Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    ‘হলো না’-টাই ‘হলো’ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    ‘হলো না’-টাই ‘হলো’

    ঠাকুর! আমার হবে তো?

    কি হবে?

    ঐ যে সবাই বলেন—দীক্ষা, তারপর জপ-ধ্যান, তারপরে কিছু একটা হতে পারে। মারাত্মক একটা কিছু। একদিন মাঝরাতে দরজা-জানালা ভেদ করে গোলমতো একটা আলোর বল ঘরের মাঝখানে এসে পড়বে। টেনিসবলের মতো বারকতক লাফালাফি করে ফস করে একটা মূর্তি বেরিয়ে আসবে। আমি অমনি মশারির মধ্যে ধড়মড় করে উঠে বসব। বিদ্যুতের নীল আলো স্থির হয়ে গেলে যেমন হয়, সেইরকম একটা আলো।

    তারপর

    সারা ঘরে ভরভর করবে পদ্মফুলের সুগন্ধ।

    পদ্মফুলের গন্ধ কোনদিন শুঁকেছিস?

    না ঠাকুর!

    তবে?

    ঐ যে আপনি বলেছিলেন, নরেন্দ্রনাথ সহস্রদল পদ্ম। পদ্মফুল দেরিতে ফোটে। দেরিতে শুকোয়। অপূর্ব তার গন্ধ। সারা ঘর সেইরকম গন্ধে ভরে যাবে।

    মূর্তিটা কেমন? দেবতা, না দেবী? দ্বিভুজা, চতুর্ভুজা, দশভুজা?

    সে তো জানি না ঠাকুর। একটা আবির্ভাব একটা দর্শন। তিনি বরাভয় মুদ্রা দর্শন করিয়ে বলবেন : যা, তোর হয়ে গেল।

    কি হয়ে গেল?

    এই ‘হয়ে গেল’টা যে কি, সেটাই আমার জানা নেই ঠাকুর!

    দেখ, যখন তখন আমার ভাবান্তর হয়, শাস্ত্র যে-অবস্থাকে বলেছে ‘সমাধি’। মন্দিরের মূর্তি জীবন্ত হয়ে আমাকে দর্শন দিয়েছেন। নাকের কাছে তুলো ধরে দেখেছি, শ্বাস পড়ছে। মা বালিকার রূপ ধরে আমার সঙ্গে খেলা করেছেন। তাতে কি আমার একটা ন্যাজ বেরিয়েছে, না দুটো শিং গজিয়েছে? এই দেখ, পরনে একটা খাটো ধুতি। তার একটা প্রান্ত গায়ে জড়ানো। মাঝে মাঝে এও থাকে না। দেবেন ঠাকুর ব্রাহ্মসমাজে নিমন্ত্রণ করলেন। বললেন, সেজেগুজে যেতে হবে। আমি বললুম, সাজতে-গুজতে পারব না বাপু। পরে খবর পাঠালে, আসতে হবে না।

    *

    মথুরমোহনের বাড়ির ঘটনাটা আমাদের মনে পড়ছে। কালীঘাটের হালদার পুরোহিত। মথুরমোহনের বাড়িরও পুরোহিত। পুরোহিত, কিন্তু লোভী। তাহলে মানেটা বোঝ। দিনের পর দিন দেবার্চনার ফল কি হলো?–লোভ, হিংসা! ভেবেছিল, জমিদার মথুরমোহনকে বাগে এনে নিজের অবস্থা ফেরাবে। সে-গুড়ে বালি। কোথা থেকে দক্ষিণেশ্বরের এক পাগলা এসে বাবুকে অ্যায়সা হাত করেছে, বাবু একেবারে বশীভূত! তুকতাক জানে। বাবুকে গুনটুন করেছে। কত ঢঙ! থেকে থেকে মুচ্ছা যায়। আবার ভাব দেখায়, যেন অবোধ শিশু! বালক! তা বালক, তো বলে দিলেই হয় বশীকরণের মন্ত্রটা। তা বলবে না। নিজের যত বিদ্যা সব ঝেড়েঝুড়ে বাবুটা একটু বাগে আসছিল, এমন সময় কোথা থেকে এই আপদ এসে হাজির!

    মথুরমোহনের ধ্যান-জ্ঞান তখন একমাত্র শ্রীরামকৃষ্ণ। তোমার সেবার জন্য এসেছি। তোমার সেবাই আমার পূজা। তুমি আমার ইষ্ট। দক্ষিণেশ্বর থেকে অনেক সাধ্যসাধনা করে ঠাকুরকে মাঝেমধ্যে জানবাজারে নিয়ে যান। ‘বাবাকে কি যা-তা পাত্রে খেতে দেওয়া যায়!’ অর্ডার দিয়ে একপ্রস্থ সোনা আর রুপোর বাসন তৈরি করিয়েছেন। ভাল ভাল পোশাকাদি। ঠাকুরকে সাজিয়ে দিয়ে বলেন : ‘বাবা, তুমিই তো সবকিছুর মালিক। আমি তোমার দেওয়ান ছাড়া কিছু নই। এই দেখ না, তুমি সোনার থালায়, রুপোর বাটি-গেলাসে খেয়ে উঠে চলে গেলে, ফিরেও তাকালে না। এইবার আমার কাজ হলো—তুমি তো আবার খাবে, সেইসব মাজিয়ে, ঘষিয়ে, পালিশ করিয়ে তুলে রাখি, চুরি গেল কিনা দেখি, ভাঙা ফুটো হলো কিনা খবর রাখি, আর এই নিয়েই আমি মহা ব্যস্ত। এইতেই আমার মহা আনন্দ। ‘

    হালদার পুরোহিতের এইসব চোখে পড়ে আর সর্বাঙ্গ জ্বলে যায়। জানবাজার থেকে ফিটন বেরল। মথুরমোহনের পাশে ঠাকুর। গড়ের মাঠে হাওয়া খেতে যাচ্ছেন। উপায় নেই। উপায় থাকলে অবতারকে চিৎপাত করে ফেলে দিয়ে হালদারমশাই মথুরবাবুর পাশে বসতেন। রামকৃষ্ণের মতো বোকা আর দুটো আছে! বেনারসী শাল! এক হাজার টাকা দাম! বাবু নিজের হাতে পরিয়ে দিলেন। ‘বাবা পরো, বাবা পরো।’ বাবারও কী আনন্দ! নিজে দেখছেন, সকলকে ডেকে ডেকে দেখাচ্ছেন। মথুর দিয়েছে। দাম জান? এক হাজার। ও মা! পরমুহূর্তেই শাল মেঝেতে। লাথি মারছেন, থু থু করে থুতু ছিটোচ্ছেন। উন্মাদ আর কাকে বলে! দামী শালটা মেঝেতে ঘষছেন, শেষে পুড়িয়ে দেবেন বলে আগুন জ্বেলেছেন।

    ভাগ্যিস, ঠিক সেইসময় মানদা এসে পড়ল! একি! এটা কি হচ্ছে?

    এতে আর আছে কি? কতকগুলো ছাগলের লোম! এটা গায়ে দিলে কি সচ্চিদানন্দ লাভ হবে? উলটো হবে। অহঙ্কার আর অভিমান বাড়বে। ঈশ্বর থেকে আরো দূরে সরিয়ে দেবে এই শালার শাল!

    মথুরমোহন শালের কাহিনী শুনে বললেন : বাবা বেশ করেছেন, ঠিক করেছেন।

    হালদারমশাই শুনলেন। মনে মনে বললেন : হ্যাঁ, পেয়ারের লোকের সাতখুন মাপ!

    এই পর্যন্ত তো জান?

    আজ্ঞে হ্যাঁ।

    *

    এইবার এর শেষটা শোন। সেদিন সন্ধ্যার একটু আগে, জানবাজারে, ‘একটা ঘরের মেঝেতে অর্ধবাহ্যদশায় পড়ে আছি। কেউ কোথাও নেই। সবে বাহ্যজগতের অল্প অল্প হুঁশ আসছে। এমন সময় সেই হালদার পুরোহিত! দেখছে, আমি মেঝেতে পড়ে আছি। আশপাশে কেউ নেই। এদিক-ওদিক তাকিয়ে আমার একেবারে কাছে এসে গায়ে হাত দিয়ে ঠেলছে আর বলছে : ‘অ বামুন, বল না–বাবুটাকে কি করে হাত করলি? কি করে বাগালি, বল না। ঢঙ করে চুপ করে রইলি যে! বল না।’ আমি কি বলব? আমার তো তখন কথা বলার মতো অবস্থা নেই। শুনতে পাচ্ছি সব। ‘অ বামুন, বল না—বাবুটাকে কি করে হাত করলি? কি করে বাগালি বল না।’ শেষে রেগে গিয়ে ক্যাত ক্যাত করে লাথি মারতে লাগল আর বলতে লাগল : ‘শালা বলবি না, যাঃ শালা, বললি না!’ এইবার তোমার প্রশ্নে এস—’আমার হবে তো?’ আমার কি হয়েছে? আমি যখন পড়ে পড়ে লাথি খাচ্ছি, তখন আমার মা দক্ষিণেশ্বর থেকে ছুটে এসে লোকটাকে ভস্ম করে দিলেন? মথুর এসে দেখলে ঘরের মেঝেতে এক মুঠো ছাই পড়ে আছে? ছাই এল কোত্থেকে? ছাই নয়, হালদারের দেহাবশেষ! না, সেইরকম কিছু হওয়ার নয়!

    দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীরা আমার ঘোর শত্রু ছিল। মথুরমোহনের কাছে আমার নামে নালিশ করতে গিয়েছিল। ভেবেছিল, মন্দির থেকে আমাকে দূর করে দেবে। ব্রাহ্মসমাজে আমার হেনস্থার কথাটা জান? এক সপ্তাহ গেল, দু- সপ্তাহ গেল। নরেন্দ্রর দেখা নেই। ভেতরে একটা গামছা নেঙড়ানোর ভাব প্রাণ বুঝি যায়! ভাবলুম, অন্য কোথাও দেখা না হলেও সাধারণ ব্রাহ্মসমাজে হবেই। সান্ধ্যোপসনায় নরেন ভজন গাইতে যায়। গেলুম সেখানে ছুটে। আচার্য বেদিতে। উপদেশ দিতে শুরু করেছেন। এইবার শোন আমার জীবনীকারের কলমে—”এমন সময় অর্ধবাহ্যদশাপন্ন দক্ষিণেশ্বরের পরমহংস শ্রীরামকৃষ্ণ বেদিকায় উপবিষ্ট আচার্যের দিকে ধীরপদক্ষেপে অগ্রসর হইতে লাগিলেন। সমবেত উপাসকদের অনেকেই তাঁহাকে চিনিতেন; কাজেই তাঁহার আগমনবার্তা অচিরে সমাজভবনের সর্বত্র প্রচারিত হইল এবং পূর্বে যাঁহারা তাঁহাকে দেখেন নাই তাঁহারা ভাল করিয়া দেখিবার জন্য সহসা উঠিয়া দাঁড়াইলেন, কেহবা বেঞ্চির উপর উঠিলেন। এইরূপে মন্দিরাভ্যন্তরে এক অবাঞ্ছিত চাঞ্চল্য ও বিশৃঙ্খলা উপস্থিত হইল দেখিয়া আচার্যের ভাষণ থামিয়া গেল। ভজনমণ্ডলীতে উপবিষ্ট নরেন্দ্রনাথ ঠাকুরের আগমনের উদ্দেশ্য বুঝিতে পারিয়া ঝটিতি তাঁহার পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন। কিন্তু আচার্য বা অপর কোন ব্রাহ্মনেতা অগ্রসর হইলেন না, বা সৌজন্য প্রকাশের প্রয়োজন-বোধ করিলেন না। সেসব দিকে ভ্রূক্ষেপহীন ঠাকুর বেদি-সমীপে আসিয়াই সমাধিস্থ হইলেন; তখন বিশৃঙ্খলা চরমে উঠিল এবং অবস্থা আয়ত্তে আনার অন্য কোন উপায় না দেখিয়া জনতা ভাঙিয়া দিবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করিয়া একসঙ্গে সব আলো নিভাইয়া দিলেন। ইহাতে গণ্ডগোল বৃদ্ধি পাইল এবং অনন্যোপায় নরেন্দ্রনাথ ঠাকুরের পার্শ্বে দাঁড়াইয়া তাঁহার সমাধিভঙ্গের অপেক্ষা করিতে লাগিলেন। অতঃপর তিনি সাধারণ ভূমিতে নামিয়া আসা মাত্র তাঁহাকে পশ্চাতের দ্বারপথে বাহিরে আনিলেন এবং একখানি ঘোড়ার গাড়ি ডাকিয়া তাঁহাকে স্বয়ং দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া দিয়া আসিলেন। নরেন্দ্র পরে বলিয়াছিলেন : ‘আমার জন্য ঠাকুরকে সেদিন ঐরূপ লাঞ্ছিত হইতে দেখিয়া মনে কতদূর দুঃখকষ্ট উপস্থিত হইয়াছিল তাহা বলা অসম্ভব। ঐ কার্যের জন্য তাঁহাকে সেদিন কতই না তিরস্কার করিয়াছিলাম। কিন্তু পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা—কিছুই করেন নাই।’

    আবার তোমার প্রশ্নে আসি—’আমার হবে তো?’ কি হবে? ব্রাহ্মসমাজে ঐদিন মা ভবতারিণী কি বেদির ওপর এসে দাঁড়িয়েছিলেন? লকলকে জিভ, হাতে খড়্গা! কোটি সূর্যের প্রভায় উপাসনাগৃহ উদ্ভাসিত? উপেক্ষাকারী ব্রাহ্মনেতারা জড়বৎ? শিবনাথ শাস্ত্রী বজ্রাহত? না, সেসব কিছুই হলো না। মা মায়ের জায়গায়, আমি আমার জায়গায়। একে ঐ লাঞ্ছনা, তার ওপর সারাটা পথ নরেন্দ্রের উত্তম-মধ্যম! ঐ যে নরেন্দ্র বললে : “পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা—কিছুই করেন নাই

    আসলে কি জান, আমার কিছু হলো না। আর ‘হলো না’-টাই হলো। সেইটাই হয়। পৃথিবীটা কি যে-সে জায়গা! ইন্দ্রিয়ের হাত ধরে এখানে আসা। সাপের ছোবলে বিষক্রিয়া হবে না, বৃশ্চিক-দংশনে জ্বলবে না, অভাবের জ্বালায় পুড়বে না, মৃত্যু এসে প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে যাবে না, জ্ঞাতিরা কোর্টে মামলা ঝোলাবে না, পথেঘাটে মানুষ মানুষকে অপমান করবে না, শত্রুরা বাড়া ভাতে ছাই দেবে না! তা কি হয়?

    আমার নরেন্দ্রকে দেখ। সপ্তঋষির এক ঋষি। সাক্ষাৎ শিব। পৃথিবী তাকে কি দিয়েছে! গোলাপ ছড়িয়েছে চলার পথে? আরো পিছনে যাও, পুরাণের কালে। “কবিকঙ্কন চণ্ডীতে আছে যে, কালুবীর জেলে গিছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। শ্রীমন্ত বড় ভক্ত। আর তার মা খুলনাকে ভগবতী কত ভালবাসতেন! সেই শ্রীমন্তের কত বিপদ! মশানে কাটতে নিয়ে গিছিল। একজন কাঠুরে পরম ভক্ত, ভগবতীর দর্শন পেলে। তিনি কত ভালবাসলেন, কত কৃপা করলেন। কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না! সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে দেবকীর চতুর্ভুজ, শঙ্খচক্রগদাপদ্মধারী ভগবানের দর্শন হলো। কিন্তু কারাগার ঘুচল না!”

    গোটা কতক কথা শুনে রাখ—(১) যার যা কর্মের ভোগ আছে, তা করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। (২) প্রারব্ধ কর্মের ভোগ। যে-কদিন ভোগ আছে, দেহধারণ করতে হয়। একজন কানা গঙ্গাস্নান করলে। পাপ সব ঘুচে গেল। কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। এই দেখ, আমার গলায় ক্যান্সারের ক্ষত! হাসি পায়, অবতারের ক্যান্সার! দেহের সুখ-দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সে-ঐশ্বর্য কখনো যাওয়ার নয়। দেখ না, পাণ্ডবদের অত বিপদ! কিন্তু এ-বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। ধর্মসাধনে স্থৈর্য পাবে। অচল অটল হবে। ‘কিছু হলো না’-টাকে উলটে নাও। জগৎজ্ঞান ওলটালেই ঈশ্বরজ্ঞান। পৃথিবীর সব চক্রান্ত ব্যর্থ হলো, বলো—’আমার কিস্যু হলো না’। ফেল, ফেল! “সত্যং শিবসুন্দর রূপ ভাতি হৃদিমন্দিরে।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }