Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বনবিবির বনে – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প89 Mins Read0
    ⤶ ⤷

    বনবিবির বনে – ৫

    ৫

    শাজাহান বুড়ো, হুঁ কোটাকে ছইয়ের ভিতরের বাখারিতে ঝুলিয়ে রেখে হালে বসেছে, অন্যরা দাঁড়ে। বোটের সঙ্গে বেঁধে রাখা দড়িটা খুলে ফেলে ঝপাঝপ করে দাড় বেয়ে ওরা বোট ছেড়ে ছোটবালির মুখের দিকে এগিয়ে যেতে লাগল।

    নোঙর তুলতে এঞ্জিন স্টার্ট করে বোট চালু করতে মিনিট তিন-চার সময় লাগল। তারপর পুট পুট পুট করে বোটটা এগিয়ে চলল। একটু গিয়েই আমরা শাজাহানের নৌকোকে পিছনে ফেলে এগিয়ে গেলাম।

    বাঁকটা ঘুরতেই দেখলাম, মীরজাফরদের নৌকোটা লগিতে বাঁধা দড়ির সঙ্গে ছোটবালির চরে লাগানো। ওরা নৌকোর পাশেই বালিতে লাফালাফি করছে। বালির মধ্যে একটা কালো জলের জালা পড়ে রয়েছে।

    আমাদের আসতে দেখে ওরাও নৌকো খুলে এগিয়ে আসতে লাগল আমাদের দিকে—কিছু বলবে বলে। ওদের খুবই উত্তেজিত দেখাচ্ছিল।

    ঋজুদা কেবিনে চলে গিয়েছিল বোট স্টার্ট হতেই। দেখি পায়জামা-পাঞ্জাবি ছেড়ে অন্য পোশাক পরে, রাইফেলটা হাতে নিয়ে ডেকে এসে দাঁড়িয়েছে দু মিনিটের মধ্যে।

    ওদের নৌকোটার কাছে আসতেই নীলমণি বোটের এঞ্জিন বন্ধ করে দিল। ভাসতে ভাসতে বোট ওদের নৌকোর কাছে পৌঁছে গেল।

    লোকগুলো বলল, মামা! মামা! বাবু, মামা!

    ততক্ষণে শাজাহানের নৌকোও এসে ভিড়ে গেছে পাশে। ছোট নৌকোর লোকেরা বলল, ওরা যখন জল কাটছে সকলে মিলে কথা বলতে বলতে তখন…

    এমন সময় হঠাৎ শাজাহান বুক-ফাটা চিৎকার করে উঠল, বাপজান! আমার বাপজান রে…

    আমি তখনই প্রথম লক্ষ করলাম যে, ছোট নৌকোয় যারা গিয়েছিল তাদের সকলেই আছে, শুধু মীরজাফর নেই।

    শাজাহান নিজের বুকে নিজে ঘুষি মেরে, দাড়ি টেনে চিৎকার করে কাঁদতে লাগল পাগলের মতো। খেপলা জাল মেরামত করছিল যে দু-জন, তারা শাজাহানকে ধরে রাখতে পারছিল না।

    ঋজুদা শাজাহানের দিকে না তাকিয়ে ঐ লোকগুলোকে জিগ্যেস করল, কী হয়েছিল বলো?

    ওরা বলল, মীরজাফর একা নৌকোতে ছিল। আগের দিন ও নোঙর তোলার সময় পায়ে একটু চোট পেয়েছিল। বলল, তোমরা যাও চাচা, আমি বসি। এখান থেকে তোমাদের তো দেখাই যাবে। ওরাও জল কাটতে-কাটতে মীরজাফরকে দেখতে পাচ্ছিল। মীরজাফর ঘষে-ঘষে পায়ে শর্ষের তেল লাগাচ্ছিল। এমন সময় ওদের চারজনের বিস্ফারিত চোখের সামনে একটা বিরাট বাঘ ঘাসবন থেকে বেরিয়ে বালির উপর দিয়ে নিঃশব্দে দৌড়ে গিয়ে পিছন দিক থেকে মীরজাফরের ঘাড় কামড়ে ওকে নিয়ে অর্ধ-গোলাকার একটা চক্কর মেরে জঙ্গলে ঢুকে গেল বালি পেরিয়ে।

    মীরজাফর কোনো শব্দ করবারও সময় পায়নি।

    ঋজুদা আমাকে বলল, রুদ্র, তুই বোটে থাক। বোট ছোট- বালিতে নোঙর করে রাখবি। রাইফেলে গুলি ভরে নীলমণির কেবিনের মধ্যে চারদিকের পর্দা উঠিয়ে সজাগ হয়ে বসে থাকবি। কেউ যেন বোট থেকে বালিতে না নামে।

    বলেই, নীলমণিকে বোট এগিয়ে নিয়ে বালিতে যেতে বলল।

    বোটটা এগোতে লাগল যখন, তখন বলল, আমি যদি সন্ধের মধ্যে না ফিরি তাহলে বোট খুলে তোরা সোজা ক্যানিং চলে যাবি। পুলিসে রিপোর্ট করে কলকাতা ফিরে যাস।

    নীলমণিকে আরও কীসব বলল ঋজুদা। গদাধরকে বলল, শাজাহানরা সকলেই এখন আমাদের সঙ্গেই থাকবে। ওদের জন্যে রান্না করিস।

    এত সব কাণ্ড, কথাবার্তা কিছুই মগজে ঢুকছিল না আমার।

    যখন হঠাৎ বুঝলাম যে, ঋজুদা সন্ধের আগে না-ফিরে আসা মানে ঋজুদা আর কোনোদিনই ফিরবে না, তখনই প্রথম পুরো ব্যাপারটার ভয়াবহতা সম্বন্ধে সচেতন হলাম।

    মীরজাফর যেমন আর ফিরবে না, ঋজুদাও নয়!

    বোটের নোঙর ফেলল পরেশ আর নটবর। কাঠের সিঁড়িটা নামানো হল বালিতে বোট থেকে নামার জন্যে। ঋজুদা নেমে যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকাল।

    আমি হঠাৎ বললাম, ঋজুদা, আমি যাব।

    ঋজুদা কঠিন গলায় বলল, একদম না। যা-যা বললাম সেই মতো কাজ করবি।

    গদাধর কী যেন বলতে গেল, কিন্তু ঋজুদা তা শোনার জন্যে না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে বালিতে নেমে যেখানে মীরজাফরদের নৌকো ছিল সেখানে সোজা চলে গেল, গিয়ে বালিতে বাঘের পায়ের ছাপ দেখে দেখে এগিয়ে চলল। ঋজুদা ফোর-ফিফটি-ফোর হাতে ড ডাবল ব্যারেল রাইফেলটা না নিয়ে থি-সিক্সটি-সিক্স ম্যানলিকার রাইফেলটা নিয়ে গেলো দেখলাম।

    ছোট নৌকোর লোকগুলো বলল, বাবু ঠিক যেতিচেন, ঐ পথেই মামা মীরজাফরকে মুখি করে…

    শাজাহান নিচু গলায় বলল, বাপজান!

    আমি ঋজুদাকে দেখতে পাচ্ছিলাম। এইবার ষড়-বড় ঘাসের মধ্যে ঢুকে পড়বে। ঋজুদার গায়ে একটা খাকি হাফ-হাতা সোয়েটার সবুজ হাফশার্টের উপর। শর্টস, আর পায়ে গলফ খেলার জুতো। শেষ-বার দেখা গেল। তারপর ঋজুদা অদৃশ্য হয়ে গেল।

    শাজাহান আবার বলল, মীরজাফর, মীরজাফর! বেইমান কুথাকার! বুড়া বাপকি এইভাবে মেইরে যেতি হয় বাপ?

    ঋজুদা চলে যেতে আমি নীলমণিকে শুধোলাম, ক’টা বাজল নীলমণি?

    নীলমণি হাতের ঘড়ি দেখে বলল, আটটা বাজে।

    বলেই বলল, সাতসকালে এমন ঘটনা.!…

    জোয়ার বারোটা নাগাদ পুরো হয়ে যাবে। তারপর ভাঁটি দিতে শুরু করবে। তারপর আবার জোয়ার ঘুরে আসবে।

    নীচে থেকে ঋজুদার ফোর-ফিফটি ফোর হান্ড্রেড ডাবল ব্যারেল রাইফেলটা এনে ছ-ব্যারেলেই গুলি ভরে আমি সারেঙের কেবিনে এসে বসলাম। একটু রোদও যেন উঠেছে বলে মনে হল। মেঘ অনেকটা কেটে গেছে। মাথার উপরে সূর্য মাঝে মাঝে মেঘের ফাঁকে ফাঁকে দেখা দিচ্ছে এখন। হাওয়া না থাকলেও ঠাণ্ডা আছে বেশ।

    মেঘ কেটে গেলে আরও ঠাণ্ডা পড়বে, নীলমণি বলল।

    শাহাজানকে অন্যান্যরা ঘিরে ছিল। বুড়ো যেন পাগল হয়ে গেছে। কিন্তু কথা বিশেষ বলছে না। শুনেছিলাম, অল্প শৈাকে কাতর, অধিক শোকে পাথর। ছেলে হারানো শাজাহান বুড়োকে দেখে এই প্রথম বুঝলাম কথাটার মানে।

    আমি ভাবছিলাম যে, এখন না হয় আমরা আছি। মোটর বোট, লোকজন, রাইফেল হাতে শিকারী। কিন্তু ওরা তো এমনি করেই দিশি নৌকোয় দিনের পর দিন ঝড়ে, জলে, শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে সুন্দরবনের আনাচে-কানাচে ঘুরে বেড়ায়! কী দুঃসাহস এদের! মৃত্যুর সঙ্গে একঘরে বাস করে এরা। সহায়-সম্বলহীন, প্রতিকারহীন গরিব লোকগুলো। আমরা নিজেদের কখনও-কখনও কত না সাহসী বলে মনে করি। কিন্তু এদের তুলনায় আমাদের সাহসের দাম কানাকড়িও নয়।

    যে লোক দুটো খেপলা জাল মেরামত করছিল তাদের মধ্যে একজন বোটে এল জল খেতে। আমি তাকে কাছে ডেকে বসালাম। যারা মীরজাফরের সঙ্গে জল কেটে নিতে নেমেছিল ডাঙায়, তাদের মুখ দেখে মনে হল, মীরজাফরের বদলে তাদের কাউকে যে নেয়নি তাতেই তারা খুশি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষরা বড় স্বার্থপর হয়ে ওঠে। দোষ দেওয়া যায় না ওদের। মৃত্যুভয় এমনই!

    সেই লোকটাকে জিগ্যেস করলাম যে, আমরা যদি এখন এখানে না থাকতাম তবে ভরা কী করত?

    ও সাদামাটা গলায় একটুও নাটক না করে বলল যে, করার আর কী ছিল? যেখানে বাঘে নিয়েছে মীরজাফরকে, সেখানে একটি ঝামটি পুঁতে দিয়ে ওরা চলে যেত। কিন্তু যাওয়ার আগে ওদের জল-কেটে নিতেই হত। না হলে পিপাসায় মরতে হত। বাঘের হাতে মরলেও মরা; পিপাসায় মরলেও মরা। বাঘ তক্ষুনি মানুষ নিয়েছে— তাই বাঘ তখন খেতে ব্যস্ত থাকবে। তখনকার মতো অন্য মানুষরা নিরাপদ। এই ভরসায় ওরা তাড়াতাড়ি জল কেটে নিয়ে আবার বাধ-জাল ফেলার জন্যে খাঁড়ি বা খালে যেখানে ওদের যাওয়ার, সেখানে চলে যেত। মীরজাফরের বাবা ছেলের জন্যে শোক করার সময়ও পেত না হয়ত। গরিবের সময় কোথায় শোক করার? এতক্ষণে শাজাহান হালে বসে থাকত দূরের জঙ্গলের দিকে চেয়ে ঝপাত ঝপাত করে দাড় পড়ার শব্দ হত জলে। পাড় থেকে জোয়ারি পাখি ডাকত পুত্‌, পুত, পুত্র, পুত্, করে। শাজাহানের দু চোখের নোনা জল গাল বেয়ে গড়িয়ে সুন্দরবনের নোনা নদীর জলে মিশে যেত। শাজাহানও যেন তার স্তব্ধ নীরবতার মধ্যে জোয়ারি পাখির পুত্র হারানোর দুঃখে একাত্ম হয়ে যেত।

    জোয়ারি পাখির পুত ভাসিয়ে নিয়েছিল জোয়ারে, আর শাজাহানের পুত নিয়েছে সুন্দরবনের অমোঘ নিয়তি—বাঘে।

    এবার রোদ বেশ উঠেছে। দুরের জঙ্গলের সাদাবানী গাছগুলোর সাদা নরম গায়ে রোদের সোনা লেগেছে। আকাশটা কী দারুণ নীল! কিন্তু রোদটার যেন জ্বর হয়েছিল। এখনও কেমন নিস্তেজ। বড়-বড় কেওড়া গাছগুলোর ডালপালা ছড়িয়ে গেছে দূরে-দূরে। হরিণ চরে বেড়াচ্ছে তার নীচে-নীচে। রোদ ওঠায় বাঁদরগুলোর আনন্দ বুঝি ধরে না। হুপ-হাপ, চিৎকারে বন-সরগরম করে তুলেছে। একটা মাঝারি কুমির ছোট-বালিতেই, কিন্তু অনেক সামনে ধীরে ধীরে জল থেকে তার গা-ঘিনঘিন খাঁজকাটা শরীরটাকে তুলে বালিতে পোড়া- কাঠের মতো স্থির হয়ে রয়েছে। রোদ পোয়াচ্ছে কুমিরটা।

    সুন্দরবনের কুমির লেজের বাড়ি মেরে মানুষকে নৌকো থেকে জলে ফেলে মুখে করে নিয়ে যায়। আবার কত লোক নৌকোয় বসে জলে পা ডুবিয়ে পা ধুতে গিয়ে পা খুইয়েছে হাঙরের মুখে। হাঙরের দাঁতে এমন ধার যে যখন কাটে, ঠিক তখন তেমন বোঝা পর্যন্ত যায় না যে কাটল।

    নীচে গদাধর মশলা বাটছিল, তার গাবুক-গুবুক আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বললাম, গদাধরদাদা, তুমি দেখি ফিস্টি শুরু করে দিলে। ফেনাভাত কি খিচুড়ি যা হয় একটা চাপিয়ে দাও। খিদে কারোরই নেই। তুমি যে নেমন্তন্ন-বাড়ি করে তুললে দেখছি বোটটাকে।

    তারপর একটু বিরক্ত হয়েই বললাম, এত আনন্দ কিসের?

    গদাধর বল, তাতেই তো। আনন্দ একশবার। আজকে আমার বাপের শত্রুর ছেরাদ্দ করবে দাদাবাবু—তাইই তো রাইফেল নে বাঘের পেছনে গেল। আজ আমার বড় আনন্দের দিন। আমি দেখতে চাই শয়তানটার চেহারা। দাদাবাবু এখন তাড়াতাড়ি ফিরে আসুক।

    সেইটেই ভাবার কথা। আর কে কী ভাবছিল জানি না, আমি কিন্তু ঋজুদা নেমে যাওয়ার পরই আমার মনের স্টপ-ওয়াচ বন্ধ করে দিয়েছিলাম। টিক্ টিক্ করে তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমার বুকের মধ্যে শব্দ করছিল। সদ্য কিল-করা বাঘ অথবা গুলি-খাওয়া বাঘকে ফলো করতে যে কত সময় লাগে—এক গজ জায়গা পেরোতে যে কী সাবধানতা ও স্নায়ুর জোরের দরকার হয় তা যাঁরা করেছেন কখনও, একমাত্র তাঁরাই জানবেন।

    মনে মনে একটা হিসেব করছিলাম, ঋজুদা কত দূর গেছে এতক্ষণে? বাঘটা এখন কী করছে? .ছোটবালিতে কি এখন একটাই বাঘ আছে? যদি ঋজুদাকে অন্য বাঘে পিছন বা পাশ থেকে আক্রমণ করে?

    কিছু ভাল লাগছিল না। আরও খারাপ লাগছিল, ঋজুদা আমাকে সঙ্গে নিয়ে গেল না বলে। এমন এর আগে মাত্র একবারই করেছিল ঋজুদা। লবঙ্গীর জঙ্গলে একটি বাঘ ঋজুদার কলকাতার এক সাহেব-বন্ধুর গুলিতে আহত হয়। আহত হয় বীটিং শিকারে। সেই বাঘকে খুঁজে মারার সময় কিছুতেই আমাকে সঙ্গে নেয়নি। সঙ্গে নিয়েছিল শুধু ঋজুদার ওড়িশার জঙ্গলের বন্ধু চন্দ্রকান্তকে। কিন্তু অন্যান্য সব জঙ্গল একরকম, আর সুন্দরবন অন্যরকম। তাও ছোটবালিতে বালি থাকায় হাঁটা চলার সুবিধে। সুন্দরবনের অন্যান্য জায়গায় যে জুতো পরে হাঁটা পর্যন্ত যায় না। খালি পায়ে কাদার মধ্যে হেঁটে দেখেছি। পা সামলাব, না কেওড়ার শুলো সামলাব, না বাঘের দিকে চোখ রাখব? রাইফেল-বন্দুক হাতে যখন-তখন কাদার উপর ঝপাং করে পড়ে যাওয়ার সম্ভাবনা। আর শুলোর উপর পড়লে তো ছুরিবিদ্ধ হবার মতই এফোঁড়-ওফোঁড় হয়ে যেতে হবে।

    বেলা বাড়ছিল। দূরের বঙ্গোপসাগর থেকে আসা ঢেউগুলোর দিকে চেয়ে আমি ভাবছিলাম, লোথিয়ান্ আইল্যাণ্ড, ভাঙাডুনি আইল্যাণ্ড, আর মায়া দ্বীপের কথা। মায়া দ্বীপের নাম শুনলেই যেন মনটা কেমন করে। মায়া দ্বীপই বটে।

    শাজাহানের নৌকোর সেই লোকটি আমার পাশে বসে নানা গল্প করছিল। আজ তাদের রান্না করে খেতে হবে না। সুন্দরবনে এমন নেমন্তন্ন ওরা কখনও বোধ হয় খায়নি। একটু খাওয়া, এক বেলা; তাতেই কত খুশি ওরা। কত কৃতজ্ঞ। খিদে বুঝি বাঘের চেয়েও ভয়ংকর—তাই তো ওরা খিদেয় মরার চেয়েও বাঘ, কুমির, হাঙরের মুখে মরাকে অনেক কম কষ্টের বলে মনে করে।

    ও গল্প করছিল, একবার ওরা মাছ ধরছিল চামটাতে—বড় চাটায়। গরমের দিন। অনেক গোলপাতা কাটার নৌকো এসেছিল। তার মধ্যে বড়-বড় মহাজনী নৌকোও ছিল। শুক্লপক্ষ। সেবার বাঘের বড় উপদ্রব। চাটাতে উপদ্রব বরাবরই একটু বেশি। সারাদিন যে যার কাজ করে চাটার খালের মাঝে সব নৌকো পাশাপাশি লাগিয়ে রাতে থাকত ওরা। বাউলে, মউলে, জেলেরা সব একসঙ্গে; বাঘের ভয়ে।

    লোকটা একটা বিড়ি ধরাল। হঠাৎ কোনো একজন মাঝি চেঁচিয়ে উঠল, সামনে বালির ওপাশে বড়-বড় কোমরসমান ঘাসি বনে লাল মতো কী যেন একটা জানোয়ার দেখেছে সে এক ঝলক।

    আমি তাড়াতাড়ি তাকালাম সেদিকে। কিছুই দেখতে পেলাম না। ঘাস-বন দোলাদুলি করছিল, কিন্তু তা হাওয়ার জন্যেও হতে

    পারে। তবু, সাবধানে, কোনো কথা বা গল্প না করে ভাল করে নজর করতে লাগলাম সামনের তিনদিকে।

    অনেকক্ষণ চুপচাপ থাকার পর লোকটা আবার নিজের মনে গল্প করে যাচ্ছিল। এমন মেহনতহীন অবকাশে একটু পেট পুরে খাওয়ার স্বপ্নে যেন লোকটা বুঁদ হয়ে ছিল।

    ও বলছিল, সেদিন পূর্ণিমা কী তার আগের দিন। ফুট-ফুট্ করছে জ্যোৎস্না। নদীর জলে চাঁদের মুখ যেন লক্ষ লক্ষ চাঁদ হয়ে ছোট ছোট ঢেউয়ের মাথায় আয়নার মতো ভাঙছে আর চুরছে। হাওয়া বইছিল এলোমেলো। জঙ্গল থেকে লতা পাতা ফুল, সোঁদা মাটি সবকিছুর গন্ধ ভেসে আসছিল সেই হাওয়ায়। ওদের নৌকোটা একটা বড় গোলপাতার নৌকোর গলুইয়ের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। সেই বড় নৌকোর সঙ্গের জালি-বোটে রান্না করছিল একজন। তার গাবুক-গুবুক করে মশলা বাটার আওয়াজ ভেসে আসছিল। কষে মশলা বাটার জন্যে জালিবোটটাও হেলছিল- দুলছিল।

    আমি বললাম, তোমরা কী করছিলে তখন?

    আমরা আর কী করব? আমরা তো সন্ধ্যে হতি-না-হতিই খাওয়া-দাওয়া সারি।

    বাঘের উপদ্রবের জন্যে রেঞ্জার সাহেবের বোটও সেখানে ছিল। সবসুদ্ধু, ছোট-বড় মিলিয়ে খান দশ-বারো নৌকো। আর চাটার খাল তো আপনাদের দেখাই। সুন্দরবনের বাদার খাল তো আর আপনাদির আদি গঙ্গা লয়, বেশ চওড়াই। বাউলি নৌকো থেকে কে যেন গলা ছেড়ে গান ধরেছিল। আমরা খাওয়ার পর বিড়িতে ছটান দিয়ে শুয়ে পড়েছি। মুখের উপর চাঁদটা ড্যাব-ড্যাব করে চেয়ে আছে। সুঁতিখালের মধ্যে সাপে মাছ তাড়া করে নিয়ে যাচ্ছে। তার হুতলি-পুতলি শব্দ শুনতিচি শুয়ে শুয়ে। এমন সময় ঝপাং করি একটা হালকা আওয়াজ। আমি ভাবলাম, গোলপাতার বড় নৌকো থেকে কোনো নোক বুঝি লাফ দে নামল রান্নার নৌকোয়। খানিক পরে শুনি হৈ-হৈ উঠল চারপাশ থেকে। তাড়াতাড়ি পাটাতনে উইটে বসে দেখি, জলের মধ্যে একটা কালো বড় জালার মতো গোল বাঘের মাথাটা ভেইসে যাইছে আর তার মাথার একদিকে একটা মানুষের উঁচু হয়ে থাকা কাঁধ আর হাত সেই সঙ্গেই ভেইসে ভেইসে চলেছে।

    নিল রে নিল, জানোয়ারে নিল বলে চিৎকার উঠল চারধার থেকে। রেঞ্জার সাহেব লুঙ্গি-পরে ডেকচেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন, দৌড়ে গিয়ে বন্দুক এনে দমাদ্দম করে ফাঁকা আওয়াজ করলেন গোটা চারেক। কিন্তু বাঘের দিকে গুলি করতে পারেন না, পাছে রাজেনের গায়ে লেগে যায় গুলি।

    ঐ হট্টগোল আর গোলাগুলির পরও বাঘ রাজেনকে ছাড়ল না। লোকটার নাম ছিল রাজেন দেয়াসি। দেয়াসির ছেলে সে। তারেও ছাড়ল না বাঘ। বাঘ সোজা সাঁতার কেইটে পাড়ে গিয়ে রাজেনকে মুখ থেকে উগরে ফেলার মতো করে উগরে ফেলে হ্যাঁতালের ঝোপে ঢুকে গেল।

    অমনি বোট খুলে, সার্চ-লাইট জ্বেলে, বন্দুক লোড করে রেঞ্জার সাহেব এগুলেন। সঙ্গে ছোট ছোট নৌকো নিয়ে আমরাও বোটের পিছন পিছন। অনেক চিৎকারে নদী জমিয়ে, জঙ্গল ফাটিয়ে ওপারের কাছাকাছি গিয়ে দেখি বাঘ তো চলে গেছে, কিন্তু তিলের নাড়ু চিবোনোর মতো করে রাজেনের মাথাটাকে চিবিয়ে রেখে গেছে বাঘ।

    ওর গল্প শেষ হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত সেই পূর্ণিমার রাতের দুর্ঘটনার বিভীষিকা আমার মাথার মধ্যে শীত-শীত ভাব রেখে গেল একটা।

    আকাশের দিকে তাকালাম। সূর্য এবার পশ্চিমের দিকে এগোচ্ছে। ভাঁটি পুরো হবে বিকেল চারটে নাগাদ। তার পর আবার জোয়ার দেবে।

    ততক্ষণে গদাধরের রান্না হয়ে গিয়েছিল। নীলমণি, পরেশ, নটবর ও গদাধর সকলকে যত্ন করে খাওয়াচ্ছিল। ফেনাভাত, ডিমসেদ্ধ, আলুসেদ্ধ, পাপড় ভাজা আর আচার। শাজাহান খেল না কিছুতেই।

    আমি অনুরোধ করায় বলল, খোকাবাবু, খাব, খাব। সবই করব। খাদ্য-খাদক খাব, ঘুমোব, আবারও মাছ ধরব, কিন্তু একটু সময়ের পেরোজোন। আমার মীরজাফর আর তুমি বরাবরই হবে বয়সে। কিন্তুক আমার যে বাপ, মীরজাফর ছাড়া আর কেউ ছেলনি —বুড়ো বয়সে দানাপানি দিবে এমন কেউ তো আর লাই—যতদিন বাঁচি এই হতচ্ছাড়া পেটটার জন্যি আমাকে তো এই সব্বনেশে বাদায় আসতিই হবেক।

    তারপরই গলা তুলে একটা গাল দিয়ে বলল, হতচ্ছাড়া জানোয়ার, তুই আমাকে নেলি না কেন? তুই আমার সোনার পুতটারে নেলি কী আইক্কেলে?

    নীলমণি আমাকে বলল, রুদ্রদাদা, ওকে জোর না করাই ভাল। ওকে একটু সময় দিতে হবে।

    পরেশ লাল লুঙ্গিটা কোমরে দু-পাট্টা করে জড়িয়ে মহা বিজ্ঞের মতো আমাকে ফিসফিস করে বলল, সময় সব ভুলিয়ে দেয়—শোক লিশ্চয় ধুয়ে লিবে সময়, এই মাতলা গোসাবা হেড়োভাঙার জলে। সবাই ভোলে সবাইকে। এই দুদিনের কান্নাই সার গো। দুদিন বই লয়। বুড়োর আর ছেলে নেই বইলে শোকটা বড় নেগেছে। খাওয়াবে কে রোজগার কইরো? না খাটতি পারলি উপবাস। ছেলেটা মইরো বাঁচল দুঃখ কষ্ট থেইকে, আর তার বুড়ো বাপ বেঁইচে মরল। কী বলা দাদাবাবু?

    ওরা যখন খাওয়া-দাওয়া করছে, খেতে-খেতে দু-একটা কথা ও বলছে, এমন সময় জঙ্গলের গভীর থেকে গুড়ুম্ করে একটা গুলির শব্দ হল। রাইফেলের গুলির আওয়াজ।

    বঙ্গোপসাগর থেকে হাওয়া : যেন শব্দটাকে উড়িয়ে নিয়ে এসে বোটে আছাড় মেরে ফেলল। আমরা বোটে, নৌকোয়, যে যেখানে ছিলাম, কান খাড়া করে রইলাম।

    কিন্তু তারপর সব চুপচাপ। আর কিছু শোনা গেল না।

    আমি জানি, বড় বাঘের বেলা কোনো চান্স, নেয় না ঋজুদা। এক গুলিতে বাঘ পড়ে গেলেও আরও একটি গুলি করে বাঘের বাঁচার বা আক্রমণের সম্ভাবনাকে নির্মূল করে।

    কিন্তু একটিই গুলি হল। এবং গুলি হওয়ার একটুক্ষণ পরেই বাঘের প্রচণ্ড গর্জনে সমস্ত ছোটবালি যেন থরথর করে কেঁপে উঠল। খালের বুকের জলও যেন ভয়ে টলটল করে উঠল।

    কিন্তু আর গুলি হল না। সমস্ত জঙ্গল নিথর হয়ে গেল। শুধু হাওয়ার শব্দ, জলের শব্দ, পাতায়-ঝোপে হাওয়ার অস্থির হাত বুলোনোর খস্থসানি। জলের লক্ষ লক্ষ বিভিন্নাকৃতি আয়নায় আলোর মুহুর্মুহু প্রতিফলন, প্রতিসরণ; নড়া-চড়া।

    আমাকে প্লেটে করে একটুখানি ফেনাভাত এনে দিয়েছিল গদাধর সারেঙের কেবিনেই। দু’পা ছড়িয়ে, কেবিনে হেলান দিয়ে বসে, দুই উরুর উপরে রাইফেলটাকে শুইয়ে রেখে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম।

    সকলেই বালির দিকে তাকিয়ে বাবুর বা দাদাবাবুর কী হল তাই নিয়ে আলোচনা শুরু করে দিল। আমিও তা করছিলাম, মনে মনে। একটা গুলি হল, তারপর আর গুলি হল না কেন? বাঘ গর্জন করে উঠল। যদি বাঘ মরে গিয়ে থাকে তবে ঋজুদার ফিরে আসা উচিত। বড় জোর আধ ঘণ্টার মধ্যে। কারণ গুলির আওয়াজ ও বাঘের গর্জন যেখান থেকে হল তা জল থেকে বেশি ভিতরে নয়।

    আধ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পর আমার অস্বস্তি হতে লাগল। কিন্তু এখানে আমিই ঋজুদার রিপ্রেজেন্টেটিভ। আমি ছোটই হই আর যাই-ই হই, ঋজুদা বোট থেকে নেমে যাওয়ার পর আমাকেই যা কিছু ডিসিশান নেবার তা নিতে হবে। একা একা। এখন যা কিছু করব তাতে কাউকে জিগ্যেস করার নেই।

    আরও এক ঘণ্টা কেটে গেল। বিকেল চারটে নাগাদ ভাঁটি পুরো হয়ে গিয়ে আবার জোয়ার দেবে। নিস্তেজ রোদটা বোধ হয় সরে যাবে একটু পরে। গুলির শব্দ হওয়ার পরে প্রায় দু’ঘণ্টা হয়ে গেছে।

    এখনও ঋজুদার দেখা নেই। ঋজুদা বলে গিয়েছিল আমাদের সন্ধে অবধি দেখতে, তারপর ক্যানিংএ চলে যেতে।

    অমন বললেই তো আর হয় না। ফিরে গিয়ে সবাইকে কী বলব? ঋজুদা বাঘের পিছনে নেমেছিল, তারপর গুলির শব্দ ও বাঘের গর্জন শুনলাম এবং তারপরও আমি হাতে-রাইফেল ধরা শিকারী হয়েও কী হল তার খবর না নিয়েই বোট নিয়ে ফিরে যাব ক্যানিংয়ে।

    গায়ে থুথু দেবে না সকলে? দুয়ো দেবে বন্ধুরা। মুখ দেখাতে পারব না কোথাও ভীরু বলে।

    আর ঋজুদা? ঋজুদাকে ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না।

    নীলমণির ঘড়িতে যখন তিনটে বাজল তখন আমি উঠে দাড়ালাম। বললাম, আমি নামব। এতক্ষণ হয়ে গেল, এবার খোঁজ করতে হয়।

    গদাধর বলল, খবরদার লয়। দাদাবাবু যা পারে, তুমি কি তাই-ই পারো? তোমারে বাঘে নেলে, দাদাবাবু ফিরি এইলে আমরা বলব কী তেনারে? ছেলেমানুষ, ছেলেমানুষের মতো থাক দিকিনি, রুদ্রবাবু।

    আমার রাগ হয়ে গেল। আমি বললাম, ছেলেমানুষ ছেলে- মানুষ বলবে না বারবার।

    শাজাহান বুড়ো ছইয়ের নীচে শুয়ে ছিল। শুয়ে শুয়েই বলল, যেইও না বাপ্। এ ঠাই বড় কঠিন ঠাঁই। বুইঝতে পর্যন্ত পারবেনি কোথা থেকে কী হয়। এমন কম্ম করোনি বাপ–তুমার বাপেরও কি এই বুড়োর দশা কইরবে?

    আমি ঠাণ্ডা মাথায় পুরো ব্যাপারটা পর-পর ভাবলাম। ইংরেজিতে যাকে বলে ‘প্রস্ অ্যাণ্ড কস্‌’। এক এক করে ভাবলাম।

    ১) হয়তো ঋজুদার কোনো বিপদ হয়নি। খুব ভাল কথা। তাহলে ঋজুদা সন্ধের আগে বোটে ফিরে আসবে।

    ২) হয়তো ঋজুদার বিপদ হয়নি, বাঘকে এক গুলিতেই মেরেছে।

    ওখানে একাধিক বাঘের পায়ের দাগ দেখেছে বলে হয়তো গুলি অযথা নষ্ট করতে চায়নি। হয়তো মীরজাফরকে বয়ে নিয়ে রাইফেল কাঁধে করে এবং চারদিকে নজর রেখে ধীরে ধীরে আসতে অনেক সময় লাগছে।

    ৩) হয়তো বাঘ ঋজুদাকে কিছু করেছে। ঋজুদাকেও…

    ৪) হয়তো যে-বাঘকে গুলি করেছে ঋজুদা সে অন্য বাঘ। মীর- জাফরকে এখনও খুঁজেই পায়নি ঋজুদা এবং এখনও হয়তো যে-বাঘ মীরজাফরকে নিয়েছে তাকে অনুসরণ করে যাচ্ছে।

    ৫) যদি সন্ধে অবধি ঋজুদা ফিরে না আসে তাহলে আমার কিছুই করার থাকবে না। অন্ধকারে রাইফেল হাতে থাকলেও এই সুন্দর- বনের জঙ্গলে যে-বাঘ সদ্য মানুষ নিয়ে গেছে তাকে অনুসরণ করার ক্ষমতা বা সাহস আমার নেই। তাই সন্ধে অবধি ঋজুদা সত্যি-সত্যিই না ফিরলে পরদিন ভোরের আগে আমার করার কিছুই থাকবে না। ঋজুদার যদি কোনো সাহায্যের দরকার হয়ে থাকে, তাহলে সন্ধে নামার অনেক আগেই সেই সাহায্য পৌঁছাতে হবে আমার।

    অনেক ভাবলাম, কিন্তু ভাবতে সময় লাগল না বেশি। আমার মাথা যেন তখন কম্প্যুটরের মতো কাজ করতে লাগল। মহা বিপদে পড়লে অনেক সময় এ রকম হয়।

    অনেক ভেবে আমি নেমে যাওয়াই ঠিক করলাম। ভয় যে করছিল না তা নয়, বেশ ভয়ই করছিল।

    আমি ওদের শক্ত গলায় বললাম যে, আমি যাচ্ছি ঋজুদাকে দেখতে।

    পরেশ, নটবর, গদাধর নীলমণি সব হাঁ-হাঁ করে উঠল। বলল, ছেলে- মানুষি কোরো না। তারপর তুমিও না এলি আমাদের যে হাজত বাস

    করতি হবে সারাজীবন। আমরা যে তুমাদের জলে ফেইলে দিই আসিনি, এ-কথা কেউ কি বিশ্বাস করবে?

    আমি বললাম, সময় নষ্ট করার সময় নেই। আমি যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। সবাই একসঙ্গে।

    তারপর বেল্টের সঙ্গে টর্চটা বেঁধে নিয়ে, আমি রাইফেল রেখে ডাবল-ব্যারেল বন্দুকটা নিলাম। দুটো গুলি পুরলাম ব্যারেলে। ডানদিকে স্ফেরিকাল বল আর বাঁদিকে এল-জি। আরও চারটে গুলি পকেটে নিলাম।

    গদাধর বলল, রুদ্রদাদা, আমাদের কথা ভাবো। কী চিন্তায় যে পড়লাম আমরা—কত চিন্তায় যে থাকব।

    তারপর বলল, খুব সাবধান, বিশেষ সাবধান হইয়ে যেও।

    শাজাহানের নৌকোয় একটি অল্পবয়সী ছেলে, আমার চেয়ে সে বছর তিন চারের বড় হবে জোর, হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, আম্মো যাব।

    বোট ও নৌকো দুটোর সক্কলের চোখ ছেলেটার মুখে পড়ল। একটা খয়েরি লুঙ্গি, গায়ে একটা নীল-রঙা ছেঁড়া সুতির শার্ট।

    ছেলেটি বলল, বাবুনক্কল আমাদের মীরজাফরের জন্যেই এত ঝুঁকি লিইতেছেন, আর আমি ওনার সঙ্গে যেতি পাইরব না?

    শাজাহান বিড়-বিড় করে বলল, সিটা তো গেছেই, সিটা কি আর বেঁইচে আচে এতক্ষণ। আবার তুরা মইরতে যেইতিচিস কেন?

    তারপরই বলল, বুঝি না; বুঝি না।

    আমি বললাম, না। তুমি থাকো ভাই। আমি একাই যাব!

    ছেলেটি হাসল। এক অদ্ভুত হাসি দেখলাম ওর মুখে।

    ও যেন বলল, শহুরে সৌখিন শিকারী খোকা, তুমি এ বন-জঙ্গলের ঘোঁত-ঘাত জানোনি—তুমি একা নামলি সঙ্গে সঙ্গে বাঘের খাদ্য-খাদক হইয়ে যাবে। আমি সঙ্গী থাকলি তুমারই মঙ্গল। আমরা তো খালি হাতেই যাই রোজদিন—পেইটের লিগে! আর তুমার হাতে তো টোটা-ভরা বিলাতি বন্দুক। আমার ভয়টা কিসের?

    ছেলেটি গামছাটাকে কোমরে বেঁধে নিল। তারপর আমার আগে আগেই নেমে গেল সিঁড়ি বেয়ে। মুখে বলল, চলো।

    তারপর বোটের উপরে আর নৌকোয় দাঁড়িয়ে থাকা ওদের সকলকে বলল, ভয় নাই কোনো খোকাবাবুর জন্যি, আমি সঙ্গে যেতিচি।

    শাজাহান উঠে এসে নৌকোর গলুইয়ে দাড়াল, দীর্ঘশ্বাস ফেলে বলল, খুদাতাল্লা, দোয়া রেইখো ছোঁড়াদের পরে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleলবঙ্গীর জঙ্গলে – বুদ্ধদেব গুহ
    Next Article কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }