযোগ্য। এঁরাই ছিলেন তাঁর সাহিত্যগুরু। একলব্যের মতো মনে মনে তিনি এঁদের শিষ্য হতে, সমানধর্মা হতে, উত্তরসূরি হতে সংকল্পবদ্ধ ছিলেন। পারলে হয়তো সমকক্ষ হতেন। কিন্তু সে কি সহজ কথা! তবে তাঁর স্বদেশের সমসাময়িক সাহিত্যাচার্যদের মধ্যে তিনিই শীর্ষস্থানীয়।

    যুবক টোনিওর অন্তর্দ্বন্দ্বের কাহিনি শুনে তার রুশ শিল্পী বান্ধবী লিজাবেথা বলেছিলেন, ‘তুমি একজন ভুল পথে চলা বুর্জোয়া। A bourgeois manque।’ কথাটা বোধ হয় মানের বেলাও খাটে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগুন নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়
    Next Article আর্ট ও বাংলার রেনেসাঁস – অন্নদাশঙ্কর রায়

    Related Articles

    অন্নদাশঙ্কর রায়

    বাংলার রেনেসাঁস

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    আর্ট ও বাংলার রেনেসাঁস – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    আগুন নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    পুতুল নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    পুতুল নিয়ে খেলা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    অন্নদাশঙ্কর রায়

    কন্যা – অন্নদাশঙ্কর রায়

    April 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }