Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পৃথিবীর ইতিহাস ২ – সুসান ওয়াইজ বাউয়ার

    ইশতিয়াক খান এক পাতা গল্প641 Mins Read0
    ⤶ ⤷

    ৩৬. চীনের প্রথম ঐতিহাসিক রাজা

    অধ্যায় ৩৬ – চীনের প্রথম ঐতিহাসিক রাজা

    ১২০০ সাল নাগাদ চীনে শ্যাং কামাররা ব্রোঞ্জের শিলালিপি তৈরি করছিলেন, সন্ন্যাসীরা হাড়গোড়ে খোদাই করে উপাসনার প্রস্তুতি নিচ্ছিলেন এবং শ্যাং রাজা ইন শহর থেকে রাজ্য শাসন করছিলেন। প্রায় ১০০ বছর পর নতুন কোনো শ্যাং রাজার নামধাম শোনা যায় ইতিহাসের পাতায়, যার নাম ছিল উ টিং।

    এই ঘটনা ঘটার ১০০ বছর পর প্রাচীন ইতিহাসের বই ‘শু চিং’ লেখা হয়। সিমা কিয়ান তার ইতিহাস বইয়ের সূত্র হিসেবে একে ব্যবহার করেছেন। শু চিং-এর বর্ণনা অনুযায়ী, উ টিং তার জীবনের প্রথম বছরগুলো ‘নিম্নগোত্রের মানুষের সঙ্গে পার করেছেন, যাদের মধ্যে ছিল দরিদ্র কৃষকরা। এরপর নিশ্চুপ অবস্থায় তিনি তার শাসন শুরু করেন। ইতিহাস আমাদেরকে জানায়, ‘তিনি ৩ বছর কোনো কথাই বলেননি।’

    এরপরেও তার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন তিনি কথা বলতেন, তখন সেগুলোতে থাকত সংগীতের মূর্ছনার মতো সুবিন্যস্ত প্রজ্ঞা। তিনি কখনোই অকারণে বিশ্রাম নিতেন না। তিনি এমনভাবে সমগ্র ইন অঞ্চলে রাজত্ব করতেন যে, কোথাও কোনো ফিসফিস শব্দও হত না।

    নীরবতার সঙ্গে কথা কম বলার প্রবণতা, এ দুটি গুণ রাজা-বাদশাহদের ক্ষেত্রে খুবই বিরল। যেমনটা বিরল ছিল প্যান কেংয়ের বারবার রাজধানী পরিবর্তনের মাধ্যমে শক্তি সঞ্চারের দাবি। সে-যুগে হিট্টিট, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় ও মিশরীয় শাসকদের সারাক্ষণ হুমকি-ধামকি, অনুরোধ, ভয়-ভীতি প্রদর্শন, চিঠি, প্রতিনিধি ও কূটনীতিক আদান-প্রদানের মাঝে শ্যাংদের শক্তিমত্তার সঙ্গে টিকে থাকার জন্য বিশেষ কোনো শক্তির উৎস ছিল।

    কিন্তু উ টিং-এর মতো, ইন শহরে শ্যাংদের রাজত্বের সময়টা নিয়ে ইতিহাস প্রায় নিশ্চুপ বলা যায়। চিঠি ও ট্যাবলেট রেখে যাওয়ার বদলে শ্যাংরা কিছু বাড়িঘর, হাড়গোড় ও ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র রেখে গেছে। এগুলো থেকে আমরা শ্যাংদের জীবনযাপন সম্পর্কে সামান্য ধারণা পাই, তবে তা যথেষ্ট নয়।

    শ্যাংদের বানানো বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক নিদর্শন তৈরি হয়েছে ব্রোঞ্জ দিয়ে। এর মধ্যে রয়েছে যানবাহন, অস্ত্র, চাষাবাদে ব্যবহৃত যন্ত্রপাতি ও গয়না। এগুলোর মাধ্যমে শ্যাং শাসকদের আধিপত্য প্রকাশ পায়। পিরামিড বানানোর মতো, ব্রোঞ্জের খোদাই-করা উপকরণ তৈরি করার জন্য এমন একজন শাসকের প্রয়োজন ছিল, যিনি নিষ্ঠুরতার সঙ্গে হাজারো মানুষকে এই কষ্টকর ও কায়িক শ্রমনির্ভর কাজগুলো করিয়ে নিতে পারতেন (একদম ফারাওদের মতো)। শুধুমাত্র ইয়েলো নদীর কাছাকাছি অবস্থিত খনিগুলো থেকে ব্রোঞ্জ আহরণ করতেই অসংখ্য মানুষকে উদয়াস্ত খাটতে হত।

    খনিতে খননকাজে ব্যস্ত শ্রমিক ও কারিগররা ‘মানবজাতির ইতিহাসে সবচেয়ে শৈল্পিক অর্জন’ তৈরি করলেন বলে দাবি করেন প্রাচীন চীনের একজন বিদ্বান। তার মতে, অন্য কোনো প্রাচীন জাতি ব্রোঞ্জ ঢালাই করে এত জটিল কারুকাজ করতে পারেনি। ব্রোঞ্জের হাতলওয়ালা বর্শার উপর ফিরোজা পাথর ও সাদা জেড পাথরের ব্লেড বসানো হয়েছিল। ব্রোঞ্জের ফিতে দিয়ে ঘোড়ার লাগাম বেঁধে রেখেছিলেন তারা। এছাড়াও ব্রোঞ্জের তৈরি মুখোশগুলো যোদ্ধাদের এক বিচিত্র অভিব্যক্তি দিয়েছিল। খাদ্য ও পানীয়র পাত্রগুলোতে সবচেয়ে চমকপ্রদ ব্রোঞ্জের নকশা ব্যবহার করা হত। এগুলো কখনও ড্রাগন, ষাঁড় বা অন্যান্য প্রাণীর আকারে তৈরি হত। এদের গায়ে ও হাতলে থাকত জটিল ও সূক্ষ্ম কারুকাজ। কিছু পাত্রে নাম অথবা পাত্রের ব্যবহার বোঝানোর জন্য লিখিত বর্ণনা থাকত। মাঝে মাঝে কিছু লেখনীতে কোনো বছরের নাম বা উৎসবের নাম সুনির্দিষ্ট করে দেওয়া হত।

    এই ছড়ানোছিটানো তথ্য পরিমাণে কম হলেও তা প্রমাণ করে, শ্যাংরা লেখনীর ব্যবহারে বেশি উন্নত ছিল। চীনেও মেসোপটেমিয়া ও ক্রিটের মতো, একইভাবে লেখালেখির প্রচলন হয়। খ্রিস্টপূর্ব ৪০০০ সালে সম্পদের মালিকানা প্রকাশের জন্য শুরুতে এর প্রচলন হলেও পরে বিভিন্ন জটিল কাজে ব্যবহৃত হতে শুরু করে। তবে চীনা লেখনীর ধারার সঙ্গে পৃথিবীর বাকি অংশের কোনো প্রভাব পড়েনি। ইয়েলো নদীর কাছে পাওয়া চিহ্নগুলো দেখতে ছবির মতো হলেও, চীনের লেখনীতে প্রথমবারের মতো একাধিক ছবি জুড়ে লেখালেখির বিষয়টি আসে। একক ছবির পরিবর্তে বেশকিছু ছবির সন্নিবেশে মনের ভাব প্রকাশের বিষয়টি প্রাচীন চীনেই প্রথম দেখা যায়।

    ‘কম্পোজিট ইডিওগ্রাম’ নামে পরিচিত এই লেখাগুলো ইন শহরে রাজধানী স্থানান্তরের সময়কালে যথেষ্ট পরিপূর্ণতা লাভ করেছিল। ফলে বিভিন্ন প্রশ্নের দৈব উত্তর দেওয়ার মতো সক্ষমতাও অর্জন করে এই ভাষা। শ্যাং রাজধানীর ধ্বংসস্তূপে প্রত্নতত্ত্ববিদরা হাড়গোড়ের ওপর খোদাই করা হাজারো লেখনী পেয়েছেন। শ্যাং রাজসভার পূজারিদের কাছ থেকে বিভিন্ন জাগতিক সমস্যার সমাধান চাইতে আসতেন নর-নারীরা। তখন তারা গরু, ভেড়া অথবা কচ্ছপের পরিষ্কার করা ও শুকানো হাড় নিয়ে আসতেন। এই হাড়গুলোতে বিভিন্ন নকশা ও লেখনী থাকত। তারপর তারা এই হাড়গুলোকে একটি উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে স্পর্শ করতেন। তখন উত্তাপে হাড়ের ওপর ফুটে উঠত তাদের ‘সমাধান’।

    এই অতিপাত বলে দেওয়া হাড়ের ক্ষেত্রে দেখা গেছে, প্রশ্ন যাই হোক-না কেন আর যিনিই জিজ্ঞাসা করুক-না কেন, উত্তরের সঙ্গে সবসময় ক্ষমতাসীন রাজার নাম জড়িয়ে থাকত।

    প্রাচীন ইতিহাসবিদ শু চিং রাজা উ টিংয়ের প্রশংসা করেন তার কঠোর পরিশ্রম করার জন্য, ভোগবিলাসে মত্ত না-হওয়ার জন্য এবং তার সমগ্র শাসনামলে মানুষের মনে শান্তি এনে দেওয়ার জন্য। ‘সামান্য কোনো শব্দও ছিল না’ তার আমলে। একই সময় দর্শনশাস্ত্রের ওপর লেখা বই ই চিং (পরিবর্তনের বই)-এ উ টিং-এর ইতিবাচক বর্ণনা দেওয়া হয়েছে। এই বইয়ের ঘটনা অনুযায়ী, তিনি উত্তর-পশ্চিম অঞ্চলে কিছু বিদ্রোহী গোত্রকে শায়েস্তা করতে গিয়েছিলেন। আরও ৭০০ বছর পর লেখা শিহ চিং (গানের বই)-এ তাকে একটি বিশাল ভূখণ্ডের শাসনকর্তা হিসেবে চিহ্নিত করা হয়।

    তার এই দুই ধরনের চিত্রায়ন বেশ সাংঘর্ষিক বলা যায়। একাধারে তাকে একজন ভদ্র ও কঠোর পরিশ্রমী রাজা হিসেবে দেখানো হচ্ছে, যিনি দেশের মানুষের স্বস্তি ও শান্তি নিশ্চিত করতে ব্যস্ত আবার অপরদিকে বিদ্রোহীদের দমন করে তাদের কাছ থেকে উপঢৌকন চাওয়া ব্যক্তির ভূমিকায় তিনি যেন খুবই বেমানান। তাকে নিয়ে প্রচলিত গল্পগুলোতে দ্বৈত ভাব সুস্পষ্ট। ইতিহাসবিদরা নিশ্চিত নন, তিনি কি চীনের ধর্মীয় নেতা ছিলেন, নাকি একজন সেনাপতির মতো যুদ্ধবাজ ছিলেন।

    রাজধানী ইনে স্থানান্তর করার পর শ্যাং রাজা উল্লেখযোগ্য পরিমাণে শক্তিমত্তা জোগাড় করতে পেরেছিলেন। এ বিষয়ে তেমন কোনো সন্দেহের অবকাশ নেই। রাজধানী থেকে কিছুটা উত্তরে অবস্থিত রাজকীয় কবরস্থানে রাজাদের এমনভাবে কবর দেওয়া হয়েছিল, যা মিশরীয় পিরামিড থেকে বেশ খানিকটা ভিন্ন। আকাশচুম্বী পিরামিডের পরিবর্তে চৈনিক রাজাদের কবর দেওয়া হয়েছিল সুবিশাল গর্তে। এগুলো এত গভীর ছিল যে একেকটি কবর খুঁড়তে বেশ কয়েক বছর করে সময় লেগে গেছিল। এই গর্তগুলোতে ছিল প্রচুর মানব-বলিদানের নিদর্শন। এই মানুষগুলো তাদের রাজার সঙ্গে অবিকৃত মরদেহসহ কবরস্থ হননি। তাদেরকে এমন কোনো আশ্বাস দেওয়া হয়নি যে তাদের রাজা একসময় জেগে উঠে তাদেরকে পরবর্তী জীবনে সঙ্গে রাখবেন। বরং আমরা এখানে দেখতে পাই অঙ্গচ্ছেদকৃত, বিকৃত দেহাবশেষ। একটি কবরে ৭৩টি খুলি ৪টি সারিতে সাজানো অবস্থায় পাওয়া যায়। অন্য একটি অংশে মাথা ছাড়া ৫৯টি কঙ্কাল পাওয়া যায়। ইন শহরে প্রত্নতত্ত্ববিদরা একটি বেদি খুঁজে পেয়েছেন, যেখানে খুব সম্ভবত বলিদানের কাজগুলো হত।

    এসবই আমাদেরকে ইঙ্গিত দেয়, সে আমলের রাজারা বেশ একনায়কসুলভ ছিলেন। বিশেষত, নিজে দেহত্যাগ করার পরেও যেভাবে অন্যদের মৃত্যুর (বলির মাধ্যমে) কারণ হতে পেরেছেন তারা, তাতে জীবিত অবস্থায় তাদের নিষ্ঠুরতা প্ৰমাণিত হয়।

    তারপরেও একনায়ক রাজার পাশাপাশি ইতিহাসবিদ সিমা কিয়ান বারবারই রাজসভার বিভিন্ন কর্মকর্তা ও অভিজাত শ্রেণির অন্যান্য বড়কর্তাদের কথা বলেছেন। খুব সম্ভবত, খুব অল্প পরিমাণ এলাকাজুড়ে শ্যাং রাজার নিজস্ব প্রভাব- বলয় বিস্তৃত ছিল। এর বাইরের পুরো অংশটিতে এসব অভিজাত পরিবারের সদস্য ও কর্মকর্তারা তার নামে শাসনের কাজ চালাতেন, কিন্তু আদতে তারা তাদের নিজের ইচ্ছেতেই সবকিছু করতেন। শুধুমাত্র রাজাকে সময়ে সময়ে কিছু পরিমাণ নজরানা পাঠিয়ে তাকে তুষ্ট রাখতেন। মাঝে মাঝে কেউ রাজার কথা ভুলে গেলে রাজা সেনাবাহিনী পাঠিয়ে তাদের আওতাধীন গ্রামে বা শহরে লুটতরাজ চালিয়ে তাদেরকে নিজের অস্তিত্বের কথা মনে করিয়ে দিতেন।

    শ্যাং রাজার এই দুটি সাংঘর্ষিক চিত্রায়নকে সহজভাবে বলতে গেলে বলা যায়, শ্যাং রাজা আক্ষরিকভাবে পুরো অঞ্চলের নেতা ছিলেন, কিন্তু তার বাস্তবসম্মত ও প্রকৃত ক্ষমতা অপেক্ষাকৃত ছোট একটি এলাকাজুড়ে বিস্তৃত ছিল। উ টিং নিজে অন্যের সহায়তা ছাড়া রাজ্যশাসন করতে পারেননি। সিমা কিয়ানের মতে, তিনি তার ৩ বছরের নীরব থাকার সময়কালে এমন একজন কর্মকর্তার খোঁজ করেছেন, যিনি তার ডান হাত হিসেবে কাজ করবেন।

    অবশেষে তিনি তার যোগ্য সহযোগী খুঁজে পেলেন। তিনি হলেন ফু ইয়েহ নামে এক ঋষি। ইনের পূর্বদিকে অবস্থিত এক শহরে একজন সাধারণ শ্রমিকের সঙ্গে কাজ করছিলেন তিনি। তখনই উ টিং তার ৩ বছরের নীরবতা ভেঙে দেশের শাসনভার কাঁধে তুলে নিলেন। রাজার আধ্যাত্মিক গুণাবলি যতই থাকুক- না কেন, তাকে দেশশাসনের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়েছিল। শুধু ঋষিসুলভ সহকারীই নয়, তাকে শ্যাং-রাজত্বের দূরদূরান্তের অঞ্চলগুলো শাসন করার জন্য সেসব অভিজাত শ্রেণির মানুষ ও তাদের সামরিক শক্তিমত্তার সহায়তা নিতে হয়েছিল।

    তবে এর সবই জল্পনাকল্পনা, কারণ উ টিং-এর গল্পগুলো আমরা খুঁজে পেয়েছি ব্রোঞ্জ ও হাড়গোড়ের মাঝে, এবং তাও ঘটনাগুলো ঘটার অন্তত ১ হাজার বছর পরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপদ্মজা – ইলমা বেহরোজ
    Next Article পৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার

    Related Articles

    ইশতিয়াক খান

    পৃথিবীর ইতিহাস ১ – সুসান ওয়াইজ বাউয়ার

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }