Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বকুলকথা – আশাপূর্ণা দেবী

    আশাপূর্ণা দেবী এক পাতা গল্প547 Mins Read0
    ⤶ ⤷

    ২৭. বকুলের প্রকৃতিতে পারুলের মত

    বকুলের প্রকৃতিতে পারুলের মত নিজের মধ্যে ডুবে, গভীরে তলিয়ে যাওয়ার সুখ নেই। বকুলের সে সময়ও নেই। বকুল বর্তমানের স্রোতের ধাক্কায় ছুটেই মলো জীবনভোর।

    পারুলের কথা আলাদা।

    পারুল চিরদিনই আত্মমগ্ন। এখন তো আরো বেশী হয়েছে। পারুলের চোখের সামনে গঙ্গার অফুরন্ত তরঙ্গ। পারুলের জীবনটা নিস্তরঙ্গ। সেই নিস্তব জীবনের মাঝখানে আচমকা একটা বড় ঢিল পড়ার মত তরঙ্গ তুলেছিল শম্পা নামের মেয়েটা, পারুলেরও যে এখনো কারো জন্যে কিছু করবার আছে, পারুল এখনো কারো প্রয়োজনে লাগতে পারে এ স্বাদ এনে দিয়েছিল, কিন্তু সেও তো মিলিয়ে গেল ক্ষণিক বুদবুদের মত।

    আমাকে আর কারো কোনো দরকার নেই। এই এক শ্মশানের শান্তি নিয়ে আবার থিতিয়ে বসেছিল পারুল, আবার এক তরঙ্গ এলো তার জীবনে।

    পারুলের ছেলে তার ছেলেকে রেখে গেল মায়ের কাছে। তার সমারোহময় জীবনে মার প্রয়োজন ফুরিয়েছিল, রসুনচৌকি থেমে যাওয়া বিধ্বস্ত জীবনে আবার এলো সেই প্রয়োজন।

    পারুল বলেছিল, ও কি একা এই বুড়ীর কাছে থাকতে পারবে?

    ছেলে বলেছিল, পারা অভ্যাস করতে হবে। তা নইলেই তো বোর্ডিঙের জীবন? সেটা আমি চাইছি না–

    হ্যাঁ, পারুলের ছেলে এখন আর চাইছে না ছেলেকে কনভেন্টে রেখে ‘সভ্যভাবে’ মানুষ করতে। অথচ কিছুদিন আগেও সে চাহিদা ছিল তার। আর একটু বড় হলেই কোথাও পাঠিয়ে দেবার বাসনা এবং চেষ্টা ছিল। হঠাৎ মন ঘুরে গেছে তার, সে ‘প্রাচীন কালে’র আদর্শে আর সনাতনী পদ্ধতিতে ছেলেকে মানুষ করতে চায়। অতএব মার কাছেই শ্রেয়। প্রথম দিন এর জন্যে ছেলেকে বকেছিল পারুল, বলেছিল, ছেলে-মেয়ে কি তোদের হাতের বল যে নিজেদের যখন যেমন মতিগতি হবে, তখন ওদের গতিও তাই হবে? এই কদিন আগেও তুই ওকে বলেছিলি, তুই সাহেব হ! আজ বলছিস, তুই সনাতনী হ! ছেলেমানুষ এ ধাক্কা সামলাতে পারবে কেন?

    ছেলে বলেছিল, জীবনে আরও অনেক বড় ধাক্কা আসতে পারে মা, এটা ধরো সেটা সইবার ক্ষমতা-অর্জনের প্রস্তুতি।

    তা আমার কাছে যে দিচ্ছিস, আমাকে কি তোর খুব সনাতনী মনে হয়? আমি তো একটা সর্বসংস্কারবর্জিত কালাপাহাড়।

    ছেলে মার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলেছিল, তবু তো খাঁটি! নির্ভেজাল কালাপাহাড়! ভেজাল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি মা!

    তবে দিয়ে যা ছেলেকে। তবে গ্যারান্টি দিতে পারব না বাপু, তোমার ছেলেকে তোমার মনের মত গড়ে তুলতে পারব কিনা। তুই আমাকে যা ভাবছিস, আমি সত্যি তাই কিনা, তাতে আমার নিজেরই ঘোরতর সন্দেহ আছে।

    তোমার থাকে থাক, আমার নেই। বলে চলে গিয়েছিল ছেলে।

    পারুলের বড় একটা যা হয় না তাই হয়েছিল। পারুলের চোখে জল এসে গিয়েছিল। আমায় কেউ বুঝতে পারল, আমায় সেই বোঝার মধ্য দিয়ে সে বিশ্বাস করল, এর থেকে আহ্লাদের কি আছে? আর সে স্বীকৃতি যদি আপন সন্তানের কাছ থেকে আসে, তার থেকে মূল্যবান বুঝি কিছু নেই।

    তা স্বয়ং ভগবানই নাকি ওই স্বীকৃতির কাঙাল, তিনিও তার গঠিত সন্তানদের কাছে ভিক্ষাপাত্র পেতে ধরে বলেছেন, তুই আমায় বোঝ, আমায় জান্। আমি যে কী তা একবার উপলব্ধি কর। তবে? মানুষ কোন্ ছার!

    .

    কিন্তু ছেলের এই ছেলেটাকে নিয়ে মুশকিলেই আছে পারুল। এত গম্ভীর হয়ে গেছে সে, যেন পাথর কী কাঠ! ওর কোনখানটা দিয়ে যে একটু ঢুকে পড়ে মনটা ছুঁতে পারবে, বুঝতে পারে না।

    গল্প বলে, ছড়া শিখোবার চেষ্টা করে নিজেদের ছেলেবেলার কাহিনী শুনিয়ে, ওরই বাবার ছোটবেলার দুষ্টুমির আর বায়না আবদারের বিশদ বর্ণনা করে ওই গাম্ভীর্যের পাষাণপ্রাচীরে এতটুকু ফাটল ধরাতে পারছে না পারুল।

    একেবারে যে হাসে না তা নয়, হাসির গল্প শুনে একটু হাসে। সদ্য শোকগ্রস্ত মলিনচিত্ত মানুষ শিশুর হাসিখেলা দেখলে যেমন একটু প্রাণহীন হাসি হাসে তেমন হাসি। যেন পারুল যে ওর জন্যে এতটা চেষ্টা করছে, সেটা বুঝে একবিন্দু কৃতজ্ঞতার কুণ্ঠিত হাসি।

    পারুল বলে, তুই একটা বুড়ো! পুরো বুড়ো! তোর যত ভাল আর শৌখিন নামই থাকুক, আমি তোকে “বুড়ো” বলে ডাকবো, এই আমার সঙ্কল্প।

    বুড়ো একটু বুড়োটে হাসি হেসে বলে, তা ডাক না। ভালই তো।

    পারুল রাগ দেখিয়ে বলে, আচ্ছা, তুই এমন নিক্তিমাপা হাসি হাসতে শিখলি কোথা থেকে বল তো? আমাদের ছেলেবেলায় আমাদের জোরে জোরে হাসিটা ছিল মহা দোষের, হেসে উঠলেই ধমক। তবু আমরা হেসে উঠতাম। আর তুই বাবা কেমন মেপে মেপে হাসি অভ্যেস করেছিস!

    বুড়ো তার উত্তরে আরো শীর্ণ হাসি হেসে বলে, আমি তো খুব হাসি।

    এর মধ্যে কোন্ ফাটল দিয়ে ঢুকবে পারুল? আশ্চর্য সংযম ওইটুকু ছেলের!

    এমন সাবধানে কথা বলে, যেন ওর ‘অতীত’ বলে কিছু নেই, কিছু ছিল না। ও যেন কেবলমাত্রই এই চন্দননগরের পারুলের ‘বুড়ো’।

    মা বাপ বোন, কি নিজের হারিয়ে ফেলা জীবনের কোন কথার ছন্দাংশও অসতর্কে কোনো সময় বেরিয়ে পড়ে না বুড়োর মুখ দিয়ে।

    বুড়ো যেন ভূঁইফোড়।

    পারল হয়তো অন্যমনস্কের বশে কোনোদিন বলে বসে, এ সময় তুই কী খেতিস? ছুটির দুপুরে তুই কি করতিস?

    বুড়ো অবলীলায় বলে, মনে নেই।

    পারুল বলে, বুড়ো, তোর বাবার চিঠি এসেছে। তোর আর আমার একটা খামের মধ্যে, আয় আমরা দুজনে দুটো চিঠি লিখে খামে পুরে পাঠাই। আমারটা লিখছি–তোরটা লেখ।

    এইভাবে ছড়িয়ে গুছিয়ে বলে। তবু বুড়ো অম্লানমুখে বলে, তুমি তো সব খবরই লিখেছ-

    ওমা! আমি লিখছি আমার ছেলেকে, আর তুই লিখবি তোর বাবাকে, দুটো বুঝি এক হল? আয় আয়, তাড়াতাড়ি পড়ে ফেলে উত্তরটা লিখে ফেল, ডাকের সময় চলে যাবে।

    বুড়ো আসেও না, চিঠি লেখা তো দূরের কথা, পড়েও না। হাতেই নেয় না, বলে, এখন লিখতে ইচ্ছে করছে না, তুমি পাঠিয়ে দাও।

    বলে, এখন অঙ্ক কষছি, পরে পড়ব।

    পারুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে।

    পারুলের ওর আগের চেহারাটা মনে পড়ে যায়।

    আগে আগে দু-একদিনের জন্যে বাপ-মার সঙ্গে বেড়াতে আসত, ‘বাপী বাপী’ করে কী বায়নাই করত!

    বাপী, আমায় এক্ষুনি বেড়াতে নিয়ে চল। বাপী, আমি এক্ষুনি নৌকো চেপে গঙ্গায় ভাসবো। বাপী, তুমি যে বলেছিলে–একটা তিনকোণা এরোপ্লেন কিনে দেবে, এক্ষুনি দাও।

    বাপী বাপী বাপী!

    বাপীর জীবন মহানিশা করে তুলত, গলা ধরে ঝুলে পড়ে, পিঠের ওপর লাফিয়ে চড়ে বসে।

    বাপী যদি বলত, এখন গঙ্গায় জোয়ার, এখন নৌকোয় চড়ে না।

    অবলীলায় বলত, মেরে হাড় ভেঙে দেব তোমার!

    ‘মা-মণি’ সম্পর্কে অবশ্য একটু সমীহ ভাব ছিল। এমন কথা মাকে বলতে সাহস করত না। মা বলত, নিজের মান নিজে রাখতে জানে না, তাই ছেলের অতো সাহস!

    তবু মা-মণি-অন্ত প্রাণও তো ছিল।

    আর ছোট্ট সেই বোনটার ওপর? আহা, একেবারে সাতখানা প্রাণ বোনের গুণপনায়, বোনের বোকামিতে আহ্লাদে বিগলিত।

    পারুলকে ডেকে ডেকে উচ্ছ্বসিত সেই মন্তব্য মনে পড়ে যায় পারুলের।

    দিদি দিদি, শোন! লিলিফুলটা এমন না বোকা! টফিটা ফেলে দিয়ে কাগজটাই খেতে লেগে গেছে।

    দিদি দিদি, লিলিফুলটার বড় হবার কী দারুণ শখ দেখ, নিজের জুতো ফেলে রেখে বাপীর জুতো পরে বেড়াচ্ছে–

    উচ্ছ্বসিত কলকণ্ঠ।

    যে দু-তিনটে দিন থাকত, মুখর করে রাখত গঙ্গাতীরের এই নিস্তরঙ্গ বাড়িখানা।

    সেই ছেলেটাই!

    সেই ছেলেটাই এ বাড়ির মৌন দেয়ালগুলোকে যেন ডবল ভারী করে তুলেছে। কেউ নেই, কেউ কথা বলার নেই, সে একরকমের শান্ত স্তব্ধতা, কিন্তু একজন আছে, যাব হঠাৎ হঠাৎ বাঁশীর মত বেজে ওঠার কথা, ঝর্ণার মত কলকলিয়ে ওঠবার কথা, সে যদি নিথর হয়ে থাকে, সে স্তব্ধতায় দম আটকে আসে।

    পৃথিবীর তিক্ত অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়া একটা শিশুর ভার যে কত গুরুভার, সেটা অহরহ অনুভব করছে পারুল। অনুভব করতে পারছে ওই স্তব্ধতার অন্তরালে কী যন্ত্রণার ঝড় বইছে।

    এই তো ছিল গৌরবের উচ্চ রাজাসনে, হঠাৎ নেমে আসতে হল রিক্ত নিঃস্ব এক অগেীরবের রুক্ষ ভূমিতে। সেখানে কোথাও কোনোখানে স্নেহ নেই, মমতা নেই, ত্যাগ নেই।

    না, ওদের জন্যে কেউ ত্যাগস্বীকারে রাজী নয়। ওরা গুঁড়ো হয়ে যাক, ওদের ওপরওয়ালা অটল থাকবে আপন হৃদয়সমস্যা নিয়ে।

    পারুল মনে মনে বলে, সব যুগেরই বলি আছে, তোরাই এ যুগের বলি। আমাদের অন্ধকার যুগে আমরা ছিলাম অন্ধ কুসংস্কারের বলি, আর এই আলোর যুগে তোরা হচ্ছিস সভ্যতার বলি।

    তবু চেষ্টা করে পারুল।

    ডাক দেয়, বুড়ো আয়, বুড়ীর মাথার পাকা চুল তুলে দে

    বুড়ো বই হাতে নিয়ে এসে দাঁড়ায়। অহরহ হাতে বই। গল্পের বই নয়, পড়ার বই।

    ওই বই-খাতাই যেন তার আত্মরক্ষার অস্ত্র।

    যেন তলোয়ারের মুখে ঢাল। ডাকলে সব সময় বই নিয়ে এসে দাঁড়ায়।

    এসে বলে, তোমার তো পাকা চুল নেই

    আছে রে আছে। ভেতরে আছে, খুঁজে দেয়।

    বুড়ো নির্লিপ্তভাবে বলে, ও তো কেউ দেখতে পাচ্ছে না। বলে চলে যায়।

    পারুল ডাকে, বুড়ো আয়, একটা ফার্স্ট ক্লাস খাবার করছি, চটপট চলে আয়—

    বুড়ো এঘর থেকে বলে, আমার এখন খিদে পায়নি।

    আরে বাবা, তুই আয়ই না, দেখলেই খিদে পেয়ে যাবে! এমন জিনিস, তুই নামই শুনিসনি

    নিতান্ত অনিচ্ছুক মূর্তিতে এসে দাঁড়ায় ছেলেটা।

    পারুল অতিরিক্ত উৎসাহ দেখিয়ে বলে, বল তো এগুলো কী?

    নাতি ভাববার চেষ্টামাত্র না করে মাথা নেড়ে বলে, জানি না।

    জানবি কোথা থেকে? এসব হল সেকেলে জিনিস। আমার শাশুড়ী বানাতেন। তোর বাবা বলত, ঠাকুমা, রোজ রোজ কেন বকুল-পিঠে কর না? আসলে এর নাম হচ্ছে গোকুল পিঠে, বুঝলি? তোর বাবা বুঝতে না পেরে বলত “বকুল-পিঠে”। এদিকে ওর মাসির নাম, মানে আমার বোনের নাম তো বকুল, তাই তোদের যিনি দাদু ছিলেন, তিনি বলতেন, তার চেয়ে বল না কেন মাসি-পিঠে?

    হি হি করে হাসতে হাসতে রস থেকে প্লেটে তুলে এগিয়ে ধরে পারুল।

    কিন্তু ছেলেটা পারুলের মত চেষ্টাকৃত কৌতুকের আয়োজন ব্যর্থ করে দিয়ে নিস্তেজ গলায় বলে, পরে খাবো।

    আর কী করবে পারুল? আর কী করতে পারে?

    স্বভাবের বিরুদ্ধে গিয়েই তো চেষ্টা করছে। কিন্তু একটা জীবনে-পোড়-খাওয়া শিশুর নিরুত্তাপ নির্লিপ্ততার স্পর্শে চেষ্টাটা হাস্যকরভাবে ব্যর্থ হয়ে ফিরে আসছে নিজের কাছে।

    তখন পারুলের ওই ছোট ছেলেটার কাছে নিজের বাচালতার জন্যে লজ্জা করছে, লজ্জা করছে কৃত্রিমতার জন্যে। মনে হচ্ছে, পারুল বুঝি এতক্ষণ ভাড়ামি করল!…কিন্তু ওই ছেলেটা কি তার গভীর বেদনার ঘরের বন্ধ দরজাটা একটু খুলে ধরবে, যেখান দিয়ে পারুল পারবে। আস্তে আস্তে ঢুকে যেতে! সে ঘরে চুপ করে বসে থেকে ওর মনের বেদনার ভার নিতে পারবে পারুল!

    তা দেবে না।

    আশ্চর্য রকমের কঠিন হয়ে গেছে ছেলেটা।

    অথবা নিজের ভিতরের সেই গভীর ক্ষতটাকে জগতের কাউকেই দেখাতে চায় না ও।

    মনে মনে নিজের ছেলেকে উদ্দেশ করে বলে পারুল, তুই ভেবে সন্তোষ পাচ্ছিস, অন্ততঃ ছেলেটাকে তুই পেয়েছিস, কিন্তু পরে বুঝবি ওটাকেই তুই একেবারে হারিয়েছিস!

    এখন আর নিজের মধ্যে ডুবে গিয়ে শুধু একটা শান্ত উপলব্ধির জগতের স্বাদ গ্রহণের সময় নেই, এখন সারাক্ষণ শুধু এই। এখন পারুল মৃদু হাসির সঙ্গে ভাবে জগতে কিছুই অমনি পাওয়া যায় না, সব কিছুর জন্যেই মূল্য দিতে হয়। আমাকে ওদের প্রয়োজন হচ্ছে এই পাওয়াটার জন্যে মূল্য ধরে দিতে হচ্ছে আমাকে, আমার সেই অনাহত অবকাশের গভীর স্বাদটিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসুবর্ণলতা – আশাপূর্ণা দেবী
    Next Article প্রথম প্রতিশ্রুতি – আশাপূর্ণা দেবী

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    বিবাগী পাখি – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    কুমিরের হাঁ – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ঠিকানা – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ততোধিক – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ১. খবরটা এনেছিল মাধব

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    নতুন প্রহসন – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }