Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পিতা ও পুত্র – ভেরা পানোভা

    ভেরা পানোভা এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    করোস্তেলিওভ আর অন্যরা

    বড়রা কিন্তু মাঝে মাঝে বড় আজেবাজে কথা বলে! এই ধর-না, সেরিওজা একদিন ওর চায়ের কাপ উল্টে ফেলল; খালা বকবকানি শুরু করল, ‘কী তড়বড়ে ছেলে! তোমার জন্য ধোয়া-কাচা করতে করতে মরলাম বাপু। এখনও কি ছোটটি আছ নাকি?’

    সেরিওজার মতে এসব কথা একেবারেই নিরর্থক আর অকারণ। এসব কথা সে একশ বার শুনেছে, আর কত শুনতে ভালো লাগে বল? তাছাড়া, চায়ের কাপ উল্টে ফেলেই সে বুঝতে পেরেছে কাজটা মোটেই ভালো হয় নি আর সেজন্য তক্ষুনি মনে মনে দুঃখিত ও হয়েছে। লজ্জিত হয়ে কেবল ভাবছে অন্যরা দেখবার আগেই খালা টেবিলক্লথটা তাড়াতাড়ি সরিয়ে ফেলছে না কেন? কিন্তু খালা বক্‌বক্ করেই চলেছে।

    ‘তুমি একবার ভেবেও দেখ না যে টেবিলক্লথটা কেউ কষ্ট করে কাচে, ধোয়, ইস্ত্রি করে আর এসব কাজে কী কষ্টই-না করতে হয়…’

    ‘আমি ইচ্ছে করে ফেলি নি। কাপটা কেমন পিছলে পড়ে গেল যে।’ সেরিওজা একবারে বলে ফেলল।

    খালা তার কথায় কান না দিয়ে বলতেই থাকে, ‘জান, টেবিলক্লথটা পুরনো হয়ে গেছে। রিফুর উপরে রিফু করছি ওটাকে। একদিন সারা দুপুর বসে রিফু করেছি।’

    যেন নতুন টেবিলক্লথের উপরেই কাপ উল্টে ফেললে ভালো হত।

    খালা আবার বলছে, ‘ইচ্ছে করে ফেল নি বলেই তো মনে হচ্ছে। ইচ্ছে করে ফেললে মজাটা টের পেতে!

    হাঁ, সেরিওজা যদি কোনো বাসনপত্তর কখনো ভেঙে ফেলে তা হলে ঠিক এমনই কথা শুনতে হয় ওকে। ওরা নিজেরা গ্লাস বা প্লেট ভাঙলে কোনো দোষ নেই কিন্তু।

    আর মায়ের কথাগুলো তো কী অদ্ভুত! কোনো কথা বলতে গেলেই মা তাকে কথার আগে ‘দয়া করে’ কথাটা বলতে বলে। এই শব্দটার কোনো অর্থ আছে নাকি?

    মা বলবে, ‘এ কথাটার অর্থ তুমি ভদ্রভাবে কিছু চাইছ। আমার কাছে যদি একটা পেন্সিল চাও তাহলে তোমাকে ‘দয়া করে’ কথাটা বলতেই হবে। ওটা বললে বুঝব তুমি আমাকে অনুরোধ করছ আর এটাই সত্যিকারের ভদ্রতা, বুঝলে?’

     

     

    ‘কিন্তু আমি যদি শুধু পেন্সিলটা চাই, তাহলে কি তুমি বুঝতে পারবে না?’ সেরিওজা প্রশ্ন করল এবার

    ‘আমাকে একটা পেন্সিল দাও, শুধু এ কথা বলতে নেই। লোকে তাহলে অসভ্য বলবে। দয়া করে আমায় একটা পেন্সিল দাও—দেখ তো কথাটা কত মিষ্টি আর সুন্দর শোনাচ্ছে। আর এমন করে বললে আমিও খুশি হয়ে তোমাকে পেন্সিলটা দেব, বুঝলে?’

    ‘আর আমি যদি ওকথাটা না বলি তাহলে কি পেন্সিলটা দিতে তোমার কষ্ট হবে?’

    ‘দেবই-না পেন্সিলটা!’

    আচ্ছা, তাহলে এখন থেকে ও মায়ের কথামতোই না হয় সব কথার আগে অদ্ভুত অনর্থক ঐ কথাটা বসাবে। ওদের ধারণাগুলো বড্ড অদ্ভুত কিন্তু। ওরা বড়, তাই বাচ্চাদের ওরা শাসন করবেই। পেন্সিল দেওয়া না দেওয়া ওদের ইচ্ছের ওপর নির্ভর করে।

     

     

    কিন্তু করোস্তেলিওভের কথা আলাদা; সে এসব ছোটখাটো ব্যাপারে একটুও মাথা ঘামায় না। সেরিওজা ‘দয়া করে’ বলল কি বলল না এসব ব্যাপার নিয়ে ও কোনোদিন একটি কথাও বলে নি তাকে।

    ঘরের এক কোণে বসে সে যখন একমনে খেলা করে করোস্তেলিওভ তখন কখনো তাকে বিরক্ত করবে না বা অন্যদের মতো, ‘এদিকে এস তো, একটা চুমু খাব!’ এমন ধরনের বোকা বোকা কোনো কথা বলবে না। কিন্তু লুকিয়ানিচ কাজ থেকে ফিরে এসেই ওকে এ কথাটা বলবেই বলবে, তা সে তখন খেলা করুক আর নাই করুক। তারপর তার খোঁচা খোঁচা দাড়ি ঘষে দিয়ে ওকে চুমু খাবে, আর হয়তো একটা চকোলেট বা আপেল দেবে। এটা অবশ্য খুবই ভালো কিন্তু একমনে খেলা করবার সময় এভাবে গোলমাল করাটা ওর একদম পছন্দ হয় না। আপেল তো সে অন্য সময়েও খেতে পারে।

    করোস্তেলিওভের কাছে সারাদিন কত রকম লোক আসছে, যাচ্ছে। তোলিয়া কাকু তো প্রায় রোজই আসে। কাকু দেখতে ভারি সুন্দর, বয়সও কত অল্প, লম্বা লম্বা চোখের পাতাগুলো কী কালো কুচকুচে! দাঁতগুলো সাদা ধবধবে আর হাসিটা কী মিষ্টি! সেরিওজা ওর দিকে অবাক বিস্ময়ে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ কাকু নাকি আবার কবিতাও লিখতে পারে। ওকে কবিতা আবৃত্তি করতে বললেই প্রথম লজ্জিতভাবে মাথা নাড়বে, একটু পরেই এক পাশে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে শুরু করবে। সব রকম কবিতাই ও লিখতে পারে, —যুদ্ধ, শান্তি, যৌথখামার, নাৎসি, বসন্তকাল—রকমারি সমস্ত বিষয় নিয়েই ও কবিতা লেখে। নীলনয়না কোনো মেয়ের কথাও কবিতায় লেখে যার জন্য ও নাকি আজীবন ধরে প্রতীক্ষা করছে। কিন্তু কই, তবু তো সেই মেয়েটির আজ অবধি দেখা নেই! কবিতাগুলো সত্যই কী সুন্দর আর অপূর্ব! ঠিক যেন বইয়ের কবিতার মতোই সুরেলা আর মধুর। কবিতা আবৃত্তি করবার আগে তোলিয়া কাকু তার কালো ঝাঁকড়া চুলের গুচ্ছ কপাল থেকে একপাশে সরিয়ে দিয়ে একটুখানি কেশে নিয়ে ছাদের কার্নিশের দিকে চোখ তুলে গম্ভীর সুরে কবিতা আবৃত্তি করতে আরম্ভ করবে। সবাই ওকে এই আবৃত্তির জন্য অকুণ্ঠ প্রশংসা করবে আর মা ওকে এক কাপ চা তৈরি করে দেবে। তারপর সবাই মিলে চা খেতে খেতে অসুস্থ গরুর কথা আলোচনা করবে হয়তো, ‘ইয়াসি বেরেগ’ রাষ্ট্রীয় খামারের গরুগুলোর অসুখ করলে তোলিয়া কাকুই তাদের চিকিৎসা করে আবার সুস্থ সবল করে তোলে।

     

     

    কিন্তু সবাই তো আর কাকুর মতো সুন্দর আর ভালো নয়। যেমন ধরো না, পেতিয়া কাকার কথা। সেরিওজা তো সব সময় তাকে এড়িয়েই চলতে চায়। লোকটা দেখতে কী বিশ্রী আর মাথাটা তো একটা সেলুলয়েডের চকচকে বলের মতো, একদম ন্যাড়া। হাসবেও কী বিশ্রীভাবে : ‘হি-হি-হি-হি!’ একদিন সে মায়ের পাশে বারান্দায় বসে আছে, করোস্তেলিওভ কোথায় বেরিয়েছে, এমন সময় পেতিয়া কাকা এসে তাকে ডেকে সুন্দর কাগজে মোড়ান একটা বড়সড় চকোলেট হাতে দিল। সেরিওজা ভদ্রভাবে ‘ধন্যবাদ’ বলে মোড়কটা খুলে দেখে ভেতরে চকোলেট-টকোলেট কিছুই নেই। পেতিয়া কাকা এভাবে তাকে ঠকাল আর নিজেও এত আশা করে ঠকল বলে সে লজ্জায় অপমানে দুঃখে এতটুকু হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে দেখে মা-ও যেন লজ্জা পেয়েছে…

    পেতিয়া কাকা হাসছে, ‘হি-হি-হি!’

    এবার সেরিওজা একটুও না রেগে গম্ভীর ভাবে বলে বসল, ‘পেতিয়া কাকা, তুমি বোকা।

    মা-ও নিশ্চয় তাই ভেবেছে, কিন্তু মা তক্ষুনি চেঁচিয়ে উঠল, ‘কী বললে? এক্ষুনি ক্ষমা চাও কাকার কাছে।

     

     

    সেরিওজা মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল।

    মা আবার বলল, ‘শুনতে পাচ্ছ না কী বলছি?’

    এবারও সে কোনো উত্তর দিল না। মা তার হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে গেল।

    তারপর বলল, ‘আমার কাছে আর আসবে না তুমি, বুঝলে। এমন অবাধ্য দুষ্টু ছেলের সঙ্গে আমি কথা বলতে চাই না।’

    তারপরও মা খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল যদি সে ক্ষমা চায় এই আশায় হয়তো। কিন্তু ঠোঁট চেপে অনেক কষ্টে কান্না রোধ করে সে কালো মুখ করে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। সে কোনো অন্যায় করেছে বলে ভাবতে পারছে না। তাহলে কেন ক্ষমা চাইতে যাবে? যা সত্যি ভেবেছে সে তাই তো বলেছে শুধু।

    মা এবার চলে গেল। একপা দুপা করে সে খালার ঘরে গিয়ে খেলনাগুলো আনমনে নাড়াচাড়া করতে করতে ব্যাপরেটা ভুলে থাকবার চেষ্টা করল। তার ছোট্ট হাত দু-খানির আঙুলগুলো অভিমানে আর রাগে কাঁপছে থরথর করে। পুরনো তাস থেকে কাটা ছবিগুলো উদাস মনে নাড়তে নাড়তে সে হঠাৎ ইস্কাপনের কালো বিবিটার মাথা পটাস করে ছিঁড়ে ফেলল…মা কেন ঐ পাজি পেতিয়া কাকাটার পক্ষ টেনে কথা বলে? ঐ তো মা এখনও ওরই সঙ্গে কথা বলছে, হাসছেও। কিন্তু শুধু শুধু তার সঙ্গেই আড়ি দিয়ে গেল…

     

     

    সন্ধ্যাবেলায় সে শুনতে পেল মা করোস্তেলিওভকে সমস্ত ঘটনা বলছে।

    করোস্তেলিওভ বলছে, ‘ও ঠিকই করেছে। একেই আমি সত্যিকারের সমালোচনা বলব।

    মা আপত্তির সুরে বলল, ‘কিন্তু তাই বলে একটা বাচ্চা গুরুজনদের সমালোচনা করবে? তাহলে ওদের শিক্ষা দেব কী করে? ছোটরা সম্মান দেখাবে না?’

    ‘কিন্তু ঐ গাধাটাকে ও কিসের জন্য সম্মান দেখাবে বল তো?’

    ‘নিশ্চয়ই দেখাবে। বড়রা বোকা বা গাধা একথাটাই ওর মনে হওয়া উচিত হয় নি, বুঝলে? পিওতর ইলিচের মতো বড় হলে তবে বড়দের সমালোচনা করতে পারবে।

    ‘আমার মতে যদি সাধারণ বিচার বুদ্ধি বিবেচনার কথা বল, তাহলে কিন্তু আমাদের সেরিওজা এখনই পিওতর ইলিচের চেয়ে বড় হয়ে উঠেছে। আমার তো তাই ধারণা। আর তাছাড়া শিক্ষাদানের এমন কোনো বাঁধাধরা নিয়ম রীতি নেই যার জন্য সত্যিকারের গাধাকে কোনো ছোট্ট ছেলে গাধা বলে ভাবতে পারবে না, আর তা ভাবলেই তাকে কঠিন শাস্তি পেতে হবে।’

     

     

    ওদের সব কথা সেরিওজা ঠিক বুঝতে না পারলেও এ-কথাটা ঠিকই বুঝল যে পেতিয়া কাকাকে গাধা বলায় করোস্তেলিওভ খুশি হয়েছে। সত্যি, করোস্তেলিওভের কাছে সে কৃতজ্ঞ থাকবে।

    সত্যি কথা বলতে কি, করোস্তেলিওভ বেশ ভালো মানুষ। এতদিন সে ওদের সঙ্গে না-থেকে নানি আর বড় মা’র সঙ্গে থাকত আর মাঝে মাঝে ওদের এখানে শুধু বেড়াতে আসত এ-কথা যেন আজ আর ভাবাই যায় না।

    সেরিওজাকে সে নদীতে স্নান করতে নিয়ে যায়, সাঁতার শেখায়। মা তো ভয়েই অস্থির, সেরিওজা বুঝি ডুবেই যাবে। কিন্তু করোস্তেলিওভ মায়ের কথায় কান না দিয়ে শুধু হাসে। সেরিওজার খাটের দু-ধারের রেলিং উঠিয়ে দেবার ব্যবস্থা সে করল। মা আপত্তি তুলে বলল, সে নাকি তাহলে রাত্রিতে মেঝেয় গড়িয়ে পড়ে যাবে আর ব্যথা পাবে। কিন্তু করোস্তেলিওভ দৃঢ় স্বরে বলল, ‘ধর আমরা ট্রেনে কোথাও যাচ্ছি। তখন সে উপরের বার্থে শুলো। তাহলে? বড়দের মতো শুতে অভ্যাস করতে হবে না বুঝি?

    তাই এখন আর সকাল-বিকাল ওকে খাটের রেলিং টপকে বিছানায় যেতে আসতে হয় না। বড়দের মতোই খোলা বিছানায় মজা করে ঘুমায়।

     

     

    একবার অবশ্য সে নাকি রাত্রিবেলা বিছানা থেকে ধুপ করে মেঝেয় পড়ে গিয়েছিল। শব্দ শুনতে পেয়ে ওরা তাকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালবেলা সেকথা বললে সে অবাক হয়ে ভাবল, ওর তো কই কিছুই মনে পড়ছে না! শরীরের কোথাও এতটুকু ব্যথাও লাগে নি। তাহলে খোলা খাটে শোয়ার কী আপত্তি থাকতে পারে?

    একদিন উঠানে সে একটা আছাড় খেল। হাঁটুর চামড়া ছিঁড়ে গিয়ে অনেকটা রক্তও ঝরল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে খালা ব্যস্ত হয়ে উঠল ব্যান্ডেজের জন্য। কিন্তু করোস্তেলিওভ বলল :

    ‘কেঁদ না সোনা। ছি, কাঁদতে নেই। এখনই সব ঠিক হয়ে যাবে। ধর তুমি একজন সৈন্য, যুদ্ধে আহত হয়েছ। কী করবে তখন, কাঁদবে?…’

    সেরিওজা প্রশ্ন করল, ‘তোমার কেটে গেলে, কাঁদতে না?’

    ‘না। কেমন করে কাঁদব বল? অন্য ছেলেরা তাহলে বেজায় খেপাবে যে! আমরা পুরুষ, এটাই তো আমাদের কর্তব্য।

     

     

    সেরিওজা এবার চোখের জল মুছে ফেলল। ওদের মতো সে-ও বীরপুরুষ এ কথা প্রমাণ করবার জন্য হা-হা করে হাসতে চেষ্টা করল। খালা ব্যান্ডেজ নিয়ে এলে সে হাসি নিয়ে বলল, ‘দাও, বেঁধে দাও! ভয় নেই! একটুও ব্যথা লাগছে না কিন্তু!’

    তারপর করোস্তেলিওভ ওকে যুদ্ধের গল্প বলতে লাগল। যুদ্ধের কত কাহিনী শুনে করোস্তেলিওভের পাশে এক টেবিলে বসে বিচিত্র এক গর্বে তার বুকখানি ভরে উঠল। আবার যদি শুরু হয় তাহলে যুদ্ধে কে যাবে? কেন, আমি আর করোস্তেলিওভ তো যাবই! এটাই তো আমাদের কর্তব্য। কিন্তু মা, খালা আর লুকিয়ানিচ এখানেই থাকবে, আমাদের বিজয়ের জন্য অপেক্ষা করবে, সেটাই ওদের কর্তব্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleম্যানস সার্চ ফর মিনিং – ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    Next Article মূলধারা ’৭১ – মঈদুল হাসান
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }