Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পরার্থপরতার অর্থনীতি – আকবর আলি খান

    লেখক এক পাতা গল্প270 Mins Read0
    ⤶ ⤷

    মোল্লা নসরুদ্দীনের অর্থনীতি

    “খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর”; আমি খুঁজে বেড়াই অর্থনীতিবিদ্। মনের মানুষ খুঁজে পাওয়া নিঃসন্দেহে অত্যন্ত কঠিন, তার চেয়েও অনেক বেশি শক্ত হল মনের মতন অর্থনীতিবিদের হদিস। অর্থনীতিবিদদের মতের ও পথের শেষ নেই। কথায় বলে, যেখানে দু’জন অর্থনীতিবিদ্ রয়েছেন, সেখানে দুটো নয় তিনটে মত দেখা যাবে। এমনকি যেখানে একজন অর্থনীতিবিদ্ রয়েছেন সেখানেও একাধিক মত দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বলতেন, তিনি এমন অর্থনীতিবিদ্ চান না যার দুটো হাত রয়েছে; তাঁর দরকার এক হাতওয়ালা অর্থনীতিবিদ্। ট্রুম্যান সাহেবের এ অদ্ভুত বায়নার অবশ্য কারণ আছে। যখনই কোন সমস্যা সম্পর্কে তিনি অর্থনীতিবিদের মতামত জানতে চেয়েছেন তখনই তিনি জবাব পেয়েছেন, “On the one hand” (এক দিকে) এটা ঘটতে পারে, “On the other hand” (আর এক দিকে) অন্য রকমের সম্ভাবনা রয়েছে। ট্রুম্যান সাহেব তাই মনে করতেন, অর্থনীতিবিদের দুটো হাত থাকলেই বিপদ, কেননা তার কাছ থেকে সুস্পষ্ট কোন সুপারিশ পাওয়া যাবে না।

    অর্থনীতিবিদ্‌গণ শুধু দ্ব্যর্থক ও অস্পষ্ট উপদেশ দিয়েই ক্ষান্ত হন না। তাঁদের অনেকেই ক্ষণে ক্ষণে মত বদলান। এর প্রকৃষ্ট উদাহরণ হল বিংশ শতাব্দীর সেরা অর্থনীতিবিদ্ লর্ড কেইনস। এত ঘন ঘন মত বদলানোর কারণ ব্যাখ্যা করতে তাঁকে অনুরোধ করা হয়েছিল। লর্ড সাহেব উত্তর দেন, তিনি নষ্ট ঘড়ির কাঁটা নন যা দিনে দু বার মাত্র সঠিক সময় দেয়। তিনি দাবি করেন, তিনি হচ্ছেন একটি চলন্ত ঘড়ি, তাঁর কাঁটাও তাই সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তিত হয়। লর্ড কেইনসের মত দ্রুত পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে চলা আমার মত গোবেচারার পক্ষে কষ্টকর। লর্ড কেইনসের তুলনায় মোল্লা নসরুদ্দীনকে তাই আমার অনেক বেশি পছন্দ। কথিত আছে, এক ব্যক্তি মোল্লার কাছে তাঁর বয়স জানতে চেয়েছিল। মোল্লা বললেন যে, তাঁর বয়স চল্লিশ। উপস্থিত তৃতীয় ব্যক্তি তাঁকে স্মরণ করিয়ে দিল যে, দশ বছর আগেও মোল্লা বলেছেন তাঁর বয়স চল্লিশ; কাজেই দশ বছর পরে তাঁর বয়স চল্লিশ হওয়া সম্ভব নয়। মোল্লা জবাব দেন, তিনি এক কথার মানুষ; কয়দিন পর পর তিনি তাঁর মত পরিবর্তন করেন না। কাজেই দশ বছর আগে তিনি যা বলেছেন আজও একই কথা বলছেন। এ ধরনের অর্থনীতিবিদ্রাই হলেন ট্রুম্যান সাহেবের এক হাতওয়ালা অর্থনীতিবিদ্। আমার মনের মতন অর্থনীতিবিদ্।

    সভ্যতার ইতিহাসের সুদীর্ঘ পটভূমিতে অর্থনীতি একটি অর্বাচীন শাস্ত্র। গণিত, দৰ্শন, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি শাস্ত্র কমপক্ষে অর্থনীতির দু’হাজার বছর আগে জন্ম নিয়েছে। এডাম স্মিথের “An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations” বইটির প্রকাশনার তারিখ ১৭৭৬ খৃস্টাব্দকে সাধারণত অর্থনীতির জন্মলগ্ন হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর প্রায় পাঁচশ বছর আগে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কের খোর্তো গ্রামে নসরুদ্দীন খোজার জন্ম।[১] তিনি শুধু সুপণ্ডিত ও সুকবিই ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ ইমাম। পাশ্চাত্য জগতে তিনি তাই মোল্লা হিসাবে পরিচিত। ত্রয়োদশ শতকের মোল্লার পক্ষে আজকের অর্থনীতিবিদদের মত পূর্ণাঙ্গ অর্থনৈতিক তত্ত্ব প্রণয়ন সম্ভব ছিল না। মোল্লার সময়ে শাস্ত্র হিসেবে অর্থনীতির জন্ম হয়নি বটে, কিন্তু অর্থনীতির মৌলিক প্রশ্ন নিয়ে মোল্লার জন্মের অনেক আগেই দার্শনিকগণ চিন্তাভাবনা শুরু করেছেন। মোল্লার জন্মের আঠারো শ বছর আগে গ্রীক দার্শনিকগণ অর্থনীতির মৌল প্রশ্ন নিয়ে আলোচনার সূত্রপাত করেন। গ্রীক দার্শনিকগণ অর্থনীতি সংক্রান্ত যে সব প্রশ্নের জবাব দিতে পারেননি, মোল্লা নসরুদ্দীন তাঁদের অনেকগুলি সমাধান করেছেন। এরিস্টটলের কাছে বাজারের মূল্য নির্ধারণ-পদ্ধতি ছিল একটি প্রহেলিকা। তিনি বলতেন যে, জল-যার অপর নাম জীবন তা বিনা মূল্যে পাওয়া যায়, অথচ হীরক – যার কোন প্রত্যক্ষ উপকারিতা নেই, বাজারে অতি চড়া দামে বিক্রি হয়। গ্রীক দার্শনিকদের মতে তাই বাজারের মূল্য-নির্ধারণ পদ্ধতি হল অন্যায্য। মোল্লা নসরুদ্দীনের কাছে মূল্য-নির্ধারণ ব্যবস্থা দুর্জ্ঞেয় রহস্য বলে মনে হয়নি। এ সম্পর্কে মোল্লা নসরুদ্দীনের একটি গল্প স্মরণ করা যেতে পারে। এক ব্যক্তি মোল্লা নসরুদ্দীনের কাছে শিষ্যত্ব গ্রহণ করে সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়। মোল্লা তাকে বললেন যে, সত্য সম্পর্কে জানতে হলে অনেক চড়া মূল্য দিতে হবে। হবু শিষ্য বললেন যে, সত্য জানার জন্য কেন এত বেশি দাম দিতে হবে তা বুঝতে সে অক্ষম। মোল্লা তাকে বললেন, “সত্য হল দুষ্প্রাপ্য এবং সকল দুষ্প্রাপ্য দ্রব্যই চড়া দামে কিনতে হয়।”

    অর্থনীতি সম্পর্কে মোল্লা নসরুদ্দীনের বিশ্লেষণ পদ্ধতি প্রাচীন ও আধুনিক – উভয় ধরনের অর্থনীতিবিদদের পদ্ধতি থেকে ভিন্ন। আধুনিক অর্থনীতির বিশ্লেষণ হল গণিত—ভিত্তিক। প্রাচীন অর্থনীতিবিদদের বিশ্লেষণ ছিল দর্শনভিত্তিক। মোল্লা নসরুদ্দীন গণিতবিদ্‌ও ছিলেন না, আনুষ্ঠানিকভাবে দার্শনিকও ছিলেন না। তাঁর বক্তব্য বেঁচে আছে কতগুলি মস্কারা ও মজার গল্পে। অবশ্য হাসতে হাসতে মোল্লা যা বলে গেছেন আজকের অর্থনীতির বিশেষজ্ঞরা অনেক পরিশ্রম করেও তার চেয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি।

    অর্থনীতি সম্পর্কে মোল্লা নসরুদ্দীনের জ্ঞান ছিল বাস্তব অভিজ্ঞতাপ্রসূত। পদ্ধতিগত দিক থেকে তাত্ত্বিক বিশ্লেষণে মোল্লার আস্থা ছিল না, বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি জ্ঞান অর্জন করতেন। এ সম্পর্কে একটি সুন্দর কাহিনী রয়েছে। মোল্লা একবার একটি গলির ভেতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি লোক ছাদ থেকে মোল্লার ঘাড়ের উপর পড়ে। যে লোকটি পড়ে তার তেমন কোন ক্ষতি হয়নি। মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মোল্লার অবস্থার উন্নতি হলে শিষ্যরা জানতে চান, এ ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করা যায়। মোল্লা জবাব দেন, “কার্যকারণের অবশ্যম্ভাবিতায় বিশ্বাস করো না। ছাদ থেকে পড়লো লোকটা; ঘাড়টা ভাঙল আমার। ভবিষ্যতে এই ধরনের তাত্ত্বিক সিদ্ধান্তে কখনও পৌঁছবে না, যে কোন লোক ছাদ থেকে পড়লেই তার নিজের ঘাড় ভাঙবে।”

    আধুনিক অর্থনীতিতে আমরা অনেক নতুন নতুন তত্ত্ব শিখছি। কিন্তু এ সকল তত্ত্ব সবই মৌলিক তা মনে করা ঠিক হবে না। একজন দার্শনিক যথার্থই মন্তব্য করেছেন, মৌলিকতা হচ্ছে ধরা না পড়ে অন্যের ভাব চুরি করা। প্রকৃতপক্ষে সকল নতুন তত্ত্বেরই বীজ সংগৃহীত হয় পূর্ববর্তীদের নিকট থেকে। স্যার আইজাক নিউটন তাই বলতেন[২]: “If I have been able to see farther than others, it was because I stood on the shoulders of giants.” (আমি যদি অন্যদের চেয়ে বেশি দূরে দেখে থাকি, তার কারণ হল আমি অস্বাভাবিক বড় মাপের মানুষের কাঁধের উপর দাঁড়িয়েছিলাম।) আজকের অর্থনীতিবিদ্রাও তেমনি অনেক ধারণাই গ্রহণ করেছেন প্রাচীন ও মধ্যযুগের মানুষদের কাছ থেকে। মোল্লা নসরুদ্দীনের চুটকিগুলি বিশ্লেষণ করলে আমরা শুধু নির্মল আমোদই লাভ করি না, আমরা তাঁর ভূয়োদর্শন থেকেও জ্ঞান লাভ করি। ভালভাবে তলিয়ে দেখলে মোল্লা নসরুদ্দীনকে দু’ধরনের অর্থনৈতিক তত্ত্বের পথিকৃত বলে মনে হয়। প্রথমত, মোল্লা অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য রেখে গেছেন। দ্বিতীয়ত, মহাজনদের আচরণ সম্পর্কে তাঁর জ্ঞান ছিল গভীর। মহাজনদের আচরণ সম্পর্কে তাঁর বক্তব্য আজকের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। মোল্লার হাসির গল্পগুলি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আচরণ সুন্দরভাবে ব্যাখ্যা করতে অতি সহায়ক।

    প্রথমে ঝুঁকি নিয়ে শুরু করা যেতে পারে। ঝুঁকির ইংরেজি প্রতিশব্দ হল risk ইংরেজী ভাষায় risk-এর শাব্দিক অর্থ হল সাহস করা। এ সাহস দেখানো হয় যা অজানা বা অনিশ্চিত তার ক্ষেত্রে। সবচেয়ে অনিশ্চিত হল ভবিষ্যত। প্রাচীনকালে সবাই মনে করত যে, ভবিষ্যত নিয়ে মানুষের কিছুই করার নেই। ভবিষ্যত নিয়ন্ত্রিত হয় দেবদেবতাদের খেয়ালখুশিতে। যে সব দার্শনিক অজানা ভবিষ্যতের ঝুঁকির রহস্য উদ্‌ঘাটন করতে এগিয়ে আসেন তাঁরা সত্যিই ছিলেন অত্যন্ত দুঃসাহসী তাত্ত্বিক। পিটার এল বার্নস্টাইন (Peter L. Bernstein) নামে একজন বিশেষজ্ঞ ঝুঁকি সম্পর্কিত তত্ত্বের একটি ইতিহাস লিখেছেন। বইটির তিনি নাম দিয়েছেন “Against the Gods : the Remarkable Story of Risk” (বিধাতার বিপক্ষে : ঝুঁকির অসামান্য কাহিনী)।[৩] বার্নস্টাইনের মতে গ্রীক লোককাহিনীর নায়ক প্রমিথিউস যেমন দেবতাদের অমান্য করে অন্ধকার থেকে আলো ছিনিয়ে এনেছে, ঝুঁকি সম্পর্কিত তাত্ত্বিকরা তেমনি তমসাবৃত ভবিষ্যতের রহস্য ভেদ করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। বার্নস্টাইনের ইতিহাসে ঝুঁকি সম্পর্কিত বিশ্লেষণের পথিকৃতদের তালিকায় মোল্লা নসরুদ্দীনের নাম নেই। তার তালিকা শুরু হয়েছে সপ্তদশ শতকের ফরাসী ভূস্বামী শেভালিয়ে দ্য মেয়ার (Chevalier de Mere)-এর নাম দিয়ে। এ তালিকায় রয়েছে সপ্তদশ শতকের পাসক্যাল ও ফারম্যাট, অষ্টদশ শতকের লাইবনিজ, আব্রাহাম দ্য মোয়াভ (Abraham de Moivre), ও বার্নোলি (Bernoulli)। ত্রয়োদশ শতকের মোল্লা নসরুদ্দীন কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার মূল বৈজ্ঞানিক সূত্রসমূহ অনেক আগেই অনুধাবন করতে পেরেছিলেন। বিংশ শতাব্দীর অর্থনীতিবিদ্ মার্কভিজ (Markowitz) ১৯৫২ সালে তাঁর পত্রকোষ বা portfolio তত্ত্ব উপস্থাপন করেন। পত্রকোষ বা portfolio-এর শাব্দিক অর্থ হল একজন ব্যক্তির সকল কাগুজে সম্পদের (যথা শেয়ারের কাগজ) সংগ্রহ (যা সাধারণত একটি “পোর্টফোলিও” ব্যাগের মধ্যে রাখা হয়)। এ তত্ত্বের মূল বক্তব্য হল, এক ধরনের সম্পদে বিনিয়োগ করা হলে যদি এ সম্পদের দাম কমে যায় তবে বিনিয়োগকারী ফতুর হয়ে যাবে। এক ঝুড়িতে সকল ডিম রাখা যেমন বুদ্ধিমানের কাজ নয় তেমনি এক ধরনের সম্পদে – যা আপাতদৃষ্টিতে যত লাভজনকই হোক না কেন, বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। মার্কভিজের পরামর্শ হল সম্পদের বৈচিত্র্যায়ন (diversification) হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনার একটি সহজ পথ। এ তত্ত্ব পত্রকোষ বা portfolio theory নামেও পরিচিত।

    মার্কভিজের প্রায় সাতশ বছর আগে মোল্লা নসরুদ্দীন ঝুঁকি বৈচিত্র্যায়নের পরামর্শ দিয়েছেন। মোল্লা নিজের জীবনেও তাঁর চর্চা করেছেন। মোল্লার দুই মেয়ে ছিল। তিনি একজনকে বিয়ে দেন চাষীর সাথে, অন্য মেয়ের বিয়ে দেন ইটের ভাটার মালিকের সাথে। ভালো বৃষ্টি হলে চাষীর ঘরণী আরামে থাকত। আর বৃষ্টি না হলে বা কম হলে ইটের ভাটার মালিকের স্ত্রীর থাকত রমরমা অবস্থা। বৃষ্টি কম হোক আর বেশি হোক মোল্লার এক কন্যা অন্তত ভাল অবস্থাতে থাকত। অবশ্য বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবারই মোল্লার চেয়েও অনেক বেশি চালাক। এ ধরনের পরিবার এক ছেলেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলে ভর্তি করে আর অন্য ছেলেদের বিরোধী দলের সমর্থক করে রাখে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও কোন না কোন ছেলে ক্ষমতাসীন থেকে যায়।

    মোল্লা বৈচিত্র্যায়নে এত গভীরভাবে বিশ্বাস করতেন যে, তিনি এ তত্ত্ব পরকালের ক্ষেত্রে পর্যন্ত প্রয়োগ করার চেষ্টা করেছেন। ইদ্রিস শাহ তাঁর “The Pleasantries of the Incredible Mulla Nasruddin” গ্রন্থে নিম্নরূপ কাহিনী বর্ণনা করেছেন[৪] :

    A theologian was ill. He had heard that Nasruddin was a mystic, and in his semidelirium convinced himself that there might be something in all this, after all. So he sent for The Mulla.

    “Prescribe a prayer which can ease me into the other world, Mulla”, he said, “for you have a reputation of being in communication with another dimension.”

    “Delighted”, said Nasruddin, “Here you are: God help me, Devil help me!”

    Forgetting his infirmity the divine sat bolt upright, scandalized. “Mulla, you must be insane!”

    “Not at all, my dear fellow, a man in your position cannot afford to take chances. Where he sees two alternatives, he should try to provide for either of them working out.”

    (একজন ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ অসুস্থ ছিলেন। তিনি শুনেছিলেন যে নসরুদ্দীন একজন মরমি সাধক। অর্ধচেতন অবস্থায় তাঁর কাছে মনে হল এ খবর হয়ত সত্যি। তিনি মোল্লাকে ডেকে পাঠালেন।

    তিনি বললেন, “হে মোল্লা, আপনার সুনাম রয়েছে যে অন্য জগতের সাথে আপনার যোগাযোগ রয়েছে। আপনি আমাকে এমন একটি মন্ত্র দিন যাতে আমি বিনা যন্ত্রণায় অন্য জগতে যেতে পারি।”

    নসরুদ্দীন বললেন, “এতো খুশির সাথেই করব। এই হল আপনার মন্ত্র : বিধাতা আমাকে সাহায্য কর, অসুর আমাকে মদদ্ দাও।”

    স্তম্ভিত হয়ে লোকটি তাঁর অসুখের কথা ভুলে গিয়ে সোজা হয়ে বসে পড়লেন। তিনি বললেন, “মোল্লা নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়েছে।”

    মোল্লা জবাব দিলেন, “প্রিয় বন্ধু, আপনার কথা মোটেও সত্য নয়। আপনার যা অবস্থা, আপনি ঝুঁকি নিতে পারেন না। যখন দুটি বিকল্প রয়েছে, তখন দুটি বিকল্পের জন্যই বন্দোবস্ত রাখা বুদ্ধিমানের কাজ।”)

    স্পষ্টতই মোল্লা এখানে ঝুঁকি বৈচিত্র্যায়নের পরামর্শ দিচ্ছেন। তবে মোল্লা একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। পার্থিব বৈচিত্র্যায়ন তত্ত্ব পরকালের ক্ষেত্রে প্রয়োগ সম্ভব নয়। যারা ধার্মিক তাদের কাছে পরকালে কোন বিকল্প নেই। কাজেই একই সাথে একাধিক ব্যবস্থা গ্রহণের কোন সুযোগ নেই। অবশ্য মোল্লা নিজে পরকাল সম্পর্কেও খুব নিশ্চিত ছিলেন না। মোল্লা মরার আগে নাকি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে, মরার পর তাঁকে নতুন কবরে সমাহিত না করে পুরাতন কবরে যেন তাঁর লাশ রাখা হয়। আত্মীয়-স্বজনরা তাঁর এই অদ্ভুত অনুরোধের কারণ জানতে চাইলে তিনি বললেন, পুরানো কবরে ফেরেশতারা আসলে বলে দেওয়া সম্ভব হবে যে, কবরে সমাহিত ব্যক্তির ইতোমধ্যে সাজা হয়ে গেছে। কাজেই ফেরেশতারা শাস্তির ব্যবস্থা না করেই চলে যাবে। তাতে অন্তত কেয়ামত পর্যন্ত তিনি শাস্তির হাত থেকে বাঁচবেন।

    তবে মোল্লার ঝুঁকি-বৈচিত্র্যায়ন সম্পর্কিত পরামর্শ পরকালের জন্য প্রযোজ্য না হলেও ইহকালের জন্য অত্যন্ত উপযোগী। বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য এমনকি রাজনীতির ক্ষেত্রে বৈচিত্র্যায়ন ঝুঁকি হ্রাসের একটি কার্যকর উপায়। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন যে, পরিবেশের জন্যও বৈচিত্র্যায়ন শুধু কল্যাণকরই নয় অত্যন্ত জরুরীও বটে।[৫] সম্প্রতি কৃষি ক্ষেত্রে উচ্চফলনশীল বীজ চাষ করতে গিয়ে অল্প কয়েকটি জাতের ধান ও গম চাষ হচ্ছে। এ সব বীজের ফলন চিরাচরিত জাতের চেয়ে বেশি সন্দেহ নেই। কিন্তু অল্প কয়েকটি জাতের বীজের উপর নির্ভরশীলতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন প্রজাতির বীজ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। কাজেই নানাবিধ প্রজাতির বীজের চাষ করলে বন্যা ও খরার মত প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষতি কম হয়। এক ধরনের উচ্চ ফলনশীল বীজ চাষ করলে একবার কীট পতঙ্গের উপদ্রব হলে সকল ফসলই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভিন্ন ভিন্ন জাতের বীজ চাষ করলে এক ধরনের পোকা সব ধরনের ফসলের ক্ষতি করতে পারে না। বৈচিত্র্যায়নের মাধ্যমে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাই হল বুদ্ধিমানের কাজ।

    সাতশ বছর আগে মোল্লা যখন মারা যান তখন বিশ্ব ব্যাংক অথবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথা কেউ কল্পনা করেনি। এমনকি ওয়াশিংটন শহরে –যেখানে প্রতিষ্ঠান দুটির সদর দফতর অবস্থিত–সেখানে কোন শহরই ছিল না, আদৌ কোন বসতি ছিল কি না তাতে সন্দেহ রয়েছে। কিন্তু মোল্লা বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল না দেখলেও অনেক মহাজন দেখেছেন। মহাজনদের আচরণ জানতে পারলেই এ দুটো প্রতিষ্ঠানের নিয়ম নীতি আঁচ করা সম্ভব। এ প্রসঙ্গে মোল্লার একটি কাহিনী মনে পড়ছে। কথিত আছে মোল্লা নসরুদ্দীনের একটি হাতি দেখে খুবই পছন্দ হয়। তিনি হাতিটি কেনার অর্থ সংগ্রহের জন্য মহাজনের দোরে গিয়ে হাজির হলেন। মোল্লা মহাজনকে বললেন, “আমাকে কিছু টাকা ধার দিন।” মহাজন বললেন, “কেন?” মোল্লা জবাব দিলেন, “আমি একটি হাতি কিনতে চাই।” মহাজন প্রশ্ন করলেন, “তোমার যদি টাকা না থাকে তুমি হাতি পালবে কি করে?” মোল্লা আক্ষেপ করে বললেন, “আমি আপনার কাছে টাকার জন্য এসেছি, উপদেশের জন্য নয়।”

    যে কোন উন্নয়নশীল দেশের অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করলে মোল্লার আক্ষেপই শোনা যাবে। এইত কিছুদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে মস্কো যান। আলোচনার পর সাংবাদিকগণ রাশিয়ার তদানীন্তন প্রধানমন্ত্রী প্রিমাকভের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। প্রিমাকভ সাংবাদিকদের জানান যে, তিনি আশা করেছিলেন, মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তাঁর ব্রীফ কেস ভর্তি করে ডলার নিয়ে এসেছেন; কিন্তু প্রকৃতপক্ষে তিনি তাঁর ব্রীফ কেস ভর্তি করে নিয়ে এসেছেন শর্তের কাগজপত্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তাবলী স্বল্পোন্নত দেশসমূহের অর্থমন্ত্রীদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। একটু নমনীয় হলেও বিশ্ব ব্যাংকও একই পথের পথিক।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তসমূহকে শর্তনির্ভরশীলতা বা conditionality বলা হয়ে থাকে। শর্তনির্ভরশীলতাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নসিহত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একজন বিশেষজ্ঞের মতে শর্তনির্ভরশীলতা হল সে সব নীতি যা অনুসরণ করলে তহবিলের সাহায্য প্রদান করা হয়।[৬] মোল্লার মহাজনের উপদেশ না শোনার অধিকার ছিল, অনুন্নত দেশসমূহের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ না শোনার জো নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সার্বিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলে অন্য দাতাদের সাহায্যও কমে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে যে, তার নির্ধারিত শর্তাবলী শুধু সংশ্লিষ্ট দেশের জন্যই প্রযোজ্য নয়, এ সব শর্ত বিশ্বের আর্থিক ব্যবস্থার জন্য সামগ্রিকভাবে হিতকর। অবশ্য মুদ্রা তহবিলের সমালোচকরা এ মতের সাথে মোটেও একমত নন। তাঁরা বলেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সকল দেশের জন্য একই দাওয়াই দিয়ে থাকে। অনেক ক্ষেত্রেই এ দাওয়াই রোগের চেয়ে খারাপ। শর্তাবলীর মধ্যে সাধারণত থাকে সরকারের ব্যয়-হ্রাস, মুদ্রার অবমূল্যায়ন, কর-সংস্কার, বেসরকারীকরণ, বাণিজ্য সংস্কার এবং জ্বালানি ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি। সামগ্রিকভাবে বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের সংস্কার অর্থনৈতিক সংকোচনের জন্ম দেয়। অর্থনীতিবিদ্রা এ ধরনের ব্যবস্থাকে কল্যাণকর মনে করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের মতে এসব সংস্কার হচ্ছে রাজনৈতিক আত্মহননের শামিল। রাজনীতিবিদ্‌গণ তাই এ ধরনের তেতো ওষুধ গিলতে চান না। এর ফলে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ একটি নতুন দাওয়াই আবিষ্কার করেছেন। তাঁরা এর নাম দিয়েছেন প্রাক-কর্মসূচী শর্তনির্ভরশীলতা (upfront conditionality)। অর্থাৎ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সম্মত কর্মসূচী গ্রহণের আগেই এ ধরনের শর্ত পালন করতে হয়। অবশ্য এ ধরনের শর্তনির্ভরশীলতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ আবিষ্কার করেনি। এ ধরনের ব্যবস্থার প্রয়োজনীয়তা ত্রয়োদশ শতাব্দীতেই মোল্লা সাহেব চিন্তা করে গেছেন। মোল্লা একবার একটি ছোট ছেলেকে একটি পাত্রে কুয়ো থেকে পানি তুলে আনতে বলেন। ছেলেটির হাতে পাত্রটি তুলে তিনি চিৎকার করে বললেন, “খেয়াল রেখো পাত্রটি যাতে কোন মতেই না ভাঙে” এবং তার পরেই ছেলেটিকে থাপ্পড় মারলেন। ঘটনার সময় অন্য এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি মোল্লার কাছে জানতে চাইলেন যে, মোল্লা কেন বিনা কারণে ছেলেটিকে আঘাত করলেন। মোল্লা বললেন, “আহাম্মক, তুমি বুঝতে পারছ না, পাত্রটি ভাঙ্গার পর ছেলেটিকে শাস্তি দিয়ে কোন লাভ হবে না। কাজেই আগে শাস্তি দিলাম।” মোল্লার মত আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ পাত্র ভাঙ্গার জন্য অপেক্ষা করতে রাজি নয়, তারা আগেই স্বল্পোন্নত দেশসমূহকে থাপ্পড় মারে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহের নীতিমালার সাথে উন্নয়নশীল দেশগুলো কখনও একাত্ম হতে পারে না। এরা ভালো উপদেশ দিলেও উন্নয়নশীল দেশসমূহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সন্দেহ করে।

    আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ কখনও এ কথা স্বীকার করে না যে তারা মহাজন। কিন্তু মোল্লা মহাজনদের যে সব লক্ষণ বর্ণনা করেছেন তার সবই রয়েছে এ সব প্রতিষ্ঠানের। তাই এ সব প্রতিষ্ঠান দেখলে তিনি হয়ত মোটেও অবাক হতেন না। মাংস চুরি হওয়ার পর মোল্লা তাঁর স্ত্রীকে যে প্রশ্ন করেছিলেন হয়ত আজ বেঁচে থাকলে একই ধরনের প্রশ্ন তিনি করতেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহকে। মোল্লার মাংস চুরির গল্পটি হচ্ছে নিম্নরূপ :

    বাজারে গিয়ে মোল্লা খুব ভালো মাংস পেয়ে খুশি হয়ে এক সের মাংস নিয়ে বাড়িতে আসেন। এসেই স্ত্রীকে মাংসটা ভালো করে রান্না করার নির্দেশ দিলেন। মোল্লার স্ত্রী মাংস রান্না করলেন। কিন্তু রান্না করা মাংস চেখে তাঁর এত ভাল লাগল যে তিনি নিজেই পুরো মাংসটা খেয়ে ফেললেন। মোল্লা খেতে এসে যখন মাংস চাইলেন তখন তার স্ত্রী বললেন যে, মাংস বিড়ালে খেয়ে ফেলেছে। মোল্লা জিজ্ঞেস করলেন, “বিড়াল কি পুরো মাংসই খেয়েছে?” মোল্লার স্ত্রী বললেন যে, পুরো মাংসই বিড়ালে খেয়ে ফেলেছে। বিড়ালটা কাছেই ছিল। নসরুদ্দীন সেটাকে দাঁড়ি পাল্লায় চড়িয়ে দেখলেন যে বিড়ালটির ওজন ঠিক এক সের। “এটাই যদি সেই বিড়াল হয়”, মোল্লা বললেন, “তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বিড়াল কোথায়?”

    গত পঞ্চাশ বছর ধরে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে তা যদি মোল্লা দেখতে পেতেন, তাহলে তিনি হয়ত তৃতীয় বিশ্বের দিকে অঙ্গুলি দেখিয়ে বলতেন, “এই যদি উন্নয়ন হয়, তবে বিনিয়োগকৃত অর্থ কোথায়, আর এই যদি বিনিয়োগ হয়, তবে উন্নয়ন গেল কোথায়?”

    আজকের অর্থনীতিবিদদের অনেকেই মোল্লা নসরুদ্দীনের গাল-গল্পকে অর্থনৈতিক তত্ত্ব হিসাবে মানতে চাইবেন না। পক্ষান্তরে মোল্লা যদি আজকে জীবিত থাকতেন তিনি ও হয়ত পেশাদারদের গাণিতিক অর্থনীতিকে বাস্তব হিসাবে স্বীকার করতেন না। তিনিও হয়ত গণিতজ্ঞ জি. এইচ. হার্ডি (G. H. Hardy)-এর সাথে সুর মিলিয়ে বলতেন, “A mathematician is someone who does not know what he is talking about and does not care.” (একজন গণিতজ্ঞ হচ্ছেন সে ধরনের ব্যক্তি যিনি কি সম্পর্কে বলছেন তা জানেন না ও তার পরোয়াও করেন না)। গণিতজ্ঞের কাজ হচ্ছে সঠিকভাবে অঙ্ক করা, ফলাফল নিয়ে তার মাথা ব্যথা নেই। গণিতজ্ঞের কোন লক্ষ্য নেই, কোন দায়দায়িত্ব নেই, পদ্ধতি সঠিক হলেই তিনি সন্তুষ্ট। যে সব অর্থনীতিবিদ্ গণিতের ভিত্তিতে তাঁদের তাত্ত্বিক কাঠামো গড়ে তুলছেন তাঁদের অনেকেই গণিতজ্ঞদের ত্রুটিতে সংক্রমিত হয়েছেন। তাঁদের গণিত নির্ভুল হতে পারে; কিন্তু তাঁদের তত্ত্ব সঠিক নয়।

    আজকের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের অনেক অর্থনীতিবিদ্‌ই মনে করেন যে, একমাত্র তাঁদের পেশাদারী জ্ঞান প্রয়োগ করলেই উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব। অবশ্য তাঁরা ভুলে যান যে, টাইটানিক জাহাজ সে সময়ের শ্রেষ্ঠ বিশেষজ্ঞরা নির্মাণ করেছে এবং প্রথম সমুদ্র যাত্রাতেই জাহাজটি ডুবে যায়। আর হজরত নূহ (আঃ)-এর কিস্তি তৈরি করেছিল আনাড়িরা; নূহের কিস্তি কিন্তু শত ঝড় ঝঞ্ঝাতেও ডোবেনি। সেনাপতিদের সম্পর্কে যথার্থই বলা হয়ে থাকে যে, যুদ্ধ এত গুরুত্বপূর্ণ যে শুধু সেনানায়কদের কাছে যুদ্ধ সম্পর্কে সকল সিদ্ধান্ত ছেড়ে দেওয়া ঠিক নয়। অর্থনৈতিক সমস্যাও এত গুরুত্বপূর্ণ যে তা শুধু পেশাদার অর্থনীতিবিদদের কাছে ছেড়ে রাখা সম্ভব নয়। মোল্লা নসরুদ্দীনের মত চিন্তাবিদদের আজকের দিনেও তাই আমাদের প্রয়োজন রয়েছে।

    .

    তথ্যসূত্র 

    ১. সৈয়দ মুজতবা আলী, চতুরঙ্গ (ঢাকা : ষ্টুডেন্ট ওয়েজ, ১৯৮৯), পৃষ্ঠা ২৮

    ২. Peter, Lawrence J., Peter’s Quotations (New York : Quill, 1977), p. 437

    ৩. Bernstein, Peter L., Against the Gods: The Remarkable Story of Risk (New York: John Wiley and Sons, 1996 )

    ৪. Shah, Idries, The Pleasantries of the Incredible Mulla Nasruddin (New York: E. P. Datton & Co, 1968), p. 91

    ৫. Bright, Chris, Life Out of Bounds (New York: W. W. Norton & Company, 1998)

    ৬. Guitian, Manuel, Fund Conditionaity (Washington : IMF, 1986)

    ৭. উদ্ধৃত Gordon, Scott, The History and Philosophy of Social Science (New York: Routledge, 1993), p. 39

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅবাক বাংলাদেশ : বিচিত্র ছলনাজালে রাজনীতি – আকবর আলি খান
    Next Article পুরানো সেই দিনের কথা – আকবর আলি খান

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }