Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    শরণাগত – সঞ্জীব চট্টোপাধ্যায়

    শরণাগত

    কেন মা আমি তোমাকে এত চাই! তুমি শক্তি। তুমি আমার ধুতি, মেধা, পুষ্টি। কেন চাই? তুমি আমার সব চাওয়ার শ্রেষ্ঠ চাওয়া। কেন? এ-প্ৰশ্ন আমি বারে বারে নিজেকে করেছি। পৃথিবীতে কত কি-ই তো চাইবার আছে; ধন, জন, বিত্ত, মান সম্মান। ভাল লাগে না। না পেলে ক্ষোভ হয়। আবার পাওয়া হয়ে গেলে ক্লান্তি আসে। একঘেয়ে হয়ে যায়। মন আরো পেতে চায়। নিত্য নতুন, আরো আরো—এই হলো মনের ধর্ম। চেনে বাঁধা বাঁদরের মতো, চিড়িয়াখানার শিম্পাঞ্জির মতো মনের লম্ফঝম্পের শেষ নেই। তখনই মনে হলো—

    “শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ।
    শ্রেয়ো হি ধীরোঽভি প্রেয়সো বৃণীতে প্রেয়ো মন্দো যোগক্ষেমাদ্ বৃণীতে।।” (কঠ উপনিষদ্, ১।২।২)

    শ্রেয় আর প্রেয় পরস্পর বিভিন্ন হলেও, দুটিই মানুষের জীবনে আসবে। বিবেকবান পুরুষ সম্যক বিবেচনায়, দুটিকে পৃথক করে প্রেয় থেকে শ্রেয়কে বেছে নেন। আর অজ্ঞানী ব্যক্তি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্তবস্তুর রক্ষায় প্রেয়কেই গ্রহণ করে থাকে!

    আমাকে কি শেখানো হয়েছিল। তোমার প্রেয় কি হতে পারে? আর তোমার যা প্রেয় তাই তোমার শ্রেয়। সেটা কি? আপাতরমণীয় দৈহিক সুখভোগ। মত্ত হও। কি নিয়ে? স্ত্রী, পুত্র, বিত্ত। অর্জন কর, রক্ষা কর। শরীর রক্ষা কর। হৃষ্টপুষ্ট হও। কারণ, শরীরই সব। শরীর দিয়ে অর্জন, শরীর দিয়ে ভোগ।

    যমরাজ নচিকেতাকে বলছেন :

    “স ত্বং প্রিয়ান্ প্রিয়রূপাংশ্চ কামানভিধ্যায়ন্নচিকেতোহত্যস্রাক্ষীঃ।
    নৈতাং সৃঙ্কাং বিত্তময়ীমবাপ্তো যস্যাং মজ্জন্তি বহুবো মনুষ্যাঃ।।” (কঠ উপনিষদ্, ১।২।৩)

    নচিকেতা কি করেছিলেন? মানুষের প্রিয়, আপাতরমণীয়, অভিলষিত যাকিছু আছে সব পরিত্যাগ করেছিলেন। যমরাজ বলছেন, তুমি এই বহুমূল্য রত্নমালা অথবা কুৎসিত ধনবহুল পথ গ্রহণ করনি! যে পথে মানুষ সারাজীবন দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।

    যমরাজ লোভ দেখিয়েছিলেন বালক নচিকেতাকে, সুন্দরী স্ত্রী, পুত্রাদি প্রিয়জন, মনোহরা অপ্সরা, প্রচুর ধনরত্ন, রাজ্যসুখ। সবই দিতে চেয়েছিলেন যমরাজ।

    “শতায়ুষঃ পুত্রপৌত্রান্ বৃণীত্ব, বহু পশূন্ হস্তিহিরণ্যমশ্বান্।
    ভূমেমহদায়তনং বৃণীত্ব, স্বয়ঞ্চ জীব শরদো যাবদিচ্ছসি।।” (কঠ উপনিষদ্, ১।১।২৩)

    -নচিকেতা, তুমি শতবর্ষ পরমায়ু-বিশিষ্ট পুত্র ও পৌত্রসকল, বহুসংখ্যক গবাদি পশু, হস্তী ও অশ্ব এবং বহু পরিমাণ স্বর্ণ প্রার্থনা কর। বিস্তীর্ণ আয়তন বিশিষ্ট ভূমি অর্থাৎ সাম্রাজ্য প্রার্থনা কর, যত বৎসর ইচ্ছা পরমায়ু প্রার্থনা কর।

    না! নচিকেতার একটিমাত্র উত্তর, না ওসবে আমার কোন লোভ নেই। কেন নেই? নচিকেতা প্রেয় প্রার্থী নয়, শ্রেয় প্রার্থী। বিত্তধনের প্রলোভনে বহু মানুষ একেবারে মগ্ন হয়ে যায়! হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

    যে জগতে আমার বসবাস, সে জগতের মানুষ বলবেন, দ্রাক্ষাফল টক, বলে আরেকটা শেয়াল পলায়নের পথ খুঁজছে। বলতেই পারেন; কিন্তু আমি সেই কথায় টলব না। এও এক পরীক্ষা। আমার ঠাকুর বলেছিলেন : “বিষয়ীদের সঙ্গে মিশবে না। তারা অবিশ্বাস ঢুকিয়ে দেবে।” সেই ল্যাজকাটা শেয়ালের গল্প। এক ল্যাজকাটা কায়দা করে সবকটার ল্যাজ কাটাতে চাইবে; অর্থ বিত্ত আহরণ কঠিন কোন কাজ নয়; তার চেয়ে অনেক, অনেক কঠিন, প্রলোভনের মধ্যে থেকেও প্রলোভন জয় করা। আমার ঠাকুর বলতেন : “একে সান্নিপাতিকের রোগী, তায় আবার ঘরে জলের জালা, আচারের হাঁড়ি।” ভোগের মধ্যে থেকেও ত্যাগ, মনের কতটা জোর হলে সম্ভব। দর্শন ও বিচারের দ্বারাই তা সম্ভব। দর্শন হলো, জগৎদর্শন জীবনদর্শন। রাজার ছেলে সিদ্ধার্থ। প্রশ্ন করছেন, ছন্দক! ও কি? ছন্দক বলছেন—কুমার, ঐ হলো জরা। সব মানুষেরই শেষ অবস্থা হলো ঐ। দাঁত যাবে, চোখ যাবে, শক্তি যাবে। পলিত কেশ, গলিত দেহ। সিদ্ধার্থ প্রশ্ন করলেন, ও কি? কি যাচ্ছে? ঐ মহিলারা কেন অমন শোকার্ত? –কুমার, এর নাম মৃত্যু। শ্রেষ্ঠীর শবযাত্রা। বিশাল ধনী। সুন্দরী স্ত্রী। সব ফেলে চিরবিদায়। সিদ্ধার্থ প্রশ্ন করলেন, এ কে? –কুমার, ও হলো সর্বহারা ভিক্ষুক। একসময় ও ছিল এই নগরের এক ধনী ব্যক্তি। ‘হরতি নিমেষাৎ কালঃ সর্বম।’ সিদ্ধার্থ প্রশ্ন করলেন, ও কে? –কুমার, ও এক ব্যাধিগ্রস্ত মানুষ। রোগটি বড় ছোঁয়াচে, তাই পড়ে আছে নগরপ্রাকারের বাইরে। মৃত্যুর প্রতীক্ষায়। সিদ্ধার্থ প্রশ্ন করলেম, ও কি? –কুমার, ও হলো ক্রীতদাস। ওর প্রভু অবাধ্যতার জন্যে বেত্রাঘাত করছে।

    নগর পরিক্রমা শেষে রাজার ছেলে ফিরে এলেন প্রাসাদে। বিষণ্ণ স্পৃহাশূন্য এক যুবক। নিমেষে সর্বস্ব ত্যাগ করে গিয়ে বসলেন বোধিমুলে–এর নাম জগৎ। আমি সত্য জানতে চাই। মানুষ কেন আসে? কি জন্যে এখানে আসে মার খেতে। “যা হারিয়ে যায় তাই আগলে বসে রইব কত আর? আর পারিনে রাত জাগতে হে নাথ ভাবতে অনিবার।” (রবীন্দ্রনাথ)

    বুদ্ধদেব জগৎকে এইভাবে দেখলেন—একটি লোক, তাকে বাঘ তাড়া করেছে। সে ছুটছে। ছুটতে ছুটতে একটা পাহাড়ে উঠে পড়েছে। একেবারে পাহাড় চূড়ায়। বাঘ সেখানেও এসে গেছে। লোকটি পেছোচ্ছে। পেছতে পেছতে সে চলে এসেছে কিনারায়। লোকটি উলটে খাদে পড়ে যেতে যেতে একটা মোটা দ্রাক্ষালতা ধরে ঝুলছে। হাত ছাড়লেই নিচে গভীর খাদ। ওপরে ওঠার উপায় নেই। হঠাৎ লোকটি দেখলে, কোথা থেকে একটা গেছো ইঁদুর এসে, সে যে দ্রাক্ষালতাটা ধরে আছে সেটাকে ধারাল দাঁত দিয়ে কাটতে শুরু করেছে। এরই মাঝে মাঝে নজর পড়ল তার হাতের নাগালের মধ্যে এক থোলো লাল আঙুর। লোকটি বাঁহাতে ধরে ঝুলছে আর ডান হাত দিয়ে একটি আঙুর তুলে মুখে পুরছে। এই হলো জীবনচিত্র।

    অনুরূপ এক বর্ণনা আছে ভাগবতে। জীবন কি রকম। অপূর্ব এক তৃণভূমি। সেই তৃণভূমিতে, এক জোড়া মৃগ আর মৃগী, সুখে বিচরণ করছে। তারা তৃণ খেতে খেতে এগিয়ে চলেছে। তৃণভোজীদের যেমন ধর্ম। সামনে পিছনে দুদিকে দুটি ঝোপ। একটি ঝোপের আড়ালে এক লুব্ধক! সেই ব্যাধ অগোচরে শরসন্ধান করছে। মৃগদম্পতিকে মারবে বলে। আরেকটি ঝোপে লুকিয়ে বসে আছে এক বাঘ। মৃগ আর মৃগী মনের আনন্দে বিচরণ করছে সেই বধ্যভূমিতে।

    এই যখন অবস্থা, তখন আমি আমার মায়ের শরণ নেব না তো কি করব!

    “সংসারদীর্ঘ রোগস্য সুবিচার মহৌষধম্।
    কোহহং কস্য চ সংসারো বিবেকন বিলীয়তে।।”

    আমি কে, কার এই সংসার বন্ধন! এই দৃঢ় বিচারই সংসাররূপ দীর্ঘ রোগের মহৌষধ। কারণ? বিচারই একমাত্র পথ। সংসারভ্রান্তি দূর করতে হলে বিচার চাই। নিজের সঙ্গে নিজের বিচার।

    “নিত্যং বিচারযুক্তেন ভবিতব্যং মহাত্মনা।
    তথান্ধকূপে পততাং বিচারো হ্যবলম্বনম্।।“

    —যদি মুক্তি চাও তো সদা বিচারপরায়ণ হও। অজ্ঞানের অন্ধকূপে পড়ে আছ, বিচারই যে তোমার উদ্ধারের একমাত্র অবলম্বন। খুবই সহজ কথা; কিন্তু অতিশয় কঠিন পথ যে। ভ্রম তো মনের। কিরকম?

    “সুভ্রঃ সুনাসা সুমুখী সুনেত্রা চারুহাসিনী।
    কল্পনামাত্রসংমোহাদ্ রামেত্যালিঙ্গতেহশুচিম্।।”

    —ভ্রান্তির উদাহরণ ভ্রান্তিবশতই কামুক পুরুষ, নারীশরীর অশুচি জেনেও আলিঙ্গন করে। ভ্রম বসে আছে তার মনে। সে ভাবতে থাকে—আহা! কী সুন্দর ভ্রূযুগল, নাসিকা কী রমণীয়, বদনকমল, কী মনোহর নেত্রদ্বয়, হাসিটুকুই বা কত মধুর! এও যেমন এক ভ্রম, আরেক বিরাট ভ্রম যা সর্বব্যাপী—

    “ঘটনান্না যথা পৃথ্বী পটনান্না হি তন্তবঃ।
    জগন্নাম্না চিদাভাতি জ্ঞেয়ং তত্তদভাবতঃ।।”

    —মৃত্তিকা যেমন ঘটনামে, তন্তু যেমন পটনামে পরিচিত হয়, সেইরকম চৈতন্য বা ব্ৰহ্মই জগৎ। কেমন করে এই বোধে পৌঁছাব। ‘ঘট’ আর ‘পট’ নয় আসলে ঐ দুটি হলো মৃত্তিকা আর তন্তু। সেইরকম জগৎ বলে কিছু নেই সবই ব্ৰহ্ম।

    “অবুৎপন্নস্য কনকে কানকে কটকে যথা।
    কটকব্যক্তিরেবাস্তি ন মনাগপি হেমধীঃ।।
    তথাজ্ঞস্য পুরাগার-নগনাগেন্দ্রগোচরা।
    ইদং দৃশ্যং দৃগেবাস্তি ন তুন্যাপরমার্থদৃক্।।”

    —যে সোনা চেনে না সে সোনার বলয়কে শুধু বলয়ই ভাববে। সেইরকম যে অজ্ঞানী, সে নগর-গৃহ-বৃক্ষ-পর্বত-সৰ্পাদি যা দেখে সেইটাকেই সত্য ভাবে। এই দৃশ্য মিথ্যা, দ্রষ্টা, চৈতন্যস্বরূপ ব্রহ্মই সত্য, এই যথার্থ জ্ঞান তার হয় না, কারণ সে অপরমার্থদর্শী। কেন এই ভ্রম? সে যে মায়া। ফাঁদ পেতে রেখেছে। জীব তো জড়াবেই। অত বিচার, অত মনের জোর কজনের আছে। মায়া কেমন? না,

    “অবিচারিতসিদ্ধেয়ং মায়া বেশ্যা বিলাসিনী।
    পুরুষং বঞ্চয়ত্যেব মিথ্যাভূতৈঃ স্ববিভ্রমৈঃ।।”

    —যুক্তিহীন প্রকাশরূপিণী, বিচিত্র বিলাসকারিণী, বেশ্যাতুল্যা মায়া মিথ্যাভূত নানা বিভ্রম সহায়ে পুরুষকে বঞ্চনা করে থাকে। আবার মজা এই

    “অপূর্বেয়ং হরের্মায়া ত্রিগুণা রজ্জুরূপিণী।
    বয়া যুক্তো না ধাবতি বদ্ধো ধাবতি ধাবতি।।”

    —তার অর্থ, যে বাঁধা আছে তাকে মুক্ত করে দিলে, সে কি করবে, দৌড়ে পালাবে। আর বাঁধা অবস্থায় তার কি হবে, সে বাঁধাই থাকবে, দৌড়তে পারবে না, কিন্তু ত্রিগুণাত্মিকা রজ্জুরূপিণী পরমেশ্বরীর মায়া কি অদ্ভুত। তিনি নিজে মুক্ত কিন্তু স্থির। ব্রাহ্মীস্থিত। তিনি পালাবার কোন কারণ দেখেন না। আর যে মায়ায় বদ্ধ সে যাবজ্জীবন দৌড়াচ্ছে। কখনো ভয়ে, কখনো লোভে, কখনো যোগক্ষেমের জন্য।

    এই কারণেই আমি মায়ের শরণাগত! মা, আমি দুর্বল। আমার বিচার থেকেও নেই। আমি মুক্তি খুঁজি কিন্তু নিজেকে মুক্ত করতে পারি না। মা, তুমি আমাকে কৃপা কর। আমি ভয়ঙ্কর চেষ্টা করছি,

    “হস্তং হস্তেন সৎপীড্য দন্তৈর্দন্তাশ্চ পীড়য়ন্।
    অঙ্গান্যঙ্গৈঃ সমাক্রম্য জয়েদাদৌ স্বকং মনঃ।।”

    —হাতে হাত, দাঁতে দাঁত, অঙ্গ দিয়ে অঙ্গ পীড়ন করে নিজের মনকে জয় করার আপ্রাণ চেষ্টা করছি। মা, তুমি আমাকে শক্তি দাও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }