Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – ১২

    বারো

    শোভন রয়েছে। কবে যাবে ঠিক নেই। তিনি জিজ্ঞেস করতে পারছেন না। শোভন বলছে, মামা এ পাড়ায় তোমার হেবি প্রেস্টিজ, সকলে অদ্ভুত চোখে দেখে, একা এতবড় একটা ফ্ল্যাটে থাকেন কী করে তা জিজ্ঞেস করে আমাকে। এত বড় একটা হাউজিং, সব ফ্ল্যাটে তালা। শুধু চারতলায় কারা থাকে শুনেছি, এক ফ্যামিলি, তাদের গলাও শোনা যায় না।

    হ্যাঁ, তাই। ছেলে আর বুড়ি মাকে বউয়ের কাছে রেখে অবিন পুরুলিয়া। পনেরো দিনে একবার আসে। ছেলে স্কুলে যায়। অবিন থাকে ওর দাদার ফ্ল্যাটে। দাদা থাকে ইতালি। কবে ফিরবে ঠিক নেই। অবিনের বউ কখনওই নীচে তাঁর ফ্ল্যাটে নামে না। অবিন বলে যায় তার ফ্যামিলিকে অনুপমের কাছে রেখে যাচ্ছে সে। কিন্তু তা কথার কথা। অবিনের মা বেশ শক্ত-সমর্থ আছেন। শোভন এসে একদিন উপরে গিয়ে আলাপ করে এসেছে। শোভন বলে, উপরের বউদি খুব ভালো, আমি বউদিকে নিচে আসতে বলেছি, একা একা থাকে, কী সুন্দর কফি খাওয়াল।

    অনুপম জিজ্ঞেস করেছেন, তোমার কাজ মিটবে কবে?

    একটু সময় লাগবে, ওদের একটু চান্স দিচ্ছি, যদি কেস তুলে নেয়, না নিলে তো জ্যোতি আর নুরুলভাই একদিনে অবস্থান মঞ্চ ভেঙে কলকাতা থেকে সকলকে তাড়িয়ে দেবে।

    অনুপম বললেন, তাহলে তুমি এখন ফিরে যাও।

    আমি অন্য একটা সার্ভিস পেতে পারি মামা, বিনয়জেঠু বলেছে, এইটা তো আটকে আছে, আর এই চাকরি হলেও জেলায় হবে, বিনয়জেঠু বলেছে আমাকে কলকাতায় থাকতে হবে, আমার কলকাতা ছাড়া চলবে না।

    টুটুল বলেছে, সে ইউএসএ ছেড়ে আসবে না। মনে পড়ল অনুপমের। তিনি বলতে গেলেন, ‘কলকাতায় থাকবে কোথায়?’ কিন্তু বলতে পারলেন না। তাঁর মনের ভাব আন্দাজ করে শোভন বলল, আমি কটা টিউশনি করব ভাবছি মামা, তোমাকে কিছু দেব, একেবারে ফ্রিতে তো থাকা যায় না।

    অনুপম ভিতরে ভিতরে রাগে গরগর করছিলেন। কিন্তু কিছু বলতে পারছিলেন না। শোভন তখন বলল, মামা কাল অনেক রাত অবধি টুটুলদার সঙ্গে ফেসবুক চ্যাট হল, টুটুলদা খুব খুশি, বলল, চিন্তা গেছে, খুব চিন্তা করত তোমার জন্য, একা মানুষ, এত বয়স, কবে কী হয়ে যায়।

    অনুপম বললেন, ওকে নিজের কথা ভাবতে বলো, চলে আসুক দেশে।

    কী যে বলো তুমি মামা, আমেরিকা বলে কথা, টেক্সাস, হলিউড, প্যাসিফিক, আটলান্টিক, পৃথিবীর রাজা ওরা, সে দেশে গেলে কেউ আসে!

    কথা বাড়ান না অনুপম। খুব বকতে পারে ছেলেটা। কিস্যু জানে না। বলছে মেটিয়াবুরুজে থাকে কে এক নুরুল আর খিদিরপুরে থাকে জ্যোতি, তারা একসঙ্গে কাজ করে, ঝাড়খণ্ডের লোক দুজনেই, কী বাড়ি মামা, দেওয়ালেও মার্বেল পাথর, বলল, ওসব তুলে দিতে কয়েক ঘণ্টা, থানাকে আগে বলে রাখতে হবে, এমন ধোলাই দেবে আর সাতজন্মে এসব করতে সাহস পাবে না।

    অনুপম উঠে গেলেন। তাঁর মনে হচ্ছে এই ছেলেটাকে কাউকে দিয়ে এই শহর থেকে তাড়ানো দরকার। ভাবলেন বটে এমন, কিন্তু তা নিয়ে অগ্রসর হতে পারলেন না। আসলে কতদূরে থাকে! প্রান্ত কেন্দ্রের দিকে তাকিয়ে থাকে এই দেশে। জেলার একটি ব্লক যেমন সদরের দিকে তাকিয়ে থাকে, জেলা সদর স্বপ্ন দেখে রাজধানী কলকাতার, কলকাতা থেকে দিল্লি কি মুম্বই, তারপর বিদেশ। এক দেশ আর এক দেশ করতে করতে সুদূর পশ্চিম। আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকাই যেন বেহেস্ত, স্বর্গ। তার কত নাম, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, নিউ জার্সি…। এই ছেলে একদিন সেই দিকে পাড়ি দেবে এমন স্বপ্ন নিয়েই কলকাতায় প্রবেশ করেছে। যে ভাবেই হোক যাবে। যে ভাবেই হোক, ঢুকে পড়বে যেমন ঢুকেছে এই ফ্ল্যাটে। বেরিয়ে গেল শোভন। মনে হয় ভবতোষ ফোন করেছিল। যাচ্ছি বলে পায়জামার উপরে পাঞ্জাবি গলিয়ে বেরিয়ে গেল। একে অবলম্বন করেছে ভবতোষ, আবার ভবতোষকে এ। তিনি ব্যালকনিতে এসে দাঁড়ালেন। তখন ফোন এল বুবুলের। বুবুল জিজ্ঞেস করল, বাবা, কী করছ?

    একই প্রশ্ন। তিনি বললেন, কিছু না।

    বাবা তুমি কেন ফোন করো না?

    তিনি বললেন, তুই তো ফোন করিস, আমি সেই জন্য করি না।

    তুমি করো না বলেই আমাকে করতে হয়। বুবুল রাগ করে বলল।

    অনুপম বললেন, যে কেউ ফোন করলে তো হয়, তুই করলে আমার ভালো লাগে।

    শোভনদা আছে? প্রসঙ্গ বদল করে জিজ্ঞেস করল বুবুল।

    বেরিয়েছে।

    খুব ভালো হয়েছে বাবা, তুমি যে একা থাকতে, আমাদের খুব চিন্তা ছিল, এখন তা গেছে, শোভনদা কাল ফোন করেছিল।

    অনুপম জিজ্ঞেস করলেন, কেন?

    এমনি, খুব ভালো ছেলে, আমরা অনেক দিন ফেসবুকের বন্ধু, কিন্তু আমি জানতাম না শোভনদা আমাদের পিসির ছেলে।

    চুপ করে থাকলেন অনুপম। বুবুল আরও খবর দিল, পিসিও ফোন করেছিল, পিসি খুব ভালো বাবা, মা চলে গেছে জানতই না পিসি, বলল, তাঁকে কোনও খবরই দেওয়া হয়নি।

    অনুপম বললেন, এত কথা হয়েছে?

    বুবুল বলল, তোমাদের বসিরহাটের বাড়িতে নাকি এক বছরের উপর ছিল।

    অনুপম এবার কঠিন হলেন, আমাদের নিজেদের কেউ তো নয়।

    নিজেদের চেয়ে দূরের আত্মীয়ই ভালো, আমার খুড়শ্বশুর তো মামলা করেছে জমি নিয়ে, অথচ আমার শ্বশুরমশায় ভাইদের জন্য কত কিছু করেছেন, তাদের পড়িয়েছেন উনি।

    একই কথা। একই রকম। সব পরিবারে এমন কথা আছে। তিনি বিরক্ত হলেন। এখন একটু নিজের ভিতরে ডুব দিতে ইচ্ছে করছে। বুবুল একদিন বলেছিল, তার দাদার অভিযোগ, মায়ের চিকিৎসা খুব ভালো করে হয়নি, টাকার দরকার হলে বাবা চাইতে পারত, অতি সাধারণ নার্সিংহোমে দেওয়ার জন্যই তাদের মা চলে গেছে। কলকাতার সেরা হাসপাতালে কেন দেওয়া হয়নি তাদের মাকে? শুনে তিনি জিজ্ঞেস করেছিলেন মেয়েকে, তার মত কী? বুবুল বলেছিল বড় নার্সিংহোম কিংবা হাসপাতালে হয়তো মা সেরে যেত। তার মানে তারও সেই বিশ্বাস। বাবা চিকিৎসা করেনি ঠিক মতো। তারা কেউ হাজির ছিল না। বুবুল দিল্লি থেকে এসেছিল। কিন্তু সে তো দেখতে আসা। জামাই আসতে পারেনি। টুটুল আসতে পারেনি। অত দূর থেকে আচমকা চলে আসা তো যায় না। টাকা পাঠিয়েছিল। কিন্তু টাকা তো তাঁর নিজেরও ছিল। অবসরের পর পাওয়া টাকা ব্যাঙ্কে ঘুমিয়ে আছে। তিনি জানতেন কালান্তক সেই অসুখে কেউ ফেরে না। ধন্বন্তরি হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে ছ-ঘণ্টা দাঁড়িয়ে রোগ যন্ত্রণা কমাবার ওষুধ নিয়ে এসেছিলেন তিনি। বড় ডাক্তারদের বিশেষভাবে ডেকে এনে দেখিয়েছিলেন।

    তিনি বললেন, তোদের এত চিন্তা কেন আমাকে নিয়ে?

    কী বলছ বাবা, তুমি সত্যিই বদলে যাচ্ছ। বুবুল বলল।

    এই শোভনকে কি টুটুল পাঠিয়েছে?

    বুবুল বলল, কেন, কী হয়েছে?

    ছেলেটা এখানে থাকবে?

    থাকলে কী হয়েছে, কলকাতায় তো কোনও শেল্টার নেই শোভনদাদের।

    কলকাতায় আমাদের শেল্টার কবে হল, এই সেদিন, ও আমার সঙ্গে থাকবে কেন, বাড়ি ভাড়া করে থাকুক।

    কী যে বলো বাবা, পিসি একবছর ছিল আমাদের বাড়ি, আর তার ছেলে এসে থাকতে পারবে না? অবাক কণ্ঠে বুবুল বলল, ওপারে তোমাদের বাড়িতে কত লোক এসে থাকত বলেছ, কত পাত পড়ত!

    তিনি বললেন, ছেলেটা ভালো না।

    কী করেছে সে, চাকরির জন্য এসেছে, ভালো না বলছ কেন, আমরা তাকে সাহায্য করব না?

    অনুপম বললেন, ও ফিরেছে, থাক এখন। বলতে বলতে ফোন কেটে দিলেন তিনি। শোভন ফেরেনি। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তার মানে পাড়ায় একটা জায়গা করছে সে। সঙ্গে ভবতোষ। অনুপম চেয়ারে বসে থাকলেন। তিনি আজ আর বাইরে নেই। ভিতর থেকে ব্যালকনিতে আসেননি বৃদ্ধা। কোথাও গেলেন? ব্যালকনির দরজা বন্ধ। অনুপম উদ্বিগ্ন হলেন। জানালাও বন্ধ। তাহলে? অসুস্থ হলেন নাকি? অসুস্থ হতেই পারে। তিনি বসে থাকলেন ব্যালকনিতে। একটু বাদে শোভন ফিরল। সঙ্গে ভবতোষ। ভবতোষ টুটুলের ঘর মানে যা এখন শোভনের ঘর হয়েছে, সেখানে ঢুকে গেল। এর মানে শোভন চাবি নিয়ে গিয়েছিল সঙ্গে। শোভন বুদ্ধিমান। যেন সে তাঁর মনের ভাবটি আন্দাজ করতে পেরেছে। কিন্তু এই চাবি নিয়ে বেরনো শোভনের অনধিকার। চাবি তিনি নিজের কাছে রেখে দেবেন। শোভন ব্যালকনিতে এল, বলল, আমি অঙ্ক করাতে পারি ক্লাস টেন অবধি, মাধ্যমিকে লেটার ছিল, তারপর কমার্স নিলাম, কিন্তু আমার টিউশনি পেতে অসুবিধে হবে না মামা, ভবতোষদা দেখছে কলকাতায় রেটও ভালো, আমাদের ওখানে দামই নেই টিউশনির

    আমি তো বেরিয়ে পড়ি মাঝেমধ্যে, তখন তোমাকে তো বাড়ি ফিরতে হবে। অনুপম বললেন।

    কেন মামা, আমাকে চাবি দিয়ে যেও, আমি ফ্ল্যাট দেখব। তিনি চুপ করে থাকলেন কিছু সময়, তারপর বললেন, তুমি তো এগজামের জন্য আসবে বলেছিলে।

    পরিস্থিতি বদলে গেছে, টুটুলদাও চায় আমি তোমার সঙ্গে থাকি, নাহলে টুটুলদা তোমাকে ইউ এস এ নিয়ে যাবে।

    অনুপম ক্রুদ্ধ হয়েছেন। মনে হচ্ছে ছেলেটি তাঁকে শাসাচ্ছে। কী একটা বলতে গিয়ে নিজেকে সংবরণ করলেন অনুপম। তারপর নরম গলায় বললেন, এই ফ্ল্যাটে টিউশনি করা তো হবে না।

    না মামা, ব্যাচে পড়াব একজনের বাড়িতে, এখানে পড়ালে অবশ্য ভালো হতো, কত জায়গা।

    ঠিক হয়ে গেছে? জিজ্ঞেস করলেন অনুপম।

    ভবতোষদা বলল তাই, এখানে সুবিধে হতো অনেক, কিন্তু তোমার অসুবিধে হবে মনে হয়, তাই বাইরেই পড়াব।

    অনুপম হঠাৎ জিজ্ঞেস করলেন, সামনের বাড়ির দোতলায় একজন থাকেন জানো?

    ওল্ড লেডি, উনি কি ব্লাইন্ড?

    কেন, তোমাকে কেউ বলেছে কিছু?

    ভবতোষদা বলছিলেন, ব্লাইন্ড লেডি ব্যালকনিতে বসে বোঝাতে চান উনি ব্লাইন্ড নন।

    এভাবে কথা বলে না, যাও তো খোঁজ নিয়ে এসো, ক’দিন উনি ব্যালকনিতে আসেননি।

    কী খোঁজ নেব? শোভন অবাক।

    উনি কেন ব্যালকনিতে নেই, অসুস্থ হলেন?

    ভবতোষদাকে নিয়ে যাই? শোভন বলল।

    ভবতোষকে নিয়ে গেল শোভন। তিনি ব্যালকনিতে বসে দেখলেন ওরা নিচে নেমে বাড়িটির গায়ের গলিপথে ঢুকে গেল। সামনে একতলায় যে বারান্দা তার গ্রিলগেটে তালা। এই বারান্দা বহুদিন বন্ধ। একতলায় আগে ভাড়াটে ছিল। তারা চলে গেছে আট-ন’মাস আগে। তারপর থেকেই বন্ধ। ওরা ভিতরে গিয়ে বেশ কিছু সময় বাদে ফিরল। ফিরে এই ফ্লাটে এল না। মনে হয় চা খেতে গেল। ওদের ফিরতে একঘণ্টার উপর লেগে গেল। ভবতোষকে নিয়েই ফিরল শোভন, বলল, মামা সব জেনে এলাম, ভবতোষদা সবাইকে চেনে তো।

    ভবতোষকে ডাকল শোভন। ভবতোষ একটু কুঁজো হয়েই এল। বলল, স্যার, ওই বাড়ি প্রোমোট হবে জানেন না, আপনি ফ্ল্যাট নেবেন, এটা তো ভাড়াবাড়ি।

    কিন্তু উনি কোথায় গেলেন?

    ভবতোষ বলল, কাউন্সিলরের ভাই প্রমোট করছে, লালুদা।

    বিরক্ত হলেন অনুপম, বললেন, কিন্তু ওঁর কি

    শরীর ভালো নেই?

    চলে গেছেন, বাড়ি ভিতরে ভিতরে ভাঙা হবে, আগে দোতলা, বাইরে থেকে বোঝা যাবে না প্রথমে, ‘লেবার’ এসে গেছে।

    তার মানে? বাড়িটা ভেঙে দেবে?

    ইয়েস স্যার, সেই জন্য ওঁকে সরিয়ে দেওয়া হয়েছে দুদিন আগে।

    অনুপম জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওঁকে?

    কাশীপুরের দিকে। ভবতোষ বলল, মেয়ে জামাইয়ের ব্যবস্থা, কতদিন তারা ওয়েট করবে?

    শুনেছি ওঁর আপত্তি ছিল?

    আপত্তি করে লাভ আছে, ওই অতবড় বাড়ি নিয়ে উনি করবেন কী?

    ফ্ল্যাটটা ভালো? জিজ্ঞেস করলেন অনুপম।

    ছোট, ওয়ান রুম, দেখে এলাম।

    দেখে এলেন মানে?

    কাশীপুর গেলাম অটো ধরে, খুপরির মতো ওয়ানরুম, আলো জ্বালিয়ে রাখতে হবে সব সময়।

    ব্যালকনি আছে, গঙ্গা তো ওদিকে?

    গঙ্গার দিকের জানালা পাশের বাড়িতে আটকে গেছে, নো ব্যালকনি স্যার। কোনও ব্যালকনি নেই এই ফ্ল্যাটে। ভবতোষ বলল স্তিমিত গলায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅশ্বচরিত – অমর মিত্র
    Next Article সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }