Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রতিনায়ক : সিরাজুল আলম খান – মহিউদ্দিন আহমদ

    মহিউদ্দিন আহমদ এক পাতা গল্প554 Mins Read0
    ⤶ ⤷

    ১.৪ বেঙ্গল লিবারেশন ফ্রন্ট

    ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট

    শেখ মুজিবের লেখা এবং শাহ মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে ছাত্র-কর্মীদের দিয়ে তা বিলি করা প্রচারপত্রে পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্টের নাম উল্লেখ করা হয়েছিল। এটি ছিল বাংলায় লেখা। শেখ মুজিবের মূল লেখাটি ছিল ইংরেজিতে। সুতরাং নামটি হওয়ার কথা ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। ইংরেজি ভাষ্যটি বিভিন্ন দূতাবাসের গেটের কাছে ফেলে রাখা হয়েছিল এবং বাংলা ভাষ্যটি প্রচার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। বাংলায় লেখা লিফলেটটি আবদুর রাজ্জাক পেয়েছিলেন শেখ ফজলুল হক মনির কাছ থেকে। শেখ মনি এটা বাংলায় অনুবাদ করেছিলেন। অজ্ঞাত কারণে শাহ মোয়াজ্জেম কিংবা সিরাজুল আলম খান এটি স্বীকার করেন না।

    প্রশ্ন হলো, ইংরেজি ভাষ্যে প্রচারিত লিফলেটে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’ নামটি এল কীভাবে। এই কাহিনির সূত্র খুঁজতে আমাদের যেতে হবে জামালপুরে।

    জামালপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সলিল কাহালি। নামটি একটু অন্য ধরনের, মনে রাখার মতো। ‘কাহালি’ নাম সচরাচর দেখা যায় না। ১৯৫৪ সালে যখন এ দেশে সাধারণ নির্বাচন হয়, তখন তিনি কিশোর। নির্বাচনী প্রচার চালাতে আওয়ামী লীগের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান এসেছেন জামালপুরে। স্থানীয় যুবকদের একজন হলেন আওয়ামী লীগের কর্মী আলী আসাদ। গায়ের রং কালো। তাই সবাই ডাকে কালা থোকা। জামালপুর শহরে আছেন আরেকজন খোকা। গায়ের রং ফরসা। তার নাম হয় ধলা থোকা। দুই খোকার মধ্যে খুব বন্ধুত্ব। ধলা খোকার আসল নাম ফজলুল হক। তিনি সংগীতশিল্পী। পরে বেশ নামডাক হয়েছিল–ওস্তাদ ফজলুল হক। সলিল কাহালির বিবরণ থেকে জানা যায়, নির্বাচনের আগে শেখ মুজিব বেশ কয়েকবার। জামালপুরে গেছেন। সেখানে তার সঙ্গী হতেন কালা থোকা। জামালপুরে এলে মুজিব থাকতেন নিরালা হলের উল্টো দিকে মাহির মণ্ডল সাহেবের টিনের দোতলা ঘরে। এখন আমরা সলিল কাহালির গল্প শুনব, তার জবানিতে:

    ১৯৫৪ সালের কোনো এক পড়ন্ত বেলা। আমি তখন জামালপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। বন্ধুরা মিলে হিন্দু বোর্ডিং মাঠে ফুটবল খেলছিলাম। কলেজের দিক থেকে শেখ মুজিবুর রহমান কালা খোকাদাসহ রিকশাযোগে শহরের দিকে যাচ্ছিলেন। খোকাদা রিকশা থামিয়ে শেখ সাহেবের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন, সলিল কাহালি, আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে খুব ভালোবাসি। ওর বাড়ি জামালপুরের আমলাপাড়ায়। ওর দাদু একজন প্রতিষ্ঠিত উকিল, বাবা সরকারি কর্মচারী।

    কাহালি নামটি শেখ মুজিবের নজর এড়ায়নি। আমাকে জিজ্ঞেস করলেন, “তোদের আসল বাড়ি আমাদের জেলা ফরিদপুরে, তাই না? আমি বললাম, আমার দাদু ওকালতি করতে স্থায়ীভাবে জামালপুর চলে আসেন। সেই থেকে আমাদের বাড়ি জামালপুর। আমার দাদু জয়রাম কাহালিকে শেখ মুজিব চিনতেন। শেখ সাহেব খোকাদাকে ধমকের সুরে বললেন, কী রাজনীতি করিস? মানুষের সঠিক পরিচয় জানিস না? আমার মাথায় হাত রেখে বললেন, ভালো করে পড়াশোনা করিস।

     

    আরও দেখুন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বিনামূল্যে বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    নতুন বই
    বাংলা ইসলামিক বই
    ই-বই ডাউনলোড
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ই-বুক রিডার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য

     

    কালা খোকাদা তখন নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত। সাথিদের নিয়ে তিনি থানায় থানায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। সে সময় মুখ্যমন্ত্রী নুরুল আমিন সাহেব ট্রেনযোগে জামালপুর আসেন। কালা থোকাদা, খুররম ভাই, মতি ভাই এদের নেতৃত্বে পতাকা হাতে স্কুলের ছাত্ররাসহ নুরুল আমিন মুর্দাবাদ ধ্বনি মুখরিত করে স্টেশন অভিমুখে বিপুল ছাত্র জনতা রওনা হয়। পুলিশের প্রবল বাধার মুখে মিছিলটি ভেঙে যায়। শেষ পর্যন্ত ১৯৫৪ সালের নির্বাচনে নুরুল আমিন সরকার তথা মুসলিম লীগের ভরাডুবি ঘটে।

    ১৯৫৭ সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী হিসেবে জামালপুরে সরকারি সফরে আসেন। জামালপুরের সংস্কৃতির বিশেষত্ব দেখানোর জন্য জামালপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক মুখলেসুর রহমান ফকির সাহেবের লেখা ও নির্দেশনায় কেরানির মেয়ে নামে একটি নাটক নিরালা হলে মঞ্চস্থ হয়। শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে ওই নাটক উপভোগ করে অত্যন্ত প্রীত হন এবং নাট্যকার মুখলেসুর রহমান সাহেবকে ধন্যবাদ জানান।

    সেদিন ছিল আমার জীবনের একটি বিশেষ দিন। বর্তমানে আমার স্ত্রী অনুরাধা কাহালি ওই নাটকের একটি অংশে অভিনয় করে। তার অভিনয় দেখার জন্য আমি খুবই উদগ্রীব ছিলাম। ছেলেদের ভেতরে ঢোকার অনুমতি ছিল না। জোরদার পুলিশি পাহারা ছিল। প্রবল ইচ্ছা সত্ত্বেও হলে ঢোকার কোনো সুযোগ পাচ্ছিলাম না। ঠিক সেই সময় কালা খোকাদা আমাকে ডেকে বললেন, ‘চল শেখ সাহেবের সাথে পরিচয় করিয়ে দিই।’ আমি সুযোগটা গ্রহণ করলাম। বললেন, কলেজে পড়ছিস, চাকরি-বাকরির প্রয়োজন হলে মুজিব ভাইয়ের কাছে যাবি।

     

    আরও দেখুন
    অনলাইন বুক
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বইয়ের
    বিনামূল্যে বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা কবিতা
    গ্রন্থাগার সেবা
    ই-বই ডাউনলোড
    নতুন বই

     

    তখন হয়তো আমি না-ও থাকতে পারি। কিন্তু আমার পরিচয় দিয়ে তার কাছে গেলে নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করে দেবেন। কারণ একসময় মুজিব ভাই এ দেশের খুবই বড় নেতা হবেন। তাকে অনুসরণ করে হলে প্রবেশ করলাম। শেখ মুজিবুর রহমান সাহেব তখন প্রধান অতিথির আসনে বসা। কালা খোকাদা আমাকে দেখিয়ে বললেন, মুজিব ভাই, আমার ছোট ভাই সলিল কাহালি। সাথে সাথেই শেখ মুজিব সাহেব বললেন, ‘ওর নাম সলিল কাহালি। বাড়ি আমার জেলা ফরিদপুরের শরীয়তপুরে। বর্তমানে ওর দাদু ওকালতির সুবাদে জামালপুরের বাসিন্দা। হিন্দু বোর্ডিং মাঠের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলি, আমি তা ভুলিনি। আমি বিস্মিত হলাম। তিনি এত কথা কী করে মনে রাখেন, কী প্রখর স্মৃতিশক্তি! আমাকে উদ্দেশ করে বললেন, কোন কলেজে পড়িস? বলেছিলাম, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, ‘মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। আর একটা কথা, তোর দাদা (কালা থোকা) যদি কোনো দিন ডাকে, দেরি না করে সাথে সাথে তার ডাকে সাড়া দিস।’

    আমি আর কী নাটক দেখব। অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে ছিলাম। দেশের প্রয়োজনে ডাক আসতে পারে এবং কালা থোকাদা কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িয়ে পড়তে পারেন, এমন ইঙ্গিত ছিল তাঁর কথায়। তিনি যতক্ষণ ছিলেন, প্রথম সারির একটি চেয়ারে তাঁর কাছাকাছি বসে ছিলাম। কিছুক্ষণ পর কালা খোকাদাকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। কিন্তু আমার বিস্ময় রয়েই গেল।

     

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা কমিকস
    সাহিত্য পত্রিকা
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা গল্প
    সাহিত্য পর্যালোচনা

     

    নির্বাচনী প্রচারের সময় কালা থোকাদার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। যার ফলে তাঁকে বেশ কয়েকবার জেলে যেতে হয়। ১৯৫৮ সালে দেশে সামরিক আইন জারি হলে রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন শুরু হয়। কালা খোকাদার নামে হুলিয়া জারি হয়। ১৯৫৯ সালে কালা থোকাদা, মেলান্দহের আবদুর রহমান সিদ্দিকী এবং গফরগাঁওয়ের আর এম সাঈদ দেশত্যাগ করে ভারতে চলে যান। [১]

    .

    ২

    সলিল কাহালির বিবরণে কয়েকজন তরুণের ভারতে চলে যাওয়ার তথ্য পাওয়া গেল। প্রশ্ন হলো, তাদের দেশত্যাগের পটভূমি কী? এরপর কী হলো? এ বিষয়টি গবেষক মোরশেদ শফিউল হাসান তার স্বাধীনতার পটভূমি : ১৯৬০ দশক বইয়ে উল্লেখ করেছেন। এর সূত্র ধরে আরও তথ্য পাই ১৯৮৭ সালে সাপ্তাহিক বিচিত্রার বিজয় দিবস সংখ্যায় প্রকাশিত আফসান চৌধুরীর একটি নিবন্ধে। সেখানে আবদুর রহমান সিদ্দিকীর একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেখানে তুলে ধরা হয় পূর্ব বাংলা লিবারেশন পার্টির ভারত। অভিযানের কথা। [২]

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    ই-বই ডাউনলোড
    অনলাইন গ্রন্থাগার
    বই পড়ুন
    Books
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    গ্রন্থাগার সেবা
    অনলাইন বুক
    বাংলা ই-বই
    বইয়ের

     

    শাহ মোয়াজ্জেমের ভাষ্য অনুযায়ী, শেখ মুজিবের নিজের লেখা ও ছাপানো প্রচারপত্রে ‘পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট’-এর উল্লেখ আছে। লেখাটি ছিল ইংরেজিতে। সেখানে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’ নামটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা যায়। প্রশ্ন হলো, এ নামটি শেখ মুজিবের মাথায় এল কীভাবে?

    ‘ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’ নামে একটি উদ্যোগ বাস্তবে ছিল। এর উদ্যোক্তাদের অন্যতম ছিলেন জামালপুরের তরুণ আলী আসাদ, যিনি কালা খোকা নামে পরিচিত। সলিল কাহালির দেওয়া বিবরণে তার প্রসঙ্গ উঠে এসেছে। ২০১৮ সালের মাঝামাঝি আমার হাতে এল ধ্রুবতারানামের একটি সংকলন। জামালপুরের ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন’ এটি প্রকাশ করেছে। এটি পড়ে আমি ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট সম্পর্কে অনেক তথ্য পাই। আমার সামনে খুলে যায় স্বাধীনতাসংগ্রামের এক অজানা অধ্যায়।

    আলী আসাদ ১৯৪৮ সালে ছাত্রলীগে যোগ দেন। খাদ্যমন্ত্রী মফিজউদ্দিনের সমালোচনা করায় তিনি নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৫১ সালে তিনি জামালপুর মহকুমা (এখন জেলা) ছাত্রলীগের সহসম্পাদক হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ওই সময় আবারও গ্রেপ্তার হয়ে তিনি ময়মনসিংহ জেলে তিন মাস আটক ছিলেন। ১৯৫৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং জামালপুর শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হন। ১৯৫৮ সালের অক্টোবরে দেশে সামরিক শাসন জারি হলে ওই সময় তিনি আরও কয়েকজনসহ প্রতিষ্ঠা করেন ইষ্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। জামালপুর হাইস্কুলের (এখন জিলা স্কুল) বিপরীত দিকে আবদুর রহমান সিদ্দিকীর ভাড়া বাসায় ফ্রন্টের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

     

    আরও দেখুন
    বাংলা অডিওবুক
    PDF
    বুক শেল্ফ
    নতুন উপন্যাস
    বইয়ের
    বাংলা উপন্যাস
    বই
    বাংলা উপন্যাস অনলাইন
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

     

    এ নিয়ে আবদুর রহমান সিদ্দিকীর একটি সাক্ষাৎকার ১৯৮৭ সালে সাপ্তাহিক বিচিত্রার বিজয় দিবস সংখ্যায় ছাপা হয়েছিল। তার বর্ণনামতে, ব্রহ্মপুত্র নদে সম্মেলনের পর ১৯৫৯ সালের মার্চে আলী আসাদ, আর এম সাঈদ, খন্দকার ফজলুর রহমান এবং তিনি ভারতে যান। ফজলুর রহমানের আদি বাড়ি আসামের নওগাঁয়। তাঁদের কোনো পাসপোর্ট ছিল না। ফজলুর রহমান তাঁদের পথঘাট চিনতে সাহায্য করেন। তাঁরা মাইনকারচর হয়ে ধুবড়ি যান। সেখানে জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ আহমেদ আলী (পরে মন্ত্রী) এবং সম্পাদক জিতেন দত্তের সঙ্গে তাঁদের কথা হয়। পরে তাঁরা কলকাতায় গিয়ে কমিউনিস্ট পার্টির নেতা মুক্তাগাছার রাজকুমার স্নেহাংশু আচার্য (পরে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল) এবং মুজাফফর আহমদের সঙ্গে কথা বলেন। তারা বলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতাদের সঙ্গে কথা না বলে আমরা আপনাদের সমর্থন বা বিরোধিতা কোনোটাই করতে পারব না।’ এরপর তারা পশ্চিমবঙ্গ কংগ্রেসের সম্পাদক সুরেন ঘোষের সঙ্গে কথা বলেন। সুরেন ঘোষ তাদের বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে আপনাদের দেখা করিয়ে দিতে পারি। তিনি রাজি হলে আপনাদের সাহায্য করতে পারবেন। পার্লামেন্ট সম্মেলন উপলক্ষে সুরেন ঘোষের দিল্লিতে যাওয়ার কথা। তিনি আসাদদের সঙ্গে নিয়ে যান। তাঁর চেষ্টায় নেহরুর সঙ্গে তাঁদের দেখা হয়। তিনি পাকিস্তানের সঙ্গে লিয়াকত-নেহরু প্যাক্টের কথা উল্লেখ করে বলেন, যেহেতু এই চুক্তি আমি নিজেই স্বাক্ষর করেছি, তাই তোমাদের (অস্ত্র) সাহায্যের মাধ্যমে এর বিরুদ্ধে কাজ করতে পারব না যতক্ষণ এটা বলবৎ আছে। নেহরু সাহায্য দিতে অপারগ হলেও বাঙালি নেতাদের কাছে তারা উৎসাহ পেয়েছিলেন। এরপর তাঁরা কলকাতায় ফিরে এসে দেশের পথে রওনা হন। আবদুর রহমান সিদ্দিকীর বর্ণনায় জানা যায় :

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বাংলা লাইব্রেরী
    বাংলা গল্প
    PDF
    বাংলা ইসলামিক বই
    বাংলা কবিতা
    উপন্যাস সংগ্রহ
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা রান্নার রেসিপি বই
    গ্রন্থাগার সেবা

     

    এর মধ্যে আলী আসাদ ডিনামাইট ও বোমা তৈরির ফর্মুলা বিভিন্ন সূত্র হতে জেনে নেয়। স্নেহাংশু আচার্য ও অন্য নেতারা কিছু অর্থ সাহায্যের সংস্থান করে দেন। তা দিয়ে আমরা কলকাতা প্রেস থেকে কিছু বিজ্ঞাপন (প্রচারপত্র) ছাপিয়ে নিয়ে দেশের পথে পা বাড়ালাম। উদয়নালার কাছে সহযাত্রী ফজলুর রহমান হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। এক জায়গায় যাওয়ার কথা বলে তিনি আর নেই। অতঃপর আমরা তিনজনই রওনা হই।

    শিলিগুড়িতে এসে আমাদের সাথে দেখা হলো চারু মজুমদার ও কানু সান্যালের। চারু মজুমদার তখন চা-বাগান শ্রমিকনেতা ছিলেন, আর কানু সান্যাল শিলিগুড়ি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। তাঁরা। আমাদের আর্থিক সাহায্যও করলেন। অতঃপর কোচবিহার থেকে ধুবড়ি।

    গারো পাহাড় হয়ে মহেন্দ্রগঞ্জ থানার কাছে একটা বাড়িতে উঠি। সেখানে পুলিশ খবর পেয়ে আমাদের ধরে নিয়ে গেল তুরায়। ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারে এক মাসের জেল হলো আমাদের। অপরাধ, বিনা পাসপোর্টে সীমান্ত পারাপার। আমাদের সঙ্গে বিজ্ঞাপন দেখে তারা গোয়েন্দা বিভাগে খবর দেয়। গোয়েন্দা বিভাগের কর্তারা এসে গেলেন আমাদের জেলখানায়। তারা বিবৃতি নিলেন, বিজ্ঞাপন দেখলেন। শেষে রাজনৈতিক নেতা হিসেবে জেলে আমাদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়ে গেলেন।

     

    আরও দেখুন
    বইয়ের
    বই
    গ্রন্থাগার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বিনামূল্যে বই
    বাংলা কমিকস
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গানের লিরিক্স বই
    নতুন উপন্যাস

     

    দিন পনেরো পর তারা আবার এসে হাজির। এবার বললেন, ভারত সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদের সাহায্য করতে রাজি। আপনারা দেশে গিয়ে ভারতীয় হাইকমিশন অফিসে যোগাযোগ করবেন। এই গোয়েন্দাগণ আদিতে পূর্ববঙ্গের লোক ছিলেন। তাই স্বাভাবিকভাবেই তারা আমাদের নৈতিক সমর্থন দেন।

    এক মাস পর জেল থেকে ছাড়া পেলে গোয়েন্দা বিভাগের লোকজন আমাদের বর্ডার পর্যন্ত এগিয়ে দেন। এটা ছিল গভীর রাত, তিনটা-চারটা হবে। যে পথে পাক সীমান্তপ্রহরী থাকবে না এমন পথেই তারা আমাদের যেতে সাহায্য করেন।

    আমরা তিনজনই প্রায় আধা মাইল বিলের গলাপানি ভেঙে বকশীগঞ্জে এলাম। সেখানে আমাদের বন্ধু আশরাফ হোসেনের বাড়িতে উঠলাম। ভারতে ছাপানো প্রচারপত্রগুলো পানিতে ভিজে যাওয়ায় আশরাফের বাড়িতে রোদে শুকানো হয় এবং জামালপুর, ময়মনসিংহ ও ঢাকায় বিতরণ করা হয়।

    বন্ধুর বাড়িতে এক দিন থেকে জামালপুরে ফিরেই দেখি আমাদের প্রত্যেকের নামে ওয়ারেন্ট। কেমন করে জানাজানি হয়েছিল জানি না। সুতরাং আত্মগোপন করতে হলো। সাঈদকে বাড়ি পাঠালাম। আলী আসাদ ও আমি ঢাকা চলে এলাম। [৩]

     

     

    .

    ৩

    আবদুর রহমান সিদ্দিকীর ভাষ্যে বকশীগঞ্জের আশরাফ হোসেনের কথা উঠে এসেছে। তিনি আমাকে জানিয়েছেন, যে দলটি সীমান্ত পেরিয়ে আসামে গিয়েছিল, তিনিই তাদের পথ দেখিয়ে নিয়ে। গিয়েছিলেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। হিসেবে তিনি পথঘাট চিনতেন। ওই সময়। তিনি ছিলেন জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সহসভাপতি। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন। আসামে একটি মাজারে তারা কয়েক দিন ছিলেন। তারপর মহেন্দ্রগঞ্জে তাদের রেখে চলে আসেন।

    সাপ্তাহিক বিচিত্রায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতিপর্ব’ নিবন্ধে প্রকাশিত বক্তব্যের কিছু অংশের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে আবদুর রহমান সিদ্দিকী একটি চিঠি দেন। চিঠিটি বিচিত্রায় ছাপা হয় ২২ জানুয়ারি ১৯৮৮ তারিখে। চিঠিতে আবদুর রহমান সিদ্দিকী ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের জন্মকাহিনির একটি বিস্তারিত বিবরণ দেন। তাতে বলা হয়, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব বাংলাকে মুক্ত করার জন্য ১৯৫৮ সালের নভেম্বরে ময়মনসিংহ জিলা স্কুলের কাছে ১৫ নম্বর মুহাম্মদ আলী রোডে সিদ্দিকীর বাসায় গঠন করা হয় ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। প্রতিষ্ঠাতা তিনজন সদস্য হলেন সিদ্দিকী, আর এম সাঈদ এবং খন্দকার বজলুর রহমান। সিদ্দিকী দলের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫৩ সালের ১৪-১৫ নভেম্বর আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল সভা বসেছিল ময়মনসিংহ শহরে অলকা সিনেমা হলে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন আয়োজনে সিদ্দিকী অনেক সাহায্য করেছিলেন। তথ্যটি শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ করেছেন।

     

     

    ১৯৫৫ থেকে ১৯৫৮ সালে সামরিক আইন জারি হওয়া পর্যন্ত সিদ্দিকী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। খন্দকার ফজলুর। রহমান ছিলেন আওয়ামী লীগের কর্মী এবং আর এম সাঈদ ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কর্মী। সিদ্দিকীকে ফ্রন্টের সেক্রেটারি করা হয়।

    ১৯৫৮ সালের নভেম্বরের শেষের দিকে জামালপুরে আলী আসাদের নেতৃত্বে ফ্রন্টের শাখা কমিটি তৈরি হয়। এ কমিটিতে ছিলেন জামালপুরের আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান (মতি মিয়া), সৈয়দ আলী মণ্ডল, রেজাউল করিম, সৈয়দ আবদুস শরিফ প্রমুখ। সবাই পবিত্র কোরআন ছুঁয়ে পূর্ব বাংলাকে মুক্ত করার জন্য সশস্ত্র বিপ্লবের শপথ নেন। আলী আসাদকে ‘মেজর তারিক’ এবং আখতারুজ্জামানকে মুহম্মদ মুসা নাম দেওয়া হয়। জামালপুরের সমবায় প্রেসে কিছু প্রচারপত্র ছাপানো হয়। প্রচারপত্রে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের বদলে ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি নাম লেখা হয়। প্রচারপত্রে স্বাধীন বাংলার দাবি করে স্লোগান দেওয়া হয়–পূর্ব বাংলা বাঙালিদের, পশ্চিম পাকিস্তানিরা বাংলা ছাড়ো।

    আলী আসাদ ছিলেন জামালপুর মহকুমা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে ইস্ট বেঙ্গল লিবারেশন আর্মি’ গঠনের দায়িত্ব দেওয়া হয়। ডিসেম্বরের (১৯৫৮) প্রথম দিকে সিদ্দিকী, আর এম সাঈদ এবং নেত্রকোনার আওয়ামী লীগ সেক্রেটারি এম এ খালেকের নেতৃত্বে পাঁচ সদস্যের পার্টি কমিটি গঠন করা হয়। ডিসেম্বরের মাঝামাঝি টাঙ্গাইলের শ্রমিকনেতা সৈয়দ আবদুল মতিনকে সেক্রেটারি করে সাত সদস্যের টাঙ্গাইল কমিটি গঠন করা হয়। ডিসেম্বরের শেষের দিকে ব্যবসায়ী আবু বাকারের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয় কিশোরগঞ্জে। ১৯৫৯ সালে ময়মনসিংহে আরও একটি শাখা কমিটি হয়। আর এম সাঈদ ছিলেন এই কমিটির দায়িত্বে।

     

     

    ১৯৫৯ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি ব্রহ্মপুত্র নদের মধ্যে একটি বড় নৌকায় পার্টির সম্মেলন হয়। সম্মেলনের কয়েক দিন পর অস্ত্র ও অর্থ জোগাড়ের জন্য সিদ্দিকী, আলী আসাদ, আর এম সাঈদ ও খন্দকার ফজলুর রহমান ভারতে যান। ভারত থেকে ফিরে আসার পর ১৯৫৯ সালের সেপ্টেম্বরে সিদ্দিকী ঢাকার পল্টন ময়দান থেকে গ্রেপ্তার হন। সিদ্দিকীর ভাষ্য। অনুযায়ী :

    গ্রেপ্তার হওয়ার কয়েক দিন আগে আমরা ঢাকায় পার্টির একটি শাখা কমিটি গঠন করি। ইঞ্জিনিয়ারিং হোস্টেলে সিরাজ সিকদার নামের এক ছাত্র ছিলেন এই কমিটির সেক্রেটারি। এই সিরাজ সিকদার পরে সর্বহারা পার্টির সিরাজ সিকদার কি না, সেটা আমি বলতে পারব না। তার সঙ্গে পরে আর কোনো দিন দেখা হয়নি। ১৯৫৯ সালের সেপ্টেম্বর থেকে জেলে ছিলাম। ভারত থেকে ফিরে আসার পর সেখানে ছাপানো প্রচারপত্রগুলো পানিতে ভিজে যাওয়ায় বকশীগঞ্জের আশরাফ হোসেনের বাড়িতে রোদে শুকিয়ে নিয়ে আসা হয় এবং জামালপুর, ময়মনসিংহ ও ঢাকায় বিতরণ করা হয়।

    আমাদের এই ইতিহাস জানেন শহীদ সোহরাওয়ার্দী, সাংবাদিক মানিক মিয়া, আবুল মনসুর আহমদ, শেখ মুজিবুর রহমান, আতাউর রহমান খান, ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া, হাতেম আলী তালুকদার, শামসুল হক, আলতাব উদ্দিন তালুকদার (ভাসানী-ন্যাপ নেতা) এবং আরও অনেকে। জানতেন মওলানা ভাসানী এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। [৮]

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    উপন্যাস সংগ্রহ
    অনলাইন বুক
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    সেবা প্রকাশনীর বই
    বাংলা উপন্যাস
    বুক শেল্ফ

     

    ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের সঙ্গে আরও যারা যুক্ত হয়েছিলেন, তাঁদের একজন হলেন নুরউদ্দিন আহমদ তারা মিয়া। তার বাবা গিয়াসউদ্দিন আহমদ ১৯৫৫-৫৬ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তারা মিয়ার দেওয়া বিবরণে জানা যায়, ১৯৫৯ সালের আগস্ট বা সেপ্টেম্বরে একদিন সকালে আলী আসাদ ও আবদুর রহমান সিদ্দিকী তাদের ঢাকার ২২ নম্বর টিপু সুলতান রোডের বাসায় আসেন এবং তার বাবা গিয়াসউদ্দিনকে ভারত থেকে ছাপানো কয়েকটা বিজ্ঞাপন (লিফলেট) দেন। ছাপানো কাগজে স্বাধীনতার দাবি এবং পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানি শাসন ও শোষণ থেকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল। গিয়াসউদ্দিন আহমদ লিফলেট পড়লেন। ছেলে তারা মিয়া পাশেই দাঁড়ানো ছিলেন। তিনি সবে ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছেন। লেখাপড়ার ক্ষতি হবে বিধায় তাঁকে যেন দলে না নেওয়া হয়, এ অনুরোধ জানিয়ে গিয়াসউদ্দিন সাহেব তাঁদের চা-বিস্কুট খাইয়ে বিদায় করেন। আলী আসাদ ও আবদুর রহমান সিদ্দিকী বেরিয়ে যাওয়ার সময় তারা মিয়া অনেক দূর হেঁটে তাদের এগিয়ে দেন। তাঁকে সদস্য হওয়ার প্রস্তাব দেওয়ামাত্র তিনি রাজি হয়ে যান। শুধু বলেন, বাবা যেন জানতে না পারেন। ওই দিন বিকেলে গিয়াসউদ্দিন সাহেব লিফলেটটি শেরেবাংলাকে দেখান। শেরেবাংলা তাঁকে বলেছিলেন, গিয়াস, আমি জানি বাংলা একদিন স্বাধীন হবেই। সেদিন পর্যন্ত আমরা হয়তো বেঁচে থাকব না।’ এই বলে তিনি কেঁদে ফেলেন। ফিরে আসার সময় শেরেবাংলা গিয়াসউদ্দিনকে বলেছিলেন, ‘যদি পারো, ওই ছেলেদের গোপনে আমার সঙ্গে দেখা করাইও। আমি তাদের আশীর্বাদ করব।’ এ কথা তারা মিয়া শুনেছেন তার বাবার কাছে।

    তারা মিয়ার ভাষ্যে জানা যায়, এই দলে আরও যারা যোগ দিয়েছিলেন, তাঁদের একজন হলেন আওয়ামী লীগ কর্মী আকরাম হোসেন। এত দিন দলের কেন্দ্রীয় দপ্তর ছিল ময়মনসিংহে আবদুর রহমান সিদ্দিকীর বাড়িতে। এরপর এটি সরিয়ে ঢাকার ফকিরাপুলে আকরামের বাসায় নিয়ে আসা হয়। আলী আসাদ ও আবদুর রহমান সিদ্দিকী এ বাসায় থাকতেন। সেখানেই তারা মাঝেমধ্যে সভা করতেন। কাজ হতো খুব গোপনে। সবাইকে সবার পরিচয় জানানো হতো না। সন্ধ্যার পর মাঝেমধ্যে পল্টন ময়দানের উত্তর-পশ্চিম কোণে একটি নির্দিষ্ট স্থানে সংগঠকেরা আসতেন। এক সাধু সেখানে ধূপধুনা জ্বালিয়ে বসতেন। তার কাছে গাঁজা খেতে আসত কিছু লোক। ফ্রন্টের লোকেরা সেখান থেকে একটু দূরে বসতেন। সেখানে আসতেন ঢাকা বেতারের শিল্পী ওস্তাদ ফজলুল হক এবং আরও কয়েকজন বন্ধুবান্ধব।

    এক সন্ধ্যায় তাদের কয়েকজনের সভা করার কথা পল্টন ময়দানে। সেখান থেকে সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। আলী আসাদ বসে ছিলেন একটু দূরে। টের পেয়ে তিনি পালিয়ে আকরামের বাসায় চলে যান। ওই বাসায়। ডাকে পাঠানোর জন্য ২০০টি লিফলেট ছিল। তারা মিয়া ও সিরাজুল ইসলাম। পোস্ট অফিস থেকে ২০০টি খাম কিনে আনেন। খামে তাঁরা ঠিকানা লিখতে থাকেন। বিভিন্ন জেলার বার লাইব্রেরি, কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্র সংসদের সেক্রেটারি এবং রাজনৈতিক নেতাদের ঠিকানায় লিফলেট পাঠানোর ব্যবস্থা হয়। রাতে রেলওয়ে পোস্ট অফিসের ডাকবাক্সে খামগুলো ফেলা হয়েছিল। [১০]

    এর কয়েক দিন পর আর এম সাঈদ গফরগাঁওয়ে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হন। তাঁকে ময়মনসিংহ জেলে রাখা হয়। গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে আলী আসাদকে। আলী আসাদ সিদ্ধান্ত নেন, তিনি জামালপুরে যাবেন। তাঁর সঙ্গী হন তারা মিয়া। তারা মিয়ার জবানিতে জানা যায় :

    সবাই বললেন প্রথমে জামালপুর শহরে না ঢুকে দূরে কোনো আত্মীয়বাড়ি থেকে সব সংবাদ জানতে। সে অনুযায়ী আমরা নান্দিনা স্টেশনে নামলাম ট্রেন থেকে। উঠলাম আলী আসাদের এক বন্ধুর বাড়িতে। বন্ধুকে পাঠানো হলো আসাদের বাবার কাছে। বিকেলে তার বাবা তাসিরউদ্দিন মোক্তার এলেন। তিনি বললেন, আমাদের এ দেশে থাকা বিপজ্জনক। কারণ, গোয়েন্দা বিভাগ কোথা থেকে তার। ফটো জোগাড় করে বিভিন্ন থানা ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে, তাকে ধরিয়ে দেওয়ার জন্য। ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। জামালপুরে ভারতে ছাপানো কিছু বিজ্ঞাপন (লিফলেট) পুলিশের হাতে পড়েছে। গুজব রটেছে, এসব সে ভারত থেকে ছাপিয়ে এনেছে।

    তাসিরউদ্দিন মোক্তার ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও পার্লামেন্ট সদস্য সুরেন ঘোষের কাছে চিঠি লিখলেন, যেন আসাদকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। দেশভাগের আগে সুরেন ঘোষ ময়মনসিংহ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। এই সুরেন ঘোষই কিছুদিন আগে তাদের চারজনকে ভারতের প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন।

    আমরা রাতের ট্রেনে আসাদকে উঠিয়ে দিলাম। আসাদের বাবা কলকাতায় যাওয়ার খরচ বাবদ কিছু টাকা দিলেন। বললেন, কুড়িগ্রাম মহকুমার ভূরুঙ্গামারী সীমান্তের কাছে তাদের আত্মীয় আছে। সেখানে গেলে তারাই ওপারে পৌঁছে দেবে। রাত ১২টায় আমরা চোখের জলে। আসাদকে বিদায় জানালাম। ঘটনাটি ১৯৬০ সালের কোনো এক সময়ের। [১১]

    আলী আসাদ (কালা থোকা) সম্পর্কে সলিল কাহালি আরও তথ্য দিয়েছেন। তাঁর স্কুলের সহপাঠী ও বন্ধু সত্যেন্দ্রমোহন নিয়োগীর সঙ্গে কালা খোকার দেখা হয়েছিল কয়েক মিনিটের জন্য আলিপুরদুয়ার জংশন স্টেশনে। নিয়োগী পরিচিত ছিলেন শংকর বাবু নামে। কালা খোকা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিলেন। নিয়োগী ছিলেন ট্রেনের ভেতরে। দুজনের। চোখাচোখি হলে কালা খোকা ট্রেনের কামরায় জানালার কাছে এসে জামালপুরের খোঁজখবর নেন। [১২]

    সত্যেন নিয়োগী তখন কলকাতা থেকে আসামের বিজনি যাচ্ছিলেন। নিয়োগীর ভাষ্য অনুযায়ী, ‘আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি এখানে কেন? উত্তরে তিনি বলেন, “আমি আপাতত এখানেই আছি। এমন সময় ট্রেন ছেড়ে দেওয়ায় কথা আর এগোয়নি। [১৩]

    ওই সময় কালা খোকার সঙ্গে সলিল কাহালির শিক্ষক রবীন্দ্রচন্দ্র দত্তের দেখা হয়েছিল দর্শনা সীমান্তে। কালা থোকা তাকে একটি লিফলেট পড়তে। দিয়েছিলেন। লিফলেটে কী লেখা ছিল, তা তিনি সলিলকে বলেননি। সলিল কাহালি আরও কিছু তথ্য দেন, যা গল্পের চেয়েও রোমাঞ্চকর :

    ১৯৬০ সালে আমার বাবা সুশীল কুমার কাহালি যখন টাঙ্গাইলে খাদ্য বিভাগের চিফ ইন্সপেক্টর, সে সময় তিনি অফিসের কাজে জামালপুরে এসেছিলেন। ফেরার পথে টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবার সহযাত্রী হন। একটি ট্রাক থামিয়ে ড্রাইভারকে পেছনে যেতে বলে তিনি নিজেই ট্রাকটি চালিয়ে টাঙ্গাইলের দিকে রওনা হন। সম্ভবত তিনি বেসামাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। কিছুদূর আসার পর গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। দুজনই আহত হন। পরদিন খবরটি ইত্তেফাক-এ ছাপা হয়। পোস্টকার্ডে বাবা তার অবস্থা জানিয়ে তাড়াতাড়ি টাঙ্গাইলে যেতে বলেন। পরদিন সকালে আমি জামালপুর থেকে ময়মনসিংহে রওনা হই। তখন টাঙ্গাইল যেতে ট্রেনে ময়মনসিংহ হয়ে তারপর বাসে যেতে হতো। টিকিট কেটে আমি ট্রেনে উঠি। ট্রেন ছাড়ার মুহূর্তে আর এম সাঈদ ট্রেনের একই কামরায় উঠে আমার পাশে বসে এবং কথাবার্তা বলতে থাকে। ওর হাতে ছিল কালো রঙের একটা ব্যাগ। আলাপের একপর্যায়ে ব্যাগ থেকে ডিমাই সাইজের একটি লিফলেট আমার হাতে দিয়ে টয়লেটে গিয়ে পড়তে বলে। টয়লেটে গিয়ে আমি কাগজটি সম্পূর্ণ পড়লাম। এই কাগজে ‘পূর্ববঙ্গের স্বাধীনতা কাটা স্বাধীনতা’ বলে উল্লেখ করে পাকিস্তানি শাসকদের অত্যাচার-উৎপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট নামে গঠিত তাদের সংগঠনে যোগ দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কাগজটা পড়ে খুব আনন্দ বোধ করি এবং সাঈদের হাতে ফেরত দিই। কাগজটা সাঈদ তৎকালীন আলম কেবিনের মালিক নেপাল মিয়ার ছোট ছেলে আজিজ ভাইকে পড়তে দিয়েছিল। আজিজ ভাই কাগজটি আর ফিরিয়ে দেননি। বলেছেন, টয়লেটে ফেলে দিয়েছি। সাঈদ জামালপুরে আশরাফ হোসেনের বাসায় আশ্রয় নিয়েছিল। আশরাফ আমার সহপাঠী ছিল।

    সাঈদ দু-একটা স্টেশন পরে হঠাৎ ট্রেন থেকে নেমে অদৃশ্য হয়ে যায়। তার সঙ্গে আর কোনো দিন দেখা হয়নি। বাবা খানিকটা সুস্থ হলে জামালপুরে ফিরে আসি। সে সময় জামালপুরে ডিআইবি প্রধান ছিলেন আলী বিশ্বাস সাহেব। তিনি একসময় আমাদের বাড়ির পশ্চিম দিকে রফিকুল চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন। ছোটবেলা থেকেই বিশ্বাস সাহেবকে আমরা চাচা ডাকতাম। তিনিও আমাদের খুব ভালোবাসতেন। তিনি গম্ভীর স্বরে মাগরিবের নামাজের পর তাঁর সঙ্গে দেখা করতে বললেন। আমি কিছুটা ভীত হয়ে রহিম চাচার (আবদুর রহিম অ্যাডভোকেট) সঙ্গে দেখা করি। তাঁর চেম্বারেই বিশ্বাস চাচার সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বাস চাচা রাগত স্বরে আমাকে তিরস্কার করলেন এবং পরদিন সকাল নয়টার পর তাঁর সঙ্গে দেখা করতে বললেন। পরদিন তার দেওয়ানপাড়ার বাসায় গেলাম। তিনি আর এম সাঈদের দেওয়া লিফলেট থেকে গাড়ির ঘটনা–সবই বললেন। আমি ওই দিন বাবার দুর্ঘটনাসংবলিত চিঠি এবং পরদিন ইত্তেফাক-এ প্রকাশিত দুর্ঘটনার কথা তাকে বললাম। সেখানেই আর এম সাঈদের সঙ্গে কথা এবং তার দেওয়া লিফলেটের কথা বিস্তারিত জানালাম। বাবার চিঠি ও পত্রিকাটি পরদিন দেখাতে বললেন। আমি রহিম চাচাকে বিস্তারিত জানালাম। তিনি বললেন, স্টেটমেন্টে ভুলেও সই দিবি না। স্টেটমেন্টে সই দিতে বললে আমি বললাম, রহিম চাচার সঙ্গে না বুঝে কোনো সই দেব না। বিশ্বাস সাহেব রাত দুইটার সময় আমাকে বাসা থেকে ডেকে নিয়ে বললেন, ১৫ দিনের মধ্যে জামালপুর থেকে কোথাও যেতে পারবে না। রহিম চাচা কোর্ট থেকে ফিরে আমাকে ডেকে এনে সব কথা শুনলেন। বললেন, সন্ধ্যায় বিশ্বাস সাহেব যদি আমার কাছে আসে, তাহলে তার সঙ্গে দেখা করতে তুই এখানে আসবি। যথারীতি তিনি এলেন। রহিম চাচা তাঁকে বললেন, আমি ছোট থেকে ওদের চিনি। ওর বাবা বিদেশে (টাঙ্গাইলে) চাকরি করে এবং এখানে আমিই তার প্রকৃত অভিভাবক। দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়।

    কয়েক দিন পর ময়মনসিংহ ডিআইবি অফিসে নিয়ে যাওয়া হলো। আমার ওপর নির্যাতন চলল। একটা বদ্ধ ঘরে বসিয়ে ধীরে ধীরে একটার পর একটা ইলেকট্রিক বাতি জ্বালাতে লাগল। আমি ঘামতে লাগলাম। একজনের পর একজন একেক ধরনের প্রশ্ন করতে শুরু করল ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের সদস্যদের আমি চিনি কি না। তারপর কালা থোকা, আর এম সাঈদ, আবদুর রহমান সিদ্দিকী–এমন আরও অনেকের কথা জিজ্ঞাসা করল। বললাম, কালা খোকাদাকে ভালো করে চিনি এবং দাদা বলে সম্মান করি। আর এম সাঈদ আমার বন্ধু। আবদুর রহমান সিদ্দিকী বয়সে বড় বলে তার সঙ্গে শুধুই আলাপ হয়েছে, সখ্য হয়নি। আমি ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের সদস্য নই। ওরা আশরাফ হোসেন ও আজিজ ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কথা বলল এবং আলো জ্বালাতে থাকলে আমি সংজ্ঞা হারিয়ে ফেলি।

    হঠাৎ বিশ্বাস সাহেবের কথা শুনতে পাই। তিনি বললেন, ওকে আমার হেফাজতে ছেড়ে দিন। আমি ওকে দেখেশুনে রাখব। আমার ইনভেস্টিগেশনে তেমন কিছু পাইনি। আলোগুলো ধীরে ধীরে নিভে গেল। গম্ভীর গলায় ডিআইবি কর্মকর্তা বিশ্বাস সাহেবকে বললেন, ‘আপকো হেফাজত মে ছোড় দেতিহু। ইস আদমিকো গলদ কুই তুমসে গলদ। ইউ উইল বি সোল রেসপনসিবল হোগা, মাইন্ড ইট।

    বিশ্বাস সাহেব ট্রেনে করে আমাকে জামালপুরে নিয়ে বাসায় পৌঁছে দিলেন। তাঁর রিপোর্টেই এ সমস্যা থেকে মুক্তি পেলাম। [১৪]

    .

    ৪

    লিবারেশন ফ্রন্টের কেন্দ্রীয় সংগঠক আবদুর রহমান সিদ্দিকী হঠাৎ গ্রেপ্তার হয়ে যাওয়ায় বিভিন্ন শাখার সংগঠকদের নাম অন্যদের দিয়ে যেতে পারেননি। এই সংগঠনে সবাই সবাইকে চিনতেন না। সিদ্দিকী একদিন তারা মিয়াকে বলেছিলেন, কোনো সময় টাকার অসুবিধা হলে আমার কথা এবং লিবারেশন ফ্রন্টের সদস্য পরিচয় দিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে গেলে তিনি টাকা দিয়ে তোমাদের সাহায্য করবেন। তারা মিয়ার ভাষ্যে জানা যায় :

    আমি ও আকরাম সাহেব শেখ সাহেবের সঙ্গে আলফা ইনস্যুরেন্সের অফিসে দেখা করলাম। শেখ সাহেব আকরামকে চেনেন অনেক আগে থেকেই। তিনি বললেন, ‘আকরাম, কী খবর? কেমন আছ? আকরাম সাহেব আমাদের পরিচয় দিলেন লিবারেশন ফ্রন্টের সদস্য হিসেবে এবং আলী আসাদ যে ভারতে গেছে, তা-ও জানালেন। শেখ। সাহেব বললেন, সিদ্দিকী জেলে আছে। পুলিশ ওকে নির্যাতন করছে। আমরা ওকে বাঁচানোর চেষ্টা করছি। সোহরাওয়ার্দী সাহেবকেও জানিয়েছি। গোয়েন্দা বিভাগ কিছু লিফলেট পেয়েছে। সন্দেহ করছে, এগুলো ভারতে ছাপানো। ওরা নাকি ভারত থেকে অনেক অস্ত্রশস্ত্র এনেছে, এসব গুজব রটেছে। পুলিশ তাদের পাকড়াও করার জন্য পাগল হয়ে খুঁজছে। ধরতে পারলে ফাঁসি হয়ে যাবে। আমি তোমাদের সংগ্রামকে সমর্থন করি না, বিরোধিতাও করি না। আমি পার্লামেন্টারি রাজনীতিতে বিশ্বাসী। এখন রাজনীতি নিষিদ্ধ, তাই করি না। যেহেতু সিদ্দিকী ও আলী আসাদ আওয়ামী লীগের নির্ভীক কর্মী ও জাঁদরেল সংগঠক এবং তোমাদের সবাই আওয়ামী লীগের লোক, ভবিষ্যতে সবাইকে নিয়ে আওয়ামী লীগ করতে হবে।’ তিনি আমাদের ৫০০ টাকা দিলেন, আকরামের হাতে। বললেন, গ্রামে চলে যাও। অবস্থা ভালো হলে শহরে আসিও।’ ওই টাকা থেকে বিমানভাড়া নিয়ে আমি পরদিন করাচি চলে যাই আমার বোনের কাছে। [১৫]

    আওয়ামী লীগ নেতা শেখ মুজিবের সঙ্গে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের সদস্যদের যোগাযোগ ছিল বলে তারা মিয়ার ভাষ্যে জানা যায়। বিষয়টি আরও নিশ্চিত করেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। লিবারেশন ফ্রন্টের নেতা আর এম সাঈদ ছিলেন তার গুরুস্থানীয়। আখতার হুসেন জানিয়েছেন :

    গফরগাঁওয়ে স্কুলে পড়ার সময় সাঈদ ভাই আমাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলতেন। আমি ছাড়া আরও ছিলেন আলতাফ হোসেন গোলন্দাজ (সাবেক সংসদ সদস্য), জামালউদ্দিন (সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা) ও হেলালউদ্দিন। আমরা সবাই গফরগাঁওয়ে থাকি।

    ১৯৬৩ সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি ঢাকায় আসি। সাঈদ ভাই একদিন মতিঝিলে আলফা ইনস্যুরেন্স কোম্পানির অফিসে আমাকে নিয়ে যান। সেখানে শেখ মুজিব অফিস করতেন। সাঈদ ভাই এবং শেখ সাহেব একসঙ্গে জেলে ছিলেন। সাঈদ ভাই ন্যাপ-কমিউনিস্ট পার্টি করতেন। শেখ সাহেব তাকে বললেন, তুই আমার দলে চলে আয়।’ তিনি সাঈদ ভাইকে পকেট হাতড়ে ৩০ টাকা দিলেন। সেই টাকা দিয়ে আমি দুদিন খাওয়াদাওয়া করলাম, পত্রপত্রিকা কিনলাম। [১৬]

    অলি আহাদ একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গুরুত্ব বিবেচনায় দলের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের পরেই ছিলেন তিনি। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের সময় আওয়ামী লীগের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায়। ১৯৫৮ সালে দেশে সামরিক শাসন জারি হলে আরও অনেকের মতো তিনিও গ্রেপ্তার হন। ছাড়া পান ১৯৬৩ সালে। ওই সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া বিবরণে জানা যায় :

    কারামুক্তির পর অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ করিতেছিলাম যে, পূর্ব পাকিস্তানের ছাত্র-যুবসমাজে ও রাজনৈতিক অঙ্গনে স্বাধীন বাংলার আওয়াজ একটি সোচ্চার আওয়াজে পরিণত হইয়াছে। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে উদ্বিগ্ন পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল) সভাপতি খাজা নাজিমউদ্দিন ২৭ নভেম্বর (১৯৬২) রাত্রিতে ঢাকায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় ভাষণদানকালে মন্তব্য করেন, ‘পাঁচ বৎসরকাল ঢাকায় অবস্থানকালে বিভিন্ন স্তরের লোকজন, যাহার অধিকাংশই আমার বন্ধুবান্ধব ও সহকর্মী, আমার সহিত সাক্ষাৎ করিয়াছেন। তাহাদের নিকট হইতে আমি জানিতে পারিয়া ব্যথিত হইয়াছি যে, বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্ন হইবার ব্যাপারে কানাঘুষা চলিতেছে। দুর্ভাগ্যবশত পশ্চিম পাকিস্তানিদেরও একটি অতি ক্ষুদ্র অংশ এই মতের সমর্থক। সম্প্রতি এক নৈশভোজে পশ্চিম পাকিস্তানের একজন অতি উচ্চপদস্থ কর্মচারী আমাকে বলেন যে, কনফেডারেশন গঠন। করিলে ক্ষতি কী?…

    ১৯৬২ সালের নভেম্বর মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে ময়মনসিংহ নিবাসী রাজবন্দীদ্বয় আবদুর রহমান সিদ্দিকী ও আবু সৈয়দের (এটি হবে আর এম সাঈদ) নিকট হইতে আমি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিষয়াদি অবগত হই। ভারতে মুদ্রিত বিচ্ছিন্নতাবাদ সংক্রান্ত বিজ্ঞাপন ময়মনসিংহ ও বিভিন্ন জেলায় বিতরণকালেই তাহারা গ্রেপ্তার হইয়াছিলেন। [১৭]

    আবদুর রহমান সিদ্দিকী বারবার গ্রেপ্তার হয়ে জেলে আটক ছিলেন। ১৯৬৩ সালে ছাড়া পেয়ে তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডে আবারও সক্রিয় হন। ১৯৬৬ সালে ছয় দফা দাবি নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন ৮ মে ১৯৬৬। ওই দিন ময়মনসিংহ থেকে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর আবদুর রহমান সিদ্দিকীও গ্রেপ্তার হন।

    ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ চলাকালে শেখ মুজিব যে জবানবন্দি দিয়েছিলেন, তাতে তিনি দলের নেতা কর্মীদের ওপর নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ জানিয়ে একপর্যায়ে বলেন, …মোমেনশাহীর অন্যতম আওয়ামী লীগ কর্মী জনাব আবদুর রহমান। সিদ্দিকীসহ অন্যান্য বহু আওয়ামী লীগ কর্মী, ছাত্রনেতা ও শ্রমিকনেতাকে পাকিস্তান রক্ষাবিধি ৩২ ধারাবলে কারান্তরালে নিক্ষেপ করা হয়। [১৮]

    .

    ৫

    আলী আসাদ দ্বিতীয়বার ভারতে গিয়ে নিশ্চেষ্ট বসে ছিলেন না। তখন তাঁর সঙ্গে আর কে কে ছিলেন, তা জানা যায় না। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন ১৯৬৬ সালে। তখনো আলী আসাদের তৎপরতার সন্ধান পাওয়া যায়। স্মিতা মিত্রকে দেওয়া আসাম বিধানসভার সদস্য শৈলেন মেধির একটি সাক্ষাৎকারে বিষয়টি উঠে এসেছে। গবেষক হারুন হাবীব তার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত: তথ্য ও দলিল, আসাম ও মেঘালয় বইয়ে সাক্ষাৎকারটি উদ্ধৃত করেছেন। পুরোনো স্মৃতি হাতড়ে শৈলেন মেধি বলেছেন :

    অনেক দিন আগের কথা। একদিন ছয়জনের একটা দল গুয়াহাটিতে এল। ওরা এসেছিল ওদের সংগ্রামের জন্য অস্ত্রশস্ত্রের খোঁজে। ওরা প্রথমেই কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় কয়েকজন লোকের সঙ্গে সাক্ষাৎ করে। কিন্তু বন্দুকের সঙ্গে পরিচয় না থাকা আসামের কমিউনিস্ট পার্টি তাদের জানিয়ে দিল যে অস্ত্র-সংগ্রামে ওরা বিশ্বাস করে না, তাই পূর্ব পাকিস্তানের আন্দোলনে সাহায্য করার জন্য ওরা অপারগ। তখন মুক্তিবাহিনীর লোকেরা আরসিপিআইয়ের খোঁজে কমলা মজুমদারের বাড়িতে হাজির হলো। মজুমদার আমার সঙ্গে যোগাযোগ করল। তারপর ওদের কলকাতায় নিয়ে গিয়ে পান্নাবাবুর (পান্নালাল দাশগুপ্ত) সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হলো।

    উড়িষ্যা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নন্দিনী সৎপথির সঙ্গে পান্নাবাবুর পুরোনো বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই পান্নাবাবু ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রয়াত ফখরুদ্দিন আলী আহমদ সাহেবের সহযোগিতায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার সুযোগ হলো। ইন্দিরা গান্ধী পান্নাবাবুকে আসাম গিয়ে বিমলা প্রসাদ চালিহার (তখন আসামের মুখ্যমন্ত্রী) সঙ্গে আলোচনা করার পরামর্শ দিলেন। এই কথাও বললেন যে আন্তর্জাতিক রীতিনীতির জন্য ভারত সরকার পূর্ব পাকিস্তানের বিদ্রোহীদের প্রকাশ্যে সাহায্য করতে পারবে না।

    শ্রী বিমলা চালিহার সঙ্গে পান্নাবাবুর আগে থেকেই পরিচয় ছিল। চালিহা বাবুকে পান্নাবাবু ওর পরিকল্পনার কথা জানান। পরিকল্পনাগুলো হলো ১. আসাম ও ত্রিপুরা সীমান্তে মুক্তিবাহিনীর যুবকদের অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ দেওয়া। ২. প্রচারপত্র আর গোপন রেডিওর সাহায্যে পূর্ব পাকিস্তানের জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা। ৩, মুক্তিবাহিনীর জন্য খাদ্য, বস্ত্র, অস্ত্র, ওষুধ ইত্যাদি সাপ্লাই করা।

    চালিহা বাবু রাজি হলেন। তিনি টেলিফোনযোগে সীমানা সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ব্রিগেডিয়ার বরুরাকে ডেকে পাঠালেন। আমি ও পান্নাবাবু ব্রিগেডিয়ারের সঙ্গে পরিচিত হলাম। দুই দিন পর ব্রিগেডিয়ার বরুরা, আমি আর পান্নাবাবু বিএসএফের একটা গাড়িতে চেপে পূর্ব পাকিস্তান ও আসাম সীমান্তে মানকারচর এবং ডাউঁকির সীমান্ত অঞ্চলগুলো পরিদর্শন করলাম। দুই রাত্রি সীমান্ত অঞ্চলের বিএসএফ ক্যাম্পেই আমাদের থাকতে হলো। চালিহা বাবু আমার হাতে নগদ ৬০ হাজার টাকা দিলেন, খরচের একটি হিসাবও ওর। কাছে দাখিল করার অনুরোধ করলেন। সেই সময় ত্রিপুরা রাজ্যের কৈলাশহর কলেজে প্রভাষক হিসেবে কাজ করত আমার এক বন্ধু (প্রয়াত) ববিজিৎ চৌধুরী। কৈলাশহর, খোয়াই ও আসামের করিমগঞ্জ, ডাউঁকি, বাঘমারা আর মানকারচরে আমরা ক্যাম্প স্থাপন করেছিলাম। [১৯]

    ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করার পর আসাম বিধানসভায় মুক্তিযুদ্ধের পক্ষে একটি অভিনন্দন প্রস্তাব নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসুস্থ থাকায় তার জায়গায় মহেন্দ্রমোহন চৌধুরী দায়িত্ব পালন করছিলেন। সে সময় বিধায়ক শৈলেন। মেধি এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে অভিনন্দন প্রস্তাবের ওপর ভাষণ দিতে গিয়ে মুক্তিবাহিনীকে সাহায্য করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চালিহার অতীতের অবদানের কথা বলে দেন। বিধানসভায় বেশ হইচই হয়। স্পিকার মুখ্যমন্ত্রী চালিহার কথা উল্লেখ থাকা অংশটি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন। কেননা, আন্তর্জাতিক রীতিনীতির বাইরে গিয়ে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী অন্য এক সার্বভৌম দেশের বিরুদ্ধে এমন কাজ করতে পারেন না। [২০]

    শৈলেন মেধি তাঁর কাছে সাহায্যপ্রার্থী ছয়জনের নাম উল্লেখ করেননি। অনুমান করা যায়, তারা ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টেরই সদস্য হবেন। আলী আসাদ তখনো ভারতেই ছিলেন।

    আলী আসাদ মায়ের কাছে শুনেছিলেন, তাঁদের এক আত্মীয় মোমেনা বেগম কোচবিহারে থাকেন। দ্বিতীয়বার ১৯৬০ সালে তিনি যখন ভারতে যান, তখন কিছুদিন কোচবিহারে ছিলেন। তিনি ‘বেঙ্গল ইমিউনিটি’ নামক একটি ওষুধ তৈরির কারখানায় কাজ পেয়েছিলেন। তাঁর সঙ্গে জামালপুরে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না। তার ছোট ভাই আলী ইয়ার পারভেজ জানিয়েছেন, ১৯৬৪ সালে তার মা ছোট দুই বোন রেহেনা ও সেলিনাকে নিয়ে কোচবিহারে তার সঙ্গে দেখা করতে যান। সেখানে পাঁচ-ছয় দিন থাকার পর তারা জামালপুরে চলে আসেন। মা খোকাকে দেশে ফিরে আসতে বলেছিলেন। জবাবে তিনি বলেছিলেন, মা, এখনো অনেক কাজ বাকি আছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি দেশে ফিরে যেতে পারি না।’ ১৯৭১ সালের শুরুর দিকে কলকাতার কালান্তর পত্রিকার সাংবাদিক আশুতোষ দত্ত (কমরেড আশুদত্ত) আসাদের বাবাকে চিঠি লিখে জানিয়েছিলেন, ‘কালা খোকা এখনো। জীবিত আছে। তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি দেশে আসলে আপনার সঙ্গে বিশদ আলোচনা করব।’ [২১]

    আলী ইয়ার তার ভাইকে কখনো দেখেননি। মায়ের কাছে তাঁর কথা শুনেছেন। কালা খোকার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নুরউদ্দিন আহমদ তারা মিয়া করাচি থেকে ফিরে আসেন ১৯৬৫ সালে। এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন এবং ছয় দফা আন্দোলনে অংশ নেন। আবদুর। রহমান সিদ্দিকীর সঙ্গে ১৯৭২ সালে আবার দেখা হয়েছিল তাঁর।

    আর এম সাঈদ শেষ জীবনে পূর্ব বাংলার সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন বলে শোনা যায়।২২ তিনি ১৯৭৫ সালে মারা যান। সিদ্দিকীর সঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক মতভেদ হয়েছিল। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিরুদ্ধে এবং স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। সিদ্দিকী ১৯৭০ সালে ভাসানী-ন্যাপে যোগ দেন। তাঁর মৃত্যু হয় ১৯৯৬। সালে।২৩ আকরাম হোসেন ১৯৭১ সালে রাজাকারদের হাতে নিহত হন। আখতারুজ্জামান মতি মিয়া ১৯৯১ সালের ১১ ফেব্রুয়ারি সদরঘাটের আলহামরা লাইব্রেরি থেকে বেরিয়ে পুরান ঢাকায় তাঁর আত্মীয়বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। [২৪]

    বকশীগঞ্জের আশরাফ হোসেন ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ময়মনসিংহ শহরে থেকে আইন ব্যবসা করতেন।[২৫] ১৬ সেপ্টেম্বর ২০২০ তিনি মারা যান।

    নেত্রকোনার এম এ খালেক ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের এবং ১৯৭৩ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সলিল কাহালি দীর্ঘদিন শিক্ষকতা করে ২০০৫ সালে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। [২৬]

    .

    তথ্যসূত্র

    ১. সলিল কাহালি, স্বাধীনতা সংগ্রামে উৎসর্গকৃত জামালপুরের প্রথম সৈনিক আমাদের কালো খোকাদা’, ধ্রুবতারা, সম্পাদনা : স্বাধীন আশরাফুজ্জামান, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন, জামালপুর, পৃ. ২৭-২৯

    ২. হাসান, মোরশেদ শফিউল (২০১৪), স্বাধীনতার পটভূমি : ১৯৬০ দশক, অনুপম প্রকাশনী, ঢাকা, পৃ. ২৩০-২৩৩: আফসান চৌধুরী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতিপর্ব বিচিত্রা, বিজয় দিবস সংখ্যা, ১৯৮৭

    ৩. আবদুর রহমান সিদ্দিকী, ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের ভারত অভিযান’, ধ্রুবতারা, পৃ. ১৬-১৭

    ৪. আশরাফ হোসেন

    ৫. রহমান, শেখ মুজিবুর (২০১২), অসমাপ্ত আত্মজীবনী, ইউপিএল, ঢাকা, পৃ. ২৪৬

    ৬. বিচিত্রা, ২২ জানুয়ারি ১৯৮৮

    ৭. ওই

    ৭. ওই

    ৯. নুরউদ্দিন আহমদ (তারা মিয়া), স্মৃতিতে ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্ট’, ধ্রুবতারা, পৃ. ১৮-১৯

    ১১. ওই

    ১২. ওই

    ১৩. ওই

    ১৪. সলিল কাহালি, ধ্রুবতারা, পৃ. ২৯-৩০

    ১৫. নুরউদ্দিন আহমদ (তারা মিয়া), পৃ. ২০

    ১৬. আখতার হুসেন

    ১৭. আহাদ, অলি (২০০৪), জাতীয় রাজনীতি: ১৯৪৫ থেকে ৭৫, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., ঢাকা, পৃ. ২৭৩-২৭৪

    ১৮. বেগম, সাহিদা (২০০০), আগরতলা ষড়যন্ত্র মামলা : প্রাসঙ্গিক দলিলপত্র, বাংলা একাডেমি, ঢাকা, পৃ. ৮২৬।

    ১৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত: তথ্য ও দলিল, আসাম ও মেঘালয় (২০১৭), গ্রন্থনা ও সম্পাদনা : হারুন হাবীব, সাহিত্য প্রকাশ, ঢাকা, পৃ. ১৯৬-১৯৭।

    ২০. ওই

    ২১. আলী ইয়ার পারভেজ, অকুতোভয় স্বাধীনতাসংগ্রামী আলী আসাদ’, ধ্রুবতারা, পৃ. ৫৩

    ২২. সেন, নির্মল (২০১২), আমার জবানবন্দি, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা, পৃ. ১৭

    ২৩. শাহজাহান সিদ্দিকী

    ২৪. স্বাধীন আশরাফুজ্জামান

    ২৫. আশরাফ হোসেন

    ২৬. সলিল কাহালি

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমূলধারা ’৭১ – মঈদুল হাসান
    Next Article ১৯৮৪ (নাইন্টিন এইটি-ফোর) – জর্জ অরওয়েল
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }