Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পিতা ও পুত্র – ভেরা পানোভা

    ভেরা পানোভা এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    মাতুলদর্শনের খেসারত

    কালিনিন স্ট্রিট আর দানায়া স্ট্রিটের মধ্যে একটা গোপন সম্পর্ক গড়ে উঠল। গোপনে কথাবার্তা চলতে লাগল। শুরিক ও-দিকে যাতায়াত শুরু করেছে আর সর্বদাই ব্যস্ত ভাব, সেরিওজাকে সব খবরাখবর এনে দিচ্ছে। রোদে পোড়া মোটাসোটা দুটি পা ক্ষিপ্র গতিতে চালিয়ে ওর কালো কালো দুটি চোখের দৃষ্টি চারদিকে চকিত দৃষ্টি হানছে। একটা নতুন বুদ্ধি মাথায় ঢুকলেই শুরিকের চোখ দুটো কেবল ডাইনে-বাঁয়ে সচকিত দৃষ্টি ফেলবে আর ঠিক তখনই ওর বাবা তিমোখিন আর মা বুঝতে পারবে ছেলের মাথায় আবার কোনো দুষ্ট অভিসন্ধি ঢুকেছে। মা ভাবনায় পড়ে, বাবা চাবুক মারবার ভয় দেখায়। শুরিকের ভাবনাচিন্তাগুলো বরাবরই অনিষ্টকর কিনা। তাই ওর জন্য ওর বাবা-মা’র বড় দুশ্চিন্তা। তাদের সবেধন নীলমণি ছেলেটাকে তারা সুস্থ সবল দেখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়।

    কিন্তু শুরিক কি আর ওসব গ্রাহ্য করে নাকি? কালিনিন স্ট্রিটের ছেলেরা উল্কি ফোটাবে আর এ সময় চাবুকের ভয় পায় কে? গোপনে গোপনে ওরা দু-দল ছেলে এ জন্য সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে করে চলল। শুরিক আর সেরিওজার কাছ থেকেই ওরা ভাস্কার মামার উল্কির বিষয়ে খুঁটিনাটি সব কথা জেনে নিয়েছে। শরীরের কোথায় কেমন সব ছবি, সব কথা জেনে ওরা প্রথমে ছবির নক্সা এঁকে নিল তারপর শুরিক আর সেরিওজাকে এসবের মধ্যে আর রাখতে চাইল না। তাই ওদের বলল, ‘তোমাদের মতো বাচ্চাদের জন্য এসব নয়, বুঝলে?’ উঃ! কী ধড়িবাজ ছেলে ওরা। এটা অত্যন্ত অন্যায়।

    কিন্তু ওরাই-বা কী করবে বল? কাউকে তো একথা বলেও দিতে পারে না। তা-ছাড়া, জাতের কাউকে অর্থাৎ কিনা দানায়া স্ট্রিটের কাউকে এ বিষয়ে কিছু বলবে না ওরা, এই প্রতিজ্ঞাও সে করে ফেলেছে। কারণ দানায়া স্ট্রিটেই সেই বিখ্যাত মুখরা মেয়ে লিদা রয়েছে, যার পেটে কোনো কথা থাকবে না, চারধারে রসাল করে বলে বলে বেড়াবে। লিদা শুনলেই বড়দের কানে কথাটা যাবে আর তারপর যে কী হবে তা না ভাবাই ভালো। স্কুলে খবরটা রটে গেলে মাস্টারমশায়দের সভা, বাবা-মাদের জরুরি সভা, সব জায়গায় হাজির হতে হতে প্রাণান্ত করবে। হৈ হৈ শুরু হবে আর চারদিক থেকে একটা গোলমালের সৃষ্টি হবে।

    তাই কালিনিন স্ট্রিটের ছেলেরা দানায়া স্ট্রিটের ছেলেদের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইল না। কিন্তু শুরিককে তাড়িয়ে দেওয়া অত সহজ নয়। ওদের আঁকা ছবিগুলো সব সে দেখেছে।

    শুরিক সেরিওজাকে বলল, ‘ওরা অনেকগুলো নতুন ছবিও এঁকেছে। এরোপ্লেন, ঝরনাওয়ালা তিমি এঁকেছে। আবার কতগুলো উপদেশবাণীও লিখে নিয়েছে … আঁকা সেই কাগজের টুকরো তোমার গায়ের উপর রেখে একটা পিন দিয়ে আঁকার উপর ফুটিয়ে ফুটিয়ে গেলেই ছবিগুলো তোমার গায়ে চমৎকার ফুটে উঠবে।’

     

    আরও দেখুন
    নতুন বই
    বইয়ের
    Library
    নতুন উপন্যাস
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইন বই
    বাংলা ই-বুক রিডার
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা সাহিত্য

     

    শুরিকের কথায় সেরিওজা চমকে উঠল। পিন দিয়ে ফোটাবে? পিন!…

    কিন্তু শুরিক যদি পিন ফোটানো সহ্য করতে পারে তাহলে সে পারবে না কেন? তাকেও সহ্য করতেই হবে। তাই কিছু যেন হয় নি এমনি নির্ভীক ভাব দেখিয়ে সে বলল, ‘হাঁ, চমৎকার হবে কিন্তু!’

    কিন্তু কালিনিন স্ট্রিটের ওস্তাদ ছেলেরা ওদের দু-জনকে উল্কি দিতে কিছুতেই রাজি হল না। ওরা কত কাকুতি মিনতি করল, কিন্তু ওদের কথা কে শোনে? শুধু বলল :

    ‘বিরক্ত কর না। তোমরা তো ছেলেমানুষ, এসব দিয়ে কী হবে? যাও, বাড়ি যাও।’ ওরা দু-জনকেই ধমকে তাড়িয়ে দিল।

    ওরা এবার একেবারেই মুষড়ে পড়ল। আর বুঝি কোনো আশাই নেই। শুরিক মরিয়া হয়ে অনেক চেষ্টার পর ওদের দলের আর্সেন্তিকে ওর পক্ষে টানল।

     

    আরও দেখুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বুক শেল্ফ
    বইয়ের
    বাংলা সাহিত্য কোর্স
    গ্রন্থাগার
    বাংলা উপন্যাস অনলাইন
    বাংলা কবিতা
    বাংলা গানের লিরিক্স বই

     

    আর্সেন্তি সব বাপ-মায়ের কাছেই বড় আদর্শ ছেলে। পড়াশোনায় বেশ ভালো, ক্লাসে সবচেয়ে বেশি নম্বর পায়, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সবাই ওকে ভালোবাসে। ওর সবচেয়ে বড় গুণ সে ন্যায়-অন্যায় ভালোমন্দ বেশ বুঝতে পারে। খানিকটা হাসি-ঠাট্টার পর ওদের দু-জনকে দলের কাছে নিয়ে গিয়ে আর্সেন্তি বলল, ‘ওদেরও তো একটা দাবি আছে। ওদের হাতে এক একটা অক্ষর অর্থাৎ ওদের নামের প্রথম অক্ষরটি লিখে দাও। তুমি কী বল শুরিক?’

    শুরিক বলল, ‘না, শুধু একটা অক্ষর হলে চলবে না।’

    পঞ্চম শ্রেণীর শক্তসমর্থ ভালেরি বলে উঠল, ‘তা হলে ভাগো এখান থেকে। একটা অক্ষর কেন, কিছুই লিখে দেওয়া হবে না তোমাদের হাতে।’

    শুরিক রাগ করে চলে গেল কিন্তু একটু পরেই আবার ফিরে এসে বলল, ‘আচ্ছা, একটা অক্ষরেই আমরা রাজি আছি। অক্ষরটা বেশ সুন্দর করে আধুনিক পদ্ধতিতে লিখে দিতে হবে কিন্তু। যাচ্ছেতাই করে লিখলে কিন্তু চলবে না।’ ঠিক হল ভালেরির বাড়িতে পরের দিন ব্যাপারটা হবে, কারণ ভালেরির মা বাড়িতে নেই।

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    PDF
    বাংলা টাইপিং সফটওয়্যার
    উপন্যাস সংগ্রহ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা কমিকস
    Books
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা শিশু সাহিত্য

     

    শুরিক আর সেরিওজা ওদের কথামতো পরের দিন ভালেরির বাড়িতে এল। ভালেরির বোন লারিস্কা সেলাই হাতে দরজার সামনে বসেছিল। কেউ এলে ‘বাড়িতে কেউ নেই’ বলার জন্যই লারিস্কা এভাবে বসেছে। ওদের স্নানঘরের পাশে একফালি উঠানে ছেলের দল জমায়েত হয়েছে। পঞ্চম শ্রেণী, এমনকি ষষ্ঠ শ্রেণীর ছেলেরাও আছে। গোমড়ামুখো ফর্সা বলিষ্ঠ একটি মেয়েও ওদের মধ্যে আছে। ওর নিচের ঠোঁটটা কেমন যেন বিবর্ণ, পুরু আর একটু বৈশিষ্ট্য মাখানো। অনেকে বলে ঐ ঠোঁটের জন্য নাকি ওকে বেশ ভারিক্কি মনে হয়…মেয়েটির নাম কাপা। ও একটা কাঁচি নিয়ে ব্যান্ডেজ কেটে কেটে টুলের উপর রাখছে। কাপা নাকি ওদের স্কুলের স্বাস্থ্য কমিটির একজন সভ্য। টুলের উপর একটা ধবধবে শাদা কাপড় পেতে পরিপাটি করে সব ব্যবস্থা সে করে রাখছে।

    ছোট স্নানঘরটির দরজার ওদিকে একটা বেঞ্চের উপর সেই রকমারি ছবিগুলো রাখা হয়েছে। ছেলেরা সেই ছবিগুলো একে একে দেখছে, কে কোনটা নেবে ঠিক করছে। ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ একটা ছবি যতবার খুশি ব্যবহার করা যাবে। শুরিক আর সেরিওজা দূর থেকেই ছবিগুলো দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। ইচ্ছে হলেও কাছে গিয়ে ওগুলো ধরতে পারছে না, কেননা ঐ ছেলেরা ওদের চাইতে কত বড়, আর ওদের গায়ের জোরও অনেক বেশি।

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা ভাষা
    বইয়ের
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ইসলামিক বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা উপন্যাস অনলাইন

     

    আর্সেন্তি স্কুল থেকে বই-এর থলে হাতে নিয়েই বরাবর এখানে চলে এসেছে। বাড়ি ফিরেই ওকে রচনা লিখতে হবে, ভূগোল পড়া শিখতে হবে বলে ওকে সবার আগে ছেড়ে দেবার জন্য বলল ও। পড়ার আগ্রহ দেখে অন্যরা তাতে রাজি হল। আর্সেন্তি এবার থলেটা রেখে দিয়ে একটু হেসে বেঞ্চের উপর বসে শার্ট উঠিয়ে পিঠ খালি করে দিল।

    বড় ছেলেরা সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে সেরিওজা আর শুরিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এত পেছন থেকে অনেক লাফ ঝাঁপ মেরেও ওরা কিছু দেখতে পাচ্ছে না। ছেলেরা এতক্ষণ বকবক করছিল। এবার ওদের কথা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। কেমন একটা নীরব থমথমে ভাব। শুধু কাগজের খসখস শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ভালেরির গলা শোনা গেল। ভালেরি বলছে, ‘কাপা, লারিস্কার কাছ থেকে একটা পরিষ্কার তোয়ালে চেয়ে নিয়ে এস তো।’

    কাপা ছুটে গিয়ে তক্ষুনি একটা তোয়ালে নিয়ে এসে সবার মাথার উপর দিয়ে ভালেরির দিকে ছুড়ে দিল।

    সেরিওজা এবার একটু লাফিয়ে ওদিকে কিছু দেখবার চেষ্টা করে শুরিককে প্রশ্ন করল, ‘তোয়ালে দিয়ে কী করবে ওরা।’

     

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    ই-বই ডাউনলোড
    গ্রন্থাগার
    বাংলা রান্নার রেসিপি বই
    নতুন বই
    বাংলা ই-বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    সাহিত্য পত্রিকা
    অনলাইন বুক
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    সামনের দু-একটি ছেলের মধ্য দিয়ে মাথা গলিয়ে একটু দেখবার আপ্রাণ চেষ্টা করে শুরিক বলল, ‘হয়তো রক্ত ঝরছে, তাই।’ একটা লম্বা ছেলে কঠিন দৃষ্টিতে শুরিকের দিকে তাকিয়ে ধমকে উঠল, ‘এই দুষ্টুমি কর না।’

    তারপর আবার সব চুপচাপ। কী হচ্ছে, কী করছে ওরা, কিছুই বোঝা যাচ্ছে না। এই অসহ্য নীরবতার যেন শেষ হবে না আজ। সেরিওজা এবার যেন ক্লান্ত হয়ে পড়েছে। আর ভালো লাগছে না ওর। বাইরে গিয়ে একটা ফড়িং ধরল, ভালেরির উঠানের দিকে, লারিস্কার দিকে চেয়ে রইল। যাক …শেষ পর্যন্ত ওরা কথা বলতে শুরু করল। একটু পরেই ভিড় ঠেলে আর্সেন্তি এদিকে এগিয়ে এল। উঃ! এ আবার কী? ওকে যে চেনাই যাচ্ছে না! কাঁধ থেকে কোমর পর্যন্ত বেগুনি হয়ে গেছে আর কী ভয়ানক দেখাচ্ছে। ওর শাদা বুক, শাদা ধবধবে পিঠ সব কোথায় গেল? ওর কোমর সেই তোয়ালেটা দিয়ে জড়ানো রয়েছে। তোয়ালেটার জায়গার জায়গায় কালি আর রক্তের দাগ দেখা যাচ্ছে কেন? আর ওকে কী অদ্ভুত ফ্যাকাশে দেখাচ্ছে! তবুও মৃদু হাসছে। সত্যি আর্সেন্তি একজন মস্ত বড় বীর! ও এবার কাপার কাছে হেঁটে এসে তোয়ালেটা খুলে ফেলে বলল, ‘শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দাও।’

    কে একজন বলে উঠল, ‘এই বাচ্চা দুটোকে আগে দিয়ে দিই, না হলে ওদের নিয়ে বিপদে পড়তে হবে।’

     

    আরও দেখুন
    বই পড়ুন
    Books
    বাংলা কবিতা
    বাংলা অডিওবুক
    বাংলা ই-বুক রিডার
    গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা লাইব্রেরী
    বাংলা গল্প
    বাংলা গানের লিরিক্স বই

     

    ভালেরি এবার এগিয়ে এসে ওদের দু-জনের দিকে তাকিয়ে বলল, ‘কোথায় বাচ্চারা? কীগো, তোমরা মত বদলাও নি তো?… আচ্ছা, তাড়াতাড়ি এস তাহলে।

    কেমন করেই-বা মত বদলান যায়? আর্সেন্তি রক্তাক্ত আর কালি-মাখা হয়েও কেমন হাসছে, তা দেখেও কি পিছু হটা যায়?

    সেরিওজা ভাবল, ‘একটা তো মাত্র অক্ষর; তেমন সময় লাগবে না নিশ্চয়ই।’

    শুরিকের সঙ্গে সঙ্গে সে এগিয়ে গেল। বড় ছেলেরা সবাই আর্সেন্তিকে ঘিরে দাঁড়িয়ে কাপার ব্যান্ডেজ-বাঁধা মনোযোগ দিয়ে দেখছে। ভালেরি বেঞ্চে গম্ভীর মুখে বসে আছে।

    শুরিক তাকে প্রশ্ন করল, ‘আমারও কি তোয়ালে লাগবে নাকি?’

    ‘না, তোয়ালে ছাড়াই তোমার চলবে। দেখি, হাতটা এগিয়ে দাও তো।’

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    PDF
    বাংলা ই-বুক রিডার
    বই পড়ুন
    গ্রন্থাগার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    সাহিত্য পত্রিকা
    বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    অনলাইন বুক

     

    শুরিকের হাতটা টেনে নিয়ে ভালেরি একটা পিন দিয়ে ফোটাতে শুরু করল।

    ‘উঃ!’

    ‘যদি উঃ করে তাহলে করব না, চলে যাও,’ ভালেরি ধমকে উঠে আবার পিন ফোটাতে ফোটাতে বলল, ‘মনে কর একটা কাঁটা বের করে দিচ্ছি। তাহলে আর ব্যথা লাগবে না।

    শুরিক দাঁতে দাঁত চেপে বিকৃত মুখভঙ্গি করতে লাগল, কিন্তু মুখ দিয়ে আর টু শব্দটি বের হল না। মাঝে মাঝে কেবল অস্থিরভাবে লাফাতে লাগল আর হাতের উপর ফুঁ দিতে লাগল। শুরিকের হাতের উপর একটার পর একটা গোলাপি ফুটকি ফুটে উঠতে লাগল কেমন। ভালেরি হাতটা আরো শক্ত করে জাপটে ধরে পিনের ছুঁচলো মুখ দিয়ে ফুটকিগুলোকে আরো টেনে দিল। শুরিক নিঃশব্দে লাফিয়ে উঠল আর প্রাণপণে হাতের উপর ফুঁ দিয়ে চলল। লাল রক্তের ধারা একটু একটু করে সেই ফুটকিগুলো দিয়ে গড়িয়ে পড়ছে এবার…উঃ! শুরিক কী সাহসী!

    বিবর্ণ সেরিওজা অবাক হয়ে ভাবছে, ‘শুরিক তো একটুও কাতরাচ্ছে না! আমিও উঃ-আঃ কিছু করব না। হায়, হায়, আমার আর পালাবার উপায় নেই। ওরা যে হাসবে, ঠাট্টা করবে আর শুরিকও আমাকে ভীরু বলবে।’

     

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা বই
    Books
    অনলাইন বুক
    গ্রন্থাগার সেবা
    PDF
    বাংলা উপন্যাস অনলাইন
    বাংলা অডিওবুক
    বাংলা অনুবাদ সাহিত্য
    নতুন বই

     

    ভালেরি এবার টেবিলের উপর থেকে একটা কালির শিশি নিয়ে তাতে তুলি ডুবিয়ে সেই রক্তাক্ত ফুটকিগুলোর উপর কালির তুলিটা বুলিয়ে দিতে লাগল।

    একটু পরে বলল, ‘যাও, হয়ে গেছে। এবার কে আসবে?’

    সেরিওজা বীরের মতো পা ফেলে এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দিল।

    …গ্রীষ্মের শেষে এ ব্যাপারটা ঘটেছিল। তখন সবে স্কুল খুলেছে। সূর্যালোকে দিনগুলো তখন ছিল উষ্ণ। এখন হেমন্ত। নীল আকাশ একটু একটু করে কেমন ঘোলাটে হয়ে এসেছে। শীতের হাওয়া কোনো ফাঁক দিয়ে যাতে ঘরে ঢুকতে না পারে সে জন্য পাশা খালা জানালার ফুটোগুলোতে পর্যন্ত কাগজ সেঁটে দিল…

    সেরিওজা বিছানায় শুয়ে আছে। বিছানার পাশে দুটি চেয়ার। একটিতে একগাদা খেলনা, আর একটিতে খেলনা দিয়ে মাঝে মাঝে খেলা করে সে। কিন্তু চেয়ারে কী খেলা যায় নাকি? ট্যাঙ্ক কোথা দিয়ে ঘুরবে, শত্রুপক্ষের পেছন ফেরার জায়গা নেই, চেয়ারের পেছনে পর্যন্ত গিয়েই তো থেমে যাবে। ঐ পর্যন্তই সীমানা যে! আর সেখানেই যুদ্ধেরও শেষ।

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ইসলামিক বই
    বাংলা ভাষা
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য কোর্স
    বই
    বিনামূল্যে বই
    উপন্যাস সংগ্রহ

     

    ভালেরির স্নানঘর থেকে সেদিন বের হয়ে আসার পর থেকেই সেরিওজার অসুখ শুরু হল। কালি-মাখা বাঁ হাতখানি ফুলে গেছে, ভীষণ জ্বালা করছে; আলোতে বেরিয়ে আসতেই চোখে অন্ধকার দেখল। আর, সিগারেটের ধোঁয়া নাকে ঢুকতেই বমি করল খানিকটা…বাইরে ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল এবার। বাঁ হাতে অসহ্য জ্বালা ও যন্ত্রণা। শুরিক আর অন্য একটি ছেলে ওকে বাড়ি পৌঁছে দিল। লম্বা-হাতে শার্ট পরা ছিল বলে পাশা খালা প্রথমে কিছু লক্ষ করে নি। কোনো কথা না বলে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল সে।

    তারপর বমির সঙ্গে বেদম জ্বর এল। পাশা খালা ভয় পেয়ে স্কুলে মা’কে ফোন করল। মা তক্ষুনি এসে ডাক্তারকে ডেকে পাঠাল। তারপর জামা-প্যান্ট বদলে ওর হাতের ব্যান্ডেজ খুলে ফেলে হাতটা দেখে ওরা আঁতকে উঠল। প্রশ্নের পর প্রশ্ন করেও সেরিওজার কাছ থেকে জবাব এল না। জ্বরের ঘোরে তখন সে কী সব অদ্ভুত উৎকট স্বপ্ন দেখতে লাগল। ভয়ঙ্কর সে স্বপ্ন—একটা বিরাট কী যেন লাল জামা পরা, খোলা বেগুনি দুটো হাত, তাতে কালির বিদ্ঘুটে গন্ধ; কাঠের একটা বড় টুকরো, তার উপর একটা কসাই মাংস কাটছে, আর তার চারপাশে রক্তে মাখা সব ছেলেরা খারাপ কথা বলছে…স্বপ্নের ঘোরে সে কত কী বলে চলল, সে নিজেও জানল না সে কী বলছে। বড়রা তার প্রলাপ শুনে সব ব্যাপারটা বুঝে নিল।

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা গল্প
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ইসলামিক বই
    বইয়ের
    সাহিত্য পত্রিকা
    বইয়ের
    বই
    অনলাইন বুক
    সাহিত্য পর্যালোচনা

     

    সেরিওজাকে ওরা সবাই ভালোবাসে এ কথা সত্যি, কিন্তু ভালেরির চাইতেও ওরাই এখন তাকে অনেক অনেক বেশি যন্ত্রণা দিতে শুরু করল। বিশেষ করে ডাক্তার তো ওর হাত দুটোকে পেনিসিলিনের ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঝাঁজরা করে দিল। ডাক্তারের এই অত্যাচারের জন্য ব্যথায় যত না হোক, অপমানে অভিমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদতে লাগল… ডাক্তার তাকে এভাবে শুধু যন্ত্রণা দিয়েই ছাড়ল না। একদিন শাদা পোশাক-পরা একটি মেয়েকে, তাকে নাকি নার্স না কী বলে, তার কাছে পাঠিয়ে দিল। ও এসে অদ্ভুত একটা যন্ত্রণা দিয়ে তার আঙুল ফুঁড়ে অনেকটা রক্ত বের করে নিল। তার ওপর বিষফোঁড়ার মতো ডাক্তারটি তাকে ঠাট্টা-তামাশা করে, মাঝে মাঝে তার মাথায় চাঁটি মারে। এটাই কিন্তু সবচেয়ে অসহ্য পরিহাস।

    …এভাবে দিনের পর দিন সেরিওজাকে ওদের অত্যাচার সহ্য করতে হল। খেলতেও আর ভালো লাগে না। বিছানায় শুয়ে শুয়ে সে তার দুর্ভাগ্যের কথা ভাবতে থাকে। এসব দুঃখের প্রথম ও মূল কারণটাই সে বার করতে চায়।

    সে ভাবল, ‘ওরকম উল্কি দেওয়ার জন্যই তো আমি অসুস্থ হয়েছি। ভাস্কার মামা ওদের বাড়িতে বেড়াতে না এলে এসব অদ্ভুত জিনিসও আমি জীবনে দেখতে পেতাম না। হাঁ, সত্যিই তো উনি এখানে না এলে এসব বিতিকিচ্ছি ব্যাপার একদম ঘটত না, আমারও অসুখ করত না।’

     

    আরও দেখুন
    নতুন উপন্যাস
    PDF
    ই-বই ডাউনলোড
    অনলাইন বুক
    বিনামূল্যে বই
    বাংলা উপন্যাস
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বুক শেল্ফ
    Library
    বাংলা কবিতা

     

    না, ভাস্কার মামার ওপর তো তেমন রাগও হচ্ছে না! কী ভাবে একটা ঘটনা থেকে আর একটা ঘটনা ঘটে, এটা তারই একটা নমুনা মাত্র। দুঃখ যে কোথা থেকে আসবে কেউ বলতে পারে না।

    ওরা সবাই মিলে তাকে খুশি রাখতে চায়। মা তাকে খেলবার জন্য ছোট লাল মাছ-ভরা একটা পাত্র উপহার দিল। সেই পাত্রের মধ্যে ছোট ছোট সবুজ গাছও আছে। একটা ছোট বাক্স থেকে এক রকম গুঁড়ো মাঝে মাঝে মাছটাকে খেতে দিতে হয়।

    মা বলল, ‘ও পশুপাখি খুব ভালোবাসে। এই মাছটাও ওকে আনন্দ দেবে।’

    মা অবশ্য সত্যি কথাই বলেছে। সে তার পোষা পশুপাখিদের বড় ভালোবাসে। পুষি জাইকা আর দাঁড়কাকটা তো তার কত প্রিয়। কিন্তু তা বলে মাছ তো আর পোষা যায় না!

    জাইকার গা কেমন নরম তুলতুলে আর পশুমের মতো গরম। ওকে নিয়ে খেলা করতে কেমন মজা লাগে। ও বুড়ো আর গোমড়ামুখো না হওয়া পর্যন্ত ওকে নিয়ে বেশ খেলা করা যাবে। আর দাঁড়কাকটাও ভারি মজার, সব সময়েই কেমন খুশি খুশি ভাব। সেরিওজাকে ওটা বড্ড ভালোবাসে। ঘরময় ওটা এদিক-ওদিক উড়ে বেড়াবে, কখনো-বা চামচ ঠোঁটে নিয়ে পালাবে। আবার সেরিওজা ডাকলেই তার কাছে চলে আসবে। কিন্তু মাছ ওর লেজ দোলানো ছাড়া আর কী করতে পারে? পুষি আর দাঁড়কাকের মতো অত মজার হবে কী করে? মাছ তো ভারি বোকা…মা কেন এসব বোঝে না?

    এখন সেরিওজা সমস্ত মনপ্রাণ দিয়ে তার খেলার সঙ্গীদের কাছে পেতে চাইছে। শুরিককে বড্ড কাছে পেতে ইচ্ছে করে। জানালা খোলা থাকতে থাকতেই শুরিক একবার জানালার ওদিকে দাঁড়িয়ে ওকে ডাক দিল

    ‘সেরিওজা, কেমন আছ?’

    সেরিওজা তড়াক করে উঠে বসে বলল, ‘এস, ভেতরে এস।’

    শুরিকের মাথাটা শুধু জানালার তাকের উপর দিয়ে দেখা গেল। ‘ওরা আমাকে ঢুকতে দেয় না যে! তাড়াতাড়ি ভালো হয়ে বাইরে এস।’

    সেরিওজা আগ্রহভরা স্বরে প্রশ্ন করে আবার, ‘এতদিন ধরে কী করছ তুমি?’

    ‘বাবা আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। ওটা নিয়ে এবার স্কুলে যেতে হবে। আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। জান, আর্সেন্তিও তোমার মতো অসুস্থ হয়ে পড়েছে। আর কেউ অসুস্থ হয় নি কিন্তু। আমারও কিছু হয় নি। আর ভালেরিকে অনেক দূরে অন্য একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। এখন ওকে অনেকটা পথ হেঁটে যেতে হয়।’

    এত সব খবর জমা হয়ে আছে!

    শুরিক আবার বলে ওঠে, ‘আচ্ছা, আজ চলি। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাইরে এস তো!’ শেষ কথাটা শোনা গেল অনেক দূরের থেকে, নিশ্চয়ই পাশা খালা উঠানে এসে গেছে…

    ওর মতো সেরিওজাও যদি অমনি করে বাইরে দৌড়ে চলে যেতে পারত, শুরিকের সঙ্গে পথে পথে ঘুরতে পারত! অসুখে পড়ার আগের দিনগুলো সত্যি কী আনন্দেরই-না ছিল! আর এখন…তার কী কী ছিল…আর এখন সে কী হারিয়েছে, কী নেই তার, মনে পড়ছে এমনি একলা শুয়ে শুয়ে…!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleম্যানস সার্চ ফর মিনিং – ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    Next Article মূলধারা ’৭১ – মঈদুল হাসান
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }