Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) এক পাতা গল্প1218 Mins Read0
    ⤶ ⤷

    ১.০৮ ব্যক্তি ও গণসমাজ

    ব্যক্তি ও গণসমাজ

    শিল্প বিপ্লবের প্রথম যুগে সামাজিক ভাঙ্গাগড়ার মাঝখানে যে-সব আদর্শ আকর্ষণীয় হয়ে ওঠে তারই একটিকে নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আমরা ভাবতে ভালবাসি যে, ভবিষ্যতের আদর্শ সমাজ হবে একটি ছোট সুখী পরিবারের বর্ধিত সংস্করণ। পরিবারে যেমন সহানুভূতির একটি সহজ ঐক্যে সবাই যুক্ত হয় বৃহত্তর সমাজেও তেমনই একসূত্রে আবদ্ধ হবে সহস্রটি প্রাণ। পরিবারে আমরা ভাইয়ে-ভাইয়ে কলহ চাই না; আদর্শ সমাজেও তেমনি সবাই হবে একমন, একাত্ম। পারস্পরিক দাবিদাওয়ার নিষ্পত্তি হবে প্রীতির ভিত্তিতে, অন্ত হবে ক্ষুদ্র স্বার্থের আর ভুল বোঝাবুঝির।

    এই আদর্শে এমন একটি আদিম ও মৌল সত্য আছে যে একে শ্রদ্ধা করতে হয়। তবু এর আপাত সরলতা মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতে সমাজকে দারুণ আশাভঙ্গের সংকটে টেনে নামাতে পারে। তাই এর সম্বন্ধে সাবধান হওয়াও প্রয়োজন।

    সব মানুষ এক মন এবং প্রাণ, এমন কখনও ছিল কি না জানি না। যদি থেকেও থাকে সে সমাজ আমরা পিছনে ফেলে এসেছি এবং তাতে প্রত্যাবর্তন আর সম্ভব নয়। মতের অনৈক্য আধুনিক সমাজে অনিবার্য। এ কথাটাই আমাদের ভালো করে বুঝতে হবে। যে-সমাজে জ্ঞান-বিজ্ঞানের দ্রুত পরিবর্তন চলছে সেখানে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্ত শাস্ত্রের প্রতি অল্পবেশী অবিশ্বাস নিয়ে যুক্তিবাদী মানুষ তাঁর নিজের চিন্তা শুরু করবেন এটাই স্বাভাবিক। আর সন্দেহ থেকে যেখানে চিন্তা শুরু সেখানে পরিপূর্ণ মতৈক্যে পৌঁছানোটা আশ্চর্য। এই আশ্চর্য যোগাযোগ তবু আমরা নিয়তই আকাঙ্ক্ষা করি। যুক্তি যদি সত্যে উপনীত হবারই পথ হয় তো যুক্তিবাদী মানুষমাত্রই অবশেষে একমতে পৌঁছবেন কারণ সত্য এক–এমন একটা সরল আশার কথা মাঝে মাঝে শোনা যায়। কিন্তু এই আশাটা অবাস্তব। শেষ সত্যে যখন সমাজ পৌঁছবে তখন সমস্ত পরিবর্তনেরও অন্ত ঘটবে। সেই পরিবর্তনহীন সমাজ তো সৃষ্টির শেষ অঙ্ক; তার কথা আজ আর চিন্তাও করা যায় না। যে সমাজে আমরা আছি ও থাকব তাতে পরিবর্তন অপ্রতিরোধ্য; অতএব মতের অনৈক্যও অনিবার্য।

    একথা শুধু আধুনিক মানুষের বুদ্ধিগ্রাহ্য চিন্তার ক্ষেত্রেই সত্য নয়, তার সমগ্র উপলব্ধি সম্বন্ধেই প্রযোজ্য। আধুনিক মনের অনেকখানি যন্ত্রণার শুরু এখানেই। ভালো ও মন্দ সম্বন্ধে আমরা যেখানে একমত নই সেখানে পরস্পরকে ভালোবাসাও কঠিন হয়ে ওঠে। যে জগৎকে আমি ভালোবেসে কাছে টানতে পারছি না সে আমার ভালোবাসার ব্যর্থতার সাক্ষী হিসাবে তার কঠিন অস্তিত্ব নিয়ে দূরে দাঁড়িয়ে থাকবে, এটা সহ্য করা সহজ নয়। এই অসহ্য অবস্থা থেকে সৃষ্টি হয় সেই নাস্তিবাদী পাগলামি যা সব কিছুকে ধ্বংস করতে চায়।

    অথবা আমরা সমস্যা সমাধানের কোনো সহজ উপায় খুঁজি। আমাদের সঞ্চিত বিক্ষোভ চালিত করি কোনো স্থূল শত্রুর বিরুদ্ধে। এরই এক উদাহরণ কুদ্ধ জাতীয়তাবোধ। হিটলারের দেশ একদিন চেয়েছিল, এমনই একটা সামষ্টিক ক্রোধে দেশের আভ্যন্তরীণ বাদ-বিসংবাদকে ডুবিয়ে দিতে। শুধু জাতি নয়, ধর্মীয় গোষ্ঠীকে আশ্রয় করেও অসহিষ্ণু সংহতিবোধ জেগে ওঠে মাঝে মাঝে। সেই হিংস্র সংহতির উত্তেজনায় সাময়িকভাবে মনে হতে পারে যে, ভাঙ্গা পরিবার তার হারানো ঐক্য বুঝি আবার খুঁজে পেল। নেশার মতই ক্ষণস্থায়ী এই ঐক্য, আর হিংসার মত ধ্বংসাত্মক।

    অথবা আমরা মুক্তি খুঁজি নতুন কোনো মোহে। বিশ্বাস করতে ভালোবাসি যে শ্রেণীদ্বন্দ্বের অবসানে সমাজ আবার মনে-প্রাণে এক হবে; বহু মানুষের এই বৃহৎ সমাজ আবার সহজ পারিবারিক প্রীতিতে আবদ্ধ হবে। এই সরল বিশ্বাসকে আশ্রয় করে আমরা আজকের সমাজকে প্রাণপণে ঘৃণা করি। বিশুদ্ধ নাস্তিবাদীর চিন্তায় একটা অসহ্য আশাহীনতা আছে; তার চেয়ে ভালো শ্রেণী সংগ্রামের প্রবক্তা যিনি ধর্মযোদ্ধার মতই একটি দূরের আশায় বিশ্বাস স্থাপন করেছেন।

    কিন্তু সেই দূরের আশাও দুরাশা। রুশ বিপ্লবের পর পঞ্চাশ বৎসর পূর্ণ হতে চলেছে। নতুন করে সোভিয়েত সমাজের তরুণেরা জিজ্ঞাসা করেছেন, কেন বাঁচব? আবারও তাঁরা আবিষ্কার করছেন একের মনের অন্তরতম যন্ত্রণা অন্যের কাছে পৌঁছে দেওয়া কত কঠিন। আবারও পিতা ও পুত্রের ভিতর সহোপলব্ধির সেতু ভেঙ্গে যাচ্ছে। নেশা ও নাস্তিবাদের আকর্ষণ আবারও সেখানে প্রবল। চীনের বৈপ্লবিক উচ্ছ্বাস যখন ক্লান্ত হয়ে আসবে তখন একই প্রশ্ন একই সমস্যা সেখানে কি দেখা দেবে না? আর্থিক ব্যবস্থার বিচার এখানে করছি না; মানুষের আত্মার যোগের কথাই বলছি। ধনোৎপাদনের যন্ত্র রাষ্ট্রায়ত্ত হলেই সমাজ সুখী পরিবারে রূপান্তরিত হয় না, মানুষের মনের গভীরতম সমস্যারও কোনো সরল সমাধান দেখা দেয় না। এ কথাটা যাঁরা বোঝেননি তাঁরা এ ব্যাপারে এখনও বুদ্ধিতে বালক।

    নাস্তিবাদ (nihilism) অবশ্য অর্থহীন। নাস্তিবাদীও সমাজের শ্রমে উৎপন্ন অন্ন গ্রহণ করছেন, বহু মানুষের সাধনায় সৃষ্ট সাহিত্য থেকে বচন উদ্ধার করে নিজের মত অথবা ক্ষোভ প্রকাশ করছেন। নিজের প্রতি সামান্যতম শ্রদ্ধা না থাকলে এসব নঙর্ধক কার্যেরও কিছুই অর্থ হয় না। সমাজের বাইরে কোনো অর্থহীন একাকিতে নিজেকে সংহার করাই তাহলে কর্তব্য। এমনতর একটি মতকে আমরা নৈরাশ্যের অন্ধতম মুহূর্তের আতধ্বনি হিসাবে সহানুভূতির সঙ্গে শুনতে পারি। কিন্তু যিনি বাঁচতে চান তাঁকে জীবনের প্রতি, অর্থাৎ নিজের ও অপরের প্রতি, শ্রদ্ধার একটি ভিত্তি খুঁজে বের করতে হবে।

    পরিবর্তনশীল জটিল বৃহৎ সমাজে অপর ব্যক্তি আমার কাছে চিরকালের মতোই অংশত অজ্ঞেয় থাকবে, মানুষে মানুষে মতান্তর কখনও দূর হবে না। এরই ভিতর কি করে দুয়ে এবং মতান্তরিত অপরের প্রতি খানিকটা প্রীতি ও সহিষ্ণুতা রক্ষা করা যায় এটাই আধুনিক সমাজের একটা মূল সমস্যা। সহজ ভ্রাতৃত্বের আদর্শ এ-অবস্থায় আপদ ঘটাতে পারে, কারণ ভাইয়ের কাছেও আজ নির্বিরোধ ঐক্য দাবি করলে গোড়াতেই দ্বন্দ্বের আশংকা আর ভাইয়ে-ভাইয়ে বিরোধের মত তিক্ত বিরোধ বুঝি নেই। অথবা বলা যায় যে, ভ্রাতৃত্বের আদর্শকে বাঁচাতে হলে আজ তার রূপান্তর প্রয়োজন। এই রূপান্তরিত আদর্শের। জোরেই আমরা বলি আপনার মত মানি না, কিন্তু আপনার মত প্রকাশ করবার স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি যেন সে আমারই স্বাধীনতা! গণতান্ত্রিকের কাছে এই মৌল শ্রদ্ধার অভাবই একমাত্র অশ্রদ্ধেয়।

    আরও গোড়ার কথাটা সম্ভবত এই। তোমাকে আমার কখনও সম্পূর্ণ জানা হবে না; কিন্তু নিজেকেই কি জানা হবে! না জানার বেদনা থাকবে; তবু এই দুয়ে তোমাকেই দুর্ভেয় আমার দোসর জানব। এমন করে আমরা পরস্পরকে স্বতন্ত্র জেনেও সম্প্রীতির সূত্রে আবদ্ধ হই এবং সমপ্রয়োজনের ভিত্তিতে যতদূর সম্ভব সহযোগিতার সম্পর্ক গড়ে। তুলি। সহজ কাজ নয়। তার চেয়ে সহজ ক্রোধে অথবা মোহে নিজেকে ভুলিয়ে রাখা। পরকালে আস্থা স্থাপন করা; অথবা বিপ্লবের ওপারে দেহ ও আত্মার ক্ষুধার অন্ন আছে বিশ্বাসটাকে প্রাণপণে আঁকড়ে ধরা। কিন্তু এই মোহও সাময়িক। এই আত্মপ্রবঞ্চনাকে অতিক্রম করেই পরিণত বুদ্ধির মানুষকে সমস্যার সমাধান খুঁজতে হবে।

    ব্যক্তি-স্বাধীনতার সপক্ষে অনেক সহজ যুক্তি আছে। মধ্যযুগীয় ছোট ছোট সম্প্রদায়ের প্রাচীর ভেঙ্গে বৃহত্তর সমাজ গড়ার সময় যখন আসে তখন ব্যক্তিকে সেই সচল সমাজে নিজ স্থান খুঁজে নেবার অধিকার দেওয়া বিশেষভাবে প্রয়োজন হয়ে ওঠে। খণ্ডিত সত্যের দ্বন্দ্বের ভিতর দিয়েই বৃহত্তর সত্যের দিকে অগ্রসর হওয়া সম্ভব, তাই ব্যক্তির আংশিক সত্যবোধও সমাজের পক্ষে মূল্যবান। এসব যুক্তির পরও একটি কথা অবশিষ্ট থাকে। সেটা অন্তরের কথা; সেটাই এখানে বলতে চেয়েছি। আজকের আত্মসচেতন ব্যক্তিকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যাবে, কিন্তু গায়ের জোরে তাকে চিরকালের মতো গণসমাজের সঙ্গে একাকার করে দেওয়া যাবে না। সে তার স্বাতষ্মের গর্ব ও একাকিত্বের যন্ত্রণা নিয়ে নানা বিপরীত অভিজ্ঞতার ভিতর দিয়ে সমাজ ও বিশ্বের সঙ্গে যোগসাধনের নিজের বিশেষ পথটি নিজেই খুঁজে নেবে। এই মৌল অধিকারই ব্যক্তিস্বাধীনতার অন্তিম ভিত্তি।

    গণযুগ ও গণতন্ত্র (১৯৬৭)

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএই দাহ – গৌরকিশোর ঘোষ
    Next Article গ্যেটে রচনাসমগ্র – অনুবাদ : সুধাংশুরঞ্জন ঘোষ

    Related Articles

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    এই দাহ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    জল পড়ে পাতা নড়ে – গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    মনের বাঘ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রতিবেশী – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    গৌড়ানন্দ সমগ্ৰ – গৌরকিশোর ঘোষ (অসম্পূর্ণ)

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }