Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পিতা পুত্রকে – চাণক্য সেন

    চাণক্য সেন এক পাতা গল্প276 Mins Read0
    ⤶ ⤷

    পিতা পুত্রকে – ২৭

    সাতাশ

    দ্বিতীয় মহাযুদ্ধের সময় কলকাতা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সরগরম। একদিকে ‘কুইট ইন্ডিয়া’ আন্দোলনের উত্তাপ, অন্যদিকে সুভাষ বসুর আইএনএ এনেছে দারুণ উত্তেজনা এবং ঐ দুইয়ের মাঝখানে কমিউনিস্ট পার্টির গণযুদ্ধ আন্দোলন। আমি এক গোঁড়া ব্ৰাহ্মণ বাড়িতে একটি কলেজ ছাত্রী ও দুটি উঁচু ক্লাসের স্কুল ছাত্রছাত্রী, এই তিন ভাই বোনের গৃহশিক্ষক। দশ টাকা মাইনে ছিল এমএ পড়ার জন্য, সেটাও প্রতি মাসে দেওয়া সম্ভব হতো না। ছাত্র ফেডারেশন জাতীয়তাবাদী আন্দোলনগুলোর বিরুদ্ধে, অতএব জাতীয়তাবাদ বনাম কমিউনিস্ট সংঘর্ষ তীব্র। এ সংঘর্ষ অবশ্য আজকালকার মতোন হাতাহাতি ঘুষোঘুষি বন্দুক-পিস্তলবাহীতে পরিণত হয়নি; তর্ক-বিতর্ক, সভা-প্রতিসভা, মিছিল-প্রতিমিছিল, পোস্টার ও হ্যান্ডবিল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। পরের জীবনে ভাবলে মস্তিষ্ক অবশ হয়ে আসত যে নেতাদের প্রদত্ত সিদ্ধান্তকে প্রশ্ন করবার অধিকার বা প্রয়োজন পার্টি কর্মীদের ছিল না, আমার মতো যারা পার্টির সক্রিয় সমর্থক তাদের তো নয়ই। অনেক বছর পরে কমিউনিস্ট পার্টির নেতারা যখন স্বীকার করলেন যে সমগ্র চল্লিশ দশকে তাঁদের রাজনীতি ভুল পথে চলেছে, তখন ক্ষয়ক্ষতি হিসেব করার মতো সৎসাহস থাকলেও রাজনীতির প্রধান স্রোত থেকে কমিউনিস্টদের যে বিচ্ছিন্ন থাকতে হয়েছে সেজন্য খুব বড় রকমের দাম কাউকে দিতে হয়নিস। পি.সি. যোশী পদত্যাগ করলেন। ‘পিপলস ওয়ার’ সাপ্তাহিক পত্রিকা বন্ধ হয়ে গেল। “দৈনিক স্বাধীনতা” পত্রিকার তেজ ক্রমশ কমে এল। কমিউনিস্ট পার্টি হঠাৎ যুদ্ধ সমাপ্তির সঙ্গে সঙ্গে দেশ বিভাগেরও প্রচণ্ড অথচ নিষ্ফল প্রতিরোধ ঘোষণা করল। তাতে ঘটনার অগ্রগতি ব্যাহত হলো না।

    বলেইতোছি, চল্লিশ দশক ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ঘটনাবহুল জীবন-কাঁপন দশক। ১৯৪০ সালে মুসলিম লীগ সোজাসুজি পাকিস্তান দাবি করে বলল, “সে দাবি কমিউনিস্টরা কিছুটা সমর্থন করল। তারপর ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের মস্তিষ্ক থেকে একের পর এক ভারত সমস্যা সমাধানের পরিকল্পনা। তা নিয়ে, কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য দলগুলোর নেতাদের দিবারাত্রি জল্পনা। তার আগেই ‘কুইট ইন্ডিয়া’ আন্দোলন, কংগ্রেসের মধ্যে জঙ্গিপন্থি সমাজবাদী নেতাদের আহ্বানে ভারতবাসীর মনে ইংরেজ খেদাও সংকল্পের কিছু দৃঢ়তা। তারপর আইএনএ। আইএনএ ছিল ভারত রঙ্গভূমিতে এক বিরাট অভিনীত নাটক। সুভাষচন্দ্রের নেতৃত্বে আইএনএ-র কিছু সৈন্য মণিপুর রাজ্যের মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু সেখানে ইংরেজ তাদের প্রতিরোধে সক্ষম হলো। দু’বার কলকাতায় জাপানি বিমান দু-তিনটে বোমা নিক্ষেপ করে বার্মায় পলায়ন করল। কলকাতার অর্ধেক লোক পালিয়ে গেল গ্রামে-গঞ্জে জিলা শহরে। তিন মাসের জন্য আমিও পালিয়েছিলাম ঝাড়গ্রাম অঞ্চলের একটি গ্রামে, আমার কাকার পরিবারের সঙ্গে। যুদ্ধ বাধবার দু-তিন বছরের মধ্যেই কাকামণির বাহওয়ালপুর কলেজের চাকরি চলে গিয়েছিল, তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন। তিন মাস পরে কলকাতা শহরে ফিরে আসার ঘটনাটা আমার মনের পর্দায় এখনও পরিষ্কার। বেশিরভাগ রাস্তাঘাট জনশূন্য, মধ্য ও উত্তর কলকাতার অনেক বাড়ি খালি। ইউনিভার্সিটির ছাত্রসংখ্যা কমে এক-চতুর্থাংশে দাঁড়িয়েছে। তারপর একদিন ঘটল সেই মহা দুর্ঘটনা, প্রধানমন্ত্রী শহিদ সোহরাওয়ার্দীর প্রতিশ্রুতি অনুসারে কলকাতায় ডাইরেক্টর অ্যাকশান। হাজার হাজার হিন্দু-মুসলমান একে অন্যকে পিটিয়ে মারল। মারল ছোরার আঘাতে, দেশি বন্দুকের গুলিতে। মানুষগুলো হঠাৎ হয়ে গেল সশস্ত্র হিংসায় প্রাণবন্ত পশু। মহাত্মা গান্ধী কলকাতায় এলেন দাঙ্গা থামাতে। শুরু করলেন আমরণ অনশন। এক অপ্রত্যাশিত বিস্ময়ের আলো নেমে এল কলকাতার বুকে। দাঙ্গা গেল থেমে। শত শত মানুষ তাদের সঞ্চিত অস্ত্র বহন করে বেলেঘাটায় গান্ধীর অনশন ব্রতের আশ্রমে বিনা শর্তে সমর্পণ করল।

    এসব ঘটনাগুলো স্মৃতিচারণের বস্তু নয়। এরা ভারত রাষ্ট্র গঠনের ভিত্তি। ছাত্র ফেডারেশনের কর্মী হিসেবে ছোট ছোট দলের সঙ্গে দাঙ্গা—দগ্ধ কয়েকটি পল্লিতে ‘জনসেবা’র জন্য গিয়েছিলাম। শান্তির বাণী ও শান্তির জল সঙ্গে করে, এখনও আমার মনে আছে মানুষের বীভৎস বিপন্ন চেহারা, তার চেয়ে ভয়ানক, তাদের মারমুখী মানসিকতা। সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষের মধ্যে একটি মহামানুষ এই নিদারুণ বীভৎস ভূমিকম্পের মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। যেদিন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে ভারতবর্ষ স্বাধীন হলো। তিনি, জাতির পিতা, রাজধানীর বহুবর্ণ জৌলুস থেকে অনেক দূরে বিহারের গ্রামে গ্রামে মানুষের বুকের লেলিহান আগুন নির্বাপণের চেষ্টায় ব্যস্ত। স্বাধীনতা তাঁকে আনন্দ দেয়নি, দিয়েছে বেদনা। তিনি চাননি স্বাধীনতা আসুক এই ভয়াল রক্তাক্ত পথে। স্বাধীনতা তাঁর সারা জীবনের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমার স্থান দিল্লিতে নয়, এখানে এই বঙ্গে, বিহারে, যতদিন মানুষ মানুষকে মারবে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ওখানে যে অনেক উৎসব হচ্ছে! তিনি ব্যথাভরা স্বরে জবাব দিয়েছিলেন, হতে দাও। ওখানে যা হচ্ছে তা হোক, ও সব আমার জন্যে নয়।

    পরিণত বয়সে একই সঙ্গে আশ্চর্য ও লজ্জার সঙ্গে আমি দেখতে পেয়েছিলাম যে চল্লিশ দশকের ঘোর রক্তিম প্রভঞ্জন বাঙালির সৃষ্টিশীল মানসিকতার উপরে খুব কমই প্রভাব বিস্তার করতে পেরেছিল। বুদ্ধদেব বসু ‘তিথিডোর’ উপন্যাসে এক উগ্র-রাজনীতিক মতবাদের বলিষ্ঠ স্বামীর সঙ্গে একটি সাধারণ দুর্বল বাঙালি কন্যার বিবাহ ঘটিয়েছিলেন। প্রেমেন্দ্র মিত্র ১৯৪১ সালে লিখিত একটি গল্পসংগ্রহে মহানগরীর প্রান্তশায়িনী নদীর অতি সুন্দর বর্ণনা দিয়েছিলেন, এক মেঘাচ্ছন্ন রাত্রি ও কুহেলিগুণ্ঠিত তুষার পরিবেশে। অন্নদাশঙ্কর রায়ের ‘সত্যাসত্য’ উপন্যাসের শেষ খণ্ড প্রকাশিত হলো ১৯৪২ সালে, গান্ধীবাদে এমন ভাবপ্লাবন অন্য কোনো বাংলা উপন্যাসে তার আগে বা পরে দেখা যায়নি। ‘উজ্জয়নী’কে কেউ কেউ ভারতবর্ষের নারী আন্দোলনের উদ্যোক্তার ভূমিকায় দেখেছেন। কিন্তু ছ’খানা উপন্যাসের একখানাতেও ৩২ থেকে ৪২ এই দশ বছরের জটিল ও সাংঘাতিক ভারতীয় অভিজ্ঞতার ছায়া বিশেষ নেই। বাদল, উজ্জয়নী, সুধী দে সরকার, অশোকা সবাই কোনো এক প্রাচীন পথের পথিক, নতুন কোনো পথের জন্য দিকভ্রান্ত অন্বেষণ। তারাশঙ্করের ‘ধাত্রীদেবতা’, ‘গণদেবতা’, ‘পঞ্চগ্রাম’, ‘মনন্তর’ : সবই চল্লিশ দশকের লেখা। এঁদের মধ্যে আছে অসহযোগ সংগ্রাম, সন্ত্রাসবাদ, জমিদারদের অবক্ষয়, চাষির প্রথম সমবেত সংগ্রাম, কিছুটা তরল মার্কসবাদ। “হাঁসুলী বাঁকের উপকথা’য় দেখতে পাই নীচু স্তরের মানুষ উচ্চবৰ্ণ হিন্দুদের প্রভাব ও নেতৃত্ব বিনা বিদ্বেষে, বিনা সংঘামে মেনে নিয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় শ্রমিক আন্দোলন নিয়ে প্রথম পূর্ণ উপন্যাস লিখেছেন “শহরতলী”—যশোদা বাংলা উপন্যাসের এক অতুলনীয় চরিত্র। ‘উপনিবেশ’ উপন্যাসে নারায়ণ গঙ্গোপাধ্যায় সমাজের প্রথম স্ফুলিঙ্গ দেখিয়েছিলেন, দুঃসাহসের সঙ্গে ঘোষণা করছিলেন, বিপ্লবের সার্থকতার জন্য ‘আরণ্যক’ হিংস্রতার সাহায্য অপরিহার্য।

    কিন্তু পুরো চল্লিশ দশকের বাংলা উপন্যাস অথবা কাব্যে দেশবিভাগের আয়োজন কলকাতার চিরকুখ্যাত দাঙ্গা যে পথে এল স্বরাজ সে পথটাই আকাঙ্ক্ষিত ও ফলপ্রসূ হলো কি না, হতে পারবে কি না, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ভাবতে আমার বিস্ময় লাগে স্বাধীনতাকে বিষয়বস্তু করে উপন্যাস রচিত হয়নি, বঙ্গভাষায়। মনোজ বসু ছোট একটি উপন্যাস লিখেছিলেন, ‘ভুলি নাই’। বিষয়বস্তু ছিল কুইট ইন্ডিয়া আন্দোলন। এটা কি বিধাতার কঠোর পরিহাস নয় যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে প্রথম মর্মস্পর্শী উপন্যাস লিখলেন এক লন্ডন প্রবাসী ভারত-পাকিস্তানি লেখক। তাঁর ভাষায়, আমরা সবাই মিডনাইটস চিলড্রেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীকৃষ্ণকীর্তন – চণ্ডীদাস
    Next Article ডিসেন্ট অফ ম্যান – চার্লস ডারউইন (অসম্পূর্ণ বই)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }