Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরমপদকমলে – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প809 Mins Read0
    ⤶ ⤷

    অঙ্কট-বঙ্কট – সঞ্জীব চট্টোপাধ্যায়

    অঙ্কট-বঙ্কট

    স্বামীজী বলেছিলেন, আমি ঈশ্বর-টিশ্বর চাই না, আমি শান্তি চাই। কে ঈশ্বর, কোথায় ঈশ্বর, কত কোটি জপে তিনি ভ্রমধ্যে একটু ঝিলিক মারবেন, মনকে কোন্ শক্তিতে মূলাধার থেকে অনাহতে তুললে একটু প্রণব শোনা যাবে এই দুরন্ত, অশান্ত, ব্যস্ত পৃথিবীতে তা আমাদের জানা নেই! সংসার করব, কোর্টকাছারিতে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলব, ‘টাকা টাকা’ করে হেদিয়ে মরব, খবরের কাগজ পড়ে নেতাদের ভবিষ্যৎ ভেবে মরমে মরে যাব, বাজারে গিয়ে ইলিশ কিনতে না পারার ক্ষোভে ভাগ্যকে ধিক্কার দেব, আবার কম্বলের আসনে চোখ উলটে বসতে না বসতেই ঈশ্বর আমার ঘাড়ে চন্দনগন্ধী শ্বাস ফেলবেন, গিরিধারী কানের কাছে পিলুবারোয়াঁয় বাঁশী বাজাবেন, শ্রীরাধার নূপুর-নিক্কণে ইঁদুর, আরশোলা আর টিকটিকি-অধ্যুষিত আমার ঠাকুরঘর বৃন্দাবন হয়ে যাবে—এমনটা একমাত্র উন্মাদেই ভাবতে পারে।

    তাহলে উপায়! খুব এগচ্ছি, খুব হচ্ছে ভেবে নিজেকে ঠকাব! আত্মসন্তোষে মাতোয়ারা হয়ে থাকব! ভাবব, সম্পূর্ণ আত্মসমর্পণ হয়ে গেছে! কামনা-বাসনা সব চটকে গেছে! বারুদ শুকিয়ে গেছে! পিতলের ঘটি সোনার হয়ে গেছে! ‘বেড়ালের ছানা’ হতে পেরেছি। আর বছর কয়েক পরেই চিদানন্দ সাগরে পরমহংস হয়ে ভাসতে থাকব! মাঝে মাঝে ‘প্যাক প্যাক’ করে পরম ব্রহ্মের জ্ঞান বিতরণ করব! মঠ হলো বলে, স্ট্যাচু বসল বলে, জীবনী লেখা হলো বলে! পকেট সাইজের ‘দাস স্পেক’ বেরোয় বুঝি! ভবিষ্যৎ দেখা যাচ্ছে, ঠেলাগাড়িতে আমার দাঁত বের করা ছবি বসিয়ে নেচে নেচে জন্মদিনের মিছিল চলছে!

    “শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি।… ঘুড়ি লক্ষের দুটা-একটা কাটে হেসে দাও মা হাত-চাপড়ি।” লক্ষ কেন, কোটি কোটিতে হয়তো একটি। এ যে সেই নক্স খেলা! জীবকোটির আমরা একটু একটু কাটিয়েছি, সবটা কাটালে জীবন জ্বলে যায়। ডেলি প্যাসেঞ্জারি থাকে না, অফিসে গিয়ে বড়কর্তার মোসাহেবি থাকে না বাজারে গিয়ে কানকো উলটে মাছ কেনা থাকে না, ফিক্সড ডিপোজিট থাকে না, বউ বগলে শ্বশুরবাড়ি যাওয়া থাকে না। সব সর্বনাশ হয়ে যায়! সে যে ভয়ঙ্কর আতঙ্কের! স্বামীজীর মতো বিরাট আধারও সমাধির প্রথম অভিজ্ঞতায় হতচকিত হয়ে প্রশ্ন করেছিলেন : “আমার হাত কোথায়, পা কোথায়!” যদি কোনদিন এই অভিজ্ঞতা ঠাকুরের কৃপায় আমার হয়ে যায়, তাহলে লাখ খানেক টাকা অবশ্যই খেসারত দিতে হবে। ‘ওঁয়া ওঁয়া’ করে অ্যাম্বুলেন্স ছুটবে। কি হয়েছে কত্তার! সেরিব্র্যাল অ্যাটাক। ফ্ল্যাট করে দাও ইন্টেনসিভ কেয়ারে। সমাধি আবার কি! সে তো সাহেবদের হয়। তখন কাঠের বাক্সে ভরে ছ-ফুট মাটির তলায়! For dust thou art, and unto dust thou shalt return, Amen.

    আর যদি কুম্ভকের সিদ্ধাইয়ে সিলিং-এর দিকে ভেসে উঠি তাহলে পরিবার- পরিজন মহানন্দে বলবে : “যাক, নাক টেপাটেপি করে এতদিনে একটা জিনিস আয়ত্ত করলে বটে। এই নাও ঝাড়ন, পাখার ব্লেডগুলো পরিষ্কার করে নেমে এস।” সেই ঠাকুরের কথা—গুহা-ফেরত যোগী, কি শিখে এলে বাপু? –আমি নদীর ওপর দিয়ে হেঁটে এপার থেকে ওপারে চলে যেতে পারি। —সে তো একটা পয়সা ফেললে সবাই পারে। নৌকা আছে। তোমার এই জটা, দাড়ি, উকুন, উপোসে এক পয়সার বিদ্যে শিখে এলে!

    কেউ যদি প্রেমানন্দে ধেই ধেই করে নাচতে থাকে, সবাই বলবে ‘পিল’ খেয়েছে। সাহেবদের আবিষ্কার—পিলের নাম ‘একস্ট্যাসি’, বিদেশে খুব চলছে। ভগবান শ্রীরামকৃষ্ণ জানতেন, মানুষ চাঁদে যাবে। মঙ্গলে ‘পাথ ফাইন্ডার’ পাঠাবে। ইন্টারনেটে গোটা পৃথিবীকে গুটিয়ে আনবে। ‘ক্লোনিং’-এর সাহায্যে একটা মানুষের হাজারটা কপি তৈরি করে ফেলবে। হৃদয়ের পরামর্শে ঠাকুর মা ভবতারিণীর কাছে সিদ্ধাই চাইতে গিয়েছিলেন। মা দেখিয়ে দিলেন—সিদ্ধাই হলো বেশ্যার বিষ্ঠা। ঠাকুর বলতেন, মারণ-উচাটন, অষ্ট-সিদ্ধাই অন্ধকার পৃথিবীর তাক-লাগানো জিনিস। দুহাজারের পৃথিবীতে তুমি ভগবানের কাছে কি চাইবে? যে-পৃথিবীতে মানুষ রাতের বেলায় ক্রিকেট খেলছে!

    ভগবানের কাছে অভাবী মানুষের একটাই চাইবার জিনিস আছে, সেটি হলো—টাকা। প্রথমে বলবে, বেশি চাই না মা, সামান্যেই সন্তুষ্ট। আমি কি তোমার সেই ছেলে মা! আমি সাত্ত্বিক। দুবেলা দুমুঠো, আর তোমার স্মরণ- মনন। সকালে তাড়াহুড়ো, বেশি পারব না মা, একশ আট। রাতে পুষিয়ে দেব। মহানিশায় মশারির মধ্যে বসব, তারপর হাজার, দেড় হাজার, দুহাজার—যতদূর যায়। বসে না পারি চিৎ হয়ে। যদি দেখ ঘুমিয়ে পড়েছি, সেটা সাধারণ ঘুম ভেবে বিমুখ হয়ো না মা। ওটা যোগনিদ্রা। আর নাকডাকার কথা বলছ, ওটা প্রণব, মণিপুর থেকে উঠে অনাহতে ধাক্কা মারছে। দেখ মা, ঠাকুর বলেছেন, গৃহদুর্গে থেকে তেড়ে সাধনভজন। এখন দুর্গেশ্বরীকে মাসে মাসে নৈবেদ্য না দিলে দুর্গের বাইরেই বসে থাকতে হবে। শাস্ত্রেই আছে—”তস্মিন্ তুষ্টে জগৎ তুষ্টম্” তবে আরো কিছু দাও মা। আমি নয়, ও বলছিল একটা ফ্ল্যাট কিনতে। নতুন কিছু আসবাব, একটা ফ্রিজ, ওয়াশিং মেসিন, আরেকটা একশ চ্যানেল কালার টিভি। আর এখন কিস্যু নয়। আবার পরে মেয়ের বিয়ের সময়!

    তুমি বলবে, কেন দেব? ঠাকুর বলে গেছেন, তাঁর ভক্তের কোন অভাব থাকবে না। আর বলেছেন, এক পা এগোলে তিনি একশ পা এগিয়ে আসবেন। তার মানে আমি এই করেছি—আমি একবার জপ করলে তুমি একশ টাকা রোজগার বাড়াবে। আমি হাজার জপলে এক লাখ। তোমার ভক্ত তেলচিটে সংসারে দুখচেটে হয়ে থাকলে লোকে কি বলবে! তোমার ওপর, তোমার ধর্মের ওপর অবিশ্বাস এসে যাবে। লোকে কীর্তন না করে ডাকাতি করবে।

    আমাকে দিচ্ছ মানে কাকে দিচ্ছ! যে অদ্বৈতজ্ঞান আঁচলে বেঁধে বসে আছে, যে নিজেকে বড়লোকের বাড়ির দাসী ভেবে সংসারে থাকতে শিখেছে—তাকে। সকালে বাজারে যাচ্ছি, কেউ প্রশ্ন করলে বলি—যাই ভাই, ওদের বাজারটা করে দিই। ব্যাঙ্কে যাওয়ার সময় বলি—যাই, ওদের টাকাটা জমা করে দিয়ে আসি। কখনো বলি না—আমার বাড়ি। তোমাদের বাড়ি, সাবধানে সব তালাটালা দিয়ে থেকো। কেউ সাহায্য চাইলে দিতে হয়, কারণ দান ধর্ম। কিন্তু দান করলে অহঙ্কার আসবেই। তাই সব টাকা টাইম ডিপোজিট স্কিমে। ওরা সব বন্ড কিনে রেখেছে।

    আমার আমি-টাকে হত্যা করেছি। সব তুমি। তুমি তো প্রবাদটা জান মা, কুপুত্র যদি-বা হয় কুমাতা কখনো নয়। আর কি? পাঁচটা লোকের কাছে চাইব কেন, তোমার মতো মা থাকতে। ঠাকুর বলেছেন, গীতা পড়ে কি হবে ভুল সংস্কৃত উচ্চারণে? গীতা, গীতা বারে বারে বললেই তাগী তাগী—মানে ত্যাগী। আমি কি কম চালাক মা! যাকে বিবাহ করলাম, তার নাম গীতা। অনবরত ডাকতে ডাকতে আমি ত্যাগী! সব ত্যাগ করে তাকে দিয়ে দিয়েছি। সেই আমার ফার্স্ট নমিনি। তার কাছে মাধুকরী করে আমার সাত্ত্বিক জীবন চলে।

    ঠাকুর জানতেন, মানুষ এইরকমই। আরো তঞ্চক হবে। সভ্যতা যত হৃদয়হীন হবে মানুষ ততই ধূর্ত হবে। যে-টাকাকে তিনি মৃত্তিকাজ্ঞানে গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন, সেই টাকাই হবে মানুষের আত্মা। তবু তিনি হতাশ হননি। মানুষের জন্যই অবতার অবতীর্ণ হন। সবরকমের মানুষ—খল, লোচ্চা, সাধু, শয়তান। তিনি আমাদের সেই মা, স্বাদ আর পরিপাকশক্তি অনুযায়ী ধর্মের মাছকে পরিবেশন করে গেছেন। যার যেমনটি ভাল লাগে, সহ্য হয় ঠিক সেইরকম ব্যবস্থা।

    কে একজন ঠাকুরের কাছে সমাধি শিখতে এসেছিলেন, তাঁকে দূর করে দিলেন। একজন বললেন, বৈরাগ্যের ভীষণ বেগ এসেছে ঠাকুর, আমি এইখানেই থাকব। ঠাকুর খোঁজখবর নিলেন—কি করা হয়! পরিবার- পরিজনের খবর। যেই জানলেন, গৃহস্থ, তিন-চারটি ছেলেপুলে—সঙ্গে সঙ্গে বললেন, চালাকি পেয়েছ, বিয়ে করে নদের হাট বসিয়েছ, তোমার পরিবার- পরিজনকে কি ওপাড়ার মামা এসে খাওয়াবে?

    তাহলে উপায়! সব তো তাড়িয়ে দিচ্ছেন। বাছা, বাছা কয়েকজনকে মাত্র রাখছেন। এটাই হলো কথা! গৃহীকে গৃহে রাখছেন। তাড়াহুড়োর প্রয়োজন নেই। গলায় গোটা গোটা রুদ্রাক্ষের মালা, পরিধানে সুচারু গেরুয়া, কপালে রক্তচন্দনের ফোঁটা তার মাঝখানে আবার একটা আলোচালের দানা ফিট করা; কিন্তু বগলে সংসার! “বেয়ান, তুমি অমন একহাত তুলে নাচছ কেন ভাই! এস না দু-হাত তুলে নাচি।” বেয়ান বলছে : “যে যেমন জানে বেয়ান।” আরেক বগলে যে চোরাই মাল। হাত তুললেই সুতোর বাণ্ডিল পড়ে যাবে।

    ঠাকুর বিজয়কৃষ্ণকে বলছেন, বিজয়! যে-সাধুর বগলে পোঁটলা-পুঁটলি দেখবে, বুঝবে সে পেটকাওয়াস্তে সাধু। তার মনে ঈশ্বর নেই, আছে ভাণ্ডারার ধান্দা। অমুক বাবুনে বহুত খিলায়া। সাধুর কোন সঞ্চয় থাকবে না। বিহঙ্গমের মতো, অজগরের মতো।

    “অজগর ন করে নকরি, পঞ্জি ন করে কাম্‌
    দাস মলুককো এই বচন হ্যায়, সব্ কি দাতা রাম।।” (তুলসীদাস)

    এই হলো সন্ন্যাসীর ধর্ম। এ তোমাদের নয়, সুরেন্দ্রের নয়, রামচন্দ্রের জন্য নয়, বলরাম, গিরিশ, শম্ভু মল্লিকের জন্য নয়। সেখানের নির্দেশ একটু ভিন্ন— যাকে ভগবান যথেষ্ট দিয়ে রেখেছেন, সে ‘ম’-এর সেবায় নয়—’মা’-এর সেবায় ব্যয় করুক। এইবার প্রশ্ন—মা কে? ঐ ঠাকুরঘরে যিনি বসে আছেন? ওটি প্রতীক মাত্র। ওর মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। “দেবো ভূত্বা দেবং যজেৎ।” শিব আর শক্তি অভিন্ন। জীবকে শিবরূপে দেখ। হৃদয় বলেছিলেন : “মামা, তুমি একবার রাজি হও, আমরা আরেকটা কালীবাড়ি করি।” ঠাকুর হেসেছিলেন। মন্দির, মসজিদ, গির্জা থেকে ধর্মকে মুক্ত করে তিনি মানুষকে মানবধর্ম শেখাতে এসেছিলেন। হিউম্যান নয়, হিউম্যানিটি। শাস্ত্র, বই নয়, গ্রন্থ নয়—গ্রন্থী। বিবেকের জাগরণই ধর্ম। তুমি গৃহী, গৃহীই থাক। স্ত্রী গ্রহণ করেছ, ক্ষতি নেই। সন্তানাদি, একটি অথবা দুটি। অবিদ্যারূপিণী স্ত্রী যদি হয় তাকে বিদ্যারূপিণী কর। দেখনি, বিবাহের সময় এদেশের বরের হাতে থাকে জাঁতি, পশ্চিমের বরের হাতে ছুরি। বোকা বোকা বরটি দাঁড়িয়ে থাকে কনের পিছনে। শক্তিরূপা কন্যার সাহায্যে বর অবিদ্যা মায়ার বন্ধন ছেদন করবে। অবিদ্যা মায়া সংসারের পাঁকে ভড়ভড় করে ডুবিয়ে মারে, কালীদহের জল! বিদ্যামায়া ত্যাগ, বৈরাগ্য, সহ্য, সংযম, ভক্তি, অনুরাগ শেখায়। ঠাকুর মাকে প্রশ্ন করেছিলেন, এই যে দক্ষিণেশ্বরে এলে, তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি আমাকে সংসারপথে টেনে লয়ে যেতে এসেছ! জয়রামবাটীর সেই তরুণীর পরিষ্কার, কাটা কাটা উত্তর—তা কেন, আমি তোমার ইষ্টপথের সহায় হতে এসেছি। তাই তো তিনি সারদা—সরস্বতী। তিনি না থাকলে ঠাকুরের কী হতো! কে হতো শতপুত্রের মা, সঙ্ঘজননী? কে শাসন করত, পথ বলে দিত? ঠাকুর তাঁকে যেমন সংসার শিখিয়েছিলেন, সেইরকম তাঁর সমস্ত সাধনফলও তাঁকে অর্পণ করেছিলেন। ঠাকুর যেন বলছেন—আমার গৃহি-রূপটা তোমরা দেখ, অভ্যাস কর। রস আর বশ—দুটোই তো সাধন সাপেক্ষ। শোন, আমি সেই বহুরূপী। আমার যেমন নরেন, নিরঞ্জন, রাখালাদি ছিল, সেইরকম গিরিশ, সুরেন্দ্র, বলরাম, মহেন্দ্রনাথও ছিল। আমার অন্ত্যলীলায় গৃহী আর সন্ন্যাসীদের এক ঠাঁই করেছিলাম। পাছে তোমরা বল—আমার পথে কাঁটা ছিল না, শুধু গোলাপই ছড়ানো ছিল, কলকাতার পাড়ায় পাড়ায় শুধু ঘুরেছি তল্পিবাহক লাটুকে নিয়ে, কেবল মজলিস করেছি, কেতাবি ধর্মই করেছি, তাই ব্যাধির ব্যাধি ক্যান্সার গলায় ধারণ করেছিলাম। পদ্মাসনে বসে মহাসমাধিতে যেতে পারতাম। যাইনি। কারণ, আমাকে বলতে হবে—রোগ জানুক আর দেহ জানুক। জীবের কষ্ট গ্রহণ করে নীলকণ্ঠ শিব হতে হবে, তা নাহলে তোমরা আমাকে শুধু সমীহ করবে, ভালবেসে অন্তরে গ্রহণ করবে না। তোমাদের যন্ত্রণার দিনে বলবে না—’এ আর কী, ঠাকুর এর চেয়ে কত সহ্য করেছেন!’ যন্ত্রণা আর সহ্য দুটোই আমি রেখে গেলাম। ঈশ্বর নয়, মন্দির নয়, গুরুবাদ নয়, তোমাদের জন্য আমার আর সারদার তিনটি নির্দেশ—চৈতন্য হও। বিচার আন আর সহ্য কর। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়।

    সংসারীকে ঘিরে রাখবে সন্ন্যাসী। গৃহদুর্গে বসে, মনে, বনে, কোণে নিজেকে তৈরি করবে। ঘাতসহ করবে। মৃত্যু স্মরণ হবে। যায় দিন, প্রতিদিন। গিরিশের সেই কবিতাটি স্মরণ করবে

    “একক বান্ধবহীন প্রবাসে নিবাস
    কেহ আর নাহি আপনার
    বার্ধক্যে অশক্ত দেহ—কৃপার প্রয়াস
    হৃদে সদা আতঙ্ক সঞ্চার,
    কাটে দিন নাহি রহে স্মৃতিমাত্ৰ কথা কহে
    গোধূলি আলোক পিছে, সম্মুখে আঁধার
    শূন্যপ্রাণ—কিছু নাহি আর।”

    লাটু জানত আমার কৌশল। নক্স খেলার মতো এই সংসার, একটু একটু করে কাটাও। “আগে মানুষ ভাঙের নেশা করে, ভাঙ ছেড়ে গাঁজা ধরে, গাঁজা ছেড়ে চরস খায়, চরস ছেড়ে মদ খায়, শেষে আফিম ধরে। আফিমের নেশা ধরলে কি আর ভাঙের নেশায় মন মজে? তোমাদেরও ঐ। আগে সংসার তোমাদের নেশা ধরিয়েছে। নাম, যশ, টাকা, মেয়েমানুষ—এদের নেশা কাটিয়ে ওঠ, তবেই তো আফিমের মৌতাত পাবে। এসব নেশার পরে ব্রহ্মনেশা জাগে। উনি (পরমহংসদেব) বলতেন, মনের অঙ্কট-বঙ্কট থাকলে চলবে না।”

    অঙ্কট-বঙ্কট কি? “ঐ তো মায়া। তোমরা সংসারের নেশায় মজবে আর সংসারকে দুষবে। সংসার ছেড়ে আসতে চাইবে না, বাকি সংসারে থেকেও লড়তে পারবে না। একে উনি বলতেন অঙ্কট-বঙ্কট।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি দমফাটা হাসি – সম্পাদনা : সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article শ্বেতপাথরের টেবিল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }