Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – অমর মিত্র

    লেখক এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    বাতাসবাড়ি জ্যোৎস্নাবাড়ি – ৮

    আট

    দুদিন তিনি মেদিনীপুর শহরে রয়ে গেলেন। অনুপমকে টলাতে পারেনি দুজনের কেউই। শোভন বিনা টিকিটে এসেছে পার্টির প্রোগ্রামের সঙ্গে। পার্টির কথা তো অমান্য করতে পারে না। তা না হলে দিনকয় বাদেই আসত। অনুপমকে বলেছিল সুমি, শোভন যদি কদিন আগে আসে অসুবিধে হবে তাঁর? অনুপম জবাব দেননি। ফিরবেন ঠিক করেও ফিরলেন না তিনি। দিনে পার্টির প্রোগ্রাম। রাতে আবার ট্রেন বোঝাই হয়ে সব ফিরবে। শোভন ফিরে যাক। পরীক্ষার আগে আসুক। কোচিং কোচবিহারেই নিক। তিনি বললেন নেক্সট উইকে ফিরবেন। অনুপম চেক আউট করলেন না। হোটেলের ঘরের লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে শহর নিরীক্ষণ করতে লাগলেন। মানুষজন দেখতে লাগলেন। একটা পুরনো শিমুল গাছ দেখতে লাগলেন। পাখিদের কিচিরমিচির, ওড়াউড়ি দেখতে লাগলেন। রিয়াজুদ্দিনের রিকশ এলে বেরোনর জন্য তৈরি হতে লাগলেন।

    রিয়াজুদ্দিনের রিকশয় অনুপম নিয়ম করে সকালে আর বিকেলে ঘুরতে লাগলেন শহরে। রিয়াজুদ্দিন মাঝে-মধ্যেই হুইসল বাজাতে লাগল। তার হুইসলে অনেক জানালার পাল্লা খুলে গেল কখনও পুরো, কখনও অল্প একটু। চোখ দেখা গেল। মুখের একটুখানি। কে এল কাকে খুঁজতে? আমাকে না অন্য কাউকে? আমাকে খুঁজতে কে এসেছে? সে কে? তাহলে কি….? কতদিন পরে ভ্রমর…, আহা কতজন কতজনের কথা ভাবে মনে মনে। ভোলেনি কতজন কতজনের কথা। দুদিন কোনও ফোন এল না। এল না মানে শোভন হতাশ হয়ে ফিরে গেছে। কেয়ারটেকার জানে, না বলে আশ্রয় দিয়ে এর আগে ক’জনের চাকরি গেছে। তিনি কলকাতায় ফিরতে লাগলেন।

    সন্ধে হয়ে গেল ফিরতে। হাউজিংয়ে ঢোকার মুখে দেখা কেয়ারটেকারের সঙ্গে। সে দক্ষিণ ২৪ পরগনার লোক। দুধকুমার মিদ্যে বেশ লম্বা, স্বাস্থ্যবান। কনস্ট্রাকশনের সময় থেকেই এই হাউজিংয়ে আছে। তখন আরও কয়েকজনের সঙ্গে সেও এসেছিল ঠিকেদারের মজুর হয়ে। রাজমিস্ত্রির কাজ করত। রাতে থাকত অনেকের সঙ্গে। সেই সময় কীভাবে কীভাবে যেন মালিকদের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। তাদের একজন আবার বারুইপুরের লোক। সায়েন্টিস্ট। ইংল্যান্ডে থাকেন। তাঁর ফ্ল্যাটেই ভাড়া থাকেন অনুপম। বিজ্ঞানীই তাকে বহাল করে গেছে সকলের সঙ্গে যোগাযোগ করে। দুধকুমার একটু গোঁয়ার। সমুদ্র উপকূলের মানুষ অমনি হয়। তার বাড়ি সাগরদ্বীপে। কত প্রলোভন পেয়েছে বন্ধ ফ্ল্যাট এক-দুই রাতের জন্য ভাড়া দেওয়ার। মোটা টাকা। আর দুই কেয়ারটেকার আছে অন্য দুই ব্লকে। তাদের একজন এই কাজ করত। জানাজানি হওয়ায় তার চাকরি গেছে। এক তালা বন্ধ ফ্ল্যাট। একরাতের জন্য হাজার দুই হতেই পারে। কয়েক ঘণ্টার জন্যও বেশ দামে ভাড়া হতে পারে। সঙ্গিনী নিয়ে কয়েক ঘণ্টা কাটানোর এত ভালো জায়গা পাবে কোথায়? সন্ধ্যায় তিনি ফ্ল্যাটে ঢুকতে দুধকুমার বলল, স্যার আমাকে তো বলে যাননি, আমি কেন থাকতে দেব?

    চলে গেছে? সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলেন অনুপম।

    মনে হয়, স্যার আপনি ওই ভবতোষ লোকটাকে বেশি আশকারা দেবেন না, এমন দেখাতে লাগল যেন আপনার নিজের কেউ, ফালতু লোক।

    অনুপম মন্তব্য করলেন না। দুধকুমার বলল, ভবতোষ আর ভাগ্নের সঙ্গে তার লেগে গিয়েছিল প্রায়। শুধু স্যারের ভাগ্নে বলে ছেড়ে দিয়েছে সে।

    তিনি বললেন, খুব ভালো করেছে সে, বুদ্ধিমানের মতো বলেছে বিলেত থেকে পারমিশন আনতে হবে অন্য কোনও ফ্ল্যাটে থাকতে, সকলেই প্রায় বিলেতে থাকে।

    দুধকুমার আরও কিছু কথা বলে তাঁর রাতের রুটি, তরকারি, আর মিষ্টি আনতে টাকা নিয়ে চলে গেল। তিনি জানালা খুলে দিলেন। ব্যালকনিতে বসে ফোন করলেন রান্নার লোক এবং কাজের পরিচারিকা রুকসানা মাসিকে। নিজের ফ্ল্যাট, নিজের জায়গায় ফিরে অনেক নিশ্চিন্ত। শোভন ফিরে গেছে ঠিক। কুন্তলা নেই। টুটুল নেই। বুবুল তার সংসার নিয়ে ব্যস্ত। তিনি জীবনের অবধারিত নিয়মমতো একা হয়েছেন। এখন একা থাকতেই নিশ্চিন্ত লাগে।

    তিনি ফ্রেশ হয়ে পোশাক বদল করে ঘরে ঢুকে কম্পিউটার অন করলেন। ইউটিউবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। গান বয়ে যেতে লাগল ঘরের ভিতর। ইজিচেয়ারে আধ-শোয়া হয়ে তিনি গানের ভিতরে ডুব দিলেন। সুমির গানের গলা ছিল। সন্ধ্যা, লতা, প্রতিমা থেকে অচেনা কণ্ঠের গান গাইত। পূর্ব পাকিস্তানের বাংলা সিনেমার গান। কী গান কী ছবি? বাঁশুরী। মনে পড়ে। ভোলেননি কেন? তাহলে কি সুমিকে ভুলতে পারেননি তিনি? সুমিকে তিনি ভালোবেসেছিলেন? মনে হয় না। তবে নেশা ধরিয়েছিল। সেই নেশা কেটে গেল সুমি বর্ধমানে বাবা মা’র কাছে চলে যেতে। শোভনকে ফিরিয়ে দিলেন, সুমির প্রতি দুর্বলতা থাকলে তা হতো? সুমি আর ফোন করেনি। ছেলের কাছে শুনেও না। গুনগুন করে উঠলেন অনুপম, ও বাঁশি বাঁশিরে, যখন তখন নাম ধরিয়া ডাইক্যনা আর… দিন দুপুরে করুণ সুরে…আর বাইজ্য না বাঁশি, আর বাইজ্য না… গাইতে গাইতে সুমির চোখে জল। সাবিনা ইয়াসমিন নামে সাতক্ষীরের এক মেয়ে গেয়েছিল এই গান। সুমি বলত করবীর মতো হিরোইন হবে সে। তার নায়ক হবে রজ্জাক লাহোর চলে যেতই যদি মা তার সইয়ের কাছে ইন্ডিয়ায় না পাঠিয়ে দিত। বেল বাজল। দুধকুমার ফেরত এসেছে রাতের খাবার নিয়ে। তিনি উঠলেন। দরজা খুলে ভূত দেখলেন যেন। এ কে? দেখলেন অচেনা এক যুবক। বছর পঁচিশ-ছাব্বিশ। পিঠে রুকস্যাক। হাতে একটি ক্যারি ব্যাগ। সে বলল, মামা ধরো। তাঁর হাতে ধরিয়ে দিয়েই ঢিপ করে প্রণাম করল, জানি তুমি আমার জন্য আগে চলে আসবেই, মা তাই বলল, মা বলল তুমি কাজ ফেলেই চলে আসবে।

    তুমি কে? অবাক অনুপম জিজ্ঞেস করলেন আন্দাজ করেও।

    আমি শোভন, আমার নামও বাবলু, মামা তুমিও আমার মা’র বাবলুদা।

    তুমি ফিরে যাওনি?

    না মামা, আমি কলেজ স্ট্রিটে একটা মেসে ছিলাম, দুদিন তো, আজ ঘুরতে এসেছিলাম এদিকে, তখন ওই বেটাকে দেখতে পাই, ভবতোষ আঙ্কেলই জেরা করে জানল তুমি ফিরে এসেছ, ব্যাটা বহুত হারামি, তুমি আমার মামা না ওর মামা! বলতে বলতে সে ঢুকে পড়েছে ভিতরে, বলল, দুজনের মতো ফুড এনেছি, মামা তুমি কেমন আছ, হাউ আর ইউ মামা, আই অ্যাম ওয়েল।

    বিস্ময় আর কাটে না। সুমিরই ছেলে বটে। সুমির মতো চোখ। বড় বড়। গায়ের রং উজ্জ্বল শ্যাম। রুকস্যাক রেখে সে ফ্ল্যাট দেখছে ঘুরে ঘুরে। বেডরুম। তিনটির একটি অনুপমের নিজের। অন্য একটি ঘর রয়েছে টুটুলের জন্য। টুটুলের বিয়ের খাট, আলমারি, ওয়ার্ডরোব সব সেই ঘরে। অন্য ঘরটি বুবুলের থাকার জন্য সাজানো আছে। বুবুল আসে কই, তেমন থাকে কই? তার ঘরে ডাবল বেড খাট আর দুটি চেয়ার একটি টেবিল। ছোট একটা আলমারি। ঘর দুটি বাইরে থেকে দরজা টানা থাকে। সপ্তাহে একবার রুকসানা মাসি ঝাটপাট দিয়ে সাফসুফ করে দেয়। শোভন ফিরে এল পরিদর্শন করে, বলল, মামা আমি দাদার ঘরে থাকি, একটা কম্পিউটার আছে ওঘরে। ওটা টুটুলের, পাসওয়ার্ড ছাড়া খুলবে না। অনুপম বললেন।

    আমি দাদার কাছ থেকে জেনে নেব, তোমার চিন্তা নেই।

    তুমি এই লিভিঙে থাকতে পারো, ওদের ঘর ওদের থাক, আছ তো কয়েকদিন মাত্ৰ।

    দাদা আমাকে তার ঘরেই থাকতে বলেছে মামা।

    অনুপম বিরক্ত হলেন, বললেন, ওর কম্পিউটারে আমিই হাত দিইনি, আলাদা ল্যাপটপ কিনে নিয়েছি।

    মামা তুমি কি আনলিমিটেড নেট ইউজ করো? মুখোমুখি সোফায় গ্যাঁট হয়ে বসে শোভন জিজ্ঞেস করে।

    কেন? অনুপম জিজ্ঞেস করলেন।

    তুমি ওয়াই-ফাই ব্যবহার করো মামা? জবাব না দিয়ে জিজ্ঞেস করে শোভন।

    কী হবে? বিরক্ত হন অনুপম। এত কথায় তিনি অভ্যস্ত নন। ওয়াই-ফাই থাকলে আমার এর নেটের খরচ লাগবে না বাড়িতে, আমাদের কোচবিহারের বাড়িতে রেখেছি, ল্যাপটপ, মোবাইল সব এক ইন্টারনেটেই হয়, আমি বুঝিয়ে দেব। বলে পা নাচাতে থাকে শোভন। তারপর বলে, মামা ফ্ল্যাটটা খুব ভালো। নাইস, কিনে নাও।

    অনুপম জিজ্ঞেস করলেন, তুমি মাত্র ক’দিন থাকবে, এত কিছুর দরকার কী?

    কথা গায়ে না মেখে শোভন জিজ্ঞেস করল, আমি ওয়াই-ফাই ব্যবস্থা করে দেব, একটা মোডেম কিনতে হবে।

    একা মানুষ, এত দরকার কী? অনুপম বললেন শান্ত স্বরে। শোভন বলল, মামা তুমি একা থাকো কেন, ভয় করে না?

    কীসের ভয়?

    তোমার তো বয়স হয়েছে মামা।

    বয়স হয়েছে তো কী? অনুপম বিরক্ত হলেন না, বরং শোভন কী বলতে চায় তা আন্দাজ করতে চাইলেন। তিনি শুনতে চাইছিলেন। শোভন বলল, বয়স্কদের একা থাকা উচিত না।

    কেন উচিত না?

    দেখো মামা, আমাদের কোচবিহারে একজন ছিল তোমার মতো, রাতে একা একা ঢেঁসে গেল, মুখে জলই দেওয়ার কেউ ছিল না।

    অনুপম হা হা করে হাসলেন, বললেন, জল কী হবে, আর মানুষ তো একা একাই মরে যায়।

    শোভন দমে না, বলে, তোমার রাতে যদি কিছু হয়ে যায়, মানে…

    কী হবে? অনুপম জিজ্ঞেস করলেন।

    শোভন বুঝতে পারছিল না কী বলবে। আবার কী বলবে জেনেও বলবে কী বলবে না তা ঠিক করে উঠতে পারছিল না। সাহসে কুলোচ্ছিল না। সে বলতে চায় রাত-বিরেতে স্ট্রোক হলে কে অনুপমকে নার্সিংহোম কিংবা হাসপাতালে নিয়ে যাবে? ডাক্তার ডাকবে কে? সে জানে এইসব কথায় প্রবীণরা ভয় পান। যত বয়স হয়, মানুষের মৃত্যুভয় হয় তত বেশি। তার বাবা তো শুধু চেকআপ করাত, শরীরের ভিতরের কলকব্জা, হার্ট, রক্ত, রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, সুগার, তারপরেও টিকল না। সে জিজ্ঞেস করল, রেগুলার চেকআপ করাও তো মামা?

    কী দরকার তোমার? বিরক্ত হচ্ছিলেন অনুপম। তাঁর অনুমান ভুল হয়ে যাওয়ায় তিনি হতাশ এবং উদ্বিগ্ন। এবং বিরক্তও। কিন্তু শোভন দমে না, বলে, মা বলল খোঁজ নিতে, তাই বলছি, মা বলেছে তোমার সব চেকআপ করিয়ে দিতে, অবিশ্যি চেকআপ করার পরও যে কিছু হবে না তার গ্যারান্টি নেই।

    তুমি তোমার চাকরির কথা ভাবো, আর কিছু ভাবতে হবে না, ভালো করে এগজাম দাও যাতে চাকরিটা হয়।

    শোভন অবাক হচ্ছিল এত বয়সের এক মানুষের ঢেঁটিয়া জবাবে। সেও কম নয়, বলল, চাকরি যাতে হয় সেই জন্যই এসেছি, কিন্তু তোমার কথা তো ভাবতে হবে, বলছি, একা লোকের খুব অসুবিধে, তোমার একা থাকা ঠিক না মামা, মা শুনে খুব টেনশন করছে, বলছে বাবলুদা সেই রকম গোঁয়ার, বাবলুদার ব্যাড লাক, এই বয়সে একা কেউ থাকে?

    অনুপম জিজ্ঞেস করলেন, তোমার এগজাম কবে?

    সামনেই, কিছু ছেলে-মেয়ে হাইকোর্ট গিয়েছে অ্যাডমিট কার্ড না পেয়ে, হাইকোর্ট এগজাম বন্ধ করে দিয়ে বলেছে সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে, কোর্ট সব ব্যাপারে নাক গলায় কেন বলো দেখি, কোর্ট থাকলে কোনও কাজই হবে না, পার্টি তো মরে যায়নি!

    তাহলে স্থগিত হয়ে গেছে? অনুপম জিজ্ঞেস করলেন। বলতে পারো মামা, কিন্তু তারা যে অ্যাপ্লিকেশন দিয়েছিল তা ফেক না অরিজিনাল তা প্রমাণ করতে হবে তো।

    প্রমাণ করার তুমি কে, তোমার এগজাম নেই, তাহলে কী করতে এলে? অনুপম জিজ্ঞেস করলেন, এসব সরকার দেখবে। আমার কাজ এগজামের তারিখ যাতে তাড়াতাড়ি ঘোষণা হয় তা দেখা। শোভন বলল খুব স্পষ্ট গলায়, যুব সম্মিলনীর প্রস্তাব তাই।

    তুমি কী সব বলছ আমি বুঝতে পারছি না, কোর্টকে তুমি বলবে?

    শোভন হাসে, বলে, আমার কাছে প্রমাণ আছে তারা অ্যাপ্লিকেশন জমা দেয়নি।

    বুঝলাম, অনুপম বললেন, তাহলে তুমি এগজামের জন্য আসোনি?

    শোভন খুব বুদ্ধিমান ছেলে। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে তার জুড়ি নেই। বলল, আমি দাদাকে বলেছি যদি আমেরিকায় একটা ব্যবস্থা করা যায়, ঢুকে পড়তে পারলে কেউ আমাকে বের করে দিতে পারবে না, আমেরিকা বলে কথা, হলিউড, লাসভেগাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাপ যত দেখি অবাক হয়ে যাই, ফেসবুকে আমার অনেক বিলেতের বন্ধু আছে।

    তাতে কী হল? অনুপম জিজ্ঞেস করলেন।

    আমিও আমেরিকায় চলে যাব। হাস্যমুখে বলল শোভন।

    হয় নাকি, এখন খুব কড়াকড়ি, গিয়ে কী কাজ করবে?

    শোভন বলল, যা হয় করব, ওদেশে সব কিছু করা যায়, দরকারে রেস্টুরেন্টে কাপ প্লেট ধোব, ইঞ্জিনিয়ারিং পড়লে হতো, মামা, মা তুমার কত কথা বলে, তুমি খুব ব্রিলিয়ান্ট ছিলে, একশোয় একশো, মা ছোটবেলায় আমাকে শোনাতো বাবলুমামার মতো হ।

    অনুপম বললেন, কোর্টকাছারি হয়ে গেছে, এখন এগজাম নেই, তুমি এসে ভুল করেছ।

    না এলে হবে না, যারা কেস করেছে তাদের চাপ দিতে এসেছি যাতে কেস তুলে দেয়। বলে শোভন নিজের মোবাইল খুঁটতে লাগল। তার ভিতরেই তার একটা ফোন এল। ফোন পেয়েই সে উত্তেজিত হয়ে ওঠে। ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়, হ্যাঁ, নান্টুদা, আমি কলকাতায় রয়ে গেছি, আমার বড়মামার বাড়ি, এখেনে থেকেই সব করব, বলছি তুমি কি আসছ?

    ….আসছ না, আমি কাল সকালেই বেরব, তুমি একটু বলে দাও, আমি বিনয়স্যারের সঙ্গে দেখা করব।, ধর্নার পিছনে আছোলা বাঁশ ঢুকিয়ে দেব, শোভন রায়কে চেনে না।

    …বলে দিয়েছ, সত্যি, কী করে জানলে আমি ফিরিনি কোচবিহার, তুমি তো মালদায়।

    …আচ্ছা, তাহলে আমি স্যারের সঙ্গে দেখা করছি, আচ্ছা নান্টুদা, আমি ওদের ধর্না ভেঙে দিয়েই যাব, চমকালেই সব ঠিক হয়ে যাবে। বলছে শোভন, তোমার আশীবাদ আছে আমার ওপর, আমি পারব নান্টুদা, তুমি কবে ফিরবে জেলায়?

    কথা চলতে লাগল। অনুপম অসহ্য বোধ করতে লাগলেন। চোখ বুজলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅশ্বচরিত – অমর মিত্র
    Next Article সতত তোমার কথা ভাবি এ বিরলে – অমর মিত্র

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }