Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – ৬

    ছয়

    রিকশ চলছিল। তিনি যা চাইছিলেন তা ঘটে যাচ্ছে আজ। তিনি দেখতে পেলেন দেবেন মল্লিকই। হ্যাঁ, দেবেন। রাস্তার ধার দিয়ে হাঁটছে। আগের মতোই আছে। সেই রকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে, চারদিক দেখতে দেখতে, সেই ঔদ্ধত্য নিয়ে যেন চারদিকে কেউ কিছুই নয়, সে নিজেই সব। তিনি ডাকতে যাচ্ছিলেন, থেমে গেলেন। দেবেন সাড়া দেবে তো? চিনতে পারবে? তাঁর চেয়ে বয়সে বড় ছিল লোকটা। কিন্তু সার্ভিসে একই সময়ের। ডাক দিলেই বলবে, তুমি কি আছ আমার ইউনিয়নের সঙ্গে? না থাকলে তোমার অসুবিধে হবে। তোমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সবচেয়ে দূরে বদলি হয়ে যাবে। আর আমার ইউনিয়নের মেম্বার যদি হও, কলকাতায় বলো, বারাসত, আলিপুর যেখানে হয় পোস্টিং পেয়ে যাবে। তিনি আলিপুরদুয়ার, ডুয়ার্স গেলেন ন’পাহাড়ি থেকে। তখন কত কাছে ছিল সুমি। জানতেন না। আলিপুরদুয়ার থেকে একঘণ্টায় গিরিডাঙা শহর কিংবা গঞ্জ। ওদিক তাঁর চেনা, কোচবিহারের রাসমেলা তিনি দেখেছেন। মদনমোহন মন্দির, রাজবাড়ি, রসিকের বিল, আর সেই জল্পেশের মন্দির। সুমিকে বলবেন তিনি, না বলবেন না? পরে ভাবা যাবে। দেবেন কই, দেবেনদা?

    তিনি দেখতে পেলেন না আর দেবেনকে, কোন দোকানে ঢুকে ভ্যানিশ। তখন সামনে একটি রিকশ চলে গেল তাঁর রিকশ অতিক্রম করে। অমল সেনগুপ্ত। হ্যাঁ, তিনি। সেই শীর্ণকায় প্রবীণ। পাশে মানসী সেনগুপ্ত। বৃদ্ধ কী সুন্দর ডাকতেন, মানসী শুনছ? মানসী তুমি একটু গান শোনাবে শচীনদেব বর্মণের! কতদূর চলে গেল রিকশ। আহা কৌন হে তেরা মুসাফির জায়েগা কাঁহা? তিনি অন্ধকারের শহর পার হয়ে যেতে লাগলেন ক্রমাগত। আলো নিভে রয়েছে রাস্তার। লাইন গেছে। এমনি হয় না এখন, কিন্তু হয়েছে আজ। রিকশওয়ালা বিড়বিড় করতে থাকে, অন্ধকার হলি গা-গেরামে অসুবিধে নেই, কিন্তু শহরে খুব ঝামেলা।

    হোটেলটি ভালো। তখন এত ভালো হোটেল ছিল না এই শহরে। ক্লান্ত বোধ করছিলেন অনুপম। খেয়ালে চলে এসেছেন। ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে চা আর কিছু স্ন্যাক্স নিয়ে টেলিভিশন দেখছিলেন। রাত আটটা। তাঁর চোখ জড়িয়ে আসছিল। বাস- জার্নি ক্লান্ত করেছে খুব। রাত নটায় ডিনার আসবে, তিনি কি ঘুমিয়ে নেবেন একটু? বিছানায় টান টান হলেন। ঘুমে তলিয়ে যেতে লাগলেন। তখনই ফোন বাজল। ভবতোষ। স্যার, আপনি কোথায়?

    কে জানে কেন, ভবতোষের ফোন না কেটে রিসিভ করলেন তিনি। এই ডাক এখন ঘুম তাড়াবার পক্ষে যথেষ্ট। তিনি বললেন, কেন কী দরকার?

    দুপুর থেকে আপনাকে দেখিনি, রাতে রুটি নিতে আসেননি, আমি আপনার ফ্ল্যাট অন্ধকার দেখছি।

    অনুপম বললেন, আমি ফ্ল্যাটে নেই।

    কোথায় স্যার? ভবতোষ জিজ্ঞেস করে।

    কেন, কী দরকার? বিরক্ত হলেন অনুপম।

    চাবি আমার কাছে রেখে যেতে পারতেন, আপনি যদি বলেন স্যার আমি নিয়ে আসতে পারি। ভবতোষ বলল, অতবড় ফ্ল্যাট অন্ধকার থাকবে স্যার, আমিই না হয় রাত্তিরে থাকতাম, বাড়ি খালি রাখতে নেই।

    দরকার নেই। বলে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ভবতোষবাবু আপনারা ক’ভাই?

    কেন স্যার?

    দরকার আছে, বোন ক’জন?

    আমি কি বলিনি আপনাকে? ভবতোষ বলল, সবই বলেছি আপনাকে।

    ভুলে গেছি। বললেন অনুপম।

    আপনি কবে ফিরবেন স্যার? ভবতোষ প্রসঙ্গ বদলে নিজের কথায় ফিরে আসে।

    দেরি আছে। বললেন অনুপম।

    কেউ যদি আসে, কী বলব? ভবতোষ জিজ্ঞেস করলেন। চমকে ওঠেন অনুপম, জিজ্ঞেস করেন, কেউ মানে, কে আসবে?

    আপনার আত্মীয়-স্বজন।

    আমার আত্মীয়-স্বজন কি না বলে আসবে, ফোন তো করবে। অনুপম বললেন।

    সারপ্রাইজ দিতে কি কেউ আচমকা চলে আসে না? না, সারপ্রাইজের দিন চলে গেছে। বললেন অনুপম, ফোন করেই আসে, লোকে কোনও রিস্ক নেয় না।

    ল্যান্ড লাইনে করলে তো পাবে না স্যার। বলল ভবতোষ।

    কেউ এসেছে? কেমন যেন আতঙ্কিত হয়ে উঠলেন অনুপম। তারপর এই সিদ্ধান্তে এলেন যে ভবতোষ আন্দাজে ঢিল মারছে। যে-ই আসুক ফোন না করে তো আসবে না। শোভনের কাছে তাঁর নম্বর আছে। টুটুল দিয়েছে। কিন্তু ওরা তো সত্যিই ল্যান্ড লাইনে ফোন করে। মোবাইল নম্বর কি জানে না? পেতে কত সময়! ভবতোষ বলল, আপনি না বলে কোথায় গেলেন স্যার?

    কাকে বলব?

    ভবতোষ বলল, পাড়ায় বলে যাবেন, সিকিউরিটিও জানে না। কিছুই, আমরা কি আপনার কেউ নই স্যার?

    অনুপম ঘড়ি দেখলেন, আরও মিনিট কুড়ি আছে ডিনার আসতে। কথা চালিয়েই যাওয়া যায়। কিন্তু ভবতোষের ফোনের বিল উঠছে তো। ফ্রি কল আছে নাকি? আজকাল প্রতিযোগিতায় নেমে কত মোবাইল কোম্পানি কত রকম সুবিধে দিচ্ছে। ভবতোষ বলল, অনেক দূরে গেছেন স্যার, আপনার মায়ের কাছে দাঁড়ের মাঠে?

    আপনি তাও জানেন?

    ইয়েস স্যার, মা আছেন, ছোটভাই মারা গেছে, বসিরহাটে মেজ ভাই।

    লোকের অন্দরমহলের খোঁজ নেওয়া ভালো অভ্যাস নয়, আপনাকে খবর দিল কে?

    ভবতোষ বলল, খবর সব পেয়ে যাই স্যার, আপনি কি মেয়ের কাছে সিউড়ি গেছেন, শান্তিনিকেতন?

    অনুপম জিজ্ঞেস করলেন, আর কোথায় যেতে পারি? ভবতোষ জিজ্ঞেস করল, কবে ফিরবেন স্যার? বলতে পারছি না, দেরি হবে। ভবতোষকে হতাশ করে বললেন তিনি।

    আমাকে চাবিটা দিয়ে গেলে আমি ফ্ল্যাট দেখতাম স্যার, যখন আমেরিকা যাবেন আমাকে দিয়ে যাবেন স্যার চাবি, মানুষ না থাকলে বাড়ি ঘর নষ্ট হয়ে যায়, স্যার ডিনার হয়েছে?

    অনুপম জবাব দিলেন না। সঙ্গে করে ওষুধ নিয়ে গেছেন তো স্যার? ভবতোষ জিজ্ঞেস করল।

    কী ওষুধ? অনুপম আর অবাক হবেন না যদি ও সব হুবহু বলে দিতে পারে। হ্যাঁ, জানে সব। প্রেশারের ওষুধ, প্রস্টেটের ওষুধ এবং হার্টের একটি ইকো স্পিরিন জাতীয় ওষুধ, ঘুমের জন্য ট্রাঙ্কুলাইজার। যে ওষুধের দোকান থেকে তিনি ওষুধ নেন, সেখান থেকেই খোঁজ নিয়েছে হয়তো। লোকটাকে কি টুটুল লাগিয়ে দিয়েছে তাঁর পিছনে? খোচড়। টুটুল হয়তো ওকে কিছু মাসোহারার ব্যবস্থা করেছে। তিনি বললেন, রাখছি।

    কোথায় আছেন বললেন না স্যার। ভবতোষ জিজ্ঞেস করল। অনুপম ফোন কেটে দিলেন। চুপচাপ শুয়ে থাকলেন। টেলিভিশনের সাউন্ড মিউট করা আছে। বিজ্ঞাপনের প্রবাহ দেখা যাচ্ছে। স্প্যাগেট্টি পরা এক তরুণী তার মাথাভরা অনেক অনেক চুল ভাসিয়ে দিচ্ছে মস্ত ঘরে। শ্যাম্পুর বিজ্ঞাপন। তিনি চমকে উঠলেন, সুমি। একেবারে সুমি। তিনি উঠে বসলেন। সুমি বলল, এই দেখো আমার চুল, ও বাবলুদা, বাবলুদা।

    অনুপম চুপ করে তাকিয়ে আছেন। কেশবতী কন্যার চুল উড়ছে মেঘের মতো। অনাবৃত কাঁধ, বুকের ভাঁজ দেখা যাচ্ছে। তিনি বিস্ফারিত চোখে বিজ্ঞাপনের মেয়েকে দেখতে দেখতে চোখ বন্ধ করলেন। সুমি এমনি ছিল। তিনি দেখেছিলেন সুমিকে। সুমিই অনাবৃত করেছিল বুক। এমনি না, এর চেয়েও উদ্দীপক। অন্য রকম? চোখ খুললেন। সুমি আছে। সুমি হাসছে। অলিভ অয়েলের বিজ্ঞাপন। মোবাইল ফোনের বিজ্ঞাপন, সুমির মুখ। টিভির পর্দা জুড়ে সুমির মুখ। সুমি বলত সে হিরোইন হবেই। আশা পারেখ। আশা পারেখের মতো পুরুষ্টু ঠোঁট ছিল সুমির। তিনি বন্ধ করলেন চোখ। তখন ফোন বাজল। আবার ভবতোষ? লোকটা তাঁকে বিব্রত করেই যাবে। একা হতে দেবে না। কিন্তু না। অচেনা নাম্বার। তিনি ধরবেন, না ধরবেন না করেও ধরলেন। সুমি। সুমির কণ্ঠস্বর যেন আছড়ে পড়ল। বাবলুদা, বাবলুদা…। বাবলুদা আশা পারেখ বেঁচে আছে বাবলুদা? তিনি ফোন কেটে দিলেন। সুইচড অফ। মোবাইল নম্বর কী করে পেল সে? ফোন এসেছিল কি? তিনি কি সুমির কণ্ঠস্বর শুনেছেন? যে হোক, তিনি ফোন বন্ধ রাখবেন। একা মানুষ, ফোনে কী হবে? কিন্তু ভবতোষ তাঁর মেয়েকে বলতে পারে তিনি ফ্ল্যাটে নেই। মেয়ে তখন খোঁজ নিতে আরম্ভ করবে। ফোন বন্ধ রাখলে পুলিসে খবর দেবে। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। রুম সার্ভিস বলা ছিল। কিন্তু তা বাতিল করলেন নিজে নিজে। ডাইনিং রুমে প্রবেশ করতে ওয়েটার চলে এল, এবার যাচ্ছে স্যার, রুমে যাবে তো?

    অনুপম বললেন, না, দরকার নেই, এখানেই দেবেন।

    ডাইনিং রুমে অন্তত জনা সাত লোক ঘাড় ঘুরিয়ে দেখেছে তাঁকে। যেন সকলেই অপেক্ষা করছিল তাঁর জন্য। তিনি আসতে নিশ্চিন্ত হয়েছে। তিনি খালি টেবিলে বসেছেন। অপেক্ষা করছেন। একজন ঢুকল। তাঁর চোখ ডাইনিংয়ের প্রবেশ দ্বারে। লোকটি শীর্ণকায়, মাথাভরা কাঁচাপাকা চুল। চেক হাওয়াই শার্ট আর কটন প্যান্ট। চোখে চশমা। বয়স পঞ্চাশের ওপর হবে। কত ওপরে? তাঁর বয়সের নাকি? হতেও পারে। তিনি দেখলেন লোকটি তাঁর টেবিলের দিকে এগিয়ে এল, বসতে পারি?

    তিনি ঘাড় কাত করলেন। চোখ ঘুরিয়ে দেখে নিলেন ফাঁকা ডাইনিং রুম। কত টেবিল ফাঁকা। লোকটি যে কোনও টেবিলেই বসতে পারত। কিন্তু না বসে, তাঁর সামনে। তাঁকে দেখছে। জিজ্ঞেস করল, আর কেউ আসবে?

    অনুপমের কী মনে হল, বললেন, কথা ছিল, আসেনি এখনও।

    কত নম্বর রুম, ইন্টারকমে ডেকে নিতে পারতেন।

    না, এই শহরে আজ আসার কথা, এই হোটেলে।

    শীর্ণকায় লোকটি বলল, এখনও আসেননি তিনি?

    অনুপম বললেন, এখনও না, তবে আসার সময় যায়নি।

    শীর্ণকায় বলল, আমার ঠিক উল্টো, আমি এসেছি, আর তিনিও।

    অনুপম হাসলেন, বললেন, উল্টো নয় সোজা, তিনি কে? অনুপম জিজ্ঞেস করতে করতে বুঝতে পারছিলেন, তিনি যেমন বানিয়ে বলছেন, ইনিও।

    অনুপম জিজ্ঞেস করলেন, কবে কথা হয়েছিল?

    এই তো কদিন আগে, তাঁকে আমি দেখিনি কোনওদিন, কিন্তু শুনলাম তিনি আমার কাছে আসবেন আমাকে দেখতে। শীর্ণকায় জবাব দেয়।

    শুনতে শুনতে অনুপমের মনে হয় কথাটা যেন খুব চেনা। কিছু কথা বহু বার বলা হলেও অচেনা হয়েই থাকে। আর কিছু কথা প্রথমেই চেনা মনে হয়। কথার ভিতরে যে কথারা থাকে তারা যেন আত্মীয়-স্বজনের মতোই থেকে যায়। অনুপম বললেন, তাঁকে কী করে চিনবেন?

    আমি মনে মনে ভেবে নিয়েছি তিনি কেমন, একটা আদল আছে আমার কাছে, মিলে গেছে।

    অনুপমের গা শিরশির করে ওঠে, প্রসঙ্গ বদলাতে চাইলেন, বললেন, অনেক বছর আগে এই শহরটা যেমন ছিল তেমন নেই তো।

    না নেই। বলল শীর্ণকায়, অনেক বছর আগে আমিও এমন ছিলাম না, আপনিও না, আপনি আমাকে চিনতেন না, আমিও না, এই কদিন আগেও না, তো শহরে অনেক কিছুই নতুন তো হবেই।

    এই হোটেল ছিল না। অনুপম বললেন।

    শীর্ণকায় বলল, না ছিল না।

    তাহলে এই হোটেলে সে আসবে কী করে?

    তাহলে আপনার গল্প ভুল। শীর্ণকায় বলল।

    কিন্তু আপনার গল্প? অনুপম জিজ্ঞেস করলেন।

    শীর্ণকায় মৃদু হাসে। জবাব দেয় না। অনুপম জানেন, আসলে এমন একটি গল্প আছে। সেই গল্পে বাল্যকালে দুই বালকের তারিখ ঠিক করা ছিল। বিশ বছর পরে তাদের দেখা হবে কোথাও। দেখা হয়েছিল সেই পরিণত বয়সে। বিশ বছর বাদে তাদের একজন খুনী, অন্যজন সন্ত। জীবন এমন-ই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅশ্বচরিত – অমর মিত্র
    Next Article সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }