Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প146 Mins Read0
    ⤷

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – ১

    এক

    সকালে ওদের কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিম মুখেই হাঁটি। রাঢ় দেশের বড় বড় মাঠের ওপর দিয়ে। রাঙা বালি, দিগন্তে তালবনের সারি। হয়তো মাঠের মাঝে প্রাচীন কালের প্রকাণ্ড দিঘি, তালবনে ঘেরা কি ফাঁকা জায়গা এ-সব! মনে হতো যেন সীমাহারা দিক সমুদ্রে ভেলা ভাসিয়ে চলেছি, কোন অজ্ঞাত দিগন্তের বননীল উপকূলে গিয়ে ভিড়ব…’

    বিভূতিভূষণের দৃষ্টিপ্রদীপ পড়তে পড়তে অনুপম ফোন পেলেন। বেজে বেজে থেমে গেল। অনেক পরে দেখলেন, তাঁর পুত্র টুটুলের কলকাতার কলিগ আভাসের ফোন। আগডুম বাগডুম বকে। কেমন আছেন তিনি, শরীর কেমন, প্রেশার কত, সুগার… এই সব ফালতু খোঁজ নেয়। তিনি বইটি রাখলেন। কতবার পড়া, তবু ঘুরে ফিরে এক এক অংশ পড়েন। টুটুল সারা কলকাতায় যেন ওয়াচ ম্যান রেখে দিয়েছে, বিরক্ত লাগে। এক একদিন এই আভাস বলে, সে অমুক দিন আসবে। তিনি বলেন, সেদিন তিনি থাকবেন না।

    টুটুল যে বছর জন্মায় সে বছর খুব বৃষ্টি। পাঁচদিন ধরে অবিশ্রান্ত। টুটুল–সূর্যনীল এখন চৌত্রিশ। তাঁদের প্রথম সন্তান। জন্মেছিল মে মাসে। বৃষ্টিও সেই মে মাসে। মেঘ ভেঙে পড়েছিল আচমকা। তখন তাঁরা থাকেন মেদিনীপুর শহরে। মিশন কম্পাউন্ডে। অমল সেনগুপ্তর বাড়ি। বৃদ্ধ বৃদ্ধা থাকতেন দোতলায়, তাঁরা একতলায়। অমল সেনগুপ্ত এবং ইতি সেনগুপ্তর দুটি সন্তান। দু’জনেই বাইরে। দিল্লি এবং মালদা। খুব কম আসে। অমল পেনশনভোগী। তাঁর স্ত্রীও তাই। গান শুনতে ভালোবাসতেন। রেকর্ড ছিল অনেক। অনুপমের মনে পড়ে সব। সে আর কুন্তলা উপরে উঠে যেত গান শুনতে। লং প্লেয়িং রেকর্ডে হেমন্ত, শচীন দেববর্মণ, লতা, সন্ধ্যা, বেগম আখতার, জোছনা করেছে আড়ি…। তখন টেপ রেকর্ডার আসছে সবে। ক্যাসেট ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে ৭৮, ৪৫ এবং ৩৩ আরপিএম রেকর্ড। কিন্তু তাঁরা রেকর্ড ছাড়া কিছু বুঝতেন না। তাঁদের গ্রামোফোন ছিল হল্যান্ডের ফিলিপস কোম্পানির। সোনালি চোঙা লাগানো। মনে পড়ে অনুপমের। তাঁদের গান শুনতে ডাকতেন অমল আর ইতি। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা… চমৎকার সাজানো বাড়ি। গেটে দুটি দেবদারু গাছ। জানালা দিয়ে চাঁদ দেখা যেত। পূর্ণিমায় অতি বৃহৎ সোনার থালা। একচিলতে ফুলের বাগান। বাড়ির পেছন দিকে পেয়ারা আর আতা। হাসপাতালে টুটুল হয়েছিল। অবিশ্রান্ত বৃষ্টির ভিতর। সেনগুপ্ত মশায় বলেছিলেন, ছেলের নাম রাখো বর্ষণ।

    বর্ষণ! ভারী সুন্দর নাম। অমল সেনগুপ্ত যৌবনে কবিতা লিখতেন। কিন্তু কুন্তলা সেই নাম রাখেনি। বর্ষণ কেন হবে? মানে শুধু কাঁদবে। কিংবা কাঁদাবে। না, অবিরাম বৃষ্টিপাতের স্মৃতি ওর নামে থাকবে না। সেই টুটুল এখন বিদেশে। কুন্তলা চলে গেছে। অনুপম এখন একা। অনুপম কাজরী শোনেন এক একদিন ইউটিউবে। গিরিজা দেবী আর রবি কিচলু, বর্ষণ লাগি বাদরিয়া রুমঝুমকে …। টুটুলের পর অনুপমের এক মেয়ে। সে হয়েছিল বছর তিন বাদে। তখন ছিল শীত। টুটুলের নাম সূর্য। বুবুলের নাম বিদিশা। বিদিশা এক প্রাচীন নগরের নাম। অনুপম এখন তাঁর ফ্ল্যাটের ব্যালকনিতে। মর্নিংওয়াক সেরে ফিরেছেন। মর্নিংওয়াক করে, বাজার সেরে, দুধ নিয়ে ফিরতে তাঁর আটটা হয়ে যায়। বের হয় সাড়ে পাঁচটায়। ওঠে পাঁচটায়। সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা, এই আধ ঘণ্টা খুব দ্রুততায় সব কাজ করে অনুপম। ঘুম ভাঙার পর ৩০-৩৫ মিনিট খুব তাড়াতাড়ি সব করতে হয়। মনে হয় এখনই ছটা বেজে যাবে। ছটা বেজে গেলে তাঁর সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। সমস্ত দিন যায় বিলম্বিত লয়ে, ঝিমিয়ে ঝিমিয়ে, কিন্তু ওই তিরিশ পঁয়তিরিশ মিনিট যেন এই এতটা জীবনের মতো। কী করে যে সব হয়ে গেল। কাজ শেষ। এখন অপেক্ষা। জীবন আরম্ভ কবে হল, কোন ফাঁকে জীবন এতটা বয়ে গেল, ধরাই গেল না। তিরিশ থেকে পঁয়তিরিশ মিনিট। ব্রাশ করতে করতে চা বসান। ব্রাশ শেষ করে লিকার চা আর দুটি বিস্কুট। তার আগে এক গ্লাস জল। সেই জলে সারারাত একটি তুলসীপাতা ভেজে। এই অভ্যাসটি বাবার কাছ থেকে পাওয়া। চা শেষ করে টয়লেট শেষ করে বেরিয়ে পড়া। হাতে থলেটি থাকে। থাকে থাকুক। থাকলে কী হয়েছে। বাজার করে ফিরবে। সকাল সাড়ে পাঁচটায় জুনের আরম্ভে রোদ উঠে যায়। পৌনে ছটায় তাঁর সঙ্গে দেখা হয় অনীশের। অনীশ রায়। সে আসে বেলগাছিয়ার দিক থেকে। তাঁর কলিগ ছিল। এখন সকালের সঙ্গী। অনীশের পর সসীম পাল। রুনা, জয়দেববাবু, প্রাক্তন এমএলএ জিতেন তেওয়ারি, হরিশ মুখুটি… পরপর দেখা হতেই থাকে। এইটুকুই মেলামেশা। তারপর তো একা। অনুপম জানেন, ওই পঁয়তিরিশ মিনিট এদিক-ওদিক হলে, যার সঙ্গে যেখানে দেখা হওয়ার কথা, তা হবে না। হয়তো চিনিকে নিয়ে হাঁটা দেবে টেকো লোকটা। রতন শেঠ। বলে জগৎ শেঠের বংশধর। বলে বুক চিতোয়। বার্নপুর ইস্পাত কারখানায় কাজ করত। অবসরের পর এদিকে ফ্ল্যাট কিনে এসেছে। লোকটার নজর পড়েছে চিনির দিকে। সসীমের স্ত্রীকে কী বলেছে তার নামে, সসীম লোকটার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। চিনিকে নিয়েই হয়তো। চিনি একা থাকে। বাবার পেনশন পায়। জমানো টাকাও আছে। বছর তেত্রিশ-চৌত্রিশ। গুরু নামে সকল মুক্তি, আধ্যাত্মিকতা নিয়েই তার গুনগুন। অদ্ভুত মেয়ে। বাবা, মা, দিদির মৃত্যু দেখেছে চোখের সামনে, কিন্তু ভেঙে পড়েনি। মুখভরা হাসি। সারাদিন যে লোকটা একা থাকে তার কাছে সকালের এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। যদি সকালের রুটিন ব্যাহত হয়, খুব মন খারাপ হয়ে যায়। মনে হয় বাকি জীবনই বদল হয়ে যাবে। সমস্ত রুটিন ভেঙে যাবে। দিনটা ভালো যাবেই না। অনুপম তাঁর ভাইয়ের মৃত্যুসংবাদ শুনেছিলেন এমনি একটা দিনেই বোধ হয়। বসিরহাট হাসপাতাল, সেখান থেকে কলকাতা। তারপর মৃত্যু। তাঁর ঘুম ভেঙেছিল সেদিন অনেক দেরিতে।

    দরজা খোলা ছিল। টপ ফ্লোরের অবিন এসে ঢুকল, আমি তাহলে যাচ্ছি আঙ্কেল।

    এসো। তিনি এগিয়ে গেলেন, কবে ফিরবে?

    দিন পনেরো বাদে। অবিন বলল।

    তুমি তো পুরুলিয়ায় নিয়েই যেতে পারো ওদের।

    পারি, কিন্তু ছেলের পড়া, আর এমন ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, এত কম ভাড়ায় পাব এমনি?

    অবিন ভাড়ায় আছে। ওর ফ্ল্যাটের মালিক থাকে অসলো, নরওয়েতে। যুক্তি অসত্য নয়, কিন্তু এইভাবে পরিবার ছেড়ে বাইরে থাকাও তো বিড়ম্বনা। এই সাততলা আবাসনে একুশটি ফ্ল্যাট। নীচে গাড়ি রাখার জায়গা। সিকিউরিটি আছে দুজন। পালা করে ডিউটি দেয়। তাদের টাকা দেয় মালিকরা। উনিশটি ফ্ল্যাটে তালা। সিকিউরিটিদের দায়িত্ব সব ফ্ল্যাট পরিদর্শন করে ঠিকঠাক রাখা। আসলে অবিন যদি চলে যায়, অনুপমের খুব খারাপ লাগবে না। এই নিঃঝুম আবাসনে তিনি একা থাকেন, এই বোধই যথেষ্ট।

    অবিন আর কথা বাড়ায় না। হয় সে এই আলোচনা করতে চাইছে না, না হয় তার হাতে সময় নেই। কাঁধে ব্যাগ। ট্রেন ধরবে হাওড়া থেকে। এখন কি এইসব আলোচনা করা যায়? অবিন বেশ আছে। মা, ছেলে নিয়ে ওর বউ এই নিঃঝুম আবাসনে থাকে। নিঃঝুম কেন, না অনেক ফ্ল্যাটেই আবাসিকরা নেই। কিনে রেখেছে ফ্ল্যাট। ইনভেস্টমেন্ট। মাঝেমধ্যে এসে দেখে যায়। ভাড়া দিয়েছিল একজন তার ফ্ল্যাট। সব আইটি-র ছাত্র। খুব হল্লা করত রাত্তিরে। তখন অবিনের বাবা বেঁচে। তাদের তুলে দেওয়া হল। তারপরে আর কেউ অমন ভাড়া দেয়নি। আর অনেকেই বিদেশে থাকে। দু’বছরে একবার আসে। অনুপমের ফ্ল্যাট তিনতলায়। ব্যালকনি থেকে অনেকটা দূর দেখা যায়, কারণ রাস্তার ওপারে একটি প্রায় জীর্ণ হয়ে আসা দোতলা বাড়ি। এক বৃদ্ধা থাকেন। তাঁর পুত্র দিল্লিতে। তিনি বসে থাকেন ব্যালকনিতে প্রায় সমস্ত দিন। সঙ্গে একটি মধ্যবয়সিনী থাকে। তাকে রেখে গেছে পুত্র। অনুপমের সঙ্গে পরিচয় হয়নি। অনুপম এড়িয়েই চলেন। পরিচয় হলে তার উপর দায়িত্ব দিয়ে যাবে দিল্লিবাসী। ভয় আছে।

    রান্নার মহিলা এলেন। আনুর মা। আনুর মা খুব তাড়াতাড়ি রান্না করে। অতিরিক্ত হল সপ্তাহে দুদিন আসেন জামাকাপড় ওয়াশিং মেশিনে ধুতে। এরপর আসবে রুকসানা। ঘর পরিষ্কার, বাসন ধোয়াধুয়ি করে চলে যায়। বিকেলে আবার আসে বাসন ধুতে। রাতের রুটি কিনে আনেন অনুপম। বেশ আছেন।

    সিউড়ি থেকে মেয়ে বিদিশার ফোন এল, বাবা, কী করছ?

    কিছু না তো। অনুপমের মগ্নতা ভেঙে গেল।

    একা বসে আছ?

    হ্যাঁ, আর কে থাকবে? বিরক্ত হলেন অনুপম, তার মগ্নতা ভেঙে দিল। আসলে তার সন্দেহ আছে। ক’দিন একটি কম বয়সি মেয়ে কাজ করছিল। খুব চটপটে। বুবুল এসেছিল তখন। তাকে ছাড়িয়ে দিল। সেই মেয়েটি ফ্ল্যাট ঝকঝকে করে দিয়ে যেত। তাঁকে পিসেমশায় বলত। মাসখানেকের জন্য বুবুল এসে তার সঙ্গে খিটিমিটি লাগাল। ছাড়িয়েই দিল। মেয়েটা নিঃশব্দে কাজ করত। দুঃখী ছিল। দুই সন্তান নিয়ে অনাথ। স্বামী আর একটা বিয়ে করেছে। তার জায়গায় রুকসানা মাসি এসে কাজ করছে। বুবুল–বিদিশা কেন এত সন্দেহপ্রবণ হল? তাদের সিউড়িতে এক ভদ্রলোক একা থাকতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। কাজের মেয়ে তার একটি বাচ্চা নিয়ে সেই ভদ্রলোকের বাড়িতে উঠে এসেছে। তিনি তাকে নিয়ে আবার সংসার পেতেছেন। জীবন নতুন করে আরম্ভ করেছেন। শোনার পর থেকে বাবাকে লক্ষ রাখে বুবুল। ইউএস থেকে টুটুলের নির্দেশ পেয়েছে হয়তো। টুটুল তাকে ডাকছে। কতবার ডাকছে। বাবা আমার কাছে ছ’মাস থেকে যাও, একা কী করো? অনুপম না করেই যাচ্ছেন। বন্দি হতে যাবেন না। সে দেশে সোম থেকে শুক্র কাজ, শনি রবি ছুটি। ওদের মেয়েকে ক্রেসে রেখে স্বামী-স্ত্রী চাকরিতে যায়। তিনি গিয়ে আটকা থাকতে চান না। পাঁচ দিন সারাদিন একা।

    বাবা, ভাবছি, তিন্নির সামার ভ্যাকেশনে তোমাকে এনে রাখব আমার এখানে।

    তিন্নি তাঁর দৌহিত্রী। তিন্নির কাছে যেতে ভালোই লাগে। কিন্তু ক’দিন? দিন চারেকের পরই মন যাই যাই করতে থাকে। এই তিনটি শূন্য ঘর, লিভিং স্পেস, শূন্য দোলনা, ইজি চেয়ার, নিঝুম আবাসন, ব্যালকনি, ওপারের বৃদ্ধা, সকালের মানুষগুলি… সব তাকে টানতে থাকে। ক্ষুধিত পাষাণের সেই তুলোর কারবারির মতো। এই আবাসনের বয়স কত হবে? বছর পনেরো। যখন টুটুল চাকরি পেল বি-টেক পাশের পরপর, তার বছর দুইয়ের ভিতর এই ফ্ল্যাট কেনা। তার আগে জেলায় জেলায় ঘুরে কেটেছে। ইংল্যান্ডে থাকতেন এর মালিক। টুটুল বোধ হয় এই দেশে অন্যত্র আর একটা ফ্ল্যাট কিনেছে। দিল্লি কিংবা মুম্বইয়ে। তিনি ঠিক জানেন না। কৌতূহল নেই। আর ওই দেশে তার নিজস্ব বাংলো। শোনা কথা। সে কুন্তলার অসুখে আসেনি। আসতে পারেনি। কুন্তলা সময়ও দেয়নি। জীবনের আরম্ভে, সেই মিশন কম্পাউন্ডে অমল সেনগুপ্তর বাড়িতে থাকার বছর আট খুব ভালো কেটেছিল, তারপর থেকে সে কম কষ্ট করেনি ছেলে মেয়ের ভবিষ্যৎ ভেবে। বসিরহাট বাংলাদেশ সীমান্তের কাছে দাঁড়ের মাঠ তাঁদের গ্রাম। সেখান থেকে ওপারে তাঁদের গ্রাম মাইল কুড়ি দূরে। সাতক্ষীরে শহরের মাইল আটেক দূরে বড় গাঙদিয়া। দাঁড়ের মাঠে এখনও ছোট ভাইয়ের পরিবার থাকে। সে নেই। আর তাঁর মা আছেন। মা নব্বই হবেন। মেজভাই বসিরহাট শহরে বাড়ি করেছে নিজের অংশ বিক্রি করে। মাইনের টাকার একটা অংশ বাবা- মাকে পাঠাতে হতো। ছেলে-মেয়ের জন্য ত্যাগ করতে হয়েছিল অনেক ভালো মন্দ। তাদের ভালো ইস্কুলে পড়ানো, টিউশন …, উত্তরবঙ্গে বদলি, আলিপুরদুয়ারে কত কষ্ট করে থাকা, সব মেনে নিয়েছিল কুন্তলা সন্তানদের ভবিষ্যৎ গড়তে। ওদিকে দাঁড়ের মাঠ গ্রামে বাবা, মা, দুই ভাই– সকলে তার দিকে চেয়ে থাকত। কুন্তলা খুব হতাশ হয়েছিল টুটুলের বিদেশ যাত্রায়। ওর বউ সুমনাও কৃতী ছাত্রী। দুজনের কত আয়! তখন অনুপমের সারা বছর যা আয়, ওদের এক মাসের আয় তাই। কিন্তু গেল। কুন্তলার অসুখের চিহ্ন তখন ফুটতে শুরু করেছে। সমস্ত জীবন যে ক্ষয় হয়েছিল গোপনে, তা দেখা দিল টুটুলের বিদেশ যাত্রার পর। ভোগই করতে পারেনি সুখের জীবন, জীবনের সামান্য সুখ, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য। সারাজীবন তো অন্যের বাড়িতে ভাড়াটে হয়েই কেটেছে তার। এই ফ্ল্যাট কেনা হয়েছিল তারই কথায়। টুটুল যোগাযোগ করছিল ইংল্যান্ড নিবাসী মালিকের সঙ্গে।

    মেয়ে ডাকছে–বাবা, বাবা, কথা বলছ না কেন?

    অনুপম বললেন, আমি ওই সময় মেদিনীপুর যাব।

    মেদিনীপুর কেন?

    শালবনি, ঠিক মেদিনীপুর না।

    শালবনি, ওখানে তো খুব গরম এই সময়।

    সে তো সিউড়িতেও। তিনি বললেন।

    শালবনিতে কী করতে? বিদিশা জিজ্ঞেস করে। আমার এক বন্ধু অনেক দিন ধরে যেতে বলছে, যাই ঘুরে আসি।

    বিদিশা জিজ্ঞেস করে, কে বন্ধু, কী নাম?

    অনুপম বললেন, নাম শুনে তোর কী হবে, তুই কি চিনিস?

    চিনতেও তো পারি। বিদিশা যেন জেরা করতে থাকে।

    না, বিজন সিংহ কে তুই চিনবি কী করে? অনুপম বললেন। বিজন সিংহ কেউ নয়। নামটা এক কল্পিত খুনির। একটা রহস্য উপন্যাসে আছে। গতকালই পড়ছিলেন। বিদিশা বলল, পরে যেও, আমাদের বাড়ি থেকে ঘুরে যেও, তিন্নি শুধু বলে দাদাই কবে আসবে।

    যাব, বিজনের বাড়ি ঘুরে আসি, অসুস্থ হয়েছে, ওর ছেলে ফোন করেছিল, বিজন খুব ভালো মানুষ, আমাকে অনেক হেল্প করেছিল মেদিনীপুরে থাকার সময়, সেই যে লম্বামতো, মাথা ভর্তি চুল, খুব রোগা। অনুপম বলতে লাগলেন বইয়ে পড়া বিজন সিংহর বিবরণ। কিন্তু সে একটা খুনি। খুব পরিকল্পনা করে খুনটি করেও শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারল না। অথচ বিজন বেশ লেখাপড়া করা মানুষ। সকলে তাকে সমীহের চোখে দেখে। খুনটা করেছিল সে ঠান্ডা মাথায়। পড়তে পড়তে অনুপমের পছন্দ হয়নি। এমন একটা মানুষ কেন খুনি হবে? অনুপম তাই বিজন সিংহকে ভালো মানুষ বললেন। বিজনের খুন কিন্তু বাঁচিয়ে দিয়েছিল অন্য একজনকে।

    বিদিশা বলল, বাবা, আগে তো এঁর নাম শুনিনি।

    শুনেছিস, তোর মনে নেই।

    শচীন আঙ্কেল, রতন আঙ্কেল, অতনুপ্রজ্ঞান রায়, কিন্তু বিজন সিংহ তো শুনিনি বাবা। বিদিশা বলল, তোমাকে শালবনি যেতে হবে না, তুমি সিউড়ি এসো, আমরা শান্তিনিকেতনে একটা ফ্ল্যাট কিনেছি, তুমি এলে ক’দিন শান্তিনিকেতন যাব।

    শালবনি থেকে ফিরে এসে যাব। বললেন অনুপম। কথাটা শেষ করে দিতে চাইলেন।

    তখন ওর সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে। বিদিশা বলল, ভ্যাকেশনের পরই এক্সাম।

    এক্সামের পরই যাব। অনুপম বললেন। কথা থামিয়ে দিলেন, এত চাপ দিস কেন?

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅশ্বচরিত – অমর মিত্র
    Next Article সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }