Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – ১৩

    তেরো

    তাইই তো হবার কথা, মেয়ে জামাই আর অপেক্ষা করতে পারছিল না, জামাই শেষে শাশুড়ি মাকে একটা ছোট ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়ে বাড়ি প্রমোটারের হাতে দিয়ে দিল। ভবতোষ হাত কচলে বলল। হাত কচলানো ওর স্বভাব। বলছে, জামাই খুব ভালো, এ পাড়ারই ছেলে, থাকে লাতুর জেলা শহরে। মহারাষ্ট্র। ভূমিকম্প বিশেষজ্ঞ, ও জীবনে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, জামাই শাশুড়ি মাকে নিয়ে যেতে চায়, কিন্তু শাশুড়ি মা যাননি। মেয়ের কাছে গিয়ে না থাকতে বলে গিয়েছিলেন ওঁর স্বামী। তাই না গিয়ে বাড়ি নিয়েই ছিলেন। নিজে পেনশন পান, স্বামীর জমানো টাকাও আছে। কিন্তু কী হল, জামাই-মেয়ে ওঁকে এখান থেকে সরাতে পারছিল না। বৃদ্ধা জানতেন মেয়ের কাছে গেলে ফিরে এসে আর দেখতে পাবেন না বাড়ি। দেখতে আর কী পাওয়া? ক্ষীণ দৃষ্টি। কিন্তু বাড়িকে চেনেন স্পর্শে। গন্ধে। ভবতোষ বলল, মহিলা খুব ঠেটা, বলেন দেওয়ালে হাত ঘষলে স্বামীর ছোঁয়া পান, ছেলের ছোঁয়া পান, এখন কী করবেন?

    ঠিক হয়নি এইটা। অনুপম বললেন।

    তাই বলে দেওয়ালে হাত ঘষার জন্য বাড়িটা আটকে রাখবে, আমার ঘর নেই নিজের, কত লোকের ঘর নেই, আর অতবড় বাড়িটা একা নিয়ে বসে থাকবেন? ভবতোষ বলল, প্রোমোটার লাখ আট টাকা দেবে আর দুটো ফ্ল্যাট।

    অনুপম বললেন, থাক ভবতোষবাবু, আর কিছু বলতে হবে না।

    একা মানুষের ওয়ান রুমই যথেষ্ট, ওঁর সঙ্গের কাজের মেয়েটি অবশ্য ভালো, ওকে চিনি আমি, মরিয়ম, কেউ নেই ওর।

    শোভন উৎসাহিত হয়ে বলল, যত বয়স হয়, মানুষ তত ঠেটা হয়, কী করতে বাড়ি আগলে ছিলেন উনি, ক’দিন আর বাঁচবে বুড়ি।

    আহ্, চুপ করবে, আমি বেশি কথা পছন্দ করি না। অনুপম বললেন।

    তখন ভবতোষ বলল, বুড়ির আচার-বিচার ভালো না, জামাইয়ের আপত্তি সত্ত্বেও মরিয়মকে ছাড়াননি উনি, আমি জানি সব, আমি বলেছিলাম আমি বরং লোক দেখে দিচ্ছি, মরিয়মকে ছাড়িয়ে দিন, আমি না হয় থাকব, কিন্তু উনি বড় ঠেটা, না করে দিল, ওঁর পুজোর ফুল আনবে মরিয়ম, শনি পুজো দিতে যাবে মরিয়ম, এ হয়? ভবতোষ বলল।

    ঠিকানা এনেছেন? জিজ্ঞেস করলেন অনুপম।

    আপনি যাবেন কাশীপুর?

    না, কিন্তু রেখে দেওয়া ভালো, প্রতিবেশী তো।

    বাইশের বি চন্দ্র মল্লিক লেন, সোজা খুব, চন্দ্রমল্লিকা ফুলের ম্যাস্কুলিন জেন্ডার। বলে নিজের রসিকতায় নিজেই হাসতে লাগল শোভন, মামা, মল্লিক থেকে তো মল্লিকা?

    অনুপম বিরক্ত হয়ে জবাব দিলেন না। বললেন, ঠিকানাটা নোট করে রাখো, দরকার লাগতে পারে, মেয়ে জামাই মহারাষ্ট্রতে, তাদের মাকে বাড়ি থেকে তুলে অন্য জায়গায় নিয়ে চলে গেল, বাড়ি ভাঙবে, এটা ঠিক হয়নি মনে হয়।

    ভবতোষ বলল, ঠিকই হয়েছে, এ পাড়ায় আর একটা ফ্ল্যাট বাড়ি হবে, উন্নয়ন, আপনি কতকাল ভাড়াবাড়িতে থাকবেন, লালুদাকে বলে কমে করিয়ে দেব, বলেন তো লালুদাকে নিয়ে আসব এখেনে।

    অনুপম প্রসঙ্গ বদলে দিয়ে বললেন, আর কবছর বাঁচতেন উনি?

    দেখুন স্যার, কর্পোরেশন থেকে প্ল্যান পাশ হয়েছে, মেয়ে জামাই আর কত অপেক্ষা করবে, কাউন্সিলর সব জানেন, তাঁর ভাই করছে তো।

    আপনি কি ওই বাড়িতে থাকার কথা ভেবেছিলেন? জিজ্ঞেস করেন অনুপম।

    না, তা ঠিক নয়। বলল ভবতোষ, আমি যাই স্যার, দেরি করে গেলে ভাতে জল দিয়ে দেবে। বলতে বলতে ভবতোষ বেরিয়ে যায়। শোভন তার ঘরে যায়। অনুপমের মন খারাপ হয়ে যায়। অনেক সময় তিনি বসেই থাকেন। সেদিন বেলা পড়তে তাঁর মনে হয় চন্দ্র মল্লিক লেনে যাবেন। কিন্তু যাওয়া হয় না। অনুপম সেদিন বের হন না। মনে হচ্ছিল তিনি বেরলেই ভবতোষ আর শোভন মিলে জোর আড্ডা বসাবে, পাড়ার আর কেউ কেউ আসবে। এখন ভাত খেয়ে ঘুম মারছে শোভন। তাকে রেখে যাওয়া মানে চাবি তার কাছে রেখে যাওয়া। চাবির আরও দুই সেট আছে। কিন্তু তা বের করবেন না তিনি। চাবি হাতে পেলে শোভন তার অবস্থান পাকা করে ফেলবে। শোভন ঘুম থেকে উঠল যখন বেলা পড়ে গেছে। উঠে বিস্মিত হল, তুমি বেরোওনি মামা?

    তিনি বই মুখে ইজিচেয়ারে এলিয়ে ছিলেন। শোভন উত্তরের অপেক্ষা না করে বলল, পড়তে পড়তে বুঝতে পারোনি তো বেলা পড়ে গেছে।

    অনুপম বললেন, তুমি তো বেরবে?

    হ্যাঁ, সন্ধের শো দেখতে যাব লেকটাউন জয়া সিনেমায়, ‘কলঙ্কিনী রাই’, আমি আর ভবতোষদা।

    শোভন চলে যেতে তিনি নিশ্চিন্ত হলেন। তিনি ব্যালকনিতে গিয়ে দেখলেন বাড়িটি টিনে ঘেরা হয়ে গেছে সামনের দিক, রাস্তার একটুখানি অধিকার করে নিয়েছে প্রোমোটার। বাড়িটি ভাঙার আয়োজন সম্পূর্ণ। এই যে আবাসনে আছেন তিনি, এও ছিল এক ধনী ব্যক্তির বাগান বাড়ি। অনেকখানি জমি, পুকুর, বাগান। শুনেছেন তিনি। সুতরাং সামনের বাড়ি যে ভাঙা হতে পারে এ নতুন কিছু নয়। কিন্তু তিনি কেমন বিব্রত বোধ করছিলেন। তাঁর একটা অভ্যাস হয়ে গিয়েছিল ব্যালকনিতে বসা। প্রায় অন্ধ নারী এবং তিনি পরস্পরের দিকে চেয়ে থাকতেন। শোভন আসার পর সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। শোভন এসেই যেন সামনের বাড়ি ভাঙার ব্যবস্থা করল। এতদিন আটকে ছিল। চিনি এতদিন তো কিছুই বলেনি। হাসিখুশি মেয়েটি তার গুরুদেবের মন্ত্র নিয়ে নিশ্চিন্ত ছিল। এখন তার নামে যে অপবাদ রটছে…চিনি ফোন করছে। তিনি ফোন বেজে যেতে দিলেন। তিনি বেরিয়ে পড়বেন ভাবলেন। সন্ধে হয়ে গেল প্রায়, তবু। চন্দ্র মল্লিক লেনেই যাওয়া স্থির করলেন। ফ্ল্যাটে তালা দিতে দিতে বুঝতে পারলেন, শোভনের জন্যই এত সময় বেরতে পারেননি। নীচে নেমে বড় রাস্তায় গিয়ে অটো ধরলেন। কাশীপুর জায়গাটি শ্রমিক অধ্যুষিত। রেল ইয়ার্ড, ধুলোবালি। বিহারি মজুরটোলি এখানে। এখানেই এক বস্তি পুড়িয়ে বছর কুড়ি আগে যে আবাসন তৈরি হয়েছিল তাই চন্দ্ৰ মল্লিক লেন। সন্ধ্যা হয়েছে। কিন্তু কলরব খুব। ফ্ল্যাট নং ২২/১৩, বড় আবাসনে খুঁজতে খুঁজতে ২২/১৩ পেয়ে গেলেন। সাত মানে চারতলায়। এই বহুতল বাড়িটি বস্তি-উচ্ছেদ গরিব মানুষ আর শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। তাদের ফ্যামিলিতে দশ জন থাকলেও ওয়ান রুম। এক একটি তলায় যেখানে দুটি ফ্ল্যাট থাকার কথা একই বিল্ডিঙে চারটি। সরু সিঁড়ি, মিটমিটে আলো। যাদের দেওয়া হয়েছিল এইসব ফ্ল্যাট, তারা তা বিক্রি করে কোথায় হারিয়ে গেছে। দেশে চলে গেছে কিংবা আর ঝুপড়ির বাসিন্দা হয়েছে। চারতলা অবধি উঠতে তাঁকে থামতে হল কয়েকবার। সিঁড়িভাঙা তাঁর অভ্যেসে নেই। তাঁদের আবাসনে লিফটিকে জায়গায় দাঁড়িয়ে মহম্মদ রফির গান শুনলেন। জাপান…লাভ ইন টোকিও। লে গয়ে দিল, গুঁড়িয়া জাপান কি, পাগল মুঝে কর দিয়া…। তিনি গান শুনতে শুনতে উপরে উঠে এলেন। এখনও এখানে চল্লিশ পঞ্চাশ বছর আগের গান বাজে। কোনও বৃদ্ধ হয়তো শুনছেন। তিনি চারতলায় এসে দাঁড়ালেন। নীচের গান উপরে উঠে আসছে। একটি ফ্ল্যাটের গায়ে চক দিয়ে লেখা, নীরজ মাহাতো। সবগুলির নাম রয়েছে। একটিতে নেই। তিনি আন্দাজ করে সেই ফ্ল্যাটে টোকা দিলেন। ডোর বেল নেই। কয়েকবার টোকার পর দরজা খুলেছে যে তাকে তিনি চেনেন। মরিয়ম। আধ ময়লা সাদা শালোয়ার কামিজ পরা। মরিয়ম তাঁকে দেখে অবাক, এ কী বাবু আপনি যে?

    তোমরা চলে এলে এখানে। বলতে বলতে অনুপম ঢুকলেন ভিতরে। মরিয়ম বলল, আগের দিন বলল, আমাদ্দের টায়েম দেয়নি, দুদিন আগে ভোর রাতে এসে দিয়ে গেছে, মা’র জামাই এয়েছিল, বলল, গঙ্গার ধারে ফেলাট, বারান্দায় বসে গঙ্গা দেখা যায়, দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়, মিথ্যেবাদী।

    অনুপম দেখলেন তিনি কালো চশমা চোখে বসে আছেন একটি চেয়ারে। সামনে পাঁচ ফুট দূরে দেওয়াল। অনুপম ঘুরে তাঁর সমুখে যান, বললেন, আমি উলটো দিকে থাকি, শুনে এলাম।

    তিনি বললেন, জানি, ব্যালকনিতে অনেক সময় বসে আমাকে দেখো।

    হ্যাঁ, আপনিও আমাকে দেখেন মনে হয়।

    তিনি বললেন, আমার মনে হতো কেউ আছে রাস্তার ওপারে। সে কে, তা জানতাম না।

    মরিয়ম বলল, অতবড় বাড়ি, অমন বারান্দা, এ জায়গা কি থাকার উপযুক্ত?

    জামাই চলে গেছে? অনুপম জিজ্ঞেস করেন।

    শাউড়ি মারে উচ্ছেদ করতি এয়েছিল প্লেনে চেপে, প্লেনে চেপে চলে গেছে শাউড়ি মারে পেন্নাম করে। মরিয়ম খরখর গলায় বলল।

    অনুপম বললেন, বাড়ি তো আপনার?

    আমার স্বামীর, এখেনে এ দেওয়ালে তাঁরে পাব না। বলতে বলতে বৃদ্ধা চুপ করে গেলেন।

    মরিয়ম বলল, ঠাকমা দেয়ালে হাত ঘষত, তেনার সোয়ামীর করা বাড়ি তো, দেয়ালে নাকি তাঁর গা ছুঁয়া যেত।

    অনুপম কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। বৃদ্ধা চুপ করে থাকলেন। মরিয়ম বলল, আল্লার এ কী বিচার, একটা বারান্দা ছিল, তাও কেড়ে নেছেন, এত অধর্ম কোনও ভগবান সহ্য করবে না।

    অনুপম বললেন, আমার সঙ্গে যাবেন, আমার ফ্ল্যাটে থাকবেন।

    বৃদ্ধা মাথা নাড়লেন, বললেন, মেয়ে জামাইয়ের মান থাকবে না, আর চোখের সামনে বাড়িটা ভাঙবে, সহ্য করতি পারব না, তুমি বারান্দা বন্ধ করে রেখে দিও।

    দেওয়ালের দিকে তাকিয়ে তিনি বসে থাকলেন। বেরিয়ে আসবেন যখন অনুপমকে ডাকলেন বৃদ্ধা, বললেন, আমি ভালো আছি, ভালোই আছি, এখেনে বসে পুরনো গান শোনা যায়, ওখেনেও তোমার ঘর থেকে ভেসে আসত, এখেনেও তা আছে, মহেন্দ্র কাপুর, কিশোরকুমার, মহম্মদ রফি, এই যে এখন মহেন্দ্ৰ কাপুর বাজছে।

    অনুপম অবাক। মহেন্দ্র কাপুরের গান। কিন্তু ঘরে তো শোনা যাচ্ছে না। মরিয়ম যেন তাঁর কথা বুঝল। বছর চল্লিশের মরিয়ম বলল, ঠাকমাই শুধু শুনতে পায়, উনি তো সন্ধে থেকে শুনছেন।

    সত্যি গান শুনছেন? অনুপম জিজ্ঞেস করল গলা বাড়িয়ে। তিনি বললেন, হামরাজ, মহেন্দ্র কাপুর, এ নীলে গগন কি তলে…বড় ভালো, আমার এসব রেকর্ড ছিল, আমাদের দুজনের খুব গান শোনার শখ ছিল।

    কিন্তু ঘরে তো শোনা যাচ্ছে না।

    শুনতে পাচ্ছি। বলে বৃদ্ধা থামলেন। অনুপম বেরিয়ে এসে শুনতে পান। হ্যাঁ, মহেন্দ্র কাপুর। অনুপম মহেন্দ্র কাপুর শুনতে শুনতে নেমে আসেন। কী অদ্ভুত! মহেন্দ্র কাপুরের গান তার সঙ্গে চলতে থাকে। বাড়ি ফিরতে রাত সাড়ে নটা। দেখলেন আবাসনের সামনে শোভন দাঁড়িয়ে। শোভন বলল, তুমি তো বললে বেরবে না, কোথায় গিয়েছিলে মামা?

    তিনি জিজ্ঞেস করলেন, সিনেমা দেখেছ?

    না, ভবতোষদা শেষ অবধি যায়নি, বাড়িতে ক্যাঁচাল হয়েছে। অনুপম বললেন, আমার ফেরা তো এমনি হয়, তুমি কী করবে তুমি ঠিক করো।

    আমি বাইরেই থাকব, কিন্তু ডুপ্লিকেট চাবি নেই মামা? অনুপম লিফটে উঠতে উঠতে বললেন, আছে, তিনটে চাবি মোট।

    তাহলে তো চিন্তা নেই, আমাকে একটা দিও।

    নেই, একটা টুটুলের কাছে, আর একটা বুবুলের কাছে, আমার এই একটাই।

    অদ্ভুত চোখে তাকিয়ে আছে শোভন। বিশ্বাস করেনি। লিফ্ট থেকে নেমে বলল, টুটুলদা আমেরিকায় চাবি নিয়ে গেল, তা হয় নাকি মামা?

    ফ্ল্যাট খুলতে খুলতে অনুপম বললেন, ওর মায়ের মৃত্যুর পর এসেছিল তো, তখন চাবি নিয়ে বেরত, ফিরে যাবার সময় নিয়ে গেছে ভুল করে।

    শোভন আর কোনও কথা বলল না। কিন্তু অবিশ্বাস করেছে তা স্পষ্ট। অনুপমের মনে হল তাঁর অজ্ঞাতে শোভন চাবি হাতিয়ে নিতে পারে। তখন তো অন্য চাবি বের করতে হবে। তিনি ঠিক করলেন চাবি নিজের কাছেই রাখতে হবে। রাতে কোনও কথা হয়নি দুজনের ভিতর। শোভনের অস্বাভাবিক নীরবতা তাঁকে উদ্বিগ্ন করল। পরদিনও শোভন কিছু বলল না। টুটুলের কাছে জিজ্ঞেস করলেই টুটুল বলবে, তার বাবার কোথাও ভুল হচ্ছে। চাবি কি হারিয়ে গেল? ক’দিন বাদে শোভন সকালেই বের হতে হতে বলল, আজ বাইরে লাঞ্চ, আজ ফাইনাল হবে মামা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅশ্বচরিত – অমর মিত্র
    Next Article সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }