Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    কনফুসিয়াস – সঞ্জীব চট্টোপাধ্যায়

    কনফুসিয়াস

    কনফুসিয়াসের নাম আমরা শুনেছি। তাঁর দার্শনিকতা, তাঁর অসাধারণ পাণ্ডিত্যের কথা আমাদের অল্প স্বল্প জানা আছে। চীনের ঐ প্রবাদপুরুষটি সম্পর্কে আমাদের স্পষ্ট কোন ধারণা না থাকাই স্বাভাবিক। কারণ আমরা এমন একটা যুগে এসে হাজির হয়েছি, যে-যুগে জীবন যন্ত্রণাই আছে, জীবন দর্শন নেই।

    সুং রাজ্যের এক বিশিষ্ট পরিবারে কনফুসিয়াসের জন্ম। বহুকাল আগে, খ্রীস্টের জন্মের সাতশ বছর আগে অষ্টম শতাব্দীতে কনফুসিয়াসের এক পূর্বপুরুষ সুং প্রদেশের ডিউকের অভিভাবক ছিলেন। আততায়ীর হাতে ডিউক নিহত হলেন। তাঁর বংশধররা সুং ছেড়ে পালাতে বাধ্য হলেন। পালিয়ে এলেন লু প্রদেশে। লুর, সাও অঞ্চলে তাঁরা প্রতিষ্ঠিত হলেন। ডিউকের হত্যায় শোকাহত কনফুসিয়াসের সেই পূর্বপুরুষ, নিজের অক্ষমতার বেদনায় দেহ রাখলেন। সোচুয়ানে ডিউক হিয়াং-এর রাজত্বকালের দশম বছরে একটি ঘটনা ঘটেছিল। জনৈক শু হে, যাঁর আবাসস্থল ছিল সাওতে, তিনি সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় প্রাসাদের দরজা তুলে ধরে তাঁর সহযোদ্ধাদের পালাতে সাহায্য করেছিলেন। চীনের সেইসময় রাজনৈতিক ইতিহাস এইরকম রক্তাক্তই ছিল। এক যায় তো আরেক আসে। এই শু লিয়াং হে-ই নাকি ছিলেন কনফুসিয়াসের পিতা। কনফুসিয়াসের মায়ের পরিচয় প্রায় অজ্ঞাত।

    কনফুসিয়াস পশ্চিম দুনিয়ায় যে নামে পরিচিত ছিলেন তা হলো—কুং চিউ অথবা কুং চুং নি। কনফুসিয়াসের জন্মকাল আনুমানিক খ্রীস্টপূর্ব ৫৫২ অথবা ৫৫১ অব্দ। অতি অল্প বয়সেই অনাথ হয়েছিলেন। যৌবনের ঘটনা সঠিক জানা যায় না। শুধু এইটুকুই জানা যায়, কনফুসিয়াসের দিন কেটেছে দারিদ্র্যে। লেখাপড়ায় অসম্ভব ঝোঁক ছিল। তাঁর লেখা থেকেই জানা যায়, ‘কম বয়সে আমার দিন কেটেছে আর্থিক অনটনে। সেই কারণেই কায়িক পরিশ্রমের হীন কাজে আমি এত দক্ষ। পনের বছর বয়সেই আমি লেখাপড়ায় মন দিই।’ পরে কনফুসিয়াস হয়েছিলেন পুলিশ কমিশনার। ধীরে ধীরে কনফুসিয়াস হয়ে উঠলেন ঋষি। তাঁর জীবনদর্শন, শিক্ষা, আদর্শ শক্তিশালী কোন সম্রাটের সাম্রাজ্যের চেয়েও বিস্তৃত হলো। এত বছর পরেও তিনি সমান জীবিত ও আদৃত। সামন্ত রাজাদের উপদেষ্টা হিসেবে কাজ করতে করতে আদর্শ মানবের চরিত্র কি হওয়া উচিত সেই সম্পর্কে তাঁর একটা আদল তৈরি হতে থাকে। কনফুসিয়াস নির্দেশিত আদর্শ মানবের পথ হলো নিজের মধ্যে মানবিক গুণসমূহ ফুটিয়ে তোল, উদারতাকে কর তোমার পথ, আর আনন্দ খোঁজ শিল্প ও সংস্কৃতির মধ্যে।

    কনফুসিয়াসের মতে আদর্শ নৈতিক চরিত্র হলো, সাধনা হলো, যতদূর সম্ভব ভালমানুষ হওয়া। ভালমানুষ হতে হবে শুধুমাত্র ভাল মানুষ হওয়ার জন্যেই। এই গুণ ভাঙিয়ে জীবনের বৈষয়িক সাফল্য খুঁজলে হবে না। সাফল্য অসাফল্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হতে হবে। অনেকটা গীতার প্রতিধ্বনি। গীতার সাম্যস্থিতি—

    “যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যত্ত্বা ধনঞ্জয়।
    সিদ্ধ্যসিদ্ধ্যোঃ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে।।”

    কর্ম ভালই হোক আর মন্দই হোক, মনোধর্মের সাম্যভাবকেই বলে যোগস্থিতি।

    “কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন
    মা কর্মফল হেতুভূমা তে সঙ্গোহস্ত্বকর্মণি।”

    কর্মফলের আশা করবে না, কুকর্ম বা নিষিদ্ধকর্মের সঙ্গে যোগ রাখবে না। নিষ্কাম সৎকর্মই মানুষের আদর্শ। কর্মেই মানুষের চরিত্রের প্রকাশ। শুভ কর্মচারীকেই মানুষ ভাল লোক বলে। কনফুসিয়াস সেই ভাল লোকই হতে বলেছিলেন। ‘কালটিভেট ভারচুস’ গুণের চাষ কর অন্তর্জমিনে। ‘বি অন দি রাইট পাথ’ সঠিক পথে চল।

    কনফুসিয়াসের উপদেশ, জীবনদর্শনকে আবার নতুনভাবে নতুন উদ্যোগে ঝালাবার চেষ্টা চলেছে। সারা পৃথিবী জুড়ে চলেছে তামসিকতার নৃত্য। কনফুসিয়াস ছিলেন রাজা মহারাজাদের উপদেষ্টা। তাঁদের মত ও পথের কট্টর সমালোচক। সময় সময় ভ্রষ্ট রাজনৈতিক পুরুষদের পরিত্যাগ করে অদৃশ্য হয়ে যেতেন। কনফুসিয়াস যার ওপর সবচেয়ে জোর দিতেন, তা হলো আচরণবিধি, নৈতিকতা। অনেকটা হিন্দি প্রবাদের মতো—”আপ সাচ্চা তো জগৎ সাচ্চা।” কনফুসিয়াস বলে গেছেন—”একজন মানুষ যদি নিজে সাচ্চা থাকে তাহলে আদেশ ছাড়াই মানুষ তাকে মানতে বাধ্য হবে। কিন্তু সে যদি নিজে ঠিক না থাকে তাহলে উলটোটাই হবে। আদেশ করলেও কেউই তাকে মানবে না।”

    জনৈক শাসক কনফুসিয়াসকে একবার প্রশ্ন করেছিলেন : “যারা উচিত পথে চলছে না, তাদের কি আমি খুন করব?”

    কনফুসিয়াস বললেন : “তা কেন? রাজ্য চালাতে গেলে খুন করতে হবে কেন। আপনি নিজে সকলের ভাল চান, দেখবেন সাধারণ মানুষও ভাল হয়ে গেছে। ভদ্র, সৎ মানুষের ধর্ম হবে বাতাসের মতো, আর ক্ষুদ্র মানুষের ধর্ম হবে ঘাসের মতো। বাতাসকে ঘাসের ওপর দিয়ে বয়ে যেতে দিন, দেখবেন ঘাস কেমন আপনিই নুয়ে পড়েছে।”

    এখানে ক্ষুদ্র মানুষ বলতে কনফুসিয়াস যাঁদের বোঝাতে চেয়েছেন তাঁরা হলেন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত নিম্নপদস্থ কর্মচারীদের। জনসাধারণ সম্পর্কেও তাঁর নির্দেশ অতি চমৎকার। জনৈক ডিউক তাকে প্রশ্ন করেছিলেন—”সাধারণ মানুষ যাতে অসন্তুষ্ট না হয় তার জন্যে আমার কি করা উচিত?” কনফুসিয়াস বললেন : “সৎ, ন্যায়পরায়ণদের উৎসাহ দিয়ে সামনে টেনে আন। অসৎ অসাধুদের ফেলে দাও ভাগাড়ে, দেখবে সাধারণ মানুষ তোমাকে প্রাণের চেয়েও আপন করে নেবে। উলটোটা করে দ্যাখ, অসাধুদের আস্কারা দাও সাধারণ মানুষ তোমাকেই ফেলে দেবে ভাগাড়ে।”

    পরবর্তী কালে এই উক্তিটিকেই আরেকটু সংশোধন করে কনফুসিয়াস বলেছিলেন : “সৎ ন্যায়নিষ্ঠদের সমর্থন করে সর্বত্র তাদের প্রতিষ্ঠায় চোর আর দুর্নীতিপরায়ণরা ক্রমে হীনবল হয়ে, স্বভাব পালটে ফেলে সততার আদর্শ গ্রহণ করবে।”

    কনফুসিয়াস আরো বললেন : “পুণ্যের রাজত্বকে ধ্রুবতারার সঙ্গে তুলনা করা চলে। ধ্রুবতারা আকাশে অবিচল থেকেও অন্য সব তারার শ্রদ্ধা আকর্ষণ করে।”

    কনফুসিয়াস-এর আদর্শে দেশের শাসকরা এমন একটা ভাব দেখাবেন যেন কিছুই করছেন না, অথচ তাঁদের নৈতিক শক্তির অদৃশ্য প্রভাবে সবকিছু হয়ে যাবে। সাধারণ মানুষ সঠিক পথ নির্বাচনের ক্ষমতা রাখে না, তাদের সঠিক পথে চালাতে হয়। তারা বোঝে না কেন কোন্ পথে তারা চলতে বাধ্য হচ্ছে। সে বিচারশক্তি তাদের নেই। কনফুসিয়াস বলেছিলেন : “যারা জ্ঞানী হয়ে জন্মায় তারা শ্রেষ্ঠ। তারপরের স্তরই হলো তারা, যারা লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এর পরের স্তরে তারা যারা বিপদে পড়ে লেখাপড়ার দিকে ঝুঁকে জ্ঞানী হয়। একেবারে নিম্নস্তরে তারা, যারা ঠেকেও শেখে না, শিখতে চায় না। জ্ঞানের অন্বেষণই কনফুসিয়াসের মতে মানুষের শ্রেষ্ঠ কর্ম! অভাব অভিযোগ থাকবেই, তার মধ্যেই চেষ্টা চালিয়ে যেতে হবে। ঝুপড়িতে বসবাস, তাতে কি! আহার এক মুঠো ভাত এক লোটা জল তাতেই বা কি? জীবনের আনন্দ এর মধ্যেই যে বজায় রাখতে পারে সে-ই শ্রেষ্ঠ।”

    কনফুসিয়াস বলছেন : “মানুষ অনেক কিছু পেতে পারে শিক্ষার মাধ্যমে। তীর ছোঁড়া শিখতে পারে। রথ চালানো শিখতে পারে। লেখক হতে পারে। গণিতজ্ঞ হতে পারে। কিন্তু মানুষের বিচরণের সবচেয়ে বড় ক্ষেত্র হলো— সাহিত্য ও সঙ্গীত, আর ভদ্রলোকের উপযুক্ত আচরণ।”

    নিজের সম্পর্কে বলতে গিয়ে কনফুসিয়াস ভারি সুন্দর একটি কথা বলে গেছেন—”পনের বছর বয়সে আমি লেখাপড়ায় মন লাগাই। তিরিশে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখি। চল্লিশে আমার সব সন্দেহ চলে গেল। পঞ্চাশে আমি বিবিধ বিধান বুঝতে শিখলুম। ষাটে আমার কানে এল সুর। সত্তরে আমি আমার হৃদয়ের ইচ্ছাকে অনুসরণ করলুম আর তখনি আমি শিখে গেলুম সীমা কাকে বলে।” জীবনেচ্ছারও একটা সুপরিকল্পিত অনুসরণ রেখা থাকা উচিত। নয় তো বন্য হয়ে যাবার সম্ভাবনা থাকে।

    জীবনের বাধ্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন : “পিতামাতা যখন জীবিত থাকেন তখন তাঁদের সেবাই হলো সন্তানের ধর্ম। মৃত্যুর পর তাঁদের যথাশাস্ত্র সৎকারের ব্যবস্থা করা সন্তানের ধর্ম। সৎকারান্তে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করা সন্তানের ধর্ম।” পরে আরো ব্যাখ্যা করে বলেছিলেন : “পিতা আর মাতাকে তাঁদের নিজস্ব রোগ-ব্যাধি ছাড়া আর কোন উদ্বেগ বা দুশ্চিন্তার মধ্যে ফেল না।” এই নির্দেশকে আরো প্রসারিত করে বলেছিলেন : “একালে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বলতে বোঝায় দুবেলা দুটি খেতে দেওয়া; আরে সে তো কুকুর ছাগলকেও মানুষ খেতে দেয়। তাতে কি হলো? দিতে হবে তাঁদের প্রাপ্য সম্মান।”

    কনফুসিয়াসের কাল আর আমাদের কাল। আমাদের কাল আরো কয়েক ধাপ এগিয়ে গেছে। সম্মান তো দূরের কথা, আমরা ভরণপোষণের কথাও ভুলে যাই। কনফুসিয়াস বলছেন : “অনেক সময় দেখা যায়, সন্তান তার কর্তব্য পালন করছে। আদেশ বহন করছে, আহারাদির ব্যবস্থা করছে; কিন্তু মুখে লেগে রয়েছে বিরক্তি। এই বিরক্তির ভাব থাকলে সব পণ্ড হয়ে গেল।”

    আমাদের হিন্দু ভাবধারার সঙ্গে কনফুসিয়াসের শিক্ষার অদ্ভুত মিল। যেমন কনফুসিয়াস বলছেন : “পিতামাতার পারলৌকিক ক্রিয়াদি অতি সযত্নে সম্পাদন কর। উৎসর্গ প্রভৃতি করার সময় তোমার পূর্ব পূর্ব পুরুষদের কথা বিস্মৃত হয়ো না।” আমরা শ্রাদ্ধাদি ক্রিয়ার সময় ঊর্ধ্বতন তিন-চার পুরুষকেও পিণ্ডদান করি। কনফুসিয়াস বলছেন : “পিতার জীবৎকালে তাঁর সন্তান কি করতে চেয়েছিল লক্ষ্য কর, পিতার মৃত্যুর পর সে কি করে তাও লক্ষ্য কর। যদি দেখ মৃত্যুর তিন বছরেও সে পিতার পথ পরিত্যাগ করেনি, তাহলেই তাকে সুসন্তান বলা যেতে পারে।”

    কনফুসিয়াসকে আবার আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে। আমরা তাতে লাভবানই হব। আধুনিক মানুষের দৃষ্টি আবার অতীত শিক্ষার দিকে ঘুরতে শুরু করেছে। কনফুসিয়াসের আরেকটি মহৎ উক্তি দিয়ে নিবন্ধ শেষ করছি।

    “তোমার ভাল কাজ অন্যের নজরে পড়ল না বলে বিচলিত হয়ো না, বরং অন্যের কাজের প্রশংসা তুমি করতে পারলে না বলে বিচলিত হও।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }