Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ফেরা – তসলিমা নাসরিন

    তসলিমা নাসরিন এক পাতা গল্প120 Mins Read0
    ⤶ ⤷

    ৫. কল্যাণী আর দীপন

    ৫.

    ইয়াসির একটি রিক্সা করে কল্যাণী আর দীপনকে নওমহল পৌঁছে দেয়। এই বাড়িতে শরিফা থাকে—সেই শরিফা-লম্বাটে মুখ, চোখদুটো বড় বড়, মাথা ভরা কোঁকড়া চুল। শরিফা তাকে চিঠিতে লিখত—‘আমার কিছু ভাল লাগে না কল্যাণী, এখানে আমার কোনও বন্ধু নেই। তুই চলে আয়। আমি যদি ইন্ডিয়া যাবার রাস্তা চিনতাম, তোর কাছে চলে যেতাম। তোর বোধ হয় নতুন নতুন বন্ধু হয়েছে। তুই ছাড়া আমার কোনও বন্ধু নেই। আমাদের খেলা আর জমে না। তোকে ছাড়া খেলতে যেতে ভাল লাগে না। আম্মা বলে বড় হয়েছিস এখন ঘরে বসে রান্না কর, সেলাই কর, খেলা-টেলা বাদ। তুই না থাকায় আমার সব অন্যরকম হয়ে যাচ্ছে। আমার আর গান গাওয়াও হয় না। তোর বাড়িতে দুজন নেচে নেচে গাইতাম—‘ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনফুল গো’—এই গান কোথাও শুনলে আমার বড় কান্না পায়। তোর সঙ্গে কবে দেখা হবে বল তো! তোর মামা যদি না নিয়ে আসেন একাই চলে আয়। তুই না একা একা একবার নদীর ওই পার গিয়েছিলি, তা হলে আর ভয় কিসের! রাতবিরেতে শ্মশানঘাটেও তো গেলি একবার। শান্তি সুনীতির সঙ্গে তোর মেশার দরকার নেই। পরিমলকেও বলিস না মিশতে। অহঙ্কারী মেয়েদের আমার দুই চোখে দেখতে ইচ্ছে করে না।’

    কল্যাণীও সব জানিয়ে লিখত। গোবরার ঝিল, ট্রামলাইন, বাসে চড়া, ব্রেবোর্ন কলেজে বন্ধুহীন দিন, কিছুই ভাল না লাগা, বাবার ওপর অভিমান, জ্যোতিদার নিরুদ্দেশ, ব্রহ্মপুত্র, জানলার পাশে কামিনীগাছে ফুল ফুটেছে কি না। —ছ-সাত পাতা ভরে যেত এসবেই।

    সেই শরিফাকে এত বছর পর দেখবে সে—বুক কেমন ধুকপুক করে, যেন সে হাতের মুঠোয় এক্ষুনি তার সতেরো বছর বয়সটি পেয়ে যাবে। যেন সে এটি বন্ধক দিয়ে গিয়েছিল কারও হাতে। এখন ফেরত নিতে এসেছে। কল্যাণীর চলে যাবার দিন ধুলোয় গড়িয়ে কেঁদেছিল শরিফা, ফিরে আসবার কথা ছিল তার, ফিরে সে আসলই কিন্তু বড্ড দেরি হয়ে গেছে।

    বসবার ঘরে ভারি কাঠের সোফা পাতা। কাঠের একটি সেলফে কাচের বাসনপত্র সাজানো। দুটো ছ-সাত বছর বয়সের মেয়ে দরজায় উঁকি দিয়ে সরে যায়। দেওয়ালে একটি কাবাশরিফের ছবি, মখমলের, বাঁধানো। ইয়াসির ভেতরে গেছে শরিফাকে ডাকতে। কল্যাণী কেন শরিফার বাড়িতে অতিথির মত বসবার ঘরে বসবে! তার তো ভেতরে ঢুকে ওকে আগে জড়িয়ে ধরা উচিত। দীর্ঘ অদর্শনশোক কী সহজে কাটবে তাদের! এসব ভেবে যখনই সে ভেতরের ঘরে ঢুকতে যাবে তখনই যে স্থূল শরীরের ভদ্রমহিলা কুঞ্চিত দৃষ্টি নিয়ে তার দিকে এগিয়ে আসে কল্যাণী চিনতে চেষ্টা করে সে শরিফা কি না; ফর্সা লম্বাটে মুখ, বড় বড় চোখ কি না তার, কোঁকড়া চুলে ঝুঁটি বেঁধে ‘ছন্দে ছন্দে দুলি আনন্দে’ গেয়ে গেয়ে নেচে উঠবার সেই কিশোরী কি না সে। চোখদুটো চেনা যায়—সেই চোখ, সেই বিষন্ন সুন্দর চোখ আর চিবুকের কাছে কালো তিল—এই তো শরিফা, এই তো সেই শরিফা, তাকে ছোঁবার জন্য দু হাত বাড়িয়ে দৌড়ে যায় কল্যাণী, কিন্তু শরিফার কপালের ভাঁজ মেলায় না, সে বলে—আপনারে তো চিনতে পারলাম না।

    —আমি কল্যাণী। আমাকে ভুলে গেছিস তুই? আমি কল্যাণী। কল্যাণী।

    শরিফার কোলে একটি বাচ্চা। তার গায়ের গৌরবর্ণটি নেই আর, তামাটে হয়ে গেছে। কপালে ভাঁজ বাড়ে শরিফার, জিজ্ঞেস করে—কোন কল্যাণী?

    —কালিবাড়ির। হরিনারায়ণ রায় আমার বাবা, তোদের পাশের বাড়ি। আমরা খুব বন্ধু ছিলাম।

    শরিফার বিস্ময় কমে। কপালের ভাঁজ কপালে থাকে না। সে হেসে বলে—ও। কেমন আছেন?

    —তুই আমাকে আপনি করে বলছিস শরিফা?

    শরিফা অপ্রস্তুত হাসি হাসে। কোলের বাচ্চাটা হঠাৎ কেঁদে ওঠে। শরিফা বাচ্চার দিকে মনোযোগ দেয়। ‘না না কান্দে না’ বলে বাচ্চাকে দোলায়। কল্যাণীর চেয়ে এই বাচ্চাটির ক্রন্দন তাকে বেশি আকৃষ্ট করে। সে তার কান্না থামাতে দূরে সরে যায়। দীপন পরম আগ্রহে সব দেখছে, সেও কত শুনেছে শরিফার নাম, খেলায় হেরে গেলে শরিফা কাঁদত শুনে দীপন বলেছে—‘শরিফা আন্টি জানে না ফেইলুর ইজ দ্য পিলার অব সাকসেস?’ কল্যাণী কখনও বিমর্ষ বসে থাকলে দীপন বলেছে—‘কার জন্য মন খারাপ মা, দাদু দিদিমা? শরিফা আন্টি?’

    শরিফা বাচ্চাটি কোথাও রেখে আসে। এসে আবার সেই অপ্রস্তুত হাসি। ওর দাঁতের ফাঁকে কালো দাগ, পান-জর্দার দাগ। হেসে বলে—কবে আসা হইল?

    —আজই এলাম। সকালে রওনা দিয়েছি।

    —এইটা ছেলে বুঝি? বাচ্চার নাম কী?

    —দীপন। তোর বাচ্চা ওটি? তোর কটি বাচ্চা রে?

    —আল্লার রহমতে আমার পাঁচ মেয়ে দুই ছেলে।

    —তোর সাত বাচ্চা?

    শরিফা মুখে আঁচল চেপে বলে—দুই মেয়ের বিয়াও হইয়া গেছে।

    —তাই নাকি? কবে বিয়ে দিলি? কী আশ্চর্য তাই না। আমারও বোধহয় মেয়ে বিয়ে দেবার সময় হল। কত বড় হয়ে গেছি আমরা, তাই না শরিফা? মনে হয় এই সেদিন, এই সেদিন আমরা এক্কা দোক্কা খেলেছি। এক্কা দোক্কা তেক্কা চৌকা পঞ্চা যমুনা দিল্লি। তুই জানিস, এখনও মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে কুতকুত খেলি। তোরও কী এরকম হয়?

    —ওর আর ভাই বোন নাই? শরিফা দীপনকে দেখিয়ে বলে।

    —হ্যাঁ। বড় মেয়ের নাম জয়িষা।

    —ও।

    কল্যাণী আকুল চোখে তাকায় শরিফার মুখের দিকে, শরিফা মেঝেয় চোখ রেখে চুপচাপ বসে থাকে। শরিফার হাত ধরে বিকেল হলেই কল্যাণী চলে যেত নদীর ধারে। হাতটির দিকে তাকায় সে, দু হাতে মোটা দুটো অনন্তবালা। হঠাৎ, কোনও প্রসঙ্গ নেই, কল্যাণীর মনে পড়ে—বাড়িতে নারকেলগাছ পরিষ্কার করবার লোক আসত, নারকেল পাতা ফেলে ফেলে স্তূপ বানিয়ে রাখত মাঠে, সরলাবালা উঠোনে দু-তিনজন লোক বসিয়ে দিতেন পাতা কেটে কেটে শলা বের করতে, সেই শলা দিয়ে বাড়ির ঝাড়ু বানানো হত, কল্যাণী আর শরিফা ছেটে রাখা নারকেল পাতা দিয়ে হাতের ঘড়ি আর বাঁশি বানাত। ওরা হাতে ঘড়ি পরে প্যাঁ পুঁ প্যাঁ পুঁ শব্দে বাঁশি বাজিয়ে ফিরত সারা বাড়ি। এই হাতই তো সেই হাত। শরিফা কি ভুলে গেছে সবুজ পাতার ঘড়ির দিকে তাকিয়ে ঘড়ি না-বোঝা বয়সে তারা দশটা বাজলে বলত ছ’টা বাজে, আর দুটো বাজলে ন’টা বাজে? এই নিয়ে জ্যোতিদা আনিস ভাই তুমুল হাসত।

    শরিফাকে জিজ্ঞেস করলে কেমন হয় যে সেই যে নারকেল পাতার বাঁশি বানাতাম মনে আছে? জিজ্ঞেস করবার আগেই শরিফা হঠাৎ উঠে ভেতর-ঘরে চলে যায়। যখন আসে, তার পিছন পিছন ট্রে হাতে ঢোকে একটি ছেলে। ট্রেতে চা, টোস্ট বিস্কুট আর চানাচুর। কল্যাণী আর দীপন দুপুরে খায়নি কিছু। শরিফার আর দোষ কী, ও তো আর জানে না যে তারা এখনও না-খাওয়া। দীপন চানাচুরের প্লেটটি কাছে টেনে নেয়। কল্যাণী চায়ে চুমুক দিতে দিতে বলে—‘শরিফা, ঘরে ভাত-টাত নেই? আমরা দুপুরে কিন্তু খাইনি কিছু।’ কল্যাণী বলতে কোনও সঙ্কোচ করে না। তার কেন শরিফার কাছে ভাত চাইতে দ্বিধা হবে! একসময় এ ওর বাড়িতে সে দুপুর হোক রাত হোক খেতে বসে পড়ত। ছোটবেলার বন্ধুর কাছে আবার রাখঢাক কী! শরিফাই বরং লজ্জা পেয়ে ‘দেখি’ বলে উঠে যায়। ও এত কম কথা বলছে কেন? ও কি ভুলে গেছে সেই সব দিন? সেই সব…সেই সব…ভোকাট্টা ঘুড়ির পিছনে সেই সারা দুপুর দৌড়নো দিন একাই কল্যাণী লালন করেছে তবে! আর সবার কাছে তা ধূসর! একদিন ফিরে আসবে বলে সে যে গুছোচ্ছিল জীবন, সে কী এরকম ফিরে আসা—যে, শরিফা তাকে দেখেই আনন্দে উল্লাস করবে না, কলকল করে তিরিশ বছরের গল্প করবে না দুজনের হাতদুটো দুজনে জড়িয়ে, যেন কেউ আর ছুটে যেতে না পারে! এ কেমন ফিরে আসা তবে কল্যাণীর! অনির্বাণ এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিল—কী তুমি ফিরবে তো, নাকি থেকে যাবে!

    কল্যাণী হেসে বলেছিল—-আমি তো দেশে ফিরছি। আর কলকাতায় তো আসতে হবেই। সংসারে যখন আটকে গেছিই।

    —সংসারে না আটকালে মনে হয় আসতে না?

    কল্যাণী হেসেছিল। ওই হাসির কী অর্থ অনির্বাণ করেছে তা অনিবার্ণই জানে।

    বারবার বাদলের কথা মনে পড়ে তার। বাদল কোথায় থাকে, সেও কী খুব পাল্টে গেছে! সেও কী হঠাৎ দেখলে চিনবে না, ভ্রু কুঁচকে মুখের দিকে তাকিয়ে থাকবে। কল্যাণীর বলতে হবে—সেই যে আমরা কলেজ ফাঁকি দিয়ে নৌকো করে ব্রহ্মপুত্রে ভেসে বেড়াতাম। আর বাবুইপাখির মত ঘর বাঁধতে চাইতাম, ছোট্ট একটি ভালবাসার ঘর। আমি সেই দুর্ভাগা কল্যাণী!

    চা দেবার ছেলেটি দুটো প্লেটে ভাত আর ডিমভাজা রেখে যায়। কল্যাণী জিজ্ঞেস করে—শরিফা কোথায়?

    ছেলে বলে নামাজ পড়ে।

    শরিফা নামাজ পড়ে? কল্যাণীর মনে পড়ে না শরিফাকে সে কখনও নামাজ পড়তে দেখেছে। বরং দুর্গাপুজোয়-কালীপুজোয় সে কল্যাণীর সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াত। জ্যোতিপ্রকাশ, সৌমেন, মাখনদের আরতি দেখে খুশিতে হাততালি দিত। বিসর্জনের দিন কল্যাণীর সঙ্গে সেও মহাদেবের গায়ের ওপর দাঁড়ানো লাল জিভ বের করা কালীমূর্তির পিছন পিছন নদীতে যেত। দীপন ডিম খেতে পছন্দ করে না। কল্যাণী বলে—ডিম খুব ভাল জিনিস বাবা, প্রোটিন, খেয়ে নাও।

    দীপন ভাতগুলো নাড়ে-চাড়ে, কল্যাণীও মেখে রেখে দেয়। শরিফা নামাজ শেষে ফিরে এসে বসে, যোজন দূরত্ব নিয়ে বসে। কল্যাণী আকুল স্বরে বলে—কালিবাড়ি যাই চল। আমাদের বাড়িতে।

    শরিফা ঠাণ্ডা গলায় বলে—কিছু তো নাই এখন।

    —তবু যা আছে। জামগাছটি আছে দেখলাম।

    শরিফা অবাক হয়—জামগাছ দেইখা কী হইব?

    কল্যাণী নির্বাক তাকিয়ে থাকে, বোঝাতে পারে না, জামগাছ দেখে তার কী হবে। জামগাছে দেখার মত কী-ই বা আছে। দীপন উসখুস করছিল, কল্যাণী বলে—‘যাও বাবা, বারান্দায় ওদের সঙ্গে খেলা কর গিয়ে।’ দীপন বারান্দায় চলে যায়। কল্যাণীর পায়ের কাছে পড়ে আছে কাপড়চোপড়ের ব্যাগটি। তার মুখ হাত ধোয়া দরকার। বাসের জার্নি। ধুলোয় ভরে গেছে গা। শরিফা গলা উঁচু করে বলে—এই রে লতিফা, নিম্মি, নাদিরা অযু কইরা শিগরি নামাজ পড়তে যা।

    সালোয়ার কামিজ ওড়না পরা টিন এজ তিনটে মেয়ে মায়ের গলা শুনে ভেতরে আসে। বড় বড় চোখ করে কল্যাণীকে দেখে। কল্যাণী জিজ্ঞেস করে—তোর মেয়ে বুঝি ওরা?

    সুড়সুড় করে মেয়েগুলো ভেতর-ঘরে চলে যায়। কল্যাণী ডাকে ওদের—শোন শোন।

    কেউ দাঁড়ায় না। ওড়নায় মুখ আড়াল করে চলে যায়।

    কল্যাণী বলে–মেয়েগুলো খুব লাজুক নাকি? তোর একেবারে উল্টো, তাই না?

    শরিফা সম্ভবত ‘উল্টো’ শব্দটিতে খুশি হয় না। হ্যাঁ না কিছু বলে না।

    কল্যাণী জিজ্ঞেস করে—তুই পড়াশুনা কতদর করলি রে শরিফা?

    —আই এ পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিয়া হইয়া গেল, পরীক্ষা আর দেওয়া হয় নাই।

    —কালিবাড়ি যাস না?

    —খুব কম।

    —আমাদের বাড়িটা কারা নিল রে, কারা থাকে এখন? বাড়িটা ভাঙল কারা? গাছগুলো কাটল কারা শরিফা?

    শরিফা ঠোঁট উল্টে বলল—জানি না।

    —এই দেখ দেখ মাটি এনেছি। আমাদের বাড়ির মাটি। কল্যাণী ব্যাগ খুলে মাটির ডেলাটি বের করে।

    শরিফা ছুঁয়ে দেখে না। বলে—ও। যেন তৈমুম করার মাটি।

    —তৈমুম? তৈমুম কি রে?

    —শরীল অসুস্থ থাকলে পানি না ছুইয়া তৈমুম করলেও নামাজ হয়। ঘরে আমিও মাটি রাখি।

    কল্যাণীর মনে হয় এটিও অনেকটা তৈমুম করবার মাটি। এটি ছুঁলেও গা পবিত্র হয়। এই মাটিতে তাদের গোল্লাছুটের গন্ধ আছে। এই মাটি যদি পবিত্র নয়, পবিত্র তবে কী!

    কল্যাণীর বুক ভেঙে যায়। শরিফা মুখ মলিন করে বসে থাকে।

    সে আরও কাছে সরে আসে শরিফার। আবারও আকুল হয়ে জিজ্ঞেস করে—রুখসানা কেমন আছে? সেলিম? মাখন? সৌমেন? ওরা কোথায়? অনিলকাকার খবর জানিস?

    —সংসার নিয়া এত ঝামেলা। ওই দিকে আর যাইতে পারি কই!

    —মুন্নিটা কেমন আছে? শুনলাম ঢাকায় থাকে। অতটুকুন মেয়ে ঘর সংসার করছে? মনে আছে একবার কলতলায় আছাড় খেয়ে পড়েছিল, পরনে হলুদ একটা হাফপ্যান্ট ছিল তার?

    শরিফা অবাক চোখে তাকায়। কবে আছাড় খেয়েছিল মুন্নি, কোন ছোটবেলায়, তার পরনে কী রঙের প্যান্ট ছিল না ছিল কে জানে। এত তুচ্ছ ঘটনা কি কেউ মনে রাখে?

    —ফুলদানি ছুঁড়েছিল শাহানা। ওর কপাল কেটে গিয়েছিল। দাগ কি শেষ অবধি মিলিয়েছিল?

    —কি জানি! তা তো জানি না।

    —তোর মনে আছে শরিফা, আমরা একবার তোদের বাড়ির ছাদে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, সারারাত আমাদের কেউ খুঁজে পায়নি! বাবা থানায় ডায়রি করে এলেন। সকালে আমরা চোখ ডলতে ডলতে নামলাম।

    ‘ডলতে ডলতে’ শব্দদুটো ব্যবহার করবার পর কল্যাণীর চেতনা হয়, তার আসলে ময়মনসিংহের ভাষায় কথা বলা উচিত। জয়িষা দীপনের সঙ্গে কল্যাণী মাঝে মধ্যে ‘কিরে তরা খাইবি না?’ ‘ভাল কইরা লেখাপড়া না করলে পরীক্ষায় লাড্ডু পাইবি কইলাম।’ এরকম কথা বলে। শুনে অনির্বাণ বিরক্ত হয়ে বলে—ছেলেমেয়েদের কী শেখাচ্ছ বল তো! তুমি কি এদের মানুষ হতে দেবে না?

    কল্যাণী মনে মনে হাসে মানুষ কি আমরা হইনি? অনির্বাণটা বোকাও বটে। ওর বোকামোর কথা ভেবে কল্যাণীর আবার হাসি পায়। হেসেই সে বলে—টয়লেটটা দেখাইয়া দে তো শরিফা, চান কইরা ফালাই।

    কল্যাণী কোনও ফাঁক রাখতে চায় না। ভাষার দূরত্বটুকু ঘুচিয়েও সে শরিফার কাছাকাছি আসতে চায়। ব্যাগ থেকে নিজের সাবান তোয়ালে বের করে টয়লেটে যায়। শরিফা পিছন পিছন আসে, কল্যাণী এক চিলতে উঠোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে—তোদের টিউবওয়েল নেই?

    শরিফা দ্রুত মাথা নাড়ে যেন টিউবওয়েল একেবারেই ছোটলোকদের জিনিস, ভদ্রলোকের বাড়িতে এটি থাকে না। কল্যাণী ময়মনসিংহের টিউবওয়েল চেপে জল খাবে বলে কতকাল অপেক্ষা করে ছিল। স্নানঘরে দাঁড়িয়ে সে ভাবে, শরিফার কী কোনও কারণে মন খারাপ? সে তো এখনও তাদের জন্য কোনও ঘর দেখিয়ে দেয়নি। একবারও বলেনি তার বাড়িতে থাকতে, ভাত খাওয়ার কথা—এমন কি স্নান করবার কথাও যেচে বলল কল্যাণী। এত কেন নিস্পৃহ শরিফা? ওর কি বড় কোনও অসুখ হয়েছিল, স্মৃতিশক্তি লোপ পেয়েছে? কী তবে হয়েছে শরিফার, শৈশব কৈশোর তো হাজার বছর আগে তারা পেরিয়ে আসেনি যে ভুলে যেতে হবে সব! আর ওসব কি ভুলে যাওয়ার জিনিস? কেউ পারে ভুলে যেতে? পারে কেউ ভুলে যেতে দুজনে বড় বিজ্ঞানী হবে, তারপর পিঠের পিছনে দুটো পাখা লাগাবে, উড়ে বেড়াবে আকাশময়, সেইসব স্বপ্ন? তারা খাবে না পরবে না, জগতের পার্থিব জিনিস নিয়ে তারা ভাববে না, কেবল উড়ে বেড়াবে এক গ্রহ থেকে আরেক গ্রহে। চাঁদে যাবে, মঙ্গলগ্রহ, বুধ, বৃহস্পতি, নেপচুন সব দেখবে ঘুরে ঘুরে। সেই চাঁদে তো শেষ অবধি গেলই মানুষ। মানুষ যাবার আগে মনে মনে অনেকবার গিয়েছে ওরা, শরিফা আর কল্যাণী। শরিফা কি ভুলে গেছে সব? যাহ, মানুষ কি ভুলে যেতে পারে এত কিছু? ভুললে এ তার নিজেকেই ভুলে যাওয়া। কল্যাণী মন ভরে স্নান করে। কতদিন দেশের জলে সে স্নান করেনি। না হোক পুকুর বা টিউবওয়েলের জল, তবু তো দেশেরই জল। জলে সে দেশ দেশ গন্ধ পায়। এখনও তার জল খাওয়া হয়নি। বুকের মধ্য থেকে তৃষ্ণাটি কিছুতেই যাচ্ছে না। স্নানের জলকেই সে আঁজলা ভরে নিয়ে দেখে, তার পলক পড়ে না।

    স্নান সেরে কল্যাণী বলে—শহরটা ঘুরে দেখতে ইচ্ছে করছে। চল ঘুরি।

    শরিফা শোবার ঘরের খাটে বসেছিল, নিরুদ্বেগ কণ্ঠে বলে—আমি তো যাইতে পারব না। বাচ্চার বাপের কাছে না জিগাস কইরা আমার যাওয়া হইব না।

    —না জিগাস কইরা গেলে তোরে কী করবে শুনি?

    শরিফা ম্লান হাসে। কল্যাণী বুঝে পায় না তার এখন কী করা উচিত। সে কি শরিফার শীতল শরীরটি ঝাঁকুনি দিয়ে একবার বলবে কী তুই মরে গেছিস নাকি?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্রহ্মপুত্রের পাড়ে – তসলিমা নাসরিন
    Next Article অনড় দাঁড়ালাম – তসলিমা নাসরিন

    Related Articles

    তসলিমা নাসরিন

    সেইসব অন্ধকার – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    অগ্রন্থিত লেখার সংকলন – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    বন্দিনী – তসলিমা নাসরিন

    August 21, 2025
    তসলিমা নাসরিন

    নির্বাসন – তসলিমা নাসরিন

    August 20, 2025
    তসলিমা নাসরিন

    নেই, কিছু নেই – তসলিমা নাসরিন

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }