Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    মানুষ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    মানুষ

    অনেকদিন আগে কোন এক দার্শনিক, মানুষের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছিলেন, মানুষ ডানাবিহীন দ্বিপদ জন্তু ছাড়া আর কিছুই নয়।[১] কথাটির প্রচ্ছন্ন শ্লেষ ও সত্য তখন অনেকে সহ্য করতে পারেননি। দার্শনিকের ছাত্ররা একটি মুরগির ডানা দুটো কেটে দিয়ে বললেন, দার্শনিকের সংজ্ঞা অনুযায়ী এও একটি মানুষ। দার্শনিকের উক্তির অসারতা প্রমাণ করার জন্য তাঁদের চেষ্টার ত্রুটি ছিল না। কারণ হৃদয়ের গভীরে এই উক্তির নগ্ন সত্য এমনভাবে লেগে গিয়েছিল, যাকে, তাঁরা ধুয়ে ফেলতে পারছিলেন না, কেবলি বিচলিত হচ্ছিলেন।

    মানুষের উৎপত্তি বা তার শ্রেণী বিচার করতে বসিনি। অনেক আগেই Darwin (ডারউইন) ও Huxley (হাক্সলি) তা করে ফেলেছেন। সে অনধিকার চর্চায় আমাদের কোন অধিকার নেই। বিভিন্ন যুগের বিভিন্ন কবি ও দার্শনিকেরা এবং শিল্পীগণ মানুষকে যে চোখে দেখেছেন, সেইটাই হবে এই প্রবন্ধের আলোচনার বিষয়।

    মানুষ বিধাতার উৎকৃষ্ট সৃষ্টি, তবে উৎকৃষ্ট হলেও চরম সৃষ্টি কিনা বলা যায় না। মানুষ নিজের মনেই অনুভব করে সে স্বয়ংসম্পূর্ণ বা একেবারে নিখুঁত নয়, ফলে তার আকাঙ্ক্ষিত আদর্শটি লাভ করবার জন্য তার মধ্যে একটা চেষ্টা সদা সর্বদা জাগ্রত থাকে। এই অগ্রগতি, এই উঁচুর দিকে যাবার প্রবণতা, মানুষের মাঝে অতিমানব সৃষ্টি করে। পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ বলতেন, মানুষ অর্থাৎ মান হুঁশ। এই হুঁশটি পশুদের নেই। আবার হুঁশ হারালেই মানুষ পশুতে পরিণত হয়।

    Descartes (ডেকার্টে)-এর Theory of animal life এর প্রভাবে প্রভাবিত হয়ে Moleschott (মলোস্কট) ও Buchner (বুকনার) মানুষের সংজ্ঞা নির্দেশের চেষ্টা করেছিলেন। তাঁদের সংজ্ঞাকে Materialistic Theory (বস্তুতান্ত্রিক মতবাদ) বলা হয়। তাঁদের মতে মানুষ যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তবে যেকোন জানা যন্ত্রের চেয়ে এর গঠনকৌশল অতি জটিল এবং অদ্ভুত উপযোগী। কিন্তু তবুও খুব বাড়িয়ে অথবা খুব কম করে বলতে হলে, এইটুকুই বলতে হয়, সে একটা যন্ত্রই—যার শক্তির উৎস বহির্দেশে অবস্থিত এবং যাকে চালনা করলে তার গঠন ভঙ্গিমা অনুযায়ী, থাকা, চলা, অনুভব করা, চিন্তা করা প্রভৃতি যাবতীয় কর্ম সম্পন্ন করে থাকে। কিন্তু এছাড়াও আরেকটি মতবাদ আছে যাকে বলা হয় Spiritual doctrine (আধ্যাত্মিক মতবাদ)। তাঁরা বলেন, দেহ এবং কিছু অংশে মনের দিক থেকেও, মানুষ পশু হতে পারে কিন্তু তার আত্মা হলো ঐশ্বরিক। ভারতের বৈদিক ঋষিগণ মানুষকে অনেক উঁচু স্থান দিয়ে গিয়েছেন। তাঁরা বলে গেছেন, মানুষ হলো “অমৃতস্য পুত্রা।” তাঁরা দেহ থেকে আত্মাকে সদাই পৃথক করে দেখতেন। তাঁদের মন, তাঁদের চিন্তা আত্মিক জগতে ঘুরে বেড়াত।

    শ্রীরামকৃষ্ণ মানুষকে তুলনা করেছেন ডাবের সঙ্গে আর অতিমানবকে ঝুনো নারিকেলের সঙ্গে। খোলা আর শাঁস আলাদা, খটখটে শাঁসটি হলো আত্মা।

    আমাদের বৈদিক ঋষিগণ ও সাধকবর্গ মানুষের দেহটিকে মোটেই ভাল চোখে দেখেননি। দেহবুদ্ধি দূর করতে গিয়ে, দেহের যে চিত্রটি তাঁরা সদাসর্বদা চোখের সামনে খাড়া রাখতেন, সেটি মোটেই মনোহর নয়, বরং মনের মাঝে নিদারুণ ঘৃণা সঞ্চারিত হওয়াই স্বাভাবিক। তাঁরা যেন ‘সার্জিকাল’ ছুরি দিয়ে দেহটিকে ফেঁড়ে ফেঁড়ে দেখতেন। “অমেধ্যপূর্ণে কৃমিজাল সঙ্কুলে, স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলেবর মূত্র পুরীষ ভাবিতে…”।

    পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ কথায় কথায় বলতেন : “লোক না পোক অতিমানবের স্তরে উপনীত হলে সাধারণ মানুষকে, ‘পোক’ বলেই মনে হয়। স্বভাবের দাস কামিনী-কাঞ্চনে আসক্ত।

    পাশ্চাত্যদেশে আত্মাকে উপলব্ধি করলেও আত্মশক্তিতে তারা আমাদের মতো বিশ্বাসী নয়। আমরা আত্মসর্বস্ব কিন্তু তারা দেহসর্বস্ব। ডাক্তার Prichard (প্রিচার্ড) -এর চিন্তাধারায় আত্মার বর্তমানতার কথা প্রতিফলিত হয়েছে। তিনি মানুষের ভিতর ‘রক্তমাংসের দেহ ছাড়াও বিশেষভাবে যুক্ত অন্য একটি সত্তার’[৩] সন্ধান পেয়েছিলেন। প্রফেসর মিভার্ট তাঁর Genesis of Species-এ বলেছেন, মানুষ বিজ্ঞপ্রাণী এবং তার জৈব দেহ ও ঐশ্বরিক আত্মার, নিশ্চয়ই দুটি ভিন্ন উৎস আছে, কারণ একটির শ্রেণী আরেকটির থেকে সম্পূর্ণ পৃথক।[৪] পাশ্চাত্য দেশ অনুভব করেছে কিন্তু আমাদের দেশ গভীরে প্রবেশ করেছে।

    ধর্মগ্রন্থ বাইবেলে মানুষকে যেন বিষাক্ত জীবরূপে বর্ণনা করা হয়েছে। মানুষ পাপের বোঝায় ঝুঁকে পড়েছে। রোগ শোক জরা আর ব্যাধির অন্ধকারময় জগতে তারা বিচরণ করে ফিরছে। পরিত্রাণের কোনই আশা নেই। Milton (মিন্টন ) Paradise Lost-এ যে চিত্রটি এঁকেছেন সেটি যেন এই নরকরূপী পৃথিবী-

    “আলো নেই শুধু অন্ধকার
    চারি পার্শ্বে শুধু হতাশা
    বিষাদ আর নৈরাশ্য ঘেরা
    যেখানে একতিল শান্তি
    নেই নেই একবিন্দু বিশ্রাম।”[৫]

    সেইখানেই মানুষ শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। John Bunyan (জন বানিয়ান) পৃথিবীকে বললেন, City of destruction, তাঁর ‘Pilgrim’s Progress’-এর পথিক বিভিন্ন জনের সাহায্য নিয়ে এগিয়ে চলল Mount Zion (মাউন্ট জাইয়ন)[৬] এর দিকে যেখানে গেলে সে উদ্ধার পাবে। সে নিজে অতি অসহায়, দীন, ঘোরতর পাপী।[৭] Bible-এও সেই নিরাশার বাণী। মানুষের এই দুরবস্থা থেকে মুক্তির কোন আশা নেই, কেবল দয়া করে যদি কোন মহাপুরুষ (যীশু) তাকে ত্রাণ করে তবেই মুক্তি। নাহলে সে অসহায়। কিন্তু আমাদের দেশের সুর আলাদা। মানুষকে আমরা অন্য চোখে দেখি। আমরা হুঙ্কার দিয়ে বলি—হে পুরুষ সিংহ! উঠো, জাগো, ঝেড়ে ফেল তোমার ভ্রান্তি, তুমি মেষ নও, তোমার আত্মা অজরামর, তুমি বন্ধনমুক্ত, অনাদি অনন্ত। তুমি ধন্য। তুমি বস্তু নও, তুমি দেহ নও, বস্তুজগৎ তোমার অধীনে, তুমি বস্তুজগতের অধীন নও।[৮] বাইবেল যে মানুষকে ভেড়ার মতো দেখে, আমাদের দেশের দার্শনিকগণ তাকে দেখে অমিতশক্তির আধার রূপে। সে পশু হতে পারে কিন্তু সে পশুশ্রেষ্ঠ। নির্বীর্য নয়, অসীম তার বীর্য। সে নিজেই নিজের ত্রাণকর্তা।

    আমাদের দেশ মানুষকে বিশ্বসত্তার সঙ্গে একীভূত করে দেখেছে। আমাদের দেশে মানুষ কম্বু কণ্ঠে বলে—”সোহহং”। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বাহ্যত এই বিশ্বজগৎ এক এবং অখণ্ড, তোমাতে আর ঐ সূর্যতে কোনই তফাত নেই।”“ আমিই বিশ্বজগৎ, আমিই অনন্ত, অপার। আমাদের দেশের মানুষের এই বাণী। স্বামীজী সমগ্র জীবজগৎকে দেখেছিলেন—এই অনন্ত বস্তু সমুদ্রে এক একটি প্রাণী যেন এক একটি পরিবর্তনশীল ঘূর্ণি।[১০]

    বিশ্বের বিশালতার তুলনায় মানুষ অতি নগণ্য জীব। দৈহিক গঠন ভঙ্গিমার দিক থেকে সে পশুর চেয়ে দুর্বল কিন্তু বুদ্ধিযুক্তির বলে সে পশুর চেয়ে শ্রেষ্ঠ। বিশ্বে তার স্থান Pascal (পাস্কাল)-এর ভাষায়—সবকিছু এবং কিছুই না। এই দুইয়ের মাঝে মানুষের স্থান এবং চরম জ্ঞান থেকে সে অসীম দূরে অবস্থিত।”[১১] এবং সেই কারণেই মানুষের মানস রাজ্যের পরিধিও অল্প। Pascal-এর ভাষাতেই—”এই কারণে চরমজ্ঞান লাভ ও চরম অজ্ঞানতা—দুই-ই মানুষের পক্ষে সম্ভব নয়।”[১২]

    মানুষের জীবনের সর্বাপেক্ষা করুণাবহ ঘটনা, সে বোঝে তার দুর্বলতা, তার অসম্পূর্ণতা, কিন্তু পূর্ণ হতে পারে না। পাশ্চাত্য দেশ অক্ষমতা স্বীকার করেছে কিন্তু To err is human বলে নিশ্চেষ্ট থাকবার চেষ্টা করেছে। কোন কোন দার্শনিক অসহায় মানুষের চিত্র নির্মম লেখনীমুখে এঁকেছেন যেমন_ Pascal— মানুষ এমন একটি জীব যার সারাটি জীবন শুধু স্বাভাবিক ভুল ও ত্রুটিতে ভরা। কোন কিছুই তার সত্যলাভে সহায়তা করে না, সবকিছুই তাকে ঠকায়।[১৩] তারপর বলছেন, কি বিকট এই মানুষ জীব! অদ্ভুত, অস্বাভাবিক, শূন্যকুম্ভ, বৈপরীত্যে ভরা একটা আশ্চর্য সৃষ্টি। টন টন বিচারবুদ্ধি রয়েছে অথচ দুর্বল কেঁচো ছাড়া আর কিছুই নয়। সত্যের আধার অথচ অনিশ্চয়তা আর ভুলের আস্তাকুঁড়।[১৪] তাঁর কথাতেই—মানুষ হলো নলখাগড়ার মতো। দুর্বল হতে পারে কিন্তু চিন্তাশীল।[১৫] অতএব তাঁর মতে—মানুষ মানুষের কাছে দুর্বোধ্য।[১৬] মানুষকে বোঝবার ক্ষমতা মানুষের থাকতে পারে না। তবে মানুষ মানুষের সংজ্ঞা নির্দেশ করবে কি করে! তার জ্ঞানের পরিধি অতি অল্প। অতএব কিন্তু না, মানুষই বলছে মানুষই স্থির করেছে, তার পূর্বপুরুষেরা অভিজ্ঞতার দ্বারা জ্ঞান আহরণ করেছেন, এবং সেই জ্ঞান বংশানুক্রমে বিকশিত হয়েছে। বংশানুক্রমে পূর্ণ বিকাশই জ্ঞানের ধর্ম। এই হলো Herbert Spencer (হার্বার্ট স্পেন্সার)-এর Evolutional Empiricism.

    Hegel (হেগেল) বললেন, মানুষ জগৎকে যেভাবে দেখতে চায় সৃষ্টিকর্তা জগৎকে ঠিক সেইভাবেই সৃষ্টি করেছেন। অতএব মানুষের মন ও বিশ্বস্রষ্টার মন একই শ্রেণীর। সুতরাং Hegel (হেগেল)-এর Dialectic Theory of Knowledge অনুসারে মানুষের অজ্ঞাত কিছুই থাকতে পারে না।

    আমাদের ভারতীয় দর্শন বলে “আত্মানং বিজানথ” নিজের আত্মস্বরূপকে জান, তোমার অজ্ঞাত কিছু থাকবে না। তাই ভারতীয় মহাপুরুষগণের জাগতিক জ্ঞান তো দূরের কথা, সমগ্র বিশ্ব তাঁদের মানসলোকে প্রতিভাত হতো। তাঁরা তাঁদের নিজেদের অভিজ্ঞতার হোমানল জ্বেলে, কম্বুকণ্ঠে ঘোষণা করেছেন, হে অমৃতের পুত্রগণ, তোমরাও পড়ে থাকবে না। আত্মজ্ঞান তোমাদেরও লাভ হবে।

    “উত্তিষ্ঠত জাগ্ৰত প্ৰাপ্য বরান্ নিবোধত।”

    কিন্তু মানুষ (মান + হুঁশ) তার হুঁশটি হারিয়ে থেকে থেকে পশুতে পরিণত হয়। সর্বকালে সর্বযুগের মানুষ এটি বিশ্বাস করেছে এবং সদা আতঙ্কিত থেকেছে। তার সেই আতঙ্ক নাটকে সাহিত্যে কাব্যে চিত্রে যুগে যুগে প্রকাশ পেয়েছে। প্রাচীন মিশরীয় গল্পে, মানুষ থেকে থেকে পশুতে পরিণত হতো। গ্রীক গল্পেও এই পরিবর্তন ঘটতে দেখা যায়। চরিত্রে বিভিন্ন বৃত্তির আধিক্য বোঝাতে গিয়ে বিশেষ বিশেষ পশুতে পরিবর্তন করা হতো। যেমন দ্বিতীয় শতাব্দীতে গাধা ছিল কাম, নিষ্ঠুরতা ও দুরাচারের প্রতীক। মানুষের চরিত্রে বৃত্তির এই আধিক্যগুলি বোঝাতে গিয়ে তাকে গাধাতে পরিবর্তিত করা হতো। আমাদের দেশেও মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পালটেছিল, হৃদয় বৃত্তির তাড়নায়। স্বয়ং ভগবান বিষ্ণুকেও বরাহের রূপ ধারণ করতে হয়েছিল হিরণ্যাক্ষকে বধ করতে গিয়ে, তার পাশব প্রবৃত্তির রূপ এটি।

    বর্তমান যুগের একখানি শ্রেষ্ঠ উপন্যাস Louis Stevenson (লুই স্টিভেনসন)-এর Doctor Jekyll and Mr. Hyde (ডঃ জেকিল ও মিঃ হাইড)। সে কাহিনীও মানুষের পশু পরিণতি উপজীব্য করে লেখা।

    কবি দার্শনিক Plato (প্লেটো)-র মতে স্বর্গীয় আত্মার, স্ত্রী এবং পুরুষ উভয়ে একই সঙ্গে বিরাজিত এবং জাগতিক মানবের আত্মা সদাসর্বদা এই মিলিত অবস্থায় ফিরে যাবার চেষ্টা করে।

    দার্শনিক কবিগণ মানুষের জীবনকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করে থাকেন। শেলী এবং রবীন্দ্রনাথ এই শেষোক্ত গোষ্ঠীর কবি ছিলেন। Plato (প্লেটো) তাঁর এক বিখ্যাত রচনায় মনুষ্যজীবনকে গুহার সাথে তুলনা করেছেন, বাইরের বাস্তব সেখানে ছায়া রূপে প্রতিভাত।

    বিচিত্র মানুষের অখণ্ড স্রোতধারা। বিচিত্র তার চিন্তাধারা, দেহ তার বিনাশশীল কিন্তু আত্মা তার অজ অমর। আমরা কখনো তাকে দেহী জীব হিসাবে দেখিনি, তাকে দেখেছি আত্মার অধিষ্ঠান রূপে, যে আত্মাকে—

    “নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ।
    ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুত।।”

    বিদেশী সাহিত্যে এর ছায়া পড়েছে Oscar Wilde (অস্কার ওয়াইল্ড)-এর Happy Prince গল্পটিতে।

    তাই দেখি, আমাদের দেশের কবি গাইছেন, মানুষের জয়গান-

    “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

    —

    ১. A man is a biped animal without any wings.–Sartor Resartus, Carlyle

    ২. Animal as to the body and in some measure as to the mind, spiritual as to the soul.- Encyclopaedia Britannica]

    ৩. The Superadded existence of a Principal distinct from the mere mechanism of material bodies-Encyclopaedia Britannica

    ৪. Man is a rational animal. Man’s animal body must have had a different source from that of the spiritual soul which informs, owing to the distinctness of the two orders to which these two existences severally belong.

    ৫. No light but rather darkness visible
    Served only to discover sights of woe
    Regions of sorrow, doleful shades
    Where peace and rest can never delve (Paradise Lost – Milton)]

    ৬. জেরুজালেমের গিরি, Jewish theocracy.

    ৭. Poor burdened sinner. ( Pilgrim’s Progress — John Bunyan)

    ৮. “Come up, Lions, and shake off the delusion that you are sheep, you are soul immortal spirits, free, blest and eternal. Ye are not matter, Ye are not bodies. Matter is your servant, not you the servant of matter.” (Chicago Address-Swami Vivekananda)

    ৯. “Physically the universe is one, there is no difference between the sun and you.” (Raja Yoga-Swami Vivekananda)

    ১০. “Each form represents as it were one whirlpool in the infinite ocean of matter of which one is not constant.” (Ibid)

    ১১. “A mean between all and nothing, infinitely far from comprehending the extremes.”-An Introduction to Modern Philosophy, Alburney Castell

    ১২. This what renders us incapable, alike of absolute knowledge and absolute ignorance. (Ibid)

    ১৩. Man is a creature full of natural error. Nothing shows him the truth everything deceives him.-An Introduction to Modern Philosophy, Alburney Castell

    ১৪. “What a chimera is man! Strange and Monstrous! A chaos, a contradiction, a prodigy. Judge of all things yet a weak earthworm. Depository of truth yet a cesspool of uncertainty and error.”

    ১৫. “Man is but a reed, weakest in nature but a reed which thinks.”

    ১৬. Man is incomprehensible by man.-An Introduction to Modern Philosophy- Alburney Castell

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }