Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রতিনায়ক : সিরাজুল আলম খান – মহিউদ্দিন আহমদ

    মহিউদ্দিন আহমদ এক পাতা গল্প554 Mins Read0
    ⤶ ⤷

    ১.৩ পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট ইস্ট

    পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট

    ষাটের দশকের শুরুতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। বাংলাদেশের স্বাধীনতার একটি গোপন প্রক্রিয়া শুরু করেছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা না বললে আমি হয়তো বিষয়টি জানতেই পারতাম না। কেননা, এ ঘটনার উল্লেখ সিরাজুল আলম খান কিংবা আবদুর রাজ্জাকের মুখে কখনো শুনিনি।

    আমি শুনেছিলাম, ছাত্ররাজনীতিতে সিরাজুল আলম খানের উত্থান শাহ মোয়াজ্জেম হোসেনের হাত ধরে। পঞ্চাশের দশকের শেষে এবং ষাটের দশকের শুরুতে আওয়ামী বৃত্তের তরুণদের মধ্যে শেখ মুজিবের পরই জনপ্রিয়তায় শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন তুঙ্গে। ২০১৪ সালে আমি আওয়ামী লীগ নিয়ে একটি গবেষণামূলক কাজে হাত দিই। তো ওই সময়ের ইতিহাসের সন্ধানে ২০১৫ সালের ৯ অক্টোবর আমি একদিন হাজির হই তার গুলশানের বাসায়। আমাকে দেওয়া সাক্ষাৎকারে শাহ মোয়াজ্জেম ইতিহাসের এক অজানা অধ্যায় তুলে ধরেন।

    পূর্ব বাংলা স্বাধীন করার ব্যাপারে শেখ মুজিবুর রহমান যে কত বেপরোয়া ছিলেন, তার আভাস পাওয়া যায় শাহ মোয়াজ্জেম হোসেনের ভাষ্যে। দিন-তারিখ মনে নেই শাহ মোয়াজ্জেমের। এতটুকু স্মরণ আছে যে। তখন আইয়ুব খানের সামরিক শাসন জারি ছিল। আমার সঙ্গে তাঁর কথোপকথন ছিল এ রকম :

    মহিউদ্দিন আহমদ : শেখ মুজিবের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? তিনি কী চোখে দেখতেন আপনাকে?

    শাহ মোয়াজ্জেম হোসেন : আমি থাকতাম নিমতলী, নিম ভিলায়। ভাইস চ্যান্সেলর ড. মোয়াজ্জেম হোসেন একসময় ওখানে একটা হোটেল দিয়েছিলেন। ওটা ছেড়ে দিলেন আমাদেরকে। ওই যারা সিএসপি হওয়ার জন্য পরীক্ষা দেবে, ল পড়বে, হোস্টেলে জায়গা পায় না। বাড়ির অবস্থা ভালো, নিম ভিলায় একেকজন একেকটা রুম নিয়ে থাকে। থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা নেই। নাজিমউদ্দিন রোডে একটা ভালো খাবার দোকান ছিল। ওখানে গিয়ে বা ওখান থেকে খাবার আনিয়ে খেতাম। তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি, রফিকুল্লাহ চৌধুরী প্রেসিডেন্ট। রফিকুল্লাহ সিএসপি হয়ে গেল। আমি প্রেসিডেন্ট হলাম।

    মুজিব ভাই তখন আওয়ামী লীগের সেক্রেটারি, আমার নেতা। উনি আমাকে এমএ পড়তে না করেছিলেন। বলেছিলেন, তুই ল পড়বি, আমার সঙ্গে রাজনীতি করবি। এমএ পড়ে লাভ কী?’ তো আমার এমএ পড়ার শখ। ওনাকে না জানিয়ে ভর্তি হয়েছিলাম। জেনারেল হিষ্ট্রি। এমএ পরীক্ষায় থার্ড হয়েছিলাম।

     

    আরও দেখুন
    সাহিত্য পত্রিকা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    উপন্যাস সংগ্রহ
    সেবা প্রকাশনীর বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা গল্প
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা উপন্যাস অনলাইন

     

    একদিন সকালে, কে যেন দরজা ধাক্কাচ্ছে। মওলা ছিল আমার খেদমতগার। বললাম, মওলা, দেখ তো, এত কালে কে? পরে আসতে বল। মওলা দরজা খুলেই বলে, ‘নেতা, লিডার’, তাকিয়ে দেখি মুজিব ভাই। পেছনে গাজী গোলাম মোস্তফা। সঙ্গে একটা গ্রীন মডেল র‍্যালি সাইকেল। লিডার, আপনি এ সময়? উনি আমার কান চেপে ধরে বললেন, ‘তুই না জানায়া এমএতে ভর্তি হইছস, পরীক্ষা দিছস, আমি জানব না?’ আমি পায়ে হাত দিয়ে সালাম করলাম। বললাম, মাফ করে দেন। মুজিব ভাই বললেন, ‘তুই খুব ভালো রেজাল্ট করছস। এই দেখ আমি তোর জন্য প্রেজেন্টেশন নিয়া আসছি, সাইকেল।’ আই ওয়াজ মোর দ্যান হ্যাপি।

    মহি: আমরা শুনেছি ওই সময় দেশ স্বাধীন করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সম্পর্কে আপনি যতটুকু জানেন, বলবেন কি?

    মোয়াজ্জেম : মুজিব ভাই একটা লিফলেট ভুফট করেছেন ‘পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট’ নাম দিয়ে। সাইকেল চালিয়ে নিজেই প্রেসে গিয়ে ছেপেছেন। আমাকে ডাকলেন। আমি ওই সাইকেল চালিয়েই গেলাম। উনি আমার হাতে এক বান্ডিল লিফলেট দিয়ে বললেন, ‘তোর বিশ্বস্ত লোক নিয়া এগুলি ডিস্ট্রিবিউট করবি।’ লিফলেটটি লেখা হয়েছিল ইংরেজিতে। আমি এটা দেখালাম রফিকুল্লাহ চৌধুরীকে। উনি লিফলেটটা দেখলেন। বললেন, ‘বানান ভুল আছে, টেনস কয়েক জায়গায় ভুল। বাট ইট ক্যারিজ দ্য মিনিং।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    সেবা প্রকাশনীর বই
    বিনামূল্যে বই
    নতুন বই
    Library
    বই পড়ুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    Books

     

    আমি পাঁচজনের একটা টিম করলাম। কে এম ওবায়দুর রহমান, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, ফরিদপুরের আনিস আর আমি নিজে। রাত ১২টার পর বের হতাম। ধরা পড়লে স্ট্রেট ফাঁসি। কিন্তু নেতার নির্দেশে আমরা এটা করেছি। চাদর গায়ে দিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন এমবাসির গেটের সামনে ফেলে দিয়ে চলে। আসতাম।

    এখন অনেকেই স্বাধীনতার কথা নানাভাবে মনের মাধুরী মিশিয়ে বলে। বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। বাংলাদেশপন্থী কেউ ছিল না, আমরাই ছিলাম। শেখ সাহেবের অনুসারীরাই ছিলাম। বামপন্থীরা আমাদের বলত ইললিটারেট গ্র্যাজুয়েটের শিষ্য।

    মহি : সিরাজুল আলম খানের সঙ্গে আপনার পরিচয়-ঘনিষ্ঠতা হলো কীভাবে?

    মোয়াজ্জেম : একদিন খবর পেলাম ফজলুল হক হলে নতুন একটা ছেলে এসেছে। সারা দিন তাস খেলে। তার পার্টনার বদল হয়। কিন্তু তার বদল হয় না। কী ব্যাপার? আমার কৌতূহল হলো। তাকে ডেকে পাঠালাম এবং মুহূর্তেই তাকে পছন্দ করে ফেললাম। তাকে রিকুট করলাম। এভাবেই সিরাজুল আলম খান আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ হলো। ও ছিল খুব ভালো, হার্ডওয়ার্কিং। দিন-রাত কাজ করত।

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ই-বুক রিডার
    PDF
    বিনামূল্যে বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বুক শেল্ফ

     

    মহি : উনি তো বলছেন, উনি ছাত্রলীগের মধ্যে স্বাধীনতার নিউক্লিয়াস তৈরি করেছেন ১৯৬২ সালে। তো আপনারা শেখ মুজিবের দেওয়া স্বাধীনতার লিফলেট একসঙ্গে বিলি করলেন তারও আগে। এদিকে উনি বলছেন, উনি এটা শুরু করেছেন। উনি তো আপনার কথা বলেন না। এটা কি ওনার মনের সংকীর্ণতা?

    মোয়াজ্জেম : তা বলতে পারব না। হয়তো তার মেমোরিতে এটা নেই। মনের সংকীর্ণতাও হতে পারে। তবে ও আমার খুব আস্থাভাজন। ছিল। আমিই তো ওকে ছাত্রলীগের সেক্রেটারি বানিয়েছিলাম। [১]

    তারিখটি শাহ মোয়াজ্জেমের মনে না থাকলেও এ ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায় আবদুর রাজ্জাকের কাছ থেকে। ওই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। থাকেন ফজলুল হক মুসলিম হলে। চট্টগ্রামের ইতিহাস। গবেষক মুহাম্মদ শামসুল হককে ২০০৭ সালের ২২ মার্চ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সময়টির উল্লেখ করে বলেন :

    ১৯৬১ সালের নভেম্বর-ডিসেম্বরের কথা। একদিন মনি ভাই (শেখ ফজলুল হক মনি) আমাকে ডেকে কাগজে মোড়ানো কতগুলো প্রচারপত্র দিয়ে বললেন, এগুলো রাত তিনটার দিকে ভার্সিটি এলাকার হলে হলে, ঘরে ঘরে খুবই সাবধানে বিলি করতে হবে।’ তিনি চলে যাওয়ার পর সেগুলো খুলে দেখে প্রথমে আমি ঘাবড়ে যাই। কারণ সেখানে যা লেখা–ধরা পড়লে ১৪ বছর জেল নির্ঘাত। শিরোনাম ছিল স্বাধীন-পূর্ব পাকিস্তান কায়েম কর। নিচে লেখা সংগ্রামী জনতা’। সেখানে বাঙালিদের ওপর পশ্চিমাদের শাসন শোষণ এবং সশস্ত্র বাহিনী ও রাজনীতিতে কীভাবে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে তার বিবরণ দেওয়া ছিল। এসব শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য বাঙালি ছাত্র-জনতাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয় ওই প্রচারপত্রে। আমার মনের ভেতর যেহেতু স্বাধীনতার চেতনাটা ছিল, তাই সাহস করে রাতের মধ্যে ফজলুল হক হলের বিভিন্ন ঘরে গিয়ে দরজার নিচ দিয়ে প্রচারপত্র ঢুকিয়ে দিয়ে চলে আসি। বাকিটুকু একটি টয়লেটের বেসিনের ওপর রেখে রুমে এসে। শুয়ে থেকে অবস্থা পর্যবেক্ষণ করি। সকালে আমার রুমমেট বাইরে গিয়ে ফিরে এসে বলল, বাইরে স্বাধীন পূর্ব পাকিস্তানের লিফলেট পাওয়া গেছে। আমি কিছু না জানার ভান করে বললাম, এগুলো বিপজ্জনক, বাইরে ফেলে দে, কাউকে কিছু বলিস না। [২]

     

    আরও দেখুন
    বাংলা লাইব্রেরী
    বাংলা সাহিত্য ভ্রমণ
    নতুন বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা কবিতা
    ই-বই ডাউনলোড
    বাংলা ই-বই
    অনলাইন বুক
    বিনামূল্যে বই
    PDF

     

    .

    ২

    ১৯৬১ সালের শেষের দিকে আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির কয়েকজন নেতার মধ্যে কয়েকটি গোপন বৈঠক হয়েছিল। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবুর রহমান ও তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং কমিউনিস্ট পার্টির পক্ষে মণি সিংহ ও খোকা রায় উপস্থিত ছিলেন। প্রথম বৈঠকে তাঁরা জেনারেল মুহাম্মদ আইয়ুব খানের সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একমত হন। এসব বৈঠক সম্বন্ধে খোকা। রায় বলেছেন :

    শেখ মুজিবুর রহমান বারবার বলেছিলেন যে পাঞ্জাবের ‘বিগ বিজনেস’ যেভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ করছিল ও দাবিয়ে রাখছিল, তাতে ‘ওদের সাথে আমাদের থাকা চলবে না। তাই এখন থেকেই স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে; আন্দোলনের প্রোগ্রামে ওই দাবি রাখতে হবে, ইত্যাদি।

    তখন আমরা (আমি ও মণিদা) শেখ মুজিবকে বুঝিয়েছিলাম যে কমিউনিস্ট পার্টি নীতিগতভাবে স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি সমর্থন করে, কিন্তু সে দাবি নিয়ে প্রত্যক্ষ আন্দোলনের পরিস্থিতি তখনো ছিল না।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা উপন্যাস অনলাইন
    বাংলা অনুবাদ সাহিত্য
    নতুন উপন্যাস
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    ই-বই ডাউনলোড
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    নতুন বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    ‘স্বাধীন পূর্ব পাকিস্তান’ দাবি নিয়ে ওই সব আলোচনার পরের বৈঠকে শেখ মুজিব আমাদের বলেছিলেন, ভাই, এবার আপনাদের কথা মেনে নিলাম। আমাদের নেতাও (অর্থাৎ সোহরাওয়ার্দী সাহেব) আপনাদের বক্তব্য সমর্থন করেন। তাই এখনকার মতো সেটা মেনে নিয়েছি। কিন্তু আমার কথাটা থাকল। [৩]

    ‘স্বাধীন পূর্ববঙ্গ’ নিয়ে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির মধ্যে আলোচনা ছিল। ১৯৬৮ সালের অক্টোবরে পার্টির প্রথম কংগ্রেসে গৃহীত ‘কেন্দ্রীয় কমিটির রিপোর্ট ও প্রস্তাবাবলি’তে বিষয়টির উল্লেখ আছে।

    বিষয়টি নিয়ে আমি সিরাজুল আলম খানের সঙ্গে কথা বলতে চাইলাম। এত দিন শুনে এসেছি, তাঁরা তিনজন বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজেদের মধ্যে একটি প্রক্রিয়া চালু করেছিলেন ১৯৬২ সালে। অথচ এর আগের বছর তিনি নিজেই স্বাধীনতার দাবিতে লেখা একটা লিফলেট প্রচারে অংশ নিয়েছিলেন, যা ছিল মুজিবের লেখা। বিষয়টি আমি ইতিমধ্যে শাহ মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে জেনেছি বলে তাঁকে জানালাম। এবার তিনি মুখ খুললেন।

    সিরাজুল আলম খান : ঘটনা একটা আছে। একদিন দুপুরে মোয়াজ্জেম ভাই বললেন যে, রাত আটটার দিকে সেন্ট্রাল পার্কে তুই আর রাজ্জাক আসবি। মনিকেও আসতে বলেছি।

     

    আরও দেখুন
    সাহিত্য পত্রিকা
    অনলাইন বই
    বইয়ের
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা কমিকস
    PDF
    নতুন উপন্যাস
    অনলাইন বুক
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা সাহিত্য

     

    মহিউদ্দিন আহমদ : সেন্ট্রাল পার্ক কোনটা?

    সিরাজ : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে।

    মহি : আচ্ছা, রমনা পার্ক।

    সিরাজ : হ্যাঁ। রমনা পার্ক। সেখানে আসবি। গেলাম। আমরা পাঁচজন। আমাদের একটা লিফলেট দিল। বললেন, দেখো একটু। ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দেখলাম। বানান ভুল! পড়লাম। একেক হলের জন্য একেকজনকে দায়িত্ব দিল। আমি ঢাকা হল। ফজলুল হক হল হলো রাজ্জাকের। জগন্নাথ কলেজ হলো মনির। রাতেই বিলি করে দিয়েছি। বিলি মানে রুমে রুমে। সামনে দেওয়ার মতো অত সাহস ছিল না।

    মহি : এটা তো মার্শাল ল থাকার সময়?

    সিরাজ : হ্যাঁ। ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট। একটা লিফলেট, ওয়ান-সিক্সটিনথ সাইজ।

     

    আরও দেখুন
    বই পড়ুন
    বইয়ের
    বাংলা ফন্ট প্যাকেজ
    গ্রন্থাগার সেবা
    বাংলা অডিওবুক
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বুক শেল্ফ
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সাহিত্য কোর্স
    সাহিত্য পত্রিকা

     

    মহি: আমি মোয়াজ্জেম ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওনার বইয়ে উনি এটা লিখেছেন। উনি লিখেছেন–পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট।

    সিরাজ : হতে পারে।

    মহি: একটা লিফলেট। শেখ মুজিব তাঁকে দিয়েছেন। উনি আমাকে বলেছেন–আমি পাঁচজনের টিম করলাম–আমি, মনি, ওবায়েদ, সিরাজ আর ফরিদপুরের একজন, ছাত্রলীগের আনিস। এই পাঁচজন মিলে আপনারা বিভিন্ন এমবাসির সামনে ফেলে এসেছেন।

    সিরাজ : এমবাসি না, হলে হলে।

    মহি: কিন্তু লিফলেটটা তো তাঁকে দিয়েছিলেন শেখ মুজিব। আমি ডেটগুলো চেক করেছি। এর আগে এবং পরে শেখ মুজিব ওয়াজ ইন দ্য প্রিজন। মাঝখানে দেড়-দুই মাসের একটা ফাঁক আছে। ওই সময় এদের সঙ্গেও শেখ মুজিবের একটা ডায়ালগ হয়েছিল। মণি সিংহ এবং খোকা রায়, মানিক মিয়াসহ।

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ভাষা
    গ্রন্থাগার সেবা
    বই
    অনলাইন বই
    PDF
    বাংলা অডিওবুক
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা লাইব্রেরী

     

    সিরাজ : মানিক মিয়া কি না জানি না। কমিউনিস্টদের সঙ্গে…

    মহি: শেখ মুজিব আর মানিক মিয়া, অন্যদিকে মণি সিংহ আর খোকা রায়, এই চারজন। এদের মিটিং হয়েছে কয়েক দিন।

    সিরাজ : অ্যাবাউট…

    মহি: খোকা রায়ের বইতে এ প্রসঙ্গটি আছে।

    সিরাজ : আমাদের যেদিন লিফলেটটা দিলেন। এই পার্কে, সেন্ট্রাল পার্কে, রাত আটটার দিকে। মোয়াজ্জেম ভাই তো আছেনই–আমি, রাজ্জাক, শেখ ফজলুল হক মনি…

    মহি : ওবায়দুর রহমান?

    সিরাজ : না। ব্রাহ্মণবাড়িয়ার একজন, সৈয়দ আকবর। তাকে মেরে ফেলেছে একাত্তরে, মার্চের ২৬ বা ২৭ তারিখে। ছাত্রলীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিল। আমি তো তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।

     

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বুক শেল্ফ
    বাংলা গল্প
    Books
    বাংলা বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা রান্নার রেসিপি বই
    বিনামূল্যে বই
    বাংলা ই-বুক রিডার

     

    মহি: সৈয়দ আকবর আপনার ব্যাচমেট?

    সিরাজ : কনটেম্পোরারি। মনি, ওবায়দুর রহমান, সৈয়দ আকবর, আমি, আসমত আলী শিকদার–আমরা ব্যাচমেট।

    মহি : এটা ইন্টারেস্টিং। আপনি আগে বলেননি। সিরাজ : আমাদের এই সাক্ষাটা আধা ঘণ্টার মধ্যে শেষ হয়েছিল। লিফলেটটা ছিল পরিষ্কারভাবে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার আহ্বান জানিয়ে লেখা। মোয়াজ্জেম ভাই বললেন, আমাদের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।

    আমরা চার ভাগে ভাগ হয়ে রমনা পার্ক থেকে চলে গেলাম। যার যার প্রয়োজন অনুযায়ী লিফলেট নিলাম। আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন ছাত্ররা ক্যানটিনে নাশতা খেতে যাওয়ার সময় একটা করে লিফলেট পড়তে পড়তে যাচ্ছে।

    এর কয়েক দিন পর মোয়াজ্জেম ভাই, মনি এবং আমাকে মুজিব ভাইয়ের বাসায় রাত ১১টার দিকে আসতে বললেন। দেখলাম বাসায়। একটা জিপগাড়ি। মুজিব ভাই শার্ট-প্যান্ট পরা। আমাদের তিনজনের গলায় হাত দিয়ে বললেন, ভালো থাকিস। উনি জিপে উঠে চলে গেলেন।

     

    আরও দেখুন
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    অনলাইন বই
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা বই
    গ্রন্থাগার
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা লাইব্রেরী
    PDF
    সেবা প্রকাশনীর বই

     

    আমাদের বুঝতে বাকি রইল না, মুজিব ভাই কিছু একটা করার জন্য আমাদের বিশেষভাবে সংগঠিত করতে চেয়েছিলেন। পরবর্তী। সময়ে মুজিব ভাইয়ের আগরতলা যাওয়ার ঘটনাটিতে আমি কাজের। একটা লিংক খুঁজে পাই। তখন থেকে ভারত মুজিব ভাইকে একধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করে।

    ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধকালে আমাদের প্রধান কার্যালয় ছিল কলকাতার ভবানীপুরে ২১ রাজেন্দ্রপ্রসাদ রোড, অর্থাৎ চিত্তদার (চিত্তরঞ্জন সুতার) বাড়ি। আমরা ওখানেই থাকতাম। সে সময়। একদিন আলোচনাকালে চিত্তদা বলেছিলেন, তিনি বঙ্গবন্ধুকে ১৯৬১ ৬২ সাল থেকেই আর্থিক সহযোগিতা দিতেন। সে সহযোগিতা স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল। [৪]

    .

    ৪

    শাহ মোয়াজ্জেমের কথায় বোঝা যায়, পূর্ব বাংলার স্বাধীনতা নিয়ে শেখ। মুজিবের নিজস্ব চিন্তাভাবনা ও পরিকল্পনা ছিল। এ জন্য তিনি ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান। এর একটি বিস্ময়কর বিবরণ পাওয়া যায় ঢাকায়। নিযুক্ত ভারতের তৎকালীন উপহাইকমিশনের পলিটিক্যাল অফিসার শশাঙ্ক শেখর ব্যানার্জির কাছ থেকে। ব্যানার্জি পুরান ঢাকায় চক্রবর্তী ভিলায় থাকতেন। পাশের বাড়িতেই ছিল ইত্তেফাক অফিস। ১৯৬২ সালের ২৪ ডিসেম্বর মাঝরাতে ইত্তেফাক সম্পাদক মানিক মিয়া একটি ছেলেকে পাঠিয়ে ব্যানার্জিকে ইত্তেফাক অফিসে ডেকে আনেন। মানিক মিয়ার সঙ্গে ছিলেন শেখ মুজিব। প্রায় দুই ঘণ্টা ধরে তারা কথা বলেন। ব্যানার্জি দেখলেন, একপর্যায়ে। শেখ মুজিব ও মানিক মিয়ার কথাবার্তার ধরন বদলে গেল। তারা কিছু একটা। বলতে বা দেখাতে চাইছেন। ব্যানার্জি জানতে চান তারা উঁচুপর্যায়ের কোনো কর্তৃপক্ষের কাছে কোনো বার্তা পৌঁছাতে চাচ্ছেন কি না। মুজিব মুখ খুললেন। বললেন, এই বৈঠক ডাকার উদ্দেশ্য হলো, তারা ব্যানার্জির মাধ্যমে ভারতের। প্রধানমন্ত্রীর কাছে একটা গোপন চিঠি পাঠাতে চান। মুজিব চিঠিটা ব্যানার্জির হাতে দিলেন। তাঁর মধ্যে তাড়াহুড়ো ছিল। চিঠিটা ভারতের প্রধানমন্ত্রী নেহরুকে ব্যক্তিগতভাবে সম্বোধন করে লেখা। ভূমিকার পর সরাসরি একটা কর্মপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল। মুজিব বললেন, তিনি বাংলাদেশের মুক্তিসংগ্রাম পরিচালনা করবেন। মানিক মিয়া ইত্তেফাক-এ লেখার মাধ্যমে প্রচারকাজ চালাবেন। পরিকল্পনা অনুযায়ী ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে মুজিব লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। করে প্রবাসী সরকার গঠন করবেন। চিঠির শেষ প্যারাগ্রাফে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন এবং সাজসরঞ্জাম চেয়ে নেহরুকে অনুরোধ। জানানো হয়। এ বিষয়ে কথা বলার জন্য মুজিব গোপনে নেহরুর সঙ্গে দেখা করতে চান। [৫]

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ই-বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    অনলাইন বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ভাষা
    বই
    সাহিত্য পত্রিকা

     

    চিঠি পাঠানো হলো। ভারত তখন চীনের সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত। দিল্লি থেকে। খবর এল, মুজিবকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মুজিব ভাবলেন, ঢাকায় ভারতীয় উপহাইকমিশনের আমলাদের কারণেই দেরি হচ্ছে। ধৈর্য হারিয়ে তিনি কৌশল পাল্টালেন। গোপনে সীমান্ত পেরিয়ে আগরতলায় গেলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের সঙ্গে তার বৈঠক হয়। আগরতলায় মুজিবকে রেখে শচীন্দ্রলাল সিংহ দিল্লি যান এবং নেহরুর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। চীনের সঙ্গে যুদ্ধের পর নেহরু আরেকটি ফ্রন্ট খুলতে চাননি। শচীন্দ্রলাল সিংহ আগরতলা ফিরে এসে মুজিবকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তাকে সাহায্য দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তা ভারতের ঢাকা উপহাইকমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। নেহরুর পরামর্শ ছিল, এরপর থেকে মুজিব যেন ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমেই যোগাযোগ করেন, আগরতলার মাধ্যমে নয়। [৬]

    শচীন্দ্রলাল সিংহের ভাষ্যে এবং শেখ মুজিবের জীবনীকার এস এ করিমের বিবরণে জানা যায়, শেখ মুজিব আগরতলা গিয়েছিলেন ১৯৬৩। সালের জানুয়ারির শেষ দিকে। তিনি সেখানে ছিলেন ১৫ দিন। তার আগরতলা মিশন সম্বন্ধে দলের সহকর্মীরা এবং সরকারের গোয়েন্দারা ছিলেন সম্পূর্ণ অন্ধকারে। [৭]

    ১৯৯১ সালে মফিদুল হক দিল্লিতে শচীন্দ্রলাল সিংহের সঙ্গে দেখা করলে তিনি ঘটনাটি নিজের হাতে লিখে দিয়েছিলেন। সেই ভাষ্য ফয়েজ আহমদ উল্লেখ করেছেন তাঁর আগরতলা মামলা, শেখ মুজিব ও বাংলার বিদ্রোহবইয়ে। [৮]

    এ প্রসঙ্গে একটি ভিন্নমত আছে। শেখ মুজিব ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরা গিয়েছিলেন বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ওই সময়ের নেতা রেজা আলী। শেখ মুজিবের ত্রিপুরা মিশনে তিনিও যুক্ত ছিলেন। তাঁর ভাষ্য এ রকম :

    মুজিব ভাইয়ের সঙ্গে আমার পারিবারিক ঘনিষ্ঠতা ছিল। ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসের ১ বা ২ তারিখের দিকে উনি আমাকে ডেকে বলেছিলেন, তুই আমার সঙ্গে একখানে যাবি। যত দূর মনে পড়ে, ৩ তারিখেই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় যাব, আমাকে এ ব্যাপারে আগে থেকে কিছুই বলা হয়নি। যাওয়ার আগের মুহূর্তে আমাকে তিনি বলেছিলেন একটা ট্রেনের কম্পার্টমেন্ট ঠিক করতে। তখনকার দিনে কুপে হতো। দুজন থাকতে পারত। নারায়ণগঞ্জ থেকে দুজন কুপেতে উঠবে। এই অ্যাডভেঞ্চারমূলক কাজে তখন আমি মর্তুজাকেও (প্রকৌশলী গোলাম মর্তুজা) জড়িয়েছিলাম। আমি গাড়িতে করে তাকে নিয়ে যাই টঙ্গী স্টেশনে। গাড়ি চালিয়েছেন অন্য দুজন। স্টেশনের পেছন দিকে তখন অন্ধকার। সেই অন্ধকারে আমরা দাঁড়িয়ে। নারায়ণগঞ্জ থেকে আসা দুজন নেমে গিয়েছিল। আমি আর মুজিব ভাই ট্রেনে উঠে পড়ি।

    আমার দায়িত্ব ছিল মুজিব ভাইকে নিয়ে সিলেটের ট্রেনে উঠে যাওয়া। উনি তখনো বলেননি কোথায় নামবেন। সারা রাত আমরা ট্রেনে বসে ছিলাম। রাত তিন-চারটার দিকে গাড়ি যখন শ্রীমঙ্গলে এসে থামল, তিনি তখন বললেন, ‘তুই দরজাটা খুলে একটু দাঁড়া। দরজা খুলেই দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন মোয়াজ্জেম আহমদ চৌধুরী। উনি ওখানে থাকবেন, সেটা আমি জানতাম না। তিনি সম্পর্কে আমার মামা হন। তো তাঁর হাওলায় মুজিব ভাইকে দিয়ে আমি সিলেটে চলে গেলাম। তখন আমার সন্দেহ হয়েছিল, কেন ওখানে যাচ্ছিলেন উনি। আমাকে যেহেতু কিছু বলেননি, সে জন্য আমি জিজ্ঞেসও করিনি কখনো। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা তার ইন্ডিয়ায় যাওয়ার একটা উদ্যোগের অংশ। শুধু ফরহাদ ভাইকে বিশ্বাস করে বলেছিলাম যে মুজিব ভাই আমাকে একটা জায়গায় নিয়ে যেতে বলেছিলেন। [৯]

    শেখ মুজিবের এই ট্রেনভ্রমণের কোনো রেকর্ড রেলওয়ে বিভাগের কাছে ছিল না। ছাত্র ইউনিয়নের নেতা গোলাম মর্তুজা ও তাঁর সঙ্গীর নামে কেনা টিকিটে শেখ মুজিব ও রেজা আলী ট্রেনে চড়েছিলেন। গোপনীয়তার ব্যাপারটিতে কোনো ফাঁক ছিল না। উল্লেখ্য, মোয়াজ্জেম আহমদ চৌধুরী কনভেনশন মুসলিম লীগের মনোনয়ন নিয়ে ১৯৬২ ও ১৯৬৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায়, শেখ মুজিবের একটা নিজস্ব নেটওয়ার্ক ছিল। এর সঙ্গে তার দলের সম্পর্ক ছিল না। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও গোপনীয়তার অঙ্গীকারের ভিত্তিতেই গড়ে উঠেছিল এই নেটওয়ার্ক। একটা বিষয় এখানে পরিষ্কার, ছাত্র ইউনিয়নের সঙ্গে ছাত্রলীগের যত দ্বন্দ্ব-বিরোধ থাকুক না কেন, মুজিবের এ নিয়ে কোনো মাথাব্যথা ছিল না। বিষয়টি সিরাজুল আলম খান জানতে পারেন অনেক পরে। তখনই জানার কথা নয়। কেননা ওই সময় শেখ মুজিব তাঁকে খুব ভালো চিনতেন না।

    রেজা আলীর বিবরণ এবং এস এ করিমের ভাষ্যে তারিখের ফারাক লক্ষ করা যায়। শেখ মুজিব যে ১৯৬২ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরা গিয়েছিলেন, তার একটা প্রমাণ মেলে ওই সময় ত্রিপুরার খোয়াই মহকুমার এসডিওর ব্যক্তিগত ডায়েরি থেকে। ১৯৬২ সালের ৫ ফেব্রুয়ারি, ২২ মাঘ ১৩৬৮, সোমবার ডায়েরিতে তিনি ইংরেজিতে লেখেন :

    আজ বেলা প্রায় একটার সময় জনৈক মি. মুজিবুর রহমান, আমির হোসেন এবং টি চৌধুরী এসেছেন আশ্রমবাড়ি হয়ে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তাদেরকে তেলিয়ামুড়া পাঠিয়ে

    দেওয়া হয়েছে। ডায়েরির লেখা থেকে এটা স্পষ্ট যে তারা তিনজন সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছিলেন। তাঁরা ধরা পড়েন। মহকুমা কর্মকর্তা তাঁদের ফেরত পাঠিয়ে দেন। অর্থাৎ শেখ মুজিবের এই মিশন সফল হয়নি। দিনটা ছিল ৫ ফেব্রুয়ারি ১৯৬২। ওই দিনই তিনি ঢাকায় চলে আসেন। ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকায় জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন। এই মহকুমা হাকিমের নাম সমরজিৎ চক্রবর্তী। ১৯৬২ সালের শেষ দিকে তিনি অবসরে যান। এতে পরিষ্কার বোঝা। যায়, তার চাকরির মেয়াদকালেই, অর্থাৎ ১৯৬২ সালেই শেখ মুজিব ত্রিপুরা। গিয়েছিলেন। ব্যক্তিগত ডায়েরিতে সে কথাই লিখেছেন তিনি। [১০]

    এস এ করিম তার বিবরণের সূত্র হিসেবে মোয়াজ্জেম আহমদ চৌধুরীর কথা উল্লেখ করেছেন। দেখা যাচ্ছে, ১৯৬২ সালের ত্রিপুরা মিশনেও মোয়াজ্জেম চৌধুরী যুক্ত ছিলেন। যদি এস এ করিমের ভাষ্য সত্য হয়, তাহলে ধরে নিতে হবে, মোয়াজ্জেম তাঁকে বাষট্টি সালের ঘটনাটির তথ্য দেননি।

    দুটি ভাষ্যই যদি সত্য হয়, তাহলে দুয়ে দুয়ে চার মিলিয়ে একটা ঘটনাক্রম সাজানো যায়। শেখ মুজিব প্রথম ত্রিপুরা যান ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসে। তাঁর সে মিশন পুরোপুরি ব্যর্থ হয়। তিনি বেপরোয়া হয়ে বাষট্টির ডিসেম্বরে ঢাকায় ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তা শশাঙ্ক ব্যানার্জির সঙ্গে কথা বলেন। যে করেই হোক, তিনি ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। তিনি আশা করেছিলেন, ভারত সরকার হয়তো তখনই বিষয়টি আগ্রহের সঙ্গে লুফে নেবে এবং তিনি ত্বরিত একটা জবাব পেয়ে যাবেন। বেশ কিছুদিন অপেক্ষা করেও কোনো সাড়া না পেয়ে তিনি অস্থির

    হয়ে পড়েন। তাঁর মনে হলো, ঢাকায় ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তাদের গাফিলতির কারণেই দেরি হচ্ছে। ধৈর্য হারিয়ে তিনি ১৯৬৩ সালের জানুয়ারির শেষ দিকে আবারও ত্রিপুরার উদ্দেশে যাত্রা করেন। তাঁর দ্বিতীয় মিশন কিছুটা সফল হয়। তিনি আগরতলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে এবং দিল্লিতে বার্তা পাঠাতে সফল হন।

    তারপরও সন্দেহ থেকে যায়। প্রশ্ন হলো, এখানে তারিখবিভ্রাট আছে কি না। খোয়াই মহকুমার এসডিওর ডায়েরি একটি প্রামাণ্য দলিল, যা রেজা। আলীর দেওয়া তথ্যকে নিশ্চিত করেছে। প্রশ্ন হলো, শশাঙ্ক ব্যানার্জির সঙ্গে কথা বলা এবং তার মাধ্যমে নেহরুকে চিঠি পাঠানোর পর মুজিব অতি উৎসাহী হয়ে আবার কেন ত্রিপুরায় যাবেন? এখানে গোল বাধিয়েছে মফিদুল হককে দেওয়া মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের ভাষ্য, যা কিনা একধরনের প্রত্যয়নপত্র। শেখ মুজিবের মতো একজন অতি সাবধানী এবং বিচক্ষণ। রাজনীতিবিদ ভারতীয় উপহাইকমিশনের কর্মকর্তাকে না জানিয়ে বা ডিঙিয়ে আবার ত্রিপুরায় যাবেন, এটা কষ্টকল্পনা মনে হয়। একমাত্র শেখ মুজিবই এই ধাঁধার অবসান ঘটাতে পারতেন।

    এ তো গেল শেখ মুজিবের উদ্যোগের কথা। এর মধ্যে সিরাজুল আলম খানের নিউক্লিয়াস-তত্ত্ব কতটুকু প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ? সম্প্রতি তাঁর অনুসারীরা, বিশেষ করে তার অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত আ স ম আবদুর রব দাবি করেছেন, সিরাজুল আলম খানই সবার আগে স্বাধীনতার কথা বলেছেন। তিনিই স্বাধীনতার রূপকার। বিষয়টি তারা জেনে বলছেন, নাকি না জেনে শুধু সিরাজুল আলম খানের ভাষ্য শুনে বলছেন? বোঝা যায়, শেখ মুজিবের লেখা স্বাধীনতার প্রচারপত্র বিলি করা এবং তাঁর ত্রিপুরা মিশন সম্পর্কে রব ছিলেন সম্পূর্ণ অন্ধকারে। সিরাজুল আলম খান তাঁকে যা বলেছেন, তিনি তা বিশ্বাস করে বসে আছেন এবং তা-ই প্রচার করে বেড়াচ্ছেন।

    তথ্যসূত্র

    ১. শাহ মোয়াজ্জেম হোসেন

    ২. হক, মুহাম্মদ শামসুল (২০১৮), আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি। ইতিহাসের খসড়া, চট্টগ্রাম, পৃ. ৩৮-৩৯

    ৩. রায়, খোকা (১৯৮৬), সংগ্রামের তিন দশক জাতীয় সাহিত্য প্রকাশনী, ঢাকা, পৃ. ৭০-৭১

    ৪. সিরাজুল আলম খান

    ৫. Banarjee, Sashanka S. (2011), India, Mujibur Rahman, Bangladesh Liberation and Pakistan, Aparajita Sahitya Bhaban, Narayanganj, p. 17; আহমদ, মহিউদ্দিন (২০১৬)। আওয়ামী লীগ: উত্থান পর্ব ১৯৪৮-১৯৭০, প্রথমা প্রকাশন, ঢাকা, পৃ. ১১৬-১১৭

    ৬. আহমদ (২০১৬), পৃ. ১১৬-১১৭

    ৭. Karim, S. A. (2009), Sheikh Mujib : Triumph and Tragedy. UPL, Dhaka, p. 108-109

    ৮. আহমদ, ফয়েজ (১৯৯৪), আগরতলা মামলা: শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ সাহিত্য প্রকাশ, ঢাকা, পরিশিষ্ট ৭

    ৯. রেজা আলী, ‘আমার অত্যন্ত কাছের মানুষ ফরহাদ ভাই, আকণ্ঠ বিপ্লব পিপাসা: মোহাম্মদ ফরহাদ স্মারকগ্রন্থ, মোহাম্মদ ফরহাদ স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ, ঢাকা, পৃ. ২৩৪-২৩৫

    ১০. মানস পাল

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমূলধারা ’৭১ – মঈদুল হাসান
    Next Article ১৯৮৪ (নাইন্টিন এইটি-ফোর) – জর্জ অরওয়েল
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }