Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার

    ইশতিয়াক খান এক পাতা গল্প307 Mins Read0
    ⤶ ⤷

    অধ্যায় বিশ – মেসোপটেমীয় ব্লেন্ডার

    খ্রিষ্টপূর্ব ২০০৪ থেকে ১৭৫০ সালের মাঝে লারসা ও আসসুরের রাজারা যথাক্রমে দক্ষিণ ও উত্তরে তাদের নিজ নিজ সাম্রাজ্য গঠন করে ফেলেছিলেন এবং ব্যাবিলনের হাম্মুরাবি সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে ছিলেন। একদিকে মিশর তার হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অপরদিকে মেসোপটেমীয় সমতলভূমিতে চলছে এক চরম বিশৃঙ্খল অবস্থা।

    এলামাইটরা উর শহরে লুটপাট চালালেন, ইব্বি-সিনকে বিতাড়ন করলেন এবং সুসা শহর দখল করে নিলেন। তারা শহরের প্রতিরক্ষায় ব্যবহৃত প্রাচীরগুলোকে আরও মজবুত করে এটিকে তাদের ভবিষ্যৎ সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচন করলেন। তবে তারা বিশ্বাসঘাতক সেনাপতি ইশবি এররার কথা ভুলে গিয়েছিলেন যার হাতে তখনও উত্তরের ইসিন শহরের দখল ছিল। নতুন একটি সুমেরীয় রাজত্ব তৈরি করার জন্য ইশবি এররার প্রয়োজন ছিল উর শহরকে নিজের দখলে রাখা।

    এই কাজে তিনি খুব একটা বাধার শিকার হলেন না। উর শহর লুণ্ঠিত হওয়ার পর আর কোনো শহরই মাথা তুলে দাঁড়াতে পারেনি। তৃতীয় রাজবংশের শাসনাধীন থাকা শহরগুলোর মাঝে শুধু দুটি প্রাচীন শহর এবং এলামাইটরা ছিলেন ইশবি এররার জন্য পথের কাঁটার মতো।

    মেসোপটেমিয়ার একেবারে উত্তর প্রান্তে টাইগ্রিস নদীর ডানদিকের বাঁকের পাশে এশনুন্না শহরটি অবস্থিত ছিল। ইব্বি-সিন বিভিন্ন ধরনের ঝামেলায় পড়লেন আর রাজধানী শহরের সাথে দূরত্বের সুযোগ নিয়ে এশনুন্না বিদ্রোহ করে বসল। এই শহরটি ইশবি এররার ক্ষমতার বিপক্ষে হুমকিস্বরূপ ছিল কিন্তু এটি ইসিন থেকে অনেক দূরে ছিল এবং এই দুই শহরের মাঝে ছিল এমোরাইটদের আনাগোনা। অপরদিকে লারসা শহরটি ছিল দক্ষিণের সমতলভূমিতে যা ইশবি এরার জন্য খুবই সুবিধাজনক একটি জায়গা ছিল। এই শহরটি ইব্বি-সিনের বিরুদ্ধে বিদ্রোহ করলেও স্বাধীনতা অর্জন করতে পারেনি; একজন এমোরাইট শহরটি দখল করে নিয়েছিলেন।

    লারসার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে নিজের শক্তি ক্ষয় করেননি ইশবি এররা। বরং তিনি তার নিজের শহর ইসিনের প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়নের কাজে হাত দেন এবং সুমেরীয় রাজত্বের সবচেয়ে আরাধ্য শহর উর-এর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য তৈরি করেন একটি সুপ্রশিক্ষিত বিশাল সৈন্যদল।

    তিনি প্রস্তুতির জন্য প্রচুর সময় নিলেন। তার রাজত্বের প্রায় শেষের দিকে, খুব সম্ভব এলামাইটদের উর দখল করে নেওয়ার প্রায় দশ বছর পরে, উত্তর প্রান্ত থেকে তিনি এলামাইট দখলদারদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেন। তার সৈন্যদল লারসার পাশ দিয়ে গেলেও সেই শহরকে আক্রমণ করেনি। তার এই

    আক্রমণ কাব্যের ভাষায় অমরত্ব পেয়েছে—
    ইশবি এররা তার শত্রুদের দিকে ধেয়ে গেলেন
    তারা তার রুদ্র রোষের হাত থেকে বাঁচতে পারল না
    সেই উরিমের সমতলভূমিতে।
    তিনি এলেন ঘোড়ায় টানা গাড়িতে করে
    তার জয়রথ শহরে প্রবেশ করল
    তিনি শহরের সব ধনসম্পদ লুণ্ঠন করলেন
    এবং এই দুঃসংবাদটি এলামের রাজার কানে এলো।

    ইশবি এররা উরকেই তার সাম্রাজ্যের মুকুট হিসেবে বিবেচনা করতে বাধ্য হলেন। তিনি লারসা কিংবা এশনুন্নাকে আক্রমণ করার সুযোগ পেলেন না; অল্পদিন পরেই তিনি মৃত্যুবরণ করলেন। তবে মারা যাওয়ার আগে নিজ পুত্রকে তিনি তার দখলে থাকা চার শহরের শাসনভার দিয়ে গেলেন।

    পরবর্তী পঞ্চাশ বছর ধরে ইশবি এররার বংশধররা এবং লারসার এমোরাইট রাজারা একে অপরের বিরুদ্ধে দক্ষিণের সমতলভূমিতে যুদ্ধবিগ্রহ চালিয়ে গেলেন; কিন্তু কেউই জয়ী হতে পারলেন না।

    ইতোমধ্যে উত্তরের যেসব শহর তৃতীয় রাজবংশের অধীনে ছিল তারা একে একে স্বাধীনতার স্বাদ নেওয়ার চেষ্টা শুরু করে। আসসুর শহরটি প্রথমে সার্গনের মাধ্যমে আক্কাদীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীকালে শুলগি একে উর- এর অধীনে নিয়ে আসেন। শহরবাসীরা তাদের প্রাচীরগুলো পুনর্নির্মাণ করলেন এবং পশ্চিমা সেমাইটদের সাথে ভূমধ্যসাগরের তীরে বাণিজ্য শুরু করলেন। এমনকি আসসুরের বণিকরা এশিয়া মাইনরের পূর্বপাশে উপনিবেশও স্থাপন করেছিলেন বাণিজ্যের সুবিধার জন্য। ইউফ্রেটিস নদের তীরে অবস্থিত উত্তরের শহর মারিতেও একই ধরনের কর্মকাণ্ড চলেছিল। আসসুর ও মারির মাঝে, অর্থাৎ মিশরের দুই বৃহৎ নদীর মধ্যস্থলে বেশ কিছু ছোটোখাটো এমোরাইট সর্দার ছিলেন যারা তাদের ছোটো ছোটো আবাদি জমি দখল করে বসে ছিলেন। তাদের একমাত্র কাজ ছিল অন্যের এলাকায় অনধিকার প্রবেশ করা, কলহ ও বিবাদে অংশ নেওয়া এবং বারবার নিজ নিজ এলাকার সীমানা পুনঃনির্ধারণ করা।

    খ্রিষ্টপূর্ব ১৯৩০ সালের দিকে দক্ষিণের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে লাগল।

    লারসার পঞ্চম রাজা ছিলেন গানগানাম নামের একজন এমোরাইট। তিনি তার ভাইয়ের মৃত্যুর পর সিংহাসন দখল করে নিয়ে নিজের মতো করে রাজত্ব করতে শুরু করলেন। তিনি সুসা শহর দখল করলেন এবং সেখানে নিজের নামসংবলিত একটি শিলালিপি রেখে এলেন। এরপর তিনি ইসিনের নিয়ন্ত্রণ থেকে নিপ্পুরকে মুক্ত করলেন এবং উর শহরকে আক্রমণ করলেন।

    এই যুদ্ধের সময়ের বেশ কিছু চিঠি খুঁজে পাওয়া গিয়েছে। চিঠিগুলো মূলত আদানপ্রদান হয়েছিল ইসিনের রাজা লিপিট ইশতার (ইশবি এররার প্রপৌত্র) এবং তার সেনাপতির মাঝে, যার মূল বিষয়বস্তু ছিল যুদ্ধকৌশল। সেনাপতি লিখেছিলেন : ‘গানগানামের ছয়শ সৈন্য এসেছে; হে প্রভু, আপনি যদি অতিরিক্ত সৈন্য না পাঠান তা হলে তারা এখানে ইটের তৈরি দুর্গ তৈরি করে ফেলবে। তখন আর তাদের পরাজিত করা যাবে না। আর দেরি করবেন না, প্ৰভু।’

    লিপিট ইশতারের উত্তর আমাদেরকে মনে করিয়ে দেয় প্রায় আশি বছর আগে ইব্বি-সিনের মরিয়া অবস্থার কথা, যখন ইশবি এররা এগিয়ে আসছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে। তিনি লিখলেন : ‘আমার অন্য সেনাপতিরা তোমার চেয়ে তাদের প্রভুর সেবায় অধিক পারদর্শী; কেন তুমি আমাকে আগে জানাওনি এই পরিস্থিতির কথা? আমি তোমাকে দুই হাজার বল্লমধারী সৈনিক, দুই হাজার তিরন্দাজ এবং এক হাজার কুঠার-যোদ্ধা পাঠিয়েছি। শত্রুবাহিনীকে তাদের শিবির থেকে তাড়িয়ে দাও এবং শহর প্রতিরক্ষায় আন্তরিক হও। এটাকে একটি জরুরি বার্তা হিসেবে বিবেচনা করো।’

    বাড়তি সৈন্যবাহিনী আসতে দেরি হয়েছিল কিংবা তারা সংখ্যায় ছিল অপ্রতুল; কারণ যেটিই হোক না কেন, লারসার শত্রুবাহিনী উর শহর দখল করে নিলেন অনায়াসেই। শীঘ্রই গানগানাম নিজেকে উর শহরের স্বর্গীয় রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করার কাজে নামলেন। তিনি কবিদের নির্দেশ দিলেন তাকে নিয়ে কবিতা লিখতে। সেসব কাব্যে তার এমোরাইট উত্তরাধিকারকে পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে। একটি কবিতায় চন্দ্রদেবতার কাছে প্রতিশ্রুতি দেওয়া হলো যে তিনি প্রাচীন আচারগুলোকে আবারও প্রতিষ্ঠিত করবেন: ‘হে নান্না, তুমি আমাদের রাজা গানগানামের প্রিয়তম।’

    আরেকটিতে বলা হলো, ‘তিনি আপনার শহরকে আপনার জন্য নতুন করে তৈরি করবেন। তিনি সুমের ও আক্কাদের ছড়িয়েছিটিয়ে থাকা জনগোষ্ঠীকে আবার একত্র করবেন আপনার উর শহরে। যে শহরটি প্রাচীন, যে শহরের রয়েছে মহান ঐশ্বরিক ক্ষমতা, সেখানে এমন একটি বাড়িতে বসবাস করে গানগানাম দীর্ঘজীবী হোক, যা কখনোই ধ্বংস হবে না।’

    এভাবে অন্যদের উত্তরাধিকারকে নিজের বলে দাবি করার কৌশলটি পরবর্তীতে আরও অনেক শাসকই অনুসরণ করেছেন।

    গানগানামের উত্তরসূরি লারসা ও উর শহরের শাসনভার পেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি নিপ্পুরকেও দখল করে নেবেন। কিন্তু ব্যাপারটিতে ইসিনের তৎকালীন রাজা (একজন উৎখাতকারী; ইশবি এররার বংশধররা উর শহরের দখল হারানোর সাথে সাথে সিংহাসন থেকেও বিতাড়িত হয়েছিলেন তার দ্বারা) বাগড়া দিলেন এবং দুটি শহরের মাঝে তাদের প্রাচীন সংগ্রামটি আবারও নতুন করে শুরু হলো। আবারও লারসা ও ইসিনের মাঝে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সূত্রপাত হলো। এবারের লক্ষ্যবস্তু ছিল নিপ্পুর শহর, যার দখল অন্তত আটবার হাতবদল হয়েছে বিভিন্ন যুদ্ধের ফলস্বরূপ।

    ইতোমধ্যে সমতলভূমির অন্য শহরগুলো যেমন উরুক, এশনুন্না, আসসুর, মারি প্রভৃতি বেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছিল। যদিও প্রতিটি শহরই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছিল তারপরও তাদের মাঝে বজায় ছিল অস্ত্রের মাধ্যমে তৈরি হওয়া এক ধরনের নিরপেক্ষতা।

    ইতোমধ্যে একজন এমোরাইট সেনাপতি নদীর তীরঘেঁষা গ্রাম ব্যাবিলনে বসতি স্থাপন করে সেটিকে তার সদর দপ্তর হিসেবে নির্বাচন করলেন। এভাবে নতুন একটি শহরের উত্থান হলো, যা ভবিষ্যতে একটি আলাদা সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে।

    সেনাপতি সুমু আবুম গ্রামটির চতুর্দিকে প্রাচীর তুলে সেটিকে শহরে রূপান্ত রিত করলেন এবং নিজেকে রাজা হিসেবে এবং তার পুত্রদের তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। শিলালিপিতে তাকে গিলগামেশের মতো ‘এই শহরের মহান স্থপতি’ হিসেবে আখ্যায়িত করা হলো। সেখানে আরও বর্ণিত আছে যে তার শাসনামলের দ্বিতীয় বছরে প্রাচীর এবং পঞ্চম বছরে নান্নার মন্দির তৈরি করা হয়েছিল সেখানে।

    সেই যুগে সুমু আবুম ছাড়া আর কোনো উল্লেখযোগ্য শাসক ছিলেন না। একের পর এক অযোগ্য রাজা শহরগুলোর দায়িত্ব নিয়েছিলেন; কেউই মনে রাখার মতো কিছু করে যেতে পারেননি। ইসিন শহরে অভিনব পন্থায় ক্ষমতার পালাবদল ঘটে। এক ভবিষ্যদ্‌বক্তা সেখানকার নবম রাজা এররা ইমিত্তিকে জানান যে তিনি শীঘ্রই চরম দুর্ভাগ্যের শিকার হতে চলেছেন। সেই দুর্ভাগ্যের হাত থেকে বাঁচার জন্য তিনি এসিরীয়দের মধ্যে প্রচলিত একটি রীতি পালন করেন। তিনি বলির পাঁঠা হিসেবে একজন অস্থায়ী রাজা খুঁজে বের করেন : একদিনের জন্য প্রাসাদের মালীকে রাজা বানিয়ে দিন। পরিকল্পনা ফেঁদেছিলেন যে একদিন রাজত্ব করার পর নকল রাজাকে ফাঁসি দেওয়া হবে এক অনুষ্ঠানের মাধ্যমে। যেহেতু ‘রাজা’র উপর দুর্ভাগ্য নেমে এসেছে, তাই আসল রাজা থাকবেন সুরক্ষিত।

    তবে দুর্ভাগ্যজনকভাবে বাগানের মালীকে অভিষিক্ত করার পর এররা ইমিত্তি এক বাটি সুপ খেতে গিয়ে মৃত্যুবরণ করেন। সুপ গলায় আটকে মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে; তাই আমরা ধরে নিতে পারি যে তার মৃত্যুর পেছনে প্রাসাদের বিষ বিশারদের অবদান ছিল। রাজা মারা যাওয়ার পর মালী আর সিংহাসন ত্যাগ করতে রাজি হলেন না এবং তিনি প্রায় চব্বিশ বছর ধরে রাজত্ব করলেন।

    এই পুরো সময়জুড়ে লারসার সাথে যুদ্ধ চলছিল। সর্বক্ষণ যুদ্ধে ব্যস্ত থাকার কারণে লারসা বেশ দুর্বল হয়ে পড়েছিল আর সেই সুযোগটি লুফে নেয় এলামাইটরা। খ্রিষ্টপূর্ব ১৮৩৪ সালের দিকে একজন এলামাইট বীর যোদ্ধা লারসা, উর ও নিপ্পুর দখল করে নেন একে একে। তিনি লারসার শাসনভার দিয়ে দেন পুত্র রিম-সিনের হাতে।

    রিম-সিনের লারসার অবস্থা ছিল খুবই করুণ; বহু বছরের যুদ্ধের কারণে শহরের বাসিন্দারাও ছিলেন অসুখী। তিনি চেষ্টা করলেন লারসাকে তার পুরানো গৌরব ফিরিয়ে দিতে। প্রায় ১৮ বছরের প্রচেষ্টায় লারসা বেশ সম্মানজনক একটি অবস্থায় চলে এলো। কিন্তু লারসার এই উন্নতিতে অন্য তিনটি শহর এতটাই উদ্‌বিগ্ন হয়ে উঠল যে তারা তাদের ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে গিয়ে একজোট হলো। ইসিনের রাজা, উরুকের এমোরাইট শাসক এবং ব্যাবিলনের এমোরাইট সেনাপ্রধান একটি যৌথবাহিনী তৈরি করলেন লারসাকে শায়েস্তা করার উদ্দেশ্যে।

    রিম-সিন খুব সহজেই সেই যৌথবাহিনীকে নির্মূল করলেন এবং উরুক শহরকে দখল করে নিলেন প্রতিশোধ হিসেবে। ব্যাবিলন ও ইসিনের রাজারা নিজেদের শহরে পালিয়ে গেলেন বাকি সৈন্যসামন্ত নিয়ে এবং কীভাবে রিম- সিনকে পরাজিত করবেন সেই ব্যাপারে পরিকল্পনা করতে লাগলেন।

    এই পর্যায়ে এশনুন্নার রাজা ঠিক করলেন যে তিনি দক্ষিণের গোলযোগের সুযোগে নিজের রাজত্বকে উত্তরে বিস্তৃত করবেন। তিনি টাইগ্রিসের পথে যাত্রা করলেন এবং আসসুরের এমোরাইট রাজাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করে নিলেন। তিনি সেই শহরের দেখভালের দায়িত্ব দিলেন নিজ পুত্রকে। তবে তিনি আরও সামনে অগ্রসর হওয়ার আগে আসসুরের ভঙ্গুর প্রাচীরের সামনে নতুন এক শত্রুর আবির্ভাব হলো।

    শামসি আদাদ নামক এই যোদ্ধাটি সম্ভবত এমোরাইট গোত্রভুক্ত ছিলেন এবং সেই সময়ের অন্য অনেক যুদ্ধবাজ নেতার মতো সুযোগের অপেক্ষায় ছিলেন। এসিরীয় রাজাদের তালিকায় আমরা শামসি আদাদকে খুঁজে পাই। সেখানে বর্ণিত আছে যে তিনি কয়েক বছর ব্যাবিলনে ছিলেন এবং তারপর সেখান থেকে তার উত্থান ঘটে—যখন তিনি একাল্লাতুম নামের একটি সামরিক দুর্গ দখল করে নেন। দুর্গটি টাইগ্রিসের অপর পারে আসসুরের উত্তরে অবস্থিত ছিল।

    সেখানে তিনি তিন বছর বসে থেকে যুদ্ধের পরিকল্পনা আঁটলেন। তারপর তিনি আসসুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং খুব শীঘ্রই এশনুন্নার শাসককে উৎখাত করে সিংহাসন দখল করলেন।

    তারপর তিনি রিম-সিনের রাজত্বের মতো আরেকটি গৌরবান্বিত রাজত্ব তৈরি করার জন্য কাজ করতে শুরু করলেন। শামসি আদাদ তার বড়ো ছেলে ইশমে দাগানকে একাল্লাতুম ও আসসুরের উত্তর-পশ্চিম অঞ্চলের শাসনভার দিলেন এবং নিজে টাইগ্রিস ও ইউফ্রেটিসের মধ্যবর্তী ভূমিটি দখল করে নিলেন। তারপর তিনি আরও পশ্চিমে মারি শহরের দিকে সৈন্যসামন্ত নিয়ে রওনা দিলেন এবং খুব সহজেই মারির রাজার শিরোচ্ছেদ করে শহরটিকে দখল করে নিলেন। এই সময় শামসি আদাদের একজন কর্মচারী তার কাছে চিঠি লিখে জানতে চাইলেন, মৃত রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কতটুকু খরচ করা উচিত হবে।

    মারির রাজার ছেলেদেরকেও মেরে ফেলা হলো। শুধু তরুণ রাজপুত্র জিমরি লিম পালিয়ে যেতে পারলেন। তিনি কানানের উত্তরে অবস্থিত সেমাইটিক শহর আলেপ্পোতে পালিয়ে গিয়ে তার শ্বশুরের কাছে আশ্রয় নিলেন। শামসি আদাদ আক্রমণ করার অল্প কিছুদিন আগেই জিমরি লিম আলেপ্পোর রাজার মেয়েকে বিয়ে করেছিলেন। শামসি আদাদ তার ছোটো ছেলে ইয়াসমাহ আদাদকে মারির সিংহাসনে বসালেন, যাতে তিনি একইসাথে রাজা ও গভর্নরের দায়িত্ব পালন করতে পারেন।

    অন্য অনেক রাজার মতো শামসি আদাদ শুধু শিলালিপিতেই তার বিজয়গাথা লিখে রেখে যাননি, মারির ধ্বংসস্তূপ থেকে আবিষ্কৃত হয় তার সাথে তার দুই পুত্রের অসংখ্য চিঠি। এসব চিঠি থেকে জানা যায় যে শামসি আদাদ শুধু পশ্চিমের সমতলভূমিই নয় বরং টাইগ্রিসের পূর্বদিকের কিছু এলাকা এমনকি জাগ্রোস পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন।

    শামসি আদাদ প্রথমবারের মতো ত্রিভুজাকৃতির ভূখণ্ডের শাসক হলেন। টাইগ্রিসের একেবারে উত্তরের প্রান্ত থেকে শুরু করে দক্ষিণের জাব নদী পর্যন্ত বিস্তৃত ছিল এলাকাটি এবং এর তিন মাথায় আসসুর, আরবেলা ও নিনেভেহ শহর মিলে ‘এসিরিয়া’ তৈরি হলো।

    মিশরের বাইরে এটাই ছিল একক কোনো রাজার দখলে থাকা সবচেয়ে বড়ো রাজত্ব; এবং শামসি আদাদ ব্যাপারটি নিয়ে বড়াই করার ক্ষেত্রে কার্পণ্য করেননি। একটি শিলালিপিতে তিনি লিখলেন, ‘আমি শামসি আদাদ, মহাবিশ্বের অধিপতি’ এবং আরেকটি নতুন মন্দিরের ফলকে নিজের ব্যাপারে লিখলেন, ‘তিনি আসসুরের মন্দিরের নির্মাতা। তিনি তার সকল শক্তি উৎসর্গ করেছেন টাইগ্রিস ও ইউফ্রেটিসের মধ্যবর্তী ভূমি রক্ষার কাজে। তিনি মন্দিরের ছাদ আর দরজাগুলো বানালেন সিডার গাছের কাঠ দিয়ে এবং সেগুলোকে রুপা ও সোনা দিয়ে সাজালেন। তিনি মন্দিরের দেওয়ালে সোনা, রুপা, বিভিন্ন দামি মণি-মুক্তা, মধু, সিডারের তেল এবং মাখনের প্রলেপ দিলেন।’

    শামসি আদাদের সাম্রাজ্যের একটি বড়ো বৈশিষ্ট্য ছিল তার বজ্রকঠিন শাসন যা প্রশাসনিক কর্মকর্তা ও প্রজা উভয়কেই প্রভাবিত করেছিল সমান তালে। তিনি নিজের রাজত্বের ব্যাপারে বলেন, ‘আমি সর্বত্র প্রশাসক বসিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় সৈন্যবাহিনী মোতায়েন করে রেখেছিলাম।’

    একদিকে ছিল নিজ প্রজাদের বিদ্রোহ করে বসার ভীতি আর আরেকদিকে ছিল এলামাইটদের হুমকি। দেশের পূর্ব প্রান্তে এলামাইটরা সৈন্য জড়ো করছিল আক্রমণ করার উদ্দেশ্যে। শামসি আদাদের পূর্ব প্রান্তের গভর্নর বেশ কয়েকবার রাজাকে সতর্ক করে চিঠি লিখেছিলেন। চিঠির বিষয়বস্তু ছিল এলামের রাজার বারো হাজার যুদ্ধ-প্রস্তুত সৈন্য। কিন্তু ততদিনে শামসি আদাদ তার প্রজাদের মধ্য থেকে যথেষ্ট পরিমাণ মানুষকে নিজের সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করে ফেলেছেন এবং তারা একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে উঠেছিল। এলামাইটদের আক্রমণ খুব একটা ফলপ্রসূ হয়নি।

    দক্ষিণে রিম-সিন অবশেষে সমর্থ হয়েছিলেন ইসিনকে দখল করে নিতে এবং এর মাধ্যমে অবসান ঘটে লারসার সাথে দুইশ বছরব্যাপী যুদ্ধের।

    ইসিনের রাজবংশের পরাজয়ের সাথে সাথে রিম-সিন হয়ে গেলেন দক্ষিণের অবিসংবাদিত শাসক এবং উত্তরের একমাত্র শাসক হিসেবে অবশিষ্ট থাকলেন শামসি আদাদ। খ্রিষ্টপূর্ব ১৭৯৪ সাল নাগাদ এই দুজন মিলে প্রায় সমগ্ৰ মেসোপটেমীয় সমতলভূমিকে নিজেদের দখলেই রাখলেন।

    খ্রিষ্টপূর্ব ১৭৯২ সালে এমোরাইটদের ব্যাবিলনীয় শাসক মারা গেলেন এবং তার ছেলে হাম্মুরাবি সিংহাসনে বসলেন।

    ব্যাবিলনীয় রাজার তালিকা অনুসারে হাম্মুরাবি ছিলেন সুমু আবুম-এর বংশধর, যিনি প্রথম এমোরাইট হিসেবে ব্যাবিলনের চারপাশে প্রাচীর তুলছিলেন। হয়তো তিনি শামসি আদাদের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, কারণ ব্যাবিলনীয় রাজার তালিকার প্রাচীনতম সদস্যদের মধ্যে বারোজনের নাম শামসি আদাদের তালিকাতেও ‘তাঁবুতে বসবাসকারী রাজা’ হিসেবে খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় যে এমোরাইট যাযাবরদের মাঝেই জন্ম নিয়েছিলেন এই দুই রাজার পূর্বপুরুষরা।

    হাম্মুরাবির ব্যাবিলন শহরের চারপাশ ঘিরে ছিল রিম-সিন ও শামসি আদাদের বিশাল সাম্রাজ্য। তবে শহর হিসেবে ব্যাবিলনের কেন্দ্রীয় অবস্থানটি কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ছিল। শহরটি আসসুর থেকে বেশ দূরে থাকায় সেটিকে নিয়ে শামসি আদাদ বিন্দুমাত্রও চিন্তিত ছিলেন না। আবার একইভাবে এটি উত্তরের লারসা থেকেও এতটাই দূরে ছিল যে রিম-সিনও ব্যাবিলনকে কোনো ঝুঁকি হিসেবে বিবেচনা করছিলেন না। এই অবস্থায় হাম্মুরাবি বেশ সতর্কতার সাথে তার সাম্রাজ্য বাড়ানোর কাজে হাত দেন। তিনি মেসোপটেমিয়ার মধ্যাঞ্চলের সব শহর একে একে দখল করে নেন। সিংহাসনে বসার অল্পদিনের মাঝেই তিনি পুরানো সুমেরীয় শহর কিশ এবং ইউফ্রেটিসের দক্ষিণের বরসিপ্পাকে নিজের পতাকার নিচে নিয়ে আসেন।

    হাম্বুরাবি এক পর্যায়ে বুঝতে পারলেন যে তার সাম্রাজ্যকে আরও বড়ো করার জন্য উত্তরে বা দক্ষিণের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি দক্ষিণের পথে রওনা হলেন। রিম-সিন ইসিন আক্রমণ করার পর থেকে শহরটির প্রতিরক্ষা খুবই দুর্বল ছিল। খ্রিষ্টপূর্ব ১৭৮৭ সালে, ব্যাবিলনের সিংহাসনে বসার ঠিক পাঁচ বছর পরে, হাম্মুরাবি ইসিন আক্রমণ করলেন এবং সেখানে মোতায়েন করা লারসান সৈন্যবাহিনীকে বিতাড়ন করে শহরের দখল নিলেন। এরপর তিনি এলামাইট সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে অবস্থিত শহর ম্যালজিয়ামকেও দখল করে নেন।

    তবে তিনি তখনও রিম-সিনের সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে আঘাত হানার জন্য প্রস্তুত ছিলেন না। নয় বছর রাজত্ব করার পর তিনি শামসি আদাদের সাথে আনুষ্ঠানিকভাবে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন। একটি ব্যাবিলনীয় ট্যাবলেটে সেই ব্যাপারে বিস্তারিত বলা আছে। চুক্তির ভাষায় এটুকু পরিষ্কার যে হাম্মুরাবি শামসি আদাদকে তার চেয়ে শক্তিমান হিসেবে মেনে নিয়েছেন। নিশ্চিতভাবেই এটি একটি যুদ্ধকৌশল ছিল; হাম্মুরাবি জানতেন যে শামসি আদাদকে পরাজিত করার মতো শক্তিমত্তা তখনও তিনি অর্জন করেননি। ঘটনাচক্রে এই চুক্তি হওয়ার দুই বছর পর শামসি আদাদ মারা যান বার্ধক্যজনিত কারণে। যদিও তার জন্মের মতো মৃত্যুর ঘটনাটিও ধোঁয়াশাচ্ছন্ন।

    শামসি আদাদের মৃত্যুর পরও হাম্মুরাবি তাড়াহুড়ো করেননি। তিনি সময় নিয়ে খাল খনন করেন, মন্দির বানান, নিজ শহরগুলোর প্রতিরক্ষাব্যবস্থা আরও উন্নত করেন এবং একটি শক্তিশালী ও সুপ্রশিক্ষিত সৈন্যদল তৈরিতে মনোনিবেশ করেন। কোনো ধরনের ঝামেলা না করে তিনি শামসি আদাদের ছেলে মারির রাজা ইয়াসমাহ আবাদ এবং এশনুন্নার রাজার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। তাদের সাথে হাম্মুরাবির এতটাই ভালো সম্পর্ক ছিল যে তিনি সমর্থ হয়েছিলেন উভয় রাজ্যেই দূতের ছদ্মবেশে গুপ্তচর পাঠাতে। তিনি আলেপ্পোর সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন যেখানে মারির সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী লুকিয়ে ছিলেন। তিনি তার রাজসভায় আলেপ্পোর একজন রাজদূতকে স্থান দিয়েছিলেন।

    রিম-সিন ততদিনে মেসোপটেমিয়ার মধ্যম অঞ্চলে বাড়তে থাকা ব্যাবিলনীয় হুমকির ব্যাপারে নিঃসন্দেহ হয়ে গিয়েছেন। হাম্মুরাবি চুপচাপ ছিলেন কিন্তু তিনি যে বিপজ্জনক সেই ব্যাপারে কারও মনে কোনো সন্দেহ ছিল না। রিম-সিন কালবিলম্ব না করে এলামাইটদের সাথে মিত্রতা তৈরি করতে থাকলেন। তিনি পূর্বের ম্যালজিয়ামের রাজা এবং উত্তরের এশনুন্নার রাজা এমনকি গুতিয়ানদের সাথেও মিত্রতা তৈরি করলেন।

    তিনি ভেবেছিলেন চারদিক থেকে মিত্রদের সহায়তায় হাম্মুরাবিকে চেপে ধরবেন। কিন্তু হাম্মুরাবি শান্তিপূর্ণভাবে অপেক্ষা করতে লাগলেন এবং মেসোপটেমিয়ার একেবারে মাঝখানে বসে থেকে সামরিক শক্তি বাড়াতে লাগলেন নিজের।

    বিভিন্ন ধরনের রাজা, রাজ্য ও কৃষ্টির সন্নিবেশে মেসোপটেমিয়া হয়ে দাঁড়িয়েছিল এক ব্লেন্ডার মেশিনের মতো যন্ত্রে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপৃথিবীর ইতিহাস ২ – সুসান ওয়াইজ বাউয়ার
    Next Article অশরীরীজগৎ – ইশতিয়াক হাসান

    Related Articles

    ইশতিয়াক খান

    পৃথিবীর ইতিহাস ২ – সুসান ওয়াইজ বাউয়ার

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }