Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পৃথিবীর ইতিহাস ২ – সুসান ওয়াইজ বাউয়ার

    ইশতিয়াক খান এক পাতা গল্প641 Mins Read0
    ⤶ ⤷

    ৫১. অ্যাসিরীয়া ও ব্যাবিলনের রাজারা

    অধ্যায় ৫১ – অ্যাসিরীয়া ও ব্যাবিলনের রাজারা

    খ্রিস্টপূর্ব ৭২৬ থেকে ৭০৫ সালের মধ্যে মিশর আবার একীভূত হয়, ইসরায়েল ছত্রভঙ্গ হয়ে যায় এবং সারগন দ্বিতীয় মোটামুটি সমগ্র পৃথিবী দখল করে নেন।

    ‘মারদুকের আশীর্বাদ’ নেওয়ার ঠিক ২ বছর পর, ৭২৬ সালে তিগলাথ- পিলেসার দ্বিতীয় মারা গেলেন। তিনি প্রায় ২০ বছর অ্যাসিরীয়ার সিংহাসনে বসেছিলেন। তিনি তার ছেলে শালমানেসার পঞ্চমের হাতে একটি সুরক্ষিত সীমান্ত ও অ্যাসিরীয়া ও ব্যাবিলনের শাসনভার রেখে গেলেন। তবে উপসাগরের মাথায় সেই অনিচ্ছুক চালদিয়ান গোত্রপ্রধান মেরোদাক-বালাদান নীরবে শক্তি সঞ্চয় করে যাচ্ছিলেন।

    শালমানেসার পঞ্চমের আমলে তেমন কোনো শিলালিপি খোদাই করা হয়নি। তবে এটুকু জানা যায় যে তিনি চালদিয়ানদের পক্ষে থেকে আসা হুমকির বিষয়টি একেবারেই টের পাননি। তিনি মূলত দেশের পশ্চিমাঞ্চলের দিকে নজর দিচ্ছিলেন। কোনো এক বিচিত্র কারণে দেশের এই অংশটিকে পুরোপুরি নিজের দখলে নেওয়ার নেশায় মত্ত ছিলেন তিনি। নিঃসন্দেহে এতে সফল হলে তিনি তার পিতাকে টেক্কা দিতে পারতেন, কারণ তিনি শুধু ফিনিশীয় ও ইসরায়েলিদের কাছ থেকে উপঢৌকন পেতেন এবং এই দুই রাজ্যকে প্রতিনিধি-রাজ্য হিসেবে বিবেচনা করতেন—তারা অ্যাসিরীয় সাম্রাজ্যের অংশ ছিল না। তিগলাথ-পিলেসার ইসরায়েলকে অধীনস্থ রাজ্যে পরিণত করেছিলেন; শালমানেসার পঞ্চম একে নিশ্চিহ্ন করেই তবে ক্ষান্ত দিলেন।

    এই অকাজ(!) করার পেছনে তার কিছু যুক্তি ছিল। ইসরায়েলের তৎকালীন রাজা ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা, যার নাম হোশিয়া। শালমানেসারের বয়ানে, ‘তিনি বছরের পর বছর অ্যাসিরীয়ার রাজাকে নজরানা দিলেও এখন আর দিচ্ছেন না।’ শালমানেসার পঞ্চমের গুপ্তচররা তাকে খবর দিলেন যে হোশিয়া ‘মিশরের রাজা সো-র কাছে প্রতিনিধি’ পাঠিয়েছেন। অর্থাৎ, ইসরায়েল অ্যাসিরীয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এবং তারা মিত্রের খোঁজ করছিল।

    আবারও একীভূত হওয়ার কারণেই মিশর আবারও পশ্চিমা সেমাইটদের যুদ্ধে যোগ দিতে সক্ষম হয়। কারকার-এর যুদ্ধের পর প্রায় ১০০ বছর পেরিয়ে গেছিল। মিশর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এরকম চারটি ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। ফলে বেশ কয়েকজন ফারাও ও ৩টি ভিন্ন ভিন্ন রাজধানী শহরের উৎপত্তি হয়। থেবেস, তানিস ও কেন্দ্রের বদ্বীপ শহর লিওন্তোপোলিস। সাময়িকভাবে হেরাক্লিওপোলিস ও হার্মোপোলিসেও রাজার উদ্ভব হয়। এছাড়াও, আরও ১৫টি পরিবার রাজা, প্রভু, অধিপতিসহ আরও নানারকমের খেতাব নিজেদের নামের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। ইতিহাসবিদ মানেথো এই এলোমেলো পরিস্থিতি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা চালান। তিনি এই রাজাদের ২২, ২৩ ও ২৪ রাজবংশের সদস্য হিসেবে শ্রেণিভুক্ত করার চেষ্টা চালান। তবে বাস্তবতা হল, এরা সকলেই একইসঙ্গে ভিন্ন ভিন্ন শহরে বসে তাদের নিজ নিজ শহর শাসন করছিলেন। ২২তম রাজবংশের স্থানীয় শক্তিমত্তা থেকেই উদ্ভব হয় ২৫তম রাজবংশের আধিপত্যের।

    মিশরের উত্তর অঞ্চলের গোলযোগপূর্ণ পরিস্থিতিতে নীলনদের উভয় পাশে অবস্থিত দক্ষিণের ভূখণ্ডগুলো বেশ উপকৃত হয়। এ অঞ্চলের মিশরীয়-অধ্যুষিত অংশটির নাম ছিল ‘কুশ’ এবং সামগ্রিকভাবে, দেশটির নাম ছিল নুবিয়া। এ এলাকাটি দেখভালের দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন মিশরীয় সামন্তপ্রভু। কিন্তু বাস্তবে তারা কেউই এদিকে বিশেষ নজর দিচ্ছিলেন না।

    মিশরের একাধিক রাজবংশের উদ্ভবের কাল আসতে আসতে আফ্রিকার বেশকিছু স্থানীয় গোত্র ও তাদের সঙ্গে বসবাসরত মিশরীয়রা মিলে নুবিয়ান জাতি গঠন করে। তাদের কোনো ভাইসরয় বা বড়লাট ছিল না। তাদের ছিল নিজস্ব একজন রাজা। তারা নিজেদেরকে ‘নাপাতা’ জাতি হিসেবে পরিচয় দিতেন। জেবেল বারকাল নামের একটি রাজপ্রাসাদ থেকে এই দেশটিকে শাসন করা হত। তবে তাদের মাঝে মিশরীয়দের প্রভাব অনেক প্রকট ছিল। তারা আমুন দেবতার উপাসনা করতেন এবং নুবিয়ান শাসকরাও প্রাচীন মিশরীয়দের মতো ভাই-বোনের বিয়েতে আপত্তি করতেন না।

    বছরটি ছিল খ্রিস্টপূর্ব ৭২৭। শালমানেসার পঞ্চম তার পিতার সিংহাসনে বসার ঠিক এক বছর আগের কথা সেটি। সেসময় নাপাতার রাজা ছিলেন একজন স্থানীয় নুবিয়ান, যার নাম ছিল পিয়ানখে। তিনি ২০ বছর সিংহাসনে থাকার পর জানতে পারলেন সাইস, তানিস, হেরাক্লিওপোলিস, হেরমোপোইলস ও লেওনতোপোলিস শহর নাপাতার ধারাবাহিক উন্নতিতে অস্বস্তিতে পড়ে একটি জোট তৈরি করেছে। তাদের উদ্দেশ্য, মিশরের সীমান্তকে আবারও নুবিয়ানদের অঞ্চলের দিকে ঠেলে দেওয়া।

    তিনি এই জোটের বিরুদ্ধে লড়ে জয়ী হলেন এবং এর ইতিবৃত্তান্ত লিখে রেখে গেলেন। তিনি লিখলেন : আমুন দেবতা মিশরের প্রকৃত রাজা পিয়ানখের ওপর তার আশীর্বাদ বর্ষণ করলেন আর বাকি সব গোত্রপ্রধান ও রাজা তার সামনে মাথা নত করলেন।

    পিয়ানথে তার শত্রুদের নিশ্চিহ্ন করতে চাইতেন না। বরং তিনি চেয়েছিলেন মিশর হোক বেশ কয়েকটি রাজত্বের সমন্বয়ে গঠিত একটি বড় সাম্রাজ্য এবং তিনি এই বড় রাজ্যের অধিপতি থাকবেন।

    দোর্দন্ডপ্রতাপ অ্যাসিরীয়দের বিরুদ্ধে এরকম একটি সুসংহত মিশরকেই মিতা হিসেবে চেয়েছিল ইসরায়েল।

    তবে ইসরায়েলের প্রতিনিধিরা যে মিশরের কাছে ধর্না দিয়েছিলেন, সেটি পিয়ানখের মিশর নাও হয়ে থাকতে পারে। সেসময় মিশরের বিভিন্ন অঞ্চলে পিয়ানখের প্রতিনিধি হিসেবে ‘স্থানীয় রাজাদের’ দৌরাত্ম্য ছিল। খুব সম্ভবত, ইসরায়েলিরা বদ্বীপ অঞ্চলের রাজা অসোরকোন চতুর্থের দরবারে হাজির হয়েছিল। হোশিয়া খুব সম্ভবত মিশরের জটিল শাসনব্যবস্থা সম্পর্কে তেমন কিছু জানতেন না। বস্তুত, মিশরের শাসনভার সে-মুহূর্তে ঠিক কার হাতে ছিল, সেটা কেউই ভালো করে জানতেন না। পিয়ানখেও সম্ভবত খবর পাননি যে, ইসরায়েল থেকে রাষ্ট্রদূতরা মৈত্রী নিয়ে কথা বলতে এসেছেন।

    হোশিয়ার আর্জি যার কানেই যাক, তিনি তাতে সাড়া দেননি। মিশরের এই সফরের পরিণতি ছিল খুবই করুণ।

    শালমানেসার পঞ্চম ইতোমধ্যে টির শহরের অবাধ্য আচরণ ও দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ নিয়ে বিরক্ত ছিলেন। যেসব শহর ইতোমধ্যে তার পিতার বশ্যতা স্বীকার করেছে, তাদের কাছ থেকে নতুন করে কোনো ধরনের ঝামেলা তার কাম্য ছিল না। কাহিনিকারের বর্ণনায়, ‘অ্যাসিরীয়ার রাজা সমগ্র ভূখণ্ডে হামলা চালালেন। তিনি ইসরায়েলের রাজধানী সামারিয়ার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন এবং টানা ৩ বছর ধরে সেখানে হামলা করতে লাগলেন।’

    এ পর্যায়ে এসে অ্যাসিরীয়দের বর্ণনা থমকে যায়। আবার যখন তাদের বর্ণনা শুরু হয়, ততদিনে শালমানেসারে পঞ্চম মাত্র ৫ বছর শাসন করার পর মৃত্যুবরণ করেছেন। জীবদ্দশায় তিনি একইসঙ্গে দুইটি যুদ্ধে অংশ নিচ্ছিলেন। সারগন দ্বিতীয় নামে নতুন এক রাজা ক্ষমতা দখল করেছেন।

    যদি শালমানেসার পঞ্চম যুদ্ধে মারা যেয়ে থাকতেন, তাহলে রাজসভার লেখকরা খুব সম্ভবত সেকথা ফলাও করে প্রচার করতেন। খুব সম্ভবত, তার উত্তরসূরি সারগন দ্বিতীয় ছিলেন তিগলাথ-পিলেসারের কনিষ্ঠ সন্তান। তিনি তার ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করে নেন। শালমানেসার পঞ্চমের দীর্ঘমেয়াদি যুদ্ধগুলো সেনাবাহিনীতে তাকে অজনপ্রিয় করে তুলেছিল। এছাড়াও, তিনি আসসুরের মানুষকে বাধ্যতামূলকভাবে কায়িক শ্রমে নিয়োজিত করেও নিন্দার ভাগীদার হন।

    এ ঘটনার পরিণতি শুভ হয়নি।

    সারগন দ্বিতীয় আসসুরের নাগরিকদের কর রেয়াত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এভাবে তিনি তার ভাইয়ের ‘আকস্মিক মৃত্যুর’ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে লাগলেন। তার আনুষ্ঠানিক বর্ণনা অনুযায়ী, তিনি দেশের নাগরিকদের বললেন, ‘শালমানেসার মহাবিশ্বের রাজাকে ভয় পেতেন না।’

    “তিনি তার শহরের বিরুদ্ধে অশুভ কার্যক্রম পরিচালনার জন্য নিজের দুই হাত প্রসারিত করতেন। তিনি তার নাগরিকদের ওপর সামন্তবাদী করের বোঝা চাপাতেন, এবং তা খুবই রূঢ়তার সঙ্গে। তিনি তাদেরকে প্রজা নয়, বরং ভৃত্যের দৃষ্টিতে দেখতেন। ফলে দেবতাদের প্রভুর হৃদয়ে রাগের সঞ্চার হয় এবং তিনি তাকে ক্ষমতাচ্যুত করেন। আমি, সারগন, মাথা উঁচু করে রাখতে পেরেছি প্রভুর সামনে। আমি আসসুরকে করের বোঝা, যেকোনো অজুহাতে ‘যুদ্ধক্ষেত্রে যাওয়া’, রাজপ্রাসাদের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করা, অ্যাসিরীয়ার মন্দিরের উদ্দেশে নজরানা দেওয়া সহ আরও অনেক কিছু থেকে মুক্তি দিয়েছি।”

    দীর্ঘ সময় ধরে লড়াই চলার পরেও যেসব যুদ্ধের কোনো ফল আসছিল না, তিনি দ্রুত সেগুলোর নিষ্পত্তি ঘটান। তার শাসনামলের প্রথম বছরে, খ্রিস্টপূর্ব ৭২১ সালে তিনি সামারিয়া দখল করেন। সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছিল। তারপর এক অভূতপূর্ব নিষ্ঠুরতার নিদর্শন রেখে তিনি ইসরায়েলকে মানচিত্র থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেন। তিনি হোশিয়াকে গ্রেপ্তার করে হাজতে পাঠান। তারপর ইসরায়েলিদের নিজ ভূখণ্ড থেকে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। এটা ছিল যেকোনো বিদ্রোহী রাজ্যের প্রতি অ্যাসিরীয় রাজাদের সাধারণ প্রতিক্রিয়া।

    নির্বাসন ছিল একধরনের গণহত্যা। তবে এখানে কোনো ব্যক্তি নয়, বরং একটি জাতিসত্তার অপমৃত্যু ঘটত।

    সারগনের নিজস্ব শিলালিপি অনুযায়ী, তিনি প্রায় ২৭ হাজার ২৯০ ইসরায়েলি নাগরিককে তাদের মাতৃভূমি থেকে নির্বাসন দিয়েছিলেন। এই নির্বাসিত জনগোষ্ঠী এশিয়া মাইনর থেকে শুরু করে মেদেস অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইসরায়েলের এই নাগরিকরা ‘হারিয়ে যাওয়া ১০ গোত্র’ নামে পরিচিতি পায়। তবে তারা হারিয়ে যাননি, বরং আব্রাহাম ও ইয়াহওয়েহ’র বংশধর হিসেবে তাদের পরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, কারণ তারা বাধ্য হন নতুন, জঙ্গলে ঘেরা জায়গায় বসতি গড়তে।

    উত্তরের রাজত্বে ছড়িয়েছিটিয়ে থাকা ইসরায়েলিরা বারবার বিভিন্ন অঞ্চল থেকে নির্বাসিত জনগোষ্ঠীদের হামলার মুখে পড়তে লাগলেন। এই নির্বাসিত ইসরায়েলি ও অন্যান্য জনগোষ্ঠীরা পরবর্তীতে মিলেমিশে নিজেদের একটি অনন্য সংস্কৃতি তৈরি করলেন। বিভিন্ন ধর্ম ও গোত্রের এই মানুষগুলোকে ‘সামারিটান’ বলা হতো। ইহুদিরা তাদেরকে নিচু দৃষ্টিতে দেখতেন।

    এবং এখানেই এর শেষ নয়। সিরিয়ার আরামিয়ান ও হামাথ গোত্র অ্যাসিরীয় রাজার বিরুদ্ধাচরণ করল। সারগন দ্বিতীয় কারকার শহরে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন।

    ১০০ বছর আগে কারকারে বড় আকারের যুদ্ধের পর এটাই ছিল সেখানে ঘটা সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। তবে এবার যুদ্ধের ফলাফল নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। হামাথের রাজাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আসসুরে নিয়ে যাওয়া হল। সিরিয়ার নেতা ‘দৌড়ে পালালেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি এমন এক মেষপালক যার সব মেষ (ভেড়া) তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ স্বভাবতই, সারগন কারকারে লুটতরাজ চালালেন এবং একে আগুনে পুড়িয়ে দিলেন।

    পশ্চিমের পূর্ণ দখল নিশ্চিতের পর তিনি ভূমধ্যসাগর পার হলেন এবং সাইপ্রাস দ্বীপে এসে পৌঁছালেন। এখানে কিছু আইওনিয়ান গ্রিক ও উপকূল থেকে আসা ফিনিশীয় নাগরিক বসবাস করছিলেন। তিনি তাদের কাছ থেকে জোর করে উপঢৌকন আদায় করলেন। তিনি একইসঙ্গে নিনেভেহ’র উত্তর-পূর্বে নতুন রাজধানী দুর-শাররুকিনের (‘সারগনের শহর’) গোড়াপত্তন করলেন। এ জায়গাটা ছিল টাউরাস পর্বতমালার কাছাকাছি একটি জায়গায়, যেখানে তখনো উরারতুরা বিচরণ করত।

    উরারতু সৈনিকরা বেশ বড় আকারের ঝুঁকি হিসেবে দেখা দিল। তারা খুব সহজেই পাহাড়ের উপর থেকে নেমে এসে আক্রমণ করে আবারও দ্রুত তাদের দুর্গে ফিরে যেতে পারতেন। কিন্তু তাদেরকে এই পার্বত্য জায়গা দিয়ে ধাওয়া করা বেশ দুরূহ একটি বিষয় ছিল। ততদিনে উরারতু একটি বেশ আধুনিক (সে আমলের বিচারে) ও সুরক্ষিত রাজত্বে রূপান্তরিত হয়েছে। সারগনের বর্ণনায় উরারতুর রাজা রুসাসের ভূয়সী প্রশংসা করা হয়েছে। তার নির্মাণ-করা অসংখ্য খাল ও কুয়ার কথা সারগন উল্লেখ করেন। এছাড়াও, তার বর্ণনায় স্থান পেয়েছে রুসাসের অতি-উন্নত জাতের ঘোড়া লালনপালনের বর্ণনা। এই ঘোড়াগুলোকে অত্যন্ত সুরক্ষিত উপত্যকায় বড় করা হতো, এবং যতদিন পর্যন্ত না যুদ্ধের জন্য তাদের প্রয়োজন হত, ততদিন এই ঘোড়াগুলো লোকচক্ষুর অন্তরালেই থেকে যেত। এছাড়াও, সামগ্রিকভাবে এই জাতির উন্নত যোগাযোগব্যবস্থা, পাহাড়ের চূড়ায় নির্মিত টহল-চৌকি, বড় আকারে তেলের সঞ্চয়—এ সবকিছুই উঠে এসেছে বিস্তারিত বর্ণনায়। রাজত্বের এক অংশ থেকে আরেক অংশে কোনো বার্তা পৌঁছানোর জন্য খুব দ্রুত পাহাড়ের চূড়ায় আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল। একটি চূড়ায় সেই বিশেষ ধরনের আগুন জ্বলতে দেখলে পরবর্তী চূড়ায় আগুন জ্বালানো হত—এভাবেই রাজত্বের এক মাথা থেকে আরেক মাথায় বিপদ-সংকেত চলে যেত।

    সারগনের ভাষায়, ‘পাহাড়ের চূড়ায় তারার মতো’ জ্বলজ্বল করত এই আগুন। ফলে যেকোনো আগ্রাসনের সংবাদ পায়ে-হাঁটা বা ঘোড়ায় চাপা বার্তাবাহকের চেয়ে অনেক দ্রুত সারা রাজত্বে ছড়িয়ে যেত।

    ৭১৪ সাল নাগাদ সারগন পার্বত্য অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুত হলেন। এই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অভিযানের নেতৃত্ব তিনি নিজেই দিলেন। সরাসরি উত্তরে উরারতিয়ানদের শক্তিমত্তার অঞ্চলে না যেয়ে তিনি তার বাহিনীকে ঘুরিয়ে নিয়ে পূর্বদিকের জাগরোসের দিকে নিয়ে গেলেন। তিনি চেয়েছিলেন সেখানকার অপেক্ষাকৃত সমতল ভূমির সুবিধা নিয়ে উরারতুর দুর্বল পূর্ব-সীমান্ত দিয়ে হামলা চালাবেন।

    সারগন নিজেই এই অভিযানের বর্ণনা লেখেন। তার লেখনী ছিল চিঠির মতো; তিনি আসসুর দেবতা ও তার স্বর্গীয় বান্ধবদের কাছে একটি আনুষ্ঠানিক, রাজকীয় চিঠি পাঠিয়ে তার সব যুদ্ধের বর্ণনা দেন—যেগুলোতে তিনি আসসুরের পক্ষ নিয়ে অংশগ্রহণ করেছেন। নিঃসন্দেহে এই চিঠিগুলো জনসম্মুখে, জোরগলায় পড়ে শোনানোর যোগ্য’ যাতে সবাই এর অর্থ অনুধাবন করতে পারে।

    ‘এরপর আমরা এমন এক উঁচু পর্বতে এলাম, যেখানে সবধরনের গাছ জন্মায়। সেই পাহাড়ি তাণ্ডবের মাঝে, সবার মনে কালো ছায়ার মতো ভীতির সঞ্চার হয়। বড় বড় সিডার গাছের ছায়া সূর্য রশ্মিগুলোকে আটকে দেয়।

    বহু বছর আগে গিলগামেশ যে সিডার বনে গেছিলেন, এই পাহাড়ি ঢালের ওপর অবস্থিত গাছগুলোও সেরকমই ছিল। এখানে এমন এক শত্রু লুকিয়ে ছিল, যে আরও অনেক বেশি ভয়াবহ ছিল—কারণ তাকে দেখা যেত না।

    সারগন তার লোকদের এই বনের গাছ কেটে সামনে আগানোর নির্দেশ দিলেন। কর্মীরা তামার তৈরি কুঠার হাতে কাজে নেমে পড়লেন। একপর্যায়ে তারা পূর্বের সমতলভূমিতে এসে পৌঁছালেন। সেখানে তাদের মেদেসের সঙ্গে দেখা হল। এই জাতি চুক্তির শর্ত (ও কিছুটা ভীতি) থেকে তাদেরকে পানি ও খাদ্য দিয়ে সহায়তা করতে এগিয়ে এল।

    সেনাবাহিনীর রসদ ও সরঞ্জাম পরিপূরণের পর সারগন তার সেনাবাহিনীকে নিয়ে উত্তরে উরারতিয়ান সেনাবাহিনীর মোকাবিলা করতে গেলেন। বর্তমান যুগে যে শহর তাবরিজ নামে পরিচিত, সেখান থেকে কিছুটা দক্ষিণে পাহাড়ি ঢালে এই সংঘর্ষের সূত্রপাত হল। এই যুদ্ধক্ষেত্র নির্বাচনের পেছনে সারগন বিচক্ষণতার পরিচয় দিলেন। এটি ছিল দক্ষিণের যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে, এবং এখানে শত্রুপক্ষকে সুরক্ষা দেওয়ার জন্য ছিল না কোনো সুবিশাল দুর্গের সারি। তবে এ জায়গায় পৌঁছাতে অ্যাসিরীয় বাহিনীকে প্রায় ৩০০ মাইল পথ পাড়ি দিতে হয়। গ্রীষ্মের দাবদাহের মধ্যে গভীর বন এবং খাড়া পাথুরে রাস্তার মধ্যদিয়ে এগোতে যেয়ে সারগনের বাহিনীর খাবার ও পানির সঞ্চয় প্রায় নিঃশেষ হয়ে আসে।

    আসসুরের ক্লান্ত সেনাদল বহুদূর থেকে সুবিধাজনক যুদ্ধক্ষেত্রে পৌঁছালেও সেখানে তাদের কার্যক্রম ছিল খুবই ধীরগতির। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে তারা পর্যুদস্ত হতে লাগল। তাদের ক্লান্তি দূর করার জন্য সারগনের কাছে কোনো খাবার, পানি বা সঞ্জীবনী মন্ত্র ছিল না। ফলে ধীরে ধীরে সেনাদলে বিদ্রোহের আগুন জ্বলতে লাগল।

    নিজের ফাঁদে নিজেই পড়লেন সারগন। তিনি তার লক্ষ্যবস্তুতে পৌঁছালেন, কিন্তু সেখানে যেয়ে নিজেকে পুরোপুরি ক্ষমতাহীন হিসেবে আবিষ্কার করলেন। ইতোমধ্যে রুসাসের নেতৃত্বাধীন উরারতিয়ান সেনাবাহিনী তার সঙ্গে মোকাবিলা করার জন্য জমায়েত হয়েছে।

    সারগনের বাহিনী রুসাসের বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হল না। জিদ করে একাই রওনা হলেন সারগন; সঙ্গে ছিল তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী। রুসাসের বাহিনীর সবচেয়ে কাছের অংশে তিনি এক আত্মঘাতী উন্মাদ হামলা চালালেন। মজার বিষয় হল, তার এই মরিয়া হিংস্রতা দেখে রুসাসের বাহিনীর ঐ অংশটি ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করল। সারগনের নিজের ভাষ্যমতে, এরকম বীরদর্পে, একক উদ্যোগে শত্রুবাহিনীকে পরাজিত করতে দেখে তার বাহিনী সিদ্ধান্ত বদলে তার পেছনে এসে যোগ দেয় এবং স্বভাবতই, উরারতিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

    এই পিছে হটা একপর্যায়ে পলায়নে রূপান্তরিত হয়। অ্যাসিরীয় বাহিনী মনোবল হারানো, ছত্রভঙ্গ শত্রুকে ধাওয়া করতে করতে উরমিয়া হ্রদ পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে তারা তাদের নিজেদের ভূখণ্ডে পালানোর চেষ্টা করে। রুসাস এমনকি তার নিজের রাজধানী শহর তুরুশপাকেও বাঁচানোর কোনো চেষ্টা করলেন না। তিনি নিকটবর্তী পর্বতে আত্মগোপন করলেন।

    এ পর্যায়ে সারগনের লেখকরা ঘোষণা দেন, হঠাৎ করেই অ্যাসিরীয় বাহিনী ঘুরে বাড়ির পথে রওনা হল। হয়তো তিনি সন্দেহ করেছিলেন, বিপক্ষের রাজাকে আরও দূরে, অজানা ও গভীর গাছে আচ্ছাদিত অঞ্চলে ধাওয়া করতে গেলে এবার সেনাবাহিনী স্থায়ীভাবে বিদ্রোহ করে বসবে।

    পরিবর্তে সারগন তার বাহিনী নিয়ে দক্ষিণদিক দিয়ে পেছাতে লাগলেন। পথে মুশাশির শহরে লুটপাট চালালেন। সেখানে উরারতিয়ানদের প্রধান দেবতার মূল মন্দিরের অবস্থান ছিল। এই খবর যখন আত্মগোপনে থাকা রুসাসের কানে পৌঁছাল, তখন তিনি দুঃখ করে জানালেন, আসসুরের শক্তিমত্তা তাকে পরাভূত করেছে। সারগনের শিলালিপিতে লেখা ছিল, ‘এবং সে তার নিজেরই লোহার তৈরি ছুরি নিজের বুকে বসিয়ে আত্মহত্যা করল, এবং একটি ঘৃণ্য শূকরের মতোই তার জীবনাবসান হল।’

    এভাবেই উত্তরের ঝামেলাপূর্ণ রাজত্ব নিজ দখলে নেওয়ার পর সারগন নিজ ভূখণ্ডের দিকে জয়যাত্রা শুরু করলেন। সময়টা ছিল নভেম্বর মাস। উরারতুর অবশিষ্ট ছত্রভঙ্গ বাহিনীকে পরাভূত করতে হলে তাকে শীতের মৌসুমে পাহাড়ি এলাকায় অভিযান চালানোর ঝুঁকি নিতে হত। তবে তিনি সে বোকামি আর করেননি। মাত্র ৬ মাসের মাথায় উরারতু অভিযানের অবসান হল।

    এ পর্যায়ে তিনি নিজেকে দিগ্বিজয়ী হিসেবে দেখতে পেলেন। মিশর ও ইথিওপিয়া থেকে এল রাষ্ট্রীয় দূত, পৃথিবীর দূরদূরান্ত থেকে এল তার সাফল্যের স্বীকৃতি। এমনকি। ‘দিলমানের রাজার কাছ থেকেও এল প্রতিনিধি ও উপঢৌকন। সারগনের ভাষায়, দিলমানের বাসিন্দারা ‘মাছের মতো জীবনযাপন’ করতেন। এই রূপকের মাধ্যমে তিনি সম্ভবত আরবের সাবিয়ান গোত্রের মানুষের কথা বুঝিয়েছিলেন, যাদের রানী প্রায় ২০০ বছর আগে রাজা সলোমনের সঙ্গে দেখা করতে গেছিলেন। একমাত্র দক্ষিণের কিছু ভূখণ্ড ছাড়া সারগন প্রায় সমগ্র পৃথিবীর অধিপতি হিসেবে আবির্ভূত হলেন।

    ইতোমধ্যে, ব্যাবিলনীয়াতে নতুন এক নাটক চলছিল।

    বিত-ইয়াকিনদের চালদিয়ান গোত্রপ্রধান মেরোদাক-বালাদান উর শহরে নিজের বিশ্বস্ত অনুসারী জমায়েত করছিলেন। শালমানেসার পঞ্চমের মৃত্যুর পরপরই মেরোদাক-বালাদানের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হয়। তিনি ব্যাবিলন অভিমুখে তার বাহিনী নিয়ে এগিয়ে যান, তার সকল শত্রুকে বিনষ্ট ও বিতাড়ন করে রাজার সিংহাসন দখল করেন। তিনি এক দশকেরও কম সময়ে ৩ বার অ্যাসিরীয়ার সিংহাসনের হাতবদল হতে দেখেছিলেন, এবং মোটামুটি নিশ্চিত ছিলেন যে সারগন দ্বিতীয়র শাসনামলেও তিনি বহাল তবিয়তে টিকে থাকবেন। এ বিষয়টিকে নিশ্চিত করতে তিনি পূর্বদিকে দূত পাঠালেন। অ্যাসিরীয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে এলামাইটদের সমর্থন পেতে তিনি তার ব্যক্তিগত ধনসম্পদের একটি বড় অংশ খরচ করলেন।

    তার একজন বাইরের মিত্র খুব দরকার ছিল। মেরোদাক-বালাদান ক্ষমতা দখল করলেও দেশবাসীর পূর্ণ সমর্থন তার পেছনে ছিল না, বিশেষত উত্তরাঞ্চলে। সেখানকার ব্যাবিলনীয়রা অ্যাসিরীয়ার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন এবং চালদিয়ানদের অপছন্দ করতেন। মেরোদাক-বালাদান এমন একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করলেন, যেটি নেপোলিয়ন প্রায় কয়েক হাজার বছর পর সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছিলেন। ঘোষণা দিলেন, তিনিই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন এবং তিনি এক প্রাচীন ব্যাবিলনীয় প্রথার পুনঃস্থাপন করেছেন, যেটি উত্তরাঞ্চলের হানাদারদের আগ্রাসনে পদদলিত হয়েছিল। অ্যাসিরীয়রা তাৎক্ষণিকভাবে শহরের প্রাচীরের বাইরে চলে আসলে এই কৌশল কাজে আসত না। কিন্তু সারগন তখন পশ্চিমে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার মিশরীয় ও আরব মিত্রদের সঙ্গে আলোচনা এবং শত্রু উরারতুর মোকাবিলায় ব্যস্ত ছিলেন। প্রায় এক দশক মেরোদাক-বালাদানের দিকে তাকানোর সময়ও ছিল না তার। এ সময়টা চালদিয়ান রাজা ব্যাবিলনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাজে ব্যয় করেন। ব্যাবিলনের প্রায় পুরো অংশই তার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়।

    খ্রিস্টপূর্ব ৭১০ সাল নাগাদ সারগন অবশেষে দক্ষিণে নজর দেওয়ার অবকাশ পেলেন। প্রথমেই তিনি এলামের প্রতি আগ্রহী হলেন। এলামের রাজা ছিলেন এক সাবেক ও অভিজ্ঞ সেনাপতি। তার আরেক পরিচয়, তিনি মেরোদাক-বালাদানের মিত্র। কিন্তু ততদিনে এই অভিজ্ঞ রাজা মারা গেছেন; রাজ্যের শাসনভার গেছে শাতরুক-নাহহুনতের হাতে। সুযোগ বুঝে ব্যাবিলন জয়ের পথে প্রথম ধাপ হিসেবে সারগন দ্বিতীয় পূর্বে এগিয়ে এসে এলাম আক্রমণ করে বসলেন।

    শাতরুক-নাহহুনতে লেজ তুলে পালালেন বললেও কম বলা হবে! ব্যাবিলনের সীমান্তবর্তী এলামকে অকেজো করে দিয়ে সারগন নিশ্চিত করলেন, এ পথে মেরোদাক-বালাদানকে বাঁচানোর জন্য কোনো এলামাইট সহায়তা আসবে না। এরপর তিনি দক্ষিণে যেয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ব্যাবিলনের দিকে আগাতে লাগলেন। এই ধূর্ত কৌশল নিশ্চিত করল, মেরোদাক-বালাদান তার এলামাইট মিত্রদের থেকে বিচ্ছিন্ন থাকলেন এবং একই সঙ্গে তার জন্য উপসাগরের পথ ধরে নিজ দেশে ফিরে যাওয়াও অনেক বিপজ্জনক হয়ে পড়ল, কেননা, সে মুহূর্তে সারগনের সেনারা ব্যাবিলনের তুলনায় তাদের নিজেদের দেশ বিট-ইয়াকিনের বেশি কাছে ছিল। ফলে মেরোদাক- বালাদান উত্তরেও যেতে পারছিলেন না। অনুমিতভাবেই, ব্যাবিলনের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সারগন উষ্ণ অভ্যর্থনা পেলেন। ‘তুমুল জয়ধ্বনি’ করতে করতে তারা সারগনের জন্য ফটক খুলে দিতে লাগল।

    সারগনের লেখকরা আরও জানান, মেরোদাক-বালাদান টের পেলেন যে, যুদ্ধ শুরুর আগেই তিনি হেরে গেছেন। তাই তিনি ভাবলেন, পুরো বাহিনী নয়, ছোট ও বিশ্বস্ত একদল দেহরক্ষী নিয়ে এলামে পালিয়ে যাবেন। রাতের আঁধারে অ্যাসিরীয় ঘাঁটির পাশ দিয়ে চুপচাপ বের হয়ে যাবেন। এমনটাই ছিল তার পরিকল্পনা।

    কবিতার ছন্দে এ ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে।

    যখন মেরোদাক-বালাদান জানলেন ব্যাবিলনে আসসুরের জয়ের বিষয়ে—নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেন তিনি। তার ঘনিষ্ঠতম সমর্থকদের তিনি বিশেষ দূত হিসেবে রাতের আঁধারে এলামে পাঠালেন। দূতরা এলামাইটদের শাতরুক-নাহহুনতের কাছ থেকে একটি বিশেষ উপকার চাইলেন। তারা উপহার হিসেবে মেরোদাক-বালাদানের নিজস্ব রাজকীয় আসবাবপত্র দিলেন। এর মাঝে ছিল একটি রুপার তৈরি খাট, সিংহাসন, টেবিল, হাত-মুখ ধোয়ার জন্য ব্যবহৃত বিশেষ রাজকীয় পাত্র, তার নিজের গলার হার এবং আরও অনেক কিছু।

    সারগন বলেন, “সেই ‘এলামাইট তস্কর’ মেরোদাক-বালাদানের উপহার সাগ্রহে গ্রহণ করলেন, কিন্তু আমার সামরিক শক্তির ভয়ে মেরোদাক-বালাদানের প্রস্তাবে রাজি হলেন না। তার জন্য এলামে আসার পথ বন্ধ করে দিলেন এবং তাকে ভুলেও ওই পথে পা না-মাড়ানোর উপদেশ দিলেন।”

    শাতনাক-নাহহুনতে হয়তো যথার্থই একজন ‘তস্কর’ ছিলেন, কিন্তু তিনি এই ঘটনাক্রমে থেকে বেশ লাভবান হলেন। একদিকে মেরোদাক-বালাদানের ধনসম্পদের মালিক হলেন, আবার অপরদিকে অ্যাসিরীয় রাজার রুদ্ররোষেও পড়লেন না।

    আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে মেরোদাক-বালাদানকে ঘুরে বিট-ইয়াকিনের দিকে রওনা হতে হল। যথারীতি, তিনি যা আশঙ্কা করেছিলেন, ঠিক তাই হল। তার নিজ শহরেই তিনি হামলার শিকার হলেন। তিনি যথাসাধ্য চেষ্টা করেও কূল রক্ষা করতে পারলেন না। সারগনের বর্ণনায়, তিনি প্রাচীর ‘উঁচু করলেন’, সেগুলোকে আরও শক্তিশালী বানালেন এবং শহরের চারপাশে নালা কেটে সমুদ্রের পানি দিয়ে সেগুলোকে ভরে তুললেন।

    অল্প সময়ের মাঝেই নৌকা ভাসিয়ে এই পানিপথ অতিক্রম করল অ্যাসিরীয় বাহিনী এবং সকল প্রতিরোধের অবসান হল। সারগন গর্ব-সহকারে বললেন, ‘আমি এটাকে পুড়িয়ে দিলাম, আর সব প্রাচীর ও দালান গুঁড়িয়ে দিলাম।’

    এরপর সারগন দ্বিতীয় নিজেও নেপোলিয়নের মতো এক বড়সড় উৎসবের আয়োজন করলেন। মারদুকের উদ্দেশে নিবেদিত এই উৎসবে তিনি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার দাবি করলেন, এবং নিজেকে ব্যাবিলনের প্রকৃত রাজা হিসেবে অভিহিত করলেন। তিনি ব্যাবিলনের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। ততদিনে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন শাসকের নানামুখী শাসনব্যবস্থায় শশব্যস্ত ব্যাবিলনীয়রা বুঝতেই পারছিলেন না তাদের প্রাচীন ঐতিহ্য ঠিক কী ছিল। তেমন প্রতিবাদ না করে তারা সারগনকে ‘চালদিয়ান হানাদারদের বিতাড়নকারী’ সর্বেসর্বা হিসেবে মেনে নিলেন।

    এ পর্যায়ে এসে, সারগন ইসরায়েলের প্রতি যে-ধরনের আচরণ দেখিয়ে এসেছেন, সে তুলনায় চালদিয়ান বংশোদ্ভূত রাজার প্রতি তার আচরণ খুবই সাংঘর্ষিক। মেরোদাক-বালাদানের শিরশ্ছেদ না করে তিনি তার আত্মসমর্পণ মেনে নিলেন এবং তাকে বিট-ইয়াকিনের প্রতিনিধি-রাজা হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন। পরবর্তীতে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। অনুমান করা যায়, সারগন দ্বিতীয় পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে ইসরায়েলিদের মতো চালদিয়ানদেরও এত সহজে পরাভূত করা যাবে। এ-কারণে তিনি তার তথাকথিত রাজ্যের দক্ষিণাঞ্চলের শেষ প্রান্তটুকুর বিশ্বস্ততার পরীক্ষা নিলেন না। মেরোদাক- বালাদান যথেষ্ট ভয় পেয়েছে ধরে নিয়ে তিনি নিজ রাজধানীতে ফিরে গেলেন।

    দক্ষিণে নামকাওয়াস্তে উপস্থিতি থাকা সত্ত্বেও সারগন তার সব শত্রুর বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় উদযাপনের জন্য জাঁকজমকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেন। সারগন শহরে তার নব্যনির্মিত প্রাসাদের দেয়ালে বড় বড় ছবিতে তার মহানুভবতা ও বীরত্বের নিশানা দেখানো হল। তিনি ছিলেন দ্বিতীয় সারগন, এই একীভূত রাজত্বের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন নতুন সীমানা, নতুন রাজধানী ও সদ্যপ্রাপ্ত বিপুল ক্ষমতাসম্পন্ন অ্যাসিরীয়ার দ্বিতীয় পর্বের অধিপতি ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপদ্মজা – ইলমা বেহরোজ
    Next Article পৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার

    Related Articles

    ইশতিয়াক খান

    পৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }