Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিষয়ক বিচার – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক পাতা গল্প84 Mins Read0
    ⤶ ⤷

    চতুর্থ আপত্তি

    চতুর্থ আপত্তি।

    কেহ কেহ আপত্তি করিতেছেন, বহু কাল পূর্ব্বে এ দেশে কুলীন ব্রাহ্মণদিগের অত্যাচার ছিল। তখন অনেকে অনেক বিবাহ করিতেন। এক্ষণে, এ দেশে সে অত্যাচারের প্রায় নিবৃত্তি হইয়াছে; যাহা কিছু অবশিষ্ট আছে, অল্প দিনের মধ্যেই তাহার সম্পূর্ণ নিবৃত্তি হইবেক। এমন স্থলে, বহুবিবাহ নিবারণ বিষয়ে রাজশাসন নিতান্ত নিষ্প্রয়োজন।

    এক্ষণে কুলীনদিগের পূর্ব্ববৎ অত্যাচার নাই, এই নির্দ্দেশ সম্পূর্ণ প্রতারণবাক্য; অথবা, যাঁহারা সেরূপ নির্দ্দেশ করেন, কুলীনদিগের আচার ও ব্যবহার বিষয়ে তাঁহাদের কিছুমাত্র অভিজ্ঞতা নাই। পূর্ব্বে, বিবাহ বিষয়ে কুলীনদিগের যেরূপ অত্যাচার ছিল, এক্ষণেও তাঁহাদের তদ্বিষয়ক অত্যাচার সর্ব্বতোভাবে তদবস্থ আছে, কোনও অংশে তাহার নিবৃত্তি হইয়াছে, এরূপ বোধ হয় না। এ বিষয়ে বৃথা বিতণ্ডা না করিয়া, বর্ত্তমান কতকগুলি কুলীনের নাম, বয়স, বাসস্থান, ও বিবাহসংখ্যার পরিচয় প্রদত্ত হইতেছে।

    হুগলী জিলা।

    নাম – বিবাহ – বয়স – বাসস্থান

    ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ৮০ ৫৫ বসো
    ভগবান্ চট্টোপাধ্যায় ৭২ ৬৪ দেশমুখো
    পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ৬২ ৫৫ চিত্রশালি
    মধুসূদন মুখোপাধ্যায় ৫৬ ৪০ ঐ
    তিতুরাম গাঙ্গূলি ৫৫ ৭০ ঐ
    রামময় মুখোপাধ্যায় ৫২ ৫০ তাজপুর
    বৈদ্যনাথ মুখোপাধ্যায় ৫০ ৬০ ভুঁইপাড়া
    শ্যামাচরণ চট্টোপাধ্যায় ৫০ ৬০ পাখুড়া
    নবকুমার বন্দ্যোপাধ্যায় ৫০ ৫২ ক্ষীরপাই
    ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৪৪ ৫২ আঁকড়িশ্রীরামপুর
    যদুনাথ বন্দ্যোপাধ্যায় ৪১ ৪৭ চিত্রশালি
    শিবচন্দ্র মুখোপাধ্যায় ৪০ ৪৫ তীর্ণা
    রামকুমার বন্দ্যোপাধ্যায় ৪০ ৫০ কোননগর
    শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় ৪০ ৫০ চুঁচুড়া
    ঠাকুরদাস মুখোপাধ্যায় ৪০ ৫৫ দণ্ডিপুর
    নবকুমার বন্দ্যোপাধ্যায় ৩৬ ৪৪ গৌরহাটী
    রঘুনাথ বন্দ্যোপাধ্যায় ৩০ ৪০ খামারগাছী
    শশিশেখর মুখোপাধ্যায় ৩০ ৬০ ঐ
    তারাচরণ মুখোপাধ্যায় ৩০ ৩৫ বরিজহাটী
    ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২৮ ৪০ গুড়প
    শ্রীচরণ মুখোপাধ্যায় ২৭ ৪০ খামারগাছী
    ভবনারায়ণ চট্টোপাধ্যায় ২৩ ৪০ জাঁইপাড়া
    মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২২ ৩৫ খামারগাছী
    গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২২ ৩৪ কুচুণ্ডিয়া
    প্রসন্নকুমার চট্টোপাধ্যায় ২১ ৩৫ কাপসীট
    পার্ব্বতীচরণ মুখোপাধ্যায় ২০ ৪০ ভৈটে
    যদুনাথ মুখোপাধ্যায় ২০ ৩৭ মাহেশ
    কৃষ্ণপ্রসাদ মুখোপাধ্যায় ২০ ৪৫ বসন্তপুর
    হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২০ ৪০ রঞ্জিতবাটী
    রমানাথ চট্টোপাধ্যায় ২০ ৫০ গরলগাছা
    অন্নদাচন্দ্র চট্টোপাধ্যায় ২০ ৪৫ ভৈটে
    দীননাথ চট্টোপাধ্যায় ১৯ ২৮ বসন্তপুর
    রামরত্ন মুখোপাধ্যায় ১৭ ৪৮ জয়রামপুর
    কেদারনাথ মুখোপাধ্যায় ১৭ ৩২ মাহেশ
    দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ১৬ ২০ চিত্রশালি
    গোপালচন্দ্র মুখোপাধ্যায় ১৬ ৩৫ মহেশ্বরপুর
    অভয়চরণ বন্দ্যোপাধ্যায় ১৫ ৩০ মালিপাড়া
    অন্নদাচরণ মুখোপাধ্যায় ১৫ ৩৫ গোয়াড়া
    শ্যামাচরণ মুখোপাধ্যায় ১৫ ৩৫ সোঁতিয়া
    জগচ্চন্দ্র মুখোপাধ্যায় ১৫ ৪০ খামারগাছী
    অঘোরনাথ মুখোপাধ্যায় ১৫ ৩৬ ভুইপাড়া
    হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ১৫ ৩২ মোগলপুর
    ননীগোপাল বন্দ্যোপাধ্যায় ১৫ ২৪ পাতা
    যদুনাথ বন্দ্যোপাধ্যায় ১৫ ২২ ঐ
    দীননাথ বন্দ্যোপাধ্যায় ১৫ ২৫ বেলেসিকরে
    ভুবনমোহন মুখোপাধ্যায় ১৫ ২৪ ভৈটে
    কালীপ্রসাদ গাঙ্গূলি ১৫ ৪৫ পশপুর
    সূর্য্যকান্ত মুখোপাধ্যায় ১৫ ৩৫ ভৈটে
    রামকুমার মুখোপাধ্যায় ১৪ ৩২ ক্ষীরপাই
    কৈলাসচন্দ্র মুখোপাধ্যায় ১৪ ৪৫ মধুখণ্ড
    কালীকুমার মুখোপাধ্যায় ১৪ ৩৫ সিয়াখালা
    মাধবচন্দ্র মুখোপাধ্যায় ১৩ ৫০ বৈঁচী
    হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৩ ৪০ গরলগাছা
    কার্ত্তিকেয় মুখোপাধ্যায় ১২ ৩০ দেওড়া
    যদুনাথ বন্দ্যোপাধ্যায় ১২ ৩০ তাঁতিসাল
    মোহিনীমোহন বন্দ্যোপাধ্যায় ১২ ৩০ মালিপাড়া
    সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ১২ ৪০ ঐ
    ব্রজরাম চট্টোপাধ্যায় ১২ ২৫ চন্দ্রকোনা
    কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১২ ৩২ কৃষ্ণনগর
    রামতারক বন্দ্যোপাধ্যায় ১২ ২৮ জয়রামপুর
    কালিদাস মুখোপাধ্যায় ১২ ৪০ ভূঁইপাড়া
    বিশ্বম্ভর মুখোপাধ্যায় ১২ ৩০ বলাগড়
    তিতুরাম মুখোপাধ্যায় ১২ ৪০ নতিবপুর
    প্রসন্নকুমার গাঙ্গুলি ১২ ৩৬ গজা
    মনসারাম চট্টোপাধ্যায় ১১ ৬৫ ভঞ্জপুর
    আশুতোষ বন্দ্যোপাধ্যায় ১১ ১৮ তাঁতিমাল
    প্যারীমোহন মুখোপাধ্যায় ১১ ৩০ গরলগাছা
    লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় ১১ ২৫ বিদ্যাবতীপুর
    শিবচন্দ্র মুখোপাধ্যায় ১১ ৪৫ ঐ
    কালীপ্রসাদ মুখোপাধ্যায় ১১ ৩০ ভৈটে
    রামকমল মুখোপাধ্যায় ১১ ৪০ নিত্যানন্দপুর
    কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ১১ ২৮ বৈঁচী
    দ্বারকানাথ মুখোপাধ্যায় ১১ ২৫ ঐ
    মতিলাল মুখোপাধ্যায় ১১ ৪৫ ঐ
    ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১১ ৪৫
    দুর্গারাম বন্দ্যোপাধ্যায় ১১ ৫০ শ্যামবাটী
    যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায় ১০ ৪৫ আনুড়
    প্রসন্নকুমার চট্টোপাধ্যায় ১০ ৩৫ বেঙ্গাই
    চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ১০ ৩০ বৈতল
    প্রতাপচন্দ্র মুখোপাধ্যায় ১০ ৪০ বসন্তপুর
    কৈলাসচন্দ্র চট্টোপাধ্যায় ১০ ৪০ সিয়াখালা
    রামচাঁদ মুখোপাধ্যায় ৯ ৩৬ যদুপুর
    কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৯ ৩০ নপাড়া
    সূর্য্যকান্ত বন্দ্যোপাধ্যায় ৮ ৪০ বৈঁচী
    গোপালচন্দ্র মুখোপাধ্যায় ৮ ৪৫ ঐ
    চুনিলাল বন্দ্যোপাধ্যায় ৮ ৩২ ঐ
    কালীকুমার বন্দ্যোপাধ্যায় ৮ ৪০ মোল্লাই
    গণেশচন্দ্র মুখোপাধ্যায় ৮ ২০ দেওড়া
    দিগম্বর বন্দ্যোপাধ্যায় ৮ ৩৫ গুড়প
    কালিদাস মুখোপাধ্যায় ৮ ৪০ মালিপাড়া
    যাদবচন্দ্র গাঙ্গূলি ৮ ৩৫ বহরকুলী
    মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৮ ২৫ সিকরে
    কেদারনাথ মুখোপাধ্যায় ৮ ৩২ বরিজহাটী
    ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় ৮ ৪৫ পাতুল
    শ্যামাচরণ মুখোপাধ্যায় ৮ ৪৫ জয়রামপুর
    হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় ৮ ৬০ শ্যামবাটী
    রামচাঁদ চট্টোপাধ্যায় ৮ ৪০ ভঞ্জপুর
    ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় ৭ ৩২ ঐ
    দিগম্বর মুখোপাধ্যায় ৭ ৩৬ রত্নপুর
    কুড়ারাম মুখোপাধ্যায় ৭ ৩২ নতিবপুর
    দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ৭ ৬২ মথুরা
    বৈকুণ্ঠনাথ বন্দ্যোপাধ্যায় ৭ ৩৪ বসন্তপুর
    শ্রীধর বন্দ্যোপাধ্যায় ৭ ৩৫ ভুরসুবা
    রামসুন্দর মুখোপাধ্যায় ৭ ৫০ আঁটপুর
    বেণীমাধব গাঙ্গুলি ৭ ৫০ চিত্রশালি
    শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় ৬ ৩০ মোগলপুর
    নবকুমার মুখোপাধ্যায় ৬ ২২ চন্দ্রকোনা
    যদুনাথ মুখোপাধ্যায় ৬ ৩০ বাখরচক
    চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যার ৬ ৩০ বসন্তপুর
    উমাচরণ চট্টোপাধ্যায় ৬ ৪০ রঞ্জিতবাটী
    উমেশচন্দ্র মুখোপাধ্যায় ৬ ২৬ নন্দনপুর
    গঙ্গানারায়ণ মুখোপাধ্যায় ৫ ৩০ গৌরহাটী
    ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৫ ৩২ পশপুর
    কালাচাঁদ মুখোপাধ্যায় ৫ ৫০ সুলতানপুর
    মনসারাম চট্টোপাধ্যায় ৫ ৪৫ তারকেশ্বর
    গঙ্গানারায়ণ বন্দ্যোপাধ্যায় ৫ ২২ আমড়াপাট
    বিশ্বম্ভর মুখোপাধ্যায় ৫ ৪০ বালিগোড়
    ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় ৫ ৩৫ তারকেশ্বর
    মাধবচন্দ্র মুখোপাধ্যায় ৫ ৪০ তালাই
    ভোলানাথ চট্টোপাধ্যায় ৫ ২৬ টেকরা
    হরশম্ভু বন্দ্যোপাধ্যায় ৫ ৪০ মাজু
    নীলাম্বর বন্দ্যোপাধ্যায় ৫ ৩২ সন্ধিপুর
    কালিদাস মুখোপাধ্যায় ৫ ৩০ বালিডাঙ্গা
    ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ৫ ৩৬ গৌরাঙ্গপুর
    দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় ৫ ৩০ কৃষ্ণনগর
    সীতারাম মুখোপাধ্যায় ৫ ৩৫ চন্দ্রকোনা
    রামধন মুখোপাধ্যায় ৫ ৪০ চন্দ্রকোনা
    নবকুমার মুখোপাধ্যায় ৫ ৪৩ বরদা
    ধর্ম্মদাস মুখোপাধ্যায় ৫ ৩৫ নারীট
    সূর্য্যকুমার মুখোপাধ্যায় ৫ ২৬ বরদা
    শরচ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় ৫ ১৯ নপাড়া
    মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৫ ১৮ দণ্ডিপুর
    অনুসন্ধান দ্বারা যত দূর ও যেরূপ জানিতে পারিয়াছি, তদনুসারে কুলীনদিগের বিবাহসংখ্যা প্রভৃতি প্রদর্শিত হইল। সবিশেষ অনুসন্ধান করিলে, আরও অনেক বহুবিবাহকারীর নাম পাওয়া যাইতে পারে। ৪।৩।২ বিবাহ করিয়াছেন এরূপ ব্যক্তি অনেক, এস্থলে তাঁহাদের নাম নির্দ্দেশ করা গেল না। হুগলী জিলাতে বহুবিবাহকারী কুলীনের যত সংখ্যা, বর্দ্ধমান, নবদ্বীপ, যশর, বরিসাল, ঢাকা প্রভৃতি জিলাতে তদপেক্ষা ন্যূন নহে; বরং কোনও কোনও জিলায় তাদৃশ কুলীনের সংখ্যা অধিক। কুলীনদিগের বিবাহের যে সংখ্যা প্রদর্শিত হইল, তাহা ন্যূনাধিক হইবার সম্ভাবনা। যাঁহারা অধিকসংখ্যক বিবাহ করিয়াছেন, তাঁহারা নিজেই স্বকৃত বিবাহের প্রকৃত সংখ্যা অবধারিত বলিতে পারেন না। সুতরাং, অন্যের তাহা অবধারিত জানিতে পারা সহজ নহে। বিবাহের যে সকল সংখ্যা নির্দ্দিষ্ট হইয়াছে, যদি কোনও স্থলে প্রকৃত সংখ্যা তদপেক্ষা অধিক হয়, তাহাতে কোনও কথা নাই; যদি ন্যূন হয়, তাহা হইলে কুলীনপক্ষপাতী আপত্তিকারী মহাশয়েরা অনায়াসে বলিবেন, আমি ইচ্ছাপুর্ব্বক সংখ্যাবৃদ্ধি করিয়া নির্দ্দেশ করিয়াছি। কিন্তু, আমি সেরূপ করি নাই; অনুসন্ধান দ্বারা যাহা জানিতে পারিয়াছি, তাহাই নির্দ্দেশ করিয়াছি; জ্ঞানপূর্ব্বক কোনও বৈলক্ষণ্য করি নাই।

    প্রসিদ্ধ জনাই গ্রাম কলিকাতার ৫। ৬ ক্রোশ মাত্র অন্তরে অবস্থিত। এই গ্রামের যে সকল ব্যক্তি একাধিক বিবাহ করিয়াছেন, তাঁহাদের পরিচয় স্বতন্ত্র প্রদত্ত হইতেছে।

    নাম – বিবাহ – বয়স
    মহানন্দ মুখোপাধ্যায় ১০ ৩৫
    যদুনাথ বন্দ্যোপাধ্যায় ১০ ২৯
    আনন্দচন্দ্র গাঙ্গূলি ৭ ৬৫
    দ্বারকানাথ গাঙ্গূলি ৫ ৩২
    ভোলানাথ মুখোপাধ্যায় ৫ ৫০
    চন্দ্রকান্ত মুখোপাধ্যায় ৫ ৬৪
    শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় ৪ ১৮
    দীননাথ চট্টোপাধ্যায় ৪ ২৬
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ৪ ৪৫
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ৪ ২৭
    নীলকণ্ঠ বন্দ্যোপাধ্যায় ৪ ৫০
    সীতানাথ বন্দ্যোপাধ্যায় ৩ ২৯
    ত্রিপুরাচরণ মুখোপাধ্যায় ৩ ৩৫
    কালিদাস গাঙ্গূলি ৩ ২৬
    দীননাথ গাঙ্গূলি ৩ ১৯
    কালীপদ বন্দ্যোপাধ্যায় ৩ ৪০
    ক্ষেত্রমোহন চট্টোপাধ্যায় ৩ ৪০
    কালীপদ মুখোপাধ্যায় ৩ ৫০
    মাধবচন্দ্র মুখোপাধ্যায় ৩ ৩৫
    নবকুমার মুখোপাধ্যায় ৩ ৪৩
    নীলমণি গাঙ্গূলি ৩ ৪৮
    কালীকুমার মুখোপাধ্যায় ৩ ৫৫
    চন্দ্রনাথ গাঙ্গূলি ৩ ৫০
    শ্রীনাথ চট্টোপাধ্যায় ৩ ৪৩
    হারানন্দ মুখোপাধ্যায় ৩ ৬০
    প্যারীমোহন চট্টোপাধ্যায় ২ ৪০
    সূর্য্যকুমার মুখোপাধ্যায় ২ ৪০
    ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ২ ৫৫
    সীতানাথ বন্দ্যোপাধ্যায় ২ ৫৫
    চন্দ্রকুমার মুখোপাধ্যায় ২ ৬০
    চন্দ্রকুমার চট্টোপাধ্যায় ২ ২৫
    রমানাথ বন্দ্যোপাধ্যায় ২ ২৫
    হরিনাথ মুখোপাধ্যায় ২ ৬২
    রাজমোহন বন্দ্যোপাধ্যায় ২ ৫৭
    ভোলানাথ মুখোপাধ্যায় ২ ৫০
    দীননাথ মুখোপাধ্যায় ২ ৫০
    বিশ্বম্ভর মুখোপাধ্যায় ২ ৫০
    রামকুমার বন্দ্যোপাধ্যায় ২ ৫০
    প্যারীমোহন মুখোপাধ্যায় ২ ৩৫
    চন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় ২ ৩২
    কালীকুমার গাঙ্গূলি ২ ২৫
    আশুতোষ গাঙ্গূলি ২ ২০
    যদুনাথ বন্দ্যোপাধ্যায় ২ ৩১
    নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২ ৩৩
    কেদারনাথ মুখোপাধ্যায় ২ ২৮
    গৌরীচরণ মুখোপাধ্যায় ২ ২৮
    ভগবানচন্দ্র মুখোপাধ্যায় ২ ৩২
    দ্বারকানাথ গাঙ্গূলি ২ ৩০
    কালীমোহন বন্দ্যোপাধ্যায় ২ ৩২
    হরিহর গাঙ্গূলি ২ ৩৫
    কামাখ্যানাথ মুখোপাধ্যায় ২ ২৮
    প্যারীমোহন গাঙ্গূলি ২ ৩৩
    কালিদাস মুখোপাধ্যায় ২ ৩৫
    চন্দ্রকুমার চট্টোপাধ্যায় ২ ২৮
    নবীনচন্দ্র মুখোপাধ্যায় ২ ২৪
    নন্দলাল বন্দ্যোপাধ্যায় ২ ২৮
    দীননাথ মুখোপাধ্যায় ২ ৩০
    যদুনাথ গাঙ্গূলি ২ ২৭
    বিশ্বেশ্বর মুখোপাধ্যায় ২ ২৭
    গোপালচন্দ্র বন্দোপাধ্যায় ২ ২৭
    চন্দ্রকুমার গাঙ্গূলি ২ ২১
    মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২ ২১
    প্রিয়নাথ বন্দোপাধ্যায় ২ ২২
    যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২ ২০
    এক্ষণে, সকলে বিবেচনা করিয়া দেখুন, বিবাহবিষয়ে কুলীনদিগের অত্যাচারের নিবৃত্তি হইয়াছে কি না। এখন যেরূপ অত্যাচার হইতেছে, পূর্ব্বে ইহা অপেক্ষা অধিক ছিল, এরূপ বোধ হয় না। বরং, পূর্ব্ব অপেক্ষা এক্ষণে অধিক অত্যাচার হইতেছে, ইহাই সম্পূর্ণ সম্ভব। পূর্ব্বে অধিক টাকা না পাইলে, কুলীনেরা কুলভঙ্গে সম্মত ও প্রবৃত্ত হইতেন না। অধিক টাকা দিয়া, কুলভঙ্গ করিয়া, কন্যার বিবাহ দেন, এরূপ ব্যক্তিও অধিক ছিলেন না। এ কারণে, স্বকৃতভঙ্গের সংখ্যা তখন অপেক্ষাকৃত অনেক অল্প ছিল। কিন্তু, অধুনাতন কুলীনেরা, অস্প লাভে সন্তুষ্ট হইয়া, কুলভঙ্গ করি। থাকেন। আর, কুলভঙ্গ করিয়া, কন্যার বিবাহ দিবার লোকের সংখ্যাও এক্ষণে অনেক অধিক হইয়াছে। পূর্ব্বে, কোনও গ্রামে কেবল এক ব্যক্তি কুলভঙ্গ করিয়া কন্যার বিবাহ দিতেন। পরে তাঁহার পাঁচ পুত্র হইল। তাঁহারা সকলে কন্যার বিবাহবিষয়ে পিতৃদৃষ্টান্তের অনুবর্ত্তী হইয়া চলিয়াছেন। এক্ষণে, সেই পাঁচ পুত্রের পুত্রদিগকে, কুলভঙ্গ করিয়া, কন্যার বিবাহ দিতে হইতেছে। সুতরাং, যে স্থানে কেবল এক ব্যক্তি কুলভঙ্গ করিয়া কন্যার বিবাহ দিতেন, সেই স্থানে এক্ষণে সেই প্রথা অবলম্বন করিয়া চলিবার লোকের সংখ্যা অনেক অধিক হইয়াছে। মূল্যও অল্প, গ্রাহকের সংখ্যাও অধিক, এজন্য, কুলভঙ্গ ব্যবসায়ের উত্তরোত্তর শ্রীকৃদ্ধিই হইতেছে। সুতরাং, স্বকৃতভঙ্গের সংখ্যা এখন অনেক অধিক এবং উত্তরোত্তর অধিক বই ন্যূন হওয়া সম্ভব নহে। স্বতভঙ্গেরা অধিক বিবাহ করিতেছেন, এবং স্থানে স্থানে তাঁহাদের যে কন্যার পাল জম্মিতেছে, তাহাদিগকে স্বকৃতভঙ্গ পাত্রে অর্পন করিতে হইতেছে। এমন স্থলে, বিবাহবিষয়ক অত্যাচারের বৃদ্ধি ব্যতীত হ্রাস কিরূপে সম্ভব হইতে পারে, বুঝিতে পারা যায় না। যাহা হউক, কুলীনদিগের বিবাহ- বিষয়ক অত্যাচারের প্রায় নিবৃত্তি হইয়াছে, যাহা কিছু অবশিষ্ট আছে, অল্প দিনেই তাহার সম্পূর্ণ নিবৃত্তি হইবেক, এ কথা সম্পূর্ণ অলীক।

    কলিকাতাবাসী নব্যসম্প্রদায়ের অধিকাংশ লোক পল্লীগ্রামের কোনও সংবাদ রাখেন না; সুতরাং, তত্রত্য যাবতীয় বিষয়ে তাঁহারা সম্পূর্ণ অনভিজ্ঞ; কিন্তু, তৎসংক্রান্ত কোনও বিষয়ে অভিপ্রায় প্রকাশের প্রয়োজন হইলে, সম্পূর্ণ অভিজ্ঞের ন্যায়, অসঙ্কুচিত চিত্তে তাহা করিয়া থাকেন। তাঁহার, কলিকাতার ভাবভঙ্গী দেখিয়া, তদনুসারে পল্লী গ্রামের অবস্থা অনুমান করিয়া লয়েন। ঐ সকল মহোদয়ের বলেন, এ দেশে বিদ্যার সবিশেষ চর্চ্চা হওয়াতে, বহু- বিবাহাদি কুপ্রথার প্রায় নিবৃত্তি হইয়াছে।

    এ কথা যথার্থ বটে বহুকাল ইঙ্গরেজী বিদ্যার সবিশেষ অনুশীলন ও ইঙ্গরেজাতির সহিত ভূয়িষ্ঠ সংসর্গ দ্বারা, কলিকাতার ও কলিকাতার অব্যবহিত সন্নিহিত স্থানে কুপ্রথা ও কুসংস্কারের অনেক অংশে নিবৃত্তি হইয়াছে; কিন্তু, তদ্ব্যতিরিক্ত সমস্ত স্থানে ইঙ্গরেজী বিদ্যার তাদৃশ অনুশীলন হইতেছে না; ও ইঙ্গরেজজাতির সহিত তদ্রূপ ভূয়িষ্ঠ সংসর্গ ঘটিতেছে না; সুতরাং তত্তৎ স্থানে কুপ্রথা ও কুসংস্কারের প্রাদুর্ভাব তদবস্থই রহিয়াছে। ফলতঃ, পল্লীগ্রামের অবস্থা কোনও অংশে কলিকাতার মত হইয়াছে, এরূপ নির্দ্দেশ নিতান্ত অসঙ্গত। কার্য্যকারণভাবব্যবস্থার প্রতি দৃষ্টি করিলে, এরূপ সংস্কার কদাচ উদ্ভূত হইতে পারে না। কলিকাতায় যে কারণে যত কালে যে কার্য্যের উৎপত্তি হইয়াছে, যে সকল স্থানে যাবৎ সেই কারণের তত কাল সংযোগ না ঘটিতেছে, ভাবৎ তথায় সেই কার্য্যের উৎপত্তি প্রত্যাশা করা যাইতে পারে না। কলিকাতায় যত কাল ইঙ্গরেজী বিদ্যার যেরূপ অনুশীলন ও ইঙ্গরেজজাতির সহিত যেরূপ ভূয়িষ্ঠ সংসর্গ হইয়াছে। পল্লীগ্রামে যাবৎ সর্ব্বতোভাবে ঐরূপ না ঘটিতেছে, তাবৎ তথায় কলিকাতার অনুরূপ ফললাভ কোনও ক্রমে সম্ভবিতে পারে না। যাহা হউক, কলিকাতার ভাবভঙ্গী দেখিয়া, তদনুসারে পল্লীগ্রামের অবস্থা অনুমানকরা নিতান্ত অব্যবস্থা।

    ফলকথা এই, কোনও বিষয়ে মত প্রকাশের প্রয়োজন হইলে, তদ্বিষয়ের বিশেষজ্ঞ না হইয়া, তাহা করা পরামর্শসিদ্ধ নহে। সবিশেষ অনুসন্ধান ব্যতিরেকে কেহ কোনও বিষয়ের বিশেষজ্ঞ হইতে পারেন না। বহুবিবাহপ্রথাবিষয়ে সবিশেষ অনুসন্ধান করিলে, ঐ জঘন্য ও নৃশংস প্রথার অনেক নিবৃত্তি হইয়াছে, উহা আর পূর্ব্বের মত প্রবল নাই, পরপ্রতারণা যাঁহার উদ্দেশ্য নহে তাদৃশ ব্যক্তি কদাচ এরূপ নির্দ্দেশ করিতে পারেন না। ঈর্ষ্যার পরতন্ত্র, বা বিদ্বেষ- বুদ্ধির অধীন, অথবা কুসংস্কারবিশেষের বশবর্ত্তী হইয়া, প্রস্তাবিত বিষয়ের প্রতিপক্ষত করামাত্র যাহার মুখ্য উদ্দেশ্য, তিনি তদ্বিষয়ের বিশেষজ্ঞই হউন, আর অনভিজ্ঞই হউন, যাহা স্বপক্ষসমর্থনের, বা পরপক্ষখণ্ডনের, উপযোগী জ্ঞান করিবেন, তাহাই সচ্ছন্দে নির্দ্দেশ করিবেন, যাহা নির্দ্দেশ করিতেছেন, তাহা সম্পূর্ণ অবাস্তব হইলেও, তাহাকেই তদ্বিষয়ের প্রকৃত অবস্থা বলিয়া কীর্ত্তন করিতে কিঞ্চিন্মাত্র সঙ্কুচিত হইবেন না। কোনও ব্যক্তি, সদভিপ্রায়প্রবর্ত্তিত হইয়া, কার্য্যবিশেষের অনুষ্ঠান করিলে, উক্তবিধ ব্যক্তিরা ঐ অনুষ্ঠানকে, অসদভিপ্রায় প্রণোদিত বলিয়া, অম্লান মুখে অতথ্যনির্দ্দেশ করেন; কিন্তু আপনারা যে জিগীষার বশ হইয়া, অতথ্যনির্দ্দেশ দ্বারা পরের চক্ষে ধূলি প্রক্ষেপ করিতেছেন, তাহা একবারও ভাবিয়া দেখেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবোধোদয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    Next Article কথামালা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    Related Articles

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    বেতালপঞ্চবিংশতি – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    July 12, 2025
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    বিদ্যাসাগর চরিত – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    July 12, 2025
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    কথামালা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    July 12, 2025
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    বোধোদয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    July 12, 2025
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    শকুন্তলা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    July 12, 2025
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    আখ্যানমঞ্জরী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্কলিত

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }