Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাঙলা ও বাঙালীর বিবর্তন – অতুল সুর

    লেখক এক পাতা গল্প428 Mins Read0
    ⤶ ⤷

    বাঙালীর জীবনচর্যার বিবর্তন

    এখন বাঙালীর জীবনাত্রা-প্রণালী, ঘরবাড়ি, খাদ্যখাদ্য, পোশাক-আশাক ও মেয়েদের অলঙ্কার-ভূষণ প্রভৃতির বিবর্তন সম্বন্ধে কিছু বলা যাক। প্রাচীন বাঙলার গ্রামের লোক বাস করত এখনকার মতোই কুঁড়ে-ঘরে। মাটির দেওয়াল গড়াই বাঙলাদেশের রীতি। অনেক জায়গায় ছ্যাঁচা বাঁশের বেড়া তৈরি করে তার দুপিঠে মাঠি লেপেও দেওয়া হত। পূর্ববঙ্গের লোকেরা অনেক জায়গায় তলতা-বাঁশ চিরে সুন্দর টাটি বুনে তা দিয়ে দেওয়াল করে, এবং অনুমান করা যেতে পারে যে, প্রাচীন কালেও করত। বাঙলাদেশে অধিকাংশ স্থানেই খড় বা ছনের চাল দেওয়া হয়। তবে হাওড়া, হুগলী প্রভৃতি জেলায় খোলার চালেরও প্রচলন আছে। পশ্চিম বাঙলার রীতি হচ্ছে ঘরের চালকে হাতির পিঠের মতো কতকটা গোলাকার করা। একে চালে ‘রাগ’ দেওয়া বা ‘কোর’ দেওয়া বলা হয়। সাধারণত কুটিরগুলি চারচালা হয়। মোট কথা, কুটিরগুলিকে চালু করা হয় যাতে বৃষ্টির জল গড়িয়ে মাটিতে পড়তে পারে। মেঝে শক্ত করা হত গোবর দিয়ে, তবে অনেক সময় চুনের ব্যবহারও করা হত। বসতবাড়ির চারদিক ঘেরা থাকত বাঁশ বা কাঠের বেড়া দিয়ে। ঘরের মধ্যে বসবার এবং শোবার জন্য ব্যবহার করা হত মাদুর। কখনও কখনও কাঠের চৌকিও ব্যবহার করা হত। খাবার সময় বসবার জন্য ব্যবহার করা হত পিঁড়ি এবং খাওয়া- দাওয়া করা হত সাধারণত মাটি বা ধাতুনির্মিত বাসনে।

    নগরের লোকরা অবশ্য ইট দিয়ে কোঠাবাড়ি তৈরি করত। এগুলি ছাদ সমপৃষ্ঠ হত। ইটগুলি গাঁথা হত মাটি দিয়ে। পরে চুন-সুরকি দিয়ে গাঁথবার পদ্ধতিও লক্ষ্য করা যায়। দেওয়ালে পলস্তরা দেওয়া হত চুনবালির। অনেক সময় ‘পঙ্খের কাজও করা হত। নগরের লোকরা সাধারণত শোবার জন্য ব্যবহার করত খাট বা পালঙ্ক। তাছাড়া, নগরের ধনীলোকরা ব্যবহার করত সোনা-রূপার বাসন।

    দুই

    গ্রামে সাধারণ গৃহস্থের খাওয়া-দাওয়া ছিল খুব সাদাসিধে ও সরল। সবচেয়ে যে প্রাচীন বর্ণনা পাওয়া যায় তা থেকে জানা যায় যে, বনিতা তাঁর পুণ্যবন্ত স্বামীকে পরিবেশন করে খাওয়াচ্ছেন—কলাপাতে গরম ভাত, সঙ্গে গাওয়া ঘি, দুধ, মাছ, নালিতা বা পাটশাক; আদা ও নুনও দেওয়া হত। ধনী সমাজের খাদ্য যে অন্যরকম ছিল তা বলা বাহুল্যমাত্র। বাঙলার উচ্চকোটি সমাজে ব্যবহৃত চৌষট্টি রকম ব্যঞ্জনের কথা প্রবাদবাক্যে পরিণত হয়েছে। বৌদ্ধধর্মের প্রাদুর্ভাবের সময়ও বাঙালী যে তার খাদ্যের কোনরূপ পরিবর্তন করেনি তার প্রমাণ আছে। মৎস্য বাঙালীর প্রিয় খাদ্য এবং বাঙালী বৌদ্ধ হয়ে গেলেও মৎস্য আহার বর্জন করেনি। সহজযানের প্রবর্তক লুইপাদ তো মাছের আঁতড়ি (অন্ত্র) বা তেলচচ্চড়ি খেতে ভালবাসতেন। নিম্নশ্রেণীর লোকরা যে শূকরের মাংস খেত, সে বিষয়ে কোন সন্দেহ নেই। কেননা, শূকর পোষা তাদের মধ্যে প্রচলিত ছিল। (এখানে উল্লেখযোগ্য যে ‘তৈত্তিরীয় সংহিতা’য় বলা হয়েছে যে, ইন্দ্রকে শূকর বলি দিতে হবে)। বস্তুত বৌদ্ধ ও হিন্দু যুগে বাঙালীর কোনও রূপ খাদ্যাখাদ্য বিচার ছিল না। এ বিষয়ে বিধিনিষেধ প্রবর্তিত হয় ‘ব্রহ্মবৈবর্তপুরাণ’-এর যুগে। আচার্য যোগেশচন্দ্র রায়ের মতে ‘ব্রহ্মবৈবর্তপুরাণ’ চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে রচিত হয়েছিল। বাঙালী ব্রাহ্মণের খাদ্যের ওপর তখন পঞ্জিকার শাসনও এসে গিয়েছে। এতে বলা হয়েছে যে, একাদশী, রামনবমী, শিবরাত্রি ও জন্মাষ্টমীতে ব্রাহ্মণ উপবাসী থাকবেন। যদি তিনি ওই সকল দিনে আহার করেন, তা হলে তিনি বিষ্ঠা-মূত্র আহার করবেন। এতে আরও বলা হয়েছে যে, দ্বিপক্ক অন্ন বা চিঁড়া ব্রাহ্মণের প্রশস্ত খাদ্য নয়। তা ছাড়া, ব্রাহ্মণ যদি তামার বাসনে আহার করেন বা নুন দিয়ে দুধ খান বা এঁটো পাতে ঘি খান, তা হলে তা গোমাংস খাওয়ার সমান হবে। মদ্যপান বোধ হয় ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ ছিল, কেননা বলা হয়েছে যে, কাঁসার বাসনে নারিকেলের

    জল ও তামার বাসনে মধু ও আখের রস খাওয়া মদ্যপানের সমান। কার্তিক মাসে বেগুন ও মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ ছিল। আরও বিধান দেওয়া হয়েছিল যে, ব্রাহ্মণ যদি তাল, মসুর ডাল ও মাছ খান, তা হলে তাঁকে তার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ তিন রাত্রি উপবাসী থাকতে হবে। তবে বাঙালী ব্রাহ্মণ যে এ সকল বিধান মানতে নারাজ ছিল তার প্রমাণ হচ্ছে দ্বাদশ শতাব্দীতে ভবদেব ভট্ট ও জীমূতবাহন বলেছিলেন যে, বাঙালী ব্রাহ্মণ মাছ খেতে পারে। ঘোড়শ শতাব্দীতে রঘুনন্দনও রায় দিলেন যে, বাঙালী ব্রাহ্মণের পক্ষে মসুর ডাল নিষিদ্ধ নয়। ‘ব্রহ্মবৈবর্তপুরাণ’ আর যা যা খাদ্য নিষিদ্ধ বলেছিল, তা হচ্ছে তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলা, ষষ্ঠীতে নিম ও চতুর্দশীতে মাষকলাই। সকলের চেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যদিও ‘ব্রহ্মবৈবর্তপুরাণ’-এ ব্রাহ্মণের পক্ষে মাছ খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল, তথাপি বলা হয়েছিল যে, পূর্ণিমা ছাড়া অন্য তিথিতে ব্ৰাহ্মণ দেবতার কাছে বলি দেওয়া মাংস খেতে পারে।

    তিন

    তবে পরবর্তী কালে উপবাসও খাদ্যাখাদ্য সম্বন্ধে এ সকল বিচার-বিধান যে অনেক পরিমাণে পরিবর্তিত হয়েছিল তা চলতি বচন, পঞ্জিকার অনুশাসন ও লৌকিক রীতি থেকে বুঝতে পারা যায়। ‘বাঙালী সংস্কৃতির লৌকিক রূপ’ সংজ্ঞক অধ্যায়ে এ সম্বন্ধে আগেই আলোচনা করেছি। তবে পাঠকদের আর একবার সেকথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই। উপবাস সম্বন্ধে পরবর্তী কালে যে চলতি বচন রচিত হয়েছিল তা হচ্ছে—”শোয়া ওঠা পাশ মোড়া। / তার অর্ধেক ভীমে ছোঁড়া॥ / ক্ষেপার চৌদ্দ ক্ষেপীর আট। / এই নিয়ে কাল কাট।” এর মানে হচ্ছে এই যে, শয়ন একাদশী (আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী), পার্শ্বপরিবর্তন (ভাদ্র বা আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী), ভীম একাদশী (মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী), উত্থান একাদশী (কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী), শিবরাত্রি (ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী) ও দুর্গাষ্টমী (আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী)—এইগুলিই হচ্ছে উপবাসের বিশেষ দিন। এছাড়া, অরণ্যষষ্ঠী বা জামাইষষ্ঠীর দিন সন্তানবতী স্ত্রীলোকের পক্ষে মাছ খাওয়া নিষিদ্ধ। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয়মঙ্গলবার হিসাবে গণ্য হয়। ওদিনও মাছ খাওয়া নিষিদ্ধ। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতুপূজার দিন। ওই সকল দিনেও মেয়েরা মাছ খায় না। পশ্চিমবঙ্গে শ্রীপঞ্চমীর দিন স্ত্রী-পুরুষনির্বিশেষে হিন্দুরা মাছ খায় না। দশহরার দিন ফলার আহার করবার ব্যবস্থা আছে। এছাড়া কোন কোন দিনে ঠাণ্ডা খাদ্য খাবার নিয়ম আছে। তার মধ্যে পড়ে ভাদ্রমাসের সংক্রান্তিতে অরন্ধন। ওইদিন তপ্ত খাদ্য খাওয়া নিষিদ্ধ। মাত্র পূর্বদিনের রান্না-করা জিনিসই খাওয়া চলে। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল-ষষ্ঠী নামে অভিহিত। ওদিনও ঠাণ্ডা খাদ্য খাওয়া বিধেয়। মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ। এগুলির মধ্যে প্রায় সবগুলিই বাঙালী হিন্দু আজ পর্যন্ত পালন করে আসছে। তবে পঞ্জিকায় যেসকল খাদ্য বা কর্ম বিভিন্ন তিথিতে নিষিদ্ধ বলে চিহ্নিত করা হয়েছে তার সবগুলি বাঙালী হিন্দু আজ আর পালন করে না। সে সকল নিষিদ্ধ দ্রব্যের অন্তর্ভুক্ত হচ্ছে প্রতিপদে কুমড়া, দ্বিতীয়ায় ছোট বেগুন, তৃতীয়’য় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারিকেল, নবমীতে লাউ, দশমীতে কলমিশাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁইশাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাষকলাই। এছাড়া অষ্টমী, নবমী, চতুর্দশী ও পূর্ণিমা বা অমাবস্যাতে স্ত্রী, তেল, মংস্যামাংসাদি সম্ভোগও নিষিদ্ধ। আগেকার দিনে বিধাবারা আলুও খেত না, কেননা আলু বিদেশ থেকে আগত সবজি।

    শাক-সবজির মধ্যে আগেকার দিনে বাংলার খাদ্যে যা স্থান পেত, তা হচ্ছে—শাকের মধ্যে পলতা, নটে, কলমি, হিঞ্চে, বিম্মি, পুঁই, কুমড়া, পাট- শাক ইত্যাদি; সবজির মধ্যে লাউ, কুমড়া, পটল, বেগুন, ঝিঙ্গা, চালতা, কাঁচকলা, কন্দ-আলু, রাঙা-আলু প্রভৃতি। পিঁয়াজ ও রসুনের চাষও ছিল, তবে ভদ্রসমাজে তার ব্যবহার ছিল না। অতি প্রাচীন বাঙলায় চা-ও যে ব্যবহার করা হত উয়াং চুয়াং তা বলে গিয়েছেন।

    ফলমূলের মধ্যে ছিল কন্দ, মাদার বা লকুচ, বেল বা শ্রীফল, কলা, কাঁকুড়, তেঁতুল, ইক্ষু বা আখ, নারিকেল, তাল, তালশাস, কাঁঠাল, আম, কালজাম, লেবু প্রভৃতি।

    গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, ষাঁড়, ঘোড়া, হাতি, গাধা, পুকর, কুকুর ও ভেড়া। নানারকম পাখিও পোষা হত এবং অনেক সময় তাদের বার্তাপ্রেরণের কাজে ব্যবহার করা হত।

    বেশভূষার দিক থেকে চিরকালই বাঙালী পুরুষরা ধুতি ও মেয়েরা শাড়ি পরে এসেছে। নানারকম শাড়ির নাম আমরা প্রাচীন সাহিত্যের পাই, যথা— ‘নিয়রমেলানী’ ‘মেঘ-উদুম্বর’ ‘গঙ্গাসাগর’, ‘লক্ষ্মীবিলাস’, ‘দ্বারবাসিনী’, ‘সিলহাটি’, ‘গাঙ্গেরী’, প্রভৃতি। সূক্ষ্ম মলমলের সুতা কাটা হত ঘরে ঘরে এবং তাঁতিকে দিয়ে সেই সূতায় ধুতি-শাড়ি বানিয়ে নেওয়া হত। বাঙালী মেয়েদের ঘরে ঘরে সূতাকাটার রীতি উনবিংশ শতাব্দীর তৃতীয় পাদ পর্যন্ত প্রচলিত ছিল। এছাড়া পট্টও নেতবস্ত্রের (সিল্কের) শাড়িরও প্রচলন ছিল। শণের তৈরি ক্ষৌমবস্ত্রের প্রচলনও চৈনিক পরিব্রাজক উয়ং চুয়াঙের সময় পর্যন্ত ছিল। আর বাঙলার মসলিন তো জগদ্বিখ্যাত ছিল। তা ছাড়া ছাতার ব্যবহারও বাঙলাদেশে অতি প্রাচীন কাল থেকে ছিল।

    বাঙালী মেয়েরা তখনও মাথায় সিঁদুর দিত এবং হাতে নোয়া, রুলি ও শাঁখা পরত। এখনও তাই পরে। তবে মেয়েদের হাতে রুলি পরার প্রথা এখন প্রায় উঠে গেছে। এগুলি সবই লোকসমাজের অলঙ্কার ছিল বলে মনে হয়। অতি প্রাচীন লোকায়ত সমাজ থেকে এগুলি যুগ-পরম্পরায় চলে এসেছে। এ ছাড়া পুরুষ ও মেয়েরা উভয়েই নানা রকম অলঙ্কার পরত। বাঙালী পুরুষদের অলঙ্কার পরা মাত্র কয়েক দশক আগে উঠে গেছে। এখন মাত্র আংটি, মাদুলী ও কারও কারও গলায় একগাছা সরু হারে এসে দাঁড়িয়েছে। তা-ও ছিনতাইয়ের ভয়ে সোনার বদলে রূপার। বাঙালী মাথার টিকিও রাখত, তাও আজ উঠে গেছে।

    প্রাচীন কালে মেয়েরা মাথায় নানারকম খোঁপা বাঁধত; এখনও বাঁধে, তবে তার ঢঙ পালটে গেছে। তখনকার দিনের মেয়েদের অনেক অলঙ্কার আজ উঠে গিয়েছে, যেমন- নাকের নোলক ও নথ, হাতের বাউটি ও তাগা, ও গলার হাঁসুলি এবং সাতনরী হার, পায়ে তোড়া ও মল, কোমরে গোটহার ইত্যাদি। আজকালকার শহুরে মেয়েরা অনেকে হাতে নোয়া পরে না, পরে হাতঘড়ি।

    গত কয়েক দশকে মেয়েদের বেশভূষা ও পোশাক-আশাকের অনেক পরিবর্তন ঘটেছে। যেমন বিংশ শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত বাঙালী মেয়েরা পাছাপেড়ে শাড়ী পরত। আজ মেয়েদের শাড়ী থেকে মধ্যেকার এই তৃতীয় পাড়টা মুছে গেছে। তাছাড়া মেয়েরা আর বুক পর্যন্ত ঘোমটা দেয় না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাঙালির নৃতাত্ত্বিক পরিচয় – অতুল সুর
    Next Article প্রমীলা প্রসঙ্গ – অতুল সুর

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }