Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    চির নবীন, চির নূতন, ভাস্বর বৈশাখ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    চির নবীন, চির নূতন, ভাস্বর বৈশাখ

    আমার যখন খুব মন খারাপ হয় আমি তখন স্বামীজীর জীবনী পড়ি। বিশেষ করে তাঁর জীবনের শেষ অধ্যায়। তাঁর জীবনের শেষ কয়েকটি দিনের ইতিহাস। কারণ, আমি কাঁদতে চাই, আমি তাঁর কাছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার শক্তি চাই। তিনি যে ক্রুশ বহন করেছিলেন, আমি সেইটিকে বহন করতে চাই। আমরা চোখ উলটে, হাত নেড়ে খুব বলি—স্ট্রাগল, ফাইট, সাফারিং। স্বামীজীর মতো ‘সাফার’ কে করেছিলেন! বাগবাজার থেকে প্রমদাবাবুকে লিখছেন : “ঈশ্বরের মঙ্গলহস্তে বিশ্বাস আমার যায় নাই এবং যাইবারও নহে—শাস্ত্রে বিশ্বাসও টলে নাই। কিন্তু ভগবানের ইচ্ছায় গত ৫।৭ বৎসর আমার জীবন ক্রমাগত নানাপ্রকার বিঘ্নবাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ। আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না, ইহাই অত্যন্ত কষ্ট, বিশেষ কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোন উপায় দেখি না।” স্বামীজী কখন লিখছেন? শ্রীশ্রীঠাকুরের দেহাবসান হয়েছে। কাশীপুর উদ্যানবাটীর পাট উঠে গেছে। গৃহী ভক্তরা সব সরে গেছেন। বরানগরের এক প্রাচীন গৃহে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ কয়েকজন নরেন্দ্রনাথকে নেতা করে দানা বাঁধার চেষ্টা করছেন। অনেকের মধ্যেই বিষণ্ণতা, হতাশা। আর কি হবে! এবার নাহয় ফিরেই যাই পূর্বাশ্রমের পরিচিত পেটানো জীবনে! সেইসব দিনের শূন্যতার বিবরণ মাস্টারমশাই লিখে গেছেন তাঁর নিজের হৃদয়ের শূন্যতা সহায়ে—”কয়মাস হইল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ক্তদের অকূল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহিগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ, পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন।”

    এখন কর্ণধার হবেন নরেন্দ্রনাথ। গুরু শ্রীরামকৃষ্ণ ঐ গভীর আধারে ঢেলে দিয়ে গেছেন শক্তি। ধর্মের ওপর কর্মের প্রতিষ্ঠা। এক নতুন সত্যযুগের উদ্বোধন করবেন নরেন্দ্রনাথ। সংশয়ান্বিত গুরুভ্রাতাদের বললেন : “পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার।” “রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতে হবে; আর ছেলেপুলের বাপ হতে হবে!” একথা তিনিই বলতে পারেন, যাঁর জীবনদর্শন হলো—

    “ভ্রান্ত সেই যেবা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সে জন—
    মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা আকিঞ্চন।
    যতদূর যতদূর যাও, বুদ্ধিরথে করি আরোহণ,
    এই সেই সংসার-জলধি, দুঃখ সুখ করে আবর্তন।”

    মঠের ভাইদের নিজের জীবনের সাংসারিক সুখ-দুঃখের কথা বলতে চাইতেন না। কেউ কদাচিৎ প্রশ্ন করলে অত্যন্ত বিরক্ত হয়ে বলতেন : “সে- খবরে তোর কি প্রয়োজন! আমাদের কথা অন্য। সংসার আমাদের পদতলে।

    “শোন বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার-
    তরঙ্গ-আকুল ভবঘোর, এক তরী করে পারাপার-
    মন্ত্র-তন্ত্র, প্রাণ-নিয়মন, মতামত, দর্শন-বিজ্ঞান,
    ত্যাগ-ভোগ বুদ্ধির বিভ্রম; ‘প্রেম’ ‘প্রেম’–এই মাত্র ধন।”

    কোন্ জীবনে আসীন হয়ে তিনি এই কথা বলছেন, তার একটি ঝলক প্রকাশিত প্রমদাবাবুকে লেখা চিঠিটিতে—”কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোন উপায় নেই। আমার মাতা এবং দুইটি ভ্রাতা কলিকাতায় থাকে। আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আরেকটি ছোট। ইঁহাদের অবস্থা পূর্বে অনেক ভাল ছিল, কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুঃস্থ, এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল; হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটীর অংশ পাইয়াছেন, কিন্তু সর্বস্বান্ত হইয়াছেন—যেপ্রকার মকদ্দমার দস্তুর।”

    নরেন্দ্রনাথ দত্তের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন ধনী অ্যাটর্নি। ইংরেজের কলকাতার এক নামী মানুষ। সঙ্গীতপ্রিয়, ভোজনবিলাসী, বন্ধুবৎসল, মজলিসী এক মানুষ। এই পরিবারের এক মানুষ সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। ভক্তিমতী নরেন্দ্রনাথের মাতা শিবের কাছে প্রার্থনা করে ‘বিলে’কে পেয়েছিলেন। কৈশোর থেকে যৌবন—মানুষ হলেন জমিদারপুত্রের ধারায়। শ্রেষ্ঠ শিক্ষা, সঙ্গীত, স্বাস্থ্যচর্চা, জিমন্যাস্টিক, দর্শনচর্চা, মিস্টিসিজমের চর্চা, ধর্মের আধুনিক জিজ্ঞাসার অনুশীলন, যুক্তি ও তর্কের মাধ্যমে ঈশ্বরের অন্বেষণ। মুক্ত চিন্তায়, উচ্চ শিক্ষায়, মানসিক স্বাধীনতায়, পরিপালনের উদারতায় নরেন্দ্রনাথ এক নব্য যুবক। তিনি সন্ন্যাসী হবেন, দক্ষিণেশ্বরের মজার ঠাকুর তাঁকে ধরবেন—এমন কোন ভবিষ্যতের জন্যে তাঁর পিতামাতা প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, ছেলেটি একটু ভিন্ন প্রকৃতির। অত্যন্ত রূপবান, স্বাস্থ্যবান, মেধাবী। অতিশয় বেপরোয়া, রাগী। তর্কাতীত বস্তু মানতে চায় না। ঘোরতর সংস্কারবিরোধী। যুক্তি যেখানে নেই, নরেন্দ্রনাথ সেখানে নেই। সেই অর্থে সে নাস্তিক, কিন্তু সর্বথা তার অন্বেষণের বস্তু ঈশ্বর। সে ব্রাহ্মসমাজে ছুটে যায়, কেশবের বক্তৃতা শোনে, অসাধারণ কণ্ঠে ব্রহ্মসঙ্গীত করে, তার গানে মানুষ আত্মহারা হয়। সে সরাসরি দেবেন ঠাকুরকে প্রশ্ন করে—”আপনি কি ঈশ্বরকে দেখেছেন?” সে শুধু সমাজে নয়, বড়লোকের বাগানবাড়িতেও মজলিস করে, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারে, রঙ্গ-রসিকতা করে, কিন্তু অসাধারণ চরিত্রবান। বদলোকের সঙ্গে মিশলে ফল হয় বিপরীতই, নরেন্দ্রনাথের অধঃপতন হয় না, বদলোকটাই ভাল হয়ে যায়। সিমুলিয়ার পরশপাথরের এমনই ভেলকি!

    সংসারপথে বিশ্বনাথ দত্তের কৃতী পুত্র নরেন্দ্রনাথ অর্থে, বিত্তে, প্রাচুর্যে, ক্ষমতায় উনবিংশ ও বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বাঙালী হবেন—এই ভবিষ্যদর্শনে তাঁর পিতামাতার কোন সংশয় থাকার কথা নয়। অ্যাটর্নির ছেলে অ্যাটর্নি হতে পারে, অধ্যাপনায় বিপুল খ্যাতি—সেও তো অসম্ভব নয়! বিবাহের জন্য ধনীর কন্যা অবশ্যই দুর্লভ হতো না। কিন্তু!

    এই ‘কিন্তু’তেই আছে দক্ষিণেশ্বরের ঠাকুরের খেলা। নরেন্দ্রনাথ কে, তাঁর পিতামাতা জানতেন না। যেমন মাতা যশোদা জানতেন কি স্বয়ং কৃষ্ণ কে? কয়েকজন ঋষি ছাড়া রামকে কে জানতেন? স্বয়ং শ্রীরামকৃষ্ণকেই কি জানতেন তাঁর পিতামাতা, আত্মীয়, পরিজন? শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে প্রবেশের প্রাক্কালে গলা জড়িয়ে ধরে বলে এসেছিলেন—আমি যাচ্ছি, তুমি এস। সপ্তর্ষিমণ্ডলের সেই প্রধান ঋষি এলেন কলকাতার সিমুলিয়ায়। কামারপুকুরের গদাধর এগিয়ে এলেন রাসমণির দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরও তো মহাকাল ও মহাকালীর এক অদৃশ্য অলৌকিক খেলা। এক ধনী মহিলা, কিন্তু তেজস্বিনী এবং অলৌকিক এক মনের অধিকারিণী রাসমণি। আক্ষরিক অর্থে বিদূষী নন অথচ দক্ষ প্রশাসক, আইন ও বাণিজ্যিক বুদ্ধিতে বাঘা ইংরেজকে ল্যাজে গোবরে করে দিতে পারেন। অত্যন্ত সাহসী, মরণকেও ভয় পান না। সময়ের ঠিক এই পাদে কেন তাঁর আবির্ভাব হলো! মহাকালের মহাসচিব এর উত্তর দিতে পারেন। পরবর্তী কালের আমরা এই যোগাযোগে অদৃশ্য শক্তির অনুমান করে নিতে পারি।

    রাসমণির নৌবহর প্রস্তুত। বিশাল তীর্থযাত্রা। যাবেন তিনি কাশী। পূর্ব রাতের শেষ প্রহরে স্বপ্নাদেশ—কেন কাশী যাওয়া রে মেয়ে? আমাকে প্রতিষ্ঠা কর, আমি তোমার পূজা নেব, সেবা নেব। গঙ্গার তীরে স্থাপন কর আমার মন্দির। খুলে দাও বহর। গোশালায় ফিরিয়ে দাও গরু। বিলিয়ে দাও সব দ্রব্যাদি। ঐ অর্থে হবে দক্ষিণেশ্বর কালীমন্দির, তৈরি হবে অভূতপূর্ব এক জাগরণের ইতিহাস। শুধু রানী একা নন, তাঁর সঙ্গে যুক্ত হলেন সুযোগ্য জামাতা মথুরমোহন। সেখানেও আবার এক অদ্ভুত খেলা, মথুরমোহন পরপর দুটি কন্যাকেই বিবাহ করলেন। প্রথমজনের মৃত্যুর পর দ্বিতীয়টিকে, অর্থাৎ সেজ বা ছোট মেয়ে জগদম্বাকে। এই মথুর এবং জগদম্বা চোদ্দ বছর শ্রীরামকৃষ্ণের সেবা করবেন! তিনি আসছেন কামারপুকুর-লীলা সমাপ্ত করে। যে অদৃশ্য হস্ত এই ঘুঁটি সাজাচ্ছেন, সেই হাতেই হাত ধরা আছে শ্রীরামকৃষ্ণের। তিনিই দেখিয়ে দেন কে কি! নরেন্দ্রনাথ সপ্তঋষির প্রধান ঋষি। রাসমণি মা ভবতারিণীর অষ্টসখীর এক সখী, মথুরমোহন অন্যতম রসদদার, রাখাল–ব্রজের রাখাল, শ্রীম চৈতন্যপার্ষদ।

    এই ছকে নরেন্দ্রনাথ। তাঁকে তো ঠাকুর কিঞ্চিৎ ঘোল খাওয়াবেনই। আধ্যাত্মিক পথ যে বড় নিষ্ঠুর পথ! মায়ের কোল থেকে ছেলে তুলে নিয়ে যায়। স্ত্রীর পাশ থেকে স্বামীকে সরিয়ে নেয়। ঘরের মঙ্গলশঙ্খ নহে তার তরে, নহে প্রেয়সীর অশ্রুচোখ। নরেন্দ্রনাথের সব হৃত হবে-রিক্ততার অলৌকিক অলঙ্কারে ভূষিত হবেন বলে! দুঃখ চেনো, তাহলেই ঈশ্বরকে চিনতে পারবে। তাঁর সপ্তসিন্ধুতে অগাধ জল, কিন্তু তিনি প্রেমিক ভক্তের দু-ফোঁটা চোখের জলের বড়ই প্রত্যাশী।

    নরেন্দ্রনাথ অতঃপর লিখছেন : “কখনো কখনো কলিকাতার নিকট থাকিলে তাঁহাদের (মাতা এবং ভ্রাতা) দুরবস্থা দেখিয়া রজোগুণের প্রাবল্যে অহঙ্কারের বিকার-স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়, সেইসময়ে মনের মধ্যে ঘোর যুদ্ধ বাধে, তাহাতেই লিখিয়াছিলাম (প্রমদাবাবুকে), মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর। এবার তাঁহাদের মকদ্দমা শেষ হইয়াছে। কিছুদিন কলিকাতায় থাকিয়া, তাঁহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি, আপনি আশীর্বাদ করুন।”

    “আপূর্যমাণমচলপ্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ।
    তদ্বৎ কামা যং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী।।” (গীতা, ২।৭০)

    —বিবিধ নদনদীর জলে পরিপূর্ণ সমুদ্রে যেমন অপর জলরাশি প্রবেশ করে তাতে বিলীন হয়ে যায়, কিন্তু সাগরের প্রশান্তি তাতে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না, তেমনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যে যোগীর অন্তরে বিষয়চিন্তাসকল প্রবেশ করেও কোনপ্রকার চিত্ত-বিক্ষোভ সৃষ্টি করে না, তিনিই আত্যন্তিক শান্তিলাভ করেন।

    ‘চিরদিনের মতো বিদায়’ নয় নরেন্দ্রনাথ, চির উদয়! ঐ যে দক্ষিণেশ্বরের ঠাকুর গামছা হাতে দাঁড়িয়ে আছেন—”তুই না এলে বুকের ভেতর গামছা নিংড়োয়।” তখন এই অদৃশ্য গামছা যায় নরেন্দ্রনাথের গলায়, পালাবে কোথায় প্ৰভু!

    “কথা বলতে ডরাই, না বললেও ডরাই,
    মনে সন্দ হয়, পাছে তোমাধনে হারাই, হা-রাই!
    আমরা জানি যে মন-তোর, দিলাম তোরে সেই মন্তর,
    (এখন মন তোর)
    (আমরা) যে-মন্ত্রে বিপদেতে তরী তরাই।।”

    এই চিঠি নরেন্দ্রনাথ সমাপ্ত করেছেন ‘Imitation of Christ’ থেকে উদ্ধৃতি দিয়ে—”আশীর্বাদ করুন যেন আমার হৃদয় মহা ঐশবলে বলীয়ান হয় এবং সকলপ্রকার মায়া আমা হইতে দূরপরাহত হইয়া যায়—”

    “For We have taken up the Cross, Thou hast laid it upon us, and grant us strength that we bear it unto death. Amen.”

    ‘ক্ৰশ’! স্বামীজী সেটি দিয়ে গেছেন জাতিকে, সেই রিক্ত সম্রাট। তাঁর দুটি চিত্র-ধর্মমহাসভায় বুকে হাত রেখে দাঁড়িয়ে আছেন গৈরিক মহারাজ। মানুষের আবেগ উচ্ছ্বাসের তরঙ্গশীর্ষে। তিন মিনিটে তিনি বিশ্বমানব, লোকহৃদয়ের অধীশ্বর—স্বোয়ামী ভিভেকানন্দ। ‘ইন্ডিয়ান সোয়ান’ পরমহংস শ্রীরামকৃষ্ণ দুয়ার ভেঙে উড়ে গেলেন ‘স্পিরিট ইটার্নাল’ স্বামী বিবেকানন্দের ডানায় ভর করে। (দ্রঃ রোমাঁ রোলাঁ)

    দ্বিতীয় চিত্র—কৌপীনধারী স্বামীজী লাঠিতে দেহভার রেখে ভবভোলা সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে আছেন সাঁওতাল কর্মীদের মধ্যে, পার্শ্বে প্রবাহিত গঙ্গা, নির্মীয়মাণ স্বপ্নের বেলুড় মঠ-মন্দিরের প্রলম্বিত ছায়ায়। দিন শেষ হয়ে আসছে। কণ্ঠে তাঁর সেই অমোঘ আদেশ—

    “আমার ভিতরে যে-আগুন জ্বলছে, তা জ্বলে উঠুক তোমাদের মধ্যে— তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে মরতে পার বীরের মতো। ভাঙনের মধ্যে ঝাঁপিয়ে পড়–তাকে ভরাট কর নিজের জীবন দিয়ে। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, প্রভু আমাদের নেতা।”

    আমি স্বামীজীর কাছে ঐ ক্রশটি চাই। ওটি মা কালী। ঠাকুর দিয়েছিলেন স্বামীজীকে। আমি চাইছি তাঁর কাছ থেকে। নরেন্দ্রনাথের কালী—”আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলে ভালবাসি। নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালবাসি, দুঃখকে দুঃখ বলে ভালবাসি। সংগ্রাম কর, অবিরাম সংগ্রাম কর। প্রতি পদে পরাজয়, তবু সংগ্রাম কর। উপাসনা কর মৃত্যুর। শক্তিমানের মৃত্যু আবাহন।”

    স্বামীজীকে আমি দুঃখে, হতাশায়, নৈরাশ্যে, নৈরাজ্যে খুঁজব। সেই আমাদের জীবন।

    “সত্য তুমি মৃত্যুরূপা কালী,
    সুখবনমালী তোমার মায়ার ছায়া।।”

    সেই কারণে শতবর্ষ বয়সী ‘উদ্বোধন’-এ আমি স্বামীজীর প্রাণস্পন্দন শুনতে পাই। চির নবীন, চির নূতন, ভাস্বর বৈশাখ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }