Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রিয় – ইমদাদুল হক মিলন

    ইমদাদুল হক মিলন এক পাতা গল্প219 Mins Read0
    ⤶ ⤷

    ৪. সুন্দর একটা পাঞ্জাবি

    সুন্দর একটা পাঞ্জাবি পরেছে শুভ।

    ঘি রংয়ের চমৎকার কাজ করা। সকালবেলা সেভ করে, গোসল করেছে, চুলে শ্যাম্পু করেছে। ফ্যানের হাওয়ায় সেই চুল এখন ফুরফুর করে উড়ছে। বেশ পুরুষালি একটা পারফিউমের গন্ধ আসছে শরীর থেকে। সব মিলিয়ে বেশ ভাল লাগছে শুভকে। কিন্তু চোখেমুখে গোপন একটা উৎকণ্ঠা যেন ছায়া ফেলেছে।

    নাহিদ আছে সঙ্গে। ক্যামেরায় রিল ভরছিল। শুভ হঠাৎ করে বলল, কত টাকা লাগতে পারে?

    বন্ধুর দিকে তাকাল না নাহিদ। নিজের কাজ করতে করতে বলল, কোন ব্যাপারে কত টাকা লাগার কথা বলছিস?

    গলা নিচু করে শুভ বলল, তুই বুঝতে পারিসনি? বিয়ে করতে কত টাকা লাগবে?

    রিল ভরা শেষ করে শুভর দিকে তাকাল নাহিদ। কী করে বলব? এই ধরনের বিয়েতে আমি কখনও এটেন্ড করিনি।

    আমিও তো করিনি।

    কিন্তু খোঁজখবর নেয়া উচিত ছিল।

    তা কিছুটা নিয়েছি। বেশি টাকার কাবিন হলে নাকি ফি বেড়ে যায়। ভাবছি খুব কম টাকার কাবিন করব। আজকাল নাকি মাত্র এক টাকার কাবিন করে কেউ কেউ।

    যার যা ইচ্ছে করুক। তুই এখন এসব নিয়ে ভাবছিস কেন? বুঝতে পারিসনি কেন ভাবছি?

    না।

    টাকা পয়সা তেমন নেই আমার কাছে। তিনচার জায়গা থেকে অতিকষ্টে হাজার পাঁচেক টাকা জোগাড় করেছি। পুরোটাই ধার। এতে না হলে মার্ডার হয়ে যাব। সেতুর সামনে প্রেস্টিজ থাকবে না।

    নাহিদ যেন একটু বিরক্ত হল। ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বলল, এভাবে টাকা পয়সা ধার করতে যাওয়া ঠিক হয়নি।

    শুভ অসহায় গলায় বলল, তাহলে কীভাবে করব? সেতুকে বলব বিয়ের টাকা নিয়ে এস, আমার কাছে টাকা নেই।

    না তা আমি বলিনি। তুই আসলে ভুলে গেছিস যে আমি তোর সঙ্গে আছি।

    শুভর কাঁধে হাত দিল নাহিদ। আমি সঙ্গে থাকলে কোনও ব্যাপারেই তুই কখনও ভাববি না। আমার কাছে টাকা আছে, টাকা নিয়ে তোকে ভাবতে হবে না।

    এ কথায় গভীর আবেগে বুক ভরে গেল শুভর। চোখ দুটো ছলছল করে উঠল। তুই যখন এভাবে কথা বলিস, ক্রাইসিসের সময় আমার পাশে দাঁড়াস, ভরসা দিস, আমি ঠিক বুঝতে পারি না তখন আমার কী করা উচিত! কী বলা উচিত তোকে!

    নাহিদ মৃদু হাসল। কিছু বলার দরকার নেই।

    আসলে আমি কিছু বলতে পারি না। আমার শুধু কান্না পায়।

    অন্যদিকে মুখ ঘোরাল শুভ। এখনও পাচ্ছে।

    আবার শুভর কাঁধে হাত দিল নাহিদ। এত ইমোশনাল হওয়ার কিছু নেই। চল।

    মাকে ভাবীকে একটু সালাম করে আসব? এতবড় একটা কাজ করতে যাচ্ছি!

    না যাওয়াই ভাল। ঝামেলা হতে পারে। পাঞ্জাবি টাঞ্জাবি পরে হঠাৎ করে মুরব্বিদেরকে সালাম করছিস, খালাম্মা নানা রকমের প্রশ্ন করতে পারেন।

    ঠিকই বলেছিস। চল।

    .

    শুভর বুকে, গলার কাছে হাত বুলাতে বুলাতে সেতু বলল, কাজি অফিসে নাহিদ ভাই যখন তোমার আমার ছবি তুলছিল, আমার যে কী ভাল লাগছিল!

    শুভ কথা বলল না।

    বিয়ে শেষ করে খানিক আগে দোলনদের বাড়িতে ফিরেছে ওরা। কাজি অফিস থেকে বেরিয়েই চলে গিয়েছিল নাহিদ। উত্তরায় কী যেন কাজ আছে। নতুন বউ নিয়ে তারপর স্কুটারে চড়ে দোলনদের বাড়ি এসেছে শুভ। সঙ্গে অবশ্য দোলনও ছিল। বাড়ি এসেই দোলন চলে গেছে তার রুমে। সেতু শুভকে রেখে গেছে ড্রয়িংরুমে। সেই রুমের লম্বা সোফায় সেতুর কোলে মাথা দিয়ে এখন শুয়ে আছে শুভ।

    কিন্তু আনমনা হয়ে আছে কেন? সেতু কথা বলল সে কোনও সাড়াই দিল না।

    সেতু বলল, কী ভাবছ তুমি?

    শুভ বলল, কিছু না।

    তাহলে আনমনা হয়ে আছ কেন?

    এভাবে বিয়ে করে ফেললাম, কেমন যেন লাগছে।

    কথাটা শুনে মন খারাপ হলো সেতুর। তুমি শুধু তোমার দিকটা ভাবছ!

    না শুধু আমার দিকটা ভাবব কেন? তোমার দিকটাও ভাবছি।

    কথা বলতে বলতে উঠে বসল শুভ। আমি জানি আমার চে তোমার সমস্যা হবে অনেক বেশি, অনেক কিছু ফেস করতে হবে তোমাকে।

    তারপরও সামলানো যে কী কঠিন হবে, আমি ছাড়া কেউ তা বুঝতে পারবে না।

    তোমার ভাইরা খুব দুঃখ পাবেন। আমার মা ভাই এবং বোনটিও দুঃখ পাবে। খুশি হবেন শুধু ভাবী।

    সেতুর একটা হাত ধরল শুভ। আমাদের ফ্যামিলির দুঃখ পাওয়ার কারণ কিন্তু তুমি না। তোমাকে সবাই খুব পছন্দ করবে, গোপনে বিয়ে করাটা পছন্দ করবে না।

    সেতু ম্লান হাসল। তা কেউ করেও না। ছেলেমেয়ে কিংবা ভাইবোনের সুন্দর, স্বাভাবিক বিয়েই পছন্দ করে সবাই।

    এজন্য প্রেম করাটাই ঠিক না। আর করলেও দুপক্ষ যাতে মেনে নেয় সেভাবে করা উচিত।

    একথায় বিরক্ত হল সেতু। তোমার এই ধরনের কথা শুনলে আমার খুব রাগ হয়। এতকিছু ভেবে প্রেম করতে পারে কেউ? নাকি সব বুঝে শুনে অংক কষে প্রেম করে লোকে!

    তারপর উদাস এবং দুঃখি হল। জানি সামনে অনেক সমস্যা, এই সুন্দর সময়টা সেই সমস্যার কথা ভেবে নষ্ট করছি আমরা। অথচ বিয়ের দিনটা সবচে আনন্দের দিন প্রেমিক প্রেমিকার।

    কথা বলতে বলতে গলা ধরে এল সেতুর। চোখ ভরে এল জলে। মনে হয় তোমার জন্য অনেক কাঁদতে হবে আমাকে।

    সঙ্গে সঙ্গে শুভ কী রকম বদলে গেল। গভীর মমতায় দুহাতে তুলে ধরল সেতুর মুখখানি। এভাবে বলো না। আমি তোমাকে কখনও কাঁদতে দেব না, কখনও দুঃখ দেব না। তুমি যা বলবে তাই শুনব। তোমার জন্য দরকার হলে জীবন দিয়ে দেব।

    চোখ মুছে সেতু বলল, না তা তুমি করবে না। যাকে পাওয়ার জন্য সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি, বেঁচে থাকতে তাকে আমি কখনও হারাব না।

    সেতুর কথা শুনে এত ভাল লাগল শুভর, পাগলের মতো কাছে টানল সেতুকে, দুহাতে চেপে ধরল বুকে।

    শুভর বুকে মুখ রেখে খানিক স্থির হয়ে রইল সেতু। তারপর মুখ তুলে শুভর গলার কাছে চুমু খেতে খেতে বলল, আদর কর, আমাকে তুমি খুব আদর কর। যত পার আদর আমাকে তুমি কর।

    .

    আজ সকাল থেকে মালা খুব ব্যস্ত।

    সে একটু আয়েশি ধরনের মেয়ে। স্বামীকে চিঠি লেখা এবং স্বামীর ফোন পেলে পাগলের মতো ছুটে গিয়ে ফোন ধরা ছাড়া অন্য যে কোনও কাজে অপরিসীম আলস্য তার।

    আজ সেই আলস্য একদমই দেখা যাচ্ছে না।

    সাড়ে আটটা নটার আগে মালা কখনও ঘুম থেকে ওঠে না। আজ উঠেছে পৌনে সাতটার দিকে। উঠেই ছুটোছুটি শুরু করেছে।

    এই বাড়িতে সবার আগে ঘুম ভাঙে মায়ের। ফজরের আজানের সঙ্গে সঙ্গে। ঘুম ভাঙার পর এক মিনিটও বিছানায় থাকেন না তিনি। উঠে অজু করে নামাজ পড়েন। তারপর সংসারের কাজ শুরু করেন। শরীরে আলস্য বলে কিছুই যেন নেই তাঁর। তাঁকে কেউ কখনও বসে থাকতে দেখে না। সারাক্ষণই এটা করছেন, ওটা করছেন। মায়ের জন্য বাধা কাজের বুয়া রাখা যায় না বাড়িতে। একজন ছুটা বুয়া আছে। সকালবেলা এসে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সে। তারপর চলে যায়। মধ্যবয়সী বুয়াটির কাজ হচ্ছে সব রকমের ধোয়া মোছা এবং মশলা বাটা। মেশিনে গুঁড়ো করা মশলা একেবারেই পছন্দ করেন না মা। গুড়ো মশলায় রান্না করা তরকারি মুখে দিতে পারেন না।

    আর বুয়াদের হাতের রান্না?

    প্রশ্নই ওঠে না। মরে গেলেও ওসব রান্না মুখে দেবেন না তিনি।

    সারাক্ষণ কাজের মধ্যে আছেন বলেই বোধহয় এখনও ভাল আছেন তিনি। শরীরে মেদ জমেনি, অসুখ বিসুখে ধরেনি। বয়স হল চৌষট্টি, পয়ষট্টি। এগারো বছর আগে বিধবা হয়েছেন, তবু যেন কোনও রকমের মালিন্য স্পর্শ করেনি তাঁকে। গায়ের রং টকটকে ফর্সা, তীক্ষ্ণ নাক, বয়সের তুলনায় সামান্যই পেকেছে চুল, চোখে চশমা আছে কিন্তু বয়সের তুলনায় পাওয়ার তেমন নয় চশমার। মুখটা রাগি ধরনের, এই রাগি মুখ নিয়ে এখনও বেশ সুন্দর তিনি। কম বয়সে তিনি যে বেশ রূপবতি ছিলেন বোঝা যায়।

    আজ অত সকালে মালাকে উঠতে দেখে, ব্যস্ত হতে দেখে যা বোঝার বুঝে গেছেন তিনি কিন্তু ওই নিয়ে কোনও কথা বলেননি।

    বললেন এখন।

    ডাইনিং টেবিলে অনেকগুলো প্লেট গ্লাস, কাপ পিরিচ পেয়ালা জগ। মালা নিজ হাতে গরম পানি দিয়ে ভাল করে ধুয়েছে। এখন মা মেয়ে দুজনে মিলে সেগুলো গুছিয়ে রাখছে। কাজটা করতে করতে থমথমে গলায় মা বললেন, তোর শ্বশুর বাড়ির লোকজনের এভাবে আসার দরকারটা কী?

    শ্বশুরবাড়ি শব্দটা শুনলেই লাজুক একটা ভঙ্গি করে মালা। সেই ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আমাকে নাকি অনেকদিন দেখে না। বলল, দেখতে আসবে।

    শুনে মা বেশ রাগলেন। এতই যখন আল্লাদ, তোকে তাদের বাড়িতে নিয়ে রাখে না কেন? ছেলে বিদেশে আছে তো কী হয়েছে?

    মালা গাল ফুলাল। সব সময় এমন করে বলো না মা, ভাল লাগে না।

    উচিত কথা কারওই ভাল লাগে না। এতগুলো মানুষ আসবে তাদের পেছনে একটা খরচা আছে না! টাকাটা আসে কোত্থেকে?

    যত খরচ হয়, হিসেব করে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও।

    চুপ কর, বড় কথা বলবি না।

    এ সময় শুভ এসে বাড়ি ঢুকল। কোথায় ছিল কে জানে। মুখটা বিষণ্ণ হয়ে আছে, চোখে উদাসীনতা। কোনওদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে, মা শুভর দিকে তাকালেন। আজ আর বাড়ি থেকে বেরুবি না। গেস্ট আসবে।

    চোখ তুলে মায়ের দিকে তাকাল শুভ। কোনও কথা বলল না, নিজের রুমের দিকে চলে গেল। শুভর এই আচরণে মা যেন খুবই বিরক্ত হলেন। নিজেকে নিজে বলার মতো করে বললেন, পাগলা গারদের মধ্যে আছি। একেকটা হয়েছে একেক রকম।

    .

    অফিস থেকে সরাসরি বাড়ির কিচেনে আজকের আগে কখনও আসেনি শাহিন।

    সুরমা ব্যস্ত রান্নাবান্না নিয়ে। গরমে ঘামে একসা অবস্থা তার। বোধহয় এই কারণেই স্বামীর এভাবে রান্নাঘরে আসাটা খুব একটা গুরুত্ব দিল না সে।

    কিন্তু স্ত্রীর কাহিল অবস্থাটা গুরুত্ব দিল শাহিন। চিন্তিত গলায় বলল, রান্নাবান্না করতে পারে এমন একটা কাজের বুয়া রাখা দরকার।

    কথাটা শুনে সুরমা যেন অবাক হল। কেন, বুয়া তো আছেই।

    শাহিনও অবাক হল। কোথায় বুয়া?

    এই যে!

    নিজেকে দেখাল সুরমা।

    শাহিন লজ্জা পেল। এভাবে বলল না। আমাকে কষ্ট দিয়ে কী লাভ? সংসারে একেকজন মানুষ একেকরকম হয়। আমার মা একটু অন্যরকম, একটু মেজাজি…!

    শাহিনের কথা শেষ হওয়ার আগেই হাসল সুরমা। এত কাতর হওয়ার কিছু নেই। আমি এভাবেই বলেছি। তুমি এখান থেকে যাও। মা দেখলে বিপদ হবে।

    কীসের বিপদ?

    বলবেন, অফিস থেকে ছুটি নিয়ে এসে, কিচেনে দাঁড়িয়ে বউর সঙ্গে গল্প করছে।

    কিন্তু আমি তো এসেছি মালার শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে বলে! রান্নাবান্না কী হচ্ছে সেসবের খোঁজখবর নিচ্ছি। ঠিক আছে, চলে যাচ্ছি।

    কিচেন থেকে বেরিয়ে শুভর রুমে এল শাহিন। কী করছিস?

    সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল শুভ। শাহিনকে দেখে ব্যস্ত ভঙ্গিতে উঠে বসল। ভাইয়া, তুমি আমার রুমে?

    শাহিন হাসল। এমনভাবে বললি, যেন জীবনে কোনওদিন তোর রুমে আসিনি?

    তবে এসে খুব ভাল করেছ। তোমার সঙ্গে জরুরী আলাপ আছে।

    শুভর পড়ার চেয়ারটায় বসল শাহিন। আমাকে দেখে আলাপের কথা মনে হল?

    আরে না! অনেকদিন ধরেই ভাবছি আলাপটা করব।

    করিসনি কেন?

    সময় পাইনি।

    শাহিন ঠাট্টার সুরে বলল, হ্যাঁ তুই তো খুবই ব্যস্ত। আপন বড়ভাই জ্বরে বেহুশ হয়ে থাকে, এক বাড়িতে থেকেও তুই তাকে দেখতে যাওয়ার সময় পাস না।

    শুভ লজ্জা পেল। এটা সত্যি আমার খুব অন্যায় হয়েছে।

    তারপর বিছানায় বসেই ডানদিককার কান শাহিনের দিকে এগিয়ে দিল। তুমি আমার কানটা মুচড়ে দাও ভাইয়া।

    শুভর মাথায় একটু হাত বুলিয়ে দিল শাহিন। আরে যাহ পাগলা!

    তারপর বলল, কিন্তু কী নিয়ে ব্যস্ত তুই?

    ব্যস্ত মানে নানা রকমের ঝামেলা যাচ্ছে আর কী! যেটা তোমার সঙ্গে আলাপ করতে চাইলাম ভাইয়া, আমাকে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। চাকরির খুব দরকার।

    তীক্ষ্ণচোখে শুভর মুখের দিকে তাকাল শাহিন। তোর তো এখনও রেজাল্ট বেরয়নি, এখুনি কীসের চাকরি!

    একপলক শাহিনের দিকে তাকিয়ে কথা ঘোরাল শুভ। বেকার ছেলে মা একদম দেখতে পারে না। প্রায়ই কথা শোনায়। তাছাড়া নিজের একটা হাত খরচের ব্যাপার। আছে। তোমাদের কাছ থেকে কত নেব?

    শাহিন উদাস গলায় বলল, ঠিক আছে, দেখি।

    এই বিষয়টা রাতেরবেলা সুরমাকে বলল শাহিন।

    মালার শ্বশুরবাড়ির লোকজন চলে যাওয়ার পর, সবকিছু গোছগাছ করে, রাত এগারোটার দিকে নিজের রুমের ড্রেসিংটেবিলে বসেছে সুরমা। ঘুমোবার আগে অনেকক্ষণ ধরে মাথা আঁচড়াবার অভ্যেস তার। এখন সেই কাজটা করছে। বিছানায়। আধশোয়া হয়েছিল শাহিন। শুভর কথা মাত্র বলতে যাবে তার আগেই সুরমা বলল, মালার শ্বশুরবাড়ির লোকজনগুলো যেন কেমন?

    শুনে শুভর প্রসঙ্গ ভুলে গেল শাহিন। মানে?

    আমাদের বাড়িতে এসে মালাকে নিয়ে আদিখ্যেতার সীমা পরিসীমা নেই, কিন্তু একবারও বলল না তুমি গিয়ে আমাদের বাড়িতে কদিন থেকে এসো। ছেলে বিদেশে থাকলে ছেলের বউকে বাড়িতে নিয়ে রাখে না লোকে, নাকি সবসময় বাপের বাড়িতেই ফেলে রাখে!

    এসব নিয়ে ভেব না। মালার শ্বশুরবাড়ির লোকজনদের ব্যাপারে আমার তেমন কোনও আগ্রহ নেই। ওর বরটা ভাল তাতেই আমি খুশি।

    তারপর শুভর কথা মনে পড়ল শাহিনের। বিছানায় উঠে বসল সে। শোন, অন্য একটা বিষয়ে কথা বলি। শুভর ব্যাপারটা কী?

    সুরমা চমকাল। কেন, কী হয়েছে?

    খুবই চিন্তিত মনে হল। চাকরি বাকরি করতে চাইছে।

    তাই নাকি! হঠাৎ এমন সুমতি?

    সুমতি না অন্যকিছু সেটাই ভাবছি।

    অন্যকিছু মানে?

    এই মানেটাই বের করতে চাইছি। আচ্ছা, শুভর কি কোনও মেয়ের সঙ্গে ভাবটাব আছে? ব্যাপারটা এমন নয়তো যে সেই মেয়েটি বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিছুদিনের মধ্যেই বিয়ে করতে হবে এজন্য চাকরি বাকরি দরকার।

    ভেতরে ভেতরে ব্ৰিত হল সুরমা কিন্তু শাহিনকে বুঝতে দিল না কিছুই। মাথা আঁচড়াতে আঁচড়াতে নির্বিকার গলায় বলল, আমি কী করে বলব?

    তোমার কাছে সে কিছু লুকায় না।

    কিন্তু এসব কখনও বলেনি।

    জানার একটু চেষ্টা করো তো?

    পরদিন সকালেই জানার চেষ্টাটা করল সুরমা।

    এককাপ চা হাতে শুভর রুমে এসে ঢুকল সে। শুভ বেরুচ্ছিল সেতুর সঙ্গে দেখা করতে। সুরমাকে দেখে নয়, তার হাতে চায়ের কাপ দেখে উৎফুল্ল হল। কাপটা নিয়ে ফুরুক করে চুমুক দিয়ে বলল, তোমার নামের মধ্যে ‘মা’ শব্দটা আছে, সুরমা, তোমাকে আমার মা বলেই ডাকা উচিত। তুমি আমার জন্য যা কর, যেভাবে ফিল কর আমাকে, মা ছাড়া এভাবে কেউ কাউকে ফিল করে না।

    মুখের সুন্দর একটা ভঙ্গি করে সুরমা বলল, হঠাৎ এমন আল্লাদের কারণ কী? মানে এত আল্লাদী কথা কেন বলছিস?

    এই যে তুমি আমার জন্য চা নিয়ে এলে এজন্য। তুমি ছাড়া কারোরই বোঝার কথা নয় যে এই মুহূর্তে আমার এককাপ চায়ের দরকার।

    সেতুর বোঝার কথা।

    শুভ একটু থতমত খেল। হ্যাঁ সেও হয়তো বুঝবে।

    তারপর উদাস হল।

    ব্যাপারটা খেয়াল করে সুরমা বলল, সেতুর কথা বলতেই যেন চিন্তিত হয়ে গেলি?

    নিজেকে সামলাল শুভ। না মানে, ভাবী, আমি আসলে ভেতরে ভেতরে খুবই অস্থির হয়ে আছি। এমন একটা ব্যাপার, কাউকে কিছু বলতেও পারছি না। কিন্তু ব্যাপারটা। কারও সঙ্গে শেয়ার করা উচিত।

    কী হয়েছে?

    তোমাকে আগেই বলা উচিত ছিল। কেন যে বলা হয়নি!

    এত ভনিতা করছিস কেন? বলতে হলে এখনও বলা যায়।

    চায়ে শেষ চুমুক দিয়ে কাপটা টেবিলের ওপর রাখল শুভ। মাথা নিচু করে বলল, সেতুর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে।

    শুনে আপাদমস্তক কেঁপে উঠল সুরমা। কী?

    আমাদের কোনও উপায় ছিল না।

    দুহাতে সুরমার একটা হাত ধরল শুভ। তোমাকে না বললে অন্যায় হতো। ভাবী, আপাতত তুমি ছাড়া কথাটা যেন আর কেউ না জানে!

    শুভর চোখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় সুরমা বলল, এটা কি ঠিক হল?

    আমি এভাবে চাইনি। সেতুর কারণে বাধ্য হয়েছি।

    কিন্তু সামলাবি কীভাবে?

    জানি না। তবে তিনটি ভরসা আছে আমার। তুমি নাহিদ আর সেতু।

    .

    সব শুনে সেতু বলল, তুমি অন্তত একজনকে বলে ফেলেছ, আমি তো পারছি না।

    অবাক হয়ে সেতুর মুখের দিকে তাকাল শুভ। এখনও কাউকে বলনি?

    না। ভয় করছে, খুব ভয় করছে। বলার সঙ্গে সঙ্গে যে কী হবে বাড়িতে কিছুই বুঝতে পারছি না। ভাই ভাবীরা কে কীভাবে রিয়্যাক্ট করবে, তাদের রিয়্যাকসানে আমি কী করব কিছুই ভেবে পাচ্ছি না।

    কিন্তু জানানো দরকার। এনগেজম্যান্টের ডেট এসে গেল, এখনও যদি না জানাও পরে কিন্তু অন্য ধরনের কেলেংকারি হয়ে যাবে।

    আর একটা ব্যাপারেও খুব ভয় পাচ্ছি।

    কী?

    জানাজানি হওয়ার পর যদি বাড়ি থেকে বেরুনো বন্ধ হয়ে যায়, মানে বাড়ি থেকে যদি আমাকে আর বেরুতে না দেয়, তোমার সঙ্গে যদি দেখা করতে না পারি!

    হ্যাঁ, এমনও হতে পারে। তবে এখন যে কোনও পরিস্থিতি ফেস করার জন্য রেডি থাকতে হবে।

    কিন্তু আমার খুব ভয় করছে।

    সেতুকে বুকের কাছে টেনে আনল শুভ। ভয় পাবে না, একদম ভয় পাবে না। আমি আছি। এখন তুমি আমার বউ, বিয়ে করা বউ। আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে কেউ তোমাকে সরিয়ে রাখতে পারবে না। তোমার জন্য পৃথিবীর যে কোনও দেয়াল আমি ভেঙে ফেলব।

    শুভর গলার কাছে আদুরে ভঙ্গিতে মুখ ঘষে সেতু বলল, তুমি এভাবে বললে খুব ভাল লাগে আমার, খুব সাহস পাই আমি।

    শুভ কোনও কথা বলল না। আনমনা হয়ে গেল।

    শুভর বুক থেকে মুখ তুলে সেতু বলল, কী হয়েছে? আমার সামনে বসে কার কথা ভাবছ তুমি?

    শুভ ম্লান হাসল। তোমার কথা।

    আমার কথা ভাববে যখন আমি তোমার সামনে না থাকব তখন, যখন সামনে থাকব তখন তুমি শুধু আমাকে দেখবে, আমার সঙ্গে কথা বলবে আর আমাকে আদর করবে।

    সেতুর কপালে ঠোঁট ছোঁয়াল শুভ। আসলে আমার মনটা খারাপ।

    কেন গো?

    তোমার জন্য।

    কী করেছি আমি?

    আমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছ। আমি এক হতদরিদ্র যুবক, সুখ শান্তি প্রাচুর্য কিছুই তোমাকে আমি দিতে পারব না।

    শুভর একগালে হাত বুলিয়ে দিল সেতু আর একগালে চুমু খেল। কীসে আমার সুখ, কীসে আমার শান্তি তা তুমি জান না। কোনও প্রাচুর্য তোমার কাছে আমি চাই না, আমি শুধু একটা জিনিস চাই তোমার কাছে, বল, সারাজীবন ধরে সেই জিনিসটা আমাকে তুমি দেবে?

    সাধ্য থাকলে অবশ্যই দেব।

    সাধ্য তোমার আছে।

    তাহলে বল, বল কী চাও তুমি?

    ভালবাসা চাই, সারাজীবন ধরে আমি শুধু তোমার ভালবাসা চাই।

    সেতুকে আরও নিবিড় করে আঁকড়ে ধরল শুভ। তার চোখের দিকে তাকিয়ে বলল, ভালবাসা ছাড়া তোমাকে দেয়ার মতো আর কিছু নেই আমার। সারাজীবন ধরে আমার সবটুকু ভালবাসা আমি শুধু তোমাকেই দেব।

    তারপর একটু থেমে বলল, এই, তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে?

    সেতু ঘোরলাগা গলায় বলল, তোমার সঙ্গে যে কোনও জায়গায় যেতে রাজি আমি, এমনকি দোযখেও।

    দোযখে তোমাকে আমি নেব কেন?

    তাহলে কোথায় নেবে?

    কক্সবাজার।

    হঠাৎ কক্সবাজার কেন?

    হানিমুনে। আমরা নবদম্পতি, হানিমুনে যাব না?

    ওরকম হানিমুন কি আমাদের কখনও হবে?

    কেন হবে না?

    যেভাবে বিয়ে হল, আমার ভাইরা এ বিয়ে মেনে নেবে কি না…

    সেতুকে থামিয়ে দিল শুভ। থাক, এসব এখন আর বলো না, মন খারাপ হয়ে যাবে। তারচে’ অন্যকথা বল।

    শুভর বুকে আঙুল বোলাতে বোলাতে সেতু বলল, আমার এক সময় স্বপ্ন ছিল আমি হানিমুনে যাব কাশ্মিরে। শ্রীনগরের ডাললেকে সিকারায় থাকব অনেকগুলো দিন।

    সিকারা মানে?

    এক ধরনের নৌকো। নবদম্পতি কিংবা প্রেমিক প্রেমিকারা থাকে।

    শুভ একটা দীর্ঘশ্বাস ফেলল। সাধ্য থাকলে এক্ষুণি তোমাকে আমি সেখানে নিয়ে যেতাম।

    তারপর একেবারেই অন্যমানুষ হয়ে গেল শুভ। চটপটে গলায় বলল, চল, শ্রীনগরে নিয়ে যাই তোমাকে, এক্ষুণি নিয়ে যাই। ডাললেকের সিকারায় বসে একজন ধরে রাখি আরেকজনের হাত, একজন তাকিয়ে থাকি আরেকজনের চোখে মুখে কোনও কথা থাকবে না আমাদের, সব কথা হবে চুমোয় চুমোয়, নিঃশব্দে।

    সেতু হাসল। কিন্তু তুমি আমাকে নেবে কীভাবে?

    শুভ একমুহূর্তও দেরি করল না। বলল, কল্পনায়, কল্পনায় নিয়ে যাব। আমার বুকে মুখ রেখে চোখ বুজে তুমি কল্পনা কর, দেখবে দোলনদের ড্রয়িংরুমটাই ডালকের ভাসমান সিকারা হয়ে গেছে। ভালবাসা থাকলে সব হয়।

    .

    মামুন বাড়ি ফিরল সন্ধের পর।

    অফিস থেকে ফিরে সে সাধারণত ড্রেসিংরুমে ঢোকে। বাইরের পোশাক বদলে বাথরুম থেকে ফ্রেস হয়ে তারপর আসে বেডরুমে।

    আজ ড্রেসিংরুমে ঢুকল না। বেডরুমে শিলা আছে, তার সামনে দাঁড়িয়ে টাই আলগা করতে করতে বলল, এনগেজম্যান্টের অনুষ্ঠান শেরাটনে করব। স্বপনকে। পাঠিয়েছি বুকড করতে।

    শিলা বলল, এটা কিন্তু একটা বাড়তি খরচ। এসব না করে একবারে বিয়ে দিলেই পারতে। সোনারগাঁওয়ে অনুষ্ঠান করতে আর নয়ত সেনাকুঞ্জে।

    খরচ নিয়ে তুমি ভাবছ কেন? আমাদের একমাত্র বোন।

    একমাত্র বোন বলে অকারণে সব করতে হবে নাকি?

    কোন ফাঁকে দক্ষিণের দেয়ালের সঙ্গে লাগানো সুন্দর এবং অতি আরামদায়ক চেয়ারটায় বসে পড়েছে মামুন। শিলার কথা শুনে একটু নড়েচড়ে উঠল। আক্রমণের গন্ধ পাচ্ছি। তুমি কি কোনও কারণে রেগে আছ? ঝগড়া লাগাবে নাকি?

    শিলা কঠিন গলায় বলল, যদি লাগাই?

    না না, লাগিয়ো না। আমি আগেই সারেন্ডার করছি। আমি তোমাকে খুবই ভয় পাই। সেদিনের পর থেকে মারাত্মক রকমের সাবধানতা অবলম্বন করে আছি, যাতে কোনওভাবেই বিগড়ে যাওয়ার চান্স না পাও তুমি। ইয়ে, গহনা বানাবে বলেছিলে, কালই যাও, অর্ডার দিয়ে এস।

    অর্ডার দেয়া হয়ে গেছে। দুএকদিনের মধ্যেই নিয়ে আসব। টাকাটা দিয়ে দিও।

    কত, কত টাকা? ক্যাশ না চেক?

    বিলটা আমার কাছে আছে। একলাখ বাহাত্তোর হাজার। তবে ক্যাশ টাকা নিয়ে আমি মুভ করব না। চারদিকে যা ছিনতাই ফিনতাই হচ্ছে!

    খুবই সরল মুখ করে মামুন বলল, ফিনতাইটা কী?

    মামুনের মুখভঙ্গি দেখে হেসে ফেলল শিলা। ফাজলামো করো না।

    মামুন বিগলিত হল। করার আর দরকার হবে না। এই যে তুমি একবার হাসলে, মামার কাজ শেষ। শোন, আমাদের প্রপার্টির এক অংশ সেতুরও। সব মিলে দুআড়াই কোটি টাকা সে পাবে। দরকার হলে ওর টাকা থেকে ওর বিয়ের খরচা করব।

    গ্রীবা বাঁকিয়ে মামুনের দিকে তাকাল শিলা। কথাটা কি তুমি আমাকে খুশি করার জন্য বললে?

    মামুন বিব্রত হল। না, তা কেন বলব!

    ভাবতে পার, আমি তোমার স্ত্রী, বোনের বিয়েতে তোমার টাকা থেকে বিশাল একটা এমাউন্ট খরচা হয়ে যাবে ভেবে রেগে আছি আমি কিংবা রেগে যেতে পারি এজন্য আমাকে ম্যানেজ করছ এ ধরনের কথা বলে! যদি এরকম ভেবে থাক, ভাবনাটা তোমার ঠিক না। এভারেজ বাঙালি বউদের মতো লোভি মহিলা আমি নই। যা বললে তা কক্ষনো করবে না। তোমাদের কি কোনও অভাব আছে নাকি যে সেতুর প্রাপ্য থেকে ওর বিয়ের খরচা করবে? তোমাদের দুভাইয়ের দায়িত্ব হচ্ছে ছোটবোনকে ভাল পাত্রে বিয়ে দেয়া। বাপ না থাকলে বড়ভাই বাবার মতো। মেয়ে বিয়ে দিয়ে বাবা কখনও বলে না যে তোর প্রাপ্য থেকে তোকে বিয়ে দিলাম।

    শিলার কথা শুনে মুগ্ধ হয়ে গেল মামুন। চেয়ার ছেড়ে উঠে এল সে, শিলার সামনে দাঁড়াল। খুব ভাল লাগল তোমার কথা শুনে। তুমি যাতে এই কথাগুলোই বল, শোনার জন্য চালাকি করে সেতুর প্রাপ্য টাকার প্রসঙ্গটা তুলোম। সত্যিকার অর্থে কখনও আমি তা করব না। স্বপনকেও করতে দেব না। আমাদের টাকায়ই বিয়ে দেব সেতুকে। তারপর ও যখন ওর প্রাপ্য চাইবে হিসেব করে পাই টু পাই ওরটা ওকে দিয়ে দেব।

    তারপর স্ত্রীর কাঁধে হাত দিল মামুন। তুমি একটু নিচু হও।

    শিলা অবাক হল। কেন?

    দেখছ না সঙ্গে জলচৌকিটা নেই।

    স্বামীর হাত সরিয়ে ছিটকে গেল শিলা। এই, খবরদার! ফাজলামো করো না।

    মামুন হো হো করে হাসতে লাগল।

    .

    রেখা টিভি দেখছে।

    বেডরুমে ঢুকে রেখার দিকে না তাকিয়ে টিভির দিকে তাকাল স্বপন। টিভিটা অফ

    রিমোট টিপে টিভি অফ করল রেখা। ভাইয়া কী বললেন?

    খুশি হলেন। চট করে শেরাটন ম্যানেজ করে ফেলব, ভাবেননি।

    মন খারাপ করা ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল স্বপন।

    ব্যাপারটা খেয়াল করে রেখা বলল, তোমাকে কী রকম যেন দেখাচ্ছে। মন খারাপ?

    স্বপন একটা দীর্ঘশ্বাস ফেলল। সেতুর এনগেজম্যান্টের দিন ঘনিয়ে আসছে আর মন খারাপ হচ্ছে আমার।

    ছোটবোনের বিয়ের সময় এমনই লাগে। বিশেষ করে মা বাবা না থাকলে। আমার বিয়ের দিন দেখনি ভাইয়ারা কী রকম কান্নাকাটি করল!

    বোন যখন বাড়ি থেকে চলে যায় তখন কান্না পাবেই। আমার তো এখনই পাচ্ছে।

    রেখা আচমকা বলল, একটু কাঁদ না!

    স্বপন অবাক হল। কী?

    তোমাকে আমি কখনও কাঁদতে দেখিনি। নিজের স্বামীকে কাঁদতে দেখলে কেমন লাগে, এই অভিজ্ঞতাটা থাকা দরকার।

    স্বপন হাসল। ফাজলামো করো না।

    রেখাও হাসল। তোমার মন ভাল করার জন্য করলাম।

    তা আমি বুঝেছি।

    তবে অভিজ্ঞতাটা আমার সত্যি থাকা দরকার।

    সেতুর বিয়ের দিন হয়ে যাবে।

    স্বপন এবং রেখা যখন এসব কথা বলছে তখন বাবলুর রুমে এসে ঢুকেছে মুন্নি। সোফায় শুয়ে সকালবেলার কাগজ রাতেরবেলা পড়ছে বাবলু আর তার রুমের মেঝেতে বসে পাঁচ সাতটা পুতুল নিয়ে মগ্ন হয়ে খেলছে টুপলু।

    বিন্দুমাত্র ভনিতা না করে মুন্নি বলল, গেটধরা বোঝ, ভাইয়া?

    খবরের কাগজের আড়াল থেকে মুখ বের করল বাবলু। না তো! গেটরা কী?

    বিয়ের দিন যখন বর আসে তখন বাড়ির ছেলেমেয়েরা গেট আগলে দাঁড়ায়। বরপক্ষ টাকা না দিলে ঢুকতে দেয়া হয় না, এটাকে বলে গেটধরা।

    বুঝেছি, এখন যা, আমি খেলার খবর পড়ছি।

    পুতুলকে ঘুম পাড়াতে পাড়াতে টুপলু বলল, আমিও ব্যস্ত। খেলছি।

    কিন্তু মুন্নি দমল না। বলল, একেকজন দশহাজার টাকা করে পাব।

    বাবলু উৎসাহি হল। কীভাবে?

    ফুপির বিয়ের দিন আমরা তিনজনে মিলে গেট ধরব। পঞ্চাশ হাজার টাকা চাইব। যা চাইব তাতো আর দেবে না, কমাবার চেষ্টা করবে। তবে তিরিশ হাজারের কমে কিছুতেই আমরা ছাড়ব না। ওই তিরিশ হাজার তিনজনে ভাগ করব। একেকজনের ভাগে দশহাজার করে।

    ভেরিগুড। আমি আছি তোর সঙ্গে। গেট ধরব।

    টুপলু বলল, আমিও ধরব কিন্তু টাকা নেব না। টাকা নিলে আম্মু আমাকে বকবে। আমার ভাগের টাকাটাও তোমরা দুজনে নিয়ে নিও।

    মুন্নি খুশি হয়ে বলল, তাহলে আমাদের ভাগে পনের হাজার করে পড়বে।

    .

    তুই কি ঢাকায় নাকি?

    নাহিদ বিষণ্ণ গলায় বলল, ছিলাম না, বর্ষাকে নিয়ে কাল এসেছি। বাবা মাও এসেছেন। আজ ওকে একজন ডাক্তার দেখাব তারপর কাল সবাই মিলে আবার ফিরে যাব।

    কোথায় উঠেছিস তোরা?

    মাঝারি ধরনের একটা হোটেলে।

    শুভ অবাক হল। হোটেলে উঠেছিস কেন?

    নাহিদ আবার বিষণ্ণ হল। তাহলে কোথায় উঠব! তুই তো জানিসই ঢাকায় আমাদের কোনও আত্মীয়স্বজন নেই।

    আত্মীয়স্বজন না থাক, আমি তো আছি, আমাকে জানালি না কেন?

    জানালে কী হত?

    আমাদের বাড়িতে ওঠার ব্যবস্থা করতাম।

    এতগুলো মানুষ নিয়ে একটা বাড়িতে এসে ওঠা যায় না।

    বুক পকেট থেকে ছবির খাম বের করল নাহিদ। তোদের বিয়ের ছবিগুলো।

    ছবির কথা শুনে যতটা আগ্রহি হওয়ার কথা শুভর তার কিছুই হল না। খামটা সে খুললও না। বিছানার ওপর ফেলে রেখে বলল, কোন হোটেলে উঠেছিস বল, আমি গিয়ে সবার সঙ্গে দেখা করে আসব।

    দরকার নেই। আমরা কখন কোথায় থাকব বলতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই আমি আবার ঢাকায় আসব। এসে তোর সঙ্গে দেখা করব।

    নাহিদ চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে ছবিগুলো দেখল শুভ। প্রত্যেকটি ছবির দুটো করে প্রিন্ট। বেশ বুদ্ধি করেই দুসেট ছবি করিয়েছে নাহিদ। একটা সেট শুভর কাছে থাকবে আরেকটা সেতুর কাছে।

    সেতুর সেটটা তো তাহলে আজই পৌঁছে দিতে হয়। এক্ষুণি যেতে হয় দোলনদের বাড়ি।

    এই ভেবে তক্ষুনি বাড়ি থেকে বেরুল শুভ। দোলনদের বাড়ি পৌঁছবার আগে টকটকে লাল, তরতাজা কতগুলো গোলাপ কিনল। ফুলগুলো ব্যান্ড দিয়ে সুন্দর করে বেঁধে দিল দোকানের একজন কর্মচারি। ছবির সঙ্গে এই ফুল পেলে মুগ্ধ হয়ে যাবে সেতু। সেতুর মুগ্ধতার চে মূল্যবান আর কিছুই নেই শুভর কাছে।

    কিন্তু ফুল দেখে দোলন একটু ভুল বুঝল। আমার জন্য ফুল এনেছেন?

    শুভ হাসল। না।

    তাই তো বলি, আপনার তো এত উদার হওয়ার কথা না।

    বউর বান্ধবীর সঙ্গে উদার হওয়ার কোনও দরকার আমার নেই। আমি এলাম তোমাকে একটু জ্বালাতে।

    ওসব বলে আর লাভ কী! দুজনে মিলে তো অনেকদিন ধরেই জ্বালাচ্ছেন।

    এভাবে বললে সারাজীবন জ্বালাব।

    না বললেও যে জ্বালাবেন, জানি। অসুবিধা নেই, কী করতে হবে বলুন।

    এই খামে আমাদের বিয়ের ছবিগুলো আছে, ছবির সঙ্গে এই ফুল, এসব ওকে একটু পৌঁছে দেবে।

    ছবির খাম এবং ফুল হাতে নিল দোলন। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আর কিছু বলতে হবে?

    হ্যাঁ।

    কী?

    বলবে, আমি ওকে খুব ভালবাসি।

    দোলন মিষ্টি করে হাসল। আপনি খুব রোমান্টিক।

    কিন্তু দোলনের হাতে ফুল দেখে সেতু খুব অবাক। চোখ ছানাবড়া করে বলল, তুই হঠাৎ ফুল নিয়ে!

    দোলন উজ্জ্বল গলায় বলল, বান্ধবীর এনগেজম্যান্ট হচ্ছে, খালি হাতে তার সঙ্গে দেখা করতে আসি কী করে?

    সেতু গম্ভীর হল। আমি টেনশানে মরছি আর তুই ফাজলামো করছিস?

    টেনশান করে লাভ নেই। আমি চলে যাওয়ার পর পরই বাড়িতে আজ জানিয়ে দিবি।

    ফুলগুলো সেতুর হাতে দিয়ে ব্যাগ থেকে ছবির খামটা বের করল দোলন, সেতুর হাতে দিল। তোদের বিয়ের ছবি। কেউ যদি তোর কথা বিশ্বেস না করে তাহলে ছবি দেখিয়ে দিবি। ছবির সঙ্গে ফুলগুলোও তোর বর পাঠিয়েছে, বলেছে, সে তোকে খুব। ভালবাসে।

    ভালবাসা শব্দটা শুনে মুখ উজ্জ্বল হয়ে গেল সেতুর।

    তারপরও ভাবীদের কাউকে বিয়ের কথাটা জানাতে পারল না সেতু। সারাটা দুপুর ছটফট করল। বিয়ের ছবিগুলো দেখতে দেখতে নানারকমভাবে ভাবল কেমন করে কথাটা ভাবীদেরকে বলা যায়। কোন ভাবিকে বলবে, শিলা না রেখাকে!

    রেখা একটু নরম ধরনের। রেখাকে বলতে সুবিধে হবে ভেবে বিকেলের মুখে মুখে রেখার বেডরুমের সামনে এসে দাঁড়াল সেতু। যেমন করেই হোক আজকেই জানাতে হবে। এনগেজমেন্টের চারদিন বাকি। আজ না জানালে অন্য ধরনের সমস্যা হবে। পাত্রপক্ষকে মানা করার ব্যাপার আছে। একেবারেই শেষ সময়ে জানালে কিংবা এনগেজম্যান্টের দিন জানালে সিনেমার মতো ব্যাপার হবে। স্বাভাবিক অবস্থার চে বেশি বিব্রত হবে ভাইয়ারা, স্বাভাবিক অবস্থার চে বেশি রাগবে সেতুর ওপর।

    কিন্তু রেখার বেডরুমের কাছে এসেও ভেতরে ঢুকতে পারল না সেতু, নিজের অজান্তেই যেন বসে পড়ল রেখার রুমের সঙ্গের বারান্দায় ফেলে রাখা বেতের চেয়ারগুলোর একটায়। বসে আনমনা হয়ে রইল। বিয়ের তিন চারটে ছবি হাতে ধরা, মূল খাম রেখে অন্য একটা খামে ভরে ছবি কটি নিয়ে এসেছে। একবার ভেবেছিল সবগুলো ছবিই, মানে পুরো খামটা দোলন যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবেই দিয়ে আসবে ভাবীদের একজনকে। তারপর ভেবেছে, যদি ছবিগুলো আর ফেরত না পায়! যদি ছিঁড়েটিরে ফেলে দেয় ভাইয়ারা! তারপর যদি শুভর সঙ্গে যোগাযোগের সব পথ বন্ধ করে দেয়, তাহলে একা ঘরে হাজার ইচ্ছে হলেও তো বিয়ের ছবিগুলো দেখতে পাবে না সে!

    তুমি এভাবে এখানে বসে আছ?

    সেতু চমকে তাকাল। কখন রেখা এসে দাঁড়িয়েছে তার সামনে! সেতুকে এভাবে বসে থাকতে দেখে বেশ অবাক হল। সেতু তার দিকে তাকাতে মুখে দুঃশ্চিন্তার ছায়াটাও দেখতে পেল। বলল, কী হয়েছে?

    সেতু বিষণ্ণ গলায় বলল, কিছু না।

    তোমাকে কী রকম যেন দেখাচ্ছে! শরীর খারাপ, নাকি কিছু ভাবছ?

    এই সুযোগটা ইচ্ছে করলেই নিতে পারে সেতু! রেখার কথার রেশ ধরে গড়গড় করে বলে যেতে পারে সব কথা। হাতের খামটা এগিয়ে দিতে পারে রেখার দিকে।

    কিন্তু এসবের কিছুই করল না সে। আগের মতোই বিষণ্ণ গলায় বলল, শরীরও খারাপ না, কিছু ভাবছিও না, এমনিতেই বসে আছি।

    সঙ্গে সঙ্গে সেতুর মুখোমুখি চেয়ারে বসল রেখা। চা খাবে?

    একথায় বিরক্ত হওয়ার কিছু নেই কিন্তু সেতু খুব বিরক্ত হল। রুক্ষ্ম গলায় বলল, এ সময় চা খাব কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বাইরের লোক, তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি!

    রেখা থতমত খেল। ফ্যাল ফ্যাল করে সেতুর মুখের দিকে খানিক তাকিয়ে থেকে বলল, আমি আবারও বলছি, কী হয়েছে তোমার?

    গলা আগের চেয়েও রুক্ষ্ম হল সেতুর। আমিও আবার বলছি, কিছুই হয়নি আমার।

    কদিন পর এত ভালপাত্রের সঙ্গে যে মেয়ের এনগেজম্যান্ট তার মনমেজাজ এ সময় এত তিরিক্ষি হওয়ার কথা নয়।

    তাহলে কেমন হওয়ার কথা?

    এ সময় সে থাকবে গভীর আনন্দে। মজা করবে, হাসবে।

    নাচবে না? ভারতনাট্যম কিংবা কথক?

    উঠে হন হন করে নিজের রুমের দিকে চলে গেল সেতু।

    রেখা অবাক হয়ে তাকিয়ে রইল। সেতুর এই ধরনের আচরণ কখনও দেখেনি সে।

    .

    মামুন অফিসে চলে যাওয়ার পর সুন্দর একটা শাড়ি পরল শিলা।

    ড্রেসিংটেবিলের সামনে বসে সাজগোজ করতে লাগল। এক্ষুনি বাড়ি থেকে বেরুবে সে। গহনা আনতে যাবে। এক লাখ বাহাত্তোর হাজার টাকার চেক দিয়ে গেছে মামুন।

    জুয়েলারিওয়ালারা এডভান্স ছাড়া অর্ডার নেয় না, শুধু এই বাড়িরটা নেয়। ক্যাটালগ দেখে অর্ডার দিয়ে এলেই হয়। গহনা আনার দিন পুরো পেমেন্ট।

    কাল বিকেলে টেলিফোনে খবর নিয়েছে শিলা। গহনা রেডি। আজ আনতে যাবে, এজন্য বেশ আনন্দে আছে সে। গুনগুন করে গানও গাইছিল। সেতুকে দেখে থামল।

    হাতের খামটা নাড়তে নাড়তে সেতু বলল, তুমি কি বেরুচ্ছ ভাবি?

    শিলা হাসল। হ্যাঁ।

    কোথায় যাচ্ছ?

    মার্কেটে। ননদের বিয়ে, কত কেনাকাটা করতে হয়! এখন যাচ্ছি গয়না আনতে।

    তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।

    বল।

    ভাইয়াদেরকে জানিয়ে দাও, বিয়েটা হবে না।

    কথাটা যেন বুঝতে পারল না শিলা। থতমত খেয়ে ড্রেসিংটেবিলের আয়না থেকে মুখ ফেরাল। কী?

    গলা একটুও কাঁপল না সেতুর, একটুও নার্ভাস হল না সে, একেবারেই নির্বিকার গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে। শুভ নামের একজনের সঙ্গে বহুদিনের এফেয়ার আমার। তাকে আমি বিয়ে করেছি। এই খামে আমাদের বিয়ের ছবি আছে।

    খামটা শিলার হাতে দিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নিজের রুমের দিকে চলে গেল সেতু।

    এদিকে শিলার তখন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। খামটা ধরে মৃতের মতো দাঁড়িয়ে রইল সে। মার্কেটে যাওয়ার কথা ভুলে গেল, গহনার কথা ভুলে গেল। তারপর একসময় পাগলের মতো ছুটে এল রেখার রুমে। হাঁপাতে হাঁপাতে বলল, শুনেছ, শুনেছ কী কাণ্ড হয়েছে?

    সব শুনে ধপ করে নিজের বিছানায় বসে পড়ল রেখা। বল কী! সর্বনাশ হয়ে গেছে তো!

    আমি কল্পনাই করতে পারিনি। ছবি না দেখলে বিশ্বাসই করতাম না। এই যে ছবি, তুমিও দেখ।

    ছবি দেখতে দেখতে চোখ প্রায় ঠিকরে বেরুল রেখার। ও যে ভেতরে ভেতরে এমন, মুখ দেখে একদম বোঝা যায় না। কাল বিকেলে এই খামটা ওর হাতে আমি দেখেছি। বোধহয় তখন থেকেই এসব বলার প্রিপারেশান নিচ্ছিল। আমার সঙ্গে বাজে ব্যবহারও করেছে।

    রেখার কথা যেন শুনতেই পেল না শিলা। বলল, আমার যখন বিয়ে হয় তখন ওর দুআড়াই বছর বয়স। দুই ভাইয়ের সঙ্গেই বয়সের বিরাট ব্যবধান। যে বয়সে সন্তান হওয়ার কথা কল্পনা করে না লোকে সেই বয়সে কেমন করে যেন কনসিপ করেছিলেন। আমার শাশুড়ি। এই বাড়িতে এসে আমি যখন ওকে কোলে নিতাম কিংবা মামুন যখন কোলে নিত মনে হতো ও আমাদেরই সন্তান। কোথাও বেড়াতে গেলে ওকে আমরা সঙ্গে নিতাম না, কারণ কেউ বিশ্বাস করত না যে ও আমার ননদ। তারপর আমার চোখের সামনে বড় হল। প্রথমে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল ওকে। তিন বছর পড়ার পর শ্বশুর বললেন ইংলিশ মিডিয়ামে পড়লে যখন সেভেন এইটে উঠবে তখনই বখে যাবে মেয়ে। স্কুল বদলাও। আমি এবং মামুন অনেক বোঝালাম। ইংলিশ মিডিয়ামে পড়লে ছেলেমেয়েরা বখে যায় এসব কথা কে বলেছে! যারা বখার তারা যে কোনও পরিস্থিতিতেই বখতে পারে। তিনি কোনও কথাই শুনলেন না। স্কুল বদলে বাংলা মিডিয়ামে ভর্তি করা হল ওকে। দুটো বছর নষ্ট হল। বয়স অনুযায়ী ওর তো এখন অনার্স কমপ্লিট হওয়ার কথা।

    একটু থামল শিলা। তবে বখে সেতু কখনও যায়নি। আমার চোখের সামনে বড় হল। কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হল, খারাপ কিছু ওর মধ্যে কখনও আমি দেখিনি। সেই মেয়ে গোপনে গোপনে এমন কাজ করল! কথা নেই বার্তা নেই আচমকা পুরো ফ্যামিলির মাথায় বাড়ি মেরে বসল!

    রেখা অধৈর্যের গলায় বলল, কিন্তু এখন কী হবে? তিনদিন পর এনগেজম্যান্ট, সব রেডি!

    আমার মাথায় কিছু ঢুকছে না, কিছু ভাবতে পারছি না আমি।

    একথা শোনার পর সেতুর ভাইদের মাথায় আকাশ ভেঙে পড়বে। টুপলুর বাবা এমনিতে খুব ভাল, কিন্তু ভীষণ বদরাগি, কী যেন কী করে বসে!

    মামুন সাহেবও কম রাগি নয়। দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুব রাগি। এসব শোনার পর তার মাথার ঠিক থাকবে না। সেতু তার জান, তারপরও কিছুতেই এসব সে মেনে নেবে না।

    আমার কথা হচ্ছে এতবড় একটা ব্যাপার এতদিন ও কীভাবে চেপে রাখল?

    উত্তেজনায় রেখার গলা আরও রুক্ষ্ম এবং কর্কশ হয়ে গেছ। শিলার লক্ষ্মীট্যারা চোখটা গেছে ভাল রকমের ট্যারা হয়ে। সেই চোখ ঘুরিয়ে সে বলল, তুমি না বলেছিলে প্রেম এবং ক্যান্সার চেপে রাখা যায় না, সেতু তো ঠিকই চেপে রেখেছিল!

    কোথায় আর চেপে রাখল! বলে তো দিলই! কথা হচ্ছে, প্রেম এবং ক্যান্সার কোনও না কোনও সময় বেরিয়ে আসবেই। বহুদিন চেপে রাখার পর সেতুরটা যেমন বেরিয়ে এল। সব বলে দিল সে।

    এই বলাটা আরও কিছুদিন আগে বললে আমাদের খুব উপকার হতো।

    কিন্তু এখন কী হবে?

    শিলা রেগে গেল। তীক্ষ্ম গলায় বলল, বার বার এক কথা বলো না। কী হবে তার আমি কী জানি?

    শিলার একটা হাত ধরল রেখা। কাতর গলায় বলল, রাগ করো না ভাবী। আমার খুব ভয় করছে।

    শিলা নরম হল। ভয় আমারও করছে। সংসারে বিরাট ঝামেলা লেগে যাবে। চল, ওর সঙ্গে কথা বলে দেখি।

    রেখা উঠল। চল।

    ওরা দুজন তারপর সেতুর রুমে এসে ঢুকল।

    চিন্তিত মুখে হাতপা গুটিয়ে নিজের বিছানায় বসে আছে সেতু। শিলা এবং রেখাকে দেখে চোখ তুলে তাকাল। তারপর ওরা কিছু বলার আগে নিজেই বেশ অপরাধী গলায় বলল, আমার আর কিছু বলার নেই। যদি কাবিননামা দেখতে চাও, দেখাব।

    চাপা ক্রোধের গলায় শিলা বলল, কিন্তু এটা তুমি কেন করলে? তোমার যদি কারও সঙ্গে এফেয়ার থাকে প্রথমে আমাদের দুজনকে তুমি তা বলবে, আমরা তোমার। ভাইদেরকে ম্যানেজ করার চেষ্টা করব। না পারলে তুমি তোমার ডিসিসান নেবে। এরকমই নিয়ম। তুমি কোনও নিয়মের ধার ধারলে না? আগেই বিয়ে করে ফেললে? তাও এমন সময় যখন অন্য জায়গায় তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এ তুমি কি করলে? এসব জানার পর তোমার ভাইরা কী দুঃখটা পাবে, তুমি ভেবেছ? যে ভাইয়েরা এত ভালবাসে তোমাকে, তুমি যাদের জান, তাদেরকে একরম দুঃখ দেয়ার আগে তুমি একটু ভাবলে না?

    রেখা বলল, আমি মনে করি দুঃখের চে’ অপমানটা তাঁদের বেশি। যেখানে বিয়ে ঠিক হয়ে গেছে সেই লোকগুলোকে তারা এখন কী বলবে? কীভাবে মুখ দেখাবে তাদেরকে! কীভাবে সব ম্যানেজ করবে! সবকিছু জানাজানি হলে লোকে আমাদেরকে বলবে কী?

    দাঁতে দাঁত চেপে শিলা বলল, আমার নিজের মেয়ে হলে থাপড়ে তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম। তারপর,তারপর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতাম। তোমার মতো মেয়ের মুখ আমি জীবনে দেখতাম না।

    রাগি ভঙ্গিতে চলে যাওয়ার জন্য পা বড়িয়েছে শিলা, থাবা দিয়ে তার একটা হাত ধরল সেতু। চোখের জলে গাল ভেসে যাচ্ছে তার। কাঁদতে কাঁদতে বলল, অন্যায় আমি করে ফেলেছি, নিশ্চয় অনেক বড় অন্যায় আমি করে ফেলেছি। আমার ওপর যদি খুব রাগ হয় তোমার, আমাকে তুমি গালাগাল করো, যত ইচ্ছা গালাগাল করো, দরকার হলে মারো, তারপরও ভাইয়াকে তুমি ম্যানেজ করো।

    ঝটকা মেরে সেতুর হাত ছাড়িয়ে দিল শিলা। আমি পারব না। ম্যানেজ করা তো দূরের কথা, তোমাকে নিয়ে তার সঙ্গে আমি কোনও কথাই বলব না। তুমি একটা বাজে মেয়ে।

    প্রায় ছুটে বেরিয়ে গেল শিলা। তার পিছু পিছু গেল রেখা।

    চোখের জলে ভাসতে ভাসতে সেতু তখন ভাবছে এখন সে কি করবে! কেমন করে ম্যানেজ করবে ভাবীদেরকে।

    যে কোনও অসহায় মুহূর্তে সেতুর যা হয়, শেষ পর্যন্ত শুভকে ডাকতে লাগল সে। মনে মনে কথা বলতে লাগল শুভর সঙ্গে। শুভ, তুমি বলে দাও আমি এখন কী করব।

    আশ্চর্য ব্যাপার, শুভই যেন পথটা তাকে বাতলে দিল। কিছুক্ষণ পর নিজের অজান্তেই যেন রেখার রুমে এসে ঢুকল সে।

    চিন্তিত ভঙ্গিতে চেয়ারে বসে আছে রেখা। সেতুকে দেখে মোটেই অবাক হল না, বিরক্ত হল। কপালে কুঁচকে অন্যদিকে তাকিয়ে রইল।

    অপমানটা গায়ে মাখল না সেতু। বলল, তোমরা দুজনেই যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কার কাছে যাব? তোমরা ছাড়া আমার আর আছে কে?

    নরম করে বলতে চাওয়ার পরও গলাটা রেখার নরম হল না। কর্কশ গলায় বলল, আমাদের জায়গায় তুমি হলে কী করতে?

    তোমাদের কোনও প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। তবে সবদিক ভেবেই কাজটা আমি করেছি। এছাড়া আমার কোনও উপায় ছিল না। আমি চাই তোমরা দুজন আমার পাশে দাঁড়াও, আমাকে হেলপ কর।

    একথায় রেখা কেমন ব্ৰিত হল। আমি কীভাবে তোমাকে হেলপ করব? না না আমার কিছু করার নেই।

    আছে। তুমি ছোটভাইকে বোঝাও।

    সে আমার কথা শুনবে না। প্রচন্ড রেগে যাবে, তার রাগ সামলাবার ক্ষমতা আমার নেই। তারচে’ তুমি বরং ভাবির কাছে যাও। ভাইয়া যদি সব মেনে নেন তাহলে কারও কিছু বলার থাকবে না।

    কিন্তু শিলা বলল, আমার রুমে আসা তোমার ঠিক হয়নি, যা বলার আমি তোমাকে বলে দিয়েছি।

    শিলার সঙ্গে সেতুর সম্পর্কটা মা মেয়ের মতো। রেখার কথা তেমন গায়ে লাগে না তার, কিন্তু শিলা রাগ করে কিছু বললে সঙ্গে সঙ্গে কান্না পায়।

    এখনও পেল। কাঁদ কাঁদ গলায় বলল, তুমি যে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে এ আমি কখনও ভাবীনি।

    শিলা শুয়েছিল, উঠে বসল। তুমি নিজে যা করেছ তারচে খারাপ আর কিছু হতে পারে! আমার খারাপ ব্যবহারটা দেখছ, নিজেরটা দেখছ না?

    ভাঙাচোরা, কাতর গলায় সেতু বলল, আগের কথাটাই তোমাকে আবার বলি, ভাইয়াকে তুমি ম্যানেজ কর। তোমার কথা ভাইয়া ফেলবে না। আমাকে তুমি বাঁচাও ভাবী, প্লিজ, আমাকে তুমি বাঁচাও।

    শিলা কঠিন গলায় বলল, এককথা আমি দুবার বলি না। এতবড় কাজটাই যখন করে ফেলতে পেরেছ, তখন ভাইদের সামনেও দাঁড়াতে পারবে। তুমি নিজেই তাদের সামনে দাঁড়াও, তাদেরকে ম্যানেজ কর। আমি পারব না।

    বিছানা থেকে নেমে দ্রুত হেঁটে রুম থেকে বেরিয়ে গেল শিলা। তারপরও সেতু খানিক দাঁড়িয়ে রইল। চোখের জলে দুগাল ভাসছিল তার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশ্রেষ্ঠ গল্প – ইমদাদুল হক মিলন
    Next Article দুই বাংলার দাম্পত্য কলহের শত কাহিনী – সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন সম্পাদিত

    Related Articles

    ইমদাদুল হক মিলন

    ইমদাদুল হক মিলনের বিবিধ রচনা

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    অন্তরে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    এসো – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    প্রিয় হুমায়ূন আহমেদ – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    গোপনে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    দুই বাংলার দাম্পত্য কলহের শত কাহিনী – সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন সম্পাদিত

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }