Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পিতা পুত্রকে – চাণক্য সেন

    চাণক্য সেন এক পাতা গল্প276 Mins Read0
    ⤶ ⤷

    পিতা পুত্রকে – ৭

    সাত

    এই সব গুরুগম্ভীর অশনি-সংকেত ঘটনাই শুধু গণেশপুরের চালচিত্র তৈরি করেনি আমার তেরো বছর বয়সে। আমাদের গ্রামীণ জীবনের ছোটখাটো কৌতুক, কোমলতা ও ব্যথা বেদনার ক্ষুদে নাটক ঘটে যেত প্রায়ই। মানুষ মারা যেত, তার আপনজনদের কান্নার রোল ভেসে ভেসে বেড়াত বাতাসে। নতুন শিশুর জন্ম হতো, মৃত্যুর শূন্যতা পূর্ণ করবার প্রতিশ্রুতি নিয়ে। বিয়ে হতো সারা বছর ধরে, শুধু তিনটি মাস বাদ দিয়ে : চৈত্র, ভাদ্র ও পৌষ। বর্ষায় গ্রাম প্লাবিত হয়ে যেত। পদ্মা হঠাৎ যৌবনে উচ্ছল, তার প্রসারিত বহু তরঙ্গবাহুতে আতঙ্কময় আলিঙ্গনের আহ্বান। প্রচুর ইলিশমাছ ধরা পড়ত জেলেদের জালে। এক একটা বড় মাছ বিক্রি হতো তিন-চার পয়সায়। দু-একবার বিনে পয়সায় প্রজা জেলেরা মাছ দিয়ে যেত আমাদের। কালবৈশাখী ও আশ্বিনের ঝড়ে অনেক বৃক্ষ উৎপাটিত হতো, অনেক ঘরের চালের টিন উড়ে গিয়ে অন্য বাড়ির জমিতে পড়ত। কলেরায়, বসন্তে মরত মানুষ দলে দলে, দশে-বিশে। ম্যালেরিয়া, কালাজ্বর, আমাশয় ছিল বহু মানুষের নিত্য সঙ্গী। স্কুল পাস করা ডাক্তার মহেন্দ্র শীল ও কবিরাজ গগন রায়ের ডিস্পেনসারিতে রোগী জমত। ছেলেমেয়েরা খেলা করত রাস্তায়, মাঠে, বাগানে, নদীতীরে। বাড়িতে বাড়িতে পালাকীর্তন হতো। নিমাই সন্ন্যাস, নৌকাবিলাস, এ দুটোই আমার বিশেষ করে মনে আছে। আমার গলা ভালো ছিল, আমি নিজেই বাড়ির সমবয়সী ছেলেমেয়েদের নিয়ে নিমাই সন্ন্যাস পালা গাইতাম। তাতে আমাদের বাড়ির বিভিন্ন শরিকদের বাইরে, আর কাউকে ডাকা হতো না। মা আমাকে একটা গৈরিক কাপড়ের পাঞ্জাবী তৈরি করে দিয়েছিলেন গ্রামের দরজির হাতে। যে পুরোহিত মাসে চার টাকা ও প্রতিদিনের নৈবেদ্য প্রণামি পেয়ে প্রতিদিন দশ মিনিট নারায়ণ পূজা করতে আসতেন, তিনি আমাকে তার একখানা পুরান ও কিছুটা ছেঁড়া নামাবলী দান করেছিলেন। গৈরিক পাঞ্জাবী আর নামাবলীতে দেহ আবৃত করে আমি নিমাই সন্ন্যাস গাইতাম। তবলা তো ছিল না, জ্যেঠা মশাইয়ের ঘরে ছিল একটা অনেক পুরোনো খোল, সেটাকে সারিয়ে নিজের হাতে নিজেই বাজাতাম। করতাল বাজাত আমার সমবয়সী স্বরাজ, যে পরিণত বয়সে ইন্সপেক্টর অব স্কুলস পদ থেকে অবসর নিয়ে এখন কোথায় আছে, কেমন আছে, কে জানে? নিমাই যখন সন্ন্যাস নেবার জন্য গৃহত্যাগ করছেন, নিদ্রিত বিষ্ণুপ্রিয়াকে বলছেন, “মায়ের কাছে থেকো, মা বলিয়া ডেকো, তাঁকে মা বলিবার কেউ নেই গো”, তখন দুচোখ থেকে জল নেমে এসে আমার গাল ভিজিয়ে দিত, শ্রোতাদের মধ্যে অনেকের ফাঁপা কান্না শুনতে পেতাম। বাড়ির বাইরে আমার নিমাই সন্ন্যাস দল কখনো কীর্তন করেনি।

    এক গ্রীষ্মের ছুটিতে বাবা বাড়িতে এসেছেন। তাঁর দ্বিপ্রহর কাটাবার দুটো অভ্যাস ছিল। কখনো কখনো মধ্যাহ্ন আহারের পরে একখানা পার্টি ও একটা বালিশ নিয়ে দুর্গামণ্ডপের বাইরে চলে যেতেন, জামরুল গাছের নিচে পাটি পেতে বালিশে মাথা রেখে তাঁর দিবানিদ্রা হতো। জামরুল গাছে তখন অনেক ফল, মৌমাছি ভনভন করতে পাকা জামরুলের চারপাশে, কিছু জামরুল ছড়িয়ে থাকত গাছের নিচে, পথের উপর। মৌমাছিদের পরোয়া করতেন না বাবা। খুব কাছাকাছি ছিল কালীপূজার ঘর। তিনি কালী-সাধক ছিলেন, আমার মনে হতো কালীপূজার ঘরের নিকটই তাঁকে বেশি আকর্ষণ করত জামরুল গাছের ছায়ার চেয়ে।

    আবার অনেক সময় তিনি ‘দক্ষিণের ঘরে’ পিতামহ রজনীকান্তের খাটে দিবানিদ্রা দিতেন। আমাকে মাটির ওপর মাদুর বা পাটি পেতে তাঁর দেওয়া টাস্ক করতে হতো। অঙ্ক এবং ইংরেজি এই দুটোই করিয়ে নিতেন আমাকে দিয়ে, অঙ্কে আমি আগাগোড়া ফাঁকি দিতাম। কিন্তু খুলনা থেকে নিয়ে আসা ভারী এক একটা ইংরেজি বই পড়ে প্রত্যেকটা আলাদা শব্দকে খাতায় লিখে আশুতোষ চৌধুরীর ইংরেজি—বাংলা অভিধান ঘেঁটে তাদের অর্থ লিখতে হতো। বানান লিখতে হতো। এ পরিশ্রমটা আমার একদমই মনঃপুত হতো না। তাই ইংরেজি শব্দের স্টক আমার বেশ বেড়ে গেলেও বাগানে আমি দুৰ্বল হয়ে রইলাম অনেক বছর। বাবা একবার গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলেই আমি গুটি গুটি পালিয়ে গিয়ে মা’র (এবং আমাদের) বিছানায় দক্ষিণের জানলার পাশে বসে বাংলা উপন্যাস পড়তাম। এ সময়ে আমি বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত চার্লস ডিকেন্সের উপন্যাসগুলোর বাংলা অনুবাদ পড়ে নিয়েছি, সেক্সপীয়রের দু-চারখানা নাটকের বঙ্গানুবাদও আমার পঠিত। ডেভিড কপারফিল্ড ছিল আমার প্রিয়তম ইংরেজি উপন্যাস। বাংলায় পড়া। ডেভিড ও আগনেসের প্রেম কাহিনি অহরহ একটি ক্ষুদ্র দীপ শিখার মতো আমার অন্তরে জ্বলত। উড়িয়া হিপ ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণ্য। মিস্টার মিকাবার সবচেয়ে মজার মানুষ। উপন্যাসের শেষ দিকে ডেভিড ও আগনেসের মধ্যে মর্মভেদী কথাবার্তার মধ্যে ডেভিডের ব্যাকুল বাক্য—“আগনেস, আমি তোমাকে ভালোবেসে দূরে চলে গিয়েছিলাম। তোমাকে ভালোবেসে দূরে থেকেছি। তোমাকে ভালোবেসে ঘরে ফিরে এসেছি”– পড়বার সময় আমি অশ্রু ধারণ করতে পারতাম না। বারবার পড়ে, বারবার কাঁদতে ভালো লাগত আমার। এই কথাবার্তার শেষ বাক্যটি উচ্চারিত হয়েছিল আগনেসের মুখে যা তার সারা যৌবন বছরগুলোতে গোপন থেকেছে। যে কথা সে কাউকে কোনোদিনও বলতে পারেনি, বলতে চায়নি।

    আগনেস বলছে ডেভিডকে, “আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি তোমার কথা থেকে। আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু একটা কথা তোমাকে শুনতে হবে।”

    ডেভিড : “কী কথা, প্রিয়তমে?”

    আগনেস তার কোমল হাত দুখানা ডেভিডের কাঁধের উপর রাখল। গভীর গাম্ভীর্যের সঙ্গে চোখ রাখল তার চোখে।

    “তুমি কি এখনও জানো না সে কথাটা?”

    “আমার আন্দাজ করতে ভয় হচ্ছে, তোমার মুখে শুনতে দাও।”

    “আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবেসে এসেছি।” আমার এখনও ভাবতে অবাক লাগে ১৮৬৭-৭০ সালে লেখা চার্লস ডিকেন্সের এক অক্ষয় উপন্যাস ১৯৩৫ সালে বঙ্গভূমির সুদূর এক গ্রামে অন্য ভাষায় পাঠিত হয়েও একটি তেরো বছরের ছেলের বুকে তুফান তুলত। চোখের জলে গাল ভাসিয়ে দিত। পুত্র, তোমাদের কলেজ জীবনে চার্লস ডিকেন্স পাঠ্য লেখক। আমার বিশ্বাস সৃজনশীল, কলেজের পাঠ্যপুস্তক হয়ে গেলে, গবেষণার ক্ষেত্র হলে, তার সাধারণ আবেদন নিস্তেজ হতে থাকে। ক’জন এখন আর ডিকেন্স পড়ে, বলো? ক’জন পড়ে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কেবলমাত্র রসাস্বাদন ও জীবনের বিরাটতর মহানতর অনুভূতি অভিজ্ঞানের সন্ধানে?

    বাবা একদিন বাড়ির সবাইকে জানিয়ে দিলেন অমর কাকা সন্ধ্যেবেলা আসবেন তাঁর সদ্যপ্রাপ্ত গ্রামোফোন এবং রেকর্ড নিয়ে আমাদের সবাইকে তাক করে দিতে। আমি তো বলেই রেখেছি, উপন্যাস, গান বাবার খাদ্য ছিল না, তার মধ্যে ধর্মীয় অথবা উদ্যোত্মক চেতনা জাগরণের উপাদান না থাকলে। কিন্তু তাঁর অমরকাকা নিজে থেকেই প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে সাগ্রহে গ্রহণ করতে হয়েছিল।

    সন্ধ্যের আগেই শেষ অপরাহ্নে অমরদাদু তাঁর ভৃত্যের মাথায় রেকর্ডের বাক্স চাপিয়ে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। রজনীকান্তের তক্তপোষকে আমি গানের আসরে পরিণত করে রেখেছিলাম একখানা সতরঞ্চি পেতে। অমরদাদুকে বাবা তার উপর বসালেন। আমরা দশ-পনেরো জন বসলাম মাটির ওপর। দু-চার জন রইল দাঁড়িয়ে।

    দক্ষিণের জানলা দিয়ে হালকা হাওয়ার সঙ্গে মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। বর্ষা শেষ হয়ে এসেছে, অনেক সবুজ পাতার গন্ধ ও মিশে গেছে ফুলের গন্ধের সঙ্গে। ভিজে মাটির গন্ধ পেয়ে, আমাদের সবাইকে সমবেত হতে দেখে ঘরের আস্তরে তক্ষকগুলো ইতস্তত ছুটে বেড়াচ্ছে, গলা থেকে বিশ্রি আওয়াজ ছেড়ে। বাড়ির আশ্রিত কুকুর কিছুক্ষণ ঘেউ ঘেউ করে থেমে গিয়ে নিশ্চিন্তে ঘরের বাইরে ঘুমোচ্ছে। প্রকাণ্ড চোঙওয়ালা এইচ.এম.ভি. গ্রামোফোন। হিজ মাস্টার ভয়েসে গণেশপুর গ্রামে তার প্রথম পদার্পণ। অমরদাদুর ছেলে কলকাতায় চাকরি করেন। তিনি কিনে এনেছেন বাবা-মা, ভাই-বোন কাকা-কাকি, পিসি-পিসো গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য।

    ভৃত্য গ্রামোফোনটা তক্তপোষের উপর রাখল। কাঠের বাক্সে সেটা রক্ষিত ছিল, বাক্স খুলে তাকে বার করা হলো। চোঙাটা হলো লাগানো। অমরদাদু সযতনে একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছলেন। তারপর রেকর্ড বাছাই হলো, তাও রুমালে মোছা হলো। হ্যান্ডেল দিতে পাম্প করলেন গ্রামোফোনকে অমরদাদু। তারপর রেকর্ড বসালেন, গ্রামোফোনের সুঁচ রেকর্ড স্পর্শ করল। আমরা প্রথম ‘কলের গান’ শুনতে পেলাম। কৃষ্ণচন্দ্র দে, রেণুকা রায়, পঙ্কজ মল্লিক এই তিন গায়কের নামই মনে আছে। একটা গান ছিল, অমরদাদুর ভাষায়, “পোয়েট লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরের” রচিত : “কত অজানারে জানাইলে তুমি কত ধরে দিলে ঠাঁই। দূর কে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রীকৃষ্ণকীর্তন – চণ্ডীদাস
    Next Article ডিসেন্ট অফ ম্যান – চার্লস ডারউইন (অসম্পূর্ণ বই)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }