Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প125 Mins Read0
    ⤶

    ৮. খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের

    খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের অত্যাবশ্যকীয় পণ্যের ব্যাপারে ভদ্রলোকের চুক্তি হয়েছে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে অতি-দ্রুত থামিয়ে দিয়েছেন দাঙ্গা-হাঙ্গামা। উপদ্রুত এলাকায় গিয়ে তিনি জিপ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে জনগণের সহযোগিতা চেয়েছেন। মিসায় গ্রেপ্তার হয়েছে তিন হাজার। তেল, ডাল, চিনি, কেরোসিন, পাঁউরুটি বাজারে ফিরে এসেছে, কিছু বর্ধিত দামে। এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্য ধার্য হয়েছে দেড় সপ্তাহ পরের একটি তারিখ। কলকাতা আপাতত কয়েকদিন শান্ত।

    বিকেল বেলা বাড়িতে থাকলে দীপুকে নিজেকেই চা বানিয়ে খেতে হয়। তার ছোড়দি আর জামাইবাবু দু-জনেই চাকরি করেন, ফিরতে ফিরতে দেরি হয়ে যায় বেশ।

    ঠিকে ঝি ক-দিন ধরে আসছে না। সল্টলেকের খালধার থেকে তুলে আনা কী এক রকমের বুনো শাক খেয়ে তাদের বাড়ির সকলের গায়ে নাকি গরল বেরিয়েছে।

    দুপুর বেলা শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিল দীপু। ঘুম যখন ভাঙল তখন সাড়ে পাঁচটা, একটু একটু অন্ধকার হয়ে এসেছে। ধড়মড় করে উঠে বসল দীপু। দরজা-টরজা সব খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল, এদিকে চোরের উপদ্রব খুব বেড়েছে।

    একটু চা না খেলে চলে না। রান্নাঘরে এসে দীপু বেশ অসুবিধেয় পড়ল। গ্যাসের উনুন আছে, কিন্তু গ্যাস নেই। খবর দিলেও দশ-বারো দিনের আগে পাওয়া যায় না। কেরোসিনের স্টোভ আছে, কেরোসিন নেই। কোন দোকানে যেন সকালে লাইন দিয়ে দাঁড়ালে কেরোসিন পাওয়া যায়—কিন্তু কে আনবে? জামাইবাবু শৌখিন লোক, উনি জীবনে কখনো বাজারেই ঢোকেননি—লাইনে দাঁড়ানোর তো প্রশ্নই ওঠে না। উনি বলে দিয়েছেন, বাড়িতে রান্না না হলে আমি না খেয়ে থাকব, তবু ও সব কাজ আমার দ্বারা হবে না। আর ছোড়দি কিছুতেই দীপুকে এসব কাজে পাঠাবে না কখনো। অপর্ণার বড়ো আদরের ভাই। তা ছাড়া, দীপু আর ছোড়দির বাড়িতে থাকে বলেই ছোড়দি অত্যন্ত সাবধানী, যাতে দীপু কখনো না মনে করে যে তাকে দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছে। দীপুর নিজে থেকে কিছু করা উচিত, কিন্তু খেয়ালই থাকে না। এইসব সাংসারিক ব্যাপারে তো সে কখনো মাথা ঘামায়নি। দীপু ঠিক করল, কাল সকাল বেলা কারুকে কিছু না বলে সে কেরোসিন এনে ছোড়দিকে চমকে দেবে।

    সুইচ টিপে দেখল, আলো জ্বলছে। যাক, আজ লোডশেডিং-এর দিন নয়। একটা ছোটো ইলেকট্রিক হিটারে দীপু এক কেটলি জল বসিয়ে দিল। খালি বাড়িতে থাকলে মনটা কীরকম চঞ্চল হয়ে যায়। শান্তার কথা বারবার মনে পড়ে। এইরকম একটা ফ্ল্যাট তাকেও ভাড়া নিতে হবে। সেখানেও গ্যাস, কেরোসিন, চিনি, চাল এইসব জোগাড় করার সমস্যা থাকবে। যাক, শান্তা খুব কাজের মেয়ে, ও সব ম্যানেজ করতে পারবে। কিন্তু চাকরিই জুটল না এখন পর্যন্ত। দীপু মনে মনে হাসল।

    এক কেটলি গরম জলে তিন কাপ চা হল, সবটাই খেয়ে ফেলল দীপু। তারপর জামাকাপড় বদলে বেরুবে। তার শার্টের পকেটে মাত্র এক টাকা বারো আনা আছে। সুটকেসে আর একটাও টাকা নেই। টাকাপয়সা জোগাড় করার একটা ব্যবস্থা না করলে আর চলছে না। একটা কিছু এবার করতেই হবে। সে যাক গে, এখন তো এত কম পয়সা পকেটে নিয়ে বেরুনো যায় না।

    ক-দিন ধরে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রায়ই দীপুর পকেট মারা যাচ্ছে। তার পকেটে দু-তিন টাকার বেশি থাকে না, তবু পকেট মাররা তার পকেটের দিকেই নজর দেয়। কী বোকা রে বাবা! পর পর দু-দিন এরকমভাবে দীপুর পকেট কাটা গেছে। একদিন তো এমন অবস্থা, শান্তার সঙ্গে দেখা করতে যাবে। অথচ দীপুর বাস ভাড়া পর্যন্ত নেই। হেঁটেই যেতে হল তিন মাইল। শান্তা চলে যায় নি, দাঁড়িয়েছিল ঠিক। তারপর শান্তার কাছ থেকে দীপুকে পয়সা চাইতে হল।

    ছোড়দির ড্রেসিং টেবিলের ড্রয়ার ঘেঁটে তিনটে টাকা পেয়ে গেল। ছোড়দির ভুলো মন, যেখানে-সেখানে টাকাপয়সা রাখে, এই একটা সুবিধে। সেই স্কুলে পড়ার সময় দীপু ছোড়দির ড্রয়ার থেকে টাকা নেয়, সেই অভ্যেস এখনো যায়নি। এই টাকা তিনটের কথা ছোড়দির মনে না থাকলেই ভালো। ছোড়দি যদি বুঝতে পারে দীপু নিয়েছে, তাহলে ছোড়দি আবার জোর করে তাকে দশ টাকা কুড়ি টাকা দেবার চেষ্টা করবে।

    ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে দীপু চাবিটা দিতে গেল একতলায়। এই রকমই বন্দোবস্ত। একতলার ফ্ল্যাটের চিন্ময়বাবু আর তাঁর স্ত্রী সেই সময় খুব ঝগড়া করছিলেন। হঠাৎ দীপু এসে পড়ায় তাঁরা অপ্রস্তুত হয়ে থেমে গেলেন। চিন্ময়বাবুর মুখে তখনো রাগ-রাগ ভাব, সেই অবস্থাতেই তিনি দীপুকে বললেন, আসুন-না, ভেতরে একটু বসবেন, চা খেয়ে যান।

    দীপুর পেটে তখন তিন কাপ চা। সে হেসে বলল, এখন চা খাওয়া আমার পক্ষে অসম্ভব। চলি!

    চিন্ময়বাবু আর ঊষা বউদির বিয়ে হয়েছে মাত্র এক বছর আগে, তবু ওঁরা প্রায়ই ঝগড়া করেন। ছোড়দি আর জামাইবাবুকে এ-রকম ভাবে চেঁচিয়ে ঝগড়া করতে কখনো দেখেনি দীপু, কিন্তু মাঝে মাঝে ওঁদের শোবার ঘরে চাপা রাগের কথাবার্তা হয়, দীপু টের পেয়েছে।

    দীপু যখন থাকে না, তখনও কি এ-রকম ঝগড়া হয়? বিয়ে করলেই কি স্বামী-স্ত্রীতে ঝগড়া করতেই হবে? দীপুর একটু ভয় ভয় করে।

    বাইরে বেরুবার পরই এক ঝলক টাটকা হাওয়া মুখে এসে লাগায় দীপুর মন ভালো হয়ে গেল। সে সহজেই খুশি হতে জানে। ফুলবাগানের মোড় পর্যন্ত সে হেঁটেই যাবে ঠিক করল।

    তার অনুসরণকারী আজ একটা গাড়ি নিয়ে এসেছে। দীপু হাঁটতে শুরু করায় বেশ অসুবিধে হল লোকটির। গাড়িতে আজ তার অন্য দু-জন সঙ্গীও আছে।

    ফুলবাগানের মোড় থেকে দীপু একটা টেলিফোন করল শান্তার বাড়িতে। রিসিভারটা তুলে ডায়াল ঘোরাবার আগেই দীপুর মনে হল, শান্তা এখন বাড়িতে থাকবে না। সে মনশ্চক্ষে দেখতে পেল শান্তাদের বাড়ি, বিভিন্ন ঘর, বারান্দায় চেয়ারগুলো ঠিক কীভাবে ছড়ানো, শান্তার বাড়ির আর সবাই আছে শুধু শান্তা নেই। দীপু মাঝে মাঝে এ-রকম দেখতে পায়।

    তবু তিরিশ পয়সা খরচ করে টেলিফোন করতেই হল। শান্তার মা বললেন, শান্তার ফিরতে দেরি হবে, ওদের কলেজের সোশ্যাল ফাংশান আছে!

    শান্তাকে না পেয়ে দীপু ঠিক দুঃখিত বোধ করল না, আগে থেকে যা মনে হয়, সেটা মিলে গেলে সে একটু সুখও পায়।

    এবার সে কোথায় যাবে? একলা কোনো একজন মানুষ সন্ধ্যে বেলা কোথায় যায়? দীপুর কোনো যাবার জায়গা নেই। তাহলে সে অরূপের এগজিবিশনেই যাবে।

    তার বন্ধু অরূপের ছবির একক প্রদর্শনী হচ্ছে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। দীপু সেখানে দু-তিন দিন গেছে। তবু ওখানে গেলে সময় কাটবে। বাসে উঠে দীপু ময়দানে পৌঁছে। গেল। ছবির ক্যাটালগের দাম এক টাকা, দীপু সেগুলো বিক্রির ভার নিয়ে বসল।

    প্রদর্শনীতে ভিড় খুবই কম! অরূপের ছবির ভাললা সমালোচনা বেরিয়েছে সব কাগজে, কিন্তু একটাও বিক্রি হয়নি। ক্যাটালগ বিক্রি হল মাত্র সাত টাকার—দীপু সেই টাকাটা অরূপকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সাড়ে আটটার সময়। এখুনি বাড়ি ফেরার কোনো তাড়া নেই। সে কিছুক্ষণ একলাই হাঁটতে লাগল ময়দানের মধ্যে দিয়ে। অন্ধকারে একলা হাঁটতে তার খারাপ লাগে না। তার নিজের সঙ্গে কথা বলার অভ্যাস আছে, সুতরাং সঙ্গীর অভাব হয় না।

    শান্তা কি বাড়ি ফিরেছে? এখন কি শান্তার বাড়িতে যাওয়া যায়? দীপু চোখ বন্ধ করে শান্তাকে খোঁজার চেষ্টা করল। কিন্তু সব কিছু ঝাপসা দেখাচ্ছে। অনেক লোকের ভিড়ে শান্তাকে খুঁজে পাচ্ছে না। দীপু অস্ফুট গলায় বলল, শান্তা, আমি তোমাকে এক্ষুনি চাই।

    একটু বাদে একজন পেছন থেকে তার নাম ধরে ডাকল, দীপাঞ্জনবাবু।

    দীপু থমকে দাঁড়াল। লোকটি দ্রুত এগিয়ে এসে বলল, দীপাঞ্জনবাবু, আপনার সঙ্গে জরুরি দরকার আছে।

    দীপু বিস্মিতভাবে বলল, আপনি, মানে, আমি তো ঠিক–

    লোকটিকে দেখলে অবাঙালি বলে মনে হয়, কিন্তু কথা বলছে পরিষ্কার বাংলায়। দীপু জীবনে একে কখনো দেখেছে বলে মনে করতে পারছে না।

    লোকটি বলল, আপনি তো রতনবাবুকে চেনেন, আমি তাঁর বিশেষ বন্ধু। আপনার দাদার নাম নীলাঞ্জন, তিনিও আমাকে চেনেন।

    দাদার নাম শুনে দীপু একটু কেঁপে উঠল। দাদা রাজনীতি নিয়ে খুব জড়িত। অনেকদিন দাদার খোঁজ নেওয়া হয়নি।

    লোকটি বলল, খুব একটা বিপদ হয়ে গেছে, আপনাকে এখুনি একবার আসতে হবে আমার সঙ্গে।

    কোথায়? কার বিপদ?

    এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই। গাড়িতে উঠুন, যেতে যেতে সব বলছি।

    হতভম্ব দীপুর হাত ধরে প্রায় জোর করেই লোকটি পাশে দাঁড়ানো একটা গাড়িতে তুলল।

    দীপুর জ্ঞান ফিরল পরদিন সকাল দশটায়। চোখ মেলে প্রথমটায় সে ভাবল, এটা একটা স্বপ্ন-টপ্ন নাকি? এক মুহূর্তেই বোঝা যায়, স্বপ্ন নয়। তার ডান হাতে ব্যথা, কেউ তাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তবে আবছাভাবে মনে পড়ছে। মাথাটা এখনো পরিষ্কার হয়নি।

    সে শুয়ে আছে একটা অচেনা ঘরে। ঘরটি বেশ বড়ো, কিন্তু খাট আর একটা টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই। হালকা নীল দেওয়ালের রং। দীপু উঠে প্রথমেই দরজাটা টেনে দেখল। দরজাটা বাইরে থেকে বন্ধ।

    দীপু ভীতু প্রকৃতির ছেলে নয়। সে বুঝতে পারল, কেউ তাকে জোর করে ধরে এনেছে এখানে। এ ব্যাপারে ভয় পাবার বদলে সে মাথা ঠাণ্ডা করে চিন্তা করতে বসল। তাকে কে ধরে আনবে? এ ব্যাপারে কার, কী স্বার্থ থাকতে পারে?

    দীপু কোনো উত্তর পেল না। যাই হোক, দেখা যাক। ঘর সংলগ্ন একটি বাথরুম আছে, সেখানে নতুন ভোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম। দীপু সেখান থেকে প্রাতঃকৃত্য সেরে এল।

    একটু পরেই দরজা খুলে একজন লোক এক ট্রে ভরতি খাবার নিয়ে এসে ঢুকল। তাতে দুধ, কর্নফ্লেকস, টোস্ট, কলা, আপেল ইত্যাদি রয়েছে। ট্রে-টা টেবিলে নামিয়ে রেখে লোকটি জিজ্ঞেস করল, চা না কফি?

    দীপু ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল, কী ব্যাপার?

    চা না কফি?

    সে কথা পরে হবে। এখানে কী ব্যাপার চলছে? এটা হোটেল না কারুর বাড়ি?

    বাড়ি। খেয়ে নিন, বড়োবাবু একটু পরে আপনার সঙ্গে দেখা করবেন।

    বড়োবাবু মানে কোন বাবু?

    চা না কফি?

    কফিই নিয়ে এসো তাহলে। তুমি সিগারেট আনতে পারবে? চায়ের পর আমি সিগারেট না খেয়ে থাকতে পারি না।

    ভরত গুপ্তর কাছে দীপুকে নিয়ে যাওয়া হল ঠিক বারোটার সময়। দোতলার ডাইনিং রুমে বিশাল টেবিলে এক প্রান্তে ভরত গুপ্ত একা বসেছিলেন। দু-জন লোক দীপুকে সঙ্গে নিয়ে সেই ঘরের মধ্যে নিঃশব্দে দাঁড়াল।

    ভরত গুপ্ত দীপুর আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, বোসো।

    ভরত গুপ্তর ব্যক্তিত্ব এবং আড়ম্বরের সামনে দীপু একটু আড়ষ্ট হয়ে পড়েছিল। সে বুঝতে পারল, এটা তাকে কাটাতে হবে।

    এরপর প্রায় এক মিনিট ভরত গুপ্ত কোনো কথাই বললেন না, শুধু তাকিয়ে রইলেন দীপুর দিকে। এটা একটা অস্বস্তিকর ব্যাপার। দীপুও প্রথমে কী কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না।

    ভরত গুপ্ত একটা বড়ো নিঃশ্বাস ফেলে বললেন, বেশ! তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমাকে এখানে কেন আনা হয়েছে, তুমি জান?

    না।

    আমার একটা বিশেষ শখ মেটাবার জন্য।

    কিন্তু আমাকে জোর করে আনা হয়েছে। এটা অন্যায়।

    তোমার ওপর এখন থেকে আর কোনো অন্যায় করা হবে না। ও-সব পুরোনো কথা ভুলে যাও।

    দীপু তাকিয়ে দেখল, যে লোক দু-টি তাকে এ ঘরে নিয়ে এসেছিল, তারা তখনও দরজার কাছে প্রহরীর মতন দাঁড়িয়ে আছে। আর টেবিলের ওপাশের লোকটি গম্ভীর গলায় ব্যক্তিত্ব দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে।

    দীপু সোজা হয়ে উঠে বসে বলল, আমাকে কোনো অচেনা লোক তুমি বলে কথা বলে না। এখানে এসব কী হচ্ছে আমি জানতে চাই।

    আমার নাম ভরত গুপ্ত।

    এ নাম আমি আগে কখনো শুনিনি।

    তোমার পক্ষে না শোনারই কথা। তোমাকে এখন থেকে এই বাড়িতে থাকতে হবে।

    কেন?

    তোমার কোনোরকম অসুবিধে হবে না। তুমি যা চাও তাই পাবে।

    কিন্তু অন্য কারুর বাড়িতে আমি থাকতে যাব কেন?

    দীপু নিজের ব্যক্তিত্ব ফোটাবার জন্য খানিকটা হালকা গলায় বলল, ব্যাপারটা কী বলুন তো? আপনি কি ডাকাত-টাকাত নাকি?

    ভরত গুপ্তও হেসে জবাব দিলেন, না, আমাকে ডাকাত কেউ বলে না। চুরি-ডাকাতি আমি পছন্দ করি না।

    তাহলে আপনার পেশা কী?

    স্পেকুলেশান বলতে পার।

    তার মানে কী? শেয়ার মার্কেট? সে যাই হোক, আপনি কি আমাকে নিয়েও ফাটকা খেলতে চান নাকি? আমাকে ধরে এনেছেন কেন?

    এটা আমার একটা শখ। আমি চাই, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। দেখি, তুমি আমাকে হারাতে পার কিনা।

    যুদ্ধ? আপনার সঙ্গে আমি কী যুদ্ধ করব?

    তলোয়ার বন্দুকের যুদ্ধের কথা বলছি না। অন্যরকম। আমি সারাজীবনে অনেকের সঙ্গে যুদ্ধ করেছি, পুলিশ, ব্যবসায়ী, পলিটিশিয়ান, আত্মীয়স্বজন। কিন্তু সত্যিকারের কোনো সৎ এবং নির্লোভ মানুষ আজ পর্যন্ত দেখিনি। আমি সেইরকম একজন মানুষের সঙ্গে এবার একবার যুদ্ধ করতে চাই। অনেক খুঁজে খুঁজে তোমাকে আনানো হয়েছে।

    দীপু হেসে বলল, আমি সৎ লোক? আপনার লোক নিশ্চয়ই ভুল করেছে। আমার অনেক রকম লোভও আছে, দুর্বলতাও আছে। আমি নিজেকে খুব ভালোরকম জানি।

    ভরত গুপ্তও এবার হাসলেন। তারপর বললেন, গত দেড় মাস ধরে সবসময় তোমার পেছনে একজন লোক ঘুরছে। তোমার গতিবিধি সমস্ত কিছু আমার জানা। সারাকলকাতায় অনেকের পেছনে এ-রকম লোক লাগানো হয়েছিল। তাদের ভেতর থেকে হেঁকে তোলা হয়েছে তোমাকে। তোমাকে দিয়েই আমার কাজ চলে যাবে।

    দীপু উঠে দাঁড়িয়ে বলল, আমি এখান থেকে চলে যেতে চাই।

    ভরত গুপ্ত হুকুম করলেন, বোসো!

    দীপু পেছন দিকে তাকাল। দরজার বাইরে দু-জন রক্ষী তখনও দাঁড়িয়ে আছে। ক্রমশ সে আরও বেশি বিস্মিত হয়ে পড়ছে। সে সত্যিই একটা অচেনা বাড়িতে বন্দি? কিছুতেই যেন বিশ্বাস হতে চায় না। তার মতন একটা ছেলেকে এ-রকমভাবে বন্দি করে রেখে এদের কী লাভ? কাল সে বাড়ি ফেরেনি, ছোড়দি আর জামাইবাবু এতক্ষণ কী ভাবছে কে জানে!

    আমি চলে যেতে চাইলে কি জোর করে আমাকে আটকে রাখা হবে?

    আমি জোরজারি করা পছন্দ করি না। কিন্তু তোমার জন্য অনেকটা সময় এবং অনেক টাকা খরচ করা হয়েছে। তোমাকে এখনই চট করে যেতে দেওয়া যায় না। তুমি যেতে চাইছ কেন? তোমার বাবা-মা নেই আমি জানি! সংসারের কোনো দায়-দায়িত্ব তোমার নেই। এখানে তুমি সব কিছু পাবে।

    আপনার এ-রকম অদ্ভুত শখের মানে কী?

    লোকে আমাকে অসৎ লোক ভাবে।

    লোকে আপনার সম্পর্কে যা খুশি ভাবুক, তাতে আমার কী আসে যায়?

    তুমি সৎ আমি অসৎ, তোমার সঙ্গে আমার দ্বন্দ্বযুদ্ধ হবে। তুমি যদি জিততে পার, সেটা হবে একটা অদ্ভুত ঘটনা। পৃথিবীতে আজকাল আর এ-রকম ঘটনা ঘটে না। তা ছাড়া আমার একটা অদ্ভুত অসুখ আছে। অনেক চিকিৎসা করেও সেটা সারাতে পারিনি। আমার ধারণা, তোমার মতন কারুর কাছে আমি যদি হেরে যাই, তাহলেই আমার সেই অসুখটা সেরে যাবে।

    কিছুই বুঝতে পারছি না আমি। আপনি অসৎ, তার মানে কী? আমি নিজে জানি আমি কতখানি সৎ, আপনি বলুন তো, আপনি কত অসৎ।

    অন্য অসৎ লোকদের জব্দ করার জন্য আমাকে আরও বেশি অসৎ হতে হয়। আমি চুপচাপ থাকলেই তারা আরও বড়ো হয়ে যাবে। আমার ঠাকুরদার বাবা কলকাতা শহরে এসেছিলেন লোটাকম্বল আর তেইশটা টাকা সম্বল করে। এখন আমি কলকাতা শহরের অনেকখানি অংশের মালিক। শুধু কলকাতা কেন, আরও অনেক কিছুই আমার। এখানকার লোকেরা কখন, কী খাবে কিংবা খাবে না, সেটা আমার ইচ্ছের ওপর নির্ভর।

    ও, আপনি সেই ব্যবসায়ী কালোবাজারি, যাদের কথা কাগজে পড়ি?

    না, কোনো কাগজে কখনো আমার নাম বেরোয় না। সেসব চুনোপুটিদের ব্যাপার। আর কালোবাজারি বললে আমাকে ছোটো করে দেখা হয়!

    তাহলে আপনি কী?

    আমাকে রাজা বলতে পার। আমাকে কেউ চেনে না, আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু আমি একটু আঙুল হেলালেই বিপর্যয় কান্ড বাধাতে পারি।

    কথাগুলো কীরকম যেন নাটক নাটক মনে হচ্ছে।

    এটা নাটক নয় দীপাঞ্জন বসু। এই জীবনের কথা তোমরা কেউ জান না।

    ভরত গুপ্ত উঠে দাঁড়িয়ে বললেন, এসো আমার সঙ্গে।

    দীপু কৌতূহলী হয়ে তাঁকে অনুসরণ করল।

    যে দু-টি ঘরে ভরত গুপ্ত নিজে ছাড়া আর কারুকে কখনো ঢুকতে দেন না, এক এক করে দীপুকে সেই ঘর দু-টিতে নিয়ে গেলেন।

    একটি ঘরের চার দেয়ালে চারটি সিন্দুক। প্রায় মন্ত্র পড়ার মতন অঙ্ক কষে চাকা ঘুরিয়ে সেইসব সিন্দুক খুলতে হয়। ভরত গুপ্ত একটা একটা করে খুলে বললেন, এই দেখো! এ সবই আমার।

    দীপু দেখল, ভরত গুপ্ত ব্যাংক ব্যবস্থায় বিশ্বাস করেন না। তাঁর আলমারিতে থরে থরে টাকা সাজানো। একটাতে শুধু সোনার বাট। আর একটিতে হীরে জহরৎ। আর একটি জিনিস দীপু দেখে চিনতেই পারল না, সেটি প্ল্যাটিনাম।

    ঐশ্বর্যের একটা দীপ্তি আছে। চারটে সিন্দুক ভরা সম্পর্কে যেন ঝকমক করছে ঘরটা। দীপুর চোখ ধাঁধিয়ে গেল একবার। তারপর আবার মনে হল, এগুলো সত্যি নয়, সব নকল।

    ভরত গুপ্ত দেয়ালের কতকগুলি ছবির দিকে আঙুল তুলে বললেন, কলকাতায় সাতাশখানা বাড়ি আমার। বড়ো দুটো হোটেল আমার। স্টিল আর সিমেন্টের ব্যাপারে আমি যেকোনো সময় শেয়ারের বাজারে আগুন লাগিয়ে দিতে পারি। তুমি আমার এই বাড়ি এখনো ভালো করে দেখোনি—এমন কোনো আরামের কথা চিন্তা করতে পার না, যা এখানে পাবে না। এ ছাড়া দার্জিলিং-এ, রাঁচিতে, পুরীতে, এলাহাবাদে, জয়পুরে, দিল্লিতে

    ভরত গুপ্ত এগিয়ে এসে দীপুর হাত চেপে ধরে বললেন, এর সব কিছুরই ভাগ তুমি পাবে। তুমি যা চাও–

    দীপু স্থিরভাবে লোকটির মুখের দিকে চেয়ে রইল। অনেকদিন আগে সে বাইবেল পড়েছিল। শয়তান যিশুকে পৃথিবীর যাবতীয় ঐশ্বর্য আর ভোগ-বাসনার লোভ দেখাচ্ছে। পাহাড় চূড়ায় উঠে। ঠিক যেন সেইরকম শোনাচ্ছে।

    পরক্ষণে দীপু লজ্জা পেল। এই লোকটিকে অমায়িক শয়তান ভাবতে গেলে নিজেকে যিশুর মতন মনে করতে হয়। কিন্তু সে তো যিশুখ্রিস্টের পায়ের নখেরও যোগ্য নয়।

    সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে ছেড়ে দিন। আমি আপনার কিছুই চাই না।

    ভরত গুপ্ত উঁচু গলায় হেসে বললেন, আমি জানতাম, সৎ লোকেদের সামলানো এত সহজ নয়! আস্তে আস্তে হবে।

    ওরা আবার চলে এল খাবার ঘরে। ভরত গুপ্ত চেঁচিয়ে আদেশ করলেন, খাবার দাও, আমাদের দুজনের।

    দীপুর দিকে ফিরে তিনি বললেন, তুমি রোজ আমার সঙ্গে খাবে। আমি অবশ্য নিরামিষ পছন্দ করি, তুমি ইচ্ছে করলে মাছ মাংসও খেতে পার। আমাদের লড়াইটা কীরকম হবে জান? তুমি তোমার মতন থাকবে, আমি আমার মতন। আমি সবসময় চেষ্টা করব তোমাকে নষ্ট করতে। দেখি আমিই সেটা পারি, না তুমি আমাকে তোমার দলে টেনে ভালো করে দিতে পার। তুমি যাতে নিরস্ত্র বোধ না কর, সেইজন্যই তুমি এ বাড়ির যা খুশি জিনিস ব্যবহার করতে পার।

    দীপু হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, এসব কী বলেছেন, যার কোনো মাথা-মুন্ডু নেই! ভালো করার প্রশ্ন আসছে কোথা থেকে? আপনি অন্যায় করেছেন, পুলিশ আপনাকে জেলে দেবে।

    ভরত গুপ্ত গম্ভীর হয়ে গেলেন। তারপর আস্তে আস্তে বললেন, সব জেলখানাই আমার তুলনায় ছোটো। আমাদের মতন কয়েকজনকে ভরে রাখার মতন জেলখানা ভারত সরকার তৈরি করেননি।

    কথাটা ভরত গুপ্ত এমন গাঢ় স্বরে বললেন যে, দীপু কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু ভেতরে ভেতরে তার রাগ হচ্ছে। দীপুর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল এবার। সে আঘাত করার জন্য তৈরি হল। সরকার কিংবা দেশের নেতারা যদি এদের শাস্তি দিতে না পারে, সে একাই শাস্তি দেবে। তার হাতে এখন একটা স্টেনগান থাকার দরকার ছিল।

    আবার তার মনে হল, রতনদারা কাদের বিরুদ্ধে লড়তে চাইছিলেন, এদের বিরুদ্ধে? সে সম্পর্কে কিছুই তো করলেন না, শুধু নিজেদের মধ্যেই খুনোখুনি—

    তিন-চারজন লোক সারিবদ্ধ হয়ে এসে খাবার রেখে গেল টেবিলের ওপরে। এত খাবার দু-জন কেন দশজন মানুষও খেতে পারে না।

    ভরত গুপ্ত বললেন এসো, আগে খেয়ে নেওয়া যাক।

    দীপু বলল, না।

    দীপাঞ্জন, কেন এ-রকম অবাধ্যপনা করছ। আমি তোমাকে যা যা বললাম, একটাও তোমার পছন্দ হল না? তুমি কি সন্ন্যাসী, তোমার কোনো কিছুরই প্রয়োজন নেই?

    আমি সন্ন্যাসী নই, আমার অনেক কিছুই চাইবার আছে। কিন্তু আপনার বাড়িতে আমি কিছুই ছোঁব না আর।

    কেন?

    আমার ঘেন্না হচ্ছে। এত লোক না-খেয়ে আছে, আর আপনার বাড়িতে এত টাকাপয়সা জমিয়ে রেখেছেন, আপনার লজ্জা হয় না?

    শস্তা সেন্টিমেন্টাল কথা বোলো না! পৃথিবীতে চিরকালই বহুলোক খেতে পায়নি। সবসময়েই কেউ-না-কেউ অনেক বেশি পায়। এইসব বাজে কথা নিয়ে চেঁচাবে, ওই যারা পলিটকস করে, যারা বেশি কিছু চায়। তুমি যুবক, তোমাকে আমি যে দ্বন্দ্বযুদ্ধের কথা বললাম, সেই চ্যালেঞ্জটা নেবার সাহস হচ্ছে না তোমার?

    দীপু কড়া চোখে ভরত গুপ্তর চোখের দিকে সোজা তাকিয়ে বলল, এই যুদ্ধের ফলাফল তো আমি আগে থেকেই জানি।

    কী?

    আপনি হেরে গেছেন।

    হাঃ হাঃ হাঃ হাঃ।

    এর মধ্যে হাসির কিছুই নেই। অন্যায় কখনো শেষপর্যন্ত জেতে না। তা ছাড়া, আমি ভবিষ্যত দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি, আপনি হেরে গেছেন, আমার কাছে না হলেও অন্য কারুর কাছে আপনি শেষপর্যন্ত হেরে গেছেন। লোকে আমাকে ঠিক বিশ্বাস করে না, কিন্তু আমি অনেক সময়ই ভবিষ্যতের ছবি নিজের চোখের সামনে দেখি। আমি আপনার কপাল দেখেই বুঝতে পারছি, আপনি হেরে যাওয়া মানুষ, আপনি ধুলোয় লুটোচ্ছেন।

    তাই নাকি? তাই নাকি? আমি কতখানি হারব? সব সমেত হারব? এটা তো আমাকে দেখতেই হচ্ছে। তা হলে আমিই চ্যালেঞ্জ নিলাম, তোমাকে কিছুতেই আর ছাড়া হবে না। খেতে বিেসসা, খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে।

    আমি আপনার বাড়িতে আর কিছুই খাব না। আমি এখনি চলে যাব।

    ভরত গুপ্ত বিরাট এক ধমক দিয়ে বললেন, বলেছি, বোসো!

    আমাকে ভয় দেখাচ্ছেন? জোর করে খাওয়াবেন!

    হ্যাঁ।

    দু-জন প্রতিহারী এসে দীপুকে জোর করে চেয়ারে বসাতে গেল।

    দীপু ধস্তাধস্তি করে ছাড়াবার চেষ্টা করল নিজেকে। ওদের সঙ্গে গায়ের জোরে পারে না।

    ওরা দীপুকে খাবার টেবিলে বসিয়ে শক্ত করে ধরে রইল কাঁধের কাছে। ভরত গুপ্ত মিটিমিটি হাসছেন।

    দীপু খাবারের রূপোর থালাটা তুলে ছুড়ে ফেলল মাটিতে। আলোয় একটা রূপোলি ঝলক উঠে ঝনঝন করে শব্দ উঠল।

    ভরত গুপ্ত মৃদু গলায় বললেন, ওকে ওর ঘরে বন্ধ করে রাখো। মারধোর কোরো না।

    সারাদুপুর বিভিন্ন ধরনের লোক দীপুর ঘরের জানলা দিয়ে উঁকি মেরে গেল একবার করে। তার মধ্যে দু-একটি মেয়েও আছে। সকলের চোখেই প্রথম দিকে কৌতূহল, তারপর অবজ্ঞা।

    সারাদুপুরটা দীপু শুয়ে শুয়ে আকাশপাতাল চিন্তা করল। তার সবচেয়ে বেশি অবাক লাগছে এইজন্য যে, সে এমন কি করেছে, যার জন্য এই লোকটা তাকে সৎ বলছে? সে তো অন্যদের চেয়ে আলাদা কিছু নয়।

    বিকেলের দিকে দীপুর অসহ্য বোধ হল। সে চেঁচামেচি করে দরজা ধাক্কা দিতে লাগল। কেউ এল না। দুম দুম করে লাথি মারতে লাগল দরজায়। তবু কেউ আসে না। এই দরজা সে ভেঙে ফেলতে পারবে না।

    দীপু অশ্রান্তভাবে চিৎকার করতে লাগল, দরজা খুলে দাও, আমাকে ছেড়ে দাও! আমাকে যেতে দাও! আমার ঘেন্না করছে!

    কেউ কোনো সাড়া দিল না। রাত্তিরে একজন খাবার নিয়ে এল তার জন্য। দীপু সেটাও ছুড়ে ফেলে দিল। না খেয়ে শুয়ে রইল। ঘুমিয়েও পড়ল একসময়।

    পরদিন সন্ধ্যের সময় আবার দু-জন লোক দরজা খুলে দীপুকে বলল, আসুন!

    দীপু বলল, আমি বাইরে যাব। আমি আর এখানে এক মুহূর্ত থাকব না।

    লোক দু-টি তবু দীপুর হাত ধরে নিয়ে এল দোতলায়। দু-দিন কিছু না খেয়ে দীপুর শরীর দুর্বল হয়ে গেছে। তবু সে রাগে জ্বলছে। তাকে আনা হল আবার সেই খাবার ঘরে। টেবিলের ওপর চায়ের সরঞ্জাম ও কুড়ি-পঁচিশ রকমের কেক ও কুকি। এখন ভরত গুপ্ত একা নন। একটি যুবতী মেয়ে তাঁর চা হেঁকে দিচ্ছে।

    ভরত গুপ্ত দীপুকে বললেন, বোসো। এখনো তোমার খিদে পায়নি?

    দীপু বলল, আপনাকে তো বলেইছি, আপনার বাড়ির কোনো কিছুই আমি খাব না। আমাকে আটকে রেখেছেন কেন?

    ভরত গুপ্ত সহাস্যে বললেন, এই খাবারগুলো আমার বাড়ির নয়, দোকানের। আমার মেয়ে নিয়ে এসেছে। এই আমার মেয়ে উজ্জয়িনী।

    উজ্জয়িনী মুখ ফেরালো দীপুর দিকে। দীপু দেখল, মেয়েটি সুন্দরী। মেজাজ খারাপ থাকলেও সুন্দরী মেয়েদের দিকে তাকাতে তার ভালো লাগে।

    দীপু মেয়েটির দিকে দু-এক পলক তাকিয়ে থাকতেই একটা ম্যাজিক ঘটে গেল। দীপু দেখল মেয়েটির জায়গায় শান্তা দাঁড়িয়ে আছে। তারপরেই দেখল শান্তা তার ছোড়দির বাড়িতে, ছোড়দি আর শান্তা কথা বলছে, দু-জনেই চিন্তিত। দীপু স্পষ্ট শুনতে পেল, শান্তা বললে, ও তো মাঝে মাঝেই এ-রকম দুমদাম করে চলে যায়। ঠিক ফিরে আসবে।

    দীপু নিশ্চিন্ত হল। শান্তা আছে। সে উজ্জয়িনীর সঙ্গে কোনো কথা বলল না।

    উজ্জয়িনী দু-পেয়ালা চা ছেকে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে।

    ভরত গুপ্ত বললেন, উজ্জয়িনীর এখনো বিয়ে দিইনি। ওর যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। তবে, তাকে এই বাড়িতেই থাকতে হবে।

    দীপু বলল, আমি এখুনি চলে যেতে চাই।

    ভরত গুপ্ত গলার আওয়াজ যতদূর সম্ভব মোলায়েম করে বললেন, তুমি এত ছটফট করছ কেন? আর দু-তিনদিন এমনিই থেকে দেখোনা, তারপর না হয় যুদ্ধ শুরু করা যাবে?

    আপনাকে তো আমি বলেইছি, যুদ্ধে আপনি হেরে গেছেন। আমি দেখতে পাচ্ছি, এই বাড়িতে একদিন লাইব্রেরি হবে।

    আমার জীবদ্দশায় আমি হারব না। সেইটাই তো চ্যালেঞ্জ। তোমার সাহস হচ্ছে না?

    আপনার বাড়ির মধ্যে আমাকে আটকে রেখে তারপর বলছেন যুদ্ধের কথা? আপনার লজ্জা করে না?

    না। জীবনে আমি কখনো লজ্জা পেয়েছি বলে মনে পড়ে না। আমার ধারণা ওটা মেয়েদেরই ব্যাপার।

    এই সময় গণেশলাল এসে দাঁড়াল দরজার কাছে।

    ভরত গুপ্ত ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কী চাই! তোমাকে তো ডাকিনি।

    না ডাকতেও এসে পড়ার জন্য গণেশলালের যতখানি সংকুচিত হয়ে থাকা উচিত ছিল, তার ভাবভঙ্গি মোটেই সেরকম নয়। সে স্পষ্ট গলায় বলল, স্যার, একটা কথা বলতে এলাম, আজ এইসব থাক-না।

    কী সব থাকবে?

    এই যে বাবুটির সঙ্গে আপনি যেসব কথাবার্তা বলছেন, আজ বন্ধ রাখুন। আমরা বাবুটিকে নীচের ঘরে আটকে রাখছি, তারপর কাল যা হয় হবে।

    তোমার এ ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই।

    আজ অনেকগুলো জরুরি কাজের কথা ছিল।

    কোনটা জরুরি, তা আমি ভালোই বুঝি, তুমি এখন যাও!

    স্যার, আজকের দিনটায় এসব বাদ দিলেই ভালো হত-না?

    গণেশলাল, তোমাকে আমি যেতে বলেছি।

    …স্যার, আত্মারামজি সাংঘাতিক সব কান্ড শুরু করেছেন। চাল-ডাল-চিনির কারবার ছেড়ে উনি এখন সিমেন্ট আর লোহা নিয়ে পড়েছেন। খবর আছে কী উনি বাজার থেকে সব সিমেন্ট তুলে নেবেন।

    জাহান্নামে যাক আত্মারাম। সে যা-খুশি করুক। আমার কোনো ক্ষতি সে করতে পারবে না।

    কানপুরে আমাদের একজন এজেণ্ট খুন হয়েছে। বোধহয় আসিফ সাহেবের লোকই—

    এসব কাল শুনব। তুমি এখন যাও, এখুনি যাও।

    গণেশলাল তবু একটু ইতস্তত করে, দীপুর দিকে একবার ক্রোধের দৃষ্টি হেনে অনিচ্ছার সঙ্গে বেরিয়ে গেল।

    ভরত গুপ্ত বললেন, ওরা ভাবে, এটা আমার একটা আজে-বাজে খেলা। কিন্তু আমি আমার অসুখ সারাতে চাই।

    দীপু বলল, আমি যদি এখান থেকে জোর করে বেরিয়ে যেতে চাই, আপনার লোকজন কি আমাকে বাধা দেবে?

    তাই তো মনে হয়। এখানে কারুর ঢোকা যেমন শক্ত, বেরুনোও তেমনি শক্ত।

    কিন্তু একজন মানুষকে জোর করে আটকে রাখা যায়। দেশে কি পুলিশ বা আইনকানুন কিছু নেই।

    আইনকানুনের কথা থাক। আমার যুদ্ধপ্রণালী বুঝি তোমার পছন্দ নয়? শোনো দীপাঞ্জন, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার ক্রমশই বেশি পছন্দ হয়ে যাচ্ছে। যত বেশি পছন্দ হচ্ছে, ততই আমি তোমাকে ছেড়ে দেবার কথা ভাবতে পারছি না।

    দীপু কঠোরভাবে বলল, আপনাকে আমার একটুও পছন্দ হয়নি।

    ভরত গুপ্ত তার উত্তরে খুব নরমভাবে বলল, তাই তো ভালো।

    দু-জন সম্পূর্ণ বিপরীত রুচির লোকেই তো যুদ্ধ জমে।

    এটা যুদ্ধ নয়, ন্যাকামি। যুদ্ধ করতে চান, আমার সঙ্গে রাস্তায় এসে দাঁড়ান।

    রাস্তায়-ঘাটে তো ছোটোলোকরা যুদ্ধ করে। শারীরিক যুদ্ধ। সৎ-অসতের দ্বন্দ্ব রাস্তায় হয় না।

    আমি যদি এখন আপনাকে খুন করি। তারপর যা হয় হোক—

    দীপাঞ্জন, তুমি আমাকে এখনো ঠিক চিনতে পারনি মনে হচ্ছে। আমাকে খুন করা যায় না।

    দীপু ভরত গুপ্তর ওপর ঝাঁপিয়ে পড়ে তার টুটি চেপে ধরবে ভাবছিল, কিন্তু শব্দ শুনে পেছন ফিরে তাকালো।

    দরজার কাছে দাঁড়িয়ে উজ্জয়িনী ডাকল, পিতাজি।

    কী রে?

    আপনাকে মা ওপরে ডাকছেন।

    ভরত গুপ্ত বিস্মিতভাবে বললেন, তোমার মা ডাকছেন? কোনো দিন তো ডাকেন না। তাঁকে বলো, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়।

    উজ্জয়িনী দৌড়ে এসে ভরত গুপ্তর বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, একবার চলো। আজ একবার চলো।

    ভরত গুপ্ত তাকে ছাড়িয়ে দিয়ে বললেন, এ-রকম পাগলামি করে না।

    বাইরে কোনো একটা বড়ো ঘড়িতে ঢং ঢং করে সাতটা বাজল। তখন স্বরূপা দেবীকে দেখা গেল দরজার কাছে। বহু বছরের মধ্যে তিনি এই সময় দোতলায় স্বামীর কাছে আসেননি। স্বরূপা দেবী বললেন, আমি এসেছি, আপনি রাগ করবেন না। এই ছেলেটিকে নিয়ে আপনি কী করছেন? এতে আমাদের অমঙ্গল হবে।

    ভরত গুপ্ত বললেন, উজ্জয়িনীর মা, তুমি ওপরে যাও। আর কখনো তুমি আমার কাজে নাক গলাতে এসো না।

    এটা কোনো কাজের ব্যাপার নয়। আপনি আগে কখনো কোনো বাইরের লোককে এ বাড়ির মধ্যে নিয়ে আসেননি। তার জন্য অন্য বাড়ি আছে।

    তোমার কি পাকাপাকি কাশীতে যাওয়ার ইচ্ছে হয়েছে?

    স্বরূপা দেবীর মুখখানা রাগে টকটকে হয়ে গেল। তিনি দৃপ্তভাবে বললেন, আমি মরার আগে এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। দীপু পর্যায়ক্রমে উজ্জয়িনী আর স্বরূপা দেবীর দিকে তাকাল। সে বুঝতে পারল, ওদের দুজনের মুখেই রীতিমতন আশঙ্কার ছায়া। ওরা কি তাকেই এত ভয় পাচ্ছে?

    দীপু বলল, আপনারা আমাকে এখানে ধরে রেখেছেন কেন? এই ভরত গুপ্ত নামের লোকটি কি পাগল?

    স্বরূপা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ভরত গুপ্ত হুংকার দিয়ে উঠলেন, চুপ! আমার ইচ্ছেতে কেউ কখনো বাধা দিতে পারে না। স্বরূপা আর কখনো এ সময় নীচে আসবে না।

    উজ্জয়িনী তখন প্রেমিকার মতন ভরত গুপ্তর বুকে মাথা ঘসে তাঁকে ভোলাতে চাইছে। ভরত গুপ্ত স্ত্রীকে কোনো একটা কঠিন কথা বলতে যাচ্ছিলেন, তার আগে স্বরূপা দেবী নিষ্ঠুরের মতন বললেন, আজ শুক্রবার।

    সঙ্গে সঙ্গে ভরত গুপ্তর মুখখানা বদলে গেল। ঘুরতে লাগল চোখ দুটো। চিৎকার করে বললেন, আমি আজও ভুলে গিয়েছিলাম! আজও ভুলে গিয়েছিলাম! যেদিন থেকে আমি এইরকম একটা লোককে খুঁজছি, সেদিন থেকে আমি ভুলে যাচ্ছি। সর্বনাশিনী, তুই কেন মনে করিয়ে দিলি?

    বেশ করেছি।

    ভরত গুপ্ত ঝটকা দিয়ে মেয়েকে সরিয়ে দিয়ে দু-হাত বাড়িয়ে দীপুর দিকে ছুটে আসতে আসতে চিৎকার করতে লাগলেন, একে আমার চাই। একে আমার চাই।

    ভরত গুপ্তর হঠাৎ এই পরিবর্তনে এতক্ষণ বাদে ভয় পেয়ে গেল দীপু। পাগল দেখলে সকলেরই ভয় হয়। ভরত গুপ্ত তার শরীর স্পর্শ করতেই সে এক ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়োল।

    পেছনে পেছনে তাড়া করে এলেন ভরত গুপ্ত। গর্জন করতে লাগলেন, আমি একে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। এ আমাকে বাঁচাবে। এ আমাকে শুক্রবারের কথা ভুলিয়ে দেবে। আমি ঠিকই বুঝেছিলাম। যেদিন থেকে আমি একে খুঁজেছি, সেদিন থেকেই ভুলে যাচ্ছি।

    দীপু দৌড়ে এসে দেখল বারান্দার কোণে কোলাপসিবল গেট বন্ধ। ভরত গুপ্ত প্রায় তার পেছনে এসে পড়েছে। দীপু চট করে ঘুরে গিয়ে ভরত গুপ্তকে একটা ধাক্কা দিয়ে অন্যদিকে ফিরল। কোনোদিকেই বেরুবার পথ নেই, তবু ভরত গুপ্ত অনেক চেষ্টা করেও দীপুকে ধরতে পারলেন না। পরিশ্রান্ত হয়ে পড়ে তিনি গেট ধরে ঝাঁকানি দিতে দিতে বললেন, দরজা খোললা। দরজা খোলো।

    কেউ দরজা খুলল না। ভরত গুপ্ত আর্তনাদ করতে লাগলেন মা, আমার সর্বনাশ হয়ে গেল, মা, তুমি কোথায়? মা, তুমি কোথায়? টলতে টলতে তিনি নিজের ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগল সেই আর্তনাদ। আর দেয়ালে দুম দুম করে মাথা ঠোকার শব্দ।

    দীপু দেয়াল ঘেঁসে দাঁড়িয়ে আছে। একটু দূরে উজ্জয়িনী আর তার মা। চোখের দিকে চোখ।

    স্বরূপা দেবী বললেন, বেটা, তুমি চলে যাও।

    দীপু অন্যদিকে তাকিয়ে দেখল, একজন প্রহরী এসে গেটের তালা খুলছে। দীপু ছুটে এল সেদিকে। উত্তেজিতভাবে বলল, আমি বাইরে যাব।

    প্রহরীটি গেট খুলে সরে দাঁড়াল। দীপু বাইরে পা দিতেই সে দীপুর ঘাড়ে এক ধাক্কা দিয়ে বলল, অভি নিকালো।

    দীপু হুমড়ি খেয়ে পড়ে গেল কয়েকটা সিঁড়ি। নিছক স্নায়বিক প্রতিক্রিয়ায় সে ঘুরে দাঁড়ালো লোকটিকে প্রতি আক্রমণ করা জন্য। পরক্ষণেই মনে পড়ল, তাকে বাইরে যেতে হবে। সে আবার তরতর করে নামতে লাগল সিঁড়ি দিয়ে।

    নীচের ধাপেও আবার লোহার গেট, সেখানেও আর একজন প্রহরী। সে একইভাবে দীপুকে একটা ধাক্কা দিয়ে বলল, অ্যাভি নিকালো!

    কোথা থেকে গণেশলাল ছুটে এসে দীপুর গালে দারুণ জোরে এক চড় কষিয়ে বলল, বেরিয়ে যা, দূর হয়ে যা!

    অন্যান্য কর্মচারীরা প্রত্যেকেই ক্রুদ্ধ। যেন প্রত্যেকেই মনে করেছিল, দীপুর জন্য এই প্রাসাদ ভেঙে পড়বে। তারা সকলেই দীপুকে মারতে মারতে বলতে লাগল, আভি নিকালো, আভি নিকালো, দূর হয়ে যা আপদ।

    আত্মরক্ষা ও প্রতিরোধের চেষ্টায় দীপুও হাত চালাতে লাগল অন্ধের মতন। ছুটল বাগানের গেটের দিকে। সেখানে দু-জন প্রহরী তাকে দুটো লাথি দিয়ে ছুড়ে ফেলল রাস্তায়।

    ক্ষতবিক্ষত শরীর নিয়ে দীপু উঠে দাঁড়িয়ে ছুটল সামনের দিকে। সে মুক্তি পেয়েছে, তার পায়ে এখন অনেক জোর এসে গেছে। খানিকটা দূর গিয়ে দীপু আবার থমকে দাঁড়াল। দীপু আবার ফিরে এল সেই বাড়ির কাছে। বুক ভরতি নিশ্বাস নিয়ে সে খুঃ করে থুতু ফেলল সেই বাড়ির গেটে। তারপর অস্ফুট গলায় বলল, তোমরা হেরে যাবে। তোমরা ঠিক হেরে যাবে।

    ⤶
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআঁখি এবং আমরা ক’জন – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article সায়েন্স ফিকশান সমগ্র ৩ – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বর্ণলতা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    স্বপ্নের নেশা

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনার কাঠির স্পর্শ

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সোনামণির অশ্রু

    March 27, 2025
    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়

    সেতুর ওপরে

    March 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }