Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    শরণাগতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    শরণাগতি

    একটিই গতি—শরণাগতি।

    যে যেখানে আছ, যা করছ করে যাও, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছে আসতেই হবে। কোন হিসেবই মিলবে না, কোন পরিকল্পনাই পুরোপুরি সফল হবে না। সংসার তোমাকে কি দেবে! দেওয়ার ভান করবে। তুমিও কিছু দেবে না, তোমাকেও কিছু দেবে না। সেয়ানে সেয়ানে কোলাকুলি। কাঠে কাঠে হৃদয়হীন, প্রেমহীন জড়াজড়ি। নির্বোধ ঠোকাঠুকি। সব পরিবারই রেশন দোকানের মতো। সবাই কার্ডধারী। নির্দিষ্ট পরিমাণে শর্করা। নির্দিষ্ট পরিমাণে শ্বেতসার। আমাদের পরিমিত জীবনচর্যায় অপরিমিতির সংস্কার জন্মাতে পারে না। “স্বখাত সলিলে” ডুবে মরার নিয়তি।

    কিন্তু! একটা ‘কিন্তু’ আছে। মানুষ তো আমরা। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে একেবারে নিজের মতো করে তৈরি করলেন। ‘কে তুমি?’–এই গভীর রহস্যটি তিনি গোপন রাখতে চান। মানুষ যেন জানতে না পারে, এক ভগবান আত্মবিস্মৃত কোটি-ভগবান হয়ে পৃথিবীর মায়ায় ঘুরছে। কোথায় লুকিয়ে রাখা যায় এই জ্ঞানটি। জেনে ফেললে মায়ার খেলা শেষ। রাখবেন কোথায়! দুর্গম পর্বত-কন্দরে অথবা সমুদ্রের অতলে! দেবতারা ভগবানের চেয়েও ধুরন্ধর। তাঁরা পরামর্শ দিলেন, ওটি মানুষের মধ্যেই রেখে দিন। বাইরে তোলপাড় করবে। ভিতরে খুঁজবে না। আপনি যে-মজাটা খুঁজছেন সেটা মজবে ভাল। ভগবান বললেন, তা বটে, যেমন তোমার টাকা সিন্দুকের চেয়ে চোরের পকেটে নিরাপদ। কিন্তু!

    আবার কিন্তু-র কি হলো প্ৰভু!

    দেখ, মানুষ খুব সহজ জীব নয়। অন্যান্য প্রাণীর মধ্যে মাত্র তিনটি পাবে— আহার, নিদ্রা, মৈথুন। জন্তুর জান্তব জগৎ। কোন কোন প্রাণীর মধ্যে প্রভুভক্তি আছে, অস্বীকার করছি না। কৃতজ্ঞতার বোধও পাবে, বেশি মাত্রাতেই পাবে, কিন্তু মানুষ বিপজ্জনক প্রাণী। একটা সাঙ্ঘাতিক চরিত্র তার মধ্যে ঢুকে গেছে, তার নাম অতৃপ্তি। সন্ধান, অনুসন্ধান। প্রকৃতিতে যা যা লুকিয়ে রেখেছি কালে সব খুঁজে বের করবে। অবশ্য তাতে আমার আনন্দই হবে। সেটা একটা বেশ মজার খেলা। রোগের আরোগ্য বের করবে। মৃত্তিকার শক্তিকে ফসল ফলাবার কাজে লাগাবে। আমার বিদ্যুতের ঝিলিক দেখে প্রকৃতি থেকে বিদ্যুৎ নিষ্কাশন করবে। দুর্গমকে সুগম করবে। নগ্নতাকে নানা বসনে ঢাকবে। বায়ুমণ্ডলকে ভৃত্যের মতো ব্যবহার করবে।

    প্রভু! সে তো সবই ঘটবে মানুষের বাইরে। যে-জ্ঞানকে তারা জ্ঞান বলবে, সে তো বস্তু-জ্ঞান। সে-জ্ঞানে অর্থ থাকবে, পরমার্থ থাকবে না। সব জমিতেই ঘোড়া ছোটাবে, আসমানে কয়েক মাইল সীমায় যন্ত্রের ডানায় উড়বে, তারপর বিজ্ঞানের সাহায্যে মহাকাশে। প্রভু! এতে অনন্তের কতটুকু ধারণা হবে! কিছুই না। সুতরাং কোন ভয় নেই।

    আছে আছে। এই মানুষেই এমন মানুষ কালে কালান্তরে আসবে যারা বলে দেবে। গোপন কথাটি বলে দেবে। বলে দেবে—”আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারো ঘরে/যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে।”

    বিশ্বরচনার মূলে যে মহামায়া—তাঁর সঙ্গে যুক্তি, তর্ক, জ্ঞান, বিজ্ঞানের দ্বৈরথে কিছুই হবে না। চাই সমর্পণ। স্রষ্টা কেন চাইবেন, আমরা দুঃখে কষ্টে জর্জরিত হই? রোগ, শোক, জরা, ব্যাধিতে জীবনের আনন্দ বোঝার আগেই শেষ হয়ে যাই? তিনি চাইবেন কেন? সসীমের ধর্মই এটা। মোটরগাড়ি মানেই দুর্ঘটনা নয়। মূল সূত্র হলো গতি। সেখানে একটি রাজপথ ও একটি মাত্র গাড়িতে কোন সমস্যাই নেই। একটি রাজপথে যখন অনেক গাড়ি তখনি সমস্যা। সে-সমস্যায় স্রষ্টার ভূমিকা শূন্য। গাড়ি তখন চালকের দুনিয়ায়। সেই দুনিয়ার যাবতীয় সমস্যা সেইখানেই মুহূর্তে মুহূর্তে তৈরি হচ্ছে।

    শক্তি আর আধার। ঠাকুর বলছেন, ব্রহ্মেরই শক্তি। শক্তির সৃষ্টি হলো মায়া। মায়া বাঘিনী জীব-হরিণকে নিয়ে খেলবে। বেড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলা করে। মায়াতেই জন্ম-মৃত্যু, রত্ন-সিংহাসন, ছেঁড়া কাঁথা। মায়াতেই প্রেম, প্রীতি, ঘৃণা, দ্বেষ-বিদ্বেষ। মায়াতেই মালগাড়ি, গরুর গাড়ি। মায়াতেই যুদ্ধ, কামান, বোমা, সন্ধি, শান্তি। মায়াতেই সানাই বাজিয়ে সাতপাক। মায়াতেই ‘বল হরি’। এই দৃষ্টিটি লাভ করতে হলে নিজের মধ্যেই নির্দোষ বুদ্ধি দিয়ে খুঁজতে হবে ভগবানের লুকিয়ে রাখা সেই চাবিটি।

    ভগবান যে-আশঙ্কাটি করেছিলেন, ঠিক তাই হলো। কালের কোন এক পাদে তিনি নিজের যে-শক্তিটিকে অবতাররূপে পৃথিবীতে পাঠাবেন, তিনি সেই একটি চাবির অসংখ্য ডুপ্লিকেট তৈরি করে মানুষের হাতে হাতে ছড়িয়ে দিয়ে মুক্তি নয় অথচ এমন একটি পথ দেখিয়ে দেবেন যাতে স্বয়ং ব্রহ্মাই ফাঁদে পড়ে যাবেন। সেই পথটি হলো ভক্তির পথ। “আমি মুক্তি দিতে কাতর নই গো, আমি ভক্তি দিতে কাতর হই।” তিনি প্রকটিত হলেন কামারপুকুরে। লীলা করলেন দক্ষিণেশ্বরে।

    নতুন ওষুধ আবিষ্কারের মতো নতুন জীবনধারণ-পদ্ধতি আবিষ্কার করলেন। গুহা, কমণ্ডলু, গেরুয়া, চিমটে, জটা, রুদ্রাক্ষ, আচার-বিচার প্রথা, সংসারত্যাগ, চোখ ওলটানো—কিচ্ছু না, কিচ্ছু না। কোন কিছুর প্রয়োজন নেই। শরণাগত হও। ভক্ত হও। পায়রার গলার কাছে মটর গজগজ করে, সেইরকম কামনা- বাসনা, বিষয়ের গজগজি নিয়ে গুহাবাস, কি চারধাম ভ্রমণ, কি ঘণ্টাবাদন ও নৃত্যকরণে কাঁচাকলা হবে। পরিণতি সেই এক–কড়ায় খই ভাজা অথবা জাঁতায় গম পেষা

    সংসারের যত সংসারী, আমার ছোট্ট দুটো কথা শোন। সংসারে কেঁচো হয়ে না থেকে বীরের মতো থাক। ‘পাপ, পাপ’, ‘নেই, নেই’, ‘গেল, গেল’ করো না। আগে একটা অচল, অটল ঘাত-সহ মানুষ হও। বিয়ে করেছ বেশ করেছ। প্রায় সকলেই করে। গৃহস্থাশ্রমে থাকতে গেলে সহধর্মিণীর প্রয়োজন। সন্ন্যাসী হলে আলাদা কথা। সে অতি কঠিন ব্যাপার। তোমাদের বলেছি : “সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানেই থাকি, রামের অযোধ্যায় আছি। এই জগৎসংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞানলাভ করবার পর বললেন, ‘আমি সংসার ত্যাগ করব।’ দশরথ তাঁকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন, রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, ‘রাম, আগে আমার সঙ্গে বিচার কর, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ কর।’ রাম দেখলেন, ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন। তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন।”

    তাহলে হলোটি কি? না, বুঝতে হবে, আছি কোথায়? সুখেই থাকি, দুঃখেই থাকি, শান্তই থাকি আর খেপেই থাকি, প্রাচুর্যেই থাকি আর দারিদ্র্যেই থাকি—আছি তাঁর চন্দ্রাতপের তলায়। যিনি ওঝা তিনি সর্প। যিনি পেরেক তিনিই হাতুড়ি। সংসার একেবারে ত্যাগ করার তো দরকার নেই। কি দরকার? ত্যাগ করে যাবেই বা কোথায় আর করবেই বা কি? গাঁজা খাবে! সংসার সংস্কারের ঘোলাটে চোখে আড়ে আড়ে কামিনীর রূপ দেখবে! দক্ষিণেশ্বরে এমন মর্কট সাধু বিজয়কে আমি দেখিয়েছি। ভেকধারী ভণ্ড! সারাদিন ধ্যান করবে? চেষ্টা করে দেখ, কত ধানে কত চাল! আমার জীবনের একটা ঘটনা শোন। এর মধ্যে দুটো প্রসঙ্গ পাবে। ধ্যানে বসেছি। ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি! রসকে মেথর। মনকে বললুম, থাক শালা, ঐখানে থাক।

    মনকে ধরবে তুমি? নিবাত-নিষ্কম্প দীপশিখা করে রাখবে ঘণ্টার পর ঘণ্টা! অতই সোজা! ঐ শরণাগতি! মা, তুমি দেখাও। তোমার পাদপদ্ম ছেড়ে মন গেছে রসকের বাড়ি। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষট্চক্র! সেই চিৎ শক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম ও রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ; চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক; হস্ত, পদ, মুখ, পায়ু, লিঙ্গ, প্রকৃতি, মন, বুদ্ধি, অহঙ্কার

    ভগবানের করুণাঘন মানবদরদী আবির্ভাবই তো অবতার। তাঁরা আসবেন। বাজারের দেওয়ালে একালের সংবাদপত্রের মতো লটকে দেবেন ভগবানের সেই গোপন দলিলটি। দেখ, জীব আর শিব এক। একই চিৎ শক্তি-রসিক, তুমি, আমি সব।

    ভগবানের নিজেরই মাথা খারাপ। কথায় বলে না ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’! নিজের তত্ত্ব নিজেই ফাঁস করে দিলেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ হয়ে পার্থ- সখাকে বললেন—ধ্বংস-যজ্ঞ ক্ষেত্রে দাঁড়িয়ে : এস সৃষ্টির তত্ত্বটা তোমাকে বলেই দিই—”ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে।/এতদ্ যো বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ।।”—হে অর্জুন, এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয়। যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক ৰা ঔপদেশিক জ্ঞানের বিষয় করেন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞবিদ্‌গণ তাঁকে ক্ষেত্রজ্ঞ বলেন। (গীতা, ১৩।২)

    ক্ষেত্র দৃশ্য, অনাত্মা আর ক্ষেত্রজ্ঞ দ্রষ্টা আত্মা। অবিদ্যা ও বিদ্যা—এই হলো জ্ঞানের তফাত। শরীরকে জানতে হবে। কার শরীর? কিসের শরীর? যিনি এই শরীরকে জানেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। শরীররূপী এই দৃশ্যক্ষেত্রটি অনাত্মা। ক্ষেত্রজ্ঞ জানেন, আত্মার অধিষ্ঠান এই ক্ষেত্রেই। “ক্ষিণোতি আত্মানম্ অবিদ্যয়া, ত্রায়তে তম্ (আত্মানম্) বিদ্যয়া।”—অবিদ্যা দ্বারা আত্মাকে নাশ করে আর বিদ্যা দ্বারা আত্মাকে রক্ষা করে।

    সংসারে থাক, কি শ্মশানে, কি গুহায় বিদ্যামায়ার সাহায্য নাও। ব্রহ্মেরই মায়া। আমি তো বলেছি : “তাঁর ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন। এরই নাম ‘মহামায়া’। তাই সে শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়াপাশে বেঁধে ফেলেছে। এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বরদর্শন হতে পারে।”

    “যেমন রোগ, তার তেমন ঔষধ। গীতায় তিনি বলছেন, ‘হে অর্জুন তুমি আমার শরণ লও, তোমাকে সবরকম পাপ থেকে আমি মুক্ত করব।’ তোমরা তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন। তিনি সব ভার লবেন। তখন সবরকম বিকার দূরে যাবে। এ-বুদ্ধি দিয়ে কি তাঁকে বোঝা যায়? তাই বলছি, তাঁর শরণাগত হও—তাঁর যা ইচ্ছা তিনি করুন। তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে!”

    স্বয়ং ভগবান দেবতাদের বললেন : “দেবগণ! প্রশ্নপত্র ফাঁস করার মতো ঐ দেখ, তোমাদের শ্রীরামকৃষ্ণাবতার ভক্তির চাবি দিয়ে আমার কাছে আসার অতি সহজ দরজাটি খুলে দিয়েছে। সিক্রেট আউট—বলে দিয়েছে বেজায় কথা- ‘কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়। আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাঁকে টেনে লয়—তিনি, ভক্তবৎসল, ভক্তাধীন।

    “অবতারের অবতার—অবতারী শ্রীরামকৃষ্ণ। সমস্ত শাস্ত্র শরীরধারণ করে শ্রীরামকৃষ্ণ। প্রেমশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, ভক্তিশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, জ্ঞানশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, আনন্দশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, আহ্বানশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, আশ্রয়শরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, চৈতন্যশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ, যন্ত্রণাশরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণ।”

    “সে যে কোঠার ভিতর চোরকুঠুরি!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }