Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পলাতকা – রবীন্দ্রনাথ ঠাকুর

    উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর এক পাতা গল্প53 Mins Read0
    ⤶ ⤷

    নিষ্কৃতি

    মা কেঁদে কয় , “ মঞ্জুলী মোর ওই তো কচি মেয়ে ,
    ওর ই সঙ্গে বিয়ে দেবে ?— বয়সে ওর চেয়ে
    পাঁচগুনো সে বড়ো ;
    তাকে দেখে বাছা আমার ভয়েই জড়সড় ।
    এমন বিয়ে ঘটতে দেব নাকো । ”

    বাপ বললে , “ কান্না তোমার রাখো!
    পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে ,
    জান না কি মস্ত কুলীন ও যে ।
    সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাব ।
    ওকে ছাড়লে পাত্র কোথায় পাব । ”
    মা বললে , “ কেন , ওই যে চাটুজ্যেদের পুলিন ,
    নাই বা হল কুলীন ,—
    দেখতে যেমন তেমনি স্বভাবখানি ,
    পাস করে ফের পেয়েছে জলপানি ,
    সোনার টুকরো ছেলে ।
    এক-পাড়াতে থাকে ওরা — ওর ই সঙ্গে হেসে খেলে
    মেয়ে আমার মানুষ হল ; ওকে যদি বলি আমি আজই
    এক্‌খনি হয় রাজি । ”

    বাপ বললে , “ থামো ,
    আরে আরে রামোঃ ।
    ওরা আছে সমাজের সব তলায় ।
    বামুন কি হয় প ই তে দিলেই গলায় ?
    দেখতে শুনতে ভালো হলেই পাত্র হল! রাধে!
    স্ত্রীবুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে । ”
    যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কনের মুখ
    সেদিন থেকে মঞ্জুলিকার বুক
    প্রতি পলের গোপন কাঁটায় হল রক্তে মাখা ।
    মায়ের স্নেহ অন্তর্যামী , তার কাছে তো রয় না কিছুই ঢাকা ;
    মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে
    ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা-বিদ্যুতে ।
    অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে —
    সুখে দুঃখে দ্বেষে রাগে
    ধর্ম থেকে নড়েন তিনি নাই হেন দৌর্বল্য ।
    তাঁর জীবনের রথের চাকা চলল
    লোহার বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণেই ,
    কোনোমতেই ইঞ্চি - খানেক এদিক-ওদিক একটু হবার জো নেই ।
    তিনি বলেন , তাঁর সাধনা বড়োই সুকঠোর ,
    আর কিছু নয় , শুধুই মনের জোর ,
    অষ্টাবক্র জমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য ,
    মেয়েমানুষ বুঝবে না তার মূল্য ।

    অন্তঃশীলা অশ্রুনদীর নীরব নীরে
    দুটি নারীর দিন বয়ে যায় ধীরে ।
    অবশেষে বৈশাখে এক রাতে
    মঞ্জুলিকার বিয়ে হল পঞ্চাননের সাথে ।
    বিদায়বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি
    “ হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি । ”

    কিমাশ্চর্যমতঃপরং , বাপের সাধন-জোরে
    আশীর্বাদের প্রথম অংশ দু-মাস যেতেই ফলল কেমন করে —
    পঞ্চাননকে ধরল এসে যমে ;
    কিন্তু মেয়ের কপালক্রমে
    ফলল না তার শেষের দিকটা , দিলে না যম ফিরে ;
    মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এল সিঁদুর মুছে শিরে ।
    দুঃখে সুখে দিন হয়ে যায় গত
    স্রোতের জলে ঝরে-পড়া ভেসে-যাওয়া ফুলের মতো ,
    অবশেষে হল
    মঞ্জুলিকার বয়স ভরা ষোলো ।
    কখন শিশুকালে
    হৃদয়-লতার পাতার অন্তরালে
    বেরিয়েছিল একটি কুঁড়ি
    প্রাণের গোপন রহস্যতল ফুঁড়ি ;
    জানত না তো আপনাকে সে ,
    শুধায় নি তার নাম কোনোদিন বাহির হতে খেপা বাতাস এসে ,
    সেই কুঁড়ি আজ অন্তরে তার উঠছে ফুটে
    মধুর রসে ভরে উঠে ।
    সে যে প্রেমের ফুল
    আপন রাঙা পাপড়ি - ভারে আপনি সমাকুল ।
    আপনাকে তার চিনতে যে আর নাইকো বাকি ,
    তাইতো থাকি থাকি
    চমকে ওঠে নিজের পানে চেয়ে ।
    আকাশপারের বাণী তারে ডাক দিয়ে যায় আলোর ঝরনা বেয়ে ;
    রাতের অন্ধকারে
    কোন্‌ অসীমের রোদনভরা বেদন লাগে তারে ।
    বাহির হতে তার
    ঘুচে গেছে সকল অলংকার ;
    অন্তর তার রাঙিয়ে ওঠে স্তরে স্তরে ,
    তাই দেখে সে আপনি ভেবে মরে ।
    কখন কাজের ফাঁকে
    জানলা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে —
    যেখানে ওই শজনে গাছের ফুলের ঝুরি বেড়ার গায়ে
    রাশি রাশি হাসির ঘায়ে
    আকাশটারে পাগল করে দিবস - রাতি ।
    যে ছিল তার ছেলেবেলার খেলাঘরের সাথি
    আজ সে কেমন করে
    জলস্থলের হৃদয়খানি দিল ভরে ।
    অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে
    মিশিয়ে গেল চুপে চুপে ।
    পায়ের শব্দ তার ই
    মর্ মরিত পাতায় পাতায় গিয়েছে সঞ্চারি ।
    কানে কানে তারি করুণ বাণী
    মৌমাছিদের পাখার গুনগুনানি ।

    মেয়ের নীরব মুখে
    কী দেখে মা , শেল বাজে তার বুকে ।
    না-বলা কোন্‌ গোপন কথার মায়া
    মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জলভরা এক ছায়া ;
    অশ্রু-ভেজা গভীর প্রাণের ব্যথা
    এনে দিল অধরে তার শরৎনিশির স্তব্ধ ব্যাকুলতা ।
    মায়ের মুখে অন্ন রোচে নাকো —
    কেঁদে বলে , “ হায় ভগবান , অভাগীরে ফেলে কোথায় থাক ো । ”

    একদা বাপ দুপুরবেলায় ভোজন সাঙ্গ করে
    গুড়গুড়িটার নলটা মুখে ধরে ,
    ঘুমের আগে , যেমন চিরাভ্যাস ,
    পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস ।
    মা বললেন , বাতাস করে গায়ে ,
    কখনো বা হাত বুলিয়ে পায়ে ,
    “ যার খুশি সে নিন্দে করুক , মরুক বিষে জ্বরে
    আমি কিন্তু পারি যেমন করে
    মঞ্জুলিকার দেবই দেব বিয়ে । ”
    বাপ বললেন , কঠিন হেসে , “ তোমরা মায়ে ঝিয়ে
    এক লগ্নেই বিয়ে কো রো আমার মরার পরে ,
    সেই কটা দিন থাকো ধৈর্য ধরে । ”
    এই বলে তাঁর গুড়গুড়িতে দিলেন মৃদু টান ।
    মা বললেন , “ উঃ কী পাষাণ প্রাণ ,
    স্নেহমায়া কিচ্ছু কি নেই ঘটে । ”
    বাপ বললেন , “ আমি পাষাণ বটে ।
    ধর্মের পথ কঠিন বড়ো , ননির পুতুল হলে
    এতদিনে কেঁদেই যেতেম গলে । ”
    মা বললেন , “ হায় রে কপাল । বোঝাবই বা কারে ।
    তোমার এ সংসারে
    ভরা ভোগের মধ্যখানে দুয়ার এঁটে
    পলে পলে শুকিয়ে মরবে ছাতি ফেটে
    একলা কেবল একটুকু ওই মেয়ে ,
    ত্রিভুবনে অধর্ম আর নেই কিছু এর চেয়ে ।
    তোমার পুঁথির শুকনো পাতায় নেই তো কোথাও প্রাণ ,
    দরদ কোথায় বাজে সেটা অন্তর্যামী জানেন ভগবান । ”

    বাপ একটু হাসল কেবল , ভাবলে , “ মেয়েমানুষ
    হৃদয়তাপের ভাপে-ভরা ফানুস ।
    জীবন একটা কঠিন সাধন — নেই সে ওদের জ্ঞান । ”
    এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান ।
    দুখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিবল মায়ের তাপ ;
    সংসারেতে একা পড়লেন বাপ ।
    বড়ো ছেলে বাস করে তার স্ত্রীপুত্রদের সাথে
    বিদেশে পাটনাতে ।
    দুই মেয়ে তার কেউ থাকে না কাছে ,
    শ্বশুরবাড়ি আছে ।
    একটি থাকে ফরিদপুরে ,
    আরেক মেয়ে থাকে আরো দূরে
    মাদ্রাজে কোন্‌ বিন্ধ্যগিরির পার ।
    পড়ল মঞ্জুলিকার ‘ পরে বাপের সেবা - ভার ।
    রাঁধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা ,
    স্ত্রীর রান্না বিনা
    অন্নপানে হত না তার রুচি ।
    সকালবেলায় ভাতের পালা , সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি ;
    ভাতের সঙ্গে মাছের ঘটা ,
    ভাজাভুজি হত পাঁচটা-ছটা ;
    পাঁঠা হত রুটি-লুচির সাথে ।
    মঞ্জুলিকা দুবেলা সব আগাগোড়া রাঁধে আপন হাতে ।
    একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই
    রাঁধার ফর্দ এই ।
    বাপের ঘরটি আপনি মোছে ঝাড়ে ,
    রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে পাড়ে ।
    ডেস্কে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে ,
    ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে ।
    গয়লানী আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে ,
    ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে ।
    কাসুন্দি তার কোনোমতেই হয় না মায়ের মতো ,
    তাই নিয়ে তার কত
    নালিশ শুনতে হয় ।
    তা ছাড়া তার পান-সাজাটা মনের মতো নয় ।
    মায়ের সঙ্গে তুলনাতে পদে - পদেই ঘটে যে তার ত্রুটি ।
    মোটামুটি —
    আজকালকার মেয়েরা কেউ নয় সেকালের মতো ।
    হয়ে নীরব নত
    মঞ্জুলী সব সহ্য করে , সর্বদাই সে শান্ত ,
    কাজ করে অক্লান্ত ।
    যেমন করে মাতা বারংবার
    শিশু ছেলের সহস্র আবদার
    হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে ,
    তেমনি করেই সুপ্রসন্ন মুখে
    মঞ্জুলী তার বাপের নালিশ দন্ডে দন্ডে শোনে ,
    হাসে মনে মনে ।
    বাবার কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান
    সেই কথাটা মনে করে গর্বসুখে পূর্ণ তাহার প্রাণ ।
    “ আমার মায়ের যত্ন যে-জন পেয়েছে একবার
    আর কিছু কি পছন্দ হয় তার । ”
    হোলির সময় বাপকে সেবার বাতে ধরল ভারি ।
    পাড়ায় পুলিন করছিল ডাক্তারি ,
    ডাকতে হল তারে ।
    হৃদয়যন্ত্র বিকল হতে পারে
    ছিল এমন ভয় ।
    পুলিনকে তাই দিনের মধ্যে বারেবারেই আসতে যেতে হয় ।
    মঞ্জুলী তার সনে
    সহজভাবেই কইবে কথা যতই করে মনে
    ততই বাধে আরো ।
    এমন বিপদ কারো
    হয় কি কোনোদিন ।
    গলাটি তার কাঁপে কেন , কেন এতই ক্ষীণ ,
    চোখের পাতা কেন
    কিসের ভারে জড়িয়ে আসে যেন ।
    ভয়ে মরে বিরহিণী
    শুনতে যেন পাবে কেহ রক্তে যে তার বাজে রিনিরিনি ।
    পদ্মপাতায় শিশির যেন , মনখানি তার বুকে
    দিবারাত্রি টলছে কেন এমনতরো ধরা-পড়ার মুখে ।

    ব্যামো সেরে আসছে ক্রমে ,
    গাঁঠের ব্যথা অনেক এল কমে ।
    রোগী শয্যা ছেড়ে
    একটু এখন চলে হাত-পা নেড়ে ।
    এমন সময় সন্ধ্যাবেলা
    হাওয়ায় যখন যূথীবনের পরানখানি মেলা ,
    আঁধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যেয়ে
    চুপ করে শেষ তাকিয়ে থাকে চেয়ে ,
    তখন পুলিন রোগী-সেবার পরামর্শ-ছলে
    মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে —
    “ জানো তুমি তোমার মায়ের সাধ ছিল এই চিতে
    মোদের দোঁহার বিয়ে দিতে ।
    সে ইচ্ছাটি তাঁর ই
    পুরাতে চাই যেমন করেই পারি ।
    এমন করে আর কেন দিন কাটাই মিছিমিছি । ”

    “ না না , ছি ছি , ছি ছি । ”
    এই ব ' লে সে মঞ্জুলিকা দু-হাত দিয়ে মুখখানি তার ঢেকে
    ছুটে গেল ঘরের থেকে ।
    আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের ‘ পরে —
    ঝরঝরিয়ে ঝরঝরিয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে ।
    ভাবলে , “ পোড়া মনের কথা এড়ায় নি ওঁর চোখ ।
    আর কেন গো । এবার মরণ হ ো ক । ”

    মঞ্জুলিকা বাপের সেবায় লাগল দ্বিগুণ ক ' রে
    অষ্টপ্রহর ধরে ।
    আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে ,
    যে-বাসনটা মাজা হল আবার সেটা মাজে ।
    দু-তিন ঘন্টা পর
    একবার যে-ঘর ঝেড়েছে ফের ঝাড়ে সেই ঘর ।
    কখন যে স্নান , কখন যে তার আহার ,
    ঠিক ছিল না তাহার ।
    কাজের কামাই ছিল নাকো যতক্ষণ না রাত্রি এগারোটায়
    শ্রান্ত হয়ে আপনি ঘুমে মেঝের ‘ পরে লোটায় ।
    যে দেখল সে-ই অবাক হয়ে রইল চেয়ে ,
    বললে , “ ধন্যি মেয়ে । ”

    বাপ শুনে কয় বুক ফুলিয়ে , “ গর্ব করি নেকো ,
    কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো ।
    ব্রহ্ম চর্য- ব্রত
    আমার কাছেই শিক্ষা যে ওর । নইলে দেখতে অন্যরকম হত ।
    আজকালকার দিনে
    সংযমের ই কঠোর সাধন বিনে
    সমাজেতে রয় না কোনো বাঁধ ,
    মেয়েরা তাই শিখছে কেবল বিবিয়ানার ছাঁদ । ”

    স্ত্রীর মরণের পরে যবে
    সবেমাত্র এগারো মাস হবে ,
    গুজব গেল শোনা
    এই বাড়িতে ঘটক করে আনাগোনা ।
    প্রথম শুনে মঞ্জুলিকার হয় নিকো বিশ্বাস ,
    তার পরে সব রকম দেখে ছাড়লে সে নিশ্বাস ।
    ব্যস্ত সবাই , কেমনতরো ভাব
    আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব ।
    দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু ,
    হঠাৎ কালো ভ্রমরকৃষ্ণ ভুরু ,
    পাকাচুল সব কখন হল কটা ,
    চাদরেতে যখন-তখন গন্ধ মাখার ঘটা ।

    মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে
    বুক - ভাঙা এক বিষম ব্যথার সনে ।
    হো ক না মৃত্যু , তবু
    এ-বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরহ তাঁর ঘটে নাই তো কভু ।
    কল্যাণী সেই মূর্তিখানি সুধামাখা
    এ সংসারের মর্মে ছিল আঁকা ;
    সাধ্বীর সেই সাধনপুণ্য ছিল ঘরের মাঝে ,
    তাঁরি পরশ ছিল সকল কাজে ।
    এ সংসারে তাঁর হবে আজ পরম মৃত্যু , বিষম অপমান —
    সেই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ ।
    ছেড়ে লজ্জাভয়
    কন্যা তখন নিঃসংকোচে কয়
    বাপের কাছে গিয়ে ,—
    “ তুমি নাকি করতে যাবে বিয়ে ।
    আমরা তোমার ছেলেমেয়ে নাতনী-নাতি যত
    সবার মাথা করবে নত ?
    মায়ের কথা ভুলবে তবে ?
    তোমার প্রাণ কি এত কঠিন হবে । ”

    বাবা বললে শুষ্ক হাসে ,
    “ কঠিন আমি কেই বা জানে না সে ?
    আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম ,
    কিন্তু গৃহধর্ম
    স্ত্রী না হলে অপূর্ণ যে রয়
    মনু হতে মহাভারত সকল শাস্ত্রে কয় ।
    সহজ তো নয় ধর্মপথে হাঁটা ,
    এ তো কেবল হৃদয় নিয়ে নয়কো কাঁদাকাটা ।
    যে করে ভয় দুঃখ নিতে , দুঃখ দিতে ,
    সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে । ”

    বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর ।
    সেথায় গেলেন বর
    বিয়ের কদিন আগে , বৌকে নিয়ে শেষে
    যখন ফিরে এলেন দেশে
    ঘরেতে নেই মঞ্জুলিকা । খবর পেলেন চিঠি পড়ে ,
    পুলিন তাকে বিয়ে করে
    গেছে দোঁহা ফরাক্কাবাদ চলে ,
    সেইখানেতে ই ঘর পাতবে ব ' লে ।
    আগুন হয়ে বাপ
    বারে বারে দিলেন অভিশাপ ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleস্মরণ – রবীন্দ্রনাথ ঠাকুর
    Next Article কণিকা – রবীন্দ্রনাথ ঠাকুর

    Related Articles

    উপন্যাস বুদ্ধদেব গুহ

    নগ্ন নির্জন – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    কোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ

    May 23, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    রবার্টসনের রুবি – সত্যজিৎ রায়

    April 3, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    বোম্বাইয়ের বোম্বেটে – সত্যজিৎ রায়

    April 3, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    রয়েল বেঙ্গল রহস্য – সত্যজিৎ রায়

    April 3, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    যত কাণ্ড কাঠমাণ্ডুতে – সত্যজিৎ রায়

    April 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }