Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    গাজীপুরে শ্রীরামকৃষ্ণ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    গাজীপুরে শ্রীরামকৃষ্ণ

    “আর দিনকয়েক বাদে এস্থানে বড় শোভা হইবে–ক্রোশ ক্রোশ ব্যাপী গোলাপফুলের মাঠে ফুল ফুটিবে।” পদ্মফুলের মতো ভাসমান, রবিকিরণের মতো উজ্জ্বল দুটি চোখ, হাতে বিশাল একটি দণ্ড, শক্ত মুঠি, প্রশস্ত বক্ষদেশ, দৃঢ় দুটি চোয়াল, গৈরিকধারী দিব্য এক সন্ন্যাসী গাজীপুরের গোরাবাজারের পথ ধরে ধীর পদে হেঁটে চলেছেন। শীত এবার শেষ হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি। সময় সময়ের নিয়মেই শতাধিক বর্ষের অতীতে সরে গেছে। তা যাক। ভক্তকে সময় বাঁধতে পারে না। স্মরণমাত্রেই স্মরণাতীতের আবির্ভাব।

    অনুসরণ করি সেই একলা সিংহকে। সতীশবাবুর বাড়ি থেকে বেরিয়ে চলেছেন রায়বাহাদুর গগনচন্দ্র রায়ের বাড়ির দিকে। সম্মানিত, সাহেবধর্মী মানুষের এই পল্লীতে কে এই সন্ন্যাসী! তা আসেন অমন অনেকে। ১৮৯০-র ভারত। প্রাচীন যোগধর্মের ভূমিতে ছোট ছোট গর্ত খুঁড়ে পাশ্চাত্যের ভোগবাদের দারুমিশ্রিত জল ঢালা হচ্ছে। রাতবিরেতে দিশি ভেকের ডাকাডাকি। তবু এক সাধকের আকর্ষণে ভারতের সাধকরা এখানে আসেন। ঐ তো, শহরের দু- মাইল উত্তরে নদীতীরে তাঁর কুঠিয়া এবং গুহা। শরীরধারণের জন্য তিনি যা আহার করেন, তা অতি অদ্ভুত—এক মুঠো নিমপাতা অথবা গোটাকয়েক লঙ্কা। অর্থাৎ তিনি পবন আহারী। তাই তাঁর স্থানীয় নাম ‘পওহারী বাবা’।

    সিংহবিক্রম এই রাজসন্ন্যাসী, কয়েক বছর পরেই যিনি হবেন বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ, তিনি কেন তাঁর বাল্যবন্ধু সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের আল ছেড়ে গগনচন্দ্রের বাংলোয় চলেছেন! ডাকবাক্সে একটি চিঠি ফেললেন। দূরে অপলকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হাঁটা শুরু করলেন। ঐ চিঠির মধ্যেই আছে কারণ। কেন তিনি গাজীপুরে! চিঠিটি লিখছেন সেই ‘প্রাণাধিকেষু’কে, পরবর্তী কালে যাঁর সন্ন্যাসনাম হবে স্বামী অখণ্ডানন্দ। সন্ন্যাসী গুরুভ্রাতাকে লিখছেন নরেন্দ্রনাথ—”এখানে পওহারীজী নামক যে অদ্ভুত যোগী ও ভক্ত আছেন, এক্ষণে তাঁহারই কাছে রহিয়াছি। ইনি ঘরের বাহির হন না–দ্বারের আড়াল হইতে কথাবার্তা কহেন। ঘরের মধ্যে এক গর্ত আছে, তন্মধ্যে বাস করেন। শুনিতে পাই, ইনি মাস মাস সমাধিস্থ হইয়া থাকেন। ইঁহার তিতিক্ষা বড়ই অদ্ভুত। আমাদের বাঙলা ভক্তির দেশ ও জ্ঞানের দেশ, যোগের বার্তা একেবারে নাই বলিলেই হয়। যাহা কিছু আছে, তাহা কেবল বদখত দমটানা ইত্যাদি হঠযোগ—তা তো gymnastics (কসরত)। এইজন্য এই অদ্ভুত রাজযোগীর নিকট রহিয়াছি—ইনি কতক আশাও দিয়াছেন।”

    চিঠিটি মনে হয় গত রাতে লিখেছেন, নির্জনে বসে। তখন বাতাসে উত্তর ভারতীয় শীতের কামড় না থাকলেও একটা শীত শীত ভাব ছিল। পরিব্রাজকের রিক্ততাই ভূষণ। পরিধানে একটি পুরোহাতা পশমের গেঞ্জি, গৈরিক উত্তরীয়। ছোট একটি টেবিল। মৃদু একটি আলো। সামনের জানালায় উত্তর ভারতের তারাভরা আকাশ। বহুদূরে কলকাতা, বরানগরের জীর্ণ মঠ, সিমুলিয়ার বাড়ি। এদিকে দক্ষিণেশ্বর, ওদিকে গুরুর প্রয়াণভূমি কাশীপুর উদ্যানবাটী। ত্যাগ। সমস্ত ত্যাগ। কলকাতার সমাজ, কলকাতার জীবন, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা। কত মানুষের কত প্রকারের অন্বেষণ, এমন অন্বেষণ কার আছে—ধন নয়, অর্থ নয়, প্রতিপত্তি নয়, পদমর্যাদা নয়। ইংরেজী শিক্ষায় শিক্ষিত, অলৌকিক প্রতিভার অধিকারী এক সুদর্শন যুবকের যে-পথে চলা উচিত, সে-পথ নরেন্দ্রনাথের নয়। তাঁর পথ সোজা নয়, খাড়া। তিনি উঠতে চান—আরোহণ। সেই মোহনায় উঠতে চান, যেখানে জীবাত্মা আর পরমাত্মায় মিলন হয়। এই গাজীপুর নরেন্দ্রনাথের সঙ্কল্পভূমি, রকেটের লাঞ্চিং-প্যাড। “বুদ্ধ ও কপিল কেবল বলেন—’জগতে দুঃখ, দুঃখ, পালাও, পালাও।’ সুখ কি একেবারেই নাই!” বুদ্ধ আর কপিল বলছেন, কেবলই দুঃখ, আবার ব্রাহ্মরা বলছেন, সব সুখ। দুটোর মধ্যে কোনটাতেই প্রকৃত জগদ্দর্শন নেই। নরেন্দ্রনাথ দুঃখকে ভয় পান না। সুখের ছলনায় বিভ্রান্ত হন না। “সুখবনমালী তোমার মায়ার ছায়া।” সত্য যা তা হলো— “সত্য তুমি মৃত্যুরূপা কালী।” মানুষ, ভীরু মানুষ “মুণ্ডমালা পরায়ে তোমায়, ভয়ে ফিরে চায়, নাম দেয় দয়াময়ী।/প্রাণ কাঁপে, ভীম অট্টহাস, নগ্ন দিকবাস, বলে মা দানবজয়ী।।/মুখে বলে দেখিবে, তোমায়, আসিলে সময় কোথা যায় কেবা জানে।/মৃত্যু তুমি, রোগ মহামারী বিষকুম্ভ ভরি, বিতরিছ জনে জনে।।”

    গঙ্গাধর ভায়া! “কেহ যদি বলে যে সহিতে সহিতে অভ্যাস হইলে দুঃখকেই সুখ বোধ হইবে? শঙ্কর এদিক দিয়ে যান না, তিনি বলেন, ‘সন্নাপি, অসন্নাপি, ভিন্নাপি অভিন্নাপি’–আছে অথচ নেই, ভিন্ন অথচ অভিন্ন এই যে জগৎ, এর তথ্য আমি জানিব। দুঃখ আছে কি কী আছে, জুজুর ভয়ে আমি পালাই না। আমি জানিব, জানিতে গেলে যে অনন্ত দুঃখ তা তো প্রাণভরে গ্রহণ করিতেছি; আমি কি পশু যে ইন্দ্রিয়জনিত সুখ-দুঃখ, জরা-মরণ ভয় দেখাও?” গুরুদেব আমাকে দর্শন করিয়েছেন কৃপাসিন্ধু হয়ে। চৈতন্যে জরে আছে এই বিশ্বব্ৰহ্মাণ্ড। তিনি কণ্টকাকীর্ণ চলার পথকে সহজ করার জন্য পরিয়ে দিয়েছেন জ্ঞানপাদুকা। “আমি জানিব—জানিবার জন্য জান দিব। এজগতে জানিবার কিছুই নাই, অতএব যদি এই relative-এর (মায়িক জগতের) পর কিছু থাকে—যাকে শ্ৰীবুদ্ধ ‘প্রজ্ঞাপারম্’ বলিয়া নির্দেশ করিয়াছেন—যদি থাকে, তাহাই চাই। তাহাতে দুঃখ আসে বা সুখ আসে I do not care (আমি গ্রাহ্য করি না)।”

    জগতে থেকে, অনিত্য থেকে নিত্যের সন্ধান। সেই শক্তির সন্ধান, যা আর কয়েকদিন পরেই রাশি রাশি গোলাপ হয়ে ফুটবে এবং আবার ঝরবে। মৃত পত্র বৃক্ষে বৃক্ষে নবপত্রোদ্গম সম্ভব করবে। যে-শক্তির মধ্যে বিকাশ, ক্ষয় ও লয় গাণিতিক অভ্রান্তিতে নিহিত।

    স্বামীজী যখন তন্ময় হয়ে লিখছেন, তখন যেন নিজের মনকে সামনের টেবিলের ওপর স্বতন্ত্রভাবে দেখতে পাচ্ছেন। গড়ে উঠছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। বসে আছেন, কিন্তু অনুভব করতে পারছেন কোমরের বাত গত দুমাস ধরে বড় ভোগাচ্ছে। দেহ থাকলেই ভোগাবে, মনে পড়ছে গুরুর শেষ কয়েক মাসের দেহকষ্ট। তিনি বলতেন—’হাড় মাসের খাঁচা’। প্রাণপাখির তাতে কি যায় আসে!

    আর কয়েক ছত্রেই পত্র শেষ হবে। রাত এখন যথেষ্ট গভীর। লিখলেন : “আমার motto (মূলমন্ত্র) এই যে, যেখানে যাহা কিছু উত্তম পাই, তাহাই শিক্ষা করিব। ইহাতে বরানগরের অনেকে মনে করে যে, গুরুভক্তির লাঘব হইবে। আমি ঐকথা পাগল এবং গোঁড়ার কথা বলিয়া মনে করি। কারণ, সকল গুরুই এক এবং জগদ্গুরুর অংশ এবং আভাসস্বরূপ।”

    কোথায় আছেন স্বামীজী কারোকে জানাতে চান না। একমাত্র গঙ্গাধরভাইকে জানানো যেতে পারে। “তুমি যদি গাজীপুরে আইস, গোরাবাজারের সতীশবাবু অথবা গগনবাবুর নিকট আসিলেই আমার সন্ধান পাইবে। অথবা পওহারী বাবা এত প্রসিদ্ধ ব্যক্তি যে, ইঁহার নামমাত্রেই সকলে বলিবে এবং তাঁহার আশ্রমে যাইয়া পরমহংসজীর খোঁজ করিলেই সকলে বলিয়া দিবে।” আবার সাবধান করছেন—”আমি গাজীপুরে আছি, একথা বরাহনগরে কাহাকেও লিখিও না।”

    স্বামীজী চারপাশে তাকাতে তাকাতে ধীরে ধীরে হাঁটছেন। বড় প্রসন্ন সকাল। যেখানে এত গোলাপ, যেখানে তৈরি হয় বিখ্যাত গোলাপজল—সেখানকার শিক্ষিত মানুষদের চরিত্রে কেন সৌরভ নেই! বড়ই স্বধর্মবিমুখ। পাশ্চাত্য জড়বাদে প্রভাবিত। “এস্থানের সকলই ভাল, বাবুরা অতি ভদ্র, কিন্তু বড় westernized (পাশ্চাত্যভাবাপন্ন)। আর দুঃখের বিষয় যে, আমি western idea (পাশ্চাত্যভাব) মাত্রেরই উপর খড়্গহস্ত।… কি কাপুড়ে সভ্যতাই ফিরিঙ্গি আনিয়াছে। কি materialistic (জড়ভাবের) ধাঁধাই লাগাইয়াছে। বিশ্বনাথ এইসকল দুর্বল-হৃদয়কে রক্ষা করুন।… ভগবান শুকের জন্মভূমিতে আজি বৈরাগ্যকে লোকে পাগলামি ও পাপ মনে করে! অহো ভাগ্য!”

    তবে “গগনচন্দ্র রায় নামক এক বাবু—আফিম অফিসের head (বড়বাবু), যৎপরোনাস্তি ভদ্র, পরোপকারী ও social (মিশুক)।” বাড়িতে নিয়মিত ধর্মসভা হয়। গগনবাবুই পরিচয় করিয়ে দিয়েছিলেন পওহারী বাবার সঙ্গে। স্বামীজী গগনবাবুর উদ্যানশোভিত বাংলোয় প্রবেশ করলেন। গোলাপের সমারোহ। সাদা, লাল, ক্রিম। গুরু শ্রীরামকৃষ্ণও উদ্যান ভালবাসতেন। দক্ষিণেশ্বরের উদ্যানে প্রাতে ফুলের সমারোহে দেবশিশুর মতো আনন্দে বিচরণ করতেন। এবছর তাঁর জন্মদিনে প্রচুর গোলাপ পাঠাতে হবে কলকাতায়। অদূরেই পওহারী বাবার আশ্রম। স্বামীজী এর আগেই একবার দেখেছেন—”অতি উচ্চ প্রাচীরবেষ্টিত উদ্যান-সমন্বিত এবং চিমনিদ্বয়-শোভিত”, “ইংরেজদের বাংলোর মতো, … বড় বড় ঘর।” এই উদ্যানবাটীর কাছে গঙ্গার ধারে একটি দীর্ঘ সুড়ঙ্গের ভিতর বাবাজী সমাধিস্থ হয়ে থাকেন। ভেতরে কারো প্রবেশাধিকার নেই।

    ঠাকুরের যেমন হৃদয় ছিলেন, “এঁরও একজন ‘হৃদে’ আছে—সেও বাটীতে ঢুকিতে পায় না। তবে হৃদের মতো নহে।” বাংলোর ধাপে বসে গোলাপের শোভা দেখতে দেখতে স্বামীজী ভাবছেন, দিনের পর দিন যাচ্ছি, অপেক্ষা করে করে খানিক হিম খেয়ে ফিরে আসছি। কিছুতেই দেখা হচ্ছে না। কি করব! ব্যর্থ হয়ে ফিরে যাব! নরেন্দ্রনাথ তো পিছতে শেখেননি। তাঁর মন্ত্র তো onward, onward। অসম্ভব বলে তাঁর কাছে নেই কিছু। অতএব, ছোট্ট বাগানঘেরা এই সুন্দর বাংলোয় কিছুকাল বসবাস। বাবাজীর কুটির কাছেই। “বাবাজীর একজন দাদা ঐখানে সাধুদের সৎকারের জন্য থাকে, সেই স্থানেই ভিক্ষে করিব।” কিন্তু শরীর! বড় বিদ্রোহী। দুমাস হতে চলল কোমরের ব্যথা আর সারে না, তার সঙ্গে যুক্ত হয়েছে পেট। কিসের শরীর! আত্মার আবার অসুখ কি!

    স্বামীজী আবার উঠে পড়লেন। বাবাজীর কুটিরের দিকে চললেন। চলেছেন যেন সাক্ষাৎ শিব! সেই বহুকাঙ্ক্ষিত মিলন সম্ভব হলো। না, এই অভিজ্ঞতা তো জানাতে হবে সর্বাধিক বোধ্যা কোন প্রিয়জনকে! তিনি প্রমদাবাবু। “পূজ্যপাদেষু, … বহু ভাগ্যফলে বাবাজীর সাক্ষাৎ হয়েছে। ইনি অতি মহাপুরুষ… এই নাস্তিকতার দিনে ভক্তি এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন। আমি ইঁহার শরণাগত হইয়াছি, আমাকে আশ্বাসও দিয়াছেন, সকলের ভাগ্যে ঘটে না।… ইঁহাদের লীলা না দেখিলে শাস্ত্রে বিশ্বাস পুরা হয় না।…” বলরামবাবুকে এই কথাটি অবশ্যই জানানো দরকার—”অতি আশ্চর্য মহাত্মা! বিনয় ভক্তি এবং যোগমূর্তি। আচারী বৈষ্ণব কিন্তু দ্বেষবুদ্ধিরহিত। মহাপ্রভুতে বড় ভক্তি। পরমহংস মহাশয়কে বলেন ‘এক অবতার থে’।… ইনি ২-৬ মাস একাধিক্রমে সমাধিস্থ থাকেন। বাঙলা পড়িতে পারেন। পরমহংস মশায়ের photograph রাখিয়াছেন। সাক্ষাৎ এখন হয় না। দ্বারের আড়াল থেকে কথা কহেন। এমন মিষ্ট কথা কখনো শুনি নাই।”

    সেই সমাধি! পরমহংস মহাশয় চাবি কেড়ে রেখেছেন।

    গগনবাবুর নির্জন বাংলো। গভীর রাত। শুয়ে আছেন স্বামীজী একটি ঘরে। চারপাশে গোলাপের বাগান। অদূরে গঙ্গা। পওহারী বাবার অলৌকিক সাধনক্ষেত্র অন্ধকারে থম মেরে আছে। রহস্যময় অদৃশ্য সেই সাধক গুহায় ধ্যানাসীন। স্বামীজী দীক্ষার দিন পেয়ে গেছেন। সেই বহুকাঙ্ক্ষিত যোগমার্গে এইবার নরেন্দ্রনাথের যাত্রা শুরু। অনন্তের কালহীন অসীমে সত্তার বিসর্জন

    এই সুরে কোথাও একটা বেসুর আছে। একটা অস্বস্তি। কি সেটা! নিশ্চিন্ত আরামের প্রহরে দূরাগত সানাইয়ের বিষণ্ণ সুর। নিশ্ছিদ্র সেই অন্ধকারে হঠাৎ আলোর উদ্ভাস! ঘরের একপ্রান্তে একটি জ্যোতির্বলয়। স্বামীজী বিস্ফারিত চোখে দেখছেন, গুরু শ্রীরামকৃষ্ণ সশরীরে উপস্থিত। উজ্জ্বল মুখমণ্ডলে সেই অলৌকিক স্নেহ, নিষ্পলক দৃষ্টি, অশ্রু ছলছল, কোন কথা নেই, কোন তিরস্কার নেই, শুধু অপলকে তাকিয়ে।

    নরেন্দ্রনাথ উঠে বসলেন নিঃশব্দে। সর্বাঙ্গ ঘর্মাক্ত, ঘন ঘন কম্পিত। গলা শুষ্ক। কিছু বলতে চান, কিন্তু বাস্ফূর্তি হচ্ছে না। অবশেষে ঠাকুর অদৃশ্য হলেন। এইবার একা নরেন্দ্রনাথ আত্মসমীক্ষায়। মন আত্মগ্লানিতে পূর্ণ। বিশাল দুটি নয়নে অবিরল অশ্রুধারা।

    পেছিয়ে দিলেন দীক্ষার দিন। “কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক। উহাই আমার সর্বনাশ করিতেছে। একটুকুতেই এলাইয়া যাই…।” না, দীক্ষা আমাকে নিতেই হবে। আবার দিন ঠিক। আবার প্রভু শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় আবির্ভাব। পর পর একুশ দিন।

    “শিয়রে দাঁড়ায়ে তুমি রেতে,
    নির্বাক আনন, ছলছল আঁখি,
    চাহ মম মুখপানে।”

    গোলাপ ফুটছে এবার। সব কুঁড়ি প্রস্ফুটিত। ক্রোশ ক্রোশ ব্যাপী বহুবর্ণের গোলাপ। গোলাপ আর গোলাপ। যেন শত শত শ্রীরামকৃষ্ণের প্রেমসুরভিত মুখ জীবনের সমস্ত সাধন-সৌন্দর্য ফুল হয়ে ফুটে উঠেছে।

    “আর কোন মিঞার কাছে যাইব না।” আমার তিনিই সব। আমার জীবনের ধ্রুবতারা। “রামকৃষ্ণের জুড়ি আর নাই।”

    “দাস তোমা দোঁহাকার,
    সশক্তিক নমি তব পদে।
    আছ তুমি পিছে দাঁড়াইয়ে
    তাই ফিরে দেখি তব হাসিমুখ।”

    “দাস তব প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ।” “হে অপারদয়ানিধে, হে মমৈকশরণদাতা রামকৃষ্ণ ভগবান!” বিদায় গাজীপুর। নরেন্দ্রনাথ চলেছেন। Roses—roses all the way. পওহারীজী দুটি তন্ত্র দিয়েছেন—”যন সাধন তন্ সিদ্ধি।” আর বলেছেন—”গুরুকে ঘরমে গৌকা মাফিক পড়া রহো।” গুরু- শ্রীরামকৃষ্ণ!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }